এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ২৮ আগস্ট ২০০৮ ১৩:৪৩697674
  • হবে তো বটেই। মমতার বাবারা যখন অবরোধ করত, তখনও বলতাম, এখন মমতা যে কান্ডটা করছে, তখনও বলব।
  • kallol | ২৮ আগস্ট ২০০৮ ১৩:৪৯697675
  • সিকিকে চার হাতে সমর্থন।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৩:৫৬697676
  • প্রশাসন যদি এইসব ইস্যুতে শক্ত হতে পারতো তাহলে কত সমস্যাই মিটে যেত। কিন্তু...

    যদিও বন্‌ধ নিয়ে সিকির সাথে আমার মতে মেলেনা। অবরোধের সাথে বন্‌ধের চরিত্রগত তফাত নিয়ে সকালেই লিখেছি।
  • kallol | ২৮ আগস্ট ২০০৮ ১৪:০২697677
  • http://www.aajkaal.net/report.php?hidd_report_id=101414
    আজকালের এই খবরটা যদি সত্যি হয়, তাহলে আমি আমার মত - সরকার সাধারন মানুষের সাথে বসতে চায় না - সেটা প্রত্যাহার করছি। তাহলে সিঙ্গুরে কেন এটা হচ্ছে না????
    হয়তো সিঙ্গুরের contextএ আমার ধারনাই খেটে যাচ্ছে।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৪:০৬697678
  • এমনও তো হতে পারে যে সিঙ্গুরের আন্দোলনটা পুরোটাই হাইজ্যাকড হয়ে গেছে - জমির সাথে যুক্ত এরকম লোকেদের সামনে আসতে দেওয়া হচ্ছে না, যেটা কাটোয়াতে হয়নি? কাটোয়াতে এরা সেভাবে শক্তি জোটাতে পারেনি। আমার কিন্তু তাই ধারণা।
  • Arpan | ২৮ আগস্ট ২০০৮ ১৪:১১697679
  • আমার এক বিশেষ পরিচিত ব্যক্তির নাম আজকের আবাপতে লিখেছে। সৈকত সাহা। :-o

    http://www.anandabazar.com/28bus1.htm

    কথা হল, এই কেসটা কি অজদার থট এক্সপেরিমেন্টটায় ফিট করে খাপে খাপে?

    ছেলেটিকে নিজে চিনি। আদ্যোপান্ত মধ্যবিত্ত ঘরের ছেলে।
  • santanu | ২৮ আগস্ট ২০০৮ ১৪:১৮697680
  • কি মুশকিল, সিঙ্গুরে টাটার মেন গেটের সামনে বসে শুধু খিচুড়ি খেলে আর এক্সপ্রেসওয়ের গাড়ি দেখলে তো, দুদিন বাদেই সবাই ঝেড়ে কাটিয়ে দিত, আন্দোলন কি হতো?

    অন্যলোকের অসুবিধা না করলে আর কিসের আন্দোলন, কিসের অবরোধ আর বন্ধ। ঐ যে সামরনের মেয়ে মিছিলের ধাক্কায় আধঘন্টা পর Exam Hall এ পৌছল - তবে না মিছিল। রাস্তার ধার দিয়ে সবাইকে যেতে দিয়ে পথ চললে - তাকে থোড়ি মিছিল বলে।
  • santanu | ২৮ আগস্ট ২০০৮ ১৬:৫৫697681
  • TOI 2nd page Map দেখে অবরোধ টা বোঝা গেল। তাই তো বলি, এতগুলো exit আছে, সব ট্রাক পালসিট আর ডানকুনি তে কি করছে।

    সিঙ্গুরে টাটা গেটের সামনে NH-2 র ওপর ১০ কিমি রাস্তায় দিদি পায়চারী করছেন। আর পুলিশ এদিকে ৪৫ কিমি আগে পালসিটে আর ওদিকে ২০ কিমি আগে ডানকুনির কাছ থেকেই ট্রাককে ঘুরিয়ে দিচ্ছে দিল্লি রোডের গলিতে।

    মাঝের অন্তত দুটো Exit মাছি তাড়াচ্ছে আর ৫৫ কিমি এক্সপ্রেসওয়ে খালি আছে ক্রিকেট খেলার জন্য।

    ধুউউউউউস্‌স। এ ঠিক জমল না।
  • kallol | ২৮ আগস্ট ২০০৮ ১৭:১১697682
  • শান্তনুকে ডিট্টো।
    ডান-বাম নির্বিশেষে এটাই নাকি ""আন্দোলন"" - সাধারন মানুষকে বাঁশ দেওয়া।
    আমি যখন রাজনীতি করেছি, তখনও এক লাইনের মিছিলের কথা বলে, যে মিছিল রাস্তার ধার দিয়ে যাবে, ধিকৃত হয়েছি - যথেষ্ঠ বিপ্লবী নই বলে।
  • kallol | ২৮ আগস্ট ২০০৮ ১৭:১৬697685
  • সিঙ্গুর/নন্দীগ্রাম আবার কবে তৃণমূলের ঘাঁটি ছিলো! সিঙ্গুর/নন্দীগ্রাম সরকার সাধারণ মানুষের সাথে কথা না বলে তার পার্টি মেশিনারীর উপর নির্ভর করেছিলো। পার্টি গুছিয়ে বাঁশটা দিয়েছে। তাই এই অবস্থা।
    কাটোয়াতে প্রশাসনিক স্তরে কথা হয়েছে জমির সাথে যুক্ত মানুষের তাই অন্যেরা পাত্তা পয় নি।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৭:১৭697686
  • পুলুশ বলেছে তা না হলে বেশি জ্যাম হত। কেন জানা নেই। লেখেনি।

    তবে আমাদের ট্রাফিক পুলিশ তো...কলকাতায় এখন ব্রডকাস্ট মেথডে চলে। একদিক খোলে - সেদিক থেকে বাকি চারদিকে গাড়ি যায়, তারপর আরেকদিক থেকে একই...ঠিক ব্রডকাস্ট যেমন হয়।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৭:২৮697687
  • ট্র্যাডিশনাল ঘাঁটি না থেকে থাকতে পারে, বাওয়াল ট্র্যাডিশনাল ঘাঁটি লাগে না - বানাতে পারলেই হয়। নন্দীগ্রামেও তো ঘাঁটি ছিলো না। বা ধরুন কেশপুরে। কিন্তু বাওয়াল তো হয়েছে। সিপিএম ছড়িয়েছে গ্র্যান্টেড, কিন্তু ট্র্যাডিশনাল ঘাঁটি না থাকা সত্বেও একটা বিরোধী গোষ্ঠী হয়েছে, এবং আনফরচুনেটলি তারা সকলে ভূমিপুত্র নয়।
  • kallol | ২৮ আগস্ট ২০০৮ ১৮:২১697688
  • অরিজিতের কোথাও এই রাজনৈতিক ব্যবস্থা ও দলগুলোর ওপর অগাধ আস্থা। একজন ছড়ালেও অন্যজন তার সুযোগ নেবে না - বা নিলেও খুব এথিকালি নেবে - এটাই আশা করে। ধন্য আশা ইত্যাদি ইত্যাদি.....
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৮:২৬697689
  • আশাআআআ ছিলোওওওও
    ভালোবাসাআআআআ ছিলোওওওও
    ...
    ইত্যাদি।

    এখনো পুরোটা যায়নি।
  • aja | ২৮ আগস্ট ২০০৮ ২২:৪৬697691
  • রেডিফের লেখাটা পড়লাম। জমি অধিগ্রহণ সমস্যার দুটো সমাধান প্রস্তাব করা হয়েছে।

    ১। চাষীকে জমির বাজার দাম + আইন করে কিছু শেয়ার দেওয়া হোক। ভাল প্রস্তাব, কিন্তু কেন্দ্রীয় স্তরে আইন না হলে এটা হবে না। কেন না কোন রাজ্য একা এমন আইন করলে বিনিয়োগ টানার প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

    ২। জমির মালিককে আজকে জমির বাজার দাম দেওয়া হোক আর আগামী দশ বছর ধরে এলাকায় কোন জমি বর্ধিত মূল্যে বিক্রি হলে তার একটা অংশ দেওয়া হোক। খুব বাজে প্রস্তাব। এরকম কিছু করলে তার থেকে অজস্র ঝামেলা তৈরী হবে। ধরা যাক কোন এলাকায় দুই লপ্তে জমি অধিগ্রহণ হয়েছে। এবারে বর্ধিত দামের কতটা কোন প্রজেক্টের জন্য, সে কি করে ঠিক হবে? ইত্যাদি ইত্যাদি।

    সব শেষে, দুটি প্রস্তাবের কোনটিই অনিচ্ছুক জমি মালিকের সমস্যার নৈতিক সমাধান দিচ্ছে না।
  • Ishan | ২৯ আগস্ট ২০০৮ ০৩:৫২697692
  • হু হু বাওয়া, কার আন্দাজ দেখতে হবেনা? আগেই বলেছিলাম, রাস্তা আটকানোর ফলে পৃথিবীতে বিপর্যয় হচ্ছে, এই গপ্পোটাতে কিঞ্চিৎ জল মেশানো আছে। দু কিলোমিটার (হ্যাঁ দু কিলোমিটারের বেশি হবেনা) রাস্তা আটকালে যদি গোটা বঙ্গ অচল হয়ে যায়, তবে অচল হওয়াই ভালো। :)

    অ্যাকচুয়ালি এটা সরকারেরও গেম। মমতা কি ক্যাওস করছে সেটা রাজ্যবাসীকে দেখানো। সরকার ভালো খেলছে। কাউক্কে মারা নেই ধরা নেই, শুধু রাজ্যব্যাপী ত্রাহিত্রাহি রব। দ্যাখ কেমন লাগে। :)
  • d | ২৯ আগস্ট ২০০৮ ০৭:০১697693
  • এবং টাটা বেরোলে টিসিএসসহ সবশুদ্ধ বেরোবে জাতীয় গুজব হাল্কা করে হাওয়ায় ভাসানোটাও পার্ট অফ গেম।
  • d | ২৯ আগস্ট ২০০৮ ০৭:৪৯697694
  • মমতা'র টাটাদের চিঠির কথা খানিক খানিক বলে পুরোটা না বলা'ও পার্ট অফ দ্য গেম। নিয়মটিয়মের তোয়াক্কা ন আ করে দুমদাম অবরোধ - ইত্যাদিও তাই।
  • lcm | ২৯ আগস্ট ২০০৮ ০৯:০৯697696
  • মমতা ব্যানার্জি-কে তাপস পাল জ্যান্ত ভগবান বলেছেন।
    http://www.anandabazar.com/29raj2.htm
  • santanu | ২৯ আগস্ট ২০০৮ ০৯:২৩697698
  • আরে অবরোধ, মিছিলের কথা বলতে না বলতেই, এসে গেল সোমবার সিপিএমের সাম্রজ্যবাদ বিরোধী মহামিছিল (সিপিএমের ৩০ বছরের সাম্রাজ্যে মমতা কাঠি করছে বলে?)

    তবে বিমানবাবু বলেছেন এবার দেখিয়ে দেবেন মানবিক মিছিল কারে কয়! সব স্কুলবাস, অ্যাম্বুলেন্স কে ছেড়ে দেওয়া হবে। এমনি বাস বা গাড়িতে তো মানুষ চড়ে না, তাই তাদের কথা উনি বলেন নি। তারা তো সাম্রজ্যবাদ এর বিরুধ্যে প্রতিবাদ করতে চাওয়া ছাগল টাইপের জনগন।

    সে বিমানবাবু যা করছেন করুন, আমাদের দুর্ভাগ্য বা পাপের শাস্তি যে আমাদের কপালে বিমান আর মমতার থেকে বেটার কেউ জুটলনা। তবে আমার অবাক লাগে যে এখনো কিছু সৎ নাগরিক, কোনো রকম ধান্দা ছাড়াই, সিপিএমের এই ধরনের কাজ্‌কম্মের লজিকাল সাপোর্ট দেবার চেষ্টা করেন।
  • Arijit | ২৯ আগস্ট ২০০৮ ০৯:৩৬697699
  • ওই রবিকান্তের চিঠির অংশবিশেষ পড়া নিয়ে আজ টেলিগ্রাফ লিখেছে দেখলাম।

    সোমবার মিছিল? মানে আজ কখন বাড়ি ফিরবো ঠিক নেই, সোমবারও নেই। বেশ।

    এইত্তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ
    বেয়ারা চালাও ফোয়ারা,
    জিন শেরি শ্যাম্পেন
    আর রাম!!!
  • siki | ২৯ আগস্ট ২০০৮ ১০:৪৮697700
  • নেই কোনও সমাধান, নেই কোনও উত্তর
    শেষটায় রেগেমেগে বলো ওঠা, ধুত্তোর!
  • Arijit | ২৯ আগস্ট ২০০৮ ১০:৫৬697701
  • খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও
    চোখে শুধু দ্যাখো সর্ষেফুল
    করুক মাথা ঝিমঝিম...

    যাই লোলাকে খুঁজে আনি। ওওওওও দাআআআআআদাআআআআআআ...
  • m | ২৯ আগস্ট ২০০৮ ১২:২৬697702
  • সন্তনু , TOI map ত কি online পয় জচে ? link ত দিতে পরো ?

    NH 2 দিঅ অমি বেশ কোয়ক্বর Kolkata-burdwan কোরেচি SBST Bus অ। ।।less than 2 hrs লগে। ।।। 4 lane রস্ত। ।।। । সুধু সিঙ্গুর সম্নে রস্ত বোন্ধো থক্লে অত্তো জমেল হোয় উচিত নৈ। ।। অত হোলো নোতুন খেল istyale

    র তিক অই সময় main line signal কিচু কজ হোএচে। । train ও জমল চোলে্‌চ। । তই লোকে অরো খপে জচে। ।।
  • r | ২৯ আগস্ট ২০০৮ ১৩:২৮697703
  • আঁটি বাঁধো বাবারা, আঁটি বাঁধো। এই নিরন্তর ছেঁড়াছেঁড়ির লগ্নে আঁটি বেঁধে নাও বাবারা।
  • Arijit | ২৯ আগস্ট ২০০৮ ১৪:৩৩697704
  • TOI e-paper - সিঙ্গুরের টেম্পোরারি রান্নাঘরে দিনে খরচ আড়াই লাখ টাকা!!! চারদিনে ১০লাখ, আরো বাড়বে। এই ফাণ্ডিং টা কোনও বিজনেস হাউজ ছাড়া আর কেউ করবে?
  • santanu | ২৯ আগস্ট ২০০৮ ১৪:৫৬697705
  • m, ঐ ভাবে TOI Link দেওয়া যায় না মনে হয়। আপনি এই খানে গিয়ে, গতকালের তারিখে, কলকাতা এডিসনের দ্বিতীয় পাতায় গেলে দেখতে পাবেন।

    http://epaper.timesofindia.com
  • Sudipta | ২৯ আগস্ট ২০০৮ ১৬:২২697707
  • সিঙ্গুরের এই পুরো ব্যাপারটাই এখন সত্যি একটা নোংরা রাজনৈতিক খিল্লির পর্যায়ে চলে গেছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন