এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 190.*.*.* | ০১ মে ২০১৩ ০১:৪৮523721
  • রঞ্জন দা,তার সহজ কারন PT দার মতে সিপিএম কেউ "এই ধরনের" ভুল করতে পারেন না। ওনারা সব সন্দেহের উর্ধ্বে!! ঃ)
  • Abhyu | 138.*.*.* | ০১ মে ২০১৩ ০৩:৪০523722
  • অনিয়মিততা - এতো বড় শব্দের দরকার নেই। অনিয়ম বললেই বোঝা যায় :)
  • PT | 213.*.*.* | ০১ মে ২০১৩ ০৮:৩৪523723
  • b
    ভুল তো অনেকেই করে- তবে ভুলের তো মাত্রাও থাকে। যেমন কান্তি বিশ্বাস কোন মিটিং-এ গিয়ে কি বলেছিলেন আর মদন মিত্র মিটিং-এ গিয়ে কি বলেছিলেন সেই দুটো বক্তব্য তুলনা করে দেখাও যেতে পারে। তবে সাধু মহারাজরাই বা ঐসব মিটিং-এ কি করতেন সেটাও তো পরিষ্কার হওয়া দরকার। বুদ্ধবাবু সাহারার বড় ছেলের বিয়েতে না যাওয়ার জন্য মিডিয়ার কাছে দাম্ভিক ইত্যাদি বলে বিস্তর গাল খেয়েছিলেন।

    আর গণশক্তিতে সারদার বিজ্ঞাপন দেওয়া আর কুণাল মারফৎ শঙ্কুদেব পন্ডার পকটে ৫০০০০ টাকা ভরে দেওয়ার মধ্যে নিশ্চয় ফারাক আছে। মিথ্যে কথা ছাপিয়ে টাকা না নেওয়াটা যদি বিষয় হয় তাহলে, শুধু সারদা নয়, হরলিক্স, কমপ্ল্যান, জ্যোতিষ, জাপানি তেল (এটা সত্যি কাজ করে কিনা বা করলে কি ভাবে করে সেই সার্ভে করিনি যদিও) কিংবা সেই লিঙ্গবর্ধক যন্ত্র ইত্যাদি কোন বিজ্ঞাপনই কোথাও ছাপা উচিৎ নয়।
  • চান্দু মিঁঞা | 103.*.*.* | ০১ মে ২০১৩ ০৯:১৬523724
  • দুনিয়ার মজদুর এক হও
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ০১ মে ২০১৩ ১১:১৮523725
  • অল্প বয়েসীদের কথা বলছি না। কিন্তু কল্লোলদার কি ইতিহাস ভূগোল সব গুলিয়ে গেল?

    সঞ্চয়িতা কেসের পর অশোক মিত্র ১৯৮২ তে হেরে যান। জ্যোতি বাবু বলেন উপনির্বাচনে জিতিয়ে আনবেনঙ্কারণ অশোকবাবুকে ওনার দরকার। কিন্তু অশোক মিত্র ব্যাদড়া প্রকৃতির লোক ছিলেন, ঘাড় একটু শক্ত ছিল। বলেন পেছনের দরজা দিয়ে আসবেন না। তার সাথে এটাও বলেন যে মন্ত্রী থাকার জন্যে ওনার লেখালেখি পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। কিন্তু তার পরে কোন এক বিধায়কের মৃত্যুতে তাঁর কেন্দ্র ফাঁকা হয় এবং মূলত জ্যোতিবাবুর জোরাজুরিতেই উনি আবার দাঁড়ান এবং জিতে অর্থমন্ত্রী হয়ে ফিরে আসেন। ১৯৮৭ পর্যন্ত ছিলেন। কি কারণে মতান্তর হইয়েছিল জানি না কিন্তু সেটা সঞ্চয়িতা না কারণ ১৯৮৭ তে সঞ্চয়িতা কোথাও সীনে নেই।

    আর সেই মতান্তর খুব বড় লেভেলের নয় কারণ তার পরে জ্যোতিবাবুর অনুরোধেই অশোক মিত্র সিপিএম-এর টিকিটে রাজ্যসভায় যান এবং ৬ বছর কাটান।

    যা লিখলাম সব-ই 'আপিলা চাপিলা' থেকে। অশোক মিত্র নিজেই লিখেছেন এসব kotha
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ০১ মে ২০১৩ ১১:২৪523726
  • প্রসংগত এই সঞ্চয়িতা কাণ্ডেই অশোক বাবু তাঁর এক আমলাকে কড়া ভাষায় বলেছিলেন 'আমার সামনে হেসে হেসে কথা বলবেন আর কাজ এড়িয়ে যাবেন, আর আশা করবেন আমি চক্ষুলজ্জায় কিছু বলতে পারব না, এরকম আশা কিন্তু করবেন না। মনে রাখবেন আমি ভদ্রলোক না। আমি কিন্তু কমিউনিস্ট, কাজ বুঝে নি-ই'।

    এক্সাক্ট কথাগুলো এরকম হয়ত ছিল না, ফ্লেভারটা এটাই ছিল। এটাকেই আনন্দবাজার ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছিল অশোক মিত্র বলেছেন 'আমি ভদ্রলোক না, আমি কমিউনিস্ট'
  • PT | 213.*.*.* | ০১ মে ২০১৩ ১২:২৩523727
  • এ-হে-হে আবার এসব কথা মনে করিয়ে দেওয়া কেন? সিপিএম আর তিনো যে একই মুদ্রার এপিঠ-ওপিঠ সেটা প্রমাণ করার জন্য বেশ ত নিরপেক্ষ আলোচনা চলছিল।
  • | 190.*.*.* | ০১ মে ২০১৩ ১৩:৪১523730
  • PT দা এগ্রীড ঃ)
  • কল্লোল | 125.*.*.* | ০১ মে ২০১৩ ১৩:৪৮523731
  • ক্ষমতায় গেলে কিবা সিপিএম কিবা তিনো। শিকল কান্ডে পরিষ্কার।
    আর একটা, কথা অশোক মিত্র কমিউনিষ্ট। ফলে দায়বদ্ধতা "ভদ্রলোক"দের চেয়ে কিঞ্চিত বেশী। তাই....... সব কথা অপিলা-চপিলায়.......!!!! নাঃ।
  • PT | 213.*.*.* | ০১ মে ২০১৩ ১৪:০৫523732
  • এইটাই সার কথাঃ-"ক্ষমতায় গেলে কি বা সিপিএম কিবা তিনো"-এটাই পুর্বনির্ধারিত তত্ব যে কোন আলোচনার-অন্ততঃ এই ফোরামে। কিন্তু যা বোঝা গেল না তা হল এটা যখন "জানাই" ছিল তখন এত ঝামেলি করে পরিবর্তনের পক্ষে সওয়াল করা কেন? - নাকি মদনের বিন্দুতে সিন্ধুর মত কোন আশা ছিল যে তিনোরা সিপিএমের মত নয়?
  • কল্লোল | 125.*.*.* | ০১ মে ২০১৩ ২১:২৪523733
  • এটুকু বোঝানোর জন্য - অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে।
  • santanu | 102.*.*.* | ০১ মে ২০১৩ ২৩:০৬523734
  • PT কালকের IIT তে তিনোমুলি বিক্ষোভ নিয়ে কিছু লিখলেন না!!
  • ranjan roy | 24.*.*.* | ০১ মে ২০১৩ ২৩:১৫523735
  • সরি অভ্যু, লিখেই কথাটা মনে হল। আসলে এটা শুদ্ধ হিন্দি irregularityর হিন্দি। অডিট রিপোর্টে লিখতে হত "অনিয়মিততা কী সূচী"= লিস্ট অফ ইরেগুলারিটিজ।ঃ))))

    অবশ্যই সবাইকে এক ব্র্যাকেটে ধরা উচিত না।
    অলকা- কুমার শানু- তাপস পাল এঁরা পয়সা নিয়ে স্টেজে যান, যেই ডাকুক।
    কিন্তু শতাব্দী রায় সায়েন্স সিটির ফাংশনে ওঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার জন্যে সুদীপ্তকে ধন্যবাদ দিয়েছিলেন, এখন অস্বীকার করছেন।
    কান্তি বিশ্বাস কখনো অকেশনে যেতেই পারেন। কিন্তু সুভাষ সল্ট লেক স্টেডিয়ামের শুরু হওয়ার সময় কিছু ঠিকেদারকে পদ্মশ্রী দেয়ার জন্যে রেকমেন্ডেশন দিয়ে সমালোচিত। উনি আলাদা ক্যাটেগরি।
    পুলিশ অফিসাররা আবার আলাদা ক্যাটেগরি। সিপিএম এম এল এ দেবেন বিশ্বাস নিয়মিত কয়েক লক্ষ টাকা নিয়ে আড়াই বছর সারদার সিকিউরিটি ও আইন বাঁচানোর প্রবলেম ম্যানেজ করেছেন। উনি কুণাল ঘোষ, অর্পিতা, শংকুদেব, মুখ্যমন্ত্রীর ফোটোগ্রাফার ভদ্রলোক ---সবাই একই ক্যাটেগরিতে পড়বেন, অর্থাৎ হাই প্রাইস নিয়ে সারদা গোষ্ঠীর স্বার্থ প্রমোট করা।
    তেমনি ত্রিপুরায় মুখ্যমন্ত্রী কখনো রোজমেরি না সারদার প্রোগ্রামে গিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যে মহিলা মন্ত্রী সারদার বিজনেস প্রোমোট করার জন্যে মঞ্চ থেকে আবেদন করেছিলেন বা যে পুলিশ অফিসাররা ত্রিপুরায় সারদার মঞ্চ আলো করেছেন তাঁরা অবশ্যই আলাদা।
    অন্য সমস্ত বাজারি পত্রিকা টাকা নিয়ে বশীকরণ, মারণ-উচাটন, লিঙ্গবর্ধক যন্ত্র বা সারদায় টাকা রাখার আবেদন ছাপতে পারে। কিন্তু কমিউনিস্ট পার্টির পত্রিকা যা বাজারি সংস্কৃতির বিরুদ্ধে এবং বৈজ্ঞানিক সংস্কৃতির পক্ষে, তারা পয়সা নিয়ে বাজারিদের মত যা তা ছাপলে কথা হবেই। তাদের থেকে আলাদা অপেক্ষা।
  • ranjan roy | 24.*.*.* | ০১ মে ২০১৩ ২৩:৪০523736
  • চান্দুবাবু ২৭ এপ্রিলের পোস্টে দেখলাম ১৯৯৪ এ সারদার সঙ্গে আজকের এক্স্ট্রাপোলেট করে ২০১৩ য় ২২০০০ন কোটিটাকার সম্পত্তি তৈরির কথা বলেছেন। যেন ১৯৯৪ থেকে ১৩/০৫/২০১১ অব্দি বিজনেস একই জায়গায় দাঁড়িয়েছিল বা arithmetic progression এ বেড়ে্ছিল। কিন্তু এই গ্রোথ গুলো হয় --।
    ওনার যুক্তিটা দাঁড়াত যদি উনি ২০১১তে সারদার সম্পত্তি আর ২০১৩য় সারদার সম্পত্তির সঙ্গে তুলনা করতেন।
    একটা হিসেব দিচ্ছি, সূত্রঃ আবাপ-স্টার।
    ২০০৮ এ সুদীপ্তের বার্ষিক আয় ছিল সাড়ে সাত লক্ষ টাকা। ২০১১তে হল এককোটি পঁচিশ লক্ষ। দেবযানী ২০০৮ এ পৌনে পাঁচ লক্ষ, ২০১১তে চোদ্দ লক্ষ। সুদীপ্তের ছেলে প্রায় এক কোটি।
    এগুলো ইনকাম ট্যাক্সকে দেখানো আয়। আসল আয় এর কতগুণ বোঝাই যায়। তাহলে ২০০৮ থেকে ২০১১ তে টার্ন ওভার ও অ্যাসেট কত দাঁড়াবে? বুঝ লোক যে জান সন্ধান।
    আমি যতদূর শুনছি সুদীপ্তের আরো একটা চিঠি আছে, বেরোতে পারে।
    তার ভয়ে অনেকেই শংকিত।
  • PM | 233.*.*.* | ০২ মে ২০১৩ ০০:১২523737
  • রন্জনদা, অপনার (গনশক্তি সংক্রান্ত) কথা শুনে মনে হয় সিপিয়েম-এর জন্য অপনার বিচারের মানদন্ড আলাদা আর তৃনমুলের জন্য আলাদা। ২য়টা অনেক নিচুতে বেঁধে রেখেছেন আপনি। তাই আপনার হতাশাটা ২য় ক্ষেত্রে অনেক কম প্রথমক্ষেত্রের তুলনায়। এটুকু বুঝলাম। এপর্যন্ত কোনো অসুবিধা নেই।

    গোল বাঁধছে অন্য জায়্গায়। আপনি একজনের পাশ মার্ক ৩০ রাখছেন আর আরেকজনের ৬০। এবার প্রথমজন ২৫ পেলো আর ২য় জন ৫৫---আপনি বলছেন দু জনেই সমান কারন দুজনেই আপনার পুর্বনির্ধারিত পাশ মার্ক অনুযায়ী ডাহা ফেল করেছে। এই জায়্গাটা কেমন বদহজম হচ্ছে।

    কল্লোলদা- আপনি আপনার তৃনমুলপন্থী পরিবর্ত্তন এর সপক্ষে অবস্থানের কারন হিসেবে বলছেন "এটুকু বোঝানোর জন্য - অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে।" আপনার এই সামান্য ইচ্ছাটা কি লক্ষ লক্ষ মানুষকে সর্বশান্ত ( মাত্র ২ বছরে, এখনো ৩ বছর বাকি) না করে পুরন করা যেতো না? শেষ পর্য্যন্ত শিক্ষাটা কে পাচ্ছে একটু ভেবে দেখুন। সিপিয়েম না পঃবঃ এর মানুষ?
    বরং আমি বলবো আপনাদের " যেই আসুক সিপিয়েম যাক" অবস্থান সিপিয়েম এর আরো ৩০ বছরের রাজত্ব নিশ্চিত করতে চলেছে-তাদের দিক থেকে কোনো বিশেষ চেষ্টা ছাড়াই। আমি এই পড়ে পাওয়া ১৪ আনার রাজনীতির বড় বিরোধী।
  • | 190.*.*.* | ০২ মে ২০১৩ ০১:২৪523738
  • আরি ব্বাস PM টোটাল ফর্মে। জ্জিও ঃ))
  • প্পন | 190.*.*.* | ০২ মে ২০১৩ ০১:২৬523739
  • মানুষ দু বছরেই "সর্বশান্ত" হয়েছে? ঃ)
  • কৃশানু | 213.*.*.* | ০২ মে ২০১৩ ০১:৪২523741
  • শান্ত তো হয়ই নি। দিদিকে জিগ্গেস করে দেখুন :-)
  • কল্লোল | 125.*.*.* | ০২ মে ২০১৩ ০৬:১৬523742
  • পিএম।
    সারদার কেলেঙ্কারী ঘটতই। এই ধরনের সংস্থা, যারা একের টাকা নিয়ে অন্যকে দেয়, আমানত আসা বন্ধ হলেই ডুববে। যেমন বাম আমলে সঞ্চয়িতা, সঞ্চয়নী ইঃ ডুবেছিলো। সেই বাম আমলেও বহু মানুষ "সর্বশান্ত" হয়েছিলেন। তাহলে কি? সেবার কার ইচ্ছাপুরণের জন্য লক্ষ লক্ষ মানুষ সর্বস্বান্ত হলেন - পিএম জানাবেন কি?
    আপনার এই কথাটার মানে বুঝলাম না - "আপনার এই সামান্য ইচ্ছাটা কি লক্ষ লক্ষ মানুষকে সর্বশান্ত ( মাত্র ২ বছরে, এখনো ৩ বছর বাকি) না করে পুরন করা যেতো না?"
    যেন আমার ইচ্ছা পুরণের জন্যই সিপিএম হেরে গেলো!!! আমি কি সবার হয়ে ভোট দিয়ে দিয়েছি?
    ঐ সারদা সিটির জমি তো সিপিএমের নস্কর-তস্করেরা সুদীপ্তকে পাইয়ে দিয়েছিলো, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে। ওরকম তস্কর-নস্কর তখন পব জুড়েই রাজত্ব করতো। তাদের আবার সিপিএম নেতৃত্ব দলের "সম্পদ" মনে করতো (আজ যেমন আরাবুলকে, ঐ তস্কর-নস্করকেও, তৃণ নেতারা মনে করে)। সিপিএমের ভোটে ডোবার কারন এই সব সম্পদেরা। পবয়ের মানুষ ভেবেছিলো, অ-বা-বে-না-ঝ-প-যা। ঐ সব সম্পদেরা এখন তৃণ হয়ে গেছে। তৃণমূলেরও সেই সময় আসবে, যখন মানুষ বলবে, অ-বা-বে-না-ঝ-প-যা।
    আপনার অবগতির জন্য - সারদা কিন্তু ত্রিপুরাতেও ছিলো। সেখানে মানুষ সব কোটিপতি হয়ে গেছে এমনটাতো শুনিনি। সেখানেও কার ইচ্ছেপুরণ হলো জানাবেন একটু।
  • PT | 213.*.*.* | ০২ মে ২০১৩ ০৮:৩১523743
  • santanu
    এইখানে IIT-র খবরটা পাবেনঃ http://timesofindia.indiatimes.com/city/kolkata/TMC-Union-Lays-Siege-To-IIT-Kharagpur/articleshow/19812613.cms

    ডুটি বিষয় উল্লেখযোগ্যঃ
    ১। ...INTTUC and its affiliated IIT-Kgp contract workers union staged a six-hour protest at the main gate and gate No 5, forcing the institute to delay its M Tech viva examination by four hours.........This is the first instance of political interference in the history of the prestigious institute.....

    ২। যা লেখা নেইঃ সকালবেলায় এইসব গুন্ডারা ক্যামপাসের ভিতরের পাম্প হাউসের মধ্যে ঢুকে মারধোরের ভয় দেখিয়ে কর্মচারীদের বের করে দেয়। অবস্থান না ওঠা পর্য্ন্ত বাড়িতে জাল আসেনি। দুপুর তিনটে নাগাদ জল আসে। এটাও first instance of political interference in the history of the prestigious institute.....

    কল্লোলদা
    ইতিহাস ভূগোল সত্যি গুলিয়ে যাচ্ছে। তোমার উল্লেখিত কাউকেই সিপিএম "সম্পদ" বলেনি। সেটা বলা হয়েছিল তপন-সুকুর সম্পর্কে-যদিও সেটাও ঐ উত্তাল সময়ের প্রেক্ষিতে তর্কসাপেক্ষ ব্যাপার। আর তোমার "ওরকম তস্কর-নস্কর তখন """সারা""" পব জুড়েই রাজত্ব" করত পড়ে বুঝলাম যে তুমি বহুদিন পব-র বাইরে আছ।
  • কল্লোল | 116.*.*.* | ০২ মে ২০১৩ ০৯:১৭523744
  • পিটি। অ্যারে কয় ভাবের ঘরে চুরি। তপন-সুকুরদের যারা সম্পদ বলে, তারা নস্কর-তস্করদেরও সম্পদ বলেই মনে করে।
    আমি পবয়ের বাইরে ২০০৭ থেকে। তার আগে পবতেই থাকতাম। আর এমন নয় যে ৬ বছর আমার পবয়ের সাথে কোন যোগাযোগ নেই।

    আজ যদি তোমায় বলা হয় তৃণমূলের গুন্ডারা এসে তোমাদের বাসায় হামলা করবে। তুমি বিশ্বাস করবে। কারন তেমন অবস্থা এমনকি খড়্গপুর আইআইটি ক্যাম্পাসেও তৈরী হয়ে গেছে। কিন্তু যদি বলি এসইউসি হামলা করবে, তাহলে বিশ্বাস করবে না। কারন বাস্তব অবস্থা তা অনুমোদন করে না। মানুষ তখনই কারুর সম্পর্কে খারাপ ভাববে যখন সেরকম ভাবার বাস্তব পরিস্থিতি তৈরী হয়। প্রত্যেকটি বাজার, ট্যাক্সি স্ট্যান্ড, পাড়ায় তোলাবাজী চলতো। কোথাও সোজাসুজি টাকা নেওয়া হতো। কোথাও কুপন নিতে বাধ্য করা হতো, কোথাও গণশক্তি কিনতে বাধ্য করা হতো। বাড়ী করতে গেলে পার্টি ফান্ডে টাকা দিতে হতো। তস্কর-নস্করদের থেকে ইট-বালি-সিমেন্ট নিতে হতো। সিন্ডিকেট কি তৃণমূল আমলের বিষয় নাকি? আজ যেটা তৃণমূল আরও নগ্নভাবে করছে।
  • কল্লোল | 116.*.*.* | ০২ মে ২০১৩ ০৯:২৬523745
  • তথ্যের খাতিরে। নারয়ন চৌবে খড়্গপুরের জঙ্গী সিপিআই ট্রেড ইউনিয়ান নেতা। কর্তৃপক্ষের সাথে মিটিংয়ে রুসী মোদির কলার পাকড়ে দাবী আদায় করেছিলো। এটা কিন্তু ৭৩-৭৪এর ঘটনা। বাম আমলের নয়।
  • PM | 233.*.*.* | ০২ মে ২০১৩ ১৩:২৮523746
  • কল্লোলদা, আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলিনি। আপনি যে যুক্তিটা তুলে ধরেছিলেন সেটা সেই সময় অনেক বুদ্ধিমান মানুষ-ই বলতেন। এখানে "আপনার" শব্দটা প্রতিনিধিত্ব মুলক। আমার আপত্তিটা সেই যুক্তি নিয়ে। আপনাকে নিয়ে নয় এক্কেবারে। আপনার একার ভোটে তৃন যে ক্ষমতায় আসে নি সে ব্যপারে আমার কোনো সন্দেহ নেই ঃ)। ভুল ভাবে কমুনিকেট করার জন্য দুঃখিত
  • PM | 233.*.*.* | ০২ মে ২০১৩ ১৩:৫১523747
  • বানানের ব্যাপার্টা একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। ইদানিং বাংলা বানান নিয়ে আমার বেজায় কন্ফুসন হচ্ছে। অথচ আমি বাংলা মিডিয়ামে পড়া লোক। বয়স হচ্ছে বলেই বোধ হয়। নিজগুনে মার্জনা করে দেবেন।

    ব্রতীন দুদিন হলো দেশে ফিরেছি। যা জ্বালাময়ী অবস্থা দেখছি। একটু এক্সাইটেড হয়ে গেছি আর কি। যখন ওখানে থাকি তখন নির্লিপ্ত থাকতেই চেষ্টা করি " কাঠ খেলে আংরা পটি হবেই" এই আপ্তবাক্যের কথা মনে করে
  • AR | 30.*.*.* | ০২ মে ২০১৩ ১৪:১৬523748
  • আকাশ বাংলার একটা অনুষ্ঠানের আড দেখলুম সুদীপ্ত গুপ্ত বনাম সুদীপ্ত সেন - এরপর বোধ হয় হবে সুভাষ বস বনাম সুভাষ চক্রবর্তী - শেষ হবে প্রমোদ দাসগুপ্ত বনাম পোমোদ পধান দিয়ে - যত্তসব।
  • siki | 132.*.*.* | ০২ মে ২০১৩ ১৪:৩২523749
  • আজ পোমোদ পোধানের জন্মদিন। আমার ফেবু লিস্টে দেখলাম।
  • কল্লোল | 125.*.*.* | ০২ মে ২০১৩ ১৪:৪৩523750
  • পিএম।
    সে নাহয় বুঝলুম। কিন্তু তাতেও প্রশ্নগুলো থেকেই যায়।
    ১) আমাদের মতো কয়েক হাজার বা লাখখানেকই (তক্কের খাতিরে ধরছি) গুরু ও অগুরু প্রচুর পরিবর্তন চাইইই বলে চেঁচিয়েছে। তাতেই মানুষ দলে দলে সিপিএমএর বিরুদ্ধে ভোট দিলো - একটু বাড়াবাড়ি রকমের সরলমতি ভাবনা।
    সাধারণ মানুষ যে ক্ষুব্ধ ছিলেন সিপিএমের উপর সেটা মানতে অসুবিধা কোথায়?
    ২) বাম আমলে সঞ্চয়িতা, সঞ্চয়নী ইঃ বহু মানুষকে সর্বস্বান্ত করেছে। সেটাও কি কারুর বা কারুর কারুর ইচ্ছাপূরণে?
    ৩) বাম আমলে সারদা ইঃরা জম্মো নিয়েছে ফলেছে-ফুলেছে। এই আমলে এসে ভসকা-ফুসকুলিয়ে গেছে। দায় কি বামেদেরও নেই? সেই যে সারদা সিটির নস্কর-তস্করেরা??
  • devil adv | 71.*.*.* | ০২ মে ২০১৩ ১৬:০৬523752
  • কাল এক্জন বিপ্প্লোবি নেতাকে বিশ্নুপুর(পস্চিম?)এর প্রাক্তন cpm mla সমন্ধে বলা হোল উনি সারদার হাত পা ছিলেন।
    বিপ্প্লোবির উত্তর ওনাকে দল থেকে বার কোরে দেওয়া হোয়্ছে।
    মদন বর্তমান mla কে এখন দল থেকে বের কোরে দিলে কি ফল একিই হোবে?
  • | 126.*.*.* | ০২ মে ২০১৩ ১৬:৪৯523753
  • তোমার সাথে আমার কিছু তে ব্যাটে বলে হল না। আমি এখন ব্যাঙ্গালোরে।

    কালকে গননাথ মাহারাজের সাথে অনেকক্ষন কথা হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন