এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২২৯৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ০০:০৪622406
  • মামু, ঃ))

    অর্ণব গোসাঁই ভক্তগণের (ভক্ত বলতে আপত্তি থাকলে নিয়মিত দর্শক) কাছে প্রশ্ন রেখেছিলাম, সোনি সোরি, মণিপুর, ভূপাল, পস্কো, নিয়মগিরি .. এই ইশ্যুগুলো টানাও কভার করে? করলে কীরকম ?
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৩ ০০:১০622407
  • প্পন-কে ক। তেজপাল, আসারাম, বিজেপি, কংগ্রেস, এসার, টাটা - যার য্ত জালি আছে, সেগুলো প্রকাশ হলেই ভাল। কিভাবে কখন প্রকাশ হচ্ছে - ম্যাটার করে না
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ০০:২৩622408
  • ববি কুন্হুর কাফিলার লেখাটা অনেকবার রেফারড হয়েছে। এসার নিয়ে তাতে বলা ছিল, ২০০৯ এর হিউম্যান রাইট রিপোর্ট অনুযায়ী (অক্ষদাও যেটাকে রেফার করেছিল) Nearly 900 families would be displaced by the Essar’s proposed steel plant in Jagatsinghpur.

    এই ডিসপ্লেসমেন্টটা কি এসার সত্যি করেছিল ? এটা ২০১১ র প্রতিবেদন। তারপরে খুঁজে সেরকম কিছু পেলাম না। কেউ পেলে দেবেন।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ০০:২৪622409
  • পাইকেঃ অর্ণব সেগুলো নিয়েই ডিবেট করবে যেগুলো লোকে খাবে। তার মানে এমন না নিয়মগিরি নিয়ে কখনোই করবে না। মানে এমনিতে করবে না, কিন্তু রাহুলবাবা নিয়মিগিরি নিয়ে বাইট দিলে সেই প্রেক্ষিতে এনজিও, অ্যাক্টিভিস্ট, কং, বিজেপি, সিনিয়র জার্নালিস্ট, লর্ড স্বরাজ সবাইকে এক মঞ্চে এনে প্রোগ্রাম নামিয়ে দেবে। এইরকম আর কী।

    খুব নিয়মিত দেখি না তাও ভূপাল নিয়ে কিছু এপিসোড ছিল। একটার লিং দিলাম। ওদের সাইটে বাকিগুলো খুঁজে দেখতে পারো।

    http://www.timesnow.tv/Debate-US-linked-Bhopal-to-aid-1/videoshow/4351921.cms
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ০০:২৭622410
  • এসারের জালিগিরি নিয়ে আমিও জানতে চাই। তেজপাল থিংকফেস্টের জন্য এসারের থেকে স্পনসরশিপ নিয়েছিলেন, তাই জালি, এনিয়ে যত লেখা পাচ্ছি, এসারের জালিগিরি নিয়ে তার কিছুই প্রায় পাচ্ছিনা। কেউ পেলে দেবেন। জানতে ইন্টারেস্টেড।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ০০:২৮622411
  • লর্ড স্বরাজ না, লর্ড মেঘনাদ।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ০০:৩২622412
  • অর্ণব তাহলে ngo, অ্যাক্টিভিস্টদের ভালোই স্পেস দেন ? হলে ভাল। তাহলে তো ইন্ডিয়া শাইনিং, ইন্ক্লুসিভ গ্রোথ, রাষ্ট্রের অত্যাচার, দখলদারি, এসব ইশ্যু গুলোও আসে। সেও হলে খুব ভাল। শুনে দেখতে হবে তো।

    আর পাব্লিকের খাওয়া প্রসঙ্গে, এতো ডিম মুরগী তর্ক হয়ে যাবে। টানাও যা তরিবর করে রেঁধে খাওয়াবে, পাব্লিক সেটা খাবে।সবকিছু খাওয়ায় না (অন পারপস), তাই পাব্লিক খাবার সুযোগ পান না, এটাও বলা যায়।
  • riddhi | ০৬ ডিসেম্বর ২০১৩ ০০:৫৪622413
  • unabashed ভক্ত কিন্তু অনিয়মিত দর্শক হয়ে বলতে পারি, করে।পস্কো আর ভোপাল নিয়ে দেখেছি বলেই মনে পড়ছে। কতখানি করে বলতে পারব না।
    কিন্তু শেষে অর্ণব (বিগ ব্যাড বয় ওফ ইন্ডিয়ান মিডিয়ার) সাথে রিপোর্ট কার্ড মেলানো?ঃ)) এই প্রশ্ন কেন? পাই কি আইকন কম্পেয়ার করে সুইচ করার সিদ্ধান্ত নিতে চাই ? চাইলে প্রোডাক্তের আরো ডিটেলস পাওয়া যাবে।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ০০:৫৬622414
  • লোকের anabashed ভক্তির কারণ খোঁজার চেষ্টা কচ্ছি ঃ)
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৩:০৭622417
  • তবে আর তিনটি বিষয়ে মতামত না দেওয়া অন্যায় হয়ে যাবে।

    ১। টিওআইকে পুলিশ হাজত থেকে তেজপাল বিবৃতি দিয়েছেন? প্রতিবেদনটি আমি পড়িনি, লিং দিলে ভালো হয়। দেখব সেনসেশনালাইজ করাটা কদ্দূর হচ্ছে।

    ২। তেজপালের ছটি বিবৃতিতে আমি খুব তফাত দেখিনি।

    ৩। ভারতবর্ষের ভাবী প্রধানমন্ত্রী মোদি আর জেলবন্দী তেহেলেকার প্রাক্তন সম্পাদকের তুলনা। এটা জাস্ট অসাধারণ লেগেছে। বড়ো হাতের ডবল ক দেবার যোগ্য। :)
  • pinaki | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৩:২৬622420
  • ঈশান এপাশ ওপাশ দিয়ে চাট্টে ইয়ার্কি করল কিন্তু বলল না যে তহেলকা মডেল বলতে কোনটাকে বোঝাচ্ছে, শুরুর মডেল নাকি পোস্ট কেডিসিং মডেল? দুটো তো আমার চোখে গুণগতভাবে আলাদা। ঈশানের চোখে কি দুটৈ এক? তহেলকা বিপ্লব করার প্রতিশ্রুতি যেমন দেয় নি তেমন ফ্রড ইনভেস্টরের ইনভেস্টমেন্ট নিয়ে 'মানুষের জন্য সাংবাদিকতা' করার ঈঙ্গিতও শুরুতে দেয় নি। দেখা যাচ্ছে ২০০৯ পরবর্তীতে একটা পরিবর্তন হয়েছে। এবং সেটা নীতির জায়গা থেকে ভালো কিছু হয় নি। ব্যালান্সটা ঘেঁটে গেছে। কোনো প্র্যাগম্যাটিজম দিয়েও এই পরিবর্তনটাকে আড়াল করা যাবে না। এই পরিবর্তনটার প্রতি চোখ বুঁজে থেকে সমালোচকদের বাঁয়ামো নিয়ে ঠাট্টা করলে ভালো কিছু দিগনির্দেশ বেরোবে বলে আমার অন্ততঃ মনে হয় না।

    চীটফান্ড সারা ভারতের সমস্যা। সেখানে কেডিসিং এর পুঁজি আছে বলে তহেলকা চীট ফান্ড নিয়ে একটা মিনিমাম লেভেলের সিরিয়াস রিপোর্টিংও করতে পারবে না। এরকম সিলেক্টিভ সততা দেখালে সেই জার্নালিজমের কোনো ক্রেডিবিলিটি থাকে না। সে কী পথ দেখাবে? বিপ্লব তো অনেক দূরের কথা। ঈশানের যদি এই বিষয়ে সিরিয়াস কিছু বলার থাকে তাহলে এই পয়েন্টটাকে অ্যাড্রেস কোরো। কোনো বামপন্থী রেফারেন্স ফ্রেম থেকে আমি দেখছিই না। মিনিমাম ইন্টিগ্রিটির জায়গা থেকে দেখছি। সেটুকু তো আশা করা উচিৎ? নাকি প্র্যাগম্যাটিক হওয়ার গুঁতোয় সেটাও বিসর্জন দেওয়া যায়?
  • pinaki | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৩:২৬622419
  • ঈশান এপাশ ওপাশ দিয়ে চাট্টে ইয়ার্কি করল কিন্তু বলল না যে তহেলকা মডেল বলতে কোনটাকে বোঝাচ্ছে, শুরুর মডেল নাকি পোস্ট কেডিসিং মডেল? দুটো তো আমার চোখে গুণগতভাবে আলাদা। ঈশানের চোখে কি দুটৈ এক? তহেলকা বিপ্লব করার প্রতিশ্রুতি যেমন দেয় নি তেমন ফ্রড ইনভেস্টরের ইনভেস্টমেন্ট নিয়ে 'মানুষের জন্য সাংবাদিকতা' করার ঈঙ্গিতও শুরুতে দেয় নি। দেখা যাচ্ছে ২০০৯ পরবর্তীতে একটা পরিবর্তন হয়েছে। এবং সেটা নীতির জায়গা থেকে ভালো কিছু হয় নি। ব্যালান্সটা ঘেঁটে গেছে। কোনো প্র্যাগম্যাটিজম দিয়েও এই পরিবর্তনটাকে আড়াল করা যাবে না। এই পরিবর্তনটার প্রতি চোখ বুঁজে থেকে সমালোচকদের বাঁয়ামো নিয়ে ঠাট্টা করলে ভালো কিছু দিগনির্দেশ বেরোবে বলে আমার অন্ততঃ মনে হয় না।

    চীটফান্ড সারা ভারতের সমস্যা। সেখানে কেডিসিং এর পুঁজি আছে বলে তহেলকা চীট ফান্ড নিয়ে একটা মিনিমাম লেভেলের সিরিয়াস রিপোর্টিংও করতে পারবে না। এরকম সিলেক্টিভ সততা দেখালে সেই জার্নালিজমের কোনো ক্রেডিবিলিটি থাকে না। সে কী পথ দেখাবে? বিপ্লব তো অনেক দূরের কথা। ঈশানের যদি এই বিষয়ে সিরিয়াস কিছু বলার থাকে তাহলে এই পয়েন্টটাকে অ্যাড্রেস কোরো। কোনো বামপন্থী রেফারেন্স ফ্রেম থেকে আমি দেখছিই না। মিনিমাম ইন্টিগ্রিটির জায়গা থেকে দেখছি। সেটুকু তো আশা করা উচিৎ? নাকি প্র্যাগম্যাটিক হওয়ার গুঁতোয় সেটাও বিসর্জন দেওয়া যায়?
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৩:৫০622421
  • পিনাকিকে। খুব পরিষ্কার স্ট্যান্ড।

    ১। চাঁদা তুলে ন্যাশানাল মিডিয়া হয়না। অন্ততঃ তেহেলকার লেভেলে হয়না। ওরা পারেনি, পারাটা মনে হয় সম্ভবও না। ইনভেস্টমেন্ট লাগবেই। ফার্সট পোস্টের আছে। হার্ড নিউজেরও সম্ভবতঃ আছে খোঁজ নেওয়া হয়নি। অন্য কেউ যদি করে দেখায় দেখাক, মেনে নেব। তাদের উদ্দেশ্যে খুব সৎ ভাবেই জয়ধ্বনি দেব। কিন্তু এসবের আগে "ওরা কেন স্কচ খায়" বলার কোনো মানে নেই। আমরা সবাই স্কচ খাই, তেহেলকা মিডিয়া বানিয়ে এমন কিছু অন্যায় করে ফেলেনি, যে, "মানুষের কথা লিখতে গেলে স্কচ খাওয়া চলবেনা" জাতীয় এক্সপেক্টেশন নিয়ে তাদের চলতে হবে।

    ২। ইনভেস্টমেন্ট লাগবে মানেই তার কাছে নতিস্বীকার করা সমর্থনযোগ্য তা নয়। ইনভেস্টমেন্ট নেওয়া আর বিকিয়ে যাওয়া এক নয়। সেটা একটা ব্যালেন্সিং অ্যাক্ট। সেই সমর সেনের "নাউ"এর আমল থেকেই সেসব চলছে। তেহেলকার বিরুদ্ধে একাধিক বিকিয়ে যাবার অভিযোগ এসেছে। সেগুলো সিরিয়াসলিই দেখা দরকার। তবে ওই কাঁঠালগাছের মতো অভিযোগ এলে সিরিয়াসলি নেওয়া ভারি শক্ত।

    ৩। বিকিয়ে যাওয়া, ইভভেস্টমেন্ট নেওয়া এগুলো আইডিওলজিকাল বক্তব্য। এগুলোর সঙ্গে এই যৌন নিগ্রহের মামলার কোনো সম্পর্ক নেই। এগুলো এই মুহূর্তে তোলা মানে আইডিওলজিকাল ডিবেটকে ক্রিমিনাল অফেন্সের সঙ্গে গুলিয়ে ফেলা। এবং তেহেলকার বিরুদ্ধে যে লিঞ্চিং চলছে তাতে যোগদান করা। আলাদা করে পরে বা আগে বলুন, আমি অবস্থান বদলাতেই পারি, নাও পারি, কিন্তু এই মূহুর্তে নয়।
  • a x | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৩:৫৩622422
  • ল্লেহঃ তরুণ তেজপাল আমার হিরো, তেহেলকা যা করেছে কেউ করেনি এগুলোই বা তাহলে বলা কেন? এর সাথেই বা যৌন নিগ্রহের কী সম্পর্ক?
  • a x | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৩:৫৫622425
  • আর ইয়ে তাইলে অরুন্ধতী মোটে আপনার কথা শোনেনি। অরুন্ধতী এগুলোকে অর্থাৎ আমি যা যা বলেছি সেগুলোকে আউটলুকের আর্টিকলেই লিখেছেন (সেকেন্ড রেপ)। এবং রেপ কে রেপ বলেছেন।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৩:৫৫622424
  • *'নন-সিরিয়াস'
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৩:৫৮622426
  • "ওঃ গোপন সূত্র থেকে"। পুলিশ আপিসাররা ক্কী গোপন তদন্তই না করছেন। :-)

    তবে এসব পড়ে একটা উবগার হল। এটা সিদ্ধান্ত নয়, প্রশ্নই। লিফট কান্ড পনেরো মিনিটের নয়, লেস দ্যান ওয়ান মিনিটের? তাহলে কি ত্বরণ নিয়ে গবেষণাটা মিথ্যে ছিলনা? তাহলে কি ফেসবুকে আমাকে ঠিকঠাকই এরকুল পোয়ারো বলল?

    এটা পাইকে।
  • pinaki | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৪:১১622428
  • সিলেক্টিভ রিপোর্টিঙ্গ। তাকে কেউ সিরিয়াস মনে করতে পারে, তার চয়েস। আমি পারিনা।
  • pinaki | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৪:১৪622429
  • আবাপ কি পরিবেশ নিয়ে কম ভালো লেখা বের করেছে?
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৪:১৬622430
  • ১। তেহেলকাকে জড়ানো হচ্ছে বলে তেহেলকার নাম এনেছি।

    ২। তরুণ তেজপাল আমার হিরো, এটা চেপে রাখা অনুচিত বলে লিখেছি। অনেকে যেমন খার চেপে রেখে "নিরপেক্ষ" খাপ পঞ্চায়েত খুলেছেন, তেমনটা করা আমি অপছন্দ করি। তেহেলকা উঠে গেল বলে, এবং উঠে গেলে তাতে আমি খুবই দুঃখ পাব, সেটাও যোগ করে দিলাম। নিজের অবস্থান পরিষ্কার করার জন্য।

    এবার এর মানে একেবারেই এই নয়, যে অপরাধ করে তেজপালের ছাড়া পাওয়া উচিত। যা করেছেন, তার সমানুপাতিক শাস্তিই পাওয়া উচিত। যা করেননি তার জন্য শাস্তি পাওয়া অনুচিত। এটা আন্তরিক ভাবেই মনে করি। যাঁরা খার-চাপা-নিরপেক্ষতার চেয়ে সৎ-অবস্থানকে বেশি বিশ্বাস করেন, তাঁরা বিশ্বাস করবেন।

    ৩। অরুন্ধতী দেরিতে হলেও বুঝেছেন, এরকম কি একটা লিখেছি। মানে আগে বোঝেননি। সেটা মনে হয় অক্ষ খেয়াল করেনি। :)তবে আমার আর কি, এতদ্বারা একটু লেটে চললেও অরুন্ধতীর বুদ্ধি-শুদ্ধি আছেই প্রমাণিত হল, আর কিছু না। উনি বুকার পেয়েছেন, আর আমিও ক্লাস ফাইভে সিঙ্গুর মহামায়া হাইস্কুলের কুইজে সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম।:)
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৪:২১622431
  • সত্যি কথা বলতে কি আবাপর উত্তর সম্পাদকীয় নিয়ে, জায়গার অভাব (জায়গা মানে অক্ষর সংখ্যা) ছাড়া আমার বিশেষ কমপ্লেন নেই।
    রিপোর্টিং নিয়ে আছে। সে অন্য গপ্পো।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৪:২২622432
  • আলকেমিস্ট নিয়ে যেটুকু যা রিপোর্টিং হয়েছে, খুব কম মিডিয়াতেই দেখেছি, তাহলে সবার চিট ফাণ্ড সংক্রান্ত রিপোর্টিং ই নন সিরিয়াস ধরতে হয়। আর 'truth about chit funds' টা আলকেমিস্ট সংক্রান্ত কোর্টের আদেশের ঘটনার আগের লেখা।

    উচ্ছেদ নিয়ে রিপোর্টিং গুলো কোন দিক থেকে সিলেক্টিভ ও নন-সিরিয়াস হল, একেবারেই বুঝিনি।

    নিয়মগিরি নিয়ে এরকম সিরিয়াস কভারেজ কোন বড় মিডিয়ায় সিরিয়াসলি কম দেখেছি।
    http://www.tehelka.com/tag/niyamgiri/
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৪:২৫622433
  • তুমি একেকবর একেক কথা বলছো। একবার বলছ মিনিমাম লেভেলের সিরিয়াস রিপোর্টিং ও করার জায়গাতে থাকছে না, তো ভাল রিপোর্টিং এর উদাঃ দিলে বলছো অমুকেও কি ভাল রিপোর্টিং করেনা ? ঃ)
  • riddhi | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৫:০৩622435
  • ২। তেজপালের ছটি বিবৃতিতে আমি খুব তফাত দেখিনি।

    !!!
    ঈশানদাকে ঐ টেবলের যাস্ট প্রথম দুটো স্টেটমেন্ট "it was in this frivolous.." আর "i apologize uncond.." আরেকবার পড়তে বলব।
    কন্ট্রাডিক্শান, দায় নেম ইস তেজপাল।
  • a x | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৫:২৩622436
  • ঃ-))) কিচ্ছু বলার নেই।
  • aka | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৫:২৯622437
  • কন্ট্রাডিকশনের মানেটা আর একবার দেখে নিলাম ভুল জানি কিনা। দেখলাম ঠিকই জানি। ঃ)
  • pinaki | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৫:৫৪622439
  • পাই, এখানে পুরো তর্কটাতে আমি আমার অবস্থান জানাচ্ছি, কাউকে ঠিক বা ভুল প্রমাণ করার জন্য লড়ছি না। তর্কটাকে সেদিকে নিয়ে না গেলেই ভালো হয়। এটা পুরোপুরি একটা আইডিওলজিকাল ডিবেট। স্বাস্থ্যের ক্ষেত্রে যখন প্রাইভেট পুঁজির বিরোধিতা করা হয়, তখন সেটা আদর্শগত জেনারাইলেজশনের জায়গা থেকেই করা হয়। সেখানে একটা পার্টিকুলার প্রাইভেট হাসপাতাল জালি করছে কি করছে না সেই জায়গা থেকে বিরোধিতা করা হয় না। এখানেও ব্যাপারটা তাই। চীটফান্ডের টাকায় চলেও একটা সময় জুড়ে তহেলকা দারুণ পারফর্ম করতে পারে, কিন্তু প্রশ্ন হল 'মানুষের জন্য সাংবাদিকতা' র ক্ষেত্রে প্রফিট মোটিভ নিয়ে চলা কর্পোরেট মিডিয়া (ভালো কর্পোরেট হলেও) আদৌ কোনো অল্টারনেটিভ হতে পারে কিনা - ইন দ্য লং রান। সুদীপ্ত সেনের টাকায় অসমে একটা পত্রিকা চালু হয়েছিল (যদি খুব ভুল না হই) - সেই মিডিয়াতে সুদীপ্ত সেন প্রচুর ক্যালির লোককে এক জায়গায় করেছিল, ফলে সেটা খুব সাড়া ফেলেছিল। সুদীপ্ত সেন ইন্টারভেন করত না। তো এরকম যে টেম্পোরারিলি হতে পারে না, তা তো নয়। সেই কারণেই তহেলকার উচ্ছেদ কি নিয়মগিরি নিয়ে রিপোর্টিং করা সম্পূর্ণ উল্টো কিছু প্রমাণ করছে না। সেই কারণেই আবাপর উদাহরণও আসছে। প্রচুর পজিটিভ লেখা তো আবাপতেও বেরোয়, কিন্তু তার মানে কি আবাপ মডেল আমার কাঙ্খিত? কর্পোরেট কেন পত্রিকাতে ইনভেস্ট করবে? হয় সে প্রফিট করতে চায়, নয় তার ঘাপলা আড়াল করতে চায়। প্রফিট করতে গেলে তাকে খবর বেচতে হবে, মানে খবরকে বেচার মত করে প্যাকেজিং করতে হবে। শুধুই মানুষের জন্য সত্যি বলব - এভাবে ভাবলে হবে না। তার মানে কি সব খবরই তাকে ভুলভাল করতে হবে? কিন্তু এন্দ অফ দ্য ডে সেই কম্পালশনটা থাকবেই। সেটাকে এড়িয়ে যাওয়া যাবে না, তাই এই মডেলে সর্বসময় প্রো-পিপল থাকা যাবে এমন গ্যারান্টি নেই। আর লস করেও সে ইনভেস্ট করবে তখনই যখন সে কোনো না কোনো ঘাপলা আড়াল করতে চাইছে। ভারতের সব কটা চীটফান্ড যে কারণে কোনো না কোনো মিডিয়ায় ইনভেস্ট করে বসে আছে। এবার কর্পোরেট ফান্ডিং নিয়েও খবর 'বেচা' র কম্পালশনকে এভয়েড করে হয়তো মাঝখান দিয়ে কোনো স্লিপারি লাইন টানা যায়। একটা লেভেল অব্দি হয়তো 'মানুষের জন্য সাংবাদিকতা' করা যায়। আমি জানি না। কেউ পারলে আমার ভালৈ লাগবে। এ নিয়ে খুলে আলোচনা করলে আমার ঈশানের সাথে খুব একটা মতপার্থক্য হবে বলে মনে হয় না। কিন্তু তহেলকা স্পষ্টতঃই ২০০৯ এর পরে সেই ফাইন লাইনের খোঁজে ছিল না। অন্ততঃ আমি যা বুঝেছি। এবার এটা নিয়ে দ্বিমত থাকতে পারে। ঈশান যেমন বলছে এখুনি ও এব্যাপারে মত তৈরী করার বিরোধি। ফাইন। আমার এখানে ডিবেট করার খুব কিছু নেই।

    এবারে কেন আমি বলছি যে তহেলকা ঐ ফাইন ব্যালন্সের খোঁজে ছিল না, সেটা বোঝাতে গিয়ে আমি দেখিয়েছি যে তহেলকাকে এমনকি শর্ট রানেও সিলেক্টিভ হতে হয়েছে। তার উদাহরণ হিসেবে আসছে চীটফান্ডের রিপোর্টিং এ সবার নাম বললাম, কিন্তু কেডিসিং এর কোথাও উল্লেখ-ই করলাম না। অথচ এটা মোটামুটি সবাই জানে কেডিসিং একটা ডুবিয়াস ক্যারেকটার। অন্য চীটফান্ডরা চুনোপুঁটি হলে কেডিসিং রাঘব বোয়াল। এজন্য সেবির রেড ফ্ল্যাগ করা অব্দি বসে থাকার দরকার নেই। তোর কাছে কেডিসিং এর নাম অজানা হতে পারে, কিন্তু লোকে সুদীপ্ত সেনেরও আগে থেকে জানে। এবার এটা নিয়ে লিং চালাচালি করে কী লাভ আমি বুঝতে পারছি না। তুই একশোটা লিং দিলেও এটা আমার কাছে বিশ্বাসযোগ্য হবে না যে যেসময় আমি অব্দি কেডিসিং এর অ্যালকেমিস্ট এর কথা জানি, এবং লোককে বলতে শুনি সারদা ডুবতেই এই, অ্যালকেমিস্ট ডুবলে কী হবে, সেসময়ে দাঁড়িয়ে তহেলকার ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা অ্যালকেমিস্টের নাম অব্দি জানতে পারল না। অথচ এই সিলেক্টিভ ওমিশনের পরেও আমাকে ধরে নিতে হবে দারুণ 'সিরিয়াস জার্নালিজম' হচ্ছে। আমি সেটা পারব না, আগেই বলেছি। তোর মনে হচ্ছে দারুণ হচ্ছে, ফাইন। তর্ক শেষ। (এই 'ফাইন' কথাটা বললেই নিজেকে হনুদা মনে হয় ;-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন