এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১১:২৪665285
  • টাটা ন্যানো ফেইল্‌ড - হোয়াট আ হাইপ।
  • মিকটেক্স | 152.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১১:২৫665286
  • পিটি, আন্দোলন নিয়ে যা বলার বলে ফেলেছি। এর বেশী কিছু বলতে গেলে পুনরাবৃত্তি হবে।

    পিএম, যে দুটো পয়েন্ট বললেন সে দুটোই অনেকাংশে ঠিক। কোন আন্দোলনই তো ছবির মতো নিখুঁত হয়না, বহু রকমের স্বার্থ কাজ করে, সিঙ্গুরেও তাই হয়েছে। সেসব মেনে নিয়েও বলব, আন্দোলনটা একটা ধারনাকে ধাক্কা দিয়েছিল - সরকার ইচ্ছেমতো জমি অধিগ্রহন করবে, বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে দিয়ে দেবে, সেই জমি থেকে যারা ডিসপ্লেসড হল তাদের নিয়ে কারুর কোন মাথাব্যথা নেই। এটা একটা ট্রেন্ড তৈরি হচ্ছিল, এতে ধাক্কা দিয়েছিল সিঙ্গুর।

    আর পশ্চিমবঙ্গের শিল্পসম্ভাবনা। এতে একটু অবাক লাগে কারন এই একটিমাত্র আন্দোলনের চোটে শিল্পসম্ভাবনায় এতোবড়ো আঘাত এলো, এতে কি সরকারের ব্যর্থতাই উঠে আসে না? অনেক রাজ্যে অনেক সময়েই আন্দোলন হয়, সেসব রাজ্যেও কি এতোটা দুরবস্থা? এমনকি গুজরাটেও নর্মদা বাঁচাওএর মতো দীর্ঘ আন্দোলন চলছে, তাতে তো গুজরাটের শিল্পসম্ভাবনায় খুব একটা আঘাত লাগেনি। তাহলে পশ্চিমবঙ্গে তখনকার সরকার কি করেছে যে একটিমাত্র শিল্প গড়ার ব্যর্থতার চোটে দুই প্রজন্ম পিছিয়ে পড়ল?
  • lcm | 118.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১১:২৬665287
  • হা হা, একটা কারখানা, তাও তাতে ৫০০ বাঙালির চাকরি হত কি না কে জানে, তাই নিয়ে এই মরাকান্না চলবে ৫০ বছর।
  • মিকটেক্স | 152.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১১:২৭665288
  • তাহলে পশ্চিমবঙ্গে তখনকার সরকার কি করেছে - এখনকার সরকারের সাথে তুলনা টেনে আনবেন না, এখনকার সরকারও কিছুই করছে না।
  • | 213.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১২:০৮665289
  • ঃ)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
  • তাপস | 11.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১২:১৪665290
  • বাম আমলে অ্যাকটিভিস্টরা চা বাগান বা অন্যত্র সরকারি অনুমতি ছাড়া কাজ করতে পারত? নিরাপদে করত?
  • lcm | 118.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১২:১৮665291
  • বাপ্রে, এ যে অট্টহাসি।

    যাই হোক -- এই এক ঘ্যানঘ্যনে ৩৪ বছরের বামেদের অকর্মন্যতা, ৭০-এর সন্ত্রাস জুজু, তিনোদের সিঙ্গুরে নেপোয় দই চেটেপুটে মেরে দেওয়া --- এসব হেজে গেছে, এক জিনিস আর কদ্দিন, আর পোষায় না।

    এবার সামনে দেখো।
    জয় গুরু, জয় বাঙালি।
  • | 213.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১২:১৯665292
  • য বলেছো এল সি এম দা ঃ)
  • PT | 213.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১২:৩৩665293
  • "টাটা ন্যানো ফেইল্‌ড - হোয়াট আ হাইপ।"
    অনেকেই ঘটনা ঘটার পরে মেধাশক্তি প্রয়োগ করে। কিন্তু মব্যার হাতে ক্রীড়নক হওয়ার কালে এটা সকলের জানা ছিল যে সাত বছর বাদে এমনটি ঘটবে?
    কেন্দ্রীয় সরকার ৪৭ সালে জানত যে নবরত্নের রত্নরা একে একে উধাও হবে? ন্যানো ছাড়া আর যত ব্যক্তিপুঁজি কেন্দ্রিক কারখানা বন্ধ হয়েছে তারা সকলেই জানত যে তাদের ব্যবসা লাটে উঠবে তা সত্বেও ইন্ভেস্ট করে মূর্খামি করেছে?

    আর সামনে কি আছে দেখার? রাষ্ট্রের অনুমতিক্রমে মাছ খাব না খাবনা কিংবা কবে চুল কাটব?
  • lcm | 118.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১২:৩৯665295
  • তাহলে আর কি করবেন, ২১০০ সাল অবধি ন্যানো হয় নি, ক্যানো হয় নি - বলে ছিচকাঁদুনি কাঁদুন। আর এক পক্ষ, ৩৪ বছর, ৩৪ বছর করে সমান তালে চিল্লিয়ে যাক।
  • | 213.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৩:০০665296
  • " এক আজনবী হাসিনা সে .."
  • SC | 117.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৩:০৯665297
  • এখন আমার মনেহয় সিপিএম কে এই রাস্তা তে হাঁটতেই হত। রাজ্জাক দা কিংবা গুরুদাসের মত পুরনোপন্থী অনেকে চাননি ভেতরে ভেতরে, কিন্তু হাঁটতেই হত। কারণ দলের supporter বেস টাই পাল্টে গিয়েছিল। এই পি এম যেরকম বলল, ওইরকম একটা শিক্ষিত মধ্যবিত্ত দের পার্টি হয়ে গিয়েছিল। টাই এই পি এম টাইপ এর সমর্থকের দের থেকে একটা প্রবল চাপ ছিল। "বস, এসব কোমিউইস্ম পরে হবে, আমাদের মোটা মাইনের চাকরি আগে দিতে হবে।" আর পার্টির মাঝারি লেভেল তা এরাই কন্ট্রোল করত।
    ৭০ সালে সিপিএম এর সাপোর্ট বেস অনেক আলাদা ছিল, এই শিক্ষিত মধ্যবিত্ত ছিল না। সে জন্য উদ্বাস্তু দের জন্য লড়া গিয়েছিল, ল্যান্ড রিফর্ম করা গিয়েছিল। unfortunately, সেটার ফল হিসেবে উঠে আসে একটা ক্লাস, যারা পার্টির হাত ধরে উপরে উঠেছে। এবার তাদের আরো চাই। সিঙ্গুরে কারখানা হলে সিঙ্গুরের চাষীরা চাকরি পাবে, এরকম বড় দিল নিয়ে এরা এটা করার মতেই চেষ্টা করছিল না। আর সেটা কখনো হতও না। টাটা সেরকম প্রমিসও কোনদিন করেনি। আর একটা চাষী হটাথ করে গাড়ির কারখানার অ্যাসেম্বলি লাইন এ ফাটিয়ে দেবে, এটা কেউ বিশ্বাসও করত না।
    এদের তদ্বির তা আসলে ছিল ইঞ্জিনিয়ার সাহেব বাড়ির ছেলের চাকরি হবে কিনা, তা নিয়ে।
  • SC | 117.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৩:১৪665298
  • আর পি টি দার ব্যাপারটা বুঝি। অন্য সমস্যা। মনে মনে যে খুব মেনে নিতে পেরেছেন ওই সালিম বুদ্ধ সখ্যতা তা নয়। তবে আজীবন সিপিএম করে হটাথ এই বয়সে যদি জানা যায় সারা জীবনের প্রেম আর বিশ্বাস একটা মিথ্যের উপরে দাঁড়িয়ে ছিল, সেটা মেনে নেওয়া খুব শক্ত। বরং "না কোনো মিথ্যে ছিল না" বলে সেটাকে আঁকড়ে থাকার চেষ্টা করাটাই স্বাভাবিক। মৃনাল সেন, কিংবা শোভা সেন যেমন। আর যারা একটা সময় পার্টি তা সিরিয়াসলি করেছেন, তাদের মজ্জার ভিতরে ঢুকে গেছে, পার্টির বাইরে কোনো সমালোচনা করব না। শোভা সেন এর একটা ইন্টারভিউ ছিল আনন্দবাজারে, মনে আছে সেখানে বলেছিলেন এরকম কিছু।
  • শ্রী দাম | 11.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৩:১৬665299
  • সিঙ্গুর আন্দোলন ঠিক কোন আমলে হয়েছিল? বয়স হচ্ছে, স্মৃতিশক্তি ক্রমহ্রাসমান। তাপসবাবু যদি একটু খেয়াল করান।
  • pi | 74.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৩:২০665300
  • চমত্কার।
    এতক্ষণ গাল দিচ্ছিলেন প্রফেশনাল প্রতিবাদীদের। সেই নিয়ে প্রশ্ন করতে গেলেই উত্তর না থাকায় গাল পড়লো শখের প্রতিবাদীদের উপর। কামদুনির ঘটনাত প্রতিবাদ করে অপরাধ করেছেন তান্রা। কিছু হলে দায় তাদের। ঠিক যেমন চা বাগানে কিচু হলে তার দায় তাই নিয়ে কাজ করে যাওয়া লোকজনের।

    শুধু আপনারা হচ্ছেন ঐ এইচ টি টি। এখানে বস্র বসে সবাইকে গাল দেবার ঠেকা নিয়ে রেখেছেন।
    চমত্কার।
  • PT | 213.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৩:৩৩665301
  • "আর পি টি দার ব্যাপারটা বুঝি। "
    SC আপনি আমার কোন ব্যাপারটা বোঝেন বা না বোঝেন সেটা ছেড়ে দিয়ে আপনার কথাটা বলুন। সিপিএমের সঙ্গে "প্রেম আর বিশ্বাস" অন্য অনেকে লেখে এখানে বা বাইরে তাদের অনেক বেশী ছিল। তারা আবার সিপিএমের উথান হলে (যদি হয়) ফিরে আসতে পারে।

    " ছিচকাঁদুনি কাঁদুন।"
    সে না হয় আমার দায়িত্ব। আপনি সামনে কোন গোলাপী রাস্তা দেখছেন সে কথা জানান। কংগ্রেস, সিপিএম, বিজেপি, তিনো এমনকি আআপ সব তো দেখা হল। এবার তো মনে হচ্ছে বাইরের দেশ থেকে রাজনৈতিক দল ও মুখ্যমন্ত্রী আউটসোর্সিং করতে হবে।
  • PM | 116.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৩:৫২665302
  • "এই সব সখের প্রফেসনাল/সখের প্রতিবাদী এমনকি হৃদয়ের টানে প্রতিবাদী এদের যে প্রতিষ্ঠিত রজনৈতিক দলের বিকল্প বলে চালানোর চেষ্টা হচ্ছে সেত এক্কেবারেই ফোলানো ফানুষ"---

    পাই এখানে আমার বক্তব্য হলো এই সব প্রতিবাদীরা সক্রিয় রাজনৈতিক আন্দোলনের বিকল্প নয়। সখের প্রতিবাদীদের আলাদা করে কোনো গাল পারি নি।

    আমি মনে করি না ব্যক্তি আমি বা আপনি-র থেকে আপনার লিস্টের লোকেদের প্রতিবাদের এক ছটাক বেশী মুল্য আছে এক্ষেত্রে।
  • PM | 116.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৪:০২665303
  • "আর পশ্চিমবঙ্গের শিল্পসম্ভাবনা। এতে একটু অবাক লাগে কারন এই একটিমাত্র আন্দোলনের চোটে শিল্পসম্ভাবনায় এতোবড়ো আঘাত এলো, এতে কি সরকারের ব্যর্থতাই উঠে আসে না? অনেক রাজ্যে অনেক সময়েই আন্দোলন হয়, সেসব রাজ্যেও কি এতোটা দুরবস্থা? এমনকি গুজরাটেও নর্মদা বাঁচাওএর মতো দীর্ঘ আন্দোলন চলছে, তাতে তো গুজরাটের শিল্পসম্ভাবনায় খুব একটা আঘাত লাগেনি। তাহলে পশ্চিমবঙ্গে তখনকার সরকার কি করেছে যে একটিমাত্র শিল্প গড়ার ব্যর্থতার চোটে দুই প্রজন্ম পিছিয়ে পড়ল?"---

    এইটা কি কইলেন স্যার। অন্য আন্দোলনের সাথে সিঙ্গুর আন্দোলনের তফাত করতে পারলেন না? এখানে টাটারা প্রয় ৫০০ কোটি টাকা ইন্ভেস্ট করে ফেলেছিলো। সমস্যা তৈরী করা হয় কারখানা ওপেন করার সময়। তার পরে টাইম টু মর্কেট- যা যে কোনো প্রডাক্ট লন্চের ক্ষেত্রে ভীষণ জরুরী তা জলান্জলি যায়। কোর্টের রায়ের আগে সরকারী পৃষ্ঠপোষকতায় পাঁচীল ভেঙ্গে কারখানার মাল লুঠ হয়।

    এরকম আর একটা আন্দোলনের উদাহরন দেখান ভু ভারতে যেখানে একটা তৈরী কারখানাকে খুলতে দেওয়া হয় নি। এই রিস্ক নিয়ে আপনি কোনো কম্পানীর শেয়ার হোল্ডার হলে ঐ কোম্পানীকে পঃবঃ এ ইন্ভেস্ট করার জন্য উৎসাহিত করতেন?
  • | 213.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৪:২৫665304
  • আবার আবার...
  • PM | 116.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৪:৩৭665306
  • ব্রতীনের আবার কি হলো?
  • PT | 213.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৫:৩১665307
  • আরো একজন বোধহীন বাঙালী......

    "এ বারের দেশপ্রিয় পার্ক পুজোর ঘটনা যদি প্রশাসনকে বিন্দুমাত্র ভাবিত করে থাকে, তবে শারদোৎসবের হিড়িকে কয়েকটি শর্ত আরোপিত হোক।

    প্রথমত, কঠোর ভাবে নিষিদ্ধ হোক পঞ্চমীর আগে পুজো উদ্বোধনের ‘ধামাকা’। মহাষষ্ঠীর আগে কোনও মতেই উন্মুক্ত হবে না প্রবেশ দ্বার। পুজো উদ্যোক্তাদের এবং প্রশাসনকে হয়তো সইতে হবে জনরোষের ধিক্কার। কিন্তু নিরাপত্তার কারণে এই বিধিনিষেধ চালু হলে রাজ্য তথা কলকাতার নাগরিকদের উপকার হবে।

    দ্বিতীয়ত, বন্ধ করা হোক পুজোর চার/পাঁচ মাস আগে থেকে গদ্য-পদ্য-ভুলভাল উদ্ধৃতি সহকারে শহরময় পুজো হোর্ডিংয়ের বিজ্ঞাপনী চমক।

    তৃতীয়ত, সখেদে বলতে ইচ্ছে করে, পুজোটা বিপণন হতে হতে বনেদি বাড়ির অন্দরমহলেও ঢুকে পড়েছে। ঐতিহ্যসম্পন্ন আরাধনা সরাসরি যদি বোকা বাক্সে সম্প্রচারিত হয়, তখন প্রচার এবং প্রযুক্তির দৌলতে পাওয়া প্রাপ্তির ভাণ্ডার ভক্তিটক্তি (যদি থেকে থাকে) সব কিছুকে নস্যাৎ করে দেয়। থিম পুজোও হয়েছে তেমনই। কে কত জৌলুস অর্থব্যয় চমক এবং চোখধাঁধানিয়া বিচিত্র শিল্পকর্ম প্রদর্শন করতে পারে তারই এক অপ্রতিরোধ্য প্রতিযোগিতা শুরু হয়েছে।

    সর্বশেষে, বিধিনিষেধ সম্পর্কে (প্যান্ডাল আয়তন পরিবেশ ইত্যাদি) প্রশাসনিক তরফে চূড়ান্ত সতর্ক-সিদ্ধান্ত অবহিত করা হোক পুজো উদ্যোক্তাদের।

    খুঁটি পুজোর হাস্যকর অকেজো আবহে যে পুজো প্রস্তুতি পর্বের আগমনি সূচিত হওয়ার রীতি চালু হয়ে গিয়েছে তার রাশ টানা ভীষণ প্রয়োজন। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখতে অনুরোধ করি। পুজো এখন শহুরে বিনোদনের চরম স্তরে উপনীত। আমরা উৎসবপ্রিয় জাতি, এই তকমা শরীরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। তাকে ঝেড়ে ফেলার কথা আসছে না। শুধু একটু সহনশীলতার কাঁটাতার দিয়ে উন্মত্ততাকে সীমাবদ্ধ করা হোক।
    http://www.anandabazar.com/editorial/%E0%A6%B8%E0%A6%AE-%E0%A6%AA-%E0%A6%A6%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AE-%E0%A6%AA-%E0%A6%B7-1.232671#
  • মিকটেক্স | 152.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৬:২৭665308
  • আমার প্রশ্নটা শুধু সিঙ্গুর নিয়ে ছিলনা। মেনে নিচ্ছি যে তৈরি কারখানা খুলতে দেওয়া হয়নি, যদিও তাতে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়না যে সরকার আদৌ কেন "জনহিতকর প্রকল্পে" একটি শিল্পগোষ্ঠীর হয়ে জমি অধিগ্রহন করতে রাজি হয়েছিল। মানে সিঙ্গুরে টাটারা ন্যানো কারখানা করলে সেটা ঠিক কি কারনে জনহিতকর হয় বুঝিনি।

    আপনি যে বললেন "পরবর্ত্তী দুই প্রজন্মের জন্য শিক্ষিত বাঙালীর পঃবঃ এ চাকরী পাওয়ার আশা দুরাশা"। আমার প্রশ্নটা এটা নিয়ে ছিল। সিঙ্গুরে কারখানা বন্ধ হয় ২০০৮এ, তার পরেও সরকার তিন বছর ছিল আর তার আগেও বহু বছর একটানা ক্ষমতায় ছিল। তো এই এত বছররের ক্ষমতায় থাকার ফল মাত্র একটা ৫০০ কোটির কারখানা বন্ধ হয়ে গেলে দুই প্রজন্মের পিছিয়ে যাওয়া? ওই একটা ন্যানো ছাড়া কুড়ি বছরে কি আর একটাও কারখানা করা যায়নি? ছোট-বড়ো নানান কারখানা খোলা যায়নি? মানে মাত্র একটা ন্যানো কারখানা বন্ধ হওয়ার জন্য বলতে হয় যে দুই প্রজন্ক পিছিয়ে গেলাম, এরকম ডিমের ঝুড়ির অবস্থা পশ্চিম বঙ্গে কিকরে হল সেটাই জানতে চেয়েছিলাম।
  • | 12.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৭:১৮665309
  • কোথায় যেন পড়েছিনু "একদল শ্মশান করে দিয়ে গেছে, এখন সেখানে শ্মশান কালী নাচছে"।
  • PM | 116.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৭:৫৪665310
  • "মানে সিঙ্গুরে টাটারা ন্যানো কারখানা করলে সেটা ঠিক কি কারনে জনহিতকর হয় বুঝিনি।
    "--আপনার এই প্রশ্নটা সুপ্রিম কোর্ট বিচার করছে। প্রত্যক্ষ বা পরোক্ষ্য রোজগার তৈরী জনহীতকর কিনা আইনানুযায়ী তার উত্তর সিগ্গির পাওয়া যাবে কোর্টের রায়ে। আমি আর আলাদা মন্তব্য করছি না।

    "ওই একটা ন্যানো ছাড়া কুড়ি বছরে কি আর একটাও কারখানা করা যায়নি? ছোট-বড়ো নানান কারখানা খোলা যায়নি? মানে মাত্র একটা ন্যানো কারখানা বন্ধ হওয়ার জন্য বলতে হয় যে দুই প্রজন্ক পিছিয়ে গেলাম, এরকম ডিমের ঝুড়ির অবস্থা পশ্চিম বঙ্গে কিকরে হল সেটাই জানতে চেয়েছিলাম।"---

    নব্বইয়ের আগে কেনো শিল্প হয় নি তার অনেক কারন আছে, তার কিছু ঐতিহাসিক, কিছু রাজনৈতিক। জ্যোতিবাবুর প্রায়োরিটিতে না থাকাও তার মধ্যে একটা। নব্বইয়ের মাঝামাঝি থেকে অবস্থা পাল্টাতে থাকে। নতুন শতব্দির শুরুতে তার ফল পাওয়া যেতে থাকে। PT একটা হিন্দুর লিন্ক দিয়েছিলো--পঃবঃ এর ম্যানুফ্যাকচারিং এর সম্পর্কে। জিন্ডালের স্টীল প্ল্যান্ট, ইনফি, টিসিএস ইত্যাদি, ছাঙ্গির নতুন এয়ারপোর্ট ইত্যাদি অনেক কিছু ঘোষনা হয়। বেশীরভাগি মুখ থুবরে পড়ে।

    ( বোধ হয় জ্যোতিবাবুই স্থিতাবস্থা প্রেমী বাঙালীর মনের খবর রাখতেন। শিল্প টিল্প নিয়ে খুব কিছু মাথা ঘামননি, রিস্কও নেননি একফোঁটা। বামেদের রাজত্ব-ও নির্বিঘ্ন ছিলো। বুদ্ধের মাথায় কি চাপলো মানুষের রোজগার, চাকরী ইত্যাদি "বুর্জোয়া" বিষয় নিয়ে ভাবতে গেলো আর ৫০ বছরের পুন্জিভুত সমস্যাকে ৫ বছরে মেটাতে গেলো শেহেবাগের মত ক্রিজের বাইরে বেড়িয়ে ঃ)। জব ক্রিয়েসনটা প্রায়োরিটিতে আনাটা অনেকের মতে ( এ পাতার-ও) স্ট্রিক্ট no-no প্রায় পাপ করার মতো ব্যাপার, অথচ গোটা দুনিয়া সেই চেষ্টাই করছে। ঐ সদা বাবু যেমন বল্লেন In a democracy, the people get the government they deserve. )
  • মিকটেক্স | 152.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৮:২১665311
  • অনেকটাই রিয়েলিস্টিক উত্তর দিলেন, কিছুটা একমত।

    আমার মনে হয় পশ্চিমবঙ্গের কোন সরকারই কর্মসংস্থানের গুরুত্ত্ব উপলব্ধি করেন নি। যার ফলে ছোট বা মাঝারি শিল্পগুলোতেও বোধায় কখনো সেরকম জোর দেওয়া হয়নি। আর হঠাত করে বড়ো কারখানা বানাতে ঝাঁপিয়ে পড়েছিল, সেখানেও ব্যাকগ্রাউন্ড চেক খুবএকটা হয়নি।

    "প্রত্যক্ষ বা পরোক্ষ্য রোজগার তৈরী জনহীতকর কিনা আইনানুযায়ী তার উত্তর সিগ্গির পাওয়া যাবে কোর্টের রায়ে" এটা বোধায় সঠিক হল না। যেকোন প্রত্যক্ষ বা পরোক্ষ রোজগারই যদি জনহিতকর হয় তো বলতে হবে পুরো প্রাইভেট সেক্টরটাই বিরাট জনহিতকর কাজে লেগে আছে, যেখানে যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট জমি নিতে চাইবেন তাই জনহিতকর অ্যাখ্যা পেয়ে যাবে। এরকম বোধায় কেউই ভাবেন না। প্রশ্নটা হচ্ছে যে টাটার মতো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিজের প্রফিট করার জন্য কারখানা খুলতে চায়, রাজ্য সরকার কেন তার হয়ে জমি অধিগ্রহন করে সেই জমি তার হাতে তুলে দেবে। আর সেই তুলে দেওয়াকে কেন "জনহিতকর কাজে জমি অধিগ্রহন হইল" বলে চালাতে যাবে। খেয়াল করুন, জব ক্রিয়েশন টাটার ফার্স্ট প্রায়োরিটি না, ওটা ইনসিডেন্টাল। টাটা একটি প্রাইভেট এনটিটি, প্রফিট হবে না এরকম কোন কাজে সে কখনো হাত দেবে না। বরং জব কম ক্রিয়েট করে যদি প্রফিট বেশী করা যায় তো আরো খুশী হবে। তাই টাটার হয়ে জমি অধিগ্রহন আর যা হোক, জনহিতকর না।
  • PT | 213.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৮:২৫665312
  • সিমেন্ট কারাখানার উদ্দ্বোধন করে আসার কালে বুদ্ধবাবু ও সেইসময়ের এক কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে মাইন ব্লাস্ট করানো হয়। এই ঘটনাটিকে নিন্দা করা দূরস্থান অনেকেই মৌন থেকে সমর্থন করেছিল।
    এই ঘটনার পরে অনেক কিছু "শুরু" হয়। সেসব ইতিহাস ভুলে সেরেফ টেকনিকাল কচকচি করলে কোন উত্তরই পাওয়া যাবে না।
    তবে এটা আবার মনে করিয়ে দেওয়া ভাল যে ২০১০ সালে real ইন্ভেস্টমেন্টের হিসেবে পব প্রথম ছটি রাজ্যের মধ্যে ছিল।
  • আবার ঢপবাজি | 90.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৮:৩৮665313
  • আবার ঢপবাজি।

    মাইন বিস্ফোরণের ঘটনাকে মাওবাদী অ্যাকটিভিস্টরা বাদে কেউই সমর্থন করে নি। আর তার পরে লালগড় আন্দোলন শুরু হয়েছে। সিঙ্গুর নন্দীগ্রাম তার আগেই হয়ে গেছে।

    পড়াশুনো জানা লোকেরা কিকরে এরকম জোশের সাথে কাঁচা ঢপ মেরে যায় - এ মাইরি শেখার আছে পিটিকে দেখে।
  • pi | 24.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৮:৫১665314
  • এই টইটার নাম ভাট ক'রে দিলে হয় না ?
  • | 213.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৯:০৫665315
  • " মেরে দিল মে আজ কেয়া হ্যায়, তু কহে তো ম্যায় বাতাদু.."
  • sm | 233.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৯:৫১665317
  • পিটি কে দিলাম পড়বার জন্য।বুদ্ধবাবু আর মোদী সরকারের মধ্যে কি কি কৌশলগত পার্থক্য ছিল; সেটা অনুধাবন করুন।
    Immediately after the Nano deal was sealed, Gujarat Industrial Development Corporation had notified six villages for acquisition in Sanand. Farmers initially were under the impression that the authorities will take away their land for free. In distress, about 3,000 of them protested. The government explained that it was not trying to get their land for free, declared the price of the land at Rs 1,200 per square meter (US$108,000 per acre), four-times better than the market price. The opposition crumbled, farmers enthusiastically cooperated with the government, and agreed to the acquisition.
    Post-acquisition, the locals claim one of the biggest gains to come out of the Nano project is that the environment in our village has improved drastically. The Gujarat government has placed significant efforts into preventing pollution and improving environmental quality in Sanand. It has given notice to factories, small as well as large, that emit high levels of pollution in the area to either leave or treat the pollutants. This has been well received by rural communities around Sanand.

    Tata paid Rs 900/sqm (US$81,000 per acre) to Gujarat Government for the land in Sanand.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন