এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২৮ এপ্রিল ২০১৩ ০৯:১০523688
  • গ্রেপ্তার করাটা হয়ত ঠিকই ছিল তবে হাসপাতালটা বন্ধ করে দেওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হয়নি। ঐ হাসপাতালটা দক্ষিণ কলকাতার একটা বিরাট অংশের উপকারে আসত। মাথাব্যথা হলে মাথাটা কেটে ফেলা মোটেই কোন কাজের কথা নয়। এগুলো মমতার প্রথম দিকের হাঁটু-ঝাঁকানো কাজের স্টাইল-যেভাবে ডাক্তার গড়াইকে ঘাড়ধাক্কা দিয়ে বিদেয় করে অন্য একটা হাসপাতালের ক্ষতি করেছিলেন। প্রথম দিকে পাবলিক এই স্টাইলটাকে "খেত" এখন সেটাই মমতার সর্বনাশ ডেকে আনছে।

    তবে pi হয়্ত এটাতেও আমোদ পেতে পারেনঃ
    In many areas, the local TMC functionary doubled up as an agent of chit fund companies like Saradha. This was a unique new take on extortion. The Communist Party of India (Marxist) activists opposed this. Clashes have been breaking out all over Bengal, described as political but, in fact, between one set of people who have suddenly become prosperous and another who are resentful at having to fund this.
  • PT | 213.*.*.* | ২৮ এপ্রিল ২০১৩ ১০:২৮523690
  • এখন আর বর্তমানে ভরসা রাখা যাচ্ছেনা-পরিবর্তনও নেই। এই সময়ে এই লেখাটা পড়ে অনেকগুলো কোশ্চেন পেল-কিন্তু বড় আমোদ পেলাম শেষ অংশটায়। শেষ হেডিং-টা হচ্ছেঃ "অশোক মিত্র পেরেছিলেন সদিচ্ছা ছিল বলে"-সেই মোটা হরফের কাগজীয় সিদ্ধান্তের তলায় শেষ প্যারাতে একজায়গায় দেখছিঃ "জ্যোতি বসু পারেননি"। আশ্চর্য! অশোক মিত্র কার আমলে অর্থমন্ত্রী ছিলেন?
  • কল্লোল | 125.*.*.* | ২৮ এপ্রিল ২০১৩ ১০:৪৭523691
  • যার আমলে অশোক মিত্রকে সরে যেতে হয়েছিলো।
  • PT | 213.*.*.* | ২৮ এপ্রিল ২০১৩ ১০:৫৩523692
  • চিট ফান্ডের জন্য?
  • bb | 59.*.*.* | ২৮ এপ্রিল ২০১৩ ১১:২৯523693
  • উফ্ফ কল্লোলদা এই সিনিসিজিম অনুযায়ী আপনি কি সেই নকশাল হত্যাকারী গুন্ডার একজন?
    আপনি বিরোধিতার জন্য এক এক সময় অদ্ভুত অদ্ভুত মন্তব্য করেন।
  • কল্লোল | 125.*.*.* | ২৮ এপ্রিল ২০১৩ ১৩:৪০523694
  • পিটি ও বিবি।
    একটু মিলিয়ে নিন। কোন সালে অশোক মিত্র সঞ্চয়িতার ওপর আঘাত হানেন।
    তরপর কি হলো? অশোক মিত্র পরের নির্বাচনে হেরে গেলেন। যেতেই পারেন। অন্য কোন কেন্দ্র থেকে তাঁকে নির্বাচিত করিয়ে আনা যেতো না?
    তেমন কোন উদ্যোগ নেওয়াই হয় নি। কেন???
    কারন সিপিএম তা চায় নি।
    কেন????
    স্নেহাংশু আচার্য্য।
    এই আর কি।

    বিবি।
    আমি সেই গুন্ডাদের একজন কি না, সেটা তো আজ আর বোঝার উপায় নেই।
    তোমার সাথে তো দেখা হলো না।
    দেখা হলে নিজেই উত্তর খুঁজে নিও।
  • bb | 59.*.*.* | ২৮ এপ্রিল ২০১৩ ১৩:৫১523695
  • কল্লোলদা - আপনি আঘাত পেলে আগাম ক্ষমা চাইছি। আপনার ব্যক্তিগত সততা প্রশ্নাতিত- সেই জন্যই প্রশ্ন করলাম- কারণ সকল নকশাল এক নয় যেমন, তেমনি সিপিএম মানেই বাজে এই বিরোধিতাকে প্রশ্ন করছি
    অশোক মিত্র কাজটি করতে পেরেছিলেন কারণ জ্যোতিবাবু সমর্থন করেছিলেন বলে। এটাতো সত্যি- আর স্নেহাংশু আচার্য ছিলেন অ্যাডভোকেট জেনারেল তার নিজের প্রভাব ছিল।
  • কল্লোল | 125.*.*.* | ২৮ এপ্রিল ২০১৩ ১৩:৫৫523697
  • কিন্তু এটাও সত্য, যে পরের টার্মে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রীই থেকে গেলেন। অথচ অশোক মিত্র - হা হুশ।
  • PT | 213.*.*.* | ২৮ এপ্রিল ২০১৩ ১৪:১৭523698
  • কল্লোলদা তোমার কাছে কোনই প্রমাণ নেই যার থেকে তুমি বলতে পার যে অশোক মিত্র ঐ সঞ্চয়িতার কারণেই হা-হুশ হয়েছিলেন। সিপিএমের বজ্জাতি প্রমাণ করার অনেক সহজ উদাহরণ আছে-তার জন্য এইসব অর্ধ্সত্য জাতীয় ডিমে তা দেওয়ার কোন প্রয়োজন নেই। এইজাতীয় আলোচনার হয়ত একটা অন্য উদ্দেশ্য আছেঃ যেনতেন ভাবে প্রমাণ করা যে সিপিএম এবং তিনোরা সব দিক দিয়েই একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
  • অচেনা | 96.*.*.* | ২৮ এপ্রিল ২০১৩ ১৭:১৩523699
  • কল্লোলবাবু-ও তাইলে কন্স্পিরেসি থিওরিতে অচলা ভক্তি। ঃ)।
    সঞ্চয়িতার পরে অশোকবাবু ভোটে হেরেছিলেন- কেনো? সিপিয়েমের চক্রান্ত

    সিপিয়েম অন্য যায়্গা থেকে পরাজিত অশোকবাবুকে জিতিয়ে আনলো না কেনো- সিম্পল, সঞ্চয়িতার মালিকরা চায় নি বলে

    এই যুক্তিকে আর একটু বাড়ালেই সিপিয়েম এর চক্রান্তে বন্যা, খরা, ডেঙ্গি, হেচকি ইত্যাদি সব চলে আসবে।

    কে জানে মমতার ক্ষমতায় আসাও সিপিয়েম-এর চক্রান্ত কিনা? দিদি যে রেটে ছড়াচ্ছে, " যেই আসুক কিছু যায় আসে না, আগে সিপিয়েম যাক" সুলভ নাইভ (রাজনৈতিক)উক্তির দায় এড়াতে "সিপিয়েম এর চক্রান্তে মমতার ক্ষমতা লাভের" যুক্তিও খুব শিগগির শুনবো বলে আমার দৃঢ় ধারনা। অপেক্ষায় রইলাম।
  • PT | 213.*.*.* | ২৮ এপ্রিল ২০১৩ ১৭:৩৪523700
  • অশোক মিত্রকে চক্রান্ত করে ভোটে হারিয়ে, মন্ত্রীসভা থেকে তাড়িয়ে সঞ্চয়িতাকে রমরমা ব্যব্সা চালাতে দেওয়ার জন্য জ্যোতি বাবুর রাজত্বকালে-Two main promoters of the group were arrested with one of them Shambhu Maukherjee committing suicide and Swapan Guha being declared insolvent by the court. Another accused Biharilal Morarka is still at large. http://ibnlive.in.com/news/west-bengal-chit-fund-scam-brings-back-memories-of-sanchayita-collapse/387218-3-231.html

    সঞ্চয়িতা প্রসঙ্গে অন্ততঃ লোকাল গুজব থামানোর জন্য এই তথ্যগুলো জানা প্রয়োজনঃ

    1. Funds are still being returned to depositors under the supervision of a high court-appointed commissioner who operates from the Bankshall court. It could take another year to wind up the disbursement process.

    2. All Sanchayita properties have been auctioned and sold off to compensate the wronged investors.

    3. Almost all depositors who applied for a disbursement.......have got a major share of their investment back.

    http://timesofindia.indiatimes.com/city/kolkata/33-years-later-Sanchayita-payback-drags-on/articleshow/19686212.cms
  • কল্লোল | 125.*.*.* | ২৯ এপ্রিল ২০১৩ ০৬:৪২523701
  • পিটি ও অচেনা।
    না প্রমান তো দিতে পারবো না। সে তো কতো কিছুরই প্রমান নেই। এই যে অমিত মিত্র হেনস্তা হলো, অথচ মমতা, ববি কেমন সুট করে গলে গেলো। কোন প্রমান আছে কি যে এটা গট আপ নয়? ঐ ভিড়ে চাট্টি তৃণ ছিলো না যারা উস্কে দিয়ে দাঁড়িয়ে মজা দেখেছে - এরকম কিছু প্রমান বা অপ্রমান করা যাবে কি?
    আমি লিখলাম - অশোক মিত্র নির্বাচনে হেরে যান। যেতেই পারেন। আমি যখন লিখছি যেতেই পারেন, তখন সিপিএমএর চক্রান্ত বলছি না। ঐ ৩৪ বছরে কোন কেন্দ্রে সিপিএম হারে নি? কিন্তু ওনার মত একজন কে মন্ত্রীসভায় রাখাই হলো না। কারন, উনিও থাকতে চান নি। বিতশ্রদ্ধ হয়ে গেছিলেন। এই নিয়ে উনি লিখেওছেন বলে মনে পড়ছে।
    সঞ্চয়িতার সাথে স্নেহাংশু আচার্য্যের যোগাযোগ নিয়ে তখন অনেক কথা হয়। জ্যোতিবাবুর ওপর স্নেহাংশুবাবুর প্রভাব বিষয়টা অনেকেই জানে।
    মমতার ক্ষমতায় আসা নিয়ে সিপিএমএর চেয়ে বড় হাত আর কার ছিলো ?? ঃ-))
  • SG | 134.*.*.* | ২৯ এপ্রিল ২০১৩ ১১:৪৫523702
  • PT বাবুর ৫:৩৪ PM একদম ঠিক। আমার বাবা গত ১৫ দিন আগে bankshal কোর্ট থেকে এইরকম কিছু টাকা পেয়্ছেন। ওরা বাড়িতে লেটার দিয়ে ইনফর্ম করেছিলেন।
  • | 190.*.*.* | ২৯ এপ্রিল ২০১৩ ১২:৪০523704
  • সেই এক জিনিস শালা। তদন্ত নিরপেক্ষ আর হবে কী করে? ঃ((

    মাঝখান থেকে ভুগবে সাধারন মানুষ।
  • ranjan roy | 24.*.*.* | ২৯ এপ্রিল ২০১৩ ১৩:১০523705
  • সিপিএম নেতার এই বক্তব্যটি ঠিক মনে হয় যে টিএমসি ইলেকশন জেতার জন্যে প্রবলভাবে মিডিয়ানির্ভর।
    কিন্তু পুলিশ অফিসার থেকে সিপিএম এর রাণাঘাটের বিধায়ক হওয়া দেবেন্দ্রনাথ বিশ্বাস কি করে বিধায়ক থাকা অবস্থায় সারদার সিকিউরিটি কন্সালট্যান্ট হয়ে আড়াই বছর ধরে মোটা মাইনে নিলেন আর কোন ইঁদুরের গন্ধ পেলেন না? আর সিপিএম নেতৃত্ব কিছু বললেন না ওনাকে?
    রবীন দেব অঞ্জন বসুকে সারদার পত্রিকার সম্পদনার জন্যে রেকমেন্ড করলেন?
  • prachin | 213.*.*.* | ২৯ এপ্রিল ২০১৩ ১৩:৪৯523706
  • এ হামামে সবাই নাঙ্গা
  • | 190.*.*.* | ২৯ এপ্রিল ২০১৩ ১৬:৫৮523708
  • না আমার Date:29 Apr 2013 -- 12:40 PM ভুল।

    কারন সঞ্চয়িতা র সময় কোন কথাই আমার বাংলা মনে নেই। কাজেই এখানে নিজেদের লোক দের টেনে খেলানো পড়তে হবে।
  • PT | 213.*.*.* | ২৯ এপ্রিল ২০১৩ ২২:৪৪523709
  • SG
    সঞ্চয়িতার টাকা ফেরতের জন্য কোথায় যোগাযোগ করতে হয় সেটা একটু জানাতে পারবেন?
  • ranjan roy | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৩ ২১:৩৭523710
  • PT,
    আজকের "এই সময়" পত্রিকায় প্রথম পাতায় সবচেয়ে বড় খবরটা দেখুন। সুপ্রীম কোর্টের রায়ে সঞ্চয়িতার সম্পত্তি বেচে আমানতকারীদের মূল পয়সা ফেরত দিতে কোর্টের নির্দেশমত একটি কমিশন তৈরি হয়েছিল। তিরিশ বছর পরে তারা চিঠি দিয়ে কাউকে কাউকে পয়সা কিস্তিতে ফেরত দিচ্ছে। দমদমের প্রফুল্লচন্দ্র বিশ্বাস প্রথম বছর পেয়েছেন ৭৫০ টাকা। তারপর থেকে প্রতিবছর ২৫০ টাকা করে পাচ্ছেন। এতদিনে ১২৫০ টাকা পেয়েছেন।
    টাকা আনতে যেতে হবে ব্যাংকশাল কোর্ট চত্বরে কমিশনের অফিসে।
    তবে এটা কিন্তু বাম সরকার করেনি। অশোক মিত্র সঞ্চয়িতার লুট বন্ধ করিয়েছিলেন, সেটা কম নয়।
    তবে হাইকোর্ট ও সুপ্রীম কোর্টে মামলা করেছিলেন আমানতকারীরা মিলে চাঁদা করে।
    কাজেই আপনি ব্যাংকশাল কোর্ট চত্বরে কমিশন অফিসে যোগাযোগ করে দেখতে পারেন।
  • ranjan roy | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৩ ২১:৫৩523711
  • সিপিএমকে খুব দোষ দেয়া যায় না। ২০০৮-০৯ এই ঘটা করে ভূমিপূজো বা রনজি স্টেডিয়ামে এজেন্ট সম্মেলন কুমার শানুর গান, সারদা মার নাম থাকায় স্বামীজিদের মঞ্চে উপস্থিতি-- এইসব করে সুদীপ্ত সেন মাঠে নেমেছিলেন বটে, কিন্তু সিপিএম নেতৃত্ব মনে হয় এর ম্যাগনিচুড্‌ বুঝতে পারেন নি। তাই তেমন পাত্তা দেন নি। বিল কেন্দ্রে পাঠিয়েছেন ব্যস্‌।
    দরকার ছিল গ্রাসরুট লেভেলে সরকারি তন্ত্র ও পার্টি ইউনিট গুলোর, মাধ্যমে জনচেতনা বাড়াতে প্রচার-প্রসার। খালি কিউবা ও পারমাণবিক চুক্তি নিয়ে নয়, এইসব টোপ ফেলা পঞ্জি সংস্থাগুলোর সমাজ ও অর্থনীতিতে কি ভয়াবহ প্রভাব তা নিয়েও। সেটা ওরা করে উঠতে পারেন নি। অবশ্য পাব্লিক না ঠেকলে বোঝে না।
    আর পুলিশ অফিসার নজরুল ইসলাম লিখে দেখিয়েছেন যে বাম বা মমতা -- কারুরই কোন নতুন আইনের দরকার ছিল না। বর্তমান চিটফান্ড ও আর্থিক অপরাধ দমন আইনই যথেষ্ট। দরকার রাজনৈতিক ইচ্ছেশক্তির। আসামের তরুণ গগৈ বা জয়ললিতা এরা পেরেছেন, মধ্যপ্রদেশ পেরেছে। কোন নতুন আইনের দরকার হয় নি।
    নজরুল ইসলাম দেখিয়েছেন --- মাদ্রাজ হাইকোর্ট রায় দিয়েছে যে কোন পেমেন্ট ফেলিওর বা প্রতারণার সুস্পষ্ট অভিযোগ না থাকলেও সংস্থা যদি তার প্রস্পেক্টাসে ঘোষিত উদ্দেশ্য/বিজনেস ছাড়া অন্য কোন নামে টাকা তোলে বা অন্য কোন ফিল্ডে তোলা টাকা লাগায় তাহলেই সেটা বে-আইনী বা প্রতারণা বা অপরাধমূলক কাজ বলে ধরা হবে।
    অধিকাংশ সংস্থা নিজেদের চিটফান্ড না বলে সমাজসেবা/হাসপাতাল/স্কুল/ কৃষি এইসব নামে টাকা তুলে অন্যকিছু করছে। অর্থাৎ বেশি সুদে পয়সা ফেরত। এইখানেই ওদের বুক করার কথা যা রোজমেরি ও সারদার ক্ষেত্রে আসামের সরকার করেছে। বঙ্গ বা ত্রিপুরার বাম সরকার করেনি।
  • PT | 213.*.*.* | ৩০ এপ্রিল ২০১৩ ২২:৫৭523712
  • শেষ পর্যন্ত শঙ্কুদেব পন্ডা-সেও (মাসিক?) ৫০০০০ টাকা করে পেত। সে অবিশ্যি জানিয়েছে যে তার টাকা পরিবর্তন (বা চ্যানেল টেন) থেকে আসত-সারদা থেকে নয়!! একজন ছাত্রনেতা এত টাকা দিয়ে কি করত?

    আমরা শুধু নেতা-মন্ত্রীদেরই গাল দিচ্ছি। যে সমস্ত সাধু মহারাজদের দেখা যাচ্ছে ছবিতে তাদের কোশ্চেন করা হবে না কেন? এমনকি "এই সময়"-এর সুমন চটুজ্জেকেও তো দেখলাম একটা অনুষ্ঠানে। সেও কি কিছুমিছু পেত নাকি?

    RR
    "ম্যাগনিচুড" বুঝতে না পারার কারণে সারদাকে সিপিএম যথেষ্ট লুঠতে পারেনি-নাহলে তিনোদের মতই লুঠত সেরকম কোন ঈঙ্গিত দিলেন নাকি?

    সত্যি তো - ঋতব্রত সুদীপ্ত/কুণালের কাছ থেকে মাসে মাসে ৫০০০০ টাকা পেলে কি আর অমিত মিত্রর ধুতি ধরে টানাটানি করতে দিল্লী ছুটত?
  • কৃশানু | 213.*.*.* | ৩০ এপ্রিল ২০১৩ ২৩:০১523713
  • পিটি দা বড্ড ভুল বুঝছে আজকাল।
    রঞ্জনদা বলছেন, সিপিয়েম চিটত্বের ম্যাগ্নিচিউদ বুঝতে পারে নি, তাই প্রিভেনশন এর ত্যামন সিরিয়াস চেষ্টা করে নি।
  • pi | 172.*.*.* | ৩০ এপ্রিল ২০১৩ ২৩:০৫523714
  • নজরুল ইসলামের লেখাটা কোথায় আছে ?
  • pi | 172.*.*.* | ৩০ এপ্রিল ২০১৩ ২৩:৩৫523716
  • থ্যাঙ্কু !
  • ranjan roy | 24.*.*.* | ০১ মে ২০১৩ ০০:৫৬523717
  • ধ্যাৎ!
    আমি বলতে চেয়েছি অশোক মিত্রের পর তেমন কোন সিরিয়াস অ্যাকশান না নেয়া বা জনগণের মধ্যে প্রচার না করা বা ক্যাজুয়ালি কান্তি বিশ্বাসদের বা পুলিশ অফিসারদের বাম আমলে সুদীপ্ত সেনের মিটিং এ যাওয়ার একটা সম্ভাব্য কারণ মনে হয় বাম সরকার ভোল বদলানো চিট ফান্ড কোম্পানিগুলোর ( ওরা আর চিটফান্ড হিসেবে রেজিস্ট্রে্শন করাচ্ছিল না) জন্যে ভয়ংকর ক্ষতির সম্ভাবনাকে লঘু করে দেখেছিলেন।

    তবে আই পি এস দেবেন বিশ্বাসের কেসটা অন্য রকম। উনি পুলিশের চাকরির পর রানাঘাটের সিপিএম এম এল এ হলেন। সুদীপ্ত সেনের মিটিং এ গেলেন। ওর থেকে মাসোহারা নিয়ে সিলিউরিটি কন্সালট্যান্ট হলেন --- এবং আড়াই বছর ধরে ওদের মধ্যে কোন অনিয়মিততা না দেখে টিকে রইলেন যদ্দিন না সরকার পাল্টে যাওয়ায় সুদীপ্ত নিজে তিনোমূল জয়েন করা পুলিশ কর্তা রজত মজুমদারকে এনে ওনাকে বের করে না দিল।
    সুমন চট্টোর কাগজ নয় এই সময়। তার পলিসির সঙ্গে সুমনের কোন সম্পর্ক নেই।ওর কাগজ হল একদিন।
    কান্তি বিশ্বাস যখন সুদীপ্ত সেনের সঙ্গে একমঞ্চে বসেছেন মানেই কিছু নিয়েছেন ধরা হচ্ছে না, তাহলে সুমনকে একটি মঞ্চে ওর সঙ্গে একবার দেখেই কিছু নিয়েছেন সন্দেহ কেন?
  • pi | 172.*.*.* | ০১ মে ২০১৩ ০০:৫৮523719
  • রঞ্জনদার লাস্ট লাইনটা লিখতে গিয়েও কাটিয়ে দিয়েছিলাম ঃ)
  • ranjan roy | 24.*.*.* | ০১ মে ২০১৩ ০১:০২523720
  • যে নতুন বিল পাশ হল তা এতটাই নতুন যে সহজেই বামেদের বিলের সংশোধনী/সংযোজনী হতে পারত, তাহলে অ্যাকশন কুইক হত। তবে কেন আগেরটা ফেরত নিয়ে নতুন বিল? সন্দেহটা গভীর হচ্ছে।
    এই বিলও মনে হয় সিঙ্গুর জমি বিলের মত আইনি লড়াইয়ে ভোগে যাবে।
    কিছু পেতে হলে সঞ্চয়িতার মত আমানতকারীদের নিজেদেরই মামলা করতে হবে মনে হয়।
    আর বিষমদ কান্ডে, চিটফান্ড কেসে প্রতারকদের সম্পত্তি বাজেয়াপ্ত না করে সরকারের করদাতাদের টাকা থেকে কোন ক্ষতিপূরণ দেয়া নৈতিক বা প্র্যাকটিক্যাল কারণেই ( ব্যাড প্রিসিডেন্স) দেয়া উচিত নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন