এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nearly Headless Nick | 127.*.*.* | ০৪ মে ২০১৩ ১৪:০৮523820
  • মাইরি, সেভেরাস স্নেপ এবার হারমায়নিকে ছেড়ে এখানে পোস্টগুলোর পিছনে পড়লেই পারে...

    এত্ত কূটকচালি স্পেকুলেশন মিডিয়েশনের প্রয়োজন কী? সিবিআই তদন্ত করুকই না। সিপিএম তো সিবিআই তদন্তই চাইছে, সেইটা নিশ্চয় ভুলে যাননি...
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০৪ মে ২০১৩ ১৪:৫২523821
  • রঞ্জনদা, আমি বলতে চেয়েছিলাম যে কল্লোলদা বলেছেন সঞ্চয়িতার পেছনে লাগার জন্যে অশোক মিত্রকে বেরিয়ে যেতে হয়েছিল, সেটা ভুল।

    আর আমাকে আবার কবে থেকে 'আপনি' বলা শুরু করলেন?
  • PM | 233.*.*.* | ০৪ মে ২০১৩ ১৫:১০523822
  • কল্লোলদার বহুব্যবহৃত প্রশ্ন-

    "কিন্তু এরকম ল্যান্ড্স্লাইড হলো কেন? শুধুই বুজী আর মিডিয়া?"

    এর উত্তরে আমিও একটা পাল্টা প্রশ্ন করছি যার উত্তরের মধ্যেই আপানার প্রশ্নের উত্তরটাও থাকবে-

    ২৮ বছর রাজত্বের পরেও ২০০৬ এ বামেদের ল্যন্ড্স্লাইড জয়ের কারন কি? শুধুই ২৮ বছরের "সুশাসন"?

    যদি আপনি বলেন যে ২০১১ সালে বামেদের পতনের জন্য ৫ বছরের অভাবিত "কুশাসন" আর তার জন্য জনগনের তিতিবিরক্ত হওয়াই একমাত্র ফ্যক্টর, তাহলে সাথে সাথে আপনাকে এটাও মেনে নিতে হবে যে বামেদের ২০০৬ এর অভাবিত জয়ের জন্যও ২৮ বছরের "দুর্ধর্ষ সুশাসন"-এ মানুষের উথলে ওঠা ভালোবাসাই একমাত্র ফ্যক্টর ঃ)। আমেন
  • PM | 233.*.*.* | ০৪ মে ২০১৩ ১৫:২২523823
  • হ্যা, রন্জনদা, আমিও অরিজিতের সাথে একমত। সুপ্রীম কোর্টের অধীনে CBI তদন্ত হোক। দোষী প্রমান হলে কেউ যেনো ছাড়া না পায়। অসীম, বুদ্ধ নয় যেমোন তেমন দিদিভাই-ও নয়।

    এটা তো স্পেকুলেশনের ব্যাপার নয়। আপনি আমি হাজার বাইট খরচা করলেও কোনো লাভ নেই। বরং আসুন স্বচ্ছ তদন্তের পক্ষে সওয়াল করি।

    এরকম তদন্ত নয় যা কোনোক্রমে বিরোধীদের জড়িয়ে ফেলার চেষ্টা করবে, এরকম তদন্ত-ও নয় যা মমতাকে ব্ল্যকমেল করে কেন্দ্রে সমর্থন আদায়ের হাতীয়ার হিসেবে ব্যবহৃত হবে
  • ranjan roy | 24.*.*.* | ০৪ মে ২০১৩ ১৮:০৩523824
  • সিদ্ধার্থ,
    উঁহু, আমি আবার বলছি, আজকের আবাপ তে সন্দীপন চক্রবর্তীর রিপোর্ট ( সম্ভবতঃ পাতা ৪) দেখ। দুজন সিপিএম এর রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ঠিক কল্লোলের কথাটাই বলেছেন যে অশোক মিত্র একগুঁয়েমি করে সঞ্চয়িতার বিরুদ্ধে অ্যাকশন নেয়াতেই পরের ইলেকশনে হারতে হয়। আর সেই নিয়ে সাংবাদিক খোদ অশোক মিত্রকে প্রশ্ন করলে উনি 'সরি' বলে হেসে বিতর্কে জড়াতে চাইলেন না। কিন্তু এ নিয়ে অস্বীকারও করলেন না।
  • ranjan roy | 24.*.*.* | ০৪ মে ২০১৩ ১৮:১৫523825
  • পিএম,
    ঠিকই বলেছ কিন্তু এতদসত্ত্বেও বুদ্ধ-অসীমের ভুল ( প্রশাসনিক ব্যর্থতা ও রাজনৈতিক প্রচার না করা) আর তিনোর সংলিপ্ততা( সারদা মালিককে দিয়ে ছবি কেনানো, ইলেকশন ইত্যাদির ফান্ড, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স, এদিকে কুঘো, পন্ডা, অর্পিতাকে মোটা মাইনেয় গদিতে বসানো) কোন মতেই তুলনীয় নয়। মনে রাখতে হবে ইতিমধ্যে সেবির চিঠি এসে গেছে। স্পষ্টতঃ সিপিএম এর কাছে রোজমেরি-সারদা থেকে পার্টি ফান্ডিং এর ডেফিনিট খবর ছিল। তাই ওরা বিধানসভায় প্রশ্ন তুলে আমদানির সোর্স বন্দ্ধ করতে চেয়েছিল। সেজন্যেই মরিয়া হয়ে তিনোর বিধায়করা বিধানসভায় ওদের ওপর হামলা করে। এছাড়া এই হিংস্রতার কোন ব্যাখ্যা হয় না।
    দুটো গণেশ দে বা দেবেন বিশ্বাস এম এল এর সারদার পে রোলে থাকার কেস ধরা পড়লেও সিপিএম এর টপ লেভেলে এমনি কিছু ছিল না।
  • কল্লোল | 125.*.*.* | ০৪ মে ২০১৩ ২০:০১523826
  • পিএম।
    বামফ্রন্টের বারবার জিতে আসার কারন গ্রাম বাংলা। অপারেশন বর্গা, ১০০ দিনের কাজ, পঞ্চায়েত এগুলো কাজ করেছে (বড় হরফ)। কিন্তু তার সাথে সাথে ৮০ পরবর্তি অপশাসনের বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছিলো। বুদ্ধর শিল্পায়নের স্লোগানে মজেছিলো বাংলা। তাই ২৩৫-৩৫। কিন্তু শিল্পায়নের গুঁতো দেখে গ্রাম বাংলা জমি হারনোর ভয় পায়। তার উপর মমতার ধারাবাহিক আন্দোলন বিকল্প হিসাবে তৃণমূলকে তুলে ধরে।
    আমার তো এই মনে হয়েছে।
    এবার আপনার জবাবটা শুনি। প্রশ্নের উত্তর পাল্টা প্রশ্ন দিয়ে হয় না।
    ১) আপনি কংকে ভোট দিতে বলতেন। কং তো তৃণ জোটে ছিলো। তাহলে ঘুরিয়ে তৃণই হলো। যে কেন্দ্রে কং নেই সেখানে কি ভোট বয়কট?
    ২) কিন্তু এরকম ল্যান্ড্স্লাইড হলো কেন? শুধুই বুজী আর মিডিয়া?
  • PM | 233.*.*.* | ০৪ মে ২০১৩ ২২:২৪523827
  • আপনার মতে ৮০-র দশক থেকে চুড়ান্ত কুশাসনে ছিলো বাংলা। কিন্তু তবু ২৩৫ টা আসন দিলো শুধু বুদ্ধ-র শিল্পয়নে মজে? রাজনীতি এতই সরল? মানে আপনি কি সত্যি এতো সরল আর একরৈখিক ভাবেই ভাবেই রাজনীতিকে দেখেন?
  • PT | 213.*.*.* | ০৪ মে ২০১৩ ২২:৫৩523829
  • নন্দীগ্রামে শিল্পায়ন হয়ইনি-কাজেই গুঁতোর প্রশ্ন নেই। আর সিঙ্গুরে বাঙালী নিজের পায়ে কুড়ুল মেরেছে যার মধ্যে বামেদের communication gap-ও বড় দায়ী। তবে "অন্দোলনের" নামে যে চরম ধান্দাবাজী হয়েছিল সেটা স্বীকার করা উচিত এতদিন বাদে। আর যারা "কয়েক জন মাত্র" বুজীর কথা বলছে তারা (সম্ভবতঃ ইচ্ছাকৃতভাবে) ভুলে যাচ্ছে যে এক এক্জন বুজির একটি লেখা কোন কাগজের সম্পাদকের স্নেহধন্য হয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এবারের ভোটে আবাপ, বর্তমানের মত main-stream কাগজগুলো প্রকাশ্যে তৃণমূলী বুজীদের মদত দিয়ে তাদের বক্তব্য প্রচার করেছে। শুধু তাই নয় বুজীদের মধ্যে অনেকেই গ্রামে-গঞ্জে অনেক জায়্গাতে গিয়ে মিটিং করেছেন তার কোন সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই। আমি আগেও বলেছি যে এই বুজীরাই হাওয়ায় মিলিয়ে যাবেন (কেউ কেউ গেছেনও) যদি না মিডিয়া তাদের সঙ্গ দেয়। তাই সারদা কান্ডের পরেও তিনোমূলী মিডিয়াদের বাঁচিয়ে রাখার জন্য মুকুল বাবু বিশেষ ব্যবস্থা নিচ্ছেন কেননা এবারে তাঁরা আবাপ, বর্তমানের সাহায্য নাও পেতে পারেন।

    আর ভোটের রেসাল্ট সত্যি সত্যি ল্যান্ড্স্লাইড ছিল? বামেদের ২৩৫-এর সময়েও %-এর হিসেবে ল্যান্ড্স্লাইড ছিল না। ২০১১-তেও হয়নি। ৩৫ লক্ষ ভোটের ব্যবধানকে ল্যান্ড্স্লাইড বললে ভাবের ঘরে পুকুর চুরি করা হয়।
  • PT | 213.*.*.* | ০৪ মে ২০১৩ ২৩:১২523830
  • .......Trinamul all-India general secretary Mukul Roy has been looking after the affairs of the two papers. On April 15, Roy, his son Subhrangshu, mayor Sovan Chatterjee, a former IPS officer associated with the Saradha Group, lawyers and chartered accountants visited the Market Street (near Rippon Street) office of the two papers and assured the employees that the papers would remain in circulation. ...........

    According to sources in the party, after Roy left the office, employees were given an “ex gratia” payment equivalent to their 15 days’ pay. The sources said the cash had been brought in “two leather bags” by the team that visited the office.

    http://www.telegraphindia.com/1130504/jsp/bengal/story_16857362.jsp
  • কল্লোল | 125.*.*.* | ০৫ মে ২০১৩ ০০:৪৯523831
  • আমার প্রশ্নের জবাব পেলাম না।
    ১) আপনি কংকে ভোট দিতে বলতেন। কং তো তৃণ জোটে ছিলো। তাহলে ঘুরিয়ে তৃণই হলো। যে কেন্দ্রে কং নেই সেখানে কি ভোট বয়কট?
    ২) কিন্তু এরকম ল্যান্ড্স্লাইড হলো কেন? শুধুই বুজী আর মিডিয়া?

    পিএম নীচের পোস্টে ল্যান্ডস্লাইড কথাটা ব্যবহার করেছিলেন, এবারের তৃণমূলের জয়ের প্রেক্ষিতে। সেকারনেই ল্যান্ডস্লাইড কথাটা ব্যবহার করা। কাজেই ল্যান্ডস্লাইড কি ল্যান্ডস্লাইড নয়, তার দায় আমার নয়।
    Name: PM
    IP Address : 233.223.152.239 (*) Date:03 May 2013 -- 10:09 PM
    "ফাইনালি বলতাম যদি তৃনমুলকে আনতেই হয় তাহলে অন্তত বিরোধী দের বিরোধীতা করার জায়গাটা রাখুন। প্রথমবারের জন্য কোনোমতেই ল্যন্ড্স্লাইড জয় নয়।"

    নীচের পিটি উবাচঃ
    Name: PT IP Address : 213.110.247.221 (*) Date:04 May 2013 -- 10:53 PM
    "এবারের ভোটে আবাপ, বর্তমানের মত মইন-স্ত্রেঅম কাগজগুলো প্রকাশ্যে তৃণমূলী বুজীদের মদত দিয়ে তাদের বক্তব্য প্রচার করেছে।" আর পিটির মতে তাতেই এবারের জয় তৃণমূলের।
    তাহলে, একই রকমভাবে সেবারের ভোটে আবাপ "ব্রান্ড বুদ্ধ" নিয়ে লড়ে গেলো - ও লক্ষ লক্ষ মানুষের কাছে পোঁছে গেলো ইঃ তাতেই সেবারের বাম জয়।
    পিটি ও পিএম কি তাই মনে করেন? যদি মনে করেন, আমার কিছু বলার নেই। তাহলেও প্রথম প্রশ্নটা থেকেই গেলো।
    কিন্তু না মনে করলে - আমার প্রশ্ন দুটোই থেকে গেলো।
  • PT | 213.*.*.* | ০৫ মে ২০১৩ ০৮:২৫523832
  • এ-হে-হেঃ বামেদের communication gap শব্দনিচয় চোখে পড়ল না কল্লোলদা? এর আগেও বামেদের administrative আর political ব্যর্থতা-র উল্লেখ করেছি। তবে প্রচার এবং অবশ্যই প্রচার একটা বিরাট ফারাক করে দিয়েছে। দিদিকে ক্যামেরার সামনে বসিয়ে সুমনের হাসিমুখে পেন্সিল চিবোনো নিশ্চয় এতদিনে ভুলে গিয়েছে সবাই। ওগুলো যে আদৌ ভোটের আগের ইন্টারভিউ নয় নিছকই রাজনৈতিক প্রচারের ব্যবস্থা করে দেওয়া তাতে কোন সন্দেহ আছে এখনও? আর কত ভুলে যাওয়ার বা অস্বীকার করার চেষ্টা চালিয়ে যাবে কল্লোলদা-যে মিডিয়া-গুরুং-কিষেণজী-মাওব্যথী বুজী-স্নেহ্শীল পণুদার পুর্ণ সমর্থন সব একসঙ্গে মমতাকে লাল বাড়িতে পাঠাতে বিপুল সহযোগিতা করেছে?

    সিপিএমের আর যাই সমস্যা থাক "ব্র্যান্ড বুদ্ধ" প্রচারের জন্য বামেরা অত সিট পেয়েছিল এই জাতীয় রাজনৈতিক অভিমত শুনলে ঘুড়া তো বটেই আমার বাড়ির কাঁদু মেকুড়টাও হাসবে।

    পব-র ইতিহাসে এর আগে হেলিকপ্টার ব্যবহার করে প্রচার করতে দেখেছ ? সেটা একটা নিছকই ঘটনা ছিল বুঝি-সে বিপুল অর্থের জোগান কে দিয়েছিল আর কেন দিয়েছিল তা বোধহয় কোনদিনই জানা যাবে না।
  • ranjan roy | 24.*.*.* | ০৫ মে ২০১৩ ০৮:৩৬523833
  • অন এ লাইটার ভেন, সারদা কান্ডের পর্দাফাঁসও গোটাকয়েক 'পুঁজি' (বুজি নয়) আর চ্যানেল মালিকের জন্যে হল।
    বুজিরা পুরস্কার পেয়ে মমতার জয়গান গেয়েছেন।
    আর পুঁজিরা চিটেগুড়ের ভাগ পান নি বলে 'মা সারদা'র পেছনে লেগেছেন। জনগণ বরাবরই মূর্খ ছিল, আছে, থাকবে!!!!
    কিন্তু আজকাল সবাই আবাপ/এইসময়/টেলিগ্রাফ/টাইমস অফ ইন্ডিয়া থেকে কোট করছে কেন?
    'আজকাল' ও 'গণশক্তি'র সাংবাদিকরা কি করছে?

    পিএম,
    সিরিয়াসলি, ব্যাপারটা শুধু সিবিআই না সিআইডি তদন্ত নয়, ব্যাপারটা শুধু কোন দল কত টাকা তুলেছে, কে কে পে-রোলে আছে নয়, তার চেয়েও বেশি। এর ডাইমেন্শন সঞ্চয়িতা কান্ডের
    হাজার গুণ বেশি। অর্থাৎ এদের কালোটাকা আমাদের দৈনন্দিন জীবনে এমন ভাবে ঢুকে আছে যে----।!
    যেমন কোলকাতার অনেকগুলো ক্লাবে বিদেশি প্লেয়ার আনার পয়সা কে জোগাবে? সবুজ-তোতা, ওডাফা, পেন, টোলগেদের নিয়ে মাতামাতির দিন শেষ।
    আর বাংলা সিনেমা? কতগুলো ফিলিমের পেছনে রোজমেরির পয়সা?
    একগাদা অ্যাওয়ার্ড উইনিং সিনেমাঃ
    ১) মনের মানুষ, ২)ল্যাপটপ, ৩) চাঁদের বাড়ি, ৪)শূণ্য অঙ্ক, ৫) শব্দ।
    এইসব পরিচালকেরা কোথায় যাবেন?
    খালি সিবিআই নিয়ে ভাবলে হবে কমরেড? তুই বেড়াল না মুই বেড়াল ছেড়ে এগুলো নিয়ে ভাবলে হয় না?
    সঞ্চয়িতার পয়সা ফেরত দেবার সময় কোর্টের গাইডলাইন ছিল শুধু ১৫০০০ টাকা অব্দি আমানত রাখা লোকজনকে কিস্তিতে ফেরত দেয়া যাবে। তাতে তেত্রিশ বছর পরে বছরে প্রথম বার ৭৫০, পরের বার থেকে ২৫০ করে দেয়া শুরু হয়েছে। সারদার টাকা, অন্যান্য গ্রুপের টাকা কি করে ফেরত দেয়া যাবে?
    নৈতিক ভাবে সরকারের এক পয়সাও ফেরত দেবার কথা নয়, শুধু সম্পত্তি বেচে যা পাওয়া যাবে তার থেকে যা হয়।
    কিন্তু অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি ও মৈত্রীশ ঘটকের লেখা পড়ে মনে হচ্ছে ব্যাপারটা অত সরল নয়। যখন ওই ডাইমেন্শনে ক্যাটাস্ত্রফি ঘটে, যা গোটা সমাজকে নাড়িয়ে দেয়--- তখন সরকার দায় এড়াতে পারে না। বিশেষ করে যখন দুই সরকারের আমলেই সরকারি পত্রিকায় ওদের প্রচার হয়ে জনসাধারণের মনে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। যেমন আমেরিকায় ব্যাংক রান হলে সরকারকে বেইল আউট করতে হয়েছে।
    কিন্তু এই সরকারের রাজনৈতিক সদিচ্ছা, ক্রিয়েটিভ চিন্তা কিছুই তো নেই। সামনে শুধু অন্ধকার।
  • ranjan roy | 24.*.*.* | ০৫ মে ২০১৩ ০৮:৪৬523834
  • অ! গ্রামবাংলার মানুষ এর আগে হেলিকপ্টার দেখেনি, তাই হেলিকপ্টার চড়ে প্রচার করলেই ৩৪ বছরের স্থায়ী সরকার ও পার্টি সংগঠনকে কাৎ করে দেয়া যায়?

    আর ৩৪ বছরে দিল্লি থেকে কংগ্রেসের কেন্দ্রীয় সরকার বঙ্গে বামেদের হারাতে কাঠিবাজি করেনি? এই প্রথম করল? মানে, মমতা যে বলত সিপিএম বঙ্গে দিল্লির কংগ্রেসের বি-টিম সেই গল্পটা সত্যি?
    পোনুদা মমতাকে গদিতে বসাতে হেব্বি খেললেন? আর জিতে মমতা পোনুদার রাষ্ট্রপতি হওয়ার বিরুদ্ধে পাল্টা ক্যান্ডিডেট দিল? আর বামেরা, থুড়ি সিপিএম, সেই পোনুদাকে রাষ্ট্রপতি বানানোর জন্যে পূর্ণ সমর্থন দিল?
    পুরো পলিটিক্যাল থ্রিলার! এতে বুজি আছে, বৃহৎ পুঁজি আছে, সাম্রাজ্যবাদের কালোহাত আছে( হেলিকপ্টারের টাকা ডলারে এসেছিল, আমি বলছি), আর সপ্তরথীর চক্রান্তে হেরে যাওয়া অসহায় বীর অভিমন্যু আছে, নেই শুধু গ্রামবাংলার জনগণ। যারা এতদিন ধরে সিপিএমকে জিতিয়ে এসেছিল, এবার মুখ ফিরিয়ে নিল।
  • কল্লোল | 125.*.*.* | ০৫ মে ২০১৩ ০৯:২৩523835
  • পিটি। একটু ইয়ে মতোন লাগছে।
    এবারের নির্বাচনে মিডিয়া মমতাকে ঠেলে পাঠিয়ে দিলো। আর সেবারের নির্বাচনে আবাপর "ব্র্যান্ড বুদ্ধ" মেকুড়ের হাসি? এতো কেস্টো কোল্লে লীলা..... গোছের হয়ে গেলো।
    যাই হোক, তাহলে আমার প্রশ্ন দুটো রয়েই গেলোঃ
    ১) আপনি কংকে ভোট দিতে বলতেন। কং তো তৃণ জোটে ছিলো। তাহলে ঘুরিয়ে তৃণই হলো। যে কেন্দ্রে কং নেই সেখানে কি ভোট বয়কট?
    ২) কিন্তু এরকম ল্যান্ড্স্লাইড হলো কেন? শুধুই বুজী আর মিডিয়া?

    এবং প্রথমটি নিয়ে হিনী বেশ কৌতুহলদ্দীপক।
  • SC | 34.*.*.* | ০৫ মে ২০১৩ ১০:২১523836
  • মানে এই বিরক্তিকর হাফ আঁতেল বাংলা সিনেমা গুলো বন্ধ হবে। ওই অঞ্জন, সৃজিত না বিজিত কি একটা আছে, ওইটা, ওগুলোর সিনেমাতে সারদার টাকা। যাক! অন্তত সুদীপ্ত ধরা পড়ায় এই একটা ভালো জিনিস হয়েছে। রদ্দি কোয়ালিটির জিনিসে ঢালার মত ফালতু টাকা আর নেই।
  • PT | 213.*.*.* | ০৫ মে ২০১৩ ১২:০২523837
  • RR
    নতুন করে জানা ইতিহাস লিখ্তে চাইলে লিখুন। তাতে সত্যটা বদলাবে না। পণুদা মমতাকে গদিতে বসানোর কোন চেষ্টা করেননি এটা পবতে এসে কাউকে বলবেন না যেন। আর দয়া করে কোন বক্তব্যের বিকৃত মানে করাটা বন্ধ করুন। গ্রামের মানুষ হেলিক্প্টার দেখে ভোট দিয়েছে সেকথা কোথাও লিখিনি। মমতা যাতে খুব কম সময়ে অনেক জায়গায় মিটীং সারতে পারে তার জন্য সেই ব্যবস্থা ছিল-এটা আপনি বোঝেন না সেটা আমি আবার ভাবতে পারিনি। ৩৪ বছরের সরকার/সংগঠন তো কোন ছাড়, ছোট্ট এক জোড়া গোঁফের মালিক সারা বিশ্বের তাবড় তাবড় নেতাদের তুর্কি নাচন নাচিয়েছিল সেই ইতিহাস ভুলে গেলেন? আরেকটু হলেই তো জার্মান ভাষায় টাইপিয়ে তক্ক করতে হত। সিপিএম হারলে আপনি আনন্দ পান -সেটা হাজার ঢাকা চাপার চেষ্টা করলেও বোঝা যায়-সে আপনার ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান। কিন্তু তার জন্য ইতিহাস বা তথ্যের বিকৃতির দরকার নেই।

    kallolda
    সত্যি কথাটা এবারে বল। কোন ইন্টার্ভিউতে সুমনকে বুদ্ধদেবের সামনে বসে হাসি মুখে পেন্সিল চিবোতে দেখেছ? আর আলিমুদ্দিন থেকে আবাপকে অনুরোধ করা হয়েছিল ব্র্যান্ড বুদ্ধ বেচার জন্য এরকম কোন তথ্য হাতে না থাকলে দয়া করে এই কাদা ছোঁড়া বন্ধ কর। মমতা মিডিয়াকে আর মিডিয়া মমতাকে আঁকড়ে-পাঁকড়ে ধরেছিল ভোটে জেতা এবং জেতানোর জন্য-সেটা সিপিএমের দরকার হয়নি ২৩৫ টা আসন পাওয়ার জন্য। এ খবর পব-র সকলে জানে। তুমি জাননা কোন কারণে। ঐ জন্য আগের দিন লিখেছিলাম যে মনে হয় তুমি বহুদিন পব-র বাইরে আছ।
  • কল্লোল | 111.*.*.* | ০৫ মে ২০১৩ ১৪:৩১523838
  • পিটি।
    আবাপ "ব্র্যান্ড বুদ্ধ" বানালো। তখন শিল্পায়নের প্রতীক ছিলো "ব্র্যান্ড বুদ্ধ"। তাই নিয়ে আবাপর আদিখ্যেতা কিছু কম করেনি। সেগুলো এখন কাদা ছোঁড়া। মন্ত্রীর আপ্তসহায়ক সারদাবাবু। মন্ত্রী কিছু জানেন না। পার্টি কিছু জানে না। বিধায়ক সারদাবাবু পার্টি কিছু জানে না। নস্কর-তস্কর পার্টি কিছু জানে না। এসবই কাদা ছোঁড়া।
    যাগ্গে এনিয়ে তক্কো করে লাভ নেই। তুমি মনে কর সিপিএম জিতলে মানুষ সুশাসনের জন্য ভোট দেয়। আর হারলে মানুষ মিডিয়া-বুজীর জন্য ভোট দেয়।
    যাই হোক। তোমাকে ও পিএমকে আমার একটা প্রশ্ন রয়েই গেলোঃ
    ১) আপনি কংকে ভোট দিতে বলতেন। কং তো তৃণ জোটে ছিলো। তাহলে ঘুরিয়ে তৃণই হলো। যে কেন্দ্রে কং নেই সেখানে কি ভোট বয়কট?
  • a | 132.*.*.* | ০৫ মে ২০১৩ ১৫:০৪523840
  • কল্লোলদা, একটা প্রশ্ন (যদিও এটা জাস্ট কথা কাটাকাটির পর্যায়ে চলে গেছে)ঃ
    ঠিক কোন পোস্টে পিটি বলেছেন এবার মমতার জয়ের জন্যে শুধু আর শুধুই মিডিয়া তথা বুদ্ধিজীবিরা দায়ী?
    একই প্রশ্ন রন্জনদাকেও।
  • PT | 213.*.*.* | ০৫ মে ২০১৩ ১৫:১৬523841
  • সেটা আমিও খুঁজছি!!
  • PM | 233.*.*.* | ০৫ মে ২০১৩ ১৫:৩৫523842
  • হে হে। আমার মাসিক মাইনেটা এখনো ঠিক হয় নি, অথচ কল্লোলদা আমাকে পিএ ঠাউরে পোশ্ন বান হেনে যাচ্ছেন। যে পোশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে সেটাও ফের জিগ্গেস করছেন। উত্তর খুঁজে দেবার জন্যেও আরেকটা পিএ লাগবে মনে হচ্ছে।ঃ)

    যদিও আমি মনে করি এখন উত্তর দেওয়ার সময় ওনাদের যারা তৃনমুলকে বামেদের অনেক থেকে অনেক ভালো বিকল্প বলে মনে করেছিলেন। তাদের দুহাত তুলে সমর্থন করেছিলেন আর অন্যদের উদ্বুদ্ধ করেছিলেন সাধ্যমত
    । তবুও কল্লোলদা হেথায় গুরুজন। ওনার কথা শিরোধার্য্য করে ফের উত্তর দিচ্ছি-

    ১) আপনি কংকে ভোট দিতে বলতেন। কং তো তৃণ জোটে ছিলো। তাহলে ঘুরিয়ে তৃণই হলো। যে কেন্দ্রে কং নেই সেখানে কি ভোট বয়কট?

    এর উত্তর আগে দেওয়া হছে-

    Name: PM

    IP Address : 233.223.152.239 (*) Date:03 May 2013 -- 10:09 PM

    আপনার ১ ও ৩ নম্বর নিয়ে আমার বক্তব্য-
    ১) আপনি বলছেন "টানা ৩২ বছর একটা পার্টির ক্ষমতায় থাক উচিত নয় বলেই মনে করি। " এবার আমায় বিকল্পটা বলুন। পবয়ের ক্ষেত্রে বামেরা ক্ষমতায় না থাকলে কে/কারা থাকবে? মানুষকে তো ভোট দিতে হবে। কাকে দেবে? আপনাকে ২০১১তে কেউ জিজ্ঞাসা করলো - কাকে ভোট দেবো? কি বলবেন তাকে?

    আমি ডেফিনিটলি বলতাম অন্তত তৃনমুলকে দেবেন না। সেক্ষেত্রে কংগ্রেসকে ভোট দিতে বলতাম। এও বলতাম যদি কংগ্রেসকে যদি যথেষ্ঠ তৈরী না মনে হয় তো আরো ৫ বছর অপেক্ষা করুন। তাকে তপ্ত চাটু আর উনুন-এর পার্থক্যটা নিজের সাধ্যমত বুঝিয়ে দিতাম---ওটাকেই যে হঠকারীতা বলে তাও বোঝাতাম।

    ২) কিন্তু এরকম ল্যান্ড্স্লাইড হলো কেন? শুধুই বুজী আর মিডিয়া?

    এটার উত্তর-ও আগে বহুবার দেওয়া। কিন্তু অত পেছনের পাতা খুঁজে পাওয়া মুস্কিল তাই আবার লিখলাম-
    i)ভোটের % অনুযায়ী ল্যন্ডস্লাইড হয় নি ২০১১ তে ঠিক যেমন ল্যন্ড্স্লাইড হয় নি ২০০৬ তেও। যদিও দুটি ক্ষেত্রেই আসন সংখ্যা অনুযায়ী ল্যন্ড্স্লাইড হয়েছিলো

    ii)কংগ্রেস তৃনমুল জোট যার জন্য প্রকাশ করাতের রাজনীতি বোধ দায়ী। (ওনার রাজ্নৈতিক দুরদৃষ্টি আপনার থেকে বেশী নয় বলেই মনে করি। ঃ))

    iii)৩৪ বছরের শাসনের ফলে স্বাভাবিক অ্যান্টি ইন্কাম্বেন্সি ভোট

    iv)বুদ্ধিজীবীদের দ্বারা বিকল্প হিসেবে তৃনমুলের সফল মার্কেটিং।
    শতাব্দী যেমন চীট্ফান্ড-এর সফল ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে সারদাকে লক্ষ লক্ষ মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন ( মানে তাদের পচা মাল প্যকেজিং করে বেচেছিলেন আর কি ) বেশীর্ভাগ (সবাই নয়) বুদ্ধিজীবি তৃনমুলের ব্র্যন্ড অ্যাম্বসেডার হিসেবে কাজ করে তৃনমুলকে বিশ্বাস যোগ্য বিকল্প হিসেবে তুলে ধরেছিলেন মানুষের কাছে। এই বিশ্বাস যোগ্যতা তৃনমুলের আগে কখনো ছিলো না আর সেটা যে সঠিক মুল্যায়ন ছিলো তা আজ জলের মত পরিস্কার। এইখানেই বুজীদের ভুমিকা।
    v)চিট্ফান্ডের অজস্র টাকা ছাড়ানো আর ভোটের কাজে ব্যবহার করা
    vi)মাওবাদীদের সাথে তৃনমুলের আঁতাতে জংগল মহল থেকে বামেদের নিশিহ্ন্করন প্রক্রিয়া
    vii)সিঙ্গুর ইস্যু হ্যন্ডেল করতে বুদ্ধ সরকারের শোচোনীয় ব্যর্থতা। যে কোনো মুল্যে কারখাঅনা চালু করতে ব্যর্থতা যা সমগ্র মধ্যবিত্ত শ্রেনীর মধ্যে এক অস্বাভাবিক হতশা এনে দেয়।

    viii)কেঃ সঃ কর্ত্তিক দার্জিলিং এ বিমল দুরুংকে উস্কানি

    ix)শিল্পনীতি সঠিকভাবে মানুষের কাছে পৌছে না দেওয়া বা 'বোঝাতে না পারা"।

    x)পার্টির নিচের তলায় অজস্র বেনো জল ঢোকা। নিচের তলার ওপোর কন্ট্রোল ক্রমশঃ কমতে থাকা। এই কারনে ক্রমশঃ জনবিছিন্ন হতে থাকা

    অরো কিছু কারন থাকবে নিশ্চই
  • PM | 233.*.*.* | ০৫ মে ২০১৩ ১৫:৩৯523843
  • অপেক্ষা করে থাকলাম কাল্লোলদা কবে ঠিক এই প্রশ্নগুলো-ই আবার করে করেন তার জন্য
  • ন্যাড়া | 132.*.*.* | ০৫ মে ২০১৩ ১৫:৫৩523844
  • পিটি যদি এমন কথা না বলে থাকেন, তাহলে এক্ষুণি বলা উচিত। মনে এক কথা আর মুখে আর এক কথা বললে লোকে কুচুটে বলবে।
  • PM | 233.*.*.* | ০৫ মে ২০১৩ ১৬:০৩523845
  • এবার কালোল্দাকে আমার করা আগের প্রশ্ন গুলো আবার করলাম-

    ১। কি কারনে সেদিন মনে করেছিলেন তৃনমুল বামেদের থেকে ভালো বিকল্প? গরম চাটু আর উনুনের পার্থক্য কেনো চোখে পড়ে নি? প্যথলজিকাল সিপিয়েম বিরোধিতা? রাজ্নৈতিক দৃষ্টিভঙ্গির অস্বচ্ছতা? নাকি অন্য কিছু।

    ২। তৃনমুল যে পরিমান টাকা ছড়িছিলো তাতে কেনো আপনাদের মনে প্রশ্ন জগেনি যে সেই টাকার উৎস কোথায়?

    ৩। আপনি কি মনে করেন বাংলার মানুষ তৃনমুলকে ক্ষমতায় আনার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা সঠিক ছিলো? ( এই প্রশ্নের উত্তর যদি দেন তো হ্যা বা না-এ দেবেন, "সরকার পরিবর্ত্তন সঠিক ছিলো" ইত্যদি বলবেন না ঃ)।)
  • ঊমেশ | 223.*.*.* | ০৫ মে ২০১৩ ১৬:১৯523846
  • PM এর একটা পয়েন্ট আমার মনে ধরেছে।

    মমতা তেমন ভাবে কোনোদিন বাংলার মানুষের কাছে মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণযোগ্য ছিল না। বুজী'রা মমতার পাশে দাড়িয়ে মমতা'র ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দিয়েছিল।
    এর ফলে মমতা আর বুদ্ধ'র যে গ্যাপটা ছিল, সেটা অতিক্রম করে মমতা গ্রহণযোগ্য হয়ে গেলো।

    যে যতই স্বীকার না করুক, এই বুজী রা মমতা'র পাশে না দাড়ালে, মমতা কোনোদিন-ই বুদ্ধ'র ব্র্যান্ড ভ্যালু পার করতে পারতো না।

    তাই তো মমতা আজ কথায় কথায় ব্ঙ্গ-ভীষণ, ব্ঙ্গ-বিভীষণ, ব্ঙ্গ-সম্মান সব পুরষ্কার গুলো দিয়ে নিজের কৃতজ্ঞতা জানাচ্ছে।
  • bb | 127.*.*.* | ০৫ মে ২০১৩ ১৮:৫০523847
  • রঞ্জনদা আর কল্লোলদার সিপিএম বিরোধিতা প্যাথোলজিকাল পর্যায়ে পৌঁছে গেছে, তাই দুইজনে মাঝে মাঝে একে অন্যকে ধরতাই দেন। ওনারা নিজেরাও ওনাদের তৎকালীন অব্স্থানরের সপক্ষে যুক্তি পান না, তাই আর কি এই সব ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয়।
  • ranjan roy | 24.*.*.* | ০৫ মে ২০১৩ ১৮:৫১523848
  • উমেশের বক্তব্যকে বিরাট ক।
    কিন্তু এটার এফেক্ট শহুরে মধ্যবিত্তের মধ্যেই বেশি, জিতিয়েছে তো গাঁয়ের লোকে। তাদের কাছে এইসব বুজি-টুজি-থ্রিজিদের গ্রহণযোগ্যতা কতটুকু?
    আজকেও নেই।

    পিটি,
    আরে রেগে গেছেন ভাই! একটু মশকরা করা যাবে না? আসুন লাফটার ক্লাস জয়েন করি!
    আমার রাজনৈতিক অবস্থান কনসিস্টেন্ট। ভাগ্যিস বলেন নি তিনো জিতলে আপনার যা আনন্দ হয় তা চেপে রাখতে পারেন না!
    এই পাতায় আগেও আর ঠিক দুদিন আগে খুব জোর দিয়ে বলেছি যে আসে আসুক, সিপিএম বা কং, বা দুজনে মিলে --- কিন্তু এরা যাক।
    আর শুধু মায়াপাতায় লিখেই থেমে নেই। সেসব কথা এখন উহ্য থাক।
    এবার ভোট দেব, কার্ড বানাচ্ছি। কাদের দেব, কাদের হেল্প নিয়ে কার্ড বানাচ্ছি তা বলার জন্যে কোন প্রাইজ নেই!
    আমার ভাই কেরালা মডেল, রুটি পাল্টে দাও। আগেও তাই বলেছি, এখনো বলছি।
    আর এইপাল্টাপাল্টি করে কেরালা উন্নয়ন ও হিউম্যান ইন্ডেক্সে বঙ্গের থেকে পিছিয়ে নেই, বরং এগিয়ে আছে। অমর্ত্য সেন ও জাঁ দ্রেজে দ্রষ্টব্য।

    পিএম,
    আবার বলি--- কোন দল কার চেয়ে ভাল, কি অর্থে ভাল সে প্রশ্ন কেরালা মডেলে অবান্তর। যেই স্টেট পাওয়ার দেখাবে, আইনের শাসনকে কলা দেখাবে-- তাকে পাল্টে দাও। অর্পণ ও সেদিন তাই বলেছে।
    আর কুত্তা রাশি! ঘেউ ঘেউ করা। ক্ষমতার বিরুদ্ধে।ঃ))))
  • ranjan roy | 24.*.*.* | ০৫ মে ২০১৩ ১৮:৫৪523849
  • বিবি,
    প্যাথলজিক্যাল সিপিএম বিরোধিতা বলার আগে আমার গত দুদিনের পোস্ট দেখুন, আজকের পিটিকে লেখা শেষ পোস্ট দেখুন।
    আর প্যাথোলজিক্যাল বিরোধিতার উল্টোটা কি হবে? প্যাথোলজিক্যাল সমর্থনঃ))))?
  • cm | 122.*.*.* | ০৫ মে ২০১৩ ১৯:০৪523851
  • সেদিন বিভীষণ প্রসঙ্গে সৌমিত্রের বক্তব্য বেশ লাগল।
  • cm | 122.*.*.* | ০৫ মে ২০১৩ ১৯:১১523852
  • আর প্যাথলজিকাল সমর্থন নয় লজিকাল সমর্থন কারণ তখনি জানা ছিল দেয়াল রং বা উৎসব শিল্প ছাড়া ওদের কোন এজেন্ডা নেই। আর ঔদ্ধত্যের ক্ষেত্রে যে এরা সি পি এমের কয়েক গুণ আগে যাবে তা শিশুর পক্ষেও অনুমেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন