এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nearly Headless Nick | 131.*.*.* | ০৬ মে ২০১৩ ০৯:৫০523886
  • *কি*
  • Nearly Headless Nick | 131.*.*.* | ০৬ মে ২০১৩ ০৯:৫১523887
  • ও, এইটা দিতে ভুলে গেসলুম;-)

  • lcm | 34.*.*.* | ০৬ মে ২০১৩ ০৯:৫৭523888
  • কি মুশকিল, প্রকৃত সিপিএম সমর্থক কি করে ভোটে পরাজয়ের দায় সিপিএমের ওপর দেয়! যারা দেয়, তারা কেউ সাচ্চা সিপিএম নয়...
  • ranjan roy | 24.*.*.* | ০৬ মে ২০১৩ ১০:০০523889
  • ওরে বাবা! কেরালা ও বঙ্গে সীমিত থাকলে চলবে না? নর্থ-ইস্ট ও ল্যাতিন আমেরিকার ডেটা নিয়েও কথা বলতে হবে?
    এত কঠিন অংক আমার সিলেবাসের বাইরে, তাই হার মানলাম।

    আমার ছিল সোজা প্রশ্ন। গত কয়েক দশকে কেরালায় চলেছে পাল্টাপাল্টি। বঙ্গে টানা বামদলএর একছত্র রাজত্ব। সর্বভারতীয়
    প্রেক্ষাপটে কংগ্রেস ও সিপিএম এর নীতি কেরালা ও বঙ্গের জন্যে মূলতঃ একই।
    বঙ্গে সিপিএম এর 'বিকল্প' না থাকায় ওরা নিজেদের 'প্রগতিশীল' উন্নয়ন নীতি টানা ৩৪ বছর প্রয়োগের সুযোগ পেল।
    কেরালায় আবার সেই সুযোগ পেল না। মাঝেমাঝেই পাবলিক নিকৃষ্ট বিকল্পকে শাসন করার সুযোগ
    দিল।
    আমার প্রশ্ন এইটুকুই-- তাতে কেরালার তুলনায় বঙ্গের জনগণের কোন লাভ হয়েছে? বা টানা কয়েক দশক সিপিএম কে না রাখায় কেরালার জনগণের কোন বিশাল ক্ষতি হয়েছে?
    উন্নয়নের সূচকে? হিউম্যান ভ্যালুর সূচকে?
    কাল সর্বভারতীয় চিট ফান্ড অ্যাসোসিয়েশনের কর্তার বক্তব্য শুনলাম একটি সর্বভারতীয় চ্যানেলে। তাতে উনি আইনি চিটফান্ড ব্যবসায় দেশের কত মঙ্গল তা জানালেন, অহেতুক ভয় দূর করতে বললেন।
    আর বললেন যে অনেকেই জানেন না যে কেরল সরকার নিজেই একটি আইনি চিটফান্ড চালাচ্ছে, সেটা নাকি ভালই চলছে।
    আমি বুঝভম্বুল!
    এ নিয়ে কেউ কিছু জানেন?
  • Nearly Headless Nick | 131.*.*.* | ০৬ মে ২০১৩ ১০:০৫523890
  • চিটফান্ড বেআইনী নয় তো। এই তো আপনার রামোজী রাও - যাঁর ওই হায়দ্রাবাদে ফিল্ম সিটি আছে - গুচ্ছের কাগজ, টিভি চ্যানেলের মালিক (ইটিভি যেমন) - তাঁরও ছিলো কিছুদিন আগে অবধি। বাবা বেশ কিছুদিন ইটিভি-তে ছিলো, তখন বাবাদের কাছেও অফার ছিলো। তবে সেই চিটফান্ডে অ্যাবসার্ড ইন্টারেস্ট দিত না। নর্মাল এফডি-র চেয়ে অল্প একটু বেশি দিত।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ মে ২০১৩ ১০:১৫523891
  • আমি যতদূর জানি, প্রত্যকটা দলকে ইলেকশন কমিশনে খরচের অডিট রিপোর্ট দিতে হয়। খরচের একটা ঊর্দ্ধসীমাও আছে। আইন হলো বিধানসভা কেন্দ্রপিছু ৮ থেকে ১০ লাখ (রাজ্যের আয়তনের হিসাবে বাড়ে কমে)।
    http://eci.nic.in/eci_main1/Contesting.aspx
    কিছু না জেনে কিছু না দেখেই এটুকু বলে দিতে পারি প্রত্যকটি দলের অডিট রিপোর্ট সেই সীমার মধ্যেই থাকে। "আসল" খরচের হিসাব কেউই দেয় না। ফলে এটা জানার কোন রাস্তা নেই কে কতো খরচ করেছে।

    আপনি বলছেন ৩২ বছর একটানা ক্ষমতায় থাকা ঠিক নয়। তরপরেও "ঠিক ঠাক" বিকল্প না থাকলে কি হবে?

    হঠাৎই মনে পড়লো। সাচার কমিশনের রিপোর্ট মুসলমান সম্প্রদায়কে বামবিমুখ করে দিয়েছে। বাম পরাজয়ের এটা একটা কারন। তার সাথে অবশ্যই, নন্দীগ্রাম, সাতেঙ্গাবাড়ি, নেতাই-এর গণহত্যা, গ্রাম বাংলায় বিরোধীর লাইফ হেল করে দেওয়া ইঃ। কং-তৃণ জোট কাজ করেছে। বাম বিরোধীভোট ভাগ হয় নি। এর সাথে রিজওয়ান-নন্দীগ্রাম-সিঙ্গুর নিয়ে শহরের (মূলতঃ কলকাতার) নাগরিক সমাজের প্রতিবাদ।
  • কৃশানু | 177.*.*.* | ০৬ মে ২০১৩ ১০:১৮523892
  • চিট ফান্ড প্রচুর আছে। কিন্তু মার্কেট থেকে টাকা তুলতে হলে সেবী-র আন্ডারে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইন্সটি হিসেবে পন্জিকৃত হতে হয়। সেবী এদের নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক ভাবেই ইন্টারেস্ট রেট নরমাল হয়। শ্রীরাম ট্রান্সপোর্ট একটা বড় নাম।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ মে ২০১৩ ১০:২০523893
  • পিটি। তোমার মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। তবে নন্দীগ্রাম, সাতেঙ্গাবাড়ি, নেতাই-এর গণহত্যা এগুলো কোন ব্যাপার নয় এরকম মন্তব্য বেশ হাড়হিমকর।
  • চান্দু মিঁঞা | 122.*.*.* | ০৬ মে ২০১৩ ১০:২২523895
  • কে কত খরচ করেছে জানা যাবেনা এস্টিমেট করতে হবে। কি ভাবে ? রোজগার এস্টিমেট করে। আর এই সারদা কান্ডের পর সেই এস্টিমেটই বলছে তৃণমূলের খরচের বহর।
  • dd | 132.*.*.* | ০৬ মে ২০১৩ ১০:২৩523896
  • ও হো হো হো।

    পিটি বুঝি শুধু ন্যাড়াকেই গুরুর বুজিশ্রীর সম্মান দিলো ? আমাকে স্রেফ বাদ্দিলো। অথচো আমি কতো সিনিয়ার। আমি, আমি কি প্রচন্ডো প্যাথোলজিক্যাল, প্র্যাক্তিক্যালি নিউরোটিক।

    তাও ও ..........................
  • ranjan roy | 24.*.*.* | ০৬ মে ২০১৩ ১০:৩১523897
  • নিকবাবুকে,
    কে কি জন্যে লেখে তার চেয়ে বেশি ইমপর্ট্যান্ট যা লিখছে তার মধ্যে আদৌ কোন ফ্যাক্ট আছে কি না! প্রসেনজিত বেরাকে আক্রমণ না করে( আপনি যখন মাইনে পেয়ে নয়, ভেবে লিখছেন ) বরং সোজাসুজি বলুন-- ওপরের পয়েন্ট গুলো সব ডাহা মিথ্যে! কোন চিটফান্ডের টাকায় বাম সরকারের কোন মেলাটেলা হয় নি। হলদিয়ায় ওদের ফিল্মাসিটির জন্যে কোন বাম নেতা কোন সাহায্য করেন নি। গণশক্তির সারদায় বিজ্ঞাপনের জন্যে কোন বড় নেতা কুটোটিও নাড়েন নি। ওগুলো রুটিন হিসেবে এসেছে। বলুন, গৌতম দেবের ভাই প্রদীপ দেবকে বাম সরকার জলের দরে ফ্যক্টরি খুলতে জমি দেয় নি এবং সেই জমি দেখিয়ে প্রদীপবাবু ব্যাংক থেকে মোটা টাকা তুলে তিনবছর ধরে ফ্যাক্টরি না করে চুপচাপ বসে আছেন-- এগুলো মিথ্যে কথা, হলুদ ইয়ে।
    তাহলে এ নিয়ে কথা বলা যাবে।

    দুই, সিবিআই তদন্ত কেন চাইছে সিপিএম?
    এইজন্যে যে এইফান্ডগুলোর সঙ্গে বর্তমান শাসকদলের মাখামাখি এত স্থুল তার তুলনায় সিপিএম এর ভূমিকা নগণ্য।
    ( যেমন খোলাখুলি কিছু নেতা কে চিটফান্ড কোম্পানিতে মোটা টাকা দিয়ে পে-রোলে রাখা)।
    আর কিছু বড় বড় দের অভিযুক্ত করতে যে ধরণের প্রমান লাগে তা এই সিস্টেমের ইনবিল্ট সুরক্ষার ফলেই পাওয়া কঠিন।
    উদাহরণ, এত কিছু সত্ত্বেও গুজরাত তদন্তে সিট প্রত্যক্ষ ভাবে নরেন্দ্র মোদিকে বুক করতে পারেনি, ক্লিন চিট দিয়েছে।
    তবু কিছু কোল্যাটার‌্যাল ড্যামেজ হতেই পারে। নীচের তলার কিছু কর্মী-নেতাকে পার্টি থেকে বের করে দেয়া হবে। যেমন খড়দার কমরেদ দে। ওনার সামান্য কর্মী থেকে দু-দুটো বাড়ি গাড়ি, স্ত্রীর কম্পিউটার বিজনেস ইত্যাদি নিয়ে পার্টির মধ্যে কথা উঠলেও তদন্ত চেপে দেয়া হয়েছে।
    আজ উনি expendable। অসীমবাবু বেঁচে গেলেন। পুলিশ জেরা করার আগে উনি কমরেড দে'র অশুভ যোগাযোগ নিয়ে কিছুই জানতেন না।
    মুখ্যমন্ত্রীও পয়লা বৈশাখের আগে কিছুই জানতেন না। মন্ত্রীরা আলাদা প্রজাতি। ওনাদের দেরিতে ঘুম ভাঙে। উনিও আরাবুল-কাউ- ইকবালকে জেলে পুরেছেন। কুনাল-হাকিম বেঁচে গেলেন।
    কাজেই সিবিআই তদন্ত হলে সিপিএম এর কিছু বোড়ে, একটা-দুটো উটের বেশি লোকসান নেই। শাসক দলের কিস্তিমাত হওয়ার সম্ভাবনা।
    অথচ, সিপিএম এর রননীতিগত লাভ ষোল আনা। গ্রামবাংলার ভোটই সিপিএম কে ফিরিয়ে আনতে পারে। আর চিটফান্ড কান্ড শাসক দলের গ্রামীণ ভোটব্যাংকে বিরাট ধ্বস নামাবে, সন্দেহ নেই।
  • Nearly Headless Nick | 131.*.*.* | ০৬ মে ২০১৩ ১০:৩৪523898
  • রঞ্জনদা - দুটো প্যারাগ্রাফে বর্ণিত স্কেলটা একেবারেই মিললো না। প্রথম প্যারায় যা লেখা আছে তার একটাও যদি সত্যি হয়, সেটাও পেন্টুল খোলার পক্ষে যথেষ্ট।

    তাই বলছিলাম আর কী - স্পেকুলেশন ইঃ করে কোনো লাভ নেই। সিবিআই তদন্তই হোক না।
  • ranjan roy | 24.*.*.* | ০৬ মে ২০১৩ ১০:৪০523899
  • নিক ও কৃশানুকে,
    অবশ্যই আইনি পথে চিটফান্ড চালানো সম্ভব। তাই বঙ্গে এই-দুনম্বরীগুলো কেউ চিটফান্ড হিসেবে রেজিস্ট্রেশন করায় না। কারণ তাহলে গাঁজাখুরি লাভ/ সুদ দেখানো যাবে না।
    আমার সেই কেরালা নিয়ে কথা। কেন বঙ্গে সরকারী উদ্যোগে আইনি চিটফান্ড চলতে পারেনা?
    আসলে যেভাবে লোকের অবিশ্বাসের ঢল নামছে তাতে ব্যাংক রান হওয়ার মত অবস্থা। বেশকিছু আপাততঃ ভালো সংস্থাও বন্ধ হবে। তাতে প্রচূর লোক বেকার হবে। পরিবারগুলো পথে নামবে। আমার ঘনিষ্ঠ দু'একজনের প্রায় সেই অবস্থা। আমি বিচলিত। ঘুণের সঙ্গে সর্ষেও পিষবে। কোন আশার আলো দেখছি না।
  • ranjan roy | 24.*.*.* | ০৬ মে ২০১৩ ১০:৪৭523900
  • নিক,
    না, পেন্টুল খোলার পক্ষে যথেষ্ট নয়। যেমন প্রদীপ দেব ঘটনাটিকে আদৌ অস্বীকার করেন নি। শুধু বলেছেন যে এর সঙ্গে ভাই, প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের, কোন সম্পর্ক নেই। ব্যস-,
    পবন বনশাল ও বলেছিলেন-- ওর ভাইপো ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে তো কি? ওঁর সঙ্গে এসবের কোন সম্পর্ক নেই।
    মমতাও গৌতম দেবের অভিযোগের উত্তরে বলেছেন-- উনি একা, কোন পরিবার নেই।
    বড়দের বুক করা এত সহজ নয়।
    আর আপনাকে আশ্বস্ত করি। আমার সোর্স আদৌ তিনো-টিনো নয়।
    আপনি নিজে একটু পার্টির ভেতরে খোঁজ নিন।

    এইসব বাওয়াল সত্ত্বেও বলব-- আবার রুটি পাল্টাও, পুড়ে যাচ্ছে!
  • Nearly Headless Nick | 131.*.*.* | ০৬ মে ২০১৩ ১০:৫০523901
  • রঞ্জনদা - আমার খোঁজ নেওয়ায় কী আসে যায়? সবই তো স্পেকুলেশন। বরং সিবিআইই ভালো।

    মাঝখান থেকে লোকে ওই বেঘোরে মরা ছেলেটার কথা ভুলেই গেল...সাতদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিলো না?
  • dd | 132.*.*.* | ০৬ মে ২০১৩ ১০:৫৬523902
  • dd আপনি হল অফ ফেম এ আছেন ঃ)।
    কল্লোলদা আর রঞ্জন দা- বামেরা হেরেছে বেশ হয়েছ। কিন্তু এই রুটি পাল্টানোর তত্ত্বটা জমলোনা। বরং কল্লোলদা হারার যে কারণগুলি লিখেছেন সেগুলি অনেক যুক্তিযুক্ত।
  • PT | 213.*.*.* | ০৬ মে ২০১৩ ১১:২২523903
  • ঐ যে জনতা গবর্মেন্ট আসার পরে কত বার রুটি পাল্টাল তাতেই তো ভারতীয়দের HDI উঠতে উঠতে UNDP-র তালিকাতে ১৩৬-এ গিয়ে দাঁড়াল!! আর রুটি পাল্টনোর জন্য বাবরি ধ্বসিয়ে বিজেপি ২ থেকে ১৪৪ হল। তাতেও ভারতের প্রভূত উন্নতি হল!! এখন রুটির এপিঠে কং ওপিঠে বিজেপি-সারা জীবন ওল্টাতে পাল্টাতে থাকি-আর যারা টাকা বাগানোর বাগিয়ে নিক!!
  • dd | 132.*.*.* | ০৬ মে ২০১৩ ১১:২৫523904
  • উপরের DDটা আবার কে রে বাবা?
    বুজিলাম না।
  • Ekak | 125.*.*.* | ০৬ মে ২০১৩ ১১:৩০523907
  • আফনের অল্টার ইগো বধায় :):)
  • bb | 132.*.*.* | ০৬ মে ২০১৩ ১১:৩৪523908
  • উফ্ফ ওটা dd নয়, আমি-সরি ফর টাইপো।
  • Nearly Headless Nick | 131.*.*.* | ০৬ মে ২০১৩ ১১:৩৭523909
  • তাইলে তো একক ঠিকই বল্ল। dd আর bb মিরর ইমেজ;-)
  • কল্লোল | 125.*.*.* | ০৬ মে ২০১৩ ১২:০৫523910
  • উরিত্তারা। দীপ্তেন আমায় দাদা বলছে দেখে হৃদকমল জ্যাম হওয়ার জোগাড়। পরে মনে হলো দীপ্তেনের আন্তারা ফুসকুলিয়ে গ্যাছে কি না সেটাও খোঁজ নিতে হয়। এমন সময় বিবির পোস্ট। ওঃ সত্যি এরকম মিরর ইমেজ ভুলও হয়? এটা সত্যিই মজার।

    পিটি।
    রুটি পাল্টালে উন্নতি হবে এমন কথা তো রঞ্জন কোথাও বলে নি। বরং বলেছে রুটি পাল্টাতে থাকলে শাসকদল একটু সমঝে বুঝে চলবে। তবে আমার মতে এটা রাজ্যে যতটা প্রযোজ্য কেন্দ্রে ততো নয়। কেন্দ্রে রুটি পাল্টাও আর যাই করো, ব্যালেন্সের খেলা খেলতে হবে। প্রাক বিশ্বায়নের যুগে ক্ষমতায় যেই আসুক তাকে মিলিমিশি অর্থনীতি নিয়ে চলতে হতো। উত্তর বিশ্বায়ন যুগে খোলা বাজার নিয়ে চলতে হবে। কোন রকম অতি উগ্রবাদ চালানো বেশ কঠিন সে হিন্দুত্বই হোক আর পুঁজিবাদই হোক বা সমাজতন্ত্রই হোক।

    আমি ব্যক্তিগতভাবে বেশ জোরদার বিরোধী পক্ষের দিকে। ক্ষমতায় যেই থাকুক - বিরোধীরা যেন জোরদার হয়। বহুস্বর থাকুক। নইলে শুধু সিপিএম ও তৃণমূল হয়ে গেলেও বিপদ।
    তবে এসবই আমার উইশফুল থিংকিং। এমনটা হওয়ানোর জন্য যা যা করতে হবে, তা আমার তো দূরস্থান, আমার পবয়ের বন্ধুদেরও নেই।

    শহীদ সুদীপ্তর মৃত্যু নিয়ে তো সিবিআই তদন্ত না হলে বামেরা বৃহত্তর আন্দোলনের কথা বলেছিলো। চিটিংবাজ সুদীপ্তর ঠেলায় তারাও দেখি আর এসব নিয়ে তেমন রা কাড়ছেন না।

    পথে নামো সিপিএম - শহীদের রক্ত যেন ব্যার্থ না যায়।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ মে ২০১৩ ১২:০৯523911
  • চান্দু। নিজেদের রোজগারের টাকা ইলেকাশনে ঢালবে এতো বড়ো গান্ডু কেউ নেই।
  • ranjan roy | 24.*.*.* | ০৬ মে ২০১৩ ১২:১২523912
  • নিক,
    সিবিআই নিশ্চয়ই চাই।
    কিন্তু সব তো স্পেকুলেশন নয়।
    যেমন কুঘো সারদায় সিইও ছিলেন, মাসে বেশ কিছু লাখ মাইনে পেতেন(১৬ লক্ষ?) এটা হার্ড ফ্যাক্ট।
    সেনবাবু দিদির ছবি এককোটি ছিয়াশি লক্ষ টাকায় কিনেছেন-- এটা হার্ড ফ্যাক্ট।
    দিদির এক ফোটোগ্রাফার সারদারও পে-রোলে ছিলেন হার্ড ফ্যাক্ট।
    অর্পিতা সাংবাদিকতার কিছুই জানতেন না, কিছুই করতেন না-- তবু মোটা মাইনেয় সারদার পে-রোলে ছিলেন--এটা হার্ড ফ্যাক্ট, স্পেকুলেশন নয়।

    তেমনি প্রাক্তন আইপিএস সিপিএমের রাণাঘাটের প্রাক্তন বিধায়ক দেবেন বিশ্বাস আড়াই বছর ধরে সারদার সিকিউরিটি কন্সালট্যান্ট-- এটাও হার্ড ফ্যাক্ট, কোন স্পেকুলেশন নয়। উনি নিজেই স্বীকার করেছেন, অর্পিতার মত।
    তেমনি অসীমবাবুর আপ্ত-সহায়ক খড়দার দে সারদা যোগাযোগে দু-দুটো বাড়ি কিনল, গাড়ি কিনল, জমি কিনল, বৌয়ের বিজনেস জমিয়ে দিল-- কিন্তু সিপিএম নেতৃত্ব এতদিন কিছুই জানতেন না, পুলিশ বলায় জেনে ওকে পার্টি থেকে বের করেছেন-- এটা স্পেকুলেশন নয়, হার্ড ফ্যাক্ট।
    গৌতম দেবের ভাই প্রদীপ দেব; সরকার থেকে শস্তায়( বোতলবন্দি পানীয় বানানোর জন্যে) ফ্যাক্টরির জন্যে জমি পেয়ে ব্যাংক থেকে লোন নিয়েছেন--কিন্তু আজও ফ্যাক্টরি শুরু হয় নি। এটা ফ্যাক্ট, কারণ উনি নিজে স্বীকার করেছেন। তবে বলেছেন -এর সঙ্গে গৌতম দেবের কোন সম্পর্ক নেই।-- কোনো স্পেকুলেশন নয়,
  • চান্দু মিঁঞা | 122.*.*.* | ০৬ মে ২০১৩ ১২:১৬523913
  • কল্লোলদাকি বলছেন সারদার কৃপালব্ধ টাকাও লোকে গ্যারান্টীড রিটার্নের জন্য ভোটে ঢালবেনা?
  • Netai | 131.*.*.* | ০৬ মে ২০১৩ ১২:৩৫523914
  • অমিত মিত্র ওদিকে বিল হাতে ঘাপটি মেরে বসেছিলেন দিল্লী অ্যারপোর্টে। রাজ্যপাল বিদেশ সফর সেরে দিল্লী নামতেই ঘাঁউ করে সামনে বিল নিয়ে সটান সামনে হাজির। রাজ্যপাল সই করে দিয়েছেন বিলে। হাতে হাতে।

    আর দিদিও বেজায় খুশী।
  • Manish | 127.*.*.* | ০৬ মে ২০১৩ ১৩:১৮523915
  • গুরুর চন্ডাল্দের কাছে একটি প্রশ্নো।

    অমিত মিত্র কেনো মৌনতা অবলম্বন করে আছেন। উনি তো F.M., চিট ফান্ডের ব্যাপারে বক্তব্য তো উনার কাছ থেকে আসা উচিত।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ মে ২০১৩ ১৩:৫৬523918
  • না চান্দু, সারদা, রামকেষ্টো, ভিভেকানন্দ কারুর কৃপালব্ধ টাকা কেউ নির্বাচনে ঢালে না। ওটা পাট্টীর দায়, পাট্টীই বয়।

    অমিত মিত্র এখনো ধুতির শোক সামলে ওঠেন নি।
  • ন্যাড়া | 213.*.*.* | ০৬ মে ২০১৩ ১৩:৫৬523916
  • শালা লড়াই করে বুজি হলাম সবে কাল, আর আজকেই দেখ লোকে নজর দিচ্ছে। পুরো একটা দিনও মাইরি এক্সক্লুসিভিটি তারিয়ে তারিয়ে চাখতে দেবে না।
  • Nearly Headless Nick | 131.*.*.* | ০৬ মে ২০১৩ ১৪:০৩523919
  • ধুতির শোক সামলে উঠলেও কিছু বলতে পারতেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন