এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:১৮646595
  • হ্যা, মার্সিসাইডে নাকি ঘোড়ার খুড়ের শব্দ, ক্লপ ক্লপ ক্লপ
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৫০646596
  • না, জুনিয়ারকে সুভাষ এনেছিল বলিনি। বলতে চেয়েছি জুনিয়ার ছিল বলেই লাস্ট বারের আই লিগটা আমরা জিতি।

    যদ্দূর মনে পড়ে ওকে ডগলাস এনেছিল।
  • ঊমেশ | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১৮:০৫646597
  • আর্সেনাল উচিত টিম তুলে নিয়ে চলে আসা।
    যার রেড কার্ড উচিত সে পেলো মাত্র হলুদ কার্ড।
    শুয়োরের বাচ্ছা টাকে আগে থেকেই পছন্দ করতাম না, আজ থেকে নাম ধরে নয়, শুয়োরের বাচ্ছা বললে যেন বাকিরা বুঝে নেই কার কথা বলছি।
  • robu | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১৮:০৯646598
  • কিন্তু গ্যাব্রিয়েল এর এই ঝামেলাতে যাওয়ার দরকারই ছিল না। ইট ওয়াজ নট হিজ ইস্যু টু স্টার্ট উইথ
  • robu | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪২646599
  • Gabriel should not have responded at all, but the two sending offs for us and Costa staying on the pitch is a shame.
  • potke | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৩646601
  • pedigree like skill is essential in top tier football, otherwise it would be a hunting ground for a bunch of vile,sinister men like Costa.

    পঃ ইঃ কথা হয়ে গেল, কিন্তু রাগ চেপে রাখা যাচ্ছে না।
  • + | ২০ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩১646602
  • কোস্তা কি কোনো শাস্তি পেতে পারে কোসিন্লিকে মারার জন্য, আগে কিন্তু স্কার্তেল একবার ব্যান হয়েছিল।

    কোস্তার মত পাব্লিকদের খেলা উচিত না, যদি খেলে তো চেলসীতেই যেন খেলে। অস্কারটা যে কবে চেলসী ছাড়বে
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০৫646603
  • কিন্তু রেফারী আর লাইন্সম্যান কী করে মিস করল?
    এটা কিন্তু কোন অফসাইড বা পেনাল্টি ডিসিশন নয়।
    যেমন সেদিন র‍্যামসের গোল লিভারপুল এর বিরুদ্ধে বাতিল হল, বা সুয়ারেজ এফএ কাপের খেলায় আর্সেনাল এর এগেন্সটে পেনাল্টি পেল না, এগুলো এক রকম, মিস হয়ে যেতে পারে, কিন্তু কোশ-কে মুখে হাত চালানোর সময় বা চেস্ট থাম্প করার সময় যদি লাইন্সম্যান দেখতে না পায়, সেটা স্ট্রেঞ্জ লাগে।
  • + | ২১ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৫৪646606
  • ২ন্ড হাফেও কোস্তাকে তুলে নেওয়ার ঠিক আগে আরেকবার মেরেছিল বল মিস হওয়ার পর, সেটাও রেফ দেখেনি।

    রজার্স আবার জ্বালালো কাল। ২স্ট্রাইকারে ভালো খেলছিল, সবাই জানে স্টারিজ ৫০-৬০ মিনিটের বেশি খেলতে পারবেনা। তবু হাফটাইমে তুলে নিল বেন্টেকেকে, আর ৬০ মিনিটের পর সিঙ্গল স্ট্রাইকার। ধুর!

    ওদিকে মোবা নাকি ডুডু কাটিয়ে কর্নেল গ্লেনকে নেবে।
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৩646607
  • তোমরা কোস্তাকে এখন এত গালাগাল করছো, কিন্তু কম বাজেট ও স্কিলের প্লেয়ার নিয়ে আন্ডারডগ টিম মারপিট করে নামী দাদাদের আটকে দিলে বা হারালে তো অনেকেরই ভালো লাগে দেখি (আমার লাগেনা, ফুটবল দেখতে বসলে আমি ফুটবলই দেখি, সেটা যারা ভালো খেলে আমি তাদের দলে)। ঃ-)
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৮646608
  • টিম ঃ))

    গ্যালারি থেকে ইঁট ছুঁড়েও আটকে দেয় কেউ কেউ।

    তবে কম বাজেটের ব্যপারটা এখানে খাটে না।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৫ ১০:৪৩646609
  • আর বাস পার্কিং করে খেলা নষ্ট করা আর কোস্টার মত ছোটলোকামো এক জিনিস হল?
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫৮646610
  • না এক জিনিস না। কিন্তু দুটোর কোনটাই ফুটবল না। হয়ত সেটা ইপিএল বা বুন্দেশলিগা বা চ্যাঃলিঃ, কিন্তু ফুটবল না। মদন মিত্র আর সুভাষ চক্কোত্তির মধ্যে কে বেশি খারাপ সেই তর্কের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই কথাটা যে এরা দুজনেই মন্ত্রীসভার পক্ষে ক্ষতিকারক। ;-)
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৫ ১১:০০646611
  • উফ, উপমাটা ঠিক হল না। যাগ্গে বাদ্দাও।
  • ঊমেশ | ২১ সেপ্টেম্বর ২০১৫ ১২:০৬646612
  • প্রথমেই বলি, ম্যাচটা আমি হাফ-টাইমের পর আর দেখিনি। এই প্রথম, আর্সেনাল খেলছে আমি বাড়ীতে খালি বসে তাও ম্যাচ দেখছি না।
    হেরে যাবার ভয়ে নয়, আমি ৮-২ হারা সেই ম্যাচটাও পুরো ৯০ মিনিট দেখেছিলাম। বার্সিলোনা'র সাথে যে ম্যাচে ভ্যান-পার্সি রেড কার্ড দেখে সেটাও পুরো দেখেছিলাম। আগের দিনের জিরু কার্ড দেখার পরও খেলা দেখেছি পুরোটা।
    তাই হার দেখতে পারবো না টা মোটেই ঘটনা নয়।

    কিন্তু শনিবারের মতো ম্যাচ দেখতে দেখতে এতো রাগ আমার কোনোদিন হয়নি। তাই টিভি বন্ধ করে দিয়েছিলাম।

    আমি ঠিক করে ফেলেছি শুয়োরের বাচ্ছাটার নাম আমি কোনোদিন নেবো না, আর যে টিমে খেলবে সেই টিমের ম্যাচ কোনোদিন দেখবো না, সেটা আর্সেনাল হলেও। আর সেটা নিয়ে আলোচনাও করবো না।
  • + | ২১ সেপ্টেম্বর ২০১৫ ১৫:১৭646613
  • টিমদা, ফাউল করে করে যদি বড় টিমকে কেউ আটকায়, সেটা খারাপ কি?? নাটক করে না আটকালেই হল

    গ্যালারী থেকে ইট ছোড়াটা সেমসাইড হলনা তো? ৩-৪ বছর আগের ইবে-এরিয়ান মনে আছে??
  • ঊমেশ | ২১ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৪৩646614
  • কয়েকদিন আগেই গুলিট (খুলিট হতে পারে) MOTD তে আর্সেনাল এর একটা বড়ো কমজোরী নিয়ে কথা বলছিলো,
    "আর্সেনাল কখনো-ই রেফারী'র সাথে কথা বলে বা রেফারী'র নজর টেনে অন্য দলের প্লেয়ার কে কার্ড দেখানোর চেষ্টা করে না।
    আর এই জন্যেই অন্য দলের প্লেয়াররা বেশী করে আর্সেনাল প্লেয়ার দের ভুল-ভাল ফাউল করার সাহস পায়। আর ওসব করে কার্ড দেখা থেকে বেঁচেও যায়।"

    এটাও সাথে বলেছিলো, সানচেজ আসার পর, ও একটু চেষ্টা করে, রেফারী'র নজর টানার।
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৭646615
  • গান্ধী,

    খারাপ না আমি যদি ছোট টিমটার সমর্থক হই তাহলে। আমি ভালো ফুটবল দেখতে বসলে খারাপ কারণ খেলাটা বাজে হবে।
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৮646618
  • ভালো লেখা। কিন্তু কথাটা ফ্রি ফ্লোইং ফুটবল বা শিল্পীদের নিয়ে ছিলোনা। আমি আফ্রিকার অনেক দলের খেলায় দেখেছি যে তারা লম্বা পাস খেলতে চায়না, ডিরেক্ট ফুটবল পছন্দ করেনা, খেলাটা ছড়িয়ে আনন্দময় করে তুলতে পছন্দ করে। এবং সেই করতে গিয়ে হারে। আমি সেরকম ফুটবল দর্শন চাইছিনা। কম্পিটিশন থাকুক, লড়াই এর ও তো একটা সৌন্দর্য্য আছে। মসৃণ স্কিলফুল ডিফেন্ডারের খেলাও খুব ভালো খেলা। টাফ ফুটবল হোক। কিন্তু বাস পার্ক করে ডিফেন্স, যা নাকি এখন ইপিএল এর নিয়ম হয়ে গেছে শুনতে পাই, সেটা বাজে খেলাই। ওতে সমর্থকদের ছাড়া কারো আনন্দ হওয়ার কথা না।
    এ বাদে, জেতার দরকার আছে। সাফল্য, ট্রফি, সবই খুব দরকারি, কিন্তু অযোগ্য অ্যাম্বিশাস দলের ভালোর জন্য খেলাটা গোল্লায় যাক চাইনা। আর স্কিল্ড ফুটবলার কিছু কম পড়ে নাই, মানে সেইটা প্রোমোট করতে চাইলে না পারার কথা না। অমুক ভালো অভিনয় করতে পরে, তমুকের ধাক্কা খেলে লোকে উঠতে পারেনা এইগুলো প্রায়োরিটি হয়ে গেছে, এইসব করলে জেতার প্রয়োজনেই খেলাটা রাজনীতি হয়ে যায়, তাই হয়েছে।
  • + | ২২ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৫৯646619
  • @রোবুদা, লেখাটা পড়ে পড়ব, এখন সময় নেই।

    @টিমদা, বাস পার্ক করে খেলাটার কথা বলছিনা। অ্যাতলেটিকোর খেলা দেখেছো? বা রিসেন্টলী প্যালেস বা ওয়েস্টহ্যাম যেটা খেলছে। আমি এই ৩টে টিমেরই সাপোর্টার নই, কিন্তু এরা কেউই কি শুধু মারপিট করছে? টাফ খেলছে। কিন্তু দেখতে খুব খারাপ লাগছেনা। সীমিত সামর্থে খেলতে গেলে এটা করতেই হবে।

    চেলসী বা স্পেসিফিক্যালি মোরিনহোর এই বাস পার্ক করা কখনই পোষায়না। মোরিনহো মাঝে দুবছর রিয়ালে দি'মারিয়া-ওজিল-রোনাল্ডো-অ্যালেন্সোকে একসাথে পেয়েছিল বলে ডাইরেক্ট ফুটবল খেলেছিল, নাহলে লোকটা এরকমই খেলে। কোস্তাকে নাকি এফে ডেকেছে।
  • + | ২২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪২646620
  • কোস্তা-গ্যাব্রিয়েল দুজনকেই চার্জ করেছে দেখলাম নিউজে। দুজনই ৩ ম্যাচ ব্যান হতে পারে লিখেছে বিবিসি
  • ঊমেশ | ২২ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৫৭646621
  • আমার এখনো মাথা গরম হয়ে আছে, তাই আর তর্কে যাচ্ছি না।
    তবে শনিবার যেটা হয়েছে সেটা একটা শুয়োরের বাচ্ছা প্লেয়ার আর ম্যানেজারের নোংরামী ছাড়া কিছু নয়।

    ফুটবল খেলা হলে সেদিন আমরা জিতে ফিরতাম, সেটা বুঝেই এই নোংরামী। শুধু ফাউল করে বা টাফ খেলেও আর্সেনাল কে সেদিন আটকানো যেতো না। শুয়োরের বাচ্ছাটা এই সিজনের শুরু থেকেই এই নোংরামী করে যাচ্ছে।
    যাদের ভালো লাগে লাগুক।
  • Tim | ২২ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৮646622
  • গান্ধী, এগজ্যাক্টলি। সীমিত সামর্থ্যে খেলতে কে বলেছে? বিশ্ব ফুটবলে সীমিত সামর্থ্য হয় না। প্রচুর পয়্সা = ভালো দল এরকম কোন ইকোয়েশন নেই।
  • নেতাই | ২২ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৭646623
  • খেলা দেখতে বসে কোনো টিমকে সাপোর্ট না করলে কী করে হয় টিমদা। শুধু ভালো খেলা দেখতে বসলে সেই মজা কি আর আসে।
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০১৫ ২১:২১646624
  • তিমি হইল গিয়া কৌশিক সেন। পকাবু, স্থিকাবু কোনটাতেই নাই।
  • নেতাই | ২২ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৮646625
  • ঃ))
  • Jay | ২২ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩১646626
  • ঠিক এই সব কারনেই মোরিনহোকে, চেলসীকে, কোস্তাকে ভালো লাগে। অন্য দল করতে সবার জ্বলে।
  • Tim | ২২ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪৭646628
  • ঃ-))

    না সাপোর্ট করি তো। দ্যাশে ইবে, লা লিগায় আর চ্যাঃ লিগে রিয়েল। বুন্দেশলিগায় কখনো ডর্টমুন্ড কখনো বায়ার্ন, যে যখন ভালো খেলছে। ইন্টারন্যাশনালে এক ব্রাজিল দুই জার্মানি। ইপিএল জানিনা, কারন নিয়মিত ফলো করিনা।

    ফুটবল খেলাটা যেমন অনেকরকম ভাবে খেলা যায়, তেমনি দেখাও যায় অনেকরকম ভাবে। ওপরে যেসব সাপোর্ট করার কথা লিখলাম, সেগুলো মোটের ওপর ধ্রুবক। বাকিসব ফ্লোট কচ্ছে, অর্থাৎ কিনা কৌশিক সেন মোড।

    সাপোর্ট করা নিয়ে মজার কথা হলো, সাপোর্ট করার সাথে অনেক সময়ই খেলার কোন সম্পর্ক থাকেনা। কতজনকে বলতে শুনেছি, ব্যক্তিগত রাইভ্যালরির জন্য এক বিশেষ দলের সাপোর্টার হয়ে যেতে। এই করে মোবা বাড়িতে ইবে সাপোর্টার আর ভাইসি ভার্সা হয়। খেলা দেখার সময় চিল্লামিল্লি। সবই খুব ভালো কিন্তু এ হলো রেস খেলার উত্তেজনা। ফুটবলীয় উত্তেজনা শুধুমাত্র দুর্ধর্ষ যুযুধান দুটো দলই দিতে পারে। তখন আর সাপোর্টার না হলেও কিছু এসে যায়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন