এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.*.*.* | ০৬ মে ২০১৩ ১৪:১১523920
  • তাও ঠিক। ওখানে তো কেউ কিছু বলে না, সবাই ইকো করে HMV।
  • de | 190.*.*.* | ০৬ মে ২০১৩ ১৪:১৩523921
  • মেন্টাল শক্‌ পেয়েছেন হবে -- অতোখানি ধুতি, চাট্টিখানি কতা!
  • PM | 233.*.*.* | ০৬ মে ২০১৩ ১৭:০০523922
  • কেরলা আর অন্যান্য রাজ্যের তুলনা করতে গেলে (বিশেষতঃ দারিদ্র দুরীকরনের নিরিখে) আরো একটা কথা খেয়াল রাখতে হবে-- কেরালার GDP র 31.2% ফরেন রেমিট্যান্স থেকে আসে। কেরলার শহর গুলোর প্রায় প্রতি বাড়িতে একজন বিদেশে ( মুলতঃ মধ্য প্রাচ্চে) কাজ করে।

    " Most macroeconomic indicators show that NRK remittances in 2011 played a significant part in the economy of the state.

    “NRK remittances were 1.6 times the revenue receipt (Rs 31,181 crore), 6.2 times the money that the state got from the Centre (`7,982 crore) as revenue transfers and 2.2 times the entire government expenditure (Rs 22,546 crore). The remittances alone are sufficient to wipe out 60 per cent of state’s public debt (Rs 78,239 crore),” S Irudiya Rajan, chair professor, Ministry of Overseas Indian Affairs Research Unit on International Migration, Centre for Development Studies, told Express.

    তাই কেরালার অর্থনৈতিক সাফল্যের পুরোটাই রাজ্যের অর্থনৈতিক ক্রিয়ার সাফল্যের কারনে নয়। যাকগে এই নিয়ে অন্য কোথাও আলোচনা করা যাবে।
  • PT | 213.*.*.* | ০৬ মে ২০১৩ ১৭:১৭523923
  • আসলে রুটি বেশী ভাজলে - আমরা বলি "কটকটি" হয়ে যায়। তখন সামন্য তেলে উল্টে-পাল্টে নিয়ে আখের গুড় দিয়ে খেতে বেশ লাগে।
  • ranjan roy | 24.*.*.* | ০৬ মে ২০১৩ ১৮:২৩523924
  • এইটাই তো কইছিলাম পিটিঃ))
  • pi | 78.*.*.* | ০৬ মে ২০১৩ ১৮:৩১523925
  • 'এমনটা হওয়ানোর জন্য যা যা করতে হবে, তা আমার তো দূরস্থান, আমার পবয়ের বন্ধুদেরও নেই। '

    কল্লোলদা, এটা আরেকটু বিশদে বলবে ?
  • potke | 132.*.*.* | ০৬ মে ২০১৩ ১৮:৩২523926
  • যাঃ, মিস করে গেলাম; ন্যাড়াদাও বুজী!

    জমি-টমির সন্ধান থাকলে দিও মাইরি ঃ)
  • ন্যাড়া | 132.*.*.* | ০৬ মে ২০১৩ ১৯:১৬523927
  • পিটিবাবুর থেকে সুলুক-সন্ধান জেনে এখন থেকে তাঁবেদারি শুরু করব। চেক ব্যাক ইন সিক্স মান্থস টাইম।

    পিটিবাবু কি এই টইতেই বুজি হবার পাঠ দেবেন, নাকি অন্য টই খুলব?
  • চান্দু মিঁঞা | 122.*.*.* | ০৬ মে ২০১৩ ১৯:১৯523929
  • আচ্ছা তেল গুড়ের মালিকরাই বুঝি কটকটির মজা পাবেন?
  • dd | 132.*.*.* | ০৬ মে ২০১৩ ২১:২৯523930
  • একজন, একজোনো নেই। নান। কল্লোল ও না।সুজাত তো না। কেউই আমায় সাপোট করে না।

    ক্যানো ? অমি কি বুজিশ্রী হতে পারি ই না? গুচর চরাচরব্যাপী বাম ভুবনে আমি একমাত্রো বুশপন্থী দক্ষিণাচারী। বুজি না হতে পাল্লেও প্রেকটিকেলি একটি এনডেনজার্ডাড স্পিসিস। কেউ কি একবারের জন্য আমার কথা ভেবেছে?

    কোনো লিং নেই ?
  • aranya | 154.*.*.* | ০৬ মে ২০১৩ ২১:৩৯523931
  • গুরু-র লেফট লিবারাল ভুবনে দক্ষিণপন্থী বুজী কি একমাত্র ডিডি-দাই, আর কেউ নাই ?
  • a | 132.*.*.* | ০৬ মে ২০১৩ ২১:৪৬523932
  • এত হার্ড ফ্যাক্ট না স্পেকুলেশন নিয়ে না ভেবে, সিবিআই তদন্ত হোক না।
  • aranya | 154.*.*.* | ০৬ মে ২০১৩ ২১:৫৮523933
  • কাবলি-দা ঘোর দক্ষিণপন্থী বটে, বুজী কি না জানা নাই।
  • কল্লোল | 111.*.*.* | ০৬ মে ২০১৩ ২২:১৮523934
  • ক্যানো। শ্যামল ছিলো। ঘোর দঃপঃ। ডিডিরটা কোটিন লাগানো। মাঝে মাঝে বাঃপঃ বেরিয়ে পরে।

    পাই।
    যদি এরকম একটা জোট করতে পারা যায় (বামফ্রন্ট-সিপিএম)+(এসইউসি+নির্বাচনী নকশাল)। তারা ক্ষমতা পাবে না, কিন্তু যেই ক্ষমতায় থাকুক তাদের চাপে রাখতে পারবে। ধরা যাক ১০০য় ৪৫ ক জোট, ৪০ খ ১৫ আমাদের জোট। তারা যাদের সমর্থন করবে তারাই সরকারে। কিন্তু বেগড়বাই করলে সমর্থন তুলে নেবে।
    কিন্তু সেটা করবে কে?
    এই আর কি।
  • aranya | 154.*.*.* | ০৬ মে ২০১৩ ২২:৪০523935
  • হ্যাঁ, শ্যামলের কথা মনে পড়ে, নিপাট দক্ষিণপন্থী ভদ্রলোক।

    এদিকে কল্লোল -দা সর্বহারার চক্ষের মণি বামফ্রন্ট-কে ভাঙতে চাইছে - পিটি, নোট কিয়া যায়ে :-)
  • ন্যাড়া | 132.*.*.* | ০৬ মে ২০১৩ ২২:৪৪523936
  • ন্যাকামি দেখে আর বাঁচি না! সিবিআই তদন্ত চাই। আর দুদিন আগে তাপসী মালিকের সিবিআই তদন্তের সময় সিবিআই কোরাপ্টেড, কেন্দ্রের দাস অমুক তমুক বলে মিছিল ও সংগ্রাম চলেছিল না। গেল ২৪৮ পাতাতেও তার কিছু ধ্বংসাবশেষ পাওয়া যাবে।

    আর কারা বলছে? মিস্টার অ্যান্ড মিসেস দ্বিচারিতা। বিপীন, ও বিপীন ...

    ব্যক্তিগতভাবে আমি সবসময়েই সিবিআই তদন্ত চাইব সিআইডি বা মামুলি পুলিশের তদন্তের থেকে।
  • a | 132.*.*.* | ০৬ মে ২০১৩ ২২:৫০523937
  • ও তা ন্যাড়াদা আমাকে দ্বিচারিতা নামেই মনে রেখেছেন ঃ) তা বেশ।
    আমি যদ্দুর জানি সিবিআই তদন্ত নিয়ে কোন কথা কোন দিন বলিনি, তাই এই অভিযোগ টিকবে না।
    তবে আপনি কি না পার্সোনাল এতক করবেনই, তাই তাতে আপনার কিছু যায় আসে না। তাই আপনার সাথে তর্কে জড়ানোর সাধ নেই।
  • a | 132.*.*.* | ০৬ মে ২০১৩ ২২:৫৫523938
  • আর সিবিআই কোরাপ্টেড, আর কেন্দ্রের দালাল, এবিষয়ে সন্দেহ থাকলে রিসেন্ট কেসগুলি দেখে নেবেন। এ নিয়ে কেজরিওয়াল পার্টির লম্বা লম্বা নথিও আছে।
    কিন্তু এই কেসে সিবিআই চাই প্র্যাক্টিকাল কারণে। কেসটা শুধু পবতে না, বেশ কিছু রাজ্যে এবং হয়ত নেবারিং কান্ট্রিগুলোতেও বিস্তৃত। প্লাস বাইরে টাকা পাচার, হুন্ডি এসবের কথাও আছে। এইসব ক্ষেত্রে সিবিআই মোস্ট কম্পিটেন্ট এজেন্সি বলে "আমার মনে হয়"
  • ন্যাড়া | 132.*.*.* | ০৬ মে ২০১৩ ২২:৫৬523940
  • কে বাবা তোমার সঙ্গে তর্ক করতে যাচ্ছে! কিন্তু আমি এই লাইনেই খেলছি। মানে যাকে বুদ্ধবাবু বলেছিলেন "পেইং ইন দেয়ার ওন কয়েন"।

    ভাল আছ? দ্বিচারিতার কী খবর?
  • aranya | 154.*.*.* | ০৬ মে ২০১৩ ২৩:১৩523941
  • কি যেন সেই গান টা - তোমার সাথে খেলিব আজিকে প্রাণের খেলা ..
  • Nearly Headless Nick | 131.*.*.* | ০৭ মে ২০১৩ ০৯:৪১523942
  • দুটো জিনিস মনে হল।

    (১) পার্থ চাটুজ্জে প্রায় একই লাইনে কথা বলছেন। এও কি অবস্থানের প্রকারভেদ মাত্র?
    (২) কিছু মন্তব্য খুব চোখে লাগছে।
  • চান্দু মিঁঞা | 122.*.*.* | ০৭ মে ২০১৩ ০৯:৫৬523943
  • NHN এর ২ নং পয়েন্টের সাথে ভীষণ ভাবে একমত।
  • SC | 34.*.*.* | ০৭ মে ২০১৩ ১০:০৩523944
  • বুদ্ধবাবু আজকে মমতার ভাষা নিয়ে যা বললেন, খুব বাজে লাগলো। সকলকে ভদ্রলোকের ভাষা বলতে হবে, এই জ্যাঠামশাইগিরি অসহ্য।
  • cb | 99.*.*.* | ০৭ মে ২০১৩ ১১:৫৯523947
  • এনএইচএন এর ২য় পয়েন্ট, সবাই দেখছে, কিন্তু কেউ কিছুই বলছে না, জেনেরালি ইগনোর করছে। হনুদের ইগনোর করুন
  • s | 22.*.*.* | ০৭ মে ২০১৩ ১৩:২২523948
  • http://anandabazar.com/7raj5.html
    তৃণমূল থেকে বামে কেন, আপত্তি ওড়াচ্ছেন গৌতম

    ফ ব শক্তিশালী হওয়ায় দিল্লি-কাণ্ডের পরে তাদের বহু কার্যালয় তৃণমূল ভেঙে দিয়েছে বলে অভিযোগ। এমতাবস্থায় ফ ব-র কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলী জরুরি বৈঠক ডেকে গৌতমবাবুর বক্তব্যের প্রতিবাদে প্রস্তাব পাশ করেছে। জেলা সম্পাদক উদয়ন গুহ তাঁদের আপত্তি দলের রাজ্য নেতৃত্বকে জানানোর পরে তাঁরাও এই যুক্তিতে একমত। উদয়নবাবুর প্রশ্ন, “যারা রাজ্য জুড়ে এত অত্যাচার চালাচ্ছে, আমাদের কর্মী-সমর্থকদের মারধর করছে, তাদের সঙ্গে নিতে চাইলে আমাদের নিচু তলায় কী বার্তা যাবে? তা ছাড়া, আদর্শের প্রশ্নই বা উড়িয়ে দেওয়া যাবে কী ভাবে?” ফ ব-র রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যেরও বক্তব্য, “এই কথায় অত্যন্ত ভুল বার্তা যাচ্ছে। সিপিএম নেতাদের কাছে জানতে চাই, তাঁদের দলের সকলেও কি এমন কথা মানতে তৈরি?” আরএসপি-র রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলছেন, “যাঁরা এ দল থেকে সে দলে যান, তাঁরা সচরাচর কিছু সুবিধা নিতে চান। তাঁদের জন্য ভেবে লাভ কী? আর অন্য দল ভাঙিয়ে নিজেদের কিছু করার ভাবনা না-থাকাই ভাল।” পরিস্থিতির বিচারে বিষয়টি শেষ পর্যন্ত রাজ্য বামফ্রন্টের বৈঠকেও উঠতে পারে।
    সিপিএম অবশ্য এখনও শরিকদের আপত্তিতে একমত নয়। খোদ গৌতমবাবুর প্রশ্ন, “তা হলে তো দু’টো রাস্তা খোলা থাকছে। হয় বামফ্রন্টকে বংশবৃদ্ধি করতে হবে! নয়তো চাঁদ থেকে লোক ধরে আনতে হবে! না হলে আর বামফ্রন্ট লোক বাড়াবে কী করে? যাঁরা আপত্তি তুলছেন, তাঁদের তো এটা ভাবতে হবে!” গৌতমবাবুর পাল্টা প্রশ্ন, “গত বিধানসভা নির্বাচনে এক কোটির বেশি লোক তৃণমূলকে সমর্থন করেছিল। তারা সবাই সমাজবিরোধী, এমন বলা যায় নাকি? এটা কোনও রাজনীতি হল? তৃণমূলের কাজকর্মে অসন্তুষ্ট হয়ে যারা আসতে চাইবে, আমাদের কথা তাদের বুঝিয়ে কাছে টানার চেষ্টায় অন্যায় কোথায়?”
  • PM | 233.*.*.* | ০৮ মে ২০১৩ ১২:০৫523949
  • Name: PM

    IP Address : 233.223.153.178 (*) Date:05 May 2013 -- 03:35 PM

    "ii) কংগ্রেস তৃনমুল জোট যার জন্য প্রকাশ করাতের রাজনীতি বোধ দায়ী। (ওনার রাজ্নৈতিক দুরদৃষ্টি আপনার থেকে বেশী নয় বলেই মনে করি। ঃ))"

    ওপোরের লাইনটা থেকে একটা "আমার" শব্দটা ভুলবশতঃ উড়ে যাওয়ায় লাইনটার মানেটাই পাল্টে গেছে। দয়া করে নিচের লাইনের মত করে পড়ুন-

    "(ওনার রাজনৈতিক দুরদৃষ্টি "আপনার আমার" থেকে বেশী নয় বলেই মনে করি। ঃ))"

    অনিচ্ছাকৃত ভুলের জন্য কল্লোলদা আর অন্যদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করছি। বাকি মন্তব্যের দায়িত্ব আমার-ই
  • Blank | 180.*.*.* | ০৮ মে ২০১৩ ১৮:১০523951
  • ভরসা পুর্তি উৎসব
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=3595&boxid=16826109
    আর মমতা যে ভাষায় কথা বলে সেটা নিয়ে লোকে কমেন্ট করবে না নাকি !!! মুখ্যমন্ত্রীর কাছে ভদ্রভাষা জিনিসটা এক্সপেক্টেড। নাকি 'অভদ্রতা' ব্যপারটা এখন বেশ 'ইন থিং' ??
  • ranjan roy | 24.*.*.* | ০৮ মে ২০১৩ ২৩:৪৩523952
  • আমার কাছে বর্তমান বা প্রাক্তন কারো মুখের ভাষা অভদ্র লাগেনি, কিন্তু কর্কশ ও লাউড লেগেছে। দুজনেই বড্ড উত্তেজিত, বড্ড চেঁচাচ্ছেন। এতে শ্রোতার কাছে গ্রহণযোগ্যতা হয় তো কমে যায়।
    আজকের তারিখে মাপা, ওজনদার বক্তব্য সুর্যকান্ত মিশ্রের। নিজে উত্তেজিত কম হয়ে বেশ চাঁচাছোলা ভাষায় বলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন