এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 116.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:৫৭665149
  • ও সব বুদ্ধিজীবীরা জানে। তারা আপনার পাশের বাড়ির খবর আপনার থেকে বেশী জানেন---এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই ঃ) এই নিয়ে আমি কোনো বিতর্ক-ই করতে চই না
  • PM | 116.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:৫৮665153
  • দুঃখিত
  • sm | 233.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৫:০৪665154
  • এখন তো ইতিহাস ঘাঁটলে মনে হয় কংগ্রেস অন্য যেকোনো পার্টির চেয়ে বেশি সোস্যালিস্ট। কংগ্রেস আমলে তাও শিক্ষিত, জ্ঞানী গুনি লোকের সম্মান ছিল।
    প্রমোটার রাজের সৃষ্টি হয় নি।পাড়ায় পাড়ায় লোকাল কমিটির নজর দারি ও খপরদারি শুরু হয় নি।হয় লাল নয় বাল, কনসেপ্ট চালু হয় নি।
    সক্কল কে ধরে পলিটিক্স এর পাঠ দেওয়া শুরু হয় নি।
    শিক্ষা, স্বাস্থে অবিমৃষ্য রাজনীতির প্রবেশ ঘটেনি।
    শিল্প পতিদের গরিবের বন্ধু ভেবে অকাতরে বিলিয়ে দেওয়ার প্রবণতা আসে নি।
    মানুষ এর অনেক আশা ছিল; অন্তত বিরোধী হয়ে এরা কিছু সঠিক ডিসিশন নিতে বাধ্য করবে। কিন্তু কেন্দ্রে কংগ্রেসের লেজুর বৃত্তি করতে দেখে পব র মানুষ দিন কে দিন বীতশ্রদ্ধ হয়েছে।
  • | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৫:২০665155
  • হ্যাঁ করছি। কারন বাম দের আমি অন্তর থেকে ঘৃণা করি।
  • quark | 24.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৫:২৮665156
  • বাহ্‌!
  • PT | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৫:৩১665157
  • সে তোমার হক!
    কিন্তু সিপিএম তোমার পাড়ায় পাত্র-পাত্রী খুঁজে কটা বিয়ে দিয়েছিল সেটা জানিও কিন্তু.....
  • PT | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৫:৩৬665158
  • "আর কিছু বলবে??"
    কোন প্রসঙ্গে? এত কষ্ট করে কি তুলে আনলে ব্রতীন? অশ্বডিম্ব?

    আমি তো আমার লেখা এই কথাটুকু পেলামঃ
    Name: PT
    IP Address : 213.110.243.22 (*) Date:30 Sep 2015 -- 02:19 PM

    "ওকে তাহলে একজন ভিসি দেখা গেল আলিমুদ্দিনের সাথে যোগাযোগের কারণে ভিসি হয়েছিলেন"
    উঁহু সেকথা বলিনি। আলিমুদ্দিনের সংগে যোগাযোগ থাকলেই তিনি ভিসি হওয়ার যোগ্য থাকেন না এই ভাবনাটাই ফল্টি।!! একই সঙ্গে শুধু ঐ কারণেই তিনি ভিসি হতে পারেন এমনতাও নয়।
    এটা আসলে চায়ের ঠেকের চাইতেও নীচুস্তরের যুক্তি।
  • | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:১১665159
  • তোমার লেখায় তো অশ্বডিম্ব ছড়া আর বিশেষ কিছু পাওয়া যায় না।কী করবো বলো!! ঃ((
  • PT | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:২২665160
  • যাচ্চলে! তুমিই বললে যে আমার আগের লেখায় কি সব স্বীকারোক্তি আছে-তা সেগুলো কোথায় গেল?

    কিন্তু সিপিএম তোমার পাড়ায় পাত্র-পাত্রী খুঁজে কটা বিয়ে দিয়েছিল সেটা জানিও কিন্তু।।।।।
  • PT | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ১৭:২৬665162
  • A tea worker died today in the Dooars from suspected lack of treatment and food in a Duncans Goenka estate where pay has been irregular for at least six months and medical facilities almost negligible, according to a report submitted to the state government.
    http://www.telegraphindia.com/1151027/jsp/siliguri/story_49790.jsp#.VjNbeW7h7K8

    জানি জানি, বাম আমলে আমলাশোল হয়েছিল..........
  • pi | 74.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ২২:০১665163
  • দুটো দিন অন্তত যুদ্ধুবিরতি নিতে পারেন। ধর্মতলায় সিপিএম তিনো সম্মিলিত বিফ ফেস্টিভালের সম্মানে। বিকাশবাবু সুবোধ সরকার স্টাইলে পরস্পরকে বিফ খাইয়েও দিতে পারেন।
  • PT | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ২৩:০৮665164
  • সে নাহয় আমি বিরতি নিলাম।
    কিন্তু যে বিপ্লবীরা সিঙ্গুরের চাষীর অসাধারণ উপকার করল, কলকাতায় বিদ্যুতের দাম কমাল তারাই কি এখন চা বাগানের শ্রমিকের উপকারে লেগে আছে? তারা কি মানুষের উপকার করা থেকে একটু বিরতি নেবে না?
  • pi | 74.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ২৩:১৪665165
  • না।
  • PT | 213.*.*.* | ৩০ অক্টোবর ২০১৫ ২৩:৫৮665166
  • অ! ওরা অবিশ্যি জানে কিনা জানিনা যে গত আট মাসে চা বাগানে মৃত্যুর সংখ্যা ১১। ওরা বিরতি নিলে হয়ত সংখ্যাটা আর নাও বাড়তে পারে।
  • aranya | 154.*.*.* | ৩১ অক্টোবর ২০১৫ ০০:০৫665167
  • পিটি-র এই সার্কাজম গুলো ভাল বুঝিও না। ওপরের পোস্টের মানে কী ? চা বাগানের শ্রমিক-দের জন্য কেউ কাজ করলে সে আসলে নাম-যশ কুড়োনোর চেষ্টা করছে?

    না কি তার এই প্রয়াস শ্রমিকদের উপকারের চেয়ে ক্ষতিই করবে বেশি?

    চা বাগানের শ্রমিক-দের জন্য ডান-বাম, কোন আমলেই কেউ কিছু করে নি। তাদের এখন যা অবস্থা, উপকার করতে চেয়ে তার থেকে আরও খারাপ কি করা সম্ভব?
  • aranya | 154.*.*.* | ৩১ অক্টোবর ২০১৫ ০০:০৭665168
  • 'ওরা বিরতি নিলে হয়ত সংখ্যাটা আর নাও বাড়তে পারে' - আচ্ছা, তার মানে উপকার করতে গিয়ে শ্রমিক-দের ক্ষতি-ই করা হচ্ছে।

    কিভাবে, সেটা অবশ্য বুঝলাম না।
  • | 183.*.*.* | ৩১ অক্টোবর ২০১৫ ০০:০৮665169
  • ওরা বিরতি নিয়ে গুরুতে এসে লিখুক।ফর আ চেঞ্জ। আপনার সীমাহীন জ্ঞান দেখে সত্যিই বাক্যহারা হয়ে যাই।
  • aranya | 154.*.*.* | ৩১ অক্টোবর ২০১৫ ০০:১২665170
  • গুরুতে লেখা প্রসঙ্গে মনে পড়ল, একটি মেয়ে লিখতেন এখানে, তার চা বাগানে কাজের অভিজ্ঞতা, নামটা খেয়াল আসছে না
  • pi | 24.*.*.* | ৩১ অক্টোবর ২০১৫ ০৬:১১665171
  • ব্রতীন্দা মাঝে মাঝেই বলে না, পিটি বাবু ( নাঃ, দা টা কাটিয়ে দিলাম), কাউকে আক্রমণ করেন না। লোকজনকে, এখানকার লোকজনকে বলা অনেক কথার লিস্টি বানাতেই পারতাম, কাটিয়ে দিলাম, কিন্তু এই একটা উদাহরণ উপরে রইলো। চা বাগানে নিয়ে যাঁরা অন্দোলন করছেন, তাঁরা ঐ শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ী ! এর আগে এখানকার নানা লোককে এবং আরো কিছু ব্যক্তিকে এরকম ভাবে বিবিধ সর্বনাশ, মৃত্যুর জন্য দায়ী করেছিলেন।
    কারুর সাথে আপনার রাজনৈতিক মতের মিল নাই হতে পারে, কোনকিছুর কার্যকারিতা নিয়ে আপনার প্রশ্ন, সংশয় থাকতেই পারে, কিন্তু লোকজনের সম্বন্ধে মনে এতটা ঘৃণা, এতটা বিষ পুষে রাখেন কেন? কতটুকু কী জানেন কার সম্বন্ধে ? না বলে পারলাম না।

    আপনার সাথে আর একটিও বাক্যালাপের ইচ্ছা আর নেই। দয়া ক'রে তর্কে জড়াবেন না।
  • pi | 24.*.*.* | ৩১ অক্টোবর ২০১৫ ০৬:১২665173
  • অরণ্যদা, শর্মিষ্ঠা।
  • PT | 213.*.*.* | ৩১ অক্টোবর ২০১৫ ০৭:৪৯665174
  • বাক্যালাপের ইচ্ছে না থাকতেই পারে কিন্তু সরাসরি নাম করে একটা প্যারা লিখে ফেললেন বলে উত্তর একটা লিখতেই হয়। তবে বাবু না দাদা সম্বোধন করছেন তাতেও কিস্যু আসে যায় না।
    প্রায়শঃই নানাবিধ বিপ্লবের সঙ্গে যুক্ত থাকার দাবী করেন-হয়ত থাকেন-ও। কিন্তু ইতিহাস থেকেই তো জানে মানুষ। সিঙ্গুর নিয়ে অনেকের সঙ্গে আপনিও ন্যানোর বিরুদ্ধে বিপ্লবী অবস্থান নিয়েছিলেন। তাতে সিঙ্গুরের চাষীর কপালে কাঁচকলা ও ভিক্ষাপাত্র ছাড়া আর বিশেষ কিছু জোটেনি। আপনার চেনা-জানা বিপ্লবীরা এখন চাষীদের ছেঁড়া ন্যাকড়ায় মত ফেলে উধাও হওয়ায় তারা অবশেষে ক্ষতিপূরণের দাবীতে আদালতের দ্বারস্থ হয়েছে।
    তাই ভাবছিলাম যে এইসব বিপ্লবীরা এখন চা বাগানের শ্রমিকের কতটা সর্বনাশের মুখে ঠেলে দিতে চলেছে?
    এখানে তো কেউ বায়োডাটা চিপকে দিয়ে তক্ক করেনা। যে যা লেখে তার ভিত্তিতে আলোচনা চলে। এখন তলায় তলায় কে চারু মজুমদার কিংবা মেধা পাটেকর হতে চলেছে সে তো সময় কালে বোঝা যাবে!!
    এইসব প্রশ্নের মুখোমুখি হওয়ার চাইতে বাক্যালাপ বন্ধ করাটা সহজতর রাস্তা। সেটাতো একদা বিপ্লবী আর অধুনা রাজ্যের মাথার প্রতিদিনের অবস্থান থেকে প্রতিনিয়তই বোঝা যাচ্ছে!!
  • pi | 24.*.*.* | ৩১ অক্টোবর ২০১৫ ০৮:০১665175
  • আপনার লেভেলে নামা সম্ভব না। তাই ইগনোর করব।
  • PT | 213.*.*.* | ৩১ অক্টোবর ২০১৫ ০৮:০৭665176
  • তা করুন।
    আমি আশ্চর্য হচ্ছিনা। এটা এখন সিঙ্গুরের একদা বিপ্লবীদের একটা চেনা রাস্তা।
  • pi | 24.*.*.* | ৩১ অক্টোবর ২০১৫ ০৮:১১665177
  • অরণ্যদা, ডানকান চা বাগান নিয়ে এই রিপোর্টটা দেড় মাস আগে বেরিয়েছিল। September 14, 2015
    Press Release by Right to Food and Work Campaign, West Bengal
    A strange situation has arisen in North Bengal- 15 tea estates owned by one the premier companies in tea, Duncans Industries Private Limited, are in a state of limbo. They are neither closed nor open in the usual sense of the terms, with frightening consequences for the workers on the estates. This situation has added one more chapter to the shameful history of hunger in the tea industry. A report on the situation there entitled “Ignoring Hunger:Report on the Situation In Duncans Tea Estates in North Bengal” is being released today for the public.
    Earlier on 8th September 2015, the Special Commissioner of the Supreme Court on Right to Food after visiting the gardens wrote to the Chief Secretary, West Bengal Government, asking for immediate steps for relief to the workers. He wrote that “the illegal and undeclared stoppage of wage payments and ration payments in the Duncan gardens has resulted in enormous food distress and livelihood distress, as well as considerable hardship to the workers and their families.” So far, we are not aware of any effective response by the West Bengal Government.
    The report shows that closure (or semi-closure) of Duncans’ estates in North Bengal is becoming a humanitarian crisis of vast proportions. Over 75,000 people have been affected. Two cases of deaths probably due to hunger were also found during the study. Immediate measures need to be taken by the State Government. There has been drastic decline in earnings and consequent severe deterioration in diets. If we add to this the crisis in drinking water in the estates, along with the total collapse of medical care, we seem near a disaster situation.
    The State Government has played a negative role in this crisis by ignoring several important lapses by the Duncans management, such as non-renewal of leases to the garden land, non-payment of dues and rations to workers, not depositing Provident Fund money etc. It has in fact turned a blind eye to several illegal acts of the management.
    With no realistic plan being put forward by the management to re-open the gardens, the State Government must step in with short term relief measures, which it is obliged to do under the Supreme Court orders on the Right to Food such as an immediate distribution of GR, followed by regular distribution of rations; opening of MGNREGA works and immediate clearing of all due wages under the MGNREGA;extension of medical facilities through mobile medical camps; ensuring safe drinking water supply for the workers etc.
    The State Government must also take measures to ensure that the management immediately opens the gardens and runs them properly. In the absence of such initiative by the management, it must begin the search for new owners, after cancelling leases where necessary. It must also ensure that the dues of the workers are paid by the management so that workers do not have to suffer because of the callousness of the employer.
    - See more at: http://sanhati.com/excerpted/14759/#sthash.Qkg3RAHl.dpuf

    পুরো রিপোর্টটা এখানে পাবেন
    http://sanhati.com/excerpted/14759/
  • PT | 213.*.*.* | ৩১ অক্টোবর ২০১৫ ০৮:১৪665178
  • সেই সংহতি। আবার সে এসেছে ফিরিয়া......
  • ঈশান | ৩১ অক্টোবর ২০১৫ ০৮:৩১665179
  • "অ! ওরা অবিশ্যি জানে কিনা জানিনা যে গত আট মাসে চা বাগানে মৃত্যুর সংখ্যা ১১। ওরা বিরতি নিলে হয়ত সংখ্যাটা আর নাও বাড়তে পারে।"

    -- এটা একটু তথ্যপ্রমাণ সহ এস্টাবলিশ করবেন? চা বাগান, তার অবস্থা, মৃত্যুর কারণ, তার পিছনে অ্যাকটিভিস্টদের ভূমিকা, ইত্যাদি সম্পর্কে আপনি সম্যক ওয়াকিবহাল ধরে নিচ্ছি।
  • SS | 183.*.*.* | ৩১ অক্টোবর ২০১৫ ০৮:৩২665180
  • পিটির সঙ্গে এখনো পর্যন্ত একটা জিনিসের মিল পেয়েছি। তা হচ্ছে ফক্স নিউজ। যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। এখন একজন জন স্টুয়ার্ট বা স্টিভেন কোলবেয়ার দরকার। নিদেনপক্ষে ডেইলি শোর নতুন ছোকরা ট্রেভর নোয়া হলেও চলবে। কারোর সন্ধানে থাকলে জানান।
  • PT | 213.*.*.* | ৩১ অক্টোবর ২০১৫ ০৮:৪২665181
  • একদমই ওয়াকিবহাল নই। তবে আমলাশোলের কালে যারা রাস্তায় নেমেছিল তাদের কাউকেই দেখতে পাচ্ছি না।
    কিন্তু সিঙ্গুরটা চোখের সামনে দেখছি। সেই ধরণের "এক্টিভিস্ট"-রা যদি চা-বাগানে গিয়ে থাকেন তো বিপুল শঙ্কা বোধ করছি। এখন আরো বড় শঙ্কা জেগেছে সিঙ্গুর-নন্দীগ্রামের কালের মিথ্যের পাহাড় তৈরি করা সংহতি নির্ভর এক্টিভিসিমের সম্ভাবনা দেখে।
    সে আমলের এক্টিভিস্টরা রাজ্যটাকে তিনোর হাতে তুলে দিয়ে সিঙ্গুর থেকে পালিয়েছে। এখন তারা কি করছে সেটা বছর কয়েক বাদে বোঝা যাবে।
  • ঈশান | ৩১ অক্টোবর ২০১৫ ০৮:৪৩665182
  • ওহো কিছু না জেনেই লিখেছেন। ঠিক আছে। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন