এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৫৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toon Army | ১৮ মে ২০১২ ১০:০৮523373
  • ডিফাইন "তোমরা'
  • অপু | ১৮ মে ২০১২ ১০:১১523384
  • তোমরা = অরি+ কোয়ার্ক+ কেসি+ শ্রাবনীদি + বুনান+ রাজদীপ +বিবি দা

    ( কল্লোল দা আর রঞ্জন দা প্লাস না মাইনাস বুঝে উঠতে পারি নি)
  • paTal | ১৮ মে ২০১২ ১০:১২523395
  • বামের বিকল্প চাই বলেই তো দিদি এলেন, কাজ-ও করতে হবে না (কাজ না করে করে আমাদের প্রত্যাশা বাম কত কমিয়ে দিয়েছে দেখুন), শুধু লোক না হাসালেই চলবে, ৮ লাখ চাকরি-টাকরিগুলো না বললেই হয়, এই আর কি।
  • Tim | ১৮ মে ২০১২ ১০:১৩523406
  • "তোমরা" র মধ্যে কি আমাকে ধরলে? আমি আবার কখন বলেছি বামের বিকল্প নেই, বা ৩৪ বছর স্বর্ণযুগ?
    তিনোমুল বা মমতাকে বাল বললেই সিপিএম বা বামকে সরকারে চাইছে - এই কনক্লুশন হয় ? একটা পার্টির মাথা থেকে পা পর্যন্ত এক অদ্ভুৎ ভাইরাসে আক্রান্ত। তাজ্জব লাগে! এমন মগজধোলাই হীরকরাজ্যেও হয়নি।
  • Tim | ১৮ মে ২০১২ ১০:১৪523417
  • ও আমায় ধরেনি। তবু ভালো।
  • Toon Army | ১৮ মে ২০১২ ১০:১৮523428
  • তা *আমরা* না হয় কথা কবো না - অন্যরা বলবে - অ্যাকচুয়ালি এখন পাঁচিলে বসে ঠ্যাং নাচিয়ে বাদামভাজা খেতেই মজা বেশি - আমাদের এই মজা থেকে বঞ্চিত করা কী ঠিক হবে?
  • Tim | ১৮ মে ২০১২ ১০:২১523439
  • কি, কি, কী না ঃ-)
  • অপু | ১৮ মে ২০১২ ১০:২২523463
  • এই জন্যে ই রাজনৈতিক টই তে লিখতে চাই না টিম। যখন খুব গা জ্বালা করে তখন ই লিখি।

    শিবু দা কেসি,রাজদীপ,তুমি, বুনান,শ্রাবনী দি,বিবি দা,অরি সবাই বন্ধু। এদের মধ্যে অনেকে আবার ভালো বন্ধু কিন্তু এই খানে লিখে শুধু শুধু মন কষাকষি। ঃ-((
  • অপু | ১৮ মে ২০১২ ১০:২২523450
  • এই জন্যে ই রাজনৈতিক টই তে লিখতে চাই না টিম। যখন খুব গা জ্বালা করে তখন ই লিখি।

    শিবু দা কেসি,রাজদীপ,তুমি, বুনান,শ্রাবনী দি,বিবি দা,অরি সবাই বন্ধু। এদের মধ্যে অনেকে আবার ভালো বন্ধু কিন্তু এই খানে লিখে শুধু শুধু মন কষাকষি। ঃ-((
  • Tim | ১৮ মে ২০১২ ১০:২৩523474
  • একিরে! কাদের আবার খারাপ বন্ধু বল্লো! আমি নাকি?
  • কোয়ার্ক | ১৮ মে ২০১২ ১০:২৫523485
  • অপু

    আমাদের কাছে দুটো লিস্ট আছে, ৩৪ বছরে কী কী হয়েছে, আর ৩৪ বছরে কী কী হয় নি।

    তোমার কাছে দ্বিতীয় লিস্টটা নেই, কারণ ১ বছরে ১০০% কাজ হয়ে গেছে। আর প্রথম লিস্ট খুলতে গিয়ে তুমি "বেশ কিছু রাস্তা হয়েছে" ব'লে এমন হোঁচট খেলে যে সেই থেকে খোঁড়াচ্ছো।
  • paTal | ১৮ মে ২০১২ ১০:২৯523496
  • বন্ধু বলেই তো স্পষ্ট কথায় কষ্ট নেই! কিন্তু ৭৭-এর ভুল-টা আবার রিপিট হল কি না সেটা জানতে হবে তো!

    বন্ধুদের মাঝখানে কথা বলতে চাই না, তবে এই টই-টা এতো ভালো হচ্ছে তাই মুখ খুললাম, না হলে আমি নীপা
  • Tim | ১৮ মে ২০১২ ১০:৩০523507
  • গা জ্বালার কথাই যখন বললে,

    - দিনের পর দিন আলবাল কাজে পয়সা অপচয় করছে মামাটিমানুষের সরকার - গা জ্বালা করেনা?
    -একের পর এক বাজে গিমিক চলছে। আজ একশোয় একশো, তো কাল আটলাখ চাকরি তো পরশু আর কিছু। গা জ্বালা করেনা?
    -ফেসবুক কার্টুন থেকে শুরু করে নোনাডাঙা। গা জ্বালা করেনা?
    - একচুলও এগোয়নি এক বছরে পঃবঙ্গ, অথচ কত কোটি টাকায় প্রগতির শ্রাদ্ধ হচ্ছে কেউ জানেনা। গা জ্বালা করেনা?
  • Toon Army | ১৮ মে ২০১২ ১০:৩৫523518
  • যাঃ এই নিক্‌টাও জলে গেলো। বালির এমএলএ টা কে যেন? এক্স পুলিশ, ট্যুরিজম মন্ত্রী না? আজকেই ধরবে...
  • Toon Army | ১৮ মে ২০১২ ১০:৩৬523529
  • আবাপ-র হিসেবে কুড়ি কোটি;-)
  • ranjan roy | ১৮ মে ২০১২ ১০:৩৭523540
  • আমাকে অপু যা বলেছিল তা নিয়ে কল্লোল -ব্যক্তিআক্রমণ নয়! বলায় অপু বল্লো- ওকে।
    ব্যাপার সেখানেই চুকেবুকে গেছে।
    ব্রতীন গুড স্পোর্ট, রাজনৈতিক বিতর্কে অমন লংকার ঝাঁঝ মাঝে মধ্যে ফুটে বেরোয়। তাতে বন্ধু বিচ্ছেদ হবে কেন?
    আমাদের বাড়িতে খাওয়ার টেবিলে আগে ভীষণ উগ্র বিতর্ক হত। একবার বাবা আমাদের দু'ভাইকে বল্লেন-- বেরিয়ে যাও। আউট!
    মার চোখ ছলো-ছলো। আমি টেবিল থেকে উঠতে উঠতে দেখলাম একবাটি ডিমের ঝোল তখনো অধরা।
    ব্যস্‌, বসে পড়লাম। পার্টি ছাড়তে পারি, বিপ্লব ছাড়তে পারি, বৌকে ছাড়তে পারি, কিন্তু ডিম? নৈব নৈব চ।
    তাই এখনো বৌ নিজের ডিম থেকে একটু ভেঙে আমাকে দেয়, নজর লাগার ভয়ে।

    আর ব্রতীন,
    আমি ও কল্লোল হলাম কুত্তারাশি। না সিপিএম বিরোধী, না তিনোমূল বিরোধী। যে পাওয়ারে থাকবে তার পেছনে কিছু অসইব্য দেখলেই চেঁচাবো।
  • Toon Army | ১৮ মে ২০১২ ১০:৩৯523551
  • পেছুনে অসইব্য কিছু দেখলে চেঁচাবেন?
    অসইব্য কিছু দেখলে পেছনে চেঁচাবেন?

    কোনটে ঠিক?

    ;-)
  • Tim | ১৮ মে ২০১২ ১০:৪২523562
  • পটল, এ আবার কি ? এখানে সবাই সবার বন্ধু (নীপা, স পা, অ-পা সব)। বন্ধুদের মধ্যে কথা হচ্ছে ভেবে পেছপা হবেন না।

    তাছাড়া যেই মুহূর্তে আপনি লিখলেন, অমনি সবার সাথেই আলাপটাও তো হয়েই গেল, নাকি। বেলকাম।
    :-)
  • Tim | ১৮ মে ২০১২ ১০:৪৩523574
  • প্পন নেই ধারেকাছে?
  • ranjan roy | ১৮ মে ২০১২ ১০:৪৪523585
  • ইয়াঃ; ঠিক এই বলটাই আশা করছিলাম।ঃ))))
    পরেরটা, মানে অসইব্য কিছু দেখলে পেছনে চেঁচাব। নেড়িকুকুর তাই করে। শের বা হাউন্ড সামনে চেঁচায়। কল্লোল হয়ত মাঝেমাঝে শের হয়। কিন্তু আমি পাতি নেড়ি, একেবারে ঘিয়েভাজা; তাই পেছনে--!
  • অপু | ১৮ মে ২০১২ ১০:৪৫523596
  • কোয়ার্ক আমার হাফ ভলি দিচ্ছে। আউট সাইড অফ। কিন্তু সংযমী আমি ছেড়ে দিচ্ছি। সত্যি কথা বলতে ৩৪ বছর তোমরা কাজ করার পরে বেশী কিছু বাকি নেই তো তাই দিদি একটু কনফিউজড।

    থ্যাঙ্কু রঞ্জন দা। আমি আসলে সত্যি আপনার অবস্থান বুজতে পারি ন। এখন বলে দিলেন। ক্লিয়ার। আপনি কি কলকাতায় স্থায়ী ভাবে ঘাঁটি গেঁড়েছেন? তাহলে এক দিন আড্ডা মারতে যাবো।
  • paTal | ১৮ মে ২০১২ ১০:৪৬523607
  • টিম, ঃ), পেছপা না, আসলে বেশি না বকে শোনার চেষ্টা করছি, আর বেলকাম-এর জন্য অশেষ ধন্যবাদ ভাই।
  • ranjan roy | ১৮ মে ২০১২ ১০:৪৭523618
  • টিমকে ক। স্বাস্থ্যের দিকটা, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারের দিকটায় সবচেয়ে আগে নজর দেয়া দরকার।
  • কোয়ার্ক | ১৮ মে ২০১২ ১০:৫০523629
  • ওসব ইস্কুলে বলতাম। কাউকে হাতটা ধরতে ব'লে তারপর "আমায় ছেড়ে দে, ফাটিয়ে দেব"। ঐ সংযম না দেখিয়ে, লিস্টের পরের আইটেমে এসো। অবশ্য যদি খোঁড়ানো ছেড়ে একেবারে প্লাস্টারের জন্যে প্রাণ কাঁদে তবে।
  • paTal | ১৮ মে ২০১২ ১০:৫২523640
  • রেলের ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা দেখে বিশেষ ভরসা পাচ্ছি না।
  • কোয়ার্ক | ১৮ মে ২০১২ ১০:৫৩523651
  • মাইরি খ্যাল করিনি, "ভ্যানিশ" দেখে দিদি বলেছেন "খুন ক'রে ফেলবে"। এবার "খোঁড়ানো", "প্লাস্টার" দেখে ভাই যদি বলে "দ্যাখো আমার ঠ্যাং ভেঙে দেবে বলেছে" তাইলেই চিত্তির!
  • ranjan roy | ১৮ মে ২০১২ ১০:৫৯523662
  • অপু,
    হ্যাঁ, ওয়েলকাম। গুরুর সমস্ত গুরুভাইবোন আড্ডা মারার জন্যে ওয়েলকাম। খালি সিগ্রেট খেতে হলে ব্যালকনিতে যেতে হবে, অথবা ড্রইংরুমে জানলার ধারে বসতে হবে। আমার স্ত্রী তামাক ও অ্যালকোহলের ঘোরতর বিরোধী।
    আমার অ্যাড্রেস-
    ১২ডি, ""শুকতারা'', গ্রিনফিল্ড হাইটস্‌, নিউটাউন, রাজারহাট। নারাকেলবাগান স্টপ থেকে দু'পা এগিয়ে টাটা মেডিক্যাল সেন্টারকে (অথবা ইউনিটেককে) বাঁহাতে রেখে ডানদিকে পেট্রোল পাম্পের পাশ দিয়ে একটিমাত্র রাস্তা এগিয়েগেছে। রাস্তার শেষে বাঁহাতে প্রথমে রবিরশ্মি নামে কটা কটেজ মতন। তারপর এয়ারফোর্সের লোকজনের কতকগুলো হাইরাইজ। ঠিক পরেই ১৭তলা গ্রিনফিল্ড। শুকতারায় ঢোকার রাস্তা বাঁহাতের প্রথম গেট দিয়েই। ডানদিকে বিস্তীর্ণ সবুজ, কোন বাড়ি নেই।
    খালি আগে একবার ফোন করে দেখে নেয়া আমি বাড়িতে আছি কি না।
  • অপু | ১৮ মে ২০১২ ১১:০২523673
  • ও গ্রেট। আমার তো DLF আপিস। এক দিন টুক করে চলে যাবো। আপনার নাম্বার টা দেবেন।
  • কোয়ার্ক | ১৮ মে ২০১২ ১১:০৮523718
  • "I urge all of you to come forward for development," the CM said. Referring to the problems plaguing the completion of 18-km railway line from Furfura Sharif - a Muslim pilgrimage - to Dankuni, she said: "The government can only offer the tender rates while procuring land. This is the norm." Some land owners have refused to part with their plots for the project, demanding a better price from the government.

    আরো জানতে হ'লে ঃ http://tinyurl.com/88y7dls
  • paTal | ১৮ মে ২০১২ ১১:০৮523707
  • রঞ্জন, লেখার গুণে আপনার বাড়ির ঠিকানা/পথনির্দেশ-টাও বেশ লাগলো পড়তে ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন