এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১৫:২৮702972
  • ঠিক কথা, আমিও ওই সত্যের পক্ষেই লড়ছি, আর নন-লজিকের দ্বারা দেগে দেওয়ার পক্ষে লড়ছি।
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১৫:৩১702973
  • আমি আগেই একবার পোস্ট করেছিলাম যে থেমে যাব। কিন্তু গায়ে পড়ে ট্রোলিং করায় কিছু পোস্ট করতেই হলো।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ১৫:৩৬702974
  • নির্বাচন নিয়েই তো লেখা হচ্ছে।
    দুজন ভোটকর্মী নিগৃহীত হওয়ার খবর দেওয়াতে কেউ কেউ এত উত্তেজিত হয়ে যাবে আর ৩৪ বছর দেখিয়ে সেটাকে আড়াল করার চেষ্টা করবে সেটা কে ভেবেছিল?
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১৫:৪৭702975
  • আর কেউ কেউ উত্তেজনার বশে টইতে টইতে অপোনেন্ট খুঁজে বেড়াবে আর অপোনেন্ট না পেলে ইচ্ছেমতো দাগানোর চেষ্টা করবে সেটাই বা কে ভেবেছিল?
  • 34 | ১৪ এপ্রিল ২০১৬ ১৫:৫০702976
  • বছরের উল্লেখ এলেই সেই আলোচনার জন্য টই দরকার। যখনি তার উল্লেখ করবেন সেই টই এ করবেন, তাহলেই হবে।
  • :) | ১৪ এপ্রিল ২০১৬ ১৬:১৮702978
  • বেড়ে হচ্ছে কিন্তু। পোচুর বাদাম্ভাজা নিয়ে এসে বসলাম।

    ইয়ে, হীরাভ টইটা তুলতে হবে?
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ১৬:১৮702977
  • dc আপনাকেও শুভ নববর্ষ জানাই! ভাল থাকবেন।
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১৬:৩১702979
  • আপনাকেও শুভ নববর্ষ, আর তামিলে ভারুষা পিরাপ্পু (তামিল নিউ ইয়ার) ঃ)

    আশা করি এবারের ভোটে সিপিয়েম খুব ভালো ফল করবে, আর আমাদের দুজনেরই বছরটা ভালো যাবে।
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ১৬:৪৪702980
  • ইসিআই মমতাকে শো-কজ করলো। ভারতে প্রথম মুখ্যমন্ত্রী?
  • খবরটা | ১৪ এপ্রিল ২০১৬ ১৬:৫০702983
  • কোথাও দেখছি না তো?
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ১৬:৫২702984
  • এবিপিতে দেখাচ্ছে। জাইদির প্রেসমিট লাইভ। মডেল কোড অফ কনডাক্ট ভায়োলেশন - খুব সম্ভবত আসানসোল নতুন জেলা হবে এরকম কিছু প্রমিস করেছে ভোটের দুদিন আগে।
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ১৬:৫৫702985
  • এবং তিনি বলেছেন - "বেশ করেছি বলেছি, বারবার বলবো, লক্ষবার বলবো"

    ঃ-)
  • kc | ১৪ এপ্রিল ২০১৬ ১৭:০৯702986
  • ইসির এই শোকজ করা, সেন্সর করা, ওয়ার্ন করা, সবগুলোই বালের কনসেপ্ট। কিস্যু হয়না। শুধুমুধু লোকদেখানি। ফাইন করা, ক্যান্ডিডেচার বাতিল করা, এরকম কিছু করলে বুঝতাম। যত্তসব শান্তিনিকেতনি হাওয়াগরম কল করেছে।
  • Manish | ১৪ এপ্রিল ২০১৬ ১৭:১০702987
  • KC সাথে একমত।
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ১৭:১৭702988
  • কিন্তু ইসিআইকে কী করে "ইঞ্চিতে ইঞ্চিতে" বুঝে নেওয়া যায় কেউ জানো?

    কেষ্টর বিরুদ্ধে আইনী ব্যবস্থার আশ্বাস দিয়েছে।

    ইদিকে শঙ্খ ঘোষ, সুজাত ভদ্র, কৌশিক সেন, অশোক গাঙ্গুলী ইত্যাদিরা ইসিআই ফুল বেঞ্চের সাথে দেখা করেছেন। প্রথম দাবী সাক্সেনাকে সরানো - অ্যাপারেন্টলি এ লোকটা মুকুলের বন্ধু।
  • pinaki | ১৪ এপ্রিল ২০১৬ ১৭:১৮702989
  • কি বলেছে? আসানসোলকে জেলা করে দেবে? :-D

    মাইরি, মাথাতেও আসে! আর লোকেও এগুলো খায়। :-)
  • pinaki | ১৪ এপ্রিল ২০১৬ ১৭:২০702990
  • যাঃক্কলা, সেশে সুজাত ভ্দ্র!! পিটিদার আজ রাত্রে ঘুম গেল। ;-)
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ১৭:২৪702991
  • আর বলেছে "পারলে আমাকেও ট্রান্সফার করুন":-D
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ১৭:৩৪702992
  • এতো গরম পড়েছে, এরকম কয়েকটা ডায়লগ তো আসবেই।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ১৭:৪৪702994
  • এটা ভিউজ হতে পারেনাঃ
    "পাঁচ বছর আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় (দমকল মন্ত্রী) জাভেদ জানিয়েছিলেন, তাঁর এবং স্ত্রীয়ের মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য ৪৮ লক্ষ টাকার কিছু বেশি। গত পাঁচ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৪ কোটি টাকায়।"
    http://www.anandabazar.com/elections/west-bengal/state-election-news/such-abnormal-increase-in-property-which-mystery-keeps-mamata-silent-still-dgtl-1.359789#)
  • করঞ্জাক্ষ | ১৪ এপ্রিল ২০১৬ ১৭:৫১702995
  • আরবিআই রিপোর্টে এর উল্লেখ আছে? আর জিডিপি বৃদ্ধিতে ওনাদের অবদান হাসি মুখে মানতে আপত্তি কেন?
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ২০:৩৬702996
  • 'এত বছর ধরে পদদলিত সত্যের পক্ষে লড়ছি'
    - ওঃফ, পারি না, ডায়লগ হো তো অ্যায়সা :-)
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ২০:৪৯702997
  • শুরু করতে চান আরেক রাউন্ড?
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ২০:৫৭702998
  • কি যে কন, আমার ঘাড়ে কটা মাথা
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ২১:০৭702999
  • তিনো দলে তেমন পদে থাকলে আর সুযোগ থাকলে ৪৪ লাখ থেকে ৪৮ কোটি-ও কোন ব্যাপার না। আমি একজন-কে জানি, মাধ্যমিক পাশ, লোকাল তিনো লিডার। পাড়ায় কোন বাড়ি প্রমোটারের কাছে বিক্কিরি হলে ৫০ লাখ মত কাট পয়। অত কালো টাকা কিভাবে রাখবে সেটাই সমস্যা। বৌ-এর নামে বিভিন্ন নাম-কা-ওয়াস্তে ব্যবসা খুলছে
  • PM | ১৪ এপ্রিল ২০১৬ ২১:২১703000
  • আরে এতো সাব-অলটার্ন রেট অফ প্রপার্টি গ্রোথ।

    পুরুলিয়ায় কার একটা দোতলা বাড়ী ছিলো---সেটা মাও+তিনোরা পোড়ালে--এপাতায় দুহাত তুলে সমর্থন জানানো হয়েছিলো ঃ) সেটা থোরি সাবাল্টার্ন বাড়ি ছিলো? ঃ)
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ২১:৩১703001
  • একটা বাড়ি পোড়ানো-কে 'এপাতায় দুহাত তুলে সমর্থন জানানো হয়েছিলো '!!

    - সত্যি? স্মৃতিভ্রংশ হচ্ছে না তো? কে কে সমর্থন জানিয়েছিলেন?
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ২১:৪০703003
  • বাম আমলে দুর্নীতি কম ছিল, এখনকার তুলনায়। তবে দুর্নীতি-কে লোকে আর তেমন পাত্তা দেয় না মনে হয়,দক্ষিণের রাজ্যগুলোর মত হয়ে যাচ্ছে পঃবঙ্গের মানুষের চিন্তাধারা
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ২১:৪০703002
  • উনি অনুজ পান্ডের কথা কইছেন। কিন্তু সে কি পুরুলিয়ায় নাকি? :-)
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ২১:৪২703006
  • সে তো বুজেচি, জায়গা গুলিয়েছেন। কিন্তু অনুজ পান্ডের বাড়ি পোড়ানোকে কী দু হাত তুলে এখানে কেউ সমর্থন জানিয়েছিলেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন