এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৫২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | ২০ মে ২০১৬ ১৫:২৭706244
  • কি দরকার ছিল ২০০ -র স্বপ্ন দেখিয়ে সাধারণ কর্মীদের উত্তেজিত করার? রাজনীতি টাতো ভারচ্যুয়াল পৃথিবীতে আটকে রেখেছেন। এখানে না কেঁদে যান, কর্মীদের পাশে দাঁড়ান। নিজেদের ক্ষমতার দখল নেবার জন্য সাধারণ কর্মিগুলো কে আর কত বলি দেবেন? কালিঘাটের ওই অশিক্ষিত মহিলা আর তাঁর দলবল কিন্তু পাশে থাকেন নিজেদের দলের লোকেদের। সারাক্ষণ গালাগালি না করে একটু শিখুন।
  • sm | ২০ মে ২০১৬ ১৫:৩২706245
  • -, কে বড় "ক"।
  • belun | ২০ মে ২০১৬ ১৫:৫০706246
  • "পিন পয়েন্ট করে করে ঠ্যাঁটার মত খুঁচিয়ে জান ........উত্তর পাবেন না। " :-)
    উত্তর জানলে তো ! পার্টি ক্লাসে পড়ানো হয় নি যে। uncommon question, অনেকটা রাউল বাবার "woman empowerment , youth empowerment " স্টাইল। আর শতরূপ, ঋতব্রত কে দিয়ে ঘুরে দাড়ানো !! খিক খিক। ওদের দৌড় অমিত মিত্রর ধুতি খোলা অবধি। নতুন নেতারা বুকনি না দিয়ে বিমান বাবুর মত ঘর পরিবার ছেড়ে রইলো ঝোলা চলল ভোলা হয়ে পার্টিঅফিসে সারাজীবন থাকুন দেখি। বার খাইয়ে ক্ষুদিরাম বানানোর পাপ নেতাদের। ছক্কা হাকানো,২০০+ কি প্রতারিত লাগছে !
  • PT | ২০ মে ২০১৬ ১৫:৫২706247
  • RR আমার প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছি।
  • কল্লোল | ২০ মে ২০১৬ ১৫:৫৯706249
  • পব সিপিএম ক্রমশঃ এক আশ্চর্য জড়দ্গবে পরিনত হচ্ছে। নিজেদের রাজনৈতিক গাধামোকে ঢাকতে একবার বিজেপি-তিনো আঁতাত, একবার ভিক্ষে-ছাগল ভোটার এসব প্রলাপ বকে যাচ্ছে।
    কারাত ও কোং এবার পেঁচিয়ে কান মুলবে। তখন আবার কি সাফাই দেবে কে জানে।
    যাগ্গে, সকলেরই আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে।

    বিরোধী বলে কিছু রইলো না। এটাই আশঙ্কার। মমতা আরও লাগামহীন উদ্ধত হবে।
  • sm | ২০ মে ২০১৬ ১৫:৫৯706248
  • RR, কি দিবা নিদ্রায় আছেন?সত্বর উত্তর দিন।বয়স্ক লোকেদের নিয়ে এই এক ঝামেলি,বুঝে শুনে তার পর উত্তর দেবেন।এত অপেক্ষা কি করা যায়?
  • sm | ২০ মে ২০১৬ ১৬:০২706250
  • বিরোধী আছেতো।কংগ্রেস?পছন্দ হলনা; তাইলে বিজেপি। যখন যেমন সেরকম রোল প্লে করতে পারে।কখনো বিরোধী, কখনো স্ববিরোধী; কখনো বা দরদী!
  • আশ্চর্য | ২০ মে ২০১৬ ১৬:১০706251
  • ভোটে হারলে যারা অ্যাকচুয়ালি কাজের মধ্যে ছিলো তাদের ওপর দিয়ে কী যাবে কোনো স্পেকুলেশন ছিলনা? তার প্রতিকার কীভাবে করা হবে সেরকম কোনো প্ল্যান ছিল না? এ কি ২০০+ এর কনফিডেন্সের ফল? না ২০০+ টা এইজন্যে বলা যাতে নীচতলা থেকে কান্না ভেসে এলে বলা যায়, অমা, হারব তো জানতামনা, নইলে সেরকমভাবে কিছু একটা রেমিডি ভেবে রাখতাম !!
  • Ekak | ২০ মে ২০১৬ ১৬:২০706252
  • আমার মনে হয়না, ভার্চুয়াল ওয়ার্ল্ড কেও সিপিএমরা প্রপারলি স্টাডি করেছেন বলে। এসব বলতে গেলে অনেক হ্যাজাতে হবে, সময় নেই, কিন্তু একটু চোখ খুলে দেখলে বুঝবেন, এই যে টিপিকাল উচ্চমন্যতা মানে হাওয়াই চটি -গরমেন্ট -তারপর পোস্টারে বানান ভুল -মমতা কোথায় ভুল ইংরিজি বলেছে এগুলো নিয়েই একটা গোষ্টী রাত্রদিন ক্যাচর ক্যাচর করে গেছে। এটা যত হচ্ছিল বোঝা যাচ্ছিল যে বিরোধীদের আর রাজনৈতিকভাবে আক্রমন করার কিছু হাতে নেই। টোটাল বিরোধী রাজনীতি একটা ড্রইং রুম ব্যঙ্গ -নিট পিকিং এ পর্যবসিত হয়েছে। উল্টোদিকে ফেসবুকেই চোখ রাখুন দেখবেন কত কত মানুষ দিনের পর দিন খোলাখুলি ভুল বানানে -ভুল ব্যাকরণে - ভুল ছন্দমিলে লিখে চলেছেন তাতে হাজার হাজার লাইক। আর তাদের সেগুলো স্ক্রীন শট তুলে এনে আমরা কয়েকজন পোস্ট করছি সেখানে নির্বাচিত বিদগ্ধ দের হাসাহাসি। মানে আমি নিজেও এগুলো করেছি, এর বাইরে না, কিন্তু করার সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস খেয়াল করেছি যেমন আমাদের যারা লাইক দেয় তারা কারা, বেশিরভাগ যোদুপুরি - প্রবাসী চাকুরে নয় বিদেশবাসী, ওদের যারা লাইক দেয় তারা কারা, সাধারণ মানুষ, ইংরিজি ভুল করা মানুষ, বোকা বোকা ভাবে ছন্দ মেলানো মানুষ, এবং তারা হাজারে হাজারে।

    এই মানুষ গুলো না, মমতা ব্যানার্জি এসে পেট থেকে জন্ম দেননি। এরা ছিলেন। আমরা চিরকাল ব্যঙ্গ করেছি অস্বীকার করেছি এদের। এরা শক্তি পেয়েছেন মমতার ভুলভাল ইংরিজি আর হাওয়াই চটি থেকেই। আমর ব্যঙ্গ করে আরো দুরত্ব বাড়িয়েছি। মমতাকে আমরাই আরও আরও বেশি করে বাংলার সংখ্যাগরিষ্ট জনগনের প্রতিনিধি করে তুলেছি। এই সত্যটুকু ভালো করে ভার্চুয়াল ওয়ার্ল্ড স্টাডি করলেই জানা যেত। আমি আমার ব্যঙ্গ করার অধিকার ছাড়ব না কারণ আমার রাজনীতি ট্রিকল ডাউনের রাজনীতি, যেমন স্নব আছি থাকব, কিন্তু যাঁরা রাত্রদিন মানুষ মানুষ করে হেদিয়ে মরেন তাঁদের এবার একটু ভাবা দরকার। উচ্চমন্যতা আর জনসংযোগ একসঙ্গে যায়না। এটুকু ভার্চুয়াল ওয়ার্ল্ড দেখলেও বুঝতেন। খুব ছোট হলেও সেটা একটা প্রতিফলন।
  • Ekak | ২০ মে ২০১৬ ১৬:২৭706255
  • মানে, সোজা কথায় জমিদারী মেজাজ মেন্টেন করতে হলে জমিদারী রাজনীতিই করুন। স্নবারি তো আর্ট, খারাপ কিছু নয়। তবে সেক্ষেত্রে বানানভুল করা মানুষগুলোকে সঙ্গে পাবেন না। অন্যভাবে ভাবতে হবে। সারাবছর পোস্টারে একটা ইংরিজি ভুল লিখলে তৃনমুলি বলে দাগাবেন আর ভোটের ব্যালা ২০০+, ভোটার রা অশিক্ষিত হলেও গান্ডু না। এরচে, নিজের উচ্চশিক্ষা -স্টেটাস -পয়সার সঙ্গে যে রাজনীতি মানে সেটাই করা ভালো।
  • ranjan roy | ২০ মে ২০১৬ ১৬:২৭706256
  • আরে না, না! দিল্লির আশ্রয়ে দুঘন্টা বিজলি ছিল না। ফলে ল্যাপটপ বন্ধ; ব্যাটারি ভোগে গেছে। গত তিনবছর ধরে ডাইরেক্ট চালাচ্ছি।ঃ(((
    এই এখন এল।
    আর পিটি বুড়ো নয়। আমি বুড়ো।

    প্রশ্নটিঃ
    "হে, হে, আসল প্রশ্নটাই এড়িয়ে যাচ্ছেন। সাড়ে চার বছরের মাথায় ভোটের আগে সরকারের মনে হল যে ৮০% মানুষ খেতে পাচ্ছে না। তাহলে সরকার এতটা সময় ধরে কি কাজ করল?
    আর যারা কন্যাশ্রী, যুবাশ্রী, ক্লাবশ্রী ইত্যাদির উন্নয়নের গপ্প বলে গেল এতদিন ধরে তাদের জিগাবেন না যে কি সেই উন্নয়ন যা ৭ কোটি মানুষকে বুভুক্ষুতে পরিনত করে?"
    -- সে কি? শস্তা চাল কোন বছর থেকে গরীবদের দেওয়া হচ্ছে? ভোটের আগে থেকে? তারও আগে থেকে নয়? শুধরে দিন।

    আর আমলাশোল (অনাহারে মৃত্যু/আত্মহত্যা) ইত্যাদি যেন কোন উন্নয়নের যুগে হয়েছিল? অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্টের রিপোর্ট বা ইপিডব্লুয়ের তথ্যমূলক লেখা(২০০৭-৮) যাতে দেখানো হয়েছিল তিরিশ বছরের বাম রাজত্বের পরও প্রায় দেড় কোটি প্রান্তিক মানুষ সারা বছর আধপেটা খেয়ে থাকেন?

    তাই দাদু গাহিয়াছেনঃ
    কার নিন্দা কর তুমি?
    এ আমার এ তোমার পাপ!

    গোটা বাংলা কোন কালে না বামপন্থী ছিল, না আজ ডানপন্থী হয়েছে। তাহলে বিজেপি মাথায় চড়ত। মমতাও কৃষি/ রিটেল এ এফডিআই, এসইজেড প্রশ্নে পুরনো বামপন্থী শ্লোগানগুলোকেই হাতিয়ে নিয়ে ব্যবহার করছে। নিজেদের ফেলিওর এর জন্যে গোটা রাজ্যের জনগণকে ছাগল বলা? আগমার্কা বামসংস্কৃতিই বটে! হারজিত আছে, তা বলে মাথা খারাপ করে কাঁড়-কাঁকুড় বোধ গুলিয়ে ফেলতে হবে?

    কিন্তু আর হ্যাজানো ভাল লাগছে না। অরিজিতের খবরগুলো খুব অল্প করে চ্যানেলে আসছে। এটাই প্রতীক্ষিত, এটাই চড়াম চড়াম ঢাকের বাদ্যি!
    বন্ধুদের জন্যে চিন্তা রইলো। হয়ত অরিজিতের মত ছেলেরাই পারবে।
  • সুমন দে | ২০ মে ২০১৬ ১৬:৩৫706257
  • আবাপ নিজের কাজ যথাসাধ্য করেছে নির্বাচন লড়েছেন আপনারা। ভার্চুয়াল ফোরামে হাহুতাস না করে বিদগ্ধ সমর্থক গণ প্রত্যেকে নিজেদের ফ্ল্যাটে বাড়িতে গ্রামের গৃহহারা তিন চার পরিবার দের আশ্রয় দিন না। যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। বউ অশান্তি করবে বা এঃ গায়ে গন্ধ জাতীয় উন্নাসিকতা হলে কিছু বলার নেই
  • FB theke | ২০ মে ২০১৬ ১৬:৩৭706258
  • "কি ব্যাপার,এত রাতে ডেকে পাঠালে?"

    "বাড়ি টা আমাদের লোক কে দেবেন না বলেছেন শুনলাম?"

    "ছাদ ছাড়া কথা হয়েছিল',এখন ছাদ ছাড়া নেবেনা বলছে।"

    "বৌদি,যা বলছে দিয়ে দিন।"

    বাড়ি টা কার?

    (পাশ থেকে এক কমরেড):বৌদি যা বলছি ভালর জন্যই বলছি।আমরা যারা আই লাল বেদি তে বসে থাকি,কারুর বাড়িতে কবে কতো মাছ ঢোকে সেটা ও বলে দেব' আর আপনারা বাড়ি বেঁচবেন সেটা আমাদের লোক কে না দিয়ে?আপনার ছেলে এখানে মেশে না,আর ও আমাদের পার্টি কমরেড"

    this is not a fictitious dialogue by me or extracted from ae literary piece.But, original conversation taken place on one night at 12'o clock in 2000 between my mother and a so called, "এগিয়ে থাকা,প্রগতিশীল,বামফ্রন্ট পার্টি কমরেড" of 58 bus stand party office.

    ভাগ্যের কি পরিহাস,সেদিন রাতে দাড়িয়ে থাকা এক কমরেড এখন নাকি চাকরি বাঁচাতে TMC union করেন আপিসে। উউউম্ বাওয়া Marxism বড় দায়....উসব ভদদর লুকে দের জিনিস,আমরা তো ছোট্টলোক। রঙ বদলাইকতে পাড়লাম কই?

    those who r shedding crocodile tears at the demise of CPM,what will you people say about this?

    (বি দ্রঃ if any one is suspicious about the dialogues can wander in chatterjeehut area,still now some people are there who will testify what I write here).

    ...... একজন ক্যমূনিষ্ট বিদ্বেষী
    অতএব, অশিক্ষিত বাঙালি।
  • PT | ২০ মে ২০১৬ ১৬:৫৩706259
  • দ্যাকো কান্ড। RR আবার ৩৪ নিয়ে পড়লেন।
    জানতে চাইলাম যে এই সরকার কি করছিল সাড়ে চার বছর ধরে যাতে ভোটের বছর খানেক আগে ৮০% পব-বাসী বুভুক্ষ হয়ে গেল তো তার উত্তরে আপনি আমলাশোল যাত্রা করলেন। আর আমলাশোলতা কারণ হলে ২০১১-তে ক্ষমতারোহনের দিন থেকেই তো ঐ চালের ব্যবস্থা করার কথা।
    এটা আমার প্রশ্নের উত্তর হল?

    কল্লোল/RR
    বাম নেতৃত্ব রাজ্যের লোককে ছাগল বলেছে এমনটা আমার জানা নেই। সেটা কোথায় জানা গেল? তিনোদের জয়ে আপ্লুত হয়ে এইসব অসত্য কথা হাওয়ায় ভাসানো বন্ধ হোক।
    আর বিজেপি-তিনো আঁতাত যে ছিল আছে ও থাকবে তা নিয়ে কারো সন্দেহ আছে নাকি?
  • ছাগল | ২০ মে ২০১৬ ১৭:০৪706260
  • congress Left আঁতাত যে ছিল সন্দেহ আছে নাকি?
  • PT | ২০ মে ২০১৬ ১৭:০৫706262
  • RR শুধু আপনারই জন্য। ২ টাকা কিলো চালের আসল গপ্পঃ

    The West Bengal government's decision to provide subsidised food grains in the state is being criticised by opposition parties as chief minister Mamata Banerjee's ploy to please the electorate before the 2016 Assembly polls.

    In 2011, the same government had refused to implement the 'right to food' scheme brought by UPA II for both priority and general categories of the population under the proposed National Food Security Act.
    http://articles.economictimes.indiatimes.com/2015-07-30/news/65036745_1_apl-banerjee-government-national-food-security-act
  • cm | ২০ মে ২০১৬ ১৭:০৫706261
  • PTদার কি মনে হচ্ছেনা যে একদল কুভীরাশ্রু বিসর্জন করছে ও খুঁচিয়ে মজা পাচ্ছে? ওদের সে মজাটুকু পেতে দেবেন কেন? যদি উত্তর না দেন দেখবেন এরা চুপ মেরে গেছে। আপনি নিশ্চয়ই এ সাইটে আলোচনা করে কোন কিছুই নতুন শিখছেননা।
  • sm | ২০ মে ২০১৬ ১৭:০৭706263
  • কংগ্রেস রাজ্যে সিপিএম এর বি টিম ছিল জানতেন না?
    এখন তো আবার সিপিএম কংগ্রেস এর বি টিম হয়ে গেল!
    সাধে, নিজেদের কে নিজেরা ছাগলের তিন নম্বর ছানা বলে!
  • IPGGKBK | ২০ মে ২০১৬ ১৭:০৯706264
  • নিশানাথের গোলাপ কলোনী দেখে ব্যোমকেশ অজিতকে যেন কোন কলোনী খোলার প্রস্তাব দিয়েছিল। উপায় থাকলে এক্ষুনি খুলে ফেলতাম। প্রথম সদস্য পেয়ে গেছি। দেখি, একটাই তো..., নাকি...?

    সেই 'ভেলভেলেটা'র মোজার স্টকও শেষ মনে হচ্ছে। সেও বা গেল কই?
  • Ekak | ২০ মে ২০১৬ ১৭:০৯706266
  • সমস্ত পার্টি ই অন্যের প্রস্তাবনাকে চেপে দেয়, আবার নিজেরাই সেটা অন্যভাবে ইমপ্লিমেন্ট করে কোনো স্কীমের নাম দিয়ে । কটা এরকম উদাহরণ আনতে হবে ? এলেন আসল গল্প শোনাতে :))
  • sm | ২০ মে ২০১৬ ১৭:১৪706267
  • আগে স্কিম টা বিপিল এর লোকেদের জন্য ছিল; মমতা রাজ্য সরকারের খরচে এ পি এল দের ও তালিকা ভুক্ত করেছে। এই সামান্য কথা টুকু পিটি কেন বুইতে পারছেনা।সংখ্যাটা আনুমানিক দেড় কোটি থেকে বেড়ে ৭-৮ কোটি হয়েছে।
  • PT | ২০ মে ২০১৬ ১৭:১৬706268
  • অন্য উদাহরণ দিয়ে কি এই উদাহরণ জাস্টিফাই করা হবে? সেও তো নতুন কোন পদ্ধতি নয়। গত ৫ বছর ধরে দেখেছি - আগামী ৫ বছর ধরেও দেখব।
  • কল্লোল | ২০ মে ২০১৬ ১৭:১৮706269
  • উন্নয়ন কে কবে কোথায় বল্লে পিটি?
    কন্যাশ্রী, ক্লাবে টাকা, ২টাকা চাল, সাইকেল এসবই সরকারী সাহায্য। এর মধ্যে উন্নয়ন কোদ্দিয়ে এলো?
    কবে শুরু হলো এসব? সে চুলচেরা তক্কে না গিয়েও এট তো বলাই যায়, better late than never।
    এতে উন্নয়ন হয় না সকলেই জানে। এগুলোরও একটা শেষ আছে। অর্থনীতি চাঙ্গা না হলে চিরকাল এভাবে সাহায্য করে যাওয়া যাবে না। তখন তিনোরা কি করবে - জানি না। দেখা যাক।

    পিটিহে, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তিনোরা যখন বিধানসভায় ৪০ বা ৩৫ ছিলো, তখন যে কোন ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলন করেছে। যাকে তোমরা "র‌্যাবেল রাউজার" না কি সব বলো। ওটাই রাস্তা। রাস্তাই একমাত্র রাস্তা। সরকারের বা সরকারী দলের সামান্য ভুলচুক, গা জোয়ারী দেখলেই রে রে করে রাস্তায় নামতে হবে। তাতেই ৩৫ থেকে ২০১১ হয়েছে। সিপিএম তার উল্টোটা করে (সরকারকে সময় দেওয়া হোক ইঃ ইঃ) করে শেষ মুহুর্তে মার খাওয়া আটকাতে জোট করলে। আন্দোলনের অ্যাজেন্ডা নেই। এতে যা হবার তাই হয়েছে। এখন ছাগলের তৃতীয় সন্তান হয়ে ঘাস খাচ্ছে। এভাবেই চালিয়ে গেলে, মুছে যাবে। রাস্তায় নামতে হবে সব শক্তি দিয়ে।
    সুদীপ্তকে ভুলে গেছে সিপিএম। তার মাসুল তো দিতেই হবে।

    সুর্যবাবু বলছেন ২০০র একটা ইঙ্গিত ছিলো। কোন দিকে বুঝতে পারিনি। এটা কোন কথা হলো!!!
    মানে কি? এখনো লোকাল পার্টি ভুলভাল তথ্য দেয় নেতাদের গুডবুকে থাকার জন্য। এসব দিয়ে রাজনীতি হয়?
    তবে আমি নিশ্চিত, আবার সিপিএম শীতঘুমে যাবে। যেমন গেছিলো ৭০ থেকে ৭৭, যেমন গেছিলো ২০১১র পর। অন্য কোন দল কোনভাবে তিনোদের বিরুদ্ধে যদি লাগাতার আন্দোলন করে একট সরকার/তিনো বিরোধী হাওয়া তুলতে পারে তো তাদের হাতটাত ধরে আবার ভেসে ওঠার চেষ্টা করবে। এই মুহুর্তে সেরকম কোন সম্ভাবনাও দেখছি না। নিজেদের কোমরের জোরে ৬০এর দশকের মতো উঠে দাঁড়ানোর ক্ষমতা এই সিপিএমের নেই।
  • ranjan roy | ২০ মে ২০১৬ ১৭:৩৩706270
  • পিটি,
    উত্তর ঠিকই দিয়েছি, দেখতে পান নি?
    আপনি কি বলতে চান যে দুটাকা কিলো চাল মাত্র ২০১৬তে চালু? না; গতবছর যেটা করলো সেটা বামেদের দাবি মেনে এপিএলদেরও যুক্ত করে নিল।

    না সিএম, কোন খুঁচিয়ে মজা দেখা নয়। পিটিকে বন্ধু ভাবি। অন্য সময় লেগপুল করি। কিন্তু এইসময় ওনাকে খুঁচিয়ে আনন্দ পাব না। তিক্ত তর্ক হতেই পারে।
    বেশ, আমি কাটলাম। আরেকটা হীরকরাণী টইয়ে রূপান্তরিত হোক, চাই না।
  • PT | ২০ মে ২০১৬ ১৭:৩৪706271
  • কল্লোলদা
    তোমার লেখাটা আলিমুদ্দিনে পাঠিও। এই তাত্বিকতায় আমার কোন আস্থা নেই। ২০১৬-তে কেউ ১৯৬৬/১৯৭৬-র মত করে রাস্তায় নামে না-নামা উচিতও নয়।
    র‌্যাবেল রাউসিং করে ক্ষমতায় এসে তিনোরা পব-কে অন্তহীন অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আগামী ৫ বছরে সেটা আরো খারাপ হবে।
    অবিশ্যি যারা পব-তে থাকে না বা কোনদিনই ফিরবে না তারা দূর থেকে বসে পব-র বৃদ্ধাশ্রমে পরিণত হওয়াকে না-পাওয়া-বিপ্লবের সঙ্গে ঘেঁটে ফেলে মৌতাত করবে।
    মানুষ যদি ভিক্ষের চাল, আধ-ভাঙ্গা সাইকেল আর ক্লাবের মদ-মাংস পেয়ে প্রীত থাকে তবে তাই হোক।
    রাস্তায় বাঁদর নাচ নেচে বামেদের ক্ষমতায় আসার কোন প্রয়োজন নেই।
    লুরুতে ভালো থেকো। আমার সন্তানেরাও তোমার মত বাঙালীদের পদাঙ্ক অনুসরণ করে পব পরিত্যাগ করবে।
  • de | ২০ মে ২০১৬ ১৭:৩৮706272
  • কল্লোলদার 5.18 এ সমর্থন! ঐভাবে রাস্তায় না নামতে পারলে আর ফেরত আসা যাবে না!
  • rasta | ২০ মে ২০১৬ ১৭:৪১706273
  • আমি তো ভালো হয়েও গেছি। ত্রিফলা ও লেগেছে। :))
  • dc | ২০ মে ২০১৬ ১৭:৪৭706274
  • কল্লোলবাবুর সাথে একমত। এই সিপিএমের আর ফিরে আসার সম্ভাবনা নেই। যে কোন রাজ্যেই ক্ষমতায় তারাই ফিরছে যারা সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে। সিপিএমের আর সেরকম আন্দোলন করার দম নেই। একটা দুটো ছুটকো ছাটকা আন্দোলন করে, ব্যাস হাঁপিয়ে পড়ে।
  • দম | ২০ মে ২০১৬ ১৭:৫৩706275
  • লাগাতার আন্দোলন করুন না। সেই যে গুরুতেই লিখছিল না এক ফোন ১০০০০ লোক যোগার করতে পারি।। পাল্টা ওরা নামলে কি হবে ভেবে নামুন
  • কল্লোল | ২০ মে ২০১৬ ১৭:৫৪706278
  • আলিমুদ্দিনে এ লেখা পাঠিয়ে কোন লাভ নেই। সেখানে লোকজন তোমারই মত ভাবে। এ লেখা যদি সাধারণ সৎ সিপিএম কর্মী সমর্থকদের চোখে পড়ে, আর তাতে যদি তারা চাপ তৈরী করে, যদি কোথাও তারা মনে করে বিদ্রোহ করা ন্যায়সঙ্গত, যদি কখনও তাদের মনে হয় - আর নয় মায়েদের শিশুদের কান্না, আমি নিজেকে ধন্য মনে করবো।
    তবে এসবই আমার মায়াপাতায় ই্চ্ছে পূরণের ইচ্ছে। এমন হবে না সে তো আমিও জানি। আমিও আজ আর ৪০ বছর আগেকার আমি নেই। এই সেদিন, পিএমের সাথে বসে আড্ডার ফাঁকে পিএম বলেছিলো - ফিরে আসুন। ফিরে তো আসতেই পারি, কিন্তু ফিরে পাবো কি? ফিরে আসবো বললেই কি ফিরে আসা যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন