এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:৩৬665119
  • টাইম স্কেলটাও মাথায় রাখবেন। চার বছরে দুবার হলে ৩৪ বছরে ১৭ বার ঘটতে হবে।
    অবিশ্যি বাম আমলে যথেষ্ট পশু চিকিৎসার পরিসেবা পেত না এখন পায়-অতএব ইহা তিনোকৃত উন্নয়ন-এই লাইনেও আলোচনাকে ঠেলে দিতে পারেন!!
  • sm | 53.*.*.* | ২৯ অক্টোবর ২০১৫ ০৯:৪৩665120
  • ওই আমলে মানুষের চিকিত্সাই ভালো করে হত না; আবার পশুর!
    নেতারা অবিশ্যি অসুস্থ হলে বড় বড় প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়ে যান।
  • | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১০:৪৩665121
  • আমি কালকে ফেসবুকে র একটা মজার পোস্টার দিয়েছিলাম "রসোগোল্লার রক্তে সিঁদুরের লজ্জা" এই নামের একটা যাত্রা এসেছে নাকি মার্কেটে। সেটা পরে আমার আই এস আই র এক সিনিয়ার এবং বর্তমানে ক বি অধ্যাপক যা লিখলো তাতে আমি জাস্ট স্তম্ভিত। রঞ্জন দা, কল্লোল দা রা মাঝে মাঝে সাঁই বাড়ি বলতেন বটে কিন্তু তাতে এই লেভেলের নৃশংসতা ছিল ভাব্তে পারছি না।

    দাদা যা লিখলো

    "হ্যাঁ, এর থেকে বীভৎস ঘটনা কমই ঘটেছে। পুরো ব্যাপারটা কিছুটা এই রকম ঃ বর্ধমান শহরে ওই বাড়িটা কংগ্রেসি বাড়ি বলে পরিচিত ছিল। এবং তদানীন্তন "কংগ্রেসী কালচার" অনুযায়ী মলয় ও প্রণব দুই ভাইয়ের প্রধান কার্যকলাপ ছিল গুন্ডামি। বোমা-পিস্তল ইত্যাদির ব্যবহারে ওদের বেশ ওস্তাদই বলা যায়। এটা ১৯৭০-এর মার্চের ঘটনা। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি তখন খুব টালমাটাল - জ্যোতি বসুর ক্রমাগত পিছন থেকে ছুরি মারা সহ্য না করতে পেরে (২য়) যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি পদত্যাগ করেছেন, যদিও সেটা তখনও গৃহীত হয়নি। বস্তুতঃ আর কিছুদিন পরেই আবার রাষ্ট্রপতির শাসন জারি হতে চলেছে।

    এর মধ্যে একদিন সি পি এম আদিবাসীদের একটা মিছিল অর্গ্যানাইজ করে। এবং প্রায়শই যেটা হয়, তা হ'ল, মিছিলটায় টাঙ্গি-বর্শা-হাঁসুয়া-তীর-ধনুক ইত্যাদি প্রচুর সংখ্যায় ছিল। সেটা সাঁইদের বাড়ির ঠিক সামনে দিয়ে যাওয়ার কথাও ছিল না। কিন্তু কোনো কারণে পূর্বনির্ধারিত রূট চেঞ্জ করে ওই রাস্তায় চলে আসে।

    এতে মলয়-প্রণবরা ঘাবড়ে গিয়ে ভেবে বসে যে ওদের বাড়ির উপর আক্রমণ ঘটতে চলেছে। এবং ছাদে উঠে মিছিলের দিকে তাক করে বোমা ছোঁড়ে।

    আর যাবে কোথায়। আগের পরিকল্পনা থাক আর নাই থাক, সেই মিছিল এবার ওদের বাড়ির দিকে জ্বলন্ত তীর ছুঁড়তে শুরু করে, এবং অনতিবিলম্বে সাঁইবাড়িতে পুরোপুরি আছড়ে পড়ে, সামনে যাকে পায় তাকেই নিকেশ করতে থাকে। মলয় সম্ভবতঃ পাশের বাড়িতে পালিয়ে খাটের তলায় লুকিয়েছিল, ওকে বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শেষ করে। ওদের দাদা নবকুমারের চোখ উপড়ে নেয়; এবং অবশেষে মলয়-প্রণবের রক্তমাখা ভাত ওদের মাকে জোর করে খাইয়ে পরিতৃপ্ত হয়ে বেরোয়।

    কিন্তু মলয়-প্রণব ছাড়াও বাকি যারা খুন হয় তারা ছিল নিরপরাধ - যেমন গৃহশিক্ষক জিতেন স্রেফ ওই সময়ে ওই বাড়িতে উপস্থিত থাকার ফলে নৃশংসভাবে নিহত হয়। একটা বাচ্চাকে উনুনে ছুঁড়ে ফেললেও বাড়ির মেয়েরা তাকে উদ্ধার করতে পারে। নবকুমার খুন হয় এক বছর পরে, মামলার সাক্ষী হতে পারে এই কারণে।

    সি পি এমের যেসব "নেতারা" এতে ইন্‌ভল্ভ্‌ড ছিল তাদের মধ্যে নিরূপম সেন অন্যতম। বলাই বাহুল্য কোনো শাস্তি পায়নি। "
  • উফ | 132.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১২:০৮665122
  • অবশেষে বোতিন বড় হল।
  • সাঁই | 116.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১২:২৮665123
  • উফ্ফ চোখে জল এসে গেল। কংগ্রেসী গুন্ডা লোকেদের মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করা লোক, মিছিলে বোমা ছুড়ে ফেলেছিল বলে তাদের খুন করা হয়, আর এই বীভৎসতা। সত্যি তো সাঁইদের "বাচ্চা ছেলে" গুলি, একটু দোষ করেই না হয় ফেলে ছিল। ইতিহাসকেও গুলিয়ে দেওয়া হয় কত।।
  • | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১২:৩১665124
  • ছেলে কে খুন করে তার রক্ত মাখা ভাত মা কে খাওয়ানো টা একটু কেমন লাগছে।

    কী জানি হয়তো ঠিক ই আছে। আমরাই আবার নিজেদের মানুষ বলে পরিচয় দি। ঃ))
  • . | 133.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১২:৫৪665125
  • ওটা গুল্প, সেটাই বলা। বাকিটা সত্যি, গৃহশিক্ষক হত্যা বা পাশের বাড়ী থেকে বার করে খুন করা। মব মেন্টালিটি ভয়ানক, এই বীভৎস ব্যাপার কেঊ সমর্থন করে না। তবে জনরোষ ছিল ঐ বাড়ীর বিরুদ্ধে যা সেইদিন এইরূপ নেয়
  • PT | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৩:০৪665126
  • ঐ ভাত খাওয়ানোর গুল্পটা খুব এফেক্টিভ পদ্ধতিতে তথাগত রায় চ্যানেলে চ্যানেলে বলে বাজারে ছেড়েছিল....
  • PT | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৩:৩২665127
  • যারা সাঁইবাড়ি নিয়ে ভোটের মুখে মুখে আবার কান্নাকাটি শুরু করেছে, তার জানাবে কি এই প্রোব করার ব্যাপারতা কি হল?
    Speaking about the Sainbari killings, law minister Malay Ghatak said: “The murders of four members of the Sain family in Burdwan was one of the most gruesome instances of CPM atrocities on Congress supporters in the state. Justice was denied to the victims’ family after the Left came to power. Now, the chief minister wants a probe into the massacre. She wants the culprits booked.”
    http://www.telegraphindia.com/1110529/jsp/bengal/story_14043689.jsp
    অবিশ্যি গত চার বছরে মন্ত্রীরা সারদার টাকা লুঠ, পূজো-পাঠ, নমাজ, সাংবাদিক ঠ্যাঙানো ইত্যাদি নিয়ে বেশী ব্যস্ত হয়ে পড়েছে..........
  • | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৩:৩৫665129
  • সাঁই বাড়ি নিয়ে ভোটের মুখে কান্না কাটি করা হয় নি। আমার এক আই এস আই র দাদা আমর এক পোস্টের এ ও ই কমেন্ট টা করেছিল যেটা কাট পেস্ট করেছি। আমি তো তোমাদের ঐ কাজ টি জান তাম না। তাই একটু অবাক হয়ে গিয়েছিলাম

    তুমি তো পুরো টা পড় না। তাই বুঝতে পারো নি।
  • PT | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৩:৫০665131
  • সেটা দেখ্দ্ছি। তোমার ISI-এর দাদাকে এটাও জানিয়ে দিওঃ
    ## Sri. Dilip Bhattacharjee, the main complainant, later on confessed that the statement made in the FIR was not his own, but of the leader (Nurul Islam) of his party who in collusion with the investigating officers got the statement recorded in the names of various witnesses.

    ## Witnesses like Sri Bejoy Sain (younger brother of the deceased), Smt. Ithika Dutta, Sri. Amalakanta Jash (the husband of the sister of the deceased) and Smt. Swaranlata Jash (sister of the deceased), inter alia, accepted that the case was fabricated. Further, all witnesses revealed that the then investigating officers under the direction of a few so-called Congress leaders instructed them to give false witness and that no accused persons were also identified by them in the TI parade.

    ## Mr. Bhabadish Roy, the defenders’ Lawyer was even murdered by the Congress hooligans in 1971 to sweep the real story under the carpet and also to facilitate the punishment of falsely accused persons of CPI(M) Party.

    ## The case was not withdrawn at all. The Hon’ble Additional Session Judge, 3rd Court, Alipore, Sri R. K. Kar rather observed that the accused persons were not guilty and consequently they were acquitted from all the charges u/s 321 (b) cr. p.c., dated 6th May 1978.

    এই সূত্রটার মধ্যে এট্টু সিপিএম সিপিএম গন্ধ আছে। তাই তথ্য ভুল দেখালে মেনে নেব।http://wikieducator.org/%22Sainbari%22_Case
  • | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৩:৫৩665133
  • তোমার লেখা গুলো পড়ে মনে হল কংগ্রেস ই এই ঘটনা ঘটিয়েছি। কী জানি !!
  • | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:০৩665137
  • তুমি যেটা বলবে সেটই সত্যি তাই তো? ঃ)
  • PT | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:০৩665135
  • বঃ
    বাজারে অনেক গপ্প চালু আছে। সেসব কোট করে খুব একটা লাভ নেই।
    কিন্তু একমাত্র এই আমলেই সিপিএমকে বেইজ্জতির চূড়ান্ত করার জন্য সাঁইবাড়ি আর তাপসী মালিকের হত্যার মামলা যুদ্ধকালীন ভিত্তিতে শেষ করা যেত।
    করা হয়্নি এবঁ হবেও না সেটা পরিষ্কার! তার মানে কি এই যে সিপিএম এর কোনটার সঙ্গেই সেইভাবে জড়িত নয়?
  • PT | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:০৪665138
  • নাঃ কোর্ট কি বলেছে দেখ!!
  • PM | 116.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:০৬665141
  • বর্তমান কালে কি নৃশংশতা কম পড়েছে? যেগুলো আমরা রোজ দেখে চলেছি? কম না পড়লে অতীতের "কল্পিত"নৃশংসতার আমদানীর দরকার পড়ছে কেনো?

    ৩০-৪০ বছর আগে যা হয়েছে তার সমলোচনা করা যায় বড় জোর, পাল্টানো তো যায় না সত্যি হলেও, ঘটে যাওয়া ঘটানাকে আটকানো-ও যায় না।

    কিন্তু আজকে আমরা যারা পঃবঃ এ আছি আর নানা ভাবে ভালোলেন্স ফেস করছি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে। আমার পাড়ায় ২০ জন রোজ বিকেলে মোটোর বাইকে করে টহল দিয়ে যাচ্ছে। অতীতেও একই ভাবে ভাওলেন্স ফেস করতাম কিনা এক্ষ্ত্রে সেই বিশ্লেষণ অপ্রাসংগিক। করলেও আজকের ভাওলেন্স মিথ্যা হয়ে যায় না। যারা এখানে আছি তাদের এর থেকে বেড়োনোর উপায়ের কথা ভাবা উচিত।

    যারা বিদেশের ক্যাপিটালিস্ট আইনের শাসনের নিরাপদ আশ্রয়ে আছেন বা অন্য রাজ্যে আছেন তারা অতীত বিলাস আর গুল্প দাদুর আসর চালিয়ে যান।
  • | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:১২665142
  • চমৎকার !!

    আগে এই রকম হত কিনা সেটা এখন অপ্রাসঙ্গিক!!ঃ))))
  • PM | 116.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:১৫665143
  • কিন্তু আজ কিভাবে বাঁচবো সেত আরো প্রাসংগিক, অন্তত যারা তপ্ত চাটু থেকে উনুনে পড়ে সেঁকিত হচ্ছি ঃ)
  • ঊমেশ | 118.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:১৭665144
  • আমার জন্ম থেকে প্রথম ১৮ বছর মেমারী তে কেটেছে, তারপর ৬-৭ বছর মেমারী তে অনেকটা সময় কাটিয়েছি।
    কিন্তু বিশ্বাস করবে কি না জানি না সাঁই বাড়ীর কথা কোনোদিন শুনি নি।
    অথচ ঘটনাটা মেমারী খুব কাছে ঘটেছিল।

    প্রথমবার সাঁইবাড়ীর কথা বোধহয় শুনলাম ২০০৮ বা ০৯ তে গুরু তে। তারপর নেট-ফেট পড়ে জানতে পারলাম আমাদের মেমারী আশেপাশের ঘটনা, অথচ জানতাম না।
  • DKG | 135.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:২৩665145
  • @ব

    একটা প্রশ্ন আপনার উদ্ধৃতির এই অংশ থেকে "এতে মলয়-প্রণবরা ঘাবড়ে গিয়ে ভেবে বসে যে ওদের বাড়ির উপর আক্রমণ ঘটতে চলেছে। এবং ছাদে উঠে মিছিলের দিকে তাক করে বোমা ছোঁড়ে। "

    Universally কোনো armed মিছিলের esp যদি সেটা আদিবাসীদের হয় আর যদি "মিছিলটায় টাঙ্গি-বর্শা-হাঁসুয়া-তীর-ধনুক ইত্যাদি প্রচুর সংখ্যায় ছিল" হয়ে থাকে, সেই মিছিলের দিকে তাক করে বোমা ছোঁড়ার বুদ্ধিমত্তা এবং তার probable expected non-violent after effect নিয়ে আপনার দাদা বা আপনার পার্সোনাল মত জানতে পারি কি - মানে just as an example, আপনারা কি মনে করেন পৃথিবীর কোথাও এই ধরনের মিছিলে বোমা ছুঁড়লে তারা দরজার কড়া নেড়ে জনপিছু Cadbury Silk দিয়ে যাবে ? সেটা হাতবোমা না হয়ে কালিপটকা হলেও ?

    ৮০'র দশকে অধুনা ঝাড়খন্ডে শিবু সরেন-এর এরম মিছিলে বোমা ছুঁড়লে কি হত মনে হয় ?

    Please এর মধ্যে রাজনৈতিক রং আনবেন না - জাস্ট সিম্পল pragmatism এর প্রশ্ন করলাম - কারণ আজ প্রথম আমি এই এতদিন ধরে শুনে আসা এই "সাইবাড়ি" 'র ব্যাপারটা ডিটেল-এ জানলাম আর জেনে কল্লোলদা বা রঞ্জনদা বার বার এই নিয়ে উল্লেখ টানায় খুব-ই আশ্চর্য্য হলাম

    এটা তো আমার কাছে inevitable মনে হলো - হিউমান ইসু যদি ছাড়ি - ওই ভাত খাওয়ানো etc - বাকিটা কি সশস্ত্র মিছিলে বোমা ছোঁড়ার সাথে সাথে decided হয়ে গেছিল না ? যে mindless mob driven retribution আসবে ? এটা কি আজ similarly নাগাল্যান্ড বা দাদরি বা অন্যত্র mob -lynching এর থেকে কোনো ভাবে আলাদা just because of the originating political colour of the mob ?
  • | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:২৫665147
  • আর কিছু বলবে??
  • | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:২৫665146
  • Name: ব

    IP Address : 213.99.211.19 (*) Date:30 Sep 2015 -- 01:34 PM

    তোমার ক্লান্ত লাগে না পিটি দা। দিনের পর দিন যা সত্যি নয় বলে ভালো করে জানিও। তাকে নানরকম অ-যুক্তি কুযুক্তি দিয়ে সাপোর্ট করো।

    এখানে খোলা পাতায় প্রফেসার দের নাম দেবো?

    তোমাদের আমলে প্রাইমারী স্কুলে নিযুক্ত শিক্ষক দের নাম দেবো?

    তোমাদের সময় বিভিন্ন ইউনি তে নিযুক্ত ভি সি দের নাম দেবো?

    ১। দেওয়া যাবে না।

    ২। এখানে সেই সময় যারা নিযুক্ত হয়েছে ( স্কুল সর্ভিস কমিশনের আগে অবধি) সবাই। ইয়েস বোল্ড অ্যান্ড লাউড সবাই তোমাদের দলের। যদি এক্জন দুজন পাও তার হবে উজ্জল ব্যতিক্রম।

    ৩। এই টা দেওয়া যাবে। আমি সাল ধরে দিচ্ছি দেখা যাক।

    ১) তাদের রঙ
    ২) তাদের যোগ্যতা
    ৩) তাদের থেকে বেশী যোগ্য কেউ ছিল নকি?
    -------------------------
    Name: PT

    IP Address : 213.110.243.22 (*) Date:30 Sep 2015 -- 01:34 PM

    "মুখ্যমন্ত্রীর জীবনী লেখার পর একজনকে প্রোভিসি করা হলো আর তার স্বামীকে মুখ্যমন্ত্রীর কোটায় প্রাইম কমার্শিয়াল জমি দেওয়া হলো"
    যেহেতু সেই আমলে অনেকেই শিক্ষাক্ষেত্রে অনেক উচ্চাসন পেয়েছে মুখ্যমন্ত্রীর জীবনী না লিখেও এবং অনেকেই আলিমুদ্দিনগামী না হয়েও কোটায় জমি পেয়েছে তাই উপরোক্ত বক্তব্যের মাধ্যমে কিস্যু প্রমাণিত হয় না।
    ------------------------------

    নাঃ "আমরা"-ও দাবী করিনি যে বামেরা পব-তে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছিল। কিন্তু মিথ্যে রটনার ও গুজবের বহরটা এতটাই যে সেই মিথ্যের আর গুজবের দুর্ভেদ্য পাহাড় ফুঁড়ে বামেদের দোষের স্তরে পৌঁছনো যাচ্ছে না।
    -----------------------------------------------------
    Name: ব

    IP Address : 213.132.214.155 (*) Date:30 Sep 2015 -- 01:39 PM

    ১। Suranjan Das
    1 May, 2008 - 14 July 2015

    প্রথমে এনাকে নিয়ে আলোচনা

    ১) এনার রঙ
    ২) এনার যোগ্যতা
    ৩) সেই সময় এনার থেকে বেশী যোগ্য কেউ ছিল কিনা?

    পিটি দা, পিএম, রঞ্জন দা লেখো..
    -----------------------------------------------------------
    Name: ব

    IP Address : 213.99.211.133 (*) Date:30 Sep 2015 -- 01:43 PM

    তোমরা স্বর্গ্য রাজ্য করেছিলে। এই সব বিরোধী দের রটনা।ওসব কাটাও।

    প্রফেসর সুরঞ্জন দাস। ওনাকে নিয়ে তোমার বক্তব্য শুনি।
    -------------------------------------------------------------
    Name: ব

    IP Address : 213.99.211.19 (*) Date:30 Sep 2015 -- 01:53 PM

    এনাদের ও লাইনে আছেন। আলোচিত হবার জন্যে।

    ২। Asis Kumar Banerjee
    31 Dec., 1999-30 April, 2008

    ৩। Rathindra Narayan Basu
    31 Dec.,1991 - 30 Dec.,1999

    ৪।Bhaskarananda Ray Chaudhuri
    31 Dec., 1987 - 30 Dec.,1991

    ৫।Santosh Bhattacharyya
    31 Dec.,1983 - 30 Dec., 1987

    ৬।Ramendra Kumar Podder
    20 June,1979 - 30 Dec.,1983

    ৭।Sushil Kumar Mukherjee
    22 November, 1976 - Dec., 1978

    কলিকাতা বিশ্ববিদ্যালয় শেষ হলে নাহয় অন্য ইউনি ধরা যাবে..

    ----------------------------------------------------------------------
    Name: PT

    IP Address : 213.110.243.22 (*) Date:30 Sep 2015 -- 01:57 PM

    "প্রফেসর সুরঞ্জন দাস..."
    তিনি তো দেখছি এই আমলেও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ভিসির পদের জন্য। তাহলে আলিমুদ্দিনে গতায়াত থাকলেও তিনি যোগ্যতর ব্যক্তি ছিলেন বাম আমলেও?

    "একজন যে জীবনী লিখে উচ্চাসন পেয়েছে ......"
    সেটা কিভাবে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে?

    "একজন যে জীবনীকারের কাছের লোক হওয়ার সুবাদে জমি পেয়েছে ...."
    সেটা কিভাবে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে?

    name: PT

    IP Address : 213.110.243.22 (*) Date:30 Sep 2015 -- 01:58 PM


    অনেক দিন আগে তালিকা দিয়ে বলেছিলাম যে একমাত্র রমেন পোদ্দারের আলিমুদ্দিনের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছাড়া আমার আর কারো সম্পর্কে কিছু জানা নেই।
    ------------------------------------------------------------
    Name: ব

    IP Address : 213.99.211.133 (*) Date:30 Sep 2015 -- 02:01 PM

    ও সব নয়। তুমি না প্রফেসার মানুষ। টু দ্য পয়েন্ট উত্তর দাও। যেই রকম উত্তর ছাত্র রা লিখলে ফুল মার্কস পাবে।

    তিন টে পয়েন্ট আছে। সেই তিনটে পয়েন্টে উত্তর দাও।
    "নো কাটিং অ্যারাউন্ড দ্য বুশ!!"

    ১) এনার রঙ
    ২) এনার যোগ্যতা
    ৩) সেই সময় এনার থেকে বেশী যোগ্য কেউ ছিল কিনা?

    ইন বিটুইন লাইনস তুমি অনেক খেলেছো। নাও কাম টু দ্য পয়েন্টস!!
    --------------------------------------------
    Name: PM

    IP Address : 132.15.53.253 (*) Date:30 Sep 2015 -- 02:02 PM

    রাজ্যের বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, ভিসি জমি পেয়েছে। তো?

    যদি দেখা যায় অন্য কোনো প্রভিসি/ভিসি জমি পাননি, শুধু সুরভি-ই পেয়েছেন তাহলে ভেবে দেখা যেতে পরে, অভিযোগ। আমার ধারনা অন্য অনেক ভিসি-ই পেয়েছেন। হাওয়ায় কিছু ভাসিয়ে দিলেই হলো????

    আমি জানি আমার এক অত্মীয় কঃপুঃ -র অতিরিক্ত কমিশনার ছিলেন। তিনি জমি পেয়েছেন নিউটাউনে। পেয়েছেন মানে বিনা পয়সায় নয়। সকলে যা পয়সা দেয় সেই পয়সায়-ই। ব্যতিক্রম হলো আমাদের মতো ওনাকে লটারীতে পেতে হয় নি--এইটুকুই। তাতে কি দুর্নীতি হলো?

    ----------------------

    Name: cm

    IP Address : 127.247.97.135 (*) Date:30 Sep 2015 -- 02:04 PM

    কুকীর্তি কুকীর্তি না করে উদাহরণ দেখি। আর কামদুনি এ হিসেবের বাইরে থাক। আমি অর্থনৈতিক কুকীর্তি বাদে অন্যগুলো নিয়ে কথা বলতে চাইনা। পরিষ্কার কোয়ান্টিটেটিভ আলোচনা সম্ভব সেগুলো নিয়ে শুনি।

    অবশ্য সকলে সংখ্যার মানে বোঝেনা।

    Name: cm

    IP Address : 127.247.97.135 (*) Date:30 Sep 2015 -- 02:06 PM

    প্রোভিসি বলে জমি পেয়েছেন কি করে বোঝা গেল? অনেকেই পেয়েছেন উনিও পেয়েছেন। এতে অসুবিধে কি বুঝছিনা।

    Name: ব

    IP Address : 213.99.211.132 (*) Date:30 Sep 2015 -- 02:07 PM

    ১। ওকে তাহলে একজন ভিসি দেখা গেল আলিমুদ্দিনের সাথে যোগাযোগের কারণে ভিসি হয়েছিলেন

    ২। সন্তোষ বাবু র কথ আগেই পিটি দা মেনে নিয়েছেন

    রইলো বাকি ৫?

    এবার আলিমুদ্দিনের সাথে এনা দের যোগাযোগ নিয়ে ( প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ) নিয়ে কেউ আলোকপাত করবেন নাকি?

    পুরোনো লোক দরকার। কল্লোল দা, ডিডি, মিনি দি, রঞ্জন দা বা অন্য যে কেউ?

    Name: ব

    IP Address : 213.99.211.132 (*) Date:30 Sep 2015 -- 02:09 PM

    পিএম, তুমি ও যেমন "কোন শালা" বলে বাম আমলে দুর্নীতি হয়েছে?

    ওদের কথায় কি কান দিতে আছে? তোমার নিজেরা তো জানো "সত্য" টা কী? তবে এত চাপ নাও কেন? ঃ))))

    Name: PT

    IP Address : 213.110.243.22 (*) Date:30 Sep 2015 -- 02:13 PM

    সুশীল মুখার্জীকে টেনে নামানোর আগে এটা পড়ে নেবেনঃ

    Sushil Kumar Mukherjee obtained his DSc (1945) from University of Calcutta specializing in physical chemistry, soil science and agricultural chemistry. Mukherjee served as the Vice-Chancellor, University of Kalyani (1960-70); Acharya PC Ray Professor of Agricultural Chemistry and Soil Science, Calcutta University (1965-68); Director, Bose Institute, Kolkata (1976); and Vice-Chancellor, University of Calcutta (1976-78).

    Academic and Research Achievements: Mukherjee’s research has spanned varied fields: ion-exhange equilibria of clay mineral-electrolyte systems; colloid chemistry of clay minerals; membrane electrodes and ionic activity measurements; macromolecular properties of natural humus and its characterization by means of viscometric measurements; synthetic humic and fulvic acids and their comparison with natural products; and clay-organic matter interaction in soil. His work on clay membrane electrodes and resin membrane electrodes has been widely appreciated.

    Other Contributions: UNESCO Consultant, University teaching in Chemistry and Agriculture (1957-60); Member, Cabinet Committee on Science and Technology (Government of India) (1968), National Commission on Agriculture (1970-75); Vice-Chairman, Commission of Compilation of History of Sciences in India, Member, Eastern India Wasteland Development Board, Steering Committee on Bio-fertilizers of DBT; Member, Advisory Board on Environment, Government of West Bengal; Chairman, West Bengal Phytochemical and Pharmaceutical Development Corporation and Member, INSA Council (1988-90). He co-authored two books: Text Book on Soil Science and Laboratory Methods in Chromosome Studies; served as member of editorial boards of: Journal of the Indian Chemical Society (1950-57), Journal of the Indian Society of Soil Science, Indian Journal of History of Science (1986-92), and Everyman’s Science.

    Awards and Honours: Mukherjee received the JB Chatterjee Memorial Medal, School of Tropical Medicine, Calcutta (1980); JC Ghosh Medal, Indian Chemical Society (1987); Golden Jubilee Award, Indian Society of Soil Science (1984); Silver Jubilee Commemoration Medal, INSA (1988); Platinum Jubilee Lecture, Indian Science Congress (1990); Dr BC Ray Birth Centenary Oration Award (1992); Tagore Memorial Lecture, IIT, Kharagpur (1993); Tamhane Memorial Lecture, Indian Society of Soil Science; Baradananda Chatterjee Memorial Lecture, Bengal Engineering College; RP Mitra Memorial Lecture, University of Delhi. He as conferred DSc (hc) of University of Kalyani and Burdwan. He is a Fellow, Indian Chemical Society (Secretary, 1950-57); Member, Indian Society of Soil Science (sometime Secretary) and Agricultural Society of India; Honorary Member, Indian Photobiology Society (President, 1977-80); President, Indian Association for the Cultivation of Science; Vice-President, Asiatic Society; President, West Bengal Academy of Science and Technology; Honorary Member, International Society of Soil Science (1990) (first Indian to have received this recognition).
    ------------------------------
    Name: PM

    IP Address : 132.15.53.253 (*) Date:30 Sep 2015 -- 02:17 PM

    আমি জানি না। তবে এটুকু জানি পদধিকার বলে অনেকে উচ্চ সরকারী কর্মী জমি ( দাম দিয়ে) লটারী ছাড়া পেয়েছেন। আর এটা সরকারী পলিসি অনুযায়ী-ই হয়েছিলো। দুর্নীতির জন্য হয় নি। এখন আমার জানা নেই যে ভিসি বা প্রভিসি পদাধীকার বলে জমি পাবার যোগ্য ছিলেন কিনা। যতক্ষন না সেটাঅ জানা যাচ্ছে বা জানা যাচ্ছে অন্য কোনো ভিসি বা প্রো ভিসি পাননি শুধু সুরভি-ই পেয়েছেন --ততক্ষন পর্যন্ত্য এই অভিযোগ অর্থহীন

    Name: PT

    IP Address : 213.110.243.22 (*) Date:30 Sep 2015 -- 02:19 PM

    "ওকে তাহলে একজন ভিসি দেখা গেল আলিমুদ্দিনের সাথে যোগাযোগের কারণে ভিসি হয়েছিলেন"
    উঁহু সেকথা বলিনি। আলিমুদ্দিনের সংগে যোগাযোগ থাকলেই তিনি ভিসি হওয়ার যোগ্য থাকেন না এই ভাবনাটাই ফল্টি।!! একই সঙ্গে শুধু ঐ কারণেই তিনি ভিসি হতে পারেন এমনতাও নয়।
    এটা আসলে চায়ের ঠেকের চাইতেও নীচুস্তরের যুক্তি।
    -----------------------------------------------

    Name: PM

    IP Address : 132.15.53.253 (*) Date:30 Sep 2015 -- 02:29 PM

    ব্রতীন কি বলতে চাইছে? যোগ্যতা থাকলেও বাম মনোভবাপন্ন কাউকে বাম আমলে ভিসি করা যাবে না?
    --------------------------------------------------

    Name: ব

    IP Address : 213.132.214.155 (*) Date:30 Sep 2015 -- 02:43 PM

    না পিএম কারোর যোগ্যতা থাকলে নিশচয় ই ভিসি করা যাবে। কিন্তু সেক্ষেত্রে দুটিও প্রশ্ন থাকেঃ

    ১। তার রঙ কী?
    ২। তার থেকে আরো যোগ্য লোক ছিল কিনা?

    যদি তার রঙ লাল হয় আর তার থেকে যোগ্য লোক থাকে সেক্ষেত্রে সমাধান ট্রিভিয়াল। বোঝানোর দরকার নেই।

    কিন্তু যদি তা না হয়। সেক্ষেত্রে সেই ভিসি কে নিয়ে আমার আপত্তি নেই।

    এখন দেখতে হবে কোনো কোন ক্ষেত্রে এমন টি হয়েছে!!

    ( পিএম, ম্যানেজমেন্ট না করেও তোমার সাথে লড়ে যাচ্ছি!! কিছু তো ক্রেডিট দাও হে!! ঃ)) )

    ---------------------------

    Name: ব

    IP Address : 213.132.214.156 (*) Date:30 Sep 2015 -- 03:32 PM

    আরে পিটি দা, আমার প্রশ্ন গুলো...

    Name: PT

    IP Address : 213.110.243.23 (*) Date:30 Sep 2015 -- 03:35 PM


    Date:30 Sep 2015 -- 02:19 PM
    ----------------------------------------------

    Name: ব

    IP Address : 213.99.211.19 (*) Date:30 Sep 2015 -- 03:50 PM

    বেশ। ঃ))

    তবে পিটি দা, তুমি চায়ের ঠেকের থেকে উচ্ছ স্তরের কিছু যুক্তি দাওঃ

    ও ই আমার বলা তিনটে প্রশ্ন। প্রত্যেক ভিসি র জন্যে।

    আমরা আলোকিত হই। ভয় নেই। তোমার বক্তব্য ভেরিফাই করা হবে। "অ্যাজ ইট ইজ " গ্রহণ করা হবে না সেটা বোধহয় বুঝতেই পাচ্ছো।

    আরে কিছু তো বলো। ক্রিস্প অ্যান্ড টু দ্য পয়েন্ট!! কাম ওন।

    -----------------------------------------------------------

    Name: PT

    IP Address : 213.110.243.23 (*) Date:30 Sep 2015 -- 05:57 PM

    অজিত পাঁজার ছেলে বা কেউ মুখ্যমন্ত্রীর কোটায় ডাক্তারী পড়েছিল না?
    আম্মো বিদেশ থেকে ফিরে ইন্স্টিট্যুটের ডিরেকটরের কোটায় অন্যদের ডিঙিয়ে দু দুটো কুকিং গ্যাসের সিলিন্ডার পেয়েছিলাম। ১৯৯১ সালে যারা জানে তারা বুঝবে যে গ্যাস সিলিন্ডার পাওয়া সল্লেকের জমির চাইতেও অনেক বেশী কঠিন ও জীবনদায়িনী ছিল।
    কোটা এমনই জিনিস রে ভাই!!
  • DKG | 135.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:৫২665148
  • @ব

    আশা করি আপনি ৫০/৬০/৭০/৮০ 'র দশকের বেশির ভাগ 'শিক্ষিত' বাঙালির natural anti-Congress pro-Socialism মানসিকতা কে consider করে আপনার এই continuing discomfort on colour অফ senior appointees এর কথা বলছেন ?

    নেতাজি vs গান্ধীজি + নেহেরু 'র কারণে, এবং পার্টিশন জনিত কারণে, এই সময়ের এক বিশাল শতাংশ (by far the majority) বাঙালি naturally anti-Congress pro-Socialism ছিলেন - ইন ফ্যাক্ট আমার recollection এ তখন বোধ হয় কংগ্রেস করাটা গুন্ডা হওয়ার সাথে প্রায় synonymous ছিল - "শিক্ষিত" বাঙালি গড়পরতা হয় either actively পলিটিক্স করে না কিন্তু closet socialist or else "বাম পন্থী" ছিল - রং খুব আলাদা ছিল না শুধু যা shade-এর তফাত - খুব ফিকে থেকে খুব deep - কিন্তু মোস্টলি সব-ই লাল

    আশা করি এই সোশ্যাল কনটেক্সট টা consider & discount করে আপনি আপনার অসন্তোষ জানাচ্ছেন ?
  • PM | 116.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:৫৭665152
  • ও সব বুদ্ধিজীবীরা জানে। তারা আপনার পাশের বাড়ির খবর আপনার থেকে বেশী জানেন---এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই ঃ) এই নিয়ে আমি কোনো বিতর্ক-ই করতে চই না
  • PM | 116.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:৫৭665151
  • ও সব বুদ্ধিজীবীরা জানে। তারা আপনার পাশের বাড়ির খবর আপনার থেকে বেশী জানেন---এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই ঃ) এই নিয়ে আমি কোনো বিতর্ক-ই করতে চই না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন