এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৭২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১১ মে ২০১৯ ২১:৫৫379491
  • কিন্তু বেড়ালের গোঁফ?
  • PT | ১২ মে ২০১৯ ০৬:৪৬379494
  • TOI-এর খবর অনুযায়ী ১৮৬৩ টা বুথের মধ্যে প্রায় ১৩০০ র বেশী বুথে ".......CPM workers have offered help and BJP is tapping them." তো এলাকার পরিচিত সিপিএমের কর্মীরা বিজেপির হয়ে বুথ সামলাচ্ছে সেরকম কয়েকটা ছবি টবি ছাপিয়ে দিলেই তো প্রমাণ হয়ে যায় সরাসরি। তাহলে এইসব বার্তা নিউজ না ভিউজ তাই নিয়ে কোন কন্ফিউসন থাকে না। সিপিএমের অত কর্মী বিজেপির হয়ে কাজ করলে কনীনিকা ঘোষের হয়ে কারা বুথ সামলাবে?

    যাদব্পুরে সিপিএম কর্মীরা কি তাহলে অনুপম হাজরার হয়ে বুথ সামলাবে?
  • dc | ১২ মে ২০১৯ ০৯:৩২379495
  • এগুলো কোনটাই নিউজ না, সব ভিউজ।
  • Ela | ১২ মে ২০১৯ ১০:৪০379496
  • ভারতী ঘোষ ‘মা’-এর কাছ থেকে আজকের দিনে (মাদার্স ডে) যে উপহার পেলেন তার তুলনা নেই।
  • জনৈক | ১২ মে ২০১৯ ১২:৪২379497
  • রঞ্জন | ১২ মে ২০১৯ ২২:০৭379498
  • আর কমঃ মানিক সরকারের বক্তব্যটি? সেটা নিউজ নাকি ভিউজ?
  • sm | ১২ মে ২০১৯ ২২:২৩379499
  • ওটা মানিক বাবুর ভিউজ।তিনি গভীর রাজনীতি অতো বোঝেন না।তাই এমন কমেন্ট করে ফেলেছেন।বামেরা বিজেপির বিরুদ্ধে লড়ছে লড়বে।জয় মার্ক্স।
  • Du | ১২ মে ২০১৯ ২২:৪৮379502
  • এটা স্ট্র্যটেজি। হোয়াতে বৈষ্ণবীর ভিডিও ঘোরানো হচ্ছে। প্রথমে দেখাই যাচ্ছিল না যাদের এখন তাদের হাড় মাংসে টান দেওয়া শুরু হয়েছে। এককালে জ্ঞানেশ্বরীর বদনাম দিয়েও তো কেউ ইসি, মানহানি কোন চিঠি ই পায়নি তাই এদের ওপর আঁচর কাটতে কারও কোন ভয় সংকোচ কিছুই নেই।
  • PT | ১২ মে ২০১৯ ২২:৫৬379503
  • # হাজার হাজার মৃতদেহ হলদি নদীতে ভাসিয়ে দেওয়া....
    #শিশুদের পা চিড়ে রাস্তায় পুঁতে দেওয়া.....
    #৫০০ মহিলার স্তনবৃন্ত কেটে দেওয়া .....
    এসবগুলো নিউজ না ভিউজ সেসব নিয়ে অনেকেই তখন কিংবা এখন- কখনই কি পন্ডিতেরা উদ্বেল ছিল?
  • T | ১৩ মে ২০১৯ ০৭:২৪379506
  • ওদিকে ঝাড়গ্রামের মুলো প্রার্থীর ইলেকশন কমিটিতে যে আরেসেসের শুবাগণ জায়গা পেয়েচেন, ক্যাম্পেন কচ্চেন সে ব্যাপারে রঞ্জনদার কিশু বক্তব্য?
  • PT | ১৩ মে ২০১৯ ০৭:৫৭379507
  • রঞ্জনদার বক্তব্য জানতে চেয়ে লাভ নেই। উনি (অথবা বলা ভাল ওনারা) শুধু মাত্র সিপিএমকে কাঠি করার জন্য বক্তব্য রাখেন। আপাততঃ মাণিক সরকারকে কোট করে যাচ্ছেন কিন্তু খেয়াল করবেন যে অন্য কোন "অস্বস্তিকর" প্রশ্নের ব্যাপারে হীরণ্ময় নীরবতা (অথবা উপেক্ষা) পালন করেন।
  • dc | ১৩ মে ২০১৯ ০৮:২৪379508
  • আমি তো ভাবতাম পিটিদা সিপিএমকে কাঠি করার জন্য বক্তব্য রাখেন।
  • Amit | ১৩ মে ২০১৯ ০৮:৩৪379509
  • কাঠি করার লোক কি আর কম পড়েছে। এতো আর শুন্ডীর রাজকন্যে না।
  • Amit | ১৩ মে ২০১৯ ০৮:৪৭379510
  • যাকগে। এই বাজারে ফেকু ঢপ মারতে মারতে আর তাল সামলাতে পারছে না, দমাদম আছাড় খাচ্ছে, মেঘ দিয়ে রাডার ঢাকতে গিয়ে।

    ইভেন আগমার্কা ভক্ত গুলো ও কেমন ঠান্ডা মেরে গেছে গত কদিনে, where ইস দা জোশ ? IT সেল এর ব্লিটজক্রিগ ২০১৪ এর ধারে কাছে যেতে পারছে না কেন ? নেহেরু গান্ধী জবাব দাও। (কোন গান্ধী জানি না)।
  • S | ১৩ মে ২০১৯ ০৯:০১379511
  • আসলে ফেকু আর তার চ্যালারা ক্লাউড টেকে বিশ্বাস করেন। মনে রাখবেন উনাদের কাছে সায়েন্স আর টেকনলজি বিশ্বাসের ব্যাপার, খিল্লি নয়। অনেকটা গোমুত্রের মতন।
  • sm | ১৩ মে ২০১৯ ০৯:০৩379513
  • মাকুদের কি খবর?বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুরে তো ভালো ফাইট দেবার কথা।
    বিজেপি তো সব ফোকাস কেড়ে নিয়েছে।
    তবে ওনারা এবার প্রচুর লাল বেলুন কিনেছেন দেখলাম।
  • S | ১৩ মে ২০১৯ ০৯:০৪379514
  • বালাকোট এয়ার স্ট্রাইকের ঢপটা কিছুতেই আর লোককে খাওয়াতে পাচ্ছে না। বলিউড এতো তাড়াতাড়ি কোনো সিনেমা নামাতে পারেনি, তাই এভিডেন্সও তৈরী হয়নি।
  • Amit | ১৩ মে ২০১৯ ০৯:১৭379515
  • ফেকু পেছন পাকামি করে এতো ইন্টারভিউ না দিলে হয়তো এর থেকে লোকে বেশি খেতো। কিন্তু আর্মি মাইলেজ নিয়ে নিলে কি করে হবে, আমি ই সব, সেটা দেখাতে হবে তো।
    কেনা মিডিয়া, সেট প্রশ্ন, সাজানো উত্তর, তাতেও ছড়িয়ে লাট। ২০১৪ এ কিভাবে একটা আকাট কে সুপারম্যান বানিয়ে ছিল, এখন বোঝা যাচ্ছে।
  • S | ১৩ মে ২০১৯ ০৯:২৫379516
  • কয়েকদিন আগে বলছিলো আমাদের সেনা যখন পাকিস্তানে ঢুকে মারলো, তার পরে বললো আমার সেনা যখন পাকিস্তানে ঢুকে মারলো, এখন বলছে আমি যখন পাকিস্তানে ঢুকে মারলাম।

    এইসব হাবিজাবি কথা বলে, তাই কোনোদিনও প্রেস কনফারেন্স দেয়নি। এ আবার রাহুলকে বলে পাপ্পু।
  • sm | ১৩ মে ২০১৯ ০৯:৩৯379517
  • রাহুল কে পাপ্পু বলে কিছু ভুল করে নি।রাহুল ও আমাকে ঠাকুমা,বাবা ;দেশ এর জন্য প্রাণ দিয়েছে বলে অনেক কিছুই ইনিয়ে বিনিয়ে বলতো।মাম্মি, মাম্মি করতো।এখন চৌকিদার চৌকিদার করে চেঁচায়।ভালো করে জোট করতে পারে নি অনেক রাজ্যে।
    আসতে আসতে শিখছে অবিশ্যি।।আর মোদিকে দেখে তরুণ কালিদাস ছাড়া কারো কথা মনে পড়ে না।
  • sm | ১৩ মে ২০১৯ ০৯:৪০379518
  • #আমার
  • sei | ১৩ মে ২০১৯ ০৯:৫০379519
  • বিজনবাবু যে!!!কেমন আছেন?ইস্ট জর্জিয়া থেকে কবে ফিরলেন?
  • | ১৩ মে ২০১৯ ১০:২০379520
  • হে হে গুগল ডট ইনে can cloud টাইপ করে দেখুন কী কী অপশান আসে। চাড্ডির দল ডেসপারেঅটলি খুঁজে দেখেছে আর গুগল যত্ন করে জমিয়ে রেখেছে।
    ঐ একই ইন্টারভিউতে আরো অনেক মনিরত্ন ছ্যালো। ফেকু নাকি ১৯৮৮ সালে ডিজিটাল ক্যামেরা আর ইন্টারনেট ব্যবহার করেছেলো। উদিকে ভারতে আপিশিয়ালি ডিজিক্যাম আর ইন্টারনেট এসেছিল নব্বইয়ের দশকে। ফেকু আবার ৪৫ বছর তপিস্যাও করেছে (এইটে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে)।

    তাইলে খাড়াইলো টা কী? ভারতে আসার আগেই ডিজিক্যাম আর ইন্টারনেট ব্যবহার করেছে। তার মানে কি বিদেশ গিয়ে? তাহলে তো বাপু গরীবির কান্না চলছে না।
    আর উদিকে ১৮ বছর অবধি বাড়িতে ছি, ১৩ বছর মুখ্যমন্ত্রী, ৫ বছর পরধনমন্ত্রী, এদিকে নির্বাচনের হলফনামা অনুযায়ী বয়স ৬৮। কি মেঘাচ্ছন্ন বয়সের হিসেব রে বাপ!
  • T | ১৩ মে ২০১৯ ১০:২৬379521
  • হা হা, মেঘাচ্ছন্ন বয়স :))
    দ্যাকো পরশুরাম সেইই কবে ফেকু পাঁড়ের কথা লিখে গ্যাচেন। সেও চৌকিদার ছিল। খিকজ।
  • | ১৩ মে ২০১৯ ১০:২৭379522
  • রাহুলের ইন্টারভিউগুলো শুনেছি বেশ কয়েকটা। সুমন্দের মত পিপাকা পাবলিকও রাহুলের সৌজন্য ও ভদ্রতার সামনে বাধ্য হয়ে টোন ডাউন করে কথা বলেছে।
    রাহুলের ইন্টারভিউগুলো চমৎকার লেগেছে। ৮৪ নিয়েও পরিস্কার স্পষ্ট বক্তব্য রেখেছে। ঐ মিথ্যুক মেগালোম্যানিয়াকটা তো ২০০২ দূরে থাক ডিমনি নিয়েই কিস্যু বলতে পারে না।
  • Amit | ১৩ মে ২০১৯ ১০:৩৪379524
  • আপনারা যত অবিশ্বাসীর দল। উনি মাল্টিটাসকিং করেন ওনার জন্মের আগে থেকে। সব পারেন।

    কালকে বাসে এক হতাশ চাড্ডির সাথে কথা হচ্ছিলো, আমার ই পাড়ায় থাকেন। কদিন আগেই তিনি খোশমেজাজে বাড়িতে ২৩র্ড এ নেমতন্ন করেছিলেন, সব ভারতীয় মিলে একটু পান ভোজন সহকারে ফেকুর জয় সেলেব্রেশন করা হবে। উনি আবার জানেন আমি ফেকু বিরোধী, এতদিন সান্তনা দিতেন যে ফেকু আবার আসবে, যেন আমি ভেঙে না পড়ি। কাল দেখি ওনার ই ভগ্নদশা, হতাশ ভাবে বললেন দেশের লোক গোলামী ছাড়া আর কিছু পারে না, এদের ফাটা কপালে মোদির মতো সৌভাগ্য আর আসবে না, যত ভিকিরির দল। ২৩র্ড এর খাওয়াটা কি হলো বলতে কিসব আলবাল বলে কাটিয়ে দিলেন।

    ২৩র্ড নিয়ে কিন্তু এখনো টেনশনে আছি। ফেকুর দল ১৮০-১৯০ পেলে ও কোটি কোটি টাকা দিয়ে কেনা বেচা করবে, এতো কোটি টাকা জমিয়েছে এরা গত কয়েক বছরে, কোনো পার্টি র সাধ্য নেই তার পাল্লা টানবার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন