এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ১৩ অক্টোবর ২০১২ ১৯:৪৪556902
  • গান্ধী, কার্লোস নিয়ে কিছু বলো।
    অনেকে বলছে মজিদ বাসকরের মতো খেলে। তোমার কেমন লাগলো?

    আবাপ যা লিখেছে, টোলগে আর ওডাফা এর মধ্যে ঠান্ডা লড়াই চলছে নাকি। এরকম চললে তো আরো বেশী প্রবলেম।
    তবে চুনী যেরকম টোলগে কে হেয় করেছে, সেটা আমার হজম হলো না। বেশ খারাপই লাগলো।

    এই স্ট্রাইকার নিয়ে আমাদের দুটো ফেড কাপ, আর দুবার আই-লীগ রানার্স। মোটামুটি একাই টপ লাইনটা টেনে গেছে। বলজিৎ আর রবীন কোনোদিন টানা ভালো খেলেনি।
  • গান্ধী | ১৩ অক্টোবর ২০১২ ২০:০৯556903
  • কাল এতোটাই মাথা গরম ছিল কিছু লিখিনি। কালকের ম্যান অফ দ্য ম্যাচ আমার মতে। শতকরা ১০০ ভাগ সঠিক পাস। বারবার ফ্ল্যাঙ্ক চেঞ্জ করে করে পাগল করে দিচ্ছিল, তবে মোবার মাঝমাঠ একদমই নেই বলে এতোটা ফ্রী খেলেছে, অন্য দলের সামনে কি করে দেখার। মেহতাব বা মেহরাজ (কাল যে কেন নামায়নি কে জানে?) এদের মত কড়া ডিফেন্সিভ মিডফিল্ডারের সামনে কি করে দেখতে হবে। আর শ্যুটিং কাল হয়ত দেখিনি কিন্তু কোলকতা লীগে কয়েকটা ম্যাচে দুরপাল্লার শটে দারুণ গোল দিয়েছে। মজিদ নাকি কি করে বলব? দেখেছি নাকি? তবে মাঝমাঠের সেরা বিদেশী আমরা বেটোকে বলি তো? কালকের ম্যাচের মত যদি খেলে তো বেটোর থেকে অনেক গুন ভালো। তবে দেকেহ মনে হল এখনো ম্যাচ ফিট নয়। নাকি ল্যাদ খাচ্ছে কে জানে !!

    টোলগে-ওডাফা কাল বললাম তো? আজ প্রত্যেকটা কাগজেও দিয়েছে। টোলগেকে বলই দেয়নি। যারা খেলা দেখেছে টোলগের তারা জানে যে টোলগের হেড ভালো নয়, ও লাইন ধরে দৌরে কট করে ভিতরে ঢোকে, বা সামনে বল বাড়ালে ছোটে, কিন্তু কাল সব বলই ওঁ ওডাফায় নমঃ হচ্ছিল। ওডাফা এবং ওর বন্ধু স্ট্যানলী বল দেয়নি টোলগেকে। একটা খুশ-খবরী, উচ্ছেটার চোট সিরিয়াস। ওকে কাটিয়ে নতুন বিদেশী নেওয়ার চান্স আছে (যদি আমাদের টাইবাবুদের ইচ্ছা হয়)

    একটু আগে খবর পেলাম, সন্তোষ কচ্ছপ রিসাইন করেছে
  • গান্ধী | ১৩ অক্টোবর ২০১২ ২০:১৪556904
  • আবাপর চুনীর লেখা? চুনী গোস্বামী প্লেয়ার হিসেবে হয়ত তখনকার সেরা ছিলেন, কিন্তু এইসব বিষয়ে এর আগেও প্রচুর ভুলভাল কমেন্ট করেছেন। আগে নিউস টাইমসে বসে বিশেষজ্ঞ হিসেবে ভাট বকতেন।

    ভালো প্লেয়ার হলেই ভালো বিশেষজ্ঞ হবেন, তার কোনো মানে নেই

    ওহ !! আমাদের টাইবাবুরা নতুন খোরাক দিচ্ছেন। শোনা যাচ্ছে নতুন কোচ হবে চিমা। কারণ? ওডাফা-স্ট্যানলী-উচ্ছের এজেন্ট চিমা আর অন্জন-দেবাশীষের সাথে সম্পর্কও ভালো
  • প্পন | ১৩ অক্টোবর ২০১২ ২০:১৯556905
  • চিমার জন্য শুভেচ্ছা রইল। একসময়ের হিরো।
  • গান্ধী | ১৩ অক্টোবর ২০১২ ২০:২২556906
  • এখনো ঠিক হয়নি। চিমাকে আনলে কর্মকর্তাগুলো বেঁচে যাবে কদ্দিনের জন্য। ও সাপোর্টারদের পালসটা বোঝে।

    আরো তিনটে নাম শোনা যাচ্ছে, ইগর-ডেভিড বুথ আর জার্মানীর কেউ একজন।
  • প্পন | ১৩ অক্টোবর ২০১২ ২০:৩২556907
  • তবে টোলগের এই উপলব্ধিটা হওয়া জরুরি ছিল।

    এক নং, নিজের এবিলিটির থেকে অনেক বেশি দাবি করছিল। এবিলিটির বিচারে টোলগে র‌্যান্টি, ওডাফা বা ফর্মের তুঙ্গে থাকা ইয়াকুবুর ধারেকাছেও আসে না। আর দ্বিতীয় কথা, গত দু'বছরের ইবের যেটুকু অ্যাচিভমেন্ট (আইলিগ না পাওয়াটা আন্ডার অ্যাচিভমেন্টই আমার কাছে) তার জন্য ওপারা আর পেন আর মেহতাব এদের অবদান কোন অংশে কম না। টোলগেকে ওই আকাশচুম্বী অর্থ দেবার মানে ছিল এদেরকে প্রাপ্য সম্মান ও অর্থ না দেওয়া। কাজেই একটা লিমিটের পরে টোলগের দাবির কাছে নতিস্বীকার না করে ইবে কর্তারা যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তার জন্য তাঁদের সাধুবাদ জানাতেই হয়।

    দুই নং, টোলগে নিজের ইচ্ছেতে ক্লাব পাল্টেছে। ওডাফা বা স্ট্যানলির থেকে সাপোর্ট না পেলে নিজের প্রচেষ্টায় এই পরিস্থিতিতে হিরো হওয়া মুশকিল আছে। টোলগের তো আর এটা প্রথম মরশুম না, ওডাফা ব্রিলিয়ান্ট প্লেয়ার হওয়া সত্বেও চার্চিল ক্লাবটাকে কীভাবে এককথায় নিজের আঙ্গুলে নাচাত সেটা ভারতীয় ফুটবল সম্পর্কে যে একটু আধটু খবর রাখে সেই জানে। টোলগের এই উপলব্ধিটাও হওয়া দরকার ছিল যে টাকাই সব না এবং শর্টটার্ম বেনিফিটের কথা চিন্তা করলে তার পরিণাম সবসময় ভালো হয় না।
  • প্পন | ১৩ অক্টোবর ২০১২ ২০:৩৪556908
  • ইগরের কোচিং রেকর্ড কেমন?

    চিমা যেমন নিউ ইন্ডিয়া হিরোজ না এই নামের একটা দিল্লির ক্লাবকে কোচিং করাত বছর কয়েক আগে। রেকর্ড আহামরি কিছু না।
  • ঊমেশ | ১৩ অক্টোবর ২০১২ ২১:৩৪556909
  • চিমা কোচ হচ্ছে!
    হলে, আমার শুভেচ্ছা রইলো।

    টোলগে কোনোদিনই ওডাফা, র‌্যান্টি নয়, তবে চুণী যেমন বাল-ছাল প্লেয়ার বলে গালাগালি দিয়েছে, সেটাও নয়, সেটা আমার বাজে লেগেছে।

    কাশ্যপ কি মোবা টিমের সবচেয়ে কম ম্যাচ খেলানো কোচ?
    মনে হচ্ছে সব মিলে ৬ টা ম্যাচ খেলিয়েছে (ফ্রেন্ডলী ম্যাচ বাদ দিলে)
  • পুচকি | ১৩ অক্টোবর ২০১২ ২১:৩৬556910
  • চিমা ওকেরি? বাবু মানি? চিরকালীন লেজেন্ডস।
    কিন্তু কুফ্রীত কি আবার গানার্স/ম্যা'সিটিকে নামাবে নাক্ষি এখানে? ওফ্‌ফ্‌
  • গান্ধী | ১৩ অক্টোবর ২০১২ ২৩:০৮556913
  • আরেক খবর যে এতো বেশী ঝামেলা হচ্ছে সুব্রতকে আনার জন্য যে সেটাও করে ফেলতে পারে গদি বাঁচাতে। আর সুব্রতকে ডাকলে আসবেই মোবার জন্য। অন্তত দলটাকে প্রথম ৫ এ নিয়ে আসার ক্ষমতা রাখবে

    টোলগে ইস্যুতে প্পনদার ২নম্বর পয়েন্টকে ক্ক, ১নম্বরে একটু অপত্তি আছে। টোলগে লাইফে এত টাকা কোনোদিন পায়নি অস্ট্রেলিয়াতে। ও ওখানে ২০লাখ পেত বছরে। ইবেতে আগেরবারো ৫০ পেয়েছিল। এখন কোনো মাঠামোটা মাল যদি তাকে ১কোটি অফার করে, তাহলে ও না বলবে নাকি !! ও কি পাগল? টোলগের দর টোলগে যতনা বাড়িয়েছে প্রয়াগ আর মোবা বাড়িয়েছে তার থেকে বেশী।

    ওডাফা বরাবরই এরকম। ব্যারেটোকে আগেরবার তাড়ানোর পিছনে ওর অবদান ভালই। প্লেয়ার ভালো কোনো সন্দেহ নেই, কিন্তু টিম-ম্যান নয়। এই টিম কিছুটা ভালো খেলার ক্ষমতা রাখে, যদি সুব্রতর মত কোনো ঠিকঠাক কোচ পায়, যে আর যাই করুক, ডিফেন্সটা বানাতে জানে, গোল না খেলেই টিমটা কিছুটা খেলবে

    ইগর ?

    উজবেকিস্তানের ন্যাশনাল টিমের অ্যাসিস্টেন্ট কোচ ছিল দুবছর, দুবছর অনুর্দ্ধ-২২ এর কোচ। এখন ওখানেরই একটা ক্লাবের কোচ। মোটের উপর ওর প্রোফাইল ভালই। তবে আনবে বলে মনে হয় না
  • গান্ধী | ১৩ অক্টোবর ২০১২ ২৩:০৯556914
  • সব থেকে কম ম্যাচ খেলে বাতিল কোচ স্টিভ ডার্বী। আগেরবার ৩টে ম্যাচের পর আউট
  • প্পন | ১৪ অক্টোবর ২০১২ ০০:৩০556915
  • গান্ধী, এরা কারা?

    "However, 'Mariners on the Move', a Bagan fan club, wrote a letter to the General Secretary clarifying that the fans that created the nuisance at the stadium were not from the association and that 'Mariners on the Move' were fully behind the club.

    "We sincerely believe that our general secretary, Mr. Anjan Mitra and Mr.Debasis Dutta (finance secretary) are not responsible for any debacle of club'S performance," read the letter."

    http://www.goal.com/en-india/news/1064/i-league/2012/10/13/3446125/irate-mohun-bagan-fans-question-the-clubs-functioning-report
  • cb | ১৪ অক্টোবর ২০১২ ১০:০২556916
  • না না, আমার মনে হয় এরা একটা কাইন্ড ওফ অফিসিয়াল ফ্যানক্লাব গোছের, মেনলি হয়ত কর্তাদের চেনাশোনা, এদের পক্ষে আর কিছু করা সম্ভব নয়

    গান্ধী বেটার বলতে পারবে
  • গান্ধী | ১৪ অক্টোবর ২০১২ ১০:২৬556917
  • "সবুজ মেরুন স্বপ্ন" SMS এখন একটি অফিসিয়াল ফ্যান ক্লাব। এটা শুরু হয় ২০০৬-এ। তখন আমি রেগুলার মাঠে যেতাম। এটার শুরুর যে ২০-২৫ জন মেম্বার ছিলো তার মধ্যে একজন আমি। সেবছর শুরু হয়েছিল ভালই। আমাদের একবছরের পারফর্মেন্স দেখে ইবিআর্পি (ইবে ফ্যান ক্লাব শুরু হয়) বছরের শেষের দিকে আমরা লক্ষ্য করি যে কিছু মেম্বার শুধুই অফিসিয়ালরা যা বলে তাই করতে চায়, ফ্যানদের কথা শোনেনা বা আমাদের নিজেদের কথাও শোনেনা। সে বছরই করিমকে তাড়ানো হয় ভুলভাবে। আমরা চেয়েছিলাম বিক্ষোভ দেখাতে, অফিসিয়ালরা অসন্তুষ্ট হবে বলে করা হয়নি। তারপর আমরা একটা বড় গ্রুপ যারা শুরুতে ছিলাম তারা ছেড়ে দিই। এরপর আমি আর কোলকাতায় থাকিনা, সীনের বাইরে।

    তো যারা ছেড়ে দি, তাদের মধ্যে অনেকে মিলে, আরো কিছু লোক এক হয়ে "মেরিনার্স অন দ্য মুভ" MOM বানায়। এটা এখন বেশ ভালো। অন্তত কর্তাদের পা-চাটা নয়, এরা দুদিন ধরে ক্লাবের সামনে বিক্ষোভ করেছিল। তাই ম্যাচের দিন কিছু হতে পারে অন্দাজ করেই MOM এর দুজন সেক্রেটারী মাঠে আসেনি। এদিকে মাঠে সমর্থকরা বিক্ষোভ করতেই অঞ্জন-দেবাশীষ ওদের নামে এফ-আই-আর করে দেয়।

    SMS একটি অফিসিয়াল ফ্যান ক্লাব। MOM নয়। তাই MOM এর এগেইনস্টে এসব করেছে অফিসিয়ালরা।
  • গান্ধী | ১৪ অক্টোবর ২০১২ ১০:২৭556918
  • স্যরি ২০০৭ হবে
  • stoic | ১৫ অক্টোবর ২০১২ ১২:৫৪556920
  • টেস্ট
  • h | ১৬ অক্টোবর ২০১২ ০০:০৮556921
  • কার্লোস কে আমার ভালো লেগেছে, তবে মজিদ বাসকার বস সুব্রত, মইদুল, অলোক এর এগেন্স্টে খেলেছে। সুধীর হয়তো রিটায়ার করে গেসলো, একজ্যাক্ট মনে পড়ছে না। মনার এগেন্স্টে ও এক দু বছর হতে পারে, যখন মহামেডানে একবার গেল।

    মজিদ বাসকার হতে আরেকটু সময় লাগবে।
  • গান্ধী | ১৬ অক্টোবর ২০১২ ১০:৪০556922
  • http://www.sportskeeda.com/2012/10/15/indian-teenager-set-forpremier-league-club-trial/

    হেব্বি ভালো, এই বয়েস থেকেই যে বাইরে চেষ্টা করছে এটাই খুব ভালো। খেলতে পারবে কিনা পরের কথা

    প্রিমিয়ার লিগে কি খেলতে পারে? কত একটা র‌্যাংকের গল্প আছে না??
  • গান্ধী | ১৬ অক্টোবর ২০১২ ১৯:৪৫556924
  • সিঙ্গাপুরে গিয়ে ২গোল খেয়ে এল, কোনো মানে হয় ! নভেম্বরে রিটার্ন ম্যাচ খেলবে দিল্লীতে। যদি জেতে

    ওদিকে ব্রাজিল-জাপান ম্যাচটা দেখলাম। কাকা-নেইমার-অস্কার-হাল্ক-রামিরেজ ব্রাজিলের মাঝমাঠ-ফরোয়ার্ড হেব্বি খেলছে। ডিফেন্সেও ডেভিড লুইস-থিয়াগো সিলভা ভালই। এই ব্রাজিল এবার অনেকদিন বাদে ফেভারিট। ৪-০য় জিতল। ২টো নেইমার, ১টা কাকা, একটা পউলিনহো
  • কৃশানু | ১৬ অক্টোবর ২০১২ ১৯:৫০556925
  • হোল্ডিং মিডফিল্ডে কে খেলবে? আর কাকা তো ফুলটাইম খ্লেবে না, আরেকজন দরকার।
  • গান্ধী | ১৬ অক্টোবর ২০১২ ২০:১৬556926
  • হোল্ডিং মিডফিল্ডে রামিরেজ বেশ ভাল, সাথে পাউলিনহো (আজ প্রথম দেখলাম, ভালো লাগলো) আর আগের ম্যাচগুলোতে রোমুলো খেলেছিলো। কাকার চেঞ্জে লুকাস মোয়া( ফার্গি দাদু একে টিমে চেয়েছিল, মানে ভালো হতে বাধ্য)

    ডিফেন্সে আজ খেললো অ্যাড্রিয়ানো(রাইট ব্যাক !!)-ডেভিড লুইস-থিয়াগো সিলভা-সেস্টান (এ নতুন, অ্যাড্রিয়ানো-মার্সেলো থাকলে এ টিমে আসবেনা হয়ত।) রাইট ব্যাকে দুটো ৩টে অপশনেরই চোট আজ। রাফায়েল-দানি আলভেজ-মাইকন (মাইকন আশা করা যায়১৪তে খেলার অবস্থায় থাকবেনা।) স্টপারে চেঞ্জে আছে খুয়ান, মানে ব্রাজিলের ডিফেন্সেও অপশন আছে। স্ট্রাইকারে নেইমার। আর অস্কার-লিয়েন্ড্রো।
  • কৃশানু | ১৬ অক্টোবর ২০১২ ২১:০৮556927
  • এ ছাড়াও পাতো আছে। এলানো কি শেষ?
  • গান্ধী | ১৬ অক্টোবর ২০১২ ২১:২২556928
  • এলানো টিমে আসে তো, পাতো আজ টিমেই ছিলোনা। তবে ওয়ার্ল্ড কাপে থাকবে আশা করা যায়। ব্রাজিলের ইয়ং স্কোয়াডটা বেশ প্রমিসিং
  • গান্ধী | ১৬ অক্টোবর ২০১২ ২১:২৯556929
  • হোল্ডিং মিডে লুকাসও (লিভারপুল) থাকবে যদি ফিট হয়
  • প্পন | ১৭ অক্টোবর ২০১২ ০০:১৮556930
  • স্পেন বনাম ফ্রান্স এখন।
  • প্পন | ১৭ অক্টোবর ২০১২ ০২:২৭556931
  • যাক, জিরৌদ গোল করল।

    ফ্রান্সের জেতা ম্যাচ। অফসাইডের ডিসিশনটা পুরো ভুলভাল ছিল।
  • প্পন | ১৭ অক্টোবর ২০১২ ০৩:২২556932
  • http://www.bbc.co.uk/sport/0/football/19971417

    পূর্ব ইওরোপের ফুটবল মাঠের কুখ্যাত রেসিজম।

    হানুকে অনুরোধ রইল এই নিয়ে দু'পয়সা দিতে। ব্রিটিশ মিডিয়া অনেকদিন ধরে এই নিয়ে শোরগোল করছে।
  • গান্ধী | ১৭ অক্টোবর ২০১২ ১০:১০556933
  • আজ জার্মানী-সুইডেন ম্যাচটা দেখতে হবে, কেউ কি দেখেছে কাল?? ৪-০য় পিছিয়ে যাওয়ার পর সুইডেন ৪-৪ করেছে !!! পর্তুগালটা হঠাৎ ছড়াতে আরম্ভ করেছে
  • গান্ধী | ১৭ অক্টোবর ২০১২ ১০:১৯556935
  • এবিপি লেবেল।।।। কোনো কত্তা হবেনা

    "ই পি এলের ক্লাব লেভার কুসেনের প্রাক্তন কোচ রবিন দত্তর কথা বলছেন কেউ কেউ"

    http://www.anandabazar.com/17khela2.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন