এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • টই এর নাম | 24.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ১৯:৫৪665318
  • #include stdio.h
    void main()
    {
    while(1)
    printf("chorbito_charbon");
    }

    এরকম হলেও হবে।
  • sm | 233.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২০:০৩665319
  • পিটি, যত বামেদের নিয়ে চিত্কার করবে ততো লোকজনের অনীহা বাড়বে।
    বামেরা রাজারহাটে জোর করে জমি অধিগ্রহণ করেছিল। ফলশ্রুতি কিছু প্রমোটার আর সিন্ডিকেটের বাড় বাড়ন্ত। যারা স্থানীয় গরিব চাষী তারা দুরে সরে গেছেন। এদের কথা ভাবার দরকার নেই তো। এটা হলো প্রকৃত বাম(কমুনিস্ট) সরকারের মনোভাব।
    টাটা ন্যানো হলে কি হত? স্থানীয় চাষীরা দুরে সরে যেত নয়তো কারখানার গার্ড আর চায়ের দোকান চালাতো। কিছু মধ্যবিত্ত/উচ্কবিত্ত ফ্যামিলির ইঞ্জিনিয়ার ছেলে/মেয়ের চাকরি হত। আর কলকাতা বা বাইরে থেকে এসে হাতে গোনা প্রমোটাররা রাজ করত।টাটারা নিজের দুপকেট ভরতো আর সরকারের কাছে নামমাত্র মূল্যে জমি ভোগ করত। সঙ্গে বোনাস থাকত নাম মাত্র সুদে সরকারী ঋণ।
    এটা হয়নি বলে এত আক্ষেপ!
    ওপরে গুজরাটের সরকার কি কমপেনসেশন দিয়েছে আর টাটা কি দিয়েছে দেখতেই পেলেন।
  • sm | 233.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২০:০৭665320
  • ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।
    In order to make farmers equal partners in future land acquisitions, Gujarat government is contemplating to introduce an “equity model” wherein landowning farmers will either be made equity partners or provided with a regular-flow of rental income for the plots acquired by the state government in the future, senior officials said.

    “Gujarat Industrial Development Corporation (which is the government’s nodal agency that acquires land for industrial development in the state) is a non-profit orgnisation and so a separate joint-venture company will be formed that will take care of land acquisitions. This company will buy land from farmers and sell them for a profit to the industries,” said a senior state government official.

    “The farmers whose land will be acquired will be made partners in this new company. They will be give shares in the company, proportionate to the value of their land. GIDC will also hold a stake in this new firm. We are also looking at a model wherein farmers can be given some regular income or a rental model, added the official who is working on these models.
    - See more at: http://indianexpress.com/article/india/india-others/gujarat-plans-equity-model-of-land-acquisition/#sthash.qsbHqZ0D.dpuf
  • PT | 213.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২০:১২665321
  • সিঙ্গুরের লজ্জা থেকে বাঁচবার জন্য টই থেকে পালানো, ব্যক্তি আক্রমণ সব কিছুই করা সম্ভব!!
    কিন্তু চা বাগানের এক্টিভিস্টরা কি করে তিনোদের চোখ এড়িয়ে চা বাগানে কাজ করছে আর শ্রমিকদের পেট ভরানোর জন্য ঠিক কি কি করেছে সেই খবরটা এখনো পাওয়া গেল না।

    "মাইন বিস্ফোরণের ঘটনাকে মাওবাদী অ্যাকটিভিস্টরা বাদে কেউই সমর্থন করে নি।"
    ওঃ সেই চর্বিত চর্বণ!!
    মাওবাদী এক্টিভিস্ট ও মাওব্যথীরা সেই সময়ে শহরেও ছিল আর মব্যার সঙ্গে আত্ময়ীতা পাতিয়ে থাকত। সেই সব বিরোধীরা কে নিন্দা করেছিল আর কে চুপ করে থেকে পরোক্ষে সমর্থন জুগিয়েছিল সেসব-ই রেকর্ডেড।
    ঐ ঘটনাটি উল্লেখ করার একটিই কারণ। ইন্ভেস্টমেন্টের সম্ভাবনা বন্ধ করে দেওয়ার জন্য এক আধটি ঐ জাতীয় ঘটনাই যথেষ্ট। ওটায় বামেদের যত না সব্বোনাশ হয়েছিল তার চাইতেও বেশী সব্বোনাশ হয়েছিল পব-র। সেই সব্বোনাশ এখনো চলছে।

    আজ দ্পুরের খবর অনুজায়ী কোন একটি মিটিং-এ মব্যা হাতজোড় করে অনুরোধ করেছেন ছোট ও মাঝারি শিল্পপতিদের পব-তে ইন্ভেস্ট করার জন্য।

    বামেদের বিরোধীতা করার জন্য যারা পব-র সব্বোনাশে মদত দিতে পিছপা নয় তারা কি বলল না বলল তাতে কি-ই বা আসে যায়?
  • আবার গুলতাপ্পি | 90.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২০:২৬665322
  • একটা মাইন বিস্ফোরণের জন্য পশ্চিমবঙ্গের শিল্পসম্ভবনার সর্বনাশ হল??!! :-O :-O
    (আজ ধুনকিটা একটু বেশীই হয়ে গেছে মনে হচ্ছে। মুড়ি চপ বাদামভাজা নিয়ে গ্যালারীতে বসি। আজ মণিমুক্তোর ছড়াছড়ি হবেই। :-D)
  • কিন্তু | 126.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২০:৩৩665323
  • দুচারটি দোহারকি জুটিয়ে না আনলে খেলা জমবে বলে মনে হয় না - "ব্যাটে বলে" হবে কী করে?
  • শ্রী সদা | 212.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২১:৩১665325
  • "জব ক্রিয়েশন টাটার ফার্স্ট প্রায়োরিটি না, ওটা ইনসিডেন্টাল। টাটা একটি প্রাইভেট এনটিটি, প্রফিট হবে না এরকম কোন কাজে সে কখনো হাত দেবে না। বরং জব কম ক্রিয়েট করে যদি প্রফিট বেশী করা যায় তো আরো খুশী হবে।"
    ~ মানে যদ্দিন না গরীবদরদী বামপন্থী প্রফিটে অনিচ্ছুক বেনেভোলেন্ট শিল্পপতি জোটে ততদিন পশ্চিমবঙ্গে শিল্পায়ন বন্ধ থাক। বেশ।

    আজকেই আবার টিভিতে দেখলাম মুখ্যমন্ত্রী হাত জোড় করে শিল্পপতিদের অনুরোধ করছেন বিনিয়োগ করতে।

    Beggars can't be choosers.
  • sm | 233.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২১:৪৭665326
  • শিল্পপতিদের হাত জোর করে অনুরোধ করা একটা বিরাট ভুল।ইনভেস্ট রা ইনভেস্ট করে নিজের স্বার্থে। কারো উপরোধ অনুরোধে নয়। সরকারের উচিত রাস্তা ঘাট, বিদ্যুত ইত্যাদি পরিকাঠামো উন্নয়ন করা।
    শিল্পপতিদের স্বল্প মূল্যে জমি দিলেই ঝেড়ে দেবে আর শহরের কাছে হলে, ফ্ল্যাট বানাবার ধান্দা করবে। ব্যান্ক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ধার করে অগ্যস্ত্য মুনির মতন নিপাট হজম করে দেবে।
    ৮০-৯০ এর দশকে ধুম উঠে ছিল দেশ কে ভালো বেশে এন আর আই/ এন আর আই বাঙালি রা শিল্পে ভরিয়ে দেবে। কিন্তু গত কয়েক দশক কি দেখা গেছে ?
  • মিকটেক্স | 152.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২১:৫১665328
  • শ্রী সদা ভুল করলেন, আমার মন্তব্যের থেকে আপনার কনক্লুশনটা টানা যায়না। একটা থেকে আরেকটা ইমপ্লাইড হয়না।

    আমার মন্তব্য ছিল পিএমের মন্তব্যের প্রেক্ষিতে, যেখানে উনি বলেছেন যে টাটারা ন্যানো কারখানা করলে সেটা ঠিক কি কারনে জনহিতকর সেই প্রশ্নটা সুপ্রিম কোর্ট বিচার করছে। আমি এটা বলতে চেয়েছি যে টাটাদের ন্যানো কারখানার জন্য জমি অধিগ্রহন করাটা জনহিতকর কাজ বলে চালিয়ে দেওয়া যায়না কারন টাটারা প্রফিট ড্রিভেন এনটিটি। প্রফিটটাই তাদের প্রথম মোটিভ, জনহিত করা তাদের মোটিভ না। তাই তাদের জন্য জমি নেওয়াকে জনহিতকর বলা যায়না।

    আর আপনি যে কনক্লুশনটা টানলেন, গরিবদরদী বাম্পন্থী ইত্যাদি। ওটা অন্য তর্ক। এটা সাধারন বুদ্ধিতে বলা যায় যে একটা সরকার, সে বামপন্থী হোক বা না হোক, সামাজিক দিক খতিয়ে না দেখে ইন্ডাস্ট্রিয়ালিস্টের দরকারে জমি নিলে, আর সেটাকে আবার "জনহিতের কারনে অধিগ্রহন" বলে চালাতে চাইলে, সেই সরকারকে হিপোক্রিট ছাড়া আর কিছু আখ্যা দেওয়া যায়্না।
  • তাপস | 126.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২১:৫৪665329
  • ওই লিস্ট কি বেরোল? প্রতিবাদী না কী যেন? আমার কিনা বেশ ক'টা ঝোলা ব্যাগ আছে, আর ইয়ে, এদিক সেদিক গিয়েও থাকি, তাই জিগাইলুম। এদিকে পাইয়ের দেওয়া লিফলেটে যাদের নাম আছে, সে তালিকাতেও আমার নাম নেই। তা কোথাও কি নাম উঠল? তালিকা বানালে আমায় যেন খবর দেওয়া হয়।

    লজ্জা বাচানো নিয়ে কী যেন দেখলাম। লজ্জা? ও সখী, লাজ? ওগো, কী কও? লাজের কথা তুমি কইয়ো না মণি, ক্যামন দ্যাখায়!
  • তাপস | 126.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২১:৫৬665330
  • আর ব্যক্তি আক্রমণ নিয়ে কথা?
    হিহিহিহি হো হো হো হো খ্যা খ্যা খ্যা খ্যা খ্যা হাহাহাহাহহাহা খীক খীক খীক খোক খোক খোক -----
  • শ্রী সদা | 212.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২২:০৫665331
  • মিকটেক্স, টাটাদের জনহিতকর কাজ নয় তো। ওরা বিজনেসম্যান, যে সরকার সুবিধে দেবে সেখানে যাবে। সিপিয়েম বোধয় কখনো দাবী ও করেনি যে টাটারা চ্যারিটি করতে আসছে।
    পশ্চিমবঙ্গ আধুনিক শিল্পায়নের দিক দিয়ে এতটাই পিছিয়ে যে সেখানে এরকম কম্পিটিটিভ সুযোগসুবিধে না দিলে শিল্পপতিরা বিনিয়োগ করবে না। আসতে হলে আসুন নয়তো আরো পাঁচটা কোং বসে আছে এখানে আপিস খোলার জন্যে - এরকম রেলা নেওয়ার মতো অবস্থা তো সিঙ্গুর ইঃ র সময়ে পশ্চিমবঙ্গের ছিল না, এখনো যে নেই সে তো দেখাই যাচ্ছে। এই অবস্থায় দুটোই অপশন - গরীবদরদী বেনেভোলেন্ট শিল্পপতি খোঁজা বা শিল্পের আশা ছেড়ে দেওয়া।

    ব্যাগড়াবাবুরা কী হওয়া উচিত এর আকাশকুসুম মডেল আঁকড়ে বসে আছেন কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি বোঝেননা, বা বুঝতে চাননা।
  • কল্লোল | 125.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২২:২০665332
  • কিন্তু সদা। সরকার জমি নিয়েছিলো জনহিতকর কাজের দোহাই দেখিয়ে। তাই......................
  • কল্লোল | 125.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২২:২০665333
  • কিন্তু সদা। সরকার জমি নিয়েছিলো জনহিতকর কাজের দোহাই দেখিয়ে। তাই......................
  • মিকটেক্স | 152.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২২:২২665334
  • শ্রী সদা, মুশকিল হচ্ছে যে পশ্চিম বঙ্গ সরকার জনহিতকর কাজে জমি অধিগ্রহন দেখিয়ে টাটাদের ফ্যাক্টরি বানাতে গেছিল। প্রশ্ন হচ্ছে যে ইনডাস্ট্রিয়ালিস্টের হয়ে জমি অধিগ্রহন করাকে পাব্লিক পারপাস বলা যায় কিনা।

    এই প্রশ্ন শুধু পশ্চিমবঙ্গ না, গোটা ভারতের ক্ষেত্রেই করা যায়। এবার ফিরে যাই আমার মূল পোস্টে। এই যে ট্রেন্ড হয়ে যাচ্ছিল, যে রাজ্য সরকার যেমন খুশী জমি অধিগ্রহন করে শিল্পপতির হাতে তুলে দেবে, সিঙ্গুর আন্দোলন এই ট্রেন্ডের বিরুদ্ধে একটা ধাক্কা ছিল। ফলশ্রুতিতে ইউপিএ সরকারের ২০১৩ ল্যান্ড অ্যাকুইসিশন আইন। আপনার কি মনে হয়না এরকম আইনের দরকার ছিল বা অন্তত ১৮৯৪এর আইনের থেকে এটা ভালো?

    এটা পড়ে দেখতে পারেনঃ http://www.livemint.com/Politics/FXZ9CrJApxRowyzLd8mb2O/All-you-wanted-to-know-about-new-land-acquisition-Bill.html

    বিশেষ করে শুরুটাঃ The title of the old law conveyed that its primary purpose was to expedite the acquisition of land. However, the principle objective of the new Bill is fair compensation, thorough resettlement and rehabilitation of those affected, adequate safeguards for their well-being and complete transparency in the process of land acquisition. The title has been amended to reflect this.

    বামপন্থী ডানপন্থী তো পরের তর্ক। তার আগে দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন দরকার ছিল কি মনে হয়না?
  • শ্রী দাম | 11.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২২:২৩665335
  • কারখানায় কি ছাগলের চাকরি হত?
  • aranya | 154.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২২:২৭665336
  • প্রচুর পোস্ট, স্কিপিয়ে পড়তে গিয়ে লসাগু-র অ্যাকটিভিস্ট-দের নিয়ে একটা পোস্ট চোখে পড়ল, ভাল লিখেছে।

    এই ঘরের খেয়ে বনের মোষ তাড়নাকারী-দের প্রতি আমার অসীম শ্রদ্ধা আছে। অবশ্য সে শ্রদ্ধা সবার কাছে প্রত্যাশিত নয়। ছিদ্রান্বেষী-রা পরোপকারী-র স্বার্থ খুঁজবেন, রাজনৈতিক দলের পায়ে মাথা মোড়ানো, ব্রেন ওয়াশড জনতা অ্যাকটিভিস্ট-দের কাজে নিজের পার্টির ভোট বাড়ল না কমল, তার হিসাব নিকাশ করবেন ইঃ প্রঃ
  • aranya | 154.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২২:৩২665340
  • পিটি, চা বাগানে অ্যাকটিভিস্ট-দের মমতা কাজ করতে দিচ্ছেন কিনা - এ নিয়ে কোন ধারণা নেই। তেমনি, অ্যাকটিভিস্ট-দের কাজের জন্য চা শ্রমিক-দের মৃত্যুর হার বাড়ছে কিন, তা নিয়েও কোন ধারণা নেই।

    মৃত্যু একটা সিরিয়াস ব্যাপার, বিশেষতঃ যদি অনাহারে, বা রোগে ভুগে, ডাক্তার দেখানোর ক্ষমতা না থাকায় কেউ মারা যান।

    কোন প্রমাণ ছাড়া সেই মৃত্যুর দায় কারও ওপর চাপানোটা খুবই অন্যায় বলে মনে হয়।
  • শ্রী সদা | 212.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২২:৩২665337
  • তো কারখানা খোলা জনহিত নয় ? কেউ অসুস্থ হয়ে পড়েছে বলে আমি দেড়গুণ ফিজ কবুল করে ডাক্তার ডেকে আনলাম, তারপর শুনতে হল ডাক্তার তো ফিজ নিয়েছে সে তো নিজের স্বার্থেই এসেছে তুমি এমন কি মহান কাজ করেছো।
    এটা গ্রাউন্ড রিয়ালিটি যে শিল্পপতিদের জমি অধিগ্রহণ করিয়ে দেওয়ার মতো কম্পিটিটিভ বেনেফিট না দিলে শিল্পটাই হবে না। যদি তাতে বাঙালীর কোনো সমস্যা না হয় তো তাই হোক, অ্যাট লিস্ট যদ্দিন না সতিকারের জনহিতৈষী শিল্পপতিরা এসে এখানে দোকান খুলতে চেয়ে লাইন দেয় বা বিপ্লব হয়ে যায়।
  • শ্রী সদা | 212.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২২:৪৩665341
  • এখানে নন-ব্যাগড়াবিদেরা বোধয় অনেকবারই এটা বলেছেন, আরেকবার বলি, সিঙ্গুরের আন্দোলনের উদ্দেশ্য হওয়া উচিত ছিল সরকার ও টাটাকে চাপ দিয়ে এই "fair compensation, thorough resettlement and rehabilitation of those affected, adequate safeguards for their well-being and complete transparency in the process of land acquisition" এই জিনিসগুলো আদায় করা। তার বদলে ব্যাগড়াবিদেরা বলে বসলেন অধিগ্রহণই হবে না। এবং শেষ অব্দি ঐ পয়েন্টে স্টিক করে থেকে চাষীদের ইসে মারলেন, মূলোদের মাইলেজ পাইয়ে দিলেন এবং নিজেদের বিপ্লবী ইগো স্যাটিসফাই করলেন। তখন কত কবি সাহিত্যিক শিল্পী যে রাতারাতি গাড়ি কারখানা এবং শিল্প বিশারদ হয়ে উঠেছিলেন সে ইতিহাস ভোলার নয়।
  • মিকটেক্স | 75.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২২:৪৭665342
  • আসলে জনহিতৈষী শিল্পপতিটতি নিয়ে তর্কই হচ্ছে না। আর এর মধ্যে বাঙালি ইত্যাদি জড়িয়ে ফেললে অ্যাড হোমিনেম ছাড়া আর কিছু হয়না ঃ-)

    তর্কটা হচ্ছে যে জমি অধিগ্রহন হলে তার জন্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন, রিহ্যাবিলিটেশন, আর রিসেটলমেন্ট দেওয়া হবে কিনা। আগের আইনে এসবের কিছুই ছিলনা, উল্টে সরকার যদি নিজের মর্জিতে একবার অধিগ্রহন প্রক্রিয়া শুরু করে দিত তো তার বিরুদ্ধে অ্যাপিলেরও কোন ব্যবস্থা ছিলনা (সিঙ্গুরে এই কারনেই অধিগ্রহন শুরু হওয়ার পর সরকারপক্ষ একাধিকবার ওটা ফেট অ্যাকমপ্লি হিসেবে দেখিয়েছিল - প্রক্রিয়া তো শুরু হয়েই গেছে, এবার তোমাদের হাতের বাইরে)। এই সমস্যা শুধু বাঙালির না, সারা ভারতের হয়েছিল। সেজন্যই এরকম আন্দোলনগুলোও দরকার ছিল, আর এর ফলে যে আইনে কিছুটা পরিবর্তন এসেছে সে তো দেখাই যাচ্ছে।
  • Arpan | 125.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২২:৫১665343
  • এই বাজারে দুইজন শ্রী শ্রী নেমে পড়ায় কোনটা কার বক্তব্য গুলিয়ে যাচ্ছে।

    (শ্রীদামের চান্দু মিঁঞা নামটাই তো ভালো ছিল)
  • শ্রী সদা | 212.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২২:৫৭665344
  • আইনে পরিবর্তন তো দরকার ছিলই। কিন্তু আন্দোলন করে পুরো প্রজেক্ট বন্ধ করে দেওয়া গেল আর "অ্যাডিকুয়েট কম্পেনসেশন, রিহ্যাবিলিটেশন, আর রিসেটলমেন্ট" এর ব্যবস্থা করে প্রোজেক্ট চালু রাখা গেলনা? এটা মানতে পারলাম না।
    অ্যাকচুয়ালি বড় অটোমেশন বেসড শিল্প (যেখানে অদক্ষ শ্রমিক নিয়োগ খুব কম হয়), বড় শিল্পপতি, গাড়ি ম্যানুফ্যাকচারিং (যা কিনা গরিব মানুষে কিনতে পারে না) এসব দেখলেই ব্যাগড়াবিদদের চোথা কমন পড়ে যায়। তার উপরে আবার চাষের জমিতে। ইট ওয়াজ আ ম্যাটার অফ ইগো। তাতে যে আসলে ধান্দাবাজ মূলোদের হাত শক্ত করা হল সে নিয়ে বিপ্লবীদের হেলদোল নেই। কিছু বিপ্লবী (যেমন কিষেনজি) এর ফল হাতেনাতে পেয়েছেন পরিবর্তনের পরে। বাকীরা এখন টের পাচ্ছেন এবং ক্যাঁওম্যাও করছেন - স্বৈরাচারী সরকার, এসব তো সিলেবাসে ছিলনা ইঃ। ক্ষী খিল্লি।
  • PM | 53.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২৩:০২665345
  • "প্রশ্ন হচ্ছে যে ইনডাস্ট্রিয়ালিস্টের হয়ে জমি অধিগ্রহন করাকে পাব্লিক পারপাস বলা যায় কিনা।"

    কিন্তু মিকটেক্স , সুপ্রীম কোর্ট তো জনহিতে অধীগ্রহন সঠিক ছিলো কিনা তারই বিচার করছে গত কয়েকবছর ধরে।

    জনহিতে শিল্পের জন্য অধীগ্রহন করা যায় না-- এটা আপনার পারসেপসন মাত্র। আইনগত অবস্থান নয়। কোর্টের রায় বেড়োলে তবেই বোঝা যাবে কিছুটা। রয় দেওয়াটা যে খুব সহজ নয় সেত তো দেখাই যাচ্ছে
  • ঈশান | ০২ নভেম্বর ২০১৫ ২৩:১৩665346
  • পিএম তো ঠিকই বলেছেন, জনহিতে শিল্পের জন্য অধিগ্রহণ করা যায় না... এটা আইনগত অবস্থান নয়"। অন্তত ওই উনবিংশ শতাব্দীর আইনে নয়। বিচার টা ওই আইনের পরিপ্রেক্ষিতেই হচ্ছে, কোর্টের হাত-পাও ওই আইনেই বাঁধা। প্রশ্নটা হল, ওই আইনটা পাবলিকের বিচারে যথাযথ কিনা। সে বিচার হয়ে গেছে। আইনটাই বদলেছে এবং বদলাচ্ছে।
  • sm | 233.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২৩:২৭665347
  • For the first five years, Tata Motors would have to pay Rs one crore per annum while in the next 10 years, it would pay Rs 10 crore per annum.

    In the next 30 years, Tata Motors would pay Rs 20 crore per annum to WBIDC as lease rent.
    --
    ubmitting before Chief Justice S S Nijjar and Justice P C Ghose on a PIL challenging the acquisition of land at Singur for the project, Pal said while West Bengal government was paying Rs 118 crore as compensation for 997 acre acquired at Singur for the project and ancillary industries, Tatas would be paying a much higher amount though in a phased manner.
    http://articles.economictimes.indiatimes.com/2007-08-22/news/28441653_1_wbidc-singur-tata-motors-limited
    সদা, পুরো রিপোর্ট টা পড়ুন।
    এবার গুজরাতে সানন্দের সঙ্গে কম্পেআর করুন(যেটা আগেই দিয়েছি), আর দেখুন কতটা কম্পিটিটিভ বেনিফিট দেওয়া যেতে পারে।
    কাল আমি বা আপনি যদি বলি, সরকার আমাদের দশ কোটি টাকা করে নাম মাত্র সুদে টাকা ধার দিক যেটা ৯০ বছর ধরে শোধ করা যাবে; পরিবর্তে বাড়িতে ২০ জন করে কাজের লোক রাখব। সরকার মানবে তো?
  • PT | 213.*.*.* | ০২ নভেম্বর ২০১৫ ২৩:৩৩665348
  • aranya
    এক্টিভিস্টরা চা শ্রমিকদের পেট ভরানোর জন্য কি করেছেন সেটা জানতে আমি বেশী উৎসুক।

    "তর্কটা হচ্ছে যে জমি অধিগ্রহন হলে তার জন্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন, রিহ্যাবিলিটেশন, আর রিসেটলমেন্ট দেওয়া হবে কিনা।"
    এ নিয়ে বহু বিতর্ক আগেও হয়েছে। সেখানে সরকারকে চাপ দিয়ে ৮ থেকে ১৩ লাখ এরকম কোন একটা জায়গায় ওঠা গিয়েছিল। আরো চাপ দিলে দেখা যেত যে সরকার আরো টাকা দিতে বাধ্য হয় কিনা। কিন্তু কারখানাটা হতে না দেওয়াতাই যেহেতু আসল উদ্দেশ্য ছিল তাই ক্ষতিপূরণের রাস্তাটাকে পরিত্যাগ করা হয়।
  • শ্রী সদা | 212.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০০:০১665349
  • এসেম, গুজরাট অলরেডি ইন্ডাস্ট্রিয়ালি বেশ উন্নত এবং দেশী বিদেশী অনেক ব্র্যান্ড ওখানে সেধে দোকান খুলতে এসেছে/আসছে। টাটার সাথে বার্গেন করা ওদের মানায়, না পোষালে আসুন বলার রাস্তাও খোলা আছে। পব তে ঐ বেনেফিট না দিলে কেউ যে দোকান খুলতে আসছে না সেতো দেখাই যাচ্ছে। বললাম তো, বেগার্স ক্যান নট বি চুজার্স। টাটার মতো আরো পাঁচটা ব্র্যান্ড এখানে অলরেডি কারখানা বানালে তখন না হয় ইন্টারেস্টেড শিল্পপতিদের সাথে নেগোশিয়েসনে যাওয়া যায়। তার আগে অব্দি হয় শিল্পপতিদের দাবী মানো নয়তো শিল্প-টিল্প ভুলে চাষ করো। এখানে কী হওয়া উচিত ইত্যাদি আসেই না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন