এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ০৩ নভেম্বর ২০১৫ ০০:২৫665352
  • জমি অধিগ্রহণ নিয়ে এখানে বাণী দিয়ে কোনো লাভ নেই। ও নিয়ে সর্বভারতীয় স্তরে চাকা একদিকেই গড়াচ্ছে। আইন-টাইনও হচ্ছে এবং হবে। চাকা উল্টোদিকে ঘোরাতে গেলে বিপুল গণ আন্দোলন গড়ে তুলতে হবে। মেড-ইন-ইন্ডিয়া মোদিপন্থী, ব্র্যান্ড বুদ্ধপন্থী, ইত্যাদি নানা মানুষকে একজোট করে, রামধনু জোট বানিয়ে। সেরকম কিছু হচ্ছে বলে তো দেখছিনা।।
  • sm | 233.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০০:২৬665353
  • সদা, আপনার কথা মত গুজরাট শিল্পে উন্নত রাজ্য। কিন্তু দেখুন, সিঙ্গুর আর সানন্দ যদি তুলনা করেন, তাহলে দেখবেন সিঙ্গুর জনবহুল বহু ফসলি কৃষি জমি। তুলনায় সানন্দ অনেক উষর ও কম জনবহুল।
    তথ্য দেখাচ্ছে গুজরাতে The government explained that it was not trying to get their land for free, declared the price of the land at Rs 1,200 per square meter (US$108,000 per acre), four-times better than the market price. The opposition crumbled, farmers enthusiastically cooperated with the government, and agreed to the acquisition.
    আর সিঙ্গুরে ৮-১৩ লাখে উঠবে কিনা সেই বদান্যতায় কিছু লোক গদ গদ।হিসেবের ফারাক টা লক্ষ্য করুন।
    গুজরাট উন্নত, নেগশিয়েসনে বেটার পজিশনে থেকেও দারুন প্যাকেজ দিচ্ছে। প্রশ্ন কেন?হরিয়ানা তে সিঙ্গুরের আগে থেকেই একর প্রতি ৫০-৭৫ লক্ষ দেওয়া হত।
    আমার প্রশ্ন,বুদ্ধবাবুর সরকার কেন প্রকল্প কে জন হিতকর বলে লাফাচ্ছিল?
    দুই কত খানি কম্পিটিটিভ বেনিফিট আপনি শিল্পপতিদের দেবেন?
    আর পব তে দোকান না খুললে কি আপনি এমন অনন্তকাল ধরে খয়রাতিতে বিশ্বাসী। ভারতে শিল্পপতিরা যখন যা খুশি করছে। কেউ বলছে সরকার একলপ্তে হাজার হাজার একর জমি অধিগ্রহণ করে নাম মাত্র মূল্যে তুলে দিক, কেউ বলছে সেজ করুক,কেউ বলছে কর্পোরেট ট্যাক্স মুকুব করুক।কেউ এত কিছু করার পর, হটাত করে বলছে প্রকল্প করতে পারব না, জমি ফিরিয়ে নিন।
    এসব কি ছেলে খেলা? এসবের ও তো পরিবর্তন চাই।
    খালি কয়েকটা চাকরি দেব; এই গাজর ঝুলিয়ে এমন খেলা চালিয়ে গেলে তো মুশকিল। যে সরকার এদের তোল্লাই দেবে; আখেরে পতন অনিবার্য্য।
    যেমন আগে চন্দ্রবাবুর হয়েছে।
  • pi | 24.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০০:৩০665354
  • হাফকোটের মজাই আলাদা। এবিপি র হেডলাইন দেখেও মজাই লাগলো।

    রাজ্যের দূরবর্তী অঞ্চলে শিল্প স্থাপনের জন্য ছাড় আর হাতজোড় বলেছে। এই কথাটা তো ভালই।
  • pi | 24.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০১:০৭665355
  • আর গুরুতে কিছু লোকের পোস্ট দেখলে মনে হয় ঐ ছড়াটায় এবার কম্যুনিস্টিকে অ্যাক্টিভিস্টি দিয়ে রিপ্লেস করে দিলেই হয়।
  • শ্রী সদা | 212.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০২:০৮665356
  • উফ এসেম আবার কী হওয়া উচিত সেই লাইনে খেলছেন। ওসব নীতিকথা এখনো বিশ্বাস করেন নাকি ? পাতি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের গপ্পো। শিল্প নেই। শিল্প আনতে চান ? প্রথমে কম্প্রোমাইজ করুন, পরে ভালো ব্র্যান্ডনেম তৈরী হয়ে গেলে নেগোশিয়েট করুন। শুরু থেকে নেগোশিয়েট করতে গেলে লোকে হাসবে। শিল্প না চাইলে অবশ্য এতকিছুর দরকার নেই।

    স্টার্টাপ কোং গুলো যখন হায়ার করে প্রথম দিকে ক্যান্ডিডেটদের মার্কেট স্ট্যান্ডার্ডের কয়েকগুণ বেশী টাকা আর ফেসিলিটি দেয়। সেই স্টার্টাপই একবার বড় হয়ে গেলে ব্র্যান্ডনেম পেয়ে গেলে তখন মার্কেট স্ট্যান্ডার্ড মাথায় রেখে স্যালারী নেগোশিয়েশন করে। দিস ইজ রিয়ালিটি।
  • ঈশান | ০৩ নভেম্বর ২০১৫ ০২:৫১665357
  • চিনে, বা অধুনা স্বর্গের আগের ইস্টিশন বেঙ্গালুরুতে, ব্র্যান্ডনেম আগে বানিয়ে তারপর হাব তৈরি হয়েছে বলে তো শুনিনি। ভারতে, আইটি শিল্প তৈরি হয়েছে ডলারের এক্সচেঞ্জ রেট আর সস্তা শ্রমিকের কারণে। পূর্ব ভারতেও একটা হাব তৈরি হত, কোনো ব্র্যান্ড ভ্যালু ছাড়াই, যদিনা জ্যোতিবাবুর সরকার কম্পিউটারাইজেশনে সক্রিয়াভাবে বাধা সৃষ্টি করতেন।
  • শ্রী দাম | 11.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৩:৩৩665358
  • আজ্ঞে আমি শ্রী দাম (দাম পদবী) শ্রীদাম বা চান্দু মিঞা নই। তবে শ্রী সদার বক্তব্যের সাথে একমত।
  • শ্রী দাম | 11.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৩:৪০665359
  • কমিউনিস্ট আর এ্যাক্টিভিস্ট এক করে ফেলা বাড়াবাড়ি হবে। এ্যাক্টিভিস্টদের বিশেষ দায় দায়িত্ব নেই। অবশ্য কমিউনিস্ট বলতে মাওবাদী বোঝালে অন্য কথা।
  • SC | 117.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৪:৪৭665360
  • তো এইসব গুরুগম্ভীর আলোচনা তে আমি একটা জিনিস বুঝছি না। মানে এদ্দিন বাম সরকারের রাজন্ত্ব প:ব: র এমন হল যে তাদর কে হাতে পায়ে ধরে industrialist আনতে হচ্ছে। এদিকে গুজরাতে, যাদের মডেলে তো নাকি সবই খারাপ, হোমরা চোমরা বাম ইকনমিস্ট রা প্রতিনিয়ত বলেন, সেখানে যাওয়ার জন্য তারা লাইন লাগাচ্ছে।
    এই ধরনের বোকা গাধা industrialist দের আনার কি খুব প্রয়োজন আছে? যারা এই যে গ্রাম বাংলায় উন্নয়নের ধারা, এই যে আমাদের বাম আমলের দুর্ধর্ষ ইনফ্রাস্ট্রাকচার এসব বুঝতে পারছেন না। আসলে ছাগল তো, পেটে বিদ্যে নেই, বুঝবে কি করে।
    আর একটা প্রজেক্ট ঠিকঠাক হলো না বলে ২০০ বছর পিছিয়ে যায় যারা, তাদের গলদটা মনে হয় প্রজেক্ট না হওয়া না, অন্য জায়গায়।
    একটা প্রজেক্ট হলো না বলে দিউ প্রজন্ম হাত পা ছড়িয়ে কাঁদতে বসলে সিলিকন ভ্যালি তে ২৫০০ আগে আর কোনো কোম্পানিই কেউ খুলবেনা।
    ওরকম কত প্রজেক্ট ফেল করছে, লোকে আবার নতুন উদ্যমে আরেকটা কোম্পানি বানাচ্ছে।
  • SC | 117.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৪:৫৪665362
  • আর সত্যিই, এক দিক দিয়ে ভালই হয়েছে যে সিপিএম আর ক্ষমতায় নেই। যারা একদিন "আমরা আনব নতুন দিন" বলতেন,
    তাদের কাজ এখন বেনিয়াদের হাতে পায়ে ধরে স্যার স্যার করা, এটা মনেহয় পুরনো সমর্থক রা অনেকেই মেনে নিতে পারতেন না।
  • ... | 74.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৬:২৬665363
  • সিঙ্গুরের বুদ্ধিজীবিরা তো ভালই মালামাল হয়েছিলেন। প্রতিযোগী কোম্পানির টাকা গেল কোথায়?
  • কল্লোল | 125.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৬:৫৬665364
  • এই দ্যাখো। গুজরাট আবার উন্নত হয়ে গেছে। এবার লোকসভা নির্বাচনের আগে তো বৃন্দা কারাত প্রমান করে দিলেন যে ওসব উন্নতি নাকি গল্প কথা!!! এই সুতো নাকি এর আগের সুতোয় সেসব মনিমুক্তো এখনো ঝলমল করছে। ২০১৬তে আবার গুজরাটের উন্নয়ন সব গল্পকথা হয়ে যাবে কি!!!

    সদা।
    ডাক্তার, শিক্ষক এরা সব এককালে মহান কাজ করতেন। আজকে বেশীরভাগ ডাক্তার ও শিক্ষক কিন্তু নেহাৎই বৃত্তিজীবি। তার বেশী কিছু নয়। কিছু মানুষ এখনো আছেন এই বৃত্তিতে যারা ব্যাতিক্রম।
  • PT | 213.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৭:০৬665365
  • বিপ্লবের পরের স্টেশন "যা সুবিধে চাইবেন তাই দেব?" উত্তরবঙ্গে ছোট শিল্পের জন্য হাতজোড় দিয়ে যার শুরু সেটা দক্ষিণবঙ্গে কিছুদিনের মধ্যেই "টাটা পায়ে পড়ি রে" তে পরিণত হবে। অবিশ্যি এসব ব্যাপার সম্ভব্তঃ ভোটের দিকে তাকিয়ে।

    হাফকোটের বাকিটা যেটা কোট করতে চাইনিঃ "বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন কোচবিহারে একমাত্র শিল্পতালুকটি গড়ে ওঠে চকচকায়।" এদিকে বাম আমলের রাজারহাট আর ওদিকে চকচকাই ভরসা। খোঁজ নিলে জানবেন যে বাম আমলের গড়ে ওঠা সব কিছুতেই নীল রং লেপে দেওয়া ছাড়া অন্য নতুন কাজ বিশেষ কিছু হয়নি।

    ওঃ বেশ কিছু নতুন নামকরণ হয়েছে। যেমন কলকাতার একটি বহু পরিচিত ব্রীজকে এখন শ্রীচৈতন্য মহাপ্রভু ব্রীজ বলে দেগে দেওয়া হয়েছে!!

    আইটি হাব নিয়ে আবার গেঁজে যাওয়া অর্ধ-ইতিহাস। কেন্দ্রীয় সরকারের "পব সীমান্ত নিকটবর্তী রাজ্য" জাতীয় কারণ দর্শিয়ে তৎকালীন কেন্দ্রীয় সরকারী বৈদ্যুতিন সংস্থাটিকে (নাম মনে করতে পারছি না) দোকান খোলার অনুমতি দেয়নি।
  • কল্লোল | 125.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৭:২৪665366
  • এই যে। এটা হীরাভ(২)তে ছিলো।
    Name: PT IP Address : 213.110.246.230 (*) Date:11 Jan 2015 -- 12:38 PM
    এই উন্নতিটা নির্ভর করে সরকারের রাজনৈতিক অবস্থানের ওপরে। যেকারণে গুজরাটে এত ইন্ভেস্টমেন্টের পরেও HDI-তে ওপরে উঠতে পারেনি।

    আজ আবার গুজরাট উন্নত হয়ে গেলো।
    ক্ষী সাংঘাতিক!!!
  • PT | 213.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৭:২৯665367
  • কে, কে বলল গুজরাত "উন্নত"? আমি বলিনি বাপু!!
  • কল্লোল | 125.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৭:৩৯665368
  • না না, আহা, তুমি বলোনি। ওটা সদা বলেছে।
    তবে কিনা ন্যানোতেও সে রাজ্যের উন্নতি হলো না। ক্ষী ক্ষস্টো।
  • Arpan | 74.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৭:৪১665369
  • কেন্দ্রীয় সরকার দোকান খোলার অনুমতি না দেবার পরেও হুগলী নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। কিন্তু সেসব তুলে আনলে তো আর অর্ধ ইতিহাস শোনা হবে না।
  • PT | 213.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৮:০২665370
  • কম্পুটার নিয়ে পুনরায় জ্যোতিবাবুর মুন্ডপাত করা শুরু হয়েছে। তাই এই তথ্য এখানে দেওয়া থাকল। আশা করি ভবিষ্যতে কোন গাঁজা-টপকা ইতিহাস চর্চার আগে এই তথ্যগুলো দেখে নেওয়া হবে।

    The Ministry of Labour, Employment and Rehabilitation had set up a committee in 1969 under the chairmanship of R.Venkataraman (then a member of the Planning Commission) to examine the impact of automation on employment. ……..This committee prescribed in 1972 strict controls on introducing computers in industry and government departments. The committee also made mandatory to get prior agreement with labour before introducing computers in organizations.

    The report of this committee constrained the introduction of computers in banks, insurance companies and private companies.

    One of the reasons for the negative attitude of Dandekar committee towards computerization was the dominance of IBM 1401s which were small machines primarily used for payroll processing, accounting and stores control.

    White collar workers who were quite vociferous saw these computers as labour saving devices and not as machines which can be used to improve productivity of planta and processes……..

    The Public Accounts Committee of the parliament in its report of 1975…opined that even though it is argued that the use of computers lead to efficiency which in turn leads to profit and faster economic growth, it is true only in the long run.

    The committee felt that in India with large scale unemployment, the use of computers …..for labour saving applications may not be desirable or may even be detrimental.

    It recommended that government should take into account the social cost of computerization and evolve a principled and positive approach on computerization keeping in view the overall national interest.
    http://www.cbi.umn.edu/hostedpublications/pdf/Rajaraman_HistComputingIndia.pdf
  • sm | 53.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৮:২৭665371
  • উত্তরবঙ্গে ছোট শিল্পের জন্য হাতজোড় দিয়ে যার শুরু সেটা দক্ষিণবঙ্গে কিছুদিনের মধ্যেই "টাটা পায়ে পড়ি রে" তে পরিণত হবে। অবিশ্যি এসব ব্যাপার সম্ভব্তঃ ভোটের দিকে তাকিয়ে।
    --
    গনত্কার এলেন। সকাল থেকেই ঝাঁপি খুলে বসেছেন। বুদ্ধবাবু চক চকায়, রাজারহাট ইত্যাদিতে বিরাট বিরাট শিল্প তালুক গড়ে তুলেছিলেন। আমরা সেই তালুকদার সরকারের আরো গল্প শুনতে আগ্রহী। কিন্তু তাতে কি কি শিল্প চালু ছিল, সেগুলোর গল্প কোন তালুকদার বাবু করবেন?
    পিটির পোস্ট পড়ে মনে হচ্ছে, যেকোনো ব্যক্তি বা সরকারের মূল কাজ হলো টাটা/ বিড়লা,সালিম এদের পায়ে পড়ে যাওয়া। তাতেই মোক্ষ লাভ।বিবর্তন এমন কথাই বলে বটে।
    আবার গুজরাতে শিল্পপতিদের লাইন লেগে আছে; কিন্তু HDI তে পিছিয়ে। তাহলে, এইসব শিল্প শিল্প করে কি ঘোড়ার মাথা হবে?
    আবার দেখুন
    "গেঁজে যাওয়া অর্ধ-ইতিহাস। কেন্দ্রীয় সরকারের "পব সীমান্ত নিকটবর্তী রাজ্য" জাতীয় কারণ দর্শিয়ে তৎকালীন কেন্দ্রীয় সরকারী বৈদ্যুতিন সংস্থাটিকে (নাম মনে করতে পারছি না) দোকান খোলার অনুমতি দেয়নি।"
    সারা জীবন কেন্দ্রীয় সরকারের লেজুর বৃত্তি করে, এই অনুমোদন টুকু বার করে আনতে পারেনি? ছ্যা, ছ্যা। এসবই হলো গেঁজে যাওয়া অজুহাত।

    আর সদা, ব্র্যান্ড নেম তৈরী করা চাট্টি খানি কথা নাকি? ওড়িশার, রাজস্থানের কোনো ব্র্যান্ড নেম নেই, তা, সেটাতে করে পস্কো,বেদান্ত, বা কেয়ার্ন আসতে অসুবিধে হয়েছে কি?
    ভুবনেশ্বরে আই টি হাব ও চালু হয়েছে। এসব ব্র্যান্ড নেম, টেম আনন্দ বাজারীয় গল্প। যেমন কিছুদিন আগে অবপ গল্প চালাতো,কলকাতায় বড় হয়েছে বলে মিত্তাল পব তে শিল্পে আগ্রহী।টাটা রা পূর্বভারত তথা পব কে ভালবাসে, এইসব আর কি!
  • PT | 213.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৮:৩৪665373
  • কল্লোলদাঃ
    ন্যানো কেন ম্যাক্রো এলেও গুজরাত HDI -এর ভিত্তিতে ওপরে উঠবে না। HDI বহুলাংশেই রাজনীতি আর আর্থা-সামাজিক নীতির সঙ্গে জড়িত। তোমাকে আর কি বোঝাব!!
  • Arpan | 74.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:১২665374
  • ইনফি কেন ভুবনেশ্বরে গেল কলকাতায় না এসে সেটা তালে জ্যোতিবাউর আত্মাকে প্ল্যানচেটে ডেকে জিগ্যেস করতে হয়। আর এইসব গাঁজা টপকা যুক্তি শুনতে হয় না। ঃ)
  • শ্রী সদা | 212.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৩৯665375
  • আশীর দশকে কম্পিউটারাইজেশনের বিরোধীতা ইঃ সিপিয়েমের ভুল ছিল। তো আগামী কয়েক প্রজন্ম সেই ভুল নিয়েই বসে থাকা উচিত ছিল নাকি ?

    "আবার গুজরাতে শিল্পপতিদের লাইন লেগে আছে; কিন্তু HDI তে পিছিয়ে। তাহলে, এইসব শিল্প শিল্প করে কি ঘোড়ার মাথা হবে"
    ~ এইটা হচ্ছে আসল কথা। যদ্দিন না একদম সমাজের সর্বস্তরের জন্যে ডাইরেক্টলি বেনেফিশিয়াল পরিবেশবান্ধব শ্রমনিবিড় শিল্প গড়ে ওঠে তদ্দিন শিল্পটিল্প দরকার নেই। যাদের চাগ্রীবাগ্রী দরকার তারা বরং অন্য রাজ্যে যাক। আমরা চাষ করবো আর চিটফান্ডের দালালী করবো। অথবা সিন্ডিকেট।
  • quark | 24.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৪০665376
  • কৃষিবান্ধব মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার জন্য আধপাকা ধান কেটে ফেলার খবরটা নেহাৎ আনন্দবাজারে বেরোল ব'লেই কি পাত্তা পেল না?

    অবিশ্যি এখন আরো বেশি জ্ঞানগর্ভ ব্যাপারে আলুচানা চলছে সে আলাদা কথা।
  • sm | 53.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৪৬665377
  • সদা, আপনি স্থির নিশ্চিত,শিল্পে উন্নত হলে চিট ফান্ড, দালালি আর সিন্ডিকেট বাজি কমবে?
    এরকম ধারণার পিছনে যুক্তি বা তথ্য কি?
  • sm | 53.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৪৮665378
  • India has nearly 10,000 registered chit fund companies, the largest one being run by the Kerala government which has been in existence since 1969.
  • মিকটেক্স | 152.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৪৯665379
  • "আইনে পরিবর্তন তো দরকার ছিলই। কিন্তু আন্দোলন করে পুরো প্রজেক্ট বন্ধ করে দেওয়া গেল আর "অ্যাডিকুয়েট কম্পেনসেশন, রিহ্যাবিলিটেশন, আর রিসেটলমেন্ট" এর ব্যবস্থা করে প্রোজেক্ট চালু রাখা গেলনা? এটা মানতে পারলাম না।"

    এটা বোধায় কিছুটা সেল্ফ-কন্ট্রাডিক্টরি হয়ে গেল। আইনের পরিবর্তন দরকার ছিল মানছেন, আবার "অ্যাডিকুয়েট কম্পেনসেশন, রিহ্যাবিলিটেশন, আর রিসেটলমেন্ট" এর ব্যবস্থা করে প্রোজেক্ট চালু রাখার কথাও বলছেন। অথচ এই "অ্যাডিকুয়েট কম্পেনসেশন, রিহ্যাবিলিটেশন, আর রিসেটলমেন্ট" ক্লজ যেটা ২০১৩ আইনে এসেছে, এই ক্লজটাই তো এসেছে সিঙ্গুর আন্দোলন বা ওরকম আরো দুয়েকটা আন্দোলনের জেরে! আন্দোলন বলুন বা পপুলার রেসিস্ট্যান্স বলুন, সেসবের জেরেই তো আইন পাল্টায়! বড়োসড়ো আন্দোলন না করে ভারতবর্ষে বা অন্য দেশেও আইন পাল্টাতে দেখেছেন নাকি? দেশের একটা বড়ো অংশের জনগনের বিরুদ্ধে অন্যায় করে জমি নিয়ে নেওয়া হচ্ছিল। তার বিরুদ্ধে দেশের নানান জায়গায় জনমত দানা বাঁধছিল আর অনেক জায়গায় আন্দোলনও হচ্ছিল। এর ফলে জনপ্রতিনিধিরাও বুঝতে পারেন যে আগের আইন পাল্টানো দরকার, ফলে ২০১৩ তে পরিবর্তন আসে। এই ধারাবাহিকতাকে অস্বীকার করে কি লাভ? এমনকি এখনও নানান ইস্যুতে নানান জায়গায় আন্দোলন চলছে, তার ফলে ভবিষ্যতেও অনেক আইন পাল্টাবে। তখন কি আন্দোলনের প্রয়োজনীয়তা অস্বীকার করবেন? তাহলে আর গণতন্ত্রে থেকে কি লাভ?
  • শ্রী সদা | 212.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৫২665380
  • মানুষকে সৎ পথে রোজগারের সুযোগ দিলে এই ছ্যাঁচড়ামোগুলো করে পেট চালাতে হয়না, এই আর কি। অল্পশিক্ষিত লোকজন তো ছেড়েই দিন, পশ্চিমবঙ্গে কত পাশ করা ইঞ্জিনিয়ার একটা দশ হাজার টাকা মাইনের চাকরির জন্যে মাথা খুঁড়ছে। এরাই আবার ব্যাঙ্গালোর চেন্নাই হাইড পুনেতে চলে গেলে কয়েক মাসের মধ্যে একটা কিছু পেয়ে যায়।
  • lcm | 118.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৫৩665381
  • দেখেছ! সদার কথাই সদাকে বলি।

    "আশীর দশকে কম্পিউটারাইজেশনের বিরোধীতা ইঃ সিপিয়েমের ভুল ছিল। তো আগামী কয়েক প্রজন্ম সেই ভুল নিয়েই বসে থাকা উচিত ছিল নাকি ?"

    তাহলে, সিঙ্গুর নিয়ে ৮ বছর তো কচলানো হল, আরো বিশ ধরে চটকে কি কোনো লাভ হবে।

    আগে বাড়ো। জনহিতকর কার্যকরন কে লিয়ে জমিন লাও। জয় গুরু।
  • lcm | 118.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৫৪665382
  • *বিশ বছর
  • মিকটেক্স | 152.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৫৫665384
  • "তর্কটা হচ্ছে যে জমি অধিগ্রহন হলে তার জন্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন, রিহ্যাবিলিটেশন, আর রিসেটলমেন্ট দেওয়া হবে কিনা।"
    এ নিয়ে বহু বিতর্ক আগেও হয়েছে। সেখানে সরকারকে চাপ দিয়ে ৮ থেকে ১৩ লাখ এরকম কোন একটা জায়গায় ওঠা গিয়েছিল। আরো চাপ দিলে দেখা যেত যে সরকার আরো টাকা দিতে বাধ্য হয় কিনা। কিন্তু কারখানাটা হতে না দেওয়াতাই যেহেতু আসল উদ্দেশ্য ছিল তাই ক্ষতিপূরণের রাস্তাটাকে পরিত্যাগ করা হয়।

    পিটি বোধায় গুলিয়ে ফেল্লেন। "অ্যাডিকুয়েট কম্পেনসেশন, রিহ্যাবিলিটেশন, আর রিসেটলমেন্ট" ক্লজটা আদৌ ১৮৯৪ আইনে ছিলই না। ঐ আইনের আওতাতেই পশ্চিম বঙ্গ সরকার সিঙ্গুরে জমি অধিগ্রহন করেছিল, তাই "অ্যাডিকুয়েট কম্পেনসেশন, রিহ্যাবিলিটেশন, আর রিসেটলমেন্ট" দেওয়ার বাধ্যবাধকতাই সেই সরকারের ছিলনা। এই ক্লসটা আনার জন্য সিঙ্গুর আন্দোলন বা অন্য দুয়েকটা আন্দোলন একটা ভূমিকা নিয়েছিল। প্রথমে যে পোস্ট করেছিলাম সেটা আরেকবার লিখিঃ সিঙ্গুর আন্দোলনের ফলেই আইন পরিবর্তন হয়েছিল, ১৮৯৪ এর থেকে কিছুটা বেটার ২০১৩ আইন আসে। এই আইন পরিবর্তনের জন্যও সিঙ্গুর আন্দোলন দরকার ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন