এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৮715895
  • পেন্ডুলামের মত দোলা নয়; অবশ্যই মমতাকে ভোট দিইনি। দেব না। আনকোয়ালিফায়েড।
    প্রশ্ন হচ্ছে আপনি যাকে ভোট দেন তাকে ভক্তিভরে ঠাকুর নম করে ভোট দেন। তাকে সমালোচনা নিজে করেন না শুধু নয়, কেউ করলে সইতে পারেন না।
    ( যেমন ক'দিন আগেই লিখেছিলেন যাকে গত নির্বাচনে ভোট দিয়েছি তার শ্রেণীচরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পারব না!)
    আমি ঠাকুর নম করি না। তাই ভোট দেওয়া আর ঃ
    "যদ্যপি আমার গুরু শুঁড়িবাড়ি যায়,
    তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়"--এই মন্ত্রে বিশ্বাস করি না।
    তাই আজ বাম রাজনৈতিকদের ওরা সন্ত্রাস করে আমাদের বন্ধ করতে দিল না গো কান্নাকাটি দেখলে কষ্ট হয়। বিধান রায়, প্রফুল্ল সেন ও সিদ্ধার্থ রায়েদের সময় বামেদের গণ-আন্দোলন নিজের চোখে দেখেছি বলেই বলছি।
    ইদানীং কৃষকসভার সদস্য, সরকারী কর্মচারী, পার্টি সদস্যপদ রিনিউয়াল, ছাত্রসদস্য সব কম পড়িতেছে।

    ব্রতীন,
    তুমি শিক্ষকদের দেখেছ বাম রাজত্বের রামরাজত্বে। তাই বলছ।
    আমি দেখেছি যখন কংগ্রেসি রাজত্বে স্কুলের শিক্ষকেরা নিয়মিত মাইনে পেতেন না। তিনমাসে একবার। স্কেল বলার মতন নয়। তখন অধিকাংশ শিক্ষক এবিটিএ এর সদস্য ছিলেন। ওঁদের টেস্ট পেপারেরও বিরাট চাহিদা ছিল। এটা ভাল কাজ।
    কষ্টে সংসার চলত। তারপরে বাম সরকারের সময় ট্রেজারি ত্জেলে নিয়মিত বেতনের ব্যবস্থা হল। ভদ্র বেতনমান হল। জীবিকা শুধু সম্মানের নয়, স্বাচ্ছন্দ্যের হল।
    কিন্তু আশ্চর্যের বিষয় শিক্ষকদের প্রাইভেট টিউশন আগের তুলনায় কমল না; অনেক বেড়ে গেল।
  • Bratin | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৯715896
  • এই টা অনেক কে বলতে শুনেছি " শিক্ষক দের অবস্থা র" অনেক উন্নতি বাম জমনায়।

    খুব ভালো কাজ।
  • potke | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২১715897
  • এমনিতে বাবা কাকা, মামা ধরে পড়ানোর চাকরি পেলে ক্ষতি নেই। ক্যাডার রা দাদা ধরলেই অসুবিধা।

    ঠিক।
  • নো বিমার | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৩715898
  • বিএমডব্লু এলে পব এর শ্রেনীচরিত্র ঘেঁটে যাবে। যেটা কিছুতেই করতে দেয়া যাবে না।
  • Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:১৫715899
  • আমার মা বাম জমানার শিক্ষিকা ছিল। শুধুমাত্র এবিটিয়ে না করার অপরাধে কতো অত্যাচার সহ্য করতে হয়েছে, এমনকি পেনশন নিয়েও ঝামেলা কম হয় নি। আজ তৃণমূল দেখে সবাই মুচ্ছো যাচ্ছে!!!
  • cm | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৭:১৩715900
  • আচ্ছা " এ এখন আলমবাবু বাধ্য হয়ে পালটি খেয়ে তিনোদের দলে ভিড়েছেন, যাতে কেস গরম না হয়, ঠান্ডাই থাকে। " এটা পড়ে আপনাদের চোখে জল আসছেনা? প্রেমের ঠাকুর নিমাইএর কথা মনে পড়ছেনা? কানে ভাসছেনা, মেরেছিস কলসীর কানা তা বলে কি প্রেম দেবনা? জয় গৌরহরি, জয় মাধব, জয় রঞ্জনদার ঢপের কেত্তন।
  • Ranjan Roy | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৯715901
  • অভ্যু,
    ২০০৮ এ প্রাইমারি স্কুলে চাকরির জন্যে পরীক্ষায় লিস্টের উপরের দিকে নাম থাকা সত্ত্বেও অরূপ (আমার বন্ধু রাঘব বন্দ্যোর প্রকাশনার কর্মচারী) চাকরিটা পেল না, পেল ওর নীচে নাম থাকা লোক্যাল পার্টির আশীর্বাদ ধন্য ছেলেটি। অরূপ লোয়ার কোর্টে কেস জিতে এখন হাইকোর্টে সরকারের আপীলের বিরুদ্ধে লড়ছে।
    হ্যাঁ, এবিটিএ বিরোধী শিক্ষকদের হেনস্থা করার গল্প নতুন নয়। বিরলও নয়।
  • Bratin | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২১:০৫715904
  • আমার সেজোকাকা কে "সি" জোন দেবার সার্ভ করতে হয়েছিল।আর নামমাত্র সময় "এ" জোনে।

    তাঁর অপরাধ তিনি সিপিএম করতেন না।

    একেবারেই বিচ্ছিন্ন ঘটনা!!
  • Du | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৫715905
  • সি জোনটা কি?
  • Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪২715906
  • আমার মামার বাড়ি হল মেদিনীপুরে। হাতি এসে ফসল নষ্ট করলে ক্ষতিপূরণ পেতো। খাতায় লিখত পাঁচ হাজার টাকা পেলাম, হাতে পেত এক, বাকি চার সিপিয়েমের পকেটে যেত।
  • Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫১715907
  • প্রশ্ন করার আগেই বলে দি, তৃণমূলের আমলে কি হয় জানি না, অন্ততঃ কোনো অভিযোগ শুনি নি।
  • অভি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৯715908
  • হাতির ব্যাপারে কোনো পরিবর্তন হয় নি। আমাদের গ্রামের পাশের একটায় দুবছর আগে হাতি একটি ছেলেকে মেরে দেওয়ার পরের গল্প কিছুদিন আগেই গিয়ে শুনলাম।
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৩715909
  • সেটাই তো হবে। লোকগুলো তো একই আছে। খড়গপুরে তৃনমূলের মিছিল থেকে যে জিন্দাবাদ-জিন্দাবাদ শব্দগুলো ভেসে আসে তার সুর-তাল-লয় তো পুরো কপি পেস্ট।
  • Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩১715910
  • সুতরাং থেকে থেকেই এই আগের সিপিয়েমের সময়ের স্বর্গের কথা মনে করানোটা অতিশয় বিরক্তিকর।
  • Du | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৯715911
  • এই মানে কোন পোস্ট অভ্যু? Kওন পোস্ট স্বর্গের কথা মনে পড়ালো?
  • Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫২715912
  • ধরে ধরে লিস্টি দিতে হবে? কাটান দাও :)
  • Du | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৩715913
  • একটা? বিরক্তিকর এত পোস্টের থেকে?
  • Du | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৫715915
  • রন্জনদা আর ব্রতীনের দুটো পোস্ট রয়েছে অবশ্যঃ)
  • এলেবেলে | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৬715916
  • “ আমি দেখেছি যখন কংগ্রেসি রাজত্বে স্কুলের শিক্ষকেরা নিয়মিত মাইনে পেতেন না। তিনমাসে একবার। স্কেল বলার মতন নয়। তখন অধিকাংশ শিক্ষক এবিটিএ এর সদস্য ছিলেন”।

    রঞ্জনবাবু, গুরুতে আপনার মন্তব্যগুলো মনোযোগ দিয়ে পড়ি। শেষে আপনিও এই মিথ্যের ফাঁদে পড়লেন ? আমার পরিবারে তিন প্রজন্মের শিক্ষকের বাস এবং তাঁদের কর্মকাল বিধান রায় থেকে মমতার আমল পর্যন্ত। তো এই মিথটা ভাঙি কিছু তথ্যটথ্য দিয়ে ?

    প্রথমত পবতে টানা কংগ্রেসি রাজত্ব যে ছিলনা সেটা আপনি আমার চেয়ে ঢের ভালো জানেন। যুক্তফ্রন্টের আমলে স্কুলের শিক্ষকেরা নিয়মিত মাইনে পেতেন বুঝি বা তার পরে কী একটা সরকারের আমলে ?

    আমার পিতৃদেব ১০.৮.১৯৬২ তে বিটি (এখনকার বি এড) পাশ করেন এবং ইনক্রিমেন্ট চালু হয়। তখন ওঁর মূল বেতন ছিল ২৪০ টাকা। এম এ পাশ মাস্টারমশাইদের ২১০ -১০ -৪৫০ বেতনক্রমে। তারপর বিধিমত ৪ টি ইনক্রিমেন্ট সহ ৬৬ তে তা বেড়ে ২৮০/-হয়। এরপর ১.৪.৬৬-র নতুন বেতনক্রম হয় ২২০ -১০ – ৩২০ – ১৫ – ৪৭০/-। তাতে ১১.৮.৭০ ওঁর বেতন বেড়ে দাঁড়ায় ৩৩৫/-। আবার ১.৪.৭০ নতুন বেতনক্রম ৩২০ – ১০ – ৪২০ – ১৫ -৬০০ ( ফিক্সেশন Existing basic + 90/-)। সে মোতাবেক ১২.৮.৭০ থেকে উনি ৪৩৫/-পেতে থাকেন। এর পাঁচ বছর পর ১.৪.৭৫ আবার পে স্কেল পালটে হয় ৩৫০ – ২০ – ৫৫০ – ২৫ – ৬৫০ -৩০ – ৮০০ – ৪০ – ৯২০/-( ফিক্সেশন Existing basic + Ad hoc ২০/- + দশ বছরের জন্য একটি ইনক্রিমেন্ট ১০/-)। ওঁর বেতন ১৩.৮.৭৫ থেকে হয় ৫৫০/-।

    কংগ্রেস আমলের ইতি, বাম আমলের শুরু। ১.৪.৮১ তে ৫৫০ -২৫ – ৬২৫ – ৩০ -৭৪৫ -৩৫ -... -১৪৭০ হয় নতুন বেতনক্রম এবং কী আশ্চর্য ফিক্সেশন মেনেই ( Existing basic + ৩০/-) বাবার মাত্র ৩৫ টাকা মূল বেতন বাড়ে এবং তা ৭৪৫/-হয় ! এত ঢক্কানিনাদের নিট ফল ৩৫/-যা একটি নিয়ম মেনেই হয়েছিল এবং ক্ষমতায় কংগ্রেস থাকলেও তার সম্ভবত ব্যত্যয় ঘটতনা। হিসেবটা খুব ড্র্যাগিং লাগতে পারে কিন্তু আপনি ব্যাঙ্কের লোক তাই সাহস করে বললাম আর কি। আসলে বাম আমলে শিক্ষকদের বেতন বিশাল কিছু বাড়েনি এবং পরবর্তী সময়েও যা বেড়েছে তা Fixation Rule মেনেই। তবে শিক্ষকদের পেনশন চালু করার কৃতিত্ব অবশ্যই বামেদের।
  • Abhyu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫০715917
  • শিক্ষকদের পেনশন চালু করার কৃতিত্ব না হয় বামেদের, তবে পেনশনটা নির্ঝঞ্চাটে পাবার জন্যে সিপিয়েমকে ভোট দেওয়াটা খুব জরুরী ছিল।
  • Ranjan Roy | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৪715918
  • @এলেবেলে,
    আমার বেতন বৃদ্ধির মতামতটা ইম্প্রেশনিস্টিক।
    কিন্তু গাঁয়ে গঞ্জে ৬০ এর দশকে মাস্টারমশায়দের বেতন ছিল অনিয়মিত। তিনমাস পরে আসত। তিনমাস মুদিদোকানে ধারে জিনিস নিতে হত। ছোটকাকা, এই গুরুর পাড়ার অচিন্টির বাবার অবস্থা, নিজের চোখে তখন দেখেছি। হাওড়ার পাতিহাল গাঁয়ে।
    পেনশন ছাড়া নিয়মিত বেতন পাওয়াটাও বামেদের সময় হয়েছিল।
    ৬০ এর দশকের শেষে শিক্ষকদের বিশাল জেল ভরো আইন অমান্য আন্দোলন হয়েছিল এই জন্যেই।
    আর আমি খুব সাধারণ লোক। আমার সঙ্গে কথা বলতে, তর্ক করতে, বিরোধিতা করতে বা আড্ডা দিতে "সাহস করে" কথা বলতে হবে বললে খুব লজ্জা পাব।ঃ))
    স্বচ্ছন্দে আমার ভুল ধরিয়ে দিতে পারেন, খুশি হব।
  • Ranjan Roy | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৬715919
  • অভ্যু,
    এসব বোধহয় কেউ কেউ বলবেন ঢপের কেত্তন! যদি অবিমিশ্র প্রশংসা কর তবেই সেটা পদাবলী কেত্তন! কথায় কথায় স্বর্গরাজ্য না দেখালে ঢপের কেত্তন!!
  • ক্ষ্ক্ষ | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৪715920
  • আমার অ্যানেকডোট। সবই শোনা কথা।

    ৮১ তে শুনেছিলাম বেতন বেড়েছিল দ্বিগুনেরও বেশী। বাবার নিজের এক্ষপি। বাবার কাছেই শোনা।
    বাবার স্কুলে এবিটিয়ে আর স্টিয়া পাল্লা দিতো সমানে সমানে। আর পেনশন আটকানো ছিল খুব কমন। কাগজ সামান্য এদিক ওদিক হলেই। কারোর কারোর পাঁচ ছ বছর ধরে পেনশন আটকে ছিল শুনেছি। যেটা শুনিনি তা হল ওগুলো সিপিয়েম না করার শাস্তি। তা হবেও বা।
  • PT | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৫715921
  • সিপিএম করত এমন লোকের পেনসন কি হড়হড় করে বেরিয়ে আসত নাকি? বাঙালী কর্মসংস্কৃতি বলে তো একটা ব্যাপার আছে নাকি?
  • Robu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০৪715922
  • আমার খুবই নিকটাত্মীয় এবিটিএ-র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এক কালে উচপ জেলা কমিটির মাথাতেও ছিলেন।
    রিটায়ার করার আট বছর পর পেনশন পান।
    শুধু জানালাম। নামধাম দেবার ইচ্ছে নেই।
  • PT | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০৯715923
  • ২০১১-র খবরঃ
    Government sources said nearly 30,000 teachers who had retired after 2006 were yet to receive pension and other post-retirement benefits. The reason, the sources said, was the failure of the Left government to fix the teachers’ pension amounts in line with their enhanced salaries under the Fifth Pay Commission.
    http://www.telegraphindia.com/1110609/jsp/bengal/story_14090154.jsp
    সরকার কাজ করেনি বলতেই পারেন কিন্তু এই ৩০০০০ শিক্ষক সিপিএম করতেন না বলে সময়ে পেন্সন পাননি বললে শুধু ঘোড়া-গাধা নয় কৃমি-কেন্নোতেও হাসবে।

    আবার অন্য ব্যাখ্যাও আছেঃ
    Asked why the previous government failed to pay pension on time, former government standing counsel Subrata Mukhopadhyay said: “Most of the school managements concerned were primarily responsible for the delay in disbursement of pension. They failed to update the service books of the teachers on time.”
  • Bratin | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৯715924
  • দু দি, প্রফেসার দের কর্ম জীবনে মোটামুটি চার টে জোন সার্ভ করতে হয়। দার্জিলিং সহ উত্তর বঙ্গ ডি জোন।টাকি,বসিরহাট,কৃষ্ণনগর ইত্যাদি সি জোন, হাওড়া এবং কলকাতা র আশেপাশে বি জোন এবং প্রপার কলকাতা এ জোন।

    কাকা র কর্মজীবন শুরু টাকি গভঃ কলেজ ( সি জোন) তারপরে দার্জিলিং গভঃ কলেজ ডি জোন। তারপরে বি ই কলেজ ( বি জোন) বাকি থাকে শুধু এ জোন।কিন্তু লাল না হবার কারণে আবার বহরমপুর টেক্সটাইল কলেজ। একদম শেষে বিধাননগর গভঃ কলেজ।
  • cm | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫২715926
  • আর বাড়ির বাকিরা, একবার গড় কষে দেখুন। ওটা হল মোটামুটি চারটে জোন, ব্যাপারটা স্ট্যাটিস্টিকাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন