এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 53.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১০:০০665385
  • In Maharashtra, there are at least 500 cases registered against chit funds and Ponzi schemes, said an official at the Economic Offences Wing, who spoke on condition of আনন্য়্মিত
    --
    At present, the maximum penalty for chit funds is as low as Rs.5,000 in states such as Delhi, while in Haryana, there is no structure to regulate chit funds.
    http://www.livemint.com/Money/PYvp2nBSpJJZ2IK9vsJwNP/Regulations-yet-to-catch-up-with-Indias-illegal-chit-fund-i.html
    তাহলেই দেখুন চিট ফান্ড খালি পব র সমিস্যে নয়;শিল্পোন্নত রাজ্য গুলোর ও সমস্যা।
    আর সিন্ডিকেট বাজি। আমার মনে হয় যত দিন যাবে এটা আরো বেড়ে উঠবে। কারণ আপনি আমি পড়াশোনা করে চাকরি করতে চাই, আর কিছু লোক জানে পড়াশোনার কষ্ট না করেও, স্রেফ ধমকিয়ে, চমকিয়ে ঢের বেশি উপার্জন করা সম্ভব।
    এটা একমাত্র কড়াহাতে শাসন করলেই কমতে পারে।
  • শ্রী সদা | 212.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১০:০৯665386
  • এসেম, সাউথ ইন্ডিয়ায় চিট ফান্ড অনেক পুরোনো ইন্ডাস্ট্রি, কিন্তু সারদা বা রোজভ্যালির মতো ফোর টুয়েন্টি কেস কমই হয়। যদ্দুর জানি ওরা ঐ চল্লিশ পার্সেন্ট সুদের লোভ ও দেখায় না, ব্যাংকের থেকে সামান্য কিছু বেশী সুদ দেয়।

    মিকটেক্স, আমার বক্তব্য হল যে এত কোটি টাকা ঢালার পরেও যে প্রোজেক্ট আন্দোলন করে বন্ধ করা যায়, সেই প্রোজেক্ট চালু রেখেই আরো টাইট নেগোশিয়েশন করে এই "অ্যাডিকুয়েট কম্পেনসেশন, রিহ্যাবিলিটেশন, আর রিসেটলমেন্ট" এর ব্যবস্থা করা যেত। সমস্যা হল ব্যাগড়াবিদদের উদ্দেশ্য ছিল কারখানা হতে না দেওয়া, ফলে গায়ের জোরে বন্ধ করে দেওয়ার সহজ রাস্তাই নেওয়া হয়েছিল।
  • lcm | 118.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১০:১৬665387
  • মূর্তি, আম্বানি, প্রেমজি, জামশেদজি, ঘনশ্যামদাস, আদানি, গোদরেজ, সুন্দরম, বাজাজ, জিন্দাল, সিংঘানিয়া, মাহীন্দ্র, পাটনি, কির্লোস্কার, নাদার, মিত্তল, মালিয়া, গোয়েন্কা, লিঙ্গরাজু, সাঙ্গভি... ...
    --- নয় কোটি বাঙালির মধ্যে, বেশি না, যদি একজনও থাকতেন এই লিস্টে - তাইলে আজ এই ভিখারির মতন - টাটা তোর পায়ে পড়ি রে - অবস্থা হইত না।
  • Tetris | 131.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১০:২২665388
  • একটা তথ্য মনে হয় ভুলেই যাচ্ছেন। রাজভবনের শেষ নিগসিয়েশান মিটিঙে বেশি কমপেনসেশন আর একেবারে যারা রাজী ছিলেন না তাদের জন্যে অন্য জমির কথাও বলা হয়েছিল। খবরে প্রকাশ প্রায় ঐক্যমত্য ও হয়ে গেছিল, কিন্তু বাইরে বেরিয়ে এসে তিনি বেঁকে বসেন। মনে না পড়লে সেই সময়ের কাগজ খুলে দেখেও নিতে পারেন। বেঁকে বসার কারণ হলো ব্যাপারটা মিটে গেলে তো তারই মুশকিল হত।
  • cb | 213.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১০:২৩665389
  • একজন ছিলেন, বিন্দু থেকে সিন্ধু করেছিলেন।

    তারপর কি হইল জানে শ্যামলাল :(
  • quark | 24.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১০:২৪665390
  • হুম! সে একদিন ছিল। তারকনাথ পালিত, রাসবিহারী ঘোষ, দ্বারকানাথ ঠাকুর .....
  • quark | 24.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১০:২৮665391
  • মাপ করবেন, সবাই ঠিক বেওসায়ী নন, তবে কিনা জনস্বার্থে দানধ্যান করতেন আর কি!
  • sm | 233.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১১:২০665392
  • আছে, আছে, লিস্টে একজন বাঙালি আছে, প্রসুন বাবু। তবে তিনি যে কি ব্যবসা করেন তা জানি না।
  • PT | 213.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১১:২১665393
  • "পিটি বোধায় গুলিয়ে ফেল্লেন। "অ্যাডিকুয়েট কম্পেনসেশন, রিহ্যাবিলিটেশন, আর রিসেটলমেন্ট" ক্লজটা আদৌ ১৮৯৪ আইনে ছিলই না। ঐ আইনের আওতাতেই পশ্চিম বঙ্গ সরকার সিঙ্গুরে জমি অধিগ্রহন করেছিল, তাই "অ্যাডিকুয়েট কম্পেনসেশন, রিহ্যাবিলিটেশন, আর রিসেটলমেন্ট" দেওয়ার বাধ্যবাধকতাই সেই সরকারের ছিলনা।"

    গোলাইনি কিছু।
    কলকাতার সব রাস্তা মসৃণ হলে তবে গাড়ী কিনব এমন কথা কেউ ভাবেনা। সেইরকমই, জমি আইনে ঐসব ক্লজ না থাকলে চাষীকে কম্পেন্শেসন দেওয়া যাবে না এমনটা সেই সরকার মোট্টে ভাবেনি। তারা কম্পেনশেসনের রাস্তাতেই হেঁটেছিল। পরিমাণটা অনেকের যথেষ্ট মনে হয়নি। তাই সেটা বাড়ানোর জন্য আন্দোলনও একটা অত্যন্ত সমর্থনযোগ্য অবস্থান ছিল। কাজেই ন্যানো শুরু করা, চাষীর বেশী পরিমাণে কম্পেনশেসন পাওয়া এবং তার সঙ্গে আইন পরিবর্তনের জন্য কেন্দ্রে প্রস্তাব আনা এই তিনটিই একসঙ্গে করা সম্ভব ছিল।

    কিন্তু কেউ, কেউ সিদ্ধান্ত নিয়েছিল যে কারখানাটা করতেই দেওয়া হবেনা। তাই সিঙ্গুরের চাষীকে ভিক্ষাপাত্র ধরিয়ে একদল লালবাড়িতে গেছে আর এক দল বুক বাজিয়ে "ঝড়ে বক মরে/ফকিরের কেরামতি বাড়ে"-র লাইনে বিপ্লবী কৃতিত্ব নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিঙ্গুরের চাষীর কি হবে তা নিয়ে এই দুই গোষ্ঠীর কারওরই কোন মাথাব্যথা ছিল না।
  • lcm | 118.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১১:৫১665396
  • হা হা, এটাতে অরিন্দম চৌধুরীও আছে।
  • quark | 24.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১৩:০৬665397
  • ট্র্যাক্টর বাঙালির ব্যবসা জানা ছিল না। আর অমরবাবুও বাঙালি ব্যবসায়ী হইলেন?
  • SC | 117.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১৩:৪৪665398
  • এই "হাতে পায়ে ধরার" জাত হয়ে আর কদ্দিন থাকবেন? এবারে ইন্ডাস্ট্রি তৈরী করতে শিখুন।
    নইলে সারাজীবন ওই টাটা সেলিম দের হাতে পায়ে ধরে, আর তাদের অন্যায় আবদার মেনে নিতে নিতেই কেটে যাবে।
    আর কিছু অশিক্ষিত বুজি তৈরী করে, যারা কবে কোন প্রজেক্ট হয়নি, তাই নিয়ে প্রবন্ধ লিখে পাতা ভরাবে।
    কবে কি হয়েছিল, সেই হিসেব টা দিন না। ৩৪ বছর ক্ষমতায় ছিলেন, "হাতে পায়ে ধরে" সেলিম বাবু কে আনা ছাড়া আর কোনো উদ্যোগের নামও মুখ ফুটে বলতে পারছেন না।
    পরিস্কার বলুন, কোনো কাজ করতে পারেননি, তাই "হাতে পায়ে ধরে" বেনিয়া এনে সস্তায় বাজিমাত করার চেষ্টা করছিলেন।
  • de | 69.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১৩:৪৯665399
  • এই লিস্টে তো গৌতম কুন্ডুরও নাম আছে - সুদীপ্ত সেনের নাম আছে কিনা সেটা আর সাহস করে দেখিনি।

    বন্ধন ব্যাঙ্কের ঐ ভদ্রলোকেরও তো থাকার কথা ছিলো এই লিস্টে -
  • চাপ! | 126.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১৪:০৯665400
  • রিপোর্টটা ভালো করে দেখুন। ১৯, ২০ করে যেখানে শুভাশিস চক্রবর্তীর ছবি দেওয়া শেষ হয়েছে, তার নিচেই ধূসর রঙে লেখা আছে, লেখাটা তিন বছর আগের - ৮ নভেম্বর ২০১২। রোজ ভ্যালি তো কোন ছাড়, তখন সারদাও ধরা পড়ে নি। ফলে গৌতম কুণ্ডু তখনও সফল ব্যবসায়ীই ছিলেন। সুদীপ্ত সেন কেন নেই লিস্টে - সে জানা নেই, সম্ভবত সুদীপ্ত সেন কোথাওই নিজের বিজ্ঞাপন দিতেন না।

    আর দ্বিতীয়ত, এই লিস্টিটি যিনি বানিয়েছেন, তিনি কে সেটা লেখা নেই, ফলে তাঁর সম্পর্কে বিশেষ কিছু জানা যাচ্ছে না - কিন্তু রিপোর্টটা খিল্লিযোগ্য হয়েছে, তাতে সন্দেহ নেই। কোরা সাইটটি - যদ্দূর জানি একটি বারোয়ারি সাইট, উইকিপিডিয়ার থেকেও কম রিলায়েবল। ফলে এই সাইটের লিস্টি নিয়ে সিরিয়াস আলোচনা করা নিতান্তই সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়।
  • de | 24.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১৪:২১665401
  • চিটফান্ড মালিকদের সফল উদ্যোগপতি বলে যে লিস্ট - তাকে নিয়ে এমনিতেও বেশী ভাবার কিছু নেই - বরং রাজ্যের ঋণ নিয়ে ভাবুন -

    http://www.anandabazar.com/state/state-government-spent-more-than-their-income-which-will-cause-the-financial-crisis-in-future-1.233394#

    "অর্থ দফতরের হিসাব বলছে, বছর দুই পর থেকে বাজার থেকে নেওয়া ঋণের উপর সুদ আর আসল শোধের পরিমাণ এতটাই বেড়ে যাবে, যে রাজ্যের নিজস্ব আয় দিয়ে তা সামলানো যাবে না। তখন উন্নয়নের টাকা জোগাড় দূরের কথা, সরকারি কর্মচারীদের বেতন-পেনশনের টাকা কোথা থেকে আসবে তা নিয়েই উদ্বেগে অর্থ দফতরের কর্তারা। রাজ্যের নিজস্ব আয়ের পাশাপাশি, দিল্লির অনুদান আর কেন্দ্রীয় করের অংশ হিসেবে প্রাপ্য টাকা দিয়েই রাজ্য সচল থাকে। কিন্তু আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় প্রতি মাসেই বাজার থেকে ধার করে রাজ্য। দেদার এই ধারের ফাঁসেই এখন হাঁসফাঁস অবস্থা অর্থমন্ত্রী অমিত মিত্রের।

    দফতর সূত্রের খবর, ২০১৮-’১৯ আর্থিক বছরে রাজ্যের মোট ঋণের পরিমাণ সাড়ে তিন লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আর সেই ঋণের সুদ-আসল মেটাতে পরের বছর কোষাগার থেকে বেরিয়ে যেতে পারে কম-বেশি ৫০ হাজার কোটি টাকা। অথচ এই পরিমাণ রাজস্ব আদায়ের সম্ভাবনা বেশ কম বলেই মনে করছেন অর্থ দফতরের কর্তাদের একাংশ। এক কর্তার ব্যাখ্যা, ‘‘এত দিন অভাবের সংসারে বেতনের টাকায় সংসার চলতো এবং ইএমআই মেটানো হতো। কিন্তু অবস্থা যা দাঁড়াচ্ছে, তাতে এ বার ইএমআই মেটাতেই মাইনের টাকা শেষ হয়ে যাবে। ফলে সংসার চলবে কী করে, সেই ভাবনাতেই ঘুম নেই গৃহস্থের।’’'
  • dd | 116.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১৪:৫৩665402
  • কিন্গ্তু আমি নেই। দেখলেন ? কী হিঙ্গুশেটে। ঈশ।
    এই লিস্টে কি আপার লিমিট আছে ? তাইলে ঠিক আছে। আদারওয়াইস নট।
  • Manish | 127.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১৫:৩৩665403
  • সত্যি, যে লিস্টে শ্রী লেদারের দে নেই, সেই লিস্ট পাত্তা না দিলেও চলে।
  • cb | 213.*.*.* | ০৩ নভেম্বর ২০১৫ ১৬:০০665404
  • আরে লিস্ট টা দেখেই খিল্লি করতে ইচ্ছে করল :)
  • PT | 213.*.*.* | ০৪ নভেম্বর ২০১৫ ০৮:৩০665406
  • চা বাগানের সেই সব এক্টিভিস্টরা কোথায় বা কি করে? এসব খবরে তাদের নামোল্লেখ পর্যন্ত হয় না।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=19024&boxid=15210307
  • aranya | 154.*.*.* | ০৫ নভেম্বর ২০১৫ ০৮:২১665409
  • দু কান কাটা বুক ফুলিয়ে রাস্তার মাঝ দিয়ে হাঁটে, এক কান কাটা চুপিসাড়ে পাশ দিয়ে যায়

    নির্লজ্জ দু কান কাটা-দের রাজ চলছে এখন
  • sm | 53.*.*.* | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:২৮665411
  • Five Tata group MDs meet Mamata Banerjee
    Though today's meeting was just weeks before the final Singur hearing in Supreme Court, Tata group officials said, it had nothing to do with the case. It, however, seemed that both the parties had decided to put Singur fiasco that led to Tata Motors' pullout, behind.
    ভালো করে পড়ে দেখুন।টাটার প্রতিনিধিরা গত বছর নবান্ন ঘুরে গিয়ে তাদের ব্যবসা বাড়ানোর আর্জি জানিয়ে গেছে।
    মমতাও টাটা কে বার্ত্য ঘোষণা না করে বিচক্ষণ রাজনৈতিক নেতার পরিচয় দিয়েছেন।
    রাজনীতির প্রথম পাঠই হলো শত্রু/ বন্ধু বলে কিছু হয় না। তার ওপর রতন টাটা সরে গিয়ে নতুন কর্ণধার এসেছে এক বছরের বেশি।
    দুম করে লিখে দিলেই হয় না। ভাবুন আর ভাবা প্র্যাকটিস করুন।
    তবে, একটা কথা,নিজের নীতি থেকে সরে গিয়ে শিল্পপতিদের তোল্লাই দিলেই তারা পেয়ে বসবে। সরকারের ও পতন হবে।
    http://www.business-standard.com/article/companies/five-tata-group-mds-meet-mamata-banerjee-114102800040_1.html
  • quark | 24.*.*.* | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২২665412
  • এই ভদ্রলোক প্রেসিডেন্সিতে পড়ান? অবিশ্বাস্য!

    ..... Professor Debnarayan Sarker was appointed Professor of the Centre on February, 2001. Five Research Fellows of high academic excellence – Nimai Das, Jhumur Sengupta, Sudipta De, Sanjukta Chakrabarti and Bikash Kumar Ghosh - have already received Ph.D. in Economics from University of Calcutta working under his sole guidance between 2001 and 2012. The two registered Ph.D. research fellows, who have been still working under his guidance, are Debraj Das and Indrani Basu. Prof. Sarker (or/and his research fellows) has (have) had 94 papers published in reputed nation and international journals and edited volumes (Peer Reviewed journal: 60, Books: 34, Edited Book: 04, Author of the book: 01 ) of repute working under this centre.
  • cb | 192.*.*.* | ০৬ নভেম্বর ২০১৫ ০৭:০৬665413
  • s | 60.*.*.* | ০৬ নভেম্বর ২০১৫ ০৮:৩২665415
  • যাহ। এটা কি হলো? এই বাজারে সেমসাইড গোল ঃ-)
  • | 183.*.*.* | ০৬ নভেম্বর ২০১৫ ০৮:৩৮665417
  • এত হাঁকডাক শুনে ভয়ে পালিয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন