এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২৬ এপ্রিল ২০১৩ ২০:৪৪523654
  • কথাটা পেটি ম্যাটার অর্থে বলিনিঃ এটা সেই সিপিএমকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য অনুজ পান্ডের বাড়িকে "অট্টালিকা" আখ্যা দেওয়া বা মাণিক সরকারের সঙ্গে সারদার সম্পর্ক খুঁড়ে বের করার চেষ্টার মতন লাগছে। জমি লুঠ করা খুব খারাপ কাজ-সিপিএম করলেও। কথা হচ্ছে যে সুদীপ্তর মৃত্যুর পরে রাজকুমারের মৃত্যু, সারদা নিয়ে তিনো বিপদে পড়তেই, সারদার সঙ্গে সিপিএমের সম্পর্ক আবিষ্কার করা ইত্যাদি ব্যাপারগুলো এখন সেই "স্বতস্ফুর্ত"-র মত ক্লিশে লাগে।

    এসব যখন "জানাই" ছিল তখন কাগজলারা এগুলো আগে ছাপায় নি কেন? নাকি সে ব্যাটারাও সারদার-মিডিয়ার সঙ্গে বিপুল সম্পর্কের কারণে অথবা বাম/তিনো সরকারকে না চটানোর জন্যে এসব ছাপাতে চায়নি?

    তাহলে তো বিপদ বেশ ঘন।
  • rivu | 78.*.*.* | ২৬ এপ্রিল ২০১৩ ২৩:১১523655
  • সারদা + (তৃণো/সিপিএম) নিয়ে নিউজপ্রিন্ট খচ্চা হয়েছে এই কেলেন্কারি বেরোনোর পরে। তার আগে তো কাউকে নিয়েই আলোচনা হয়নি। কোথা থেকে ব্যপারটার সূচনা হোলো, সেটা একটু ভেবে দেখতে হবে না কমরেড?
  • কল্লোল | 125.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ০৭:২৭523656
  • কেলেঙ্কারী না হলে আজও আলোচনা হতো না।
  • কল্লোল | 125.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ০৭:৩২523657
  • আমার যেটা বলার ছিলো - কাদের ওপর দাঁড়িয়ে বাম রাজত্ব চলতো সেটা পষ্টো করে বলা। আজ যে সব হাড়ে হারামীরা তৃণমূলের "তৃণমূল", বাম আমলে তারাই ছিলো সিপিএমের লোকাল নেতা/ক্যাডার।
    এই সত্যটুকু না মানলে ফুটুর্ডুম।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ০৭:৪৬523658
  • সারদা কান্ডে তৃণমূলের যাদের নাম ভাসছে তারা সবাই সি পি এম ছিল বুঝি!
  • PT | 213.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ০৮:১৯523659
  • এটা অতি সরলীকরণ হল কল্লোলদা। জমি লুঠে নেওয়া তো সারদার কেলেঙ্কারী ছাড়াই খবর হতে পারত! আমি বাড়ি করার সময়েও পার্টি ফান্ডে হাজার তিনেক টাকা "ডোনেশন" দিয়েছি। কাজেই সাংবাদিকরা এই জাতীয় খবর জানত না এটা বিশ্বাস করতে অসুবিধে হয়। আমি বলতে চাইছি যে কেলেঙ্কারী না হওয়া পর্যন্ত সাংবাদিকদের কি এই সব খবর ছাপতে অসুবিধে হয়?

    তবে এই ধরণের সাংবাদিকতায় সারদার সঙ্গে চারু মজুমদারকেও জড়িয়ে দেওয়া যেতে পারেঃ The Saradha Group boss, accused of fleecing lakhs of poor investors, had ironically fought for the proletariat. He had met legendary naxal leader CharuMazumdar on a number of occasions and was even jailed in 1971-72 for pursuing the ultras' cause. http://articles.timesofindia.indiatimes.com/2013-04-25/india/38815892_1_land-shark-madhumita-naxalite
  • dd | 132.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ০৯:১১523660
  • আমি যেনো দেখলাম সুদীপ্তের পাসপোর্টে বয়স হচ্ছে এখন মাত্রো ৫৩ বছর। ৭০-৭১'এ তাইলে সে দশ এগারো বছরের বালক মাত্র। দাপুটে নকশাল হওয়া সম্ভব নয়।

    এটা অনেকটা কুমীরের গল্পোর মতন। সাংবাদিক কোথাও হয়তো "শুনেছেন"। তাতেই প্রত্যক্ষদর্শন হয়ে গেছে। শুনতে ভালো লাগলে পাঠকদেরও দিব্বি মেনেও নেওয়া যায়। কিসু অসুবিদে নেই।
  • কল্লোল | 125.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ০৯:১৩523661
  • পিটি।
    চারু মজুমদার কেন, মাও বা লেনিনকে জড়ালেও আমার কিছু এসে যায় না।
    আমার Date:26 Apr 2013 -- 03:58 PM পোস্টে লিখেইছি - "আজকে মানিক সরকার, বুদ্ধ ভট্টাচার্য্য বা মমতার সুদীপ্ত সেনের সাথে ছবি দেখিয়ে কিছু প্রমান হয় না। সরকারে থাকলে বহু যায়গা থেকে নানান উদ্বোধনের ডাক আসে। সব ব্যাপারে খুঁটিয়ে জেনে যাওয়া যায় না।"
    মিডিয়া না হয় তখন লেখেনি কারন সুদীপ্ত সেনের থেকে টাকা খেয়েছিলো। তারও অনেক আগে তো লোকাল পার্টি জানতো বিষয়টা, সিপিএম কেন চুপ ছিলো? গণশক্তি তো ছাপতে পারতো!!

    চান্দু। শুধু সারদা কান্ডে কেন? প্রায় সব কান্ডেই তো দেখছি - নাটের গুরুরা সিপিএমের ছত্রছায়ায় ছিলেন সময় মতো তৃণ বা কং হয়েছেন। নন্দীগ্রাম থেকে মেটেবুরুজ হয়ে সারদা সিটি। এমনকি কুঘো যে কুঘো - সেও বামজামানার অর্থমন্ত্রী অসীমবাবুর সামনে সারদা গোষ্ঠী নিয়ে যাচ্ছেতাই বলেছে বলে সুদীপ্ত সেনের অভিযোগ। তারপর আজ তো সে তৃণর এমপি।
  • প্পন | 190.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ০৯:২১523663
  • হ্যাঁ, ডিডিদার কথাটা আমারো মনে হয়েছিল। তারপরেই মনে হল অগ্নিযুগের বিপ্লবীদের মত ইনিও ....
  • PT | 213.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ১০:১৮523664
  • সারদা কাণ্ডে কোন কোন নাটের গুরু রং বদলেছে? দুটো লোকাল চ্যংড়াকে যদি নাটের গুরু ধরা যায় তাহলে তো বিপদ। বাম আমলে গড়িয়ার মোড়ে একটা আধবুড়ো লোক ট্যাক্সিস্ট্যান্ডে ট্যাক্সিঅলাদের কাছ থেকে ৫/১০ টাকা করে আদায় করত। এদানিন তাকে আর দেখছি না। কোন দিন শুনব সেও সিটুর নেতা ছিল!!
  • কল্লোল | 125.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ১০:৩৩523665
  • পিটি।
    "লোকাল চ্যাংড়া" দুটোর মতো আরও অনেক "লোকাল চ্যাংড়া" পব জুড়ে লোকালে লোকালে নানান কিত্তি করে বেড়িয়েছে বলেই আজ সিপিএমএর এই দশা। ঐ আধবুড়ো লোকটিকে বা লোকগুলোকে কেন ট্যাক্সিওয়ালারা টাকা দিতো? এমনি ভালোবেসে? টাকা দিতো, কারন তার পিছনে সিটু বা সিপিএম। তার টাকা তোলার কথা সিপিএম জানতো না বল্লে খুব সরলমতিপনা হয়ে যাবে। এই সব লোকগুলোকে মাথায় তুলেছে সিপিএম, আজ তার খেসারত দিচ্ছে। লোকগুলো এখন তৃণমূলে।
  • PT | 213.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ১১:০৫523666
  • কল্লোলদা
    এখানে অনেকের লেখা পড়লে মনে হয় যে দেশটা ভারত নয় সুইৎজারল্যান্ড। সিপিএমের কাছ থেকে তোমাদের প্রত্যাশা মনে হয়ত গগন-চুম্বী ছিল-আমার ছিল না। বামেরা আরো ৩৪ বছর পব-তে ক্ষমতায় থাকলেও আরো বিশেষ কিছু বদলাতে পারত বলে আমার মনে হয়না। তাই যে লোকটা টাকা হাতাচ্ছে তাকে সিটু বা অন্য কিছুর নেতা না বলে চোর-ছ্যাঁচোর বলাই ভাল - যদিনা সে মদনের মত সারদার বিন্দুতে সিন্ধুর ছবি দেখে।

    In fact তক্কটা শুরু হয়েছিল এইটা ধরে নিয়ে যে তোমার দেওয়া লিংকে বর্ণিত দুটো লোক সত্যি সত্যি সিটুর "দাপুটে নেতা" ছিল। তারা আবার এমন নেতা যে ২০০৮ এ দল "বদলে" ফেলে!!

    আসলে বাংলা সাংবাদিকতার সততা আর গুণগত মান এমনই তলানিতে এসে ঠেকেছে যে এই জাতীয় কোন "গবেষনা" করে বের করা খবরের ভিত্তিতে কোন সিদ্ধান্ত নিতে ভরসা হয় না। "এই সময়" যদি সুমনের কাগজ হয় তাহলে জানাই যে রিজানুরের মৃত্যুর পরে পরে সুমন একটি টিভি চ্যানেলের (বোধহয় কলতলা টিভি) সঙ্গে যুক্ত ছিল। সেখানে সে সারাদিন ধরে (হ্যাঁ সারাদিন ধরে) একজন "প্রত্যক্ষদর্শী" কে টিভি ক্যামেরার সামনে বসিয়ে রেখে প্রোগ্রাম চালিয়েছিল। এই লোকটি নাকি রিজানুরকে লোপাট করে গাড়ীতে তোলা ইত্যাদি দেখেছিল। পরে জানা যায় যে লোকটি আধা পাগলা এবং উঃ কলকাতার কোন লোকাল তিনো "নেতা"!! দুঃখের বিষয় যে বহির্বঙ্গের প্রচুর বাঙালী (তোমাকে ফেলছি না সেই দলে) এই সব খবর পড়ে বা দেখে পব সম্পর্কে সিদ্ধান্ত নিতে শুরু করে।

    এসবের সঙ্গে আবার গণশক্তিকে জড়িয়ে ফেল না। আমার কাছে সেটি নিছকই একটা পার্টির কাগজ।
  • Ekak | 24.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ১১:১৫523667
  • ভয়ে ভয়ে বলি, আমার ধারণা ব্যাপারটা উল্টো দিক থেকে। রাজনীতি চিট ফান্ড তথা নন রেগুলেতেদ মানি মার্কেট কে কন্ট্রোল করে এইটা ধরে নিয়ে আমরা তক্কাতক্কি করছি। কিন্তু তা নয় । উল্টোটা। নন রেগুলেতেদ মানি মার্কেট এক ভয়ঙ্কর জিনিস যা রামা শ্যামা থেকে মন্ত্রী অবধি গিলে খাওয়ার ক্ষমতা রাখে।
  • PT | 213.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ১১:৫৫523668
  • সেটা ঠিক হতেও পারে। তবে হাঁ-এর মধ্যে মাথা গলিয়ে দেওয়ার ইচ্ছেটাও থাকা জরুরী। আমি যত দুর মনে করতে পারছি অশোক মিত্র অর্থমন্ত্রী থাকা কালে সঞ্চয়িনীর পেছনে বেশ ভাল ভাবেই লেগেছিলেন। এখনকার নেতা-মন্ত্রীদের গেমপ্ল্যান অন্যরকমের। এত কান্ডের পরেও মুকুল রায় মার্কামারা সংবাদমাধ্যমকে বাগে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    এখনও তো নির্বাচনের সময়ে হেলিকপ্টারে চড়ে প্রচারের খরচা কে দিয়েছিল সে প্রশ্নটা কেউ করেনি!!
  • | 24.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ১২:০২523669
  • হুঁ অশোক মিত্র ভালমত লেগেছিলেন এবং সেইজন্য আমাদের এলাকার বেশ কিছু এজেন্ট প্রচন্ড গালি দিত অশোকবাবুকে। তখন আমরা বেশ ছোটই ফলে খুব কিছু বুঝতামও না, বোঝার চেষ্টাও করতাম না।

    বেশ অনেক বড় হয়ে বুঝেছিলাম খারাপ কিছু করেন নি উনি।
  • a | 132.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ১৫:৩৩523670
  • কল্লোলদাকে, সিপিয়েমের জেলা কমিটি আপ ওয়ার্ড্স ৫ জন নেতার নাম বলুন যাদের বিরুদ্ধে চিটিংবাজির অভিযোগে কেস চলছে। কোথায় কি কি ঘটনা খুলে বলুন।
  • কল্লোল | 125.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ১৬:০৪523671
  • অ। নেই। কেউ নেই। তাতে নস্কর-তস্কর-মোক্তারদের বাম আমলে সিপিএম হওয়া আটকায় নি। যারা নন্দীগ্রামে সূর্য্যোদয় ঘটাতে গেছিলো তার মধ্যেই বা কটা প্রাদেশিক কমিটির নেতা ছিলো? একটাও না। তাতে কিই বা প্রমান হয়?
    এদের জন্যই সিপিএম ডুবেছে। এরা বাম আমলে সিপিএম ছিলো এখন তৃণ বা কং।
  • cb | 99.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ১৬:১১523672
  • আজকে বর্তমানে গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে স্ট্রেটফরওয়ার্ড লেখাটা পড়লাম, যেটা সবাই জানে কিন্তু কেউ মুখে কিছু বলছে না

    "সি বি আই তদন্তের ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী, অফিসারদের কাছে ঘন ঘন খোঁজ নিচ্ছেন"

    সত্যি কথা সোজা বলার জন্য ধন্যবাদ
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ১৬:৫৯523674
  • এখানে দেখি দোষ বা কুকীর্তির এক ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স তৈরির চেষ্টা যা খারাপ লাগে।

    তবে মনে যে প্রশ্নগুলো আসে তা এই রকম

    ১) সি পি এমের লোকেরা জড়িত ধরে নিয়ে প্রশ্ন সারদা কান্ডে যে পরিমাণ টাকা জড়িয়ে তার সাথে বিষ্ণুপুরের ঐ জমির দামের তুলনা কি রকম? আমার ধারণা এ এক ক্ষুদ্র ভগ্নাংশ। আর তা যদি হয় তাহলে ঐ করেসপন্ডেন্স টা ঠিক হলনা।

    ২) তৃণমূলের যে স্তরের নেতা/শুভানুধ্যায়ীরা জড়িত সি পি এমের সে স্তরের কেউ জড়িত?

    ৩) বামফ্রন্ট সরকার থাকলেও এ জিনিস হত বলার ভিত্তি কি?

    ৪) তৃণমূল সরকার সব রকম ওয়ার্নিং অগ্রাহ্য করেছে কেন?
  • dd | 132.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ১৭:৫০523675
  • ১, সারদা+ ছিপিএম এক ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র। সব চুনো পুঁটি জড়িত। মাঝারী সাইজের নেতাও নেই। সিপিএম, আর যাই হোক, ভারতবর্ষের অন্য দল অন্য প্রদেশের তুলনায় নিতান্ত সৎ। পুরো বাম ফ্রন্টই।

    ২। নাঃ। প্রকাশ্যে যাদের মুখ তারা সবাই চুনো। তোলা বাজী কিন্তু হতো। অবিরাম। বাম আমলে ওটা প্রায় ইনস্টিটুশনালাইজড ছিলো। তবে উপর মহলে বাড়ী গাড়ী হোতো এরকম দেখি নি/শুনি নি। ওটা গুন্ডাট্যাক্স। পার্টীর ছাপ্পাতেই চলতো।

    ৩। বাম আমলেও এরম তো আগেই হয়েছিলো। যে কোনো ভাম জানে। সঞ্চয়িতা। স্নেহাংশু আচার্য ও আরো চাঁইদের প্রত্যক্ষ মদতে হয়েছিলো। অশোক মিত্তির সেটা ভেঙে দিলে কনস্পিরেসী থিওরীরিস্টরা কইতেন সঞ্চয়িতা যখন ডুববার মুখে তখন সেই টাকা পাচার করে কিছু মালিককে ধরা হোলো। কয়েকজন অধরাই থাকলো। কেউ খুন হোলো,পুলিশি হেপাজতে আত্মহত্যা হোলো। দেশে শান্তি ফিরিলো। এক টা পয়সাও উদ্ধার হইলো না। ভামেরা এটাও মনে রাখবেন শহর আর শহরতলীতে বাম ফ্রন্ট কেঁপে গেছিলো এর পরের ইলেকশনে।
    তবে বেআইনী টাকা রেখে বড় গলায় কান্না কাটী করেন নি তখনকার "ভিক্টিম"এরা। রাজ্য সরকার চেষ্টাও করেন নি কোনো রিলিফ দিতে।

    ৪। পাজীর পাঝাড়া বলে। বদের হাঁড়ি বলে। দুষ্ট প্রকৃতির বলে।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ১৯:০০523676
  • বেশ এবার তাহলে স্কেলগুলো তুলনা করা যাক। যেমন বাম আমলে যে হয়েছিল তাতে কত টাকা জড়িত ছিল। একমাত্র অঙ্ক পাচ্ছি ৯৪ এর এপ্রিলে অসীম দাশগুপ্তের বিবৃতি যেখানে উনি বলছেন ১০০ কোটি টাকার কথা। নিশ্চয়ই কমিয়ে বলেছেন তা আসল অঙ্কটা ধরি ৫০০ কোটি। ৯৪ এর ৫০০ কোটি আজকের অঙ্কে কত হবে। ৬ বছরে দ্বিগুণ হচ্ছে ধরলে ৪০০০ কোটি। তার সাথে এবারে শুধুমাত্র সারদাতেই নাকি ২২০০০ কোটি টাকার গপ্পো। তথ্যসূত্র ২৪ ঘন্টা। এইবারে যা সিদ্ধান্ত আপনারাই করেন।
  • প্পন | 190.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ১৯:৪০523677
  • কিন্তু, মিঞাসাহেব, সঞ্চয়িতা কেলেঙ্কারি তো অনেক পুরনো ব্যপার। ৯৪ সালকে বেসলাইন ধরব কেন?
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ১৯:৪৮523678
  • ১) তথ্য দেন।
    ২) আগে হয়েছিল বলেই যে আবার হত তেমন সিদ্ধান্তের কারণ?
    ৩) চিটফান্ডের টাকায় বামফ্রন্টের চুনোপুঁটি থেকে ধরে কত পয়সা পেয়েছে জানাবেন।

    বর্তমান কেলেঙ্কারীতে কে কে কত পয়সা পেয়েছে খানিক আভাস পাওয়া যাচ্ছে। তথ্য পেলেই তুলনা করতাম।
  • PT | 213.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ২০:২১523679
  • যাচ্চলে, সিপিএম বজ্জাত ছিল বলেই কিনা "যদা যদা হি...." ইত্যাদির লাইনে এই সব সাদা শাড়ী-চপ্পলের ধরায় আগমন! তাহলে "পরিবত্তন" ব্যপারটা কি সবাই ভুলে মেরে দিল নাকি এই গোলমালে? আর শুধু টাকা কড়িকেই তো স্কেল ধরে মাপলে চলবে না। এর সঙ্গে ৩৪ বছরের অপশাসনের সঙ্গে ২ বছরের সুশাসনকেও কোথাও ফ্যাক্টর হিসেবে ধরতে হবে। তারপরে না মাপামাপি!!
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ২১:০৫523680
  • সে ত সত্য কথাই তবে এখেনে সব ন্যায়ের অবতারেরা বিরাজ করেন কিনা।
  • ranjan roy | 24.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ২২:২০523681
  • ব্যাপারটা আদৌ এমন নয় যে চিটফান্ডকে সিপিএম পয়দা করেছে।
    এই যে কোন প্রোডাক্শান বা ভ্যালু অ্যাড না করে ডবল হবে লোভ দেখিয়ে একশ জনের থেকে পয়সা নিয়ে প্রথম দশ জনকে দেয়া, তারপর দ্বিতীয় হাজারজনের থেকে নিয়ে প্রথম একশ জনকে দেয়া এই ইনফিনিটি সিরিজটা চালু থাকার প্রাথমিক শর্ত হল লাগাতার নতুন নতুন জমাকর্তার সংখ্যা মাল্টিপ্লাই করা। যেই চেনটা ব্রেক হয়ে যায় অমনি কমিটমেন্ট (ইনকাম ট্যাক্স, ওভারহেড, ম্যাচিওরিটি রিটার্ন, অ্যাড, রাজনৈতিক দলগুলোকে পয়সা দেয়া, এজেন্টদের ৪০ই% কমিশন, নিজেদের লাভ, বিলাসিতা) বন্ধ হতে থাকে।
    সারদা আরও কিছুদিন রমরমিয়ে চলত যদি না আসামের টাকা আসার স্রোত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বন্ধ করে দিতেন!
    একটা পর্যায়ে গিয়ে এদের রাজনৈতিক রক্ষাকবচ দরকার হয়ে পড়ে। তখন যে ক্ষমতায় থাকে তার সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করতে হয়।
    সিপিএম ক্ষমতায় থাকলে সিপিএম, তিনো হলে তিনো, কংগ্রেস হলে কংগ্রেস।

    তাই ২০১১ র পরে বঙ্গে তিনোদের সঙ্গে, কিন্তু ত্রিপুরায় সিপিএম এর সঙ্গে।
    তাই এখানে কোন কোন তিনো মন্ত্রী মনে করছেন এরা 'সমাজসেবা' করছে তো ত্রিপুরায় কোন মহিলামন্ত্রী সারদা না রোজভ্যালীতে জনগণকে লগ্নী করতে বলেছেন।
    প্রাক্তন পুলিশ আমলা রজত মজুমদার তিনোমূল জয়েন করে এগারমাসের জন্যে সারদার সিকিউরিটি উপদেষ্টা হয়েছিলেন। আবার অন্য পুলিশ আমলা, দেবেন্দ্রনাথ বিশ্বাস রিটায়ার করে সিপিএম জয়েন করে রানাঘাটের এম এল এ হয়ে বিধায়ক থাকা কালীনই সারদার সিকিউরিটি অ্যাডভাইসার হয়ে আড়াই বছর রইলেন, সন্দেহজনক কোন কিছুই দেখতে পান নি। শেষে তিনোমূলের জমানায় ইনি অ্যাসেট না হয়ে লায়বিলিটি হওয়ায় সারদাই সরিয়ে দিল।

    বিষ্ণুপুরের জমির ব্যাপারে সেখানকার প্রাক্তন সিপিএম এম এল এ আনন্দবাবু জানাচ্ছেন যে সেই সময় সিটু ইউনিয়নের দুই দাপুটে নেতা সারদার পক্ষে দাদাগিরি করে ওই জমি জলের দরে পাবলিককে চাড়তে বাধ্য করেছিল। তারপর সরকার পাল্টালে ওই দুই সিটু নেতা (উনি নামও দিয়েছেন) দল বদলে সবুজ হল। এক জমি কয়েক্জনকে বিক্কিরি করা হল। তারা এখনও ওখানে রোজ আসে, তবে রাতের বেলা।

    এই তো জীবন কালীদা। ত্রিপুরায় এদের আটকানোর ব্যাপারে সরকার উদাসীন।
    বঙ্গে তিনোরা সক্রিয়ভাবে এদের প্রোমোট করেছে।
    রেজ্জাক মোল্লা নিজের পার্টিকেও দোষ দিয়েছেন বটে, তবু বলতেই হবে অশোক মিত্রই শুধু ন'ন, অসীমবাবুও কিছুটা প্রয়াস করেছেন। হয়তো পার্টি থেকে এটাকে নীতিগত ভাবে ও সাংগঠনিক ভাবে সমর্থন দিলে উনি আরও ভালোভাবে করতে পারতেন।
    বর্তমান অর্থমন্ত্রী তো মুখে কুলুপ এঁটেছেন, অন্যরা বকবক করছে।
  • ranjan roy | 24.*.*.* | ২৭ এপ্রিল ২০১৩ ২২:৩২523682
  • আর এই নতুন এবং আরও ভালো আইন?
    আইনের বা সংবিধানের একটি প্রাথমিক স্তরের ছাত্রও জানে যেঃ
    ১) সংবিধান অনুযায়ী কোন আইন প্রণয়নের আগে করা কোন কার্যের ওপর প্রভাবশীল হতে পারে না। অর্থাৎ, কোন কাজ আইনী না বে-আইনী তা নির্ধারণের একমাত্র মাপকাঠি হল কাজটি সেই সময় প্রভাবশীল কোন আইনের পরিপন্থী বা লংঘনকারী কি না।
    ( আগামী অধিবেশনে যদি পার্লামেন্ট ভারতে রেডমিট খাওয়া বা সিগ্রেট খাওয়া বে-আইনী করে আইন পাশ করে তবে তার প্রভাবে আমি এপ্রিল, ২০১৩য় সিগ্রেট বা রেডমিট খাওয়ার অপরাধে অপরাধী হতে পারি না।)
    দুই, কেন্দ্র বা রাজ্যের আইনসভা যদি এমন একটি আইন পাশ করে যা সংবিধানের মূল কোন ক্যানন বা ফান্ডামেন্টাল রাইট্‌সের পরিপন্থী তাহলে সেই আইনটি ab initio বাতিল হবে।
    তাই আজকে সরকার যদি চিটফান্ডের প্রতারকদের ফাঁসি হবে বলে আইনও বানায় তাতে সারদা গ্রুপের অপরাধীদের ছোঁয়া যাবে না। আর retrospective effect এর clause লাগালে দ্বিতীয় শর্তে বাতিল হবে। ফলে খামোখা জল ঘোলা হবে। সারদার শিষ্যদের কাঁচকলা হবে।
  • pi | 78.*.*.* | ২৮ এপ্রিল ২০১৩ ০৮:৩৫523687
  • পিটিদার লিং থেকে এই লাইনটায় বেশ আমোদ পেলুম ঃ)
    And she alienated and terrified Marwari businessmen by randomly arresting some of the biggest names in the community after the AMRI fire incident.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন