এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১০:১৬562378
  • কানের ভ্যাকুয়াল স্লীনার কিন্তু সত্যিই হয়। দেখেছি। চৈনিক জিনিস। কাজ দেয় কিনা জানি না।
  • santanu | ১৬ জুলাই ২০০৮ ১০:১৭562380
  • কল্লোলদা, শোনা যায়না কারণ তাদের শুরুর সংখ্যাটা অনেক কম ছিল, তবে পরিসংখান এইরুপ:
    Population growth rate(%) 2007 - Saudi 2.18, Pakistan 2.09, Libya 2.3, Syria2.3, Bangladesh 2.09, India 1.38, World 1.14

    থাক সে কথা
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১০:১৭562379
  • ** ভ্যাকুয়াম ক্লীনার **
  • Somnath | ১৬ জুলাই ২০০৮ ১০:২৪562381
  • দুর বাবা। ফার্টিলিটি রেট বেশি থেকেই তো প্রমাণ হইল মুসলিমদের ওভারল বাচ্চাকাচ্চা বেশি হচ্ছে। সেদিক থেকে শ্যামলবাবু ইজ পার্শিয়ালি কারেক্ট তো বটেই।

    এবার এটার ইমপ্লায়েড মিনিংটা আলাদা। বাচ্চা কাচ্চা বেশি হচ্ছে মূলত: তারা ধর্মে মুসলমান বলে নয়, দরিদ্র, অনগ্রসর, অশিক্ষিত ও গ্রামে থাকে বলে। শহুরে অগ্রসর মুসলিম ফাটিলিটি রেট পেলে এই লাইন টা সমর্থন করে লিংক দিয়ে দিতুম। এবং শ্যামলবাবুর বক্তব্য তাতে ওনার কিচ্ছু যায় আসে না। মুসলিমদের ফার্টিলিটি রেট কেন বেশি তা নিয়ে উনি বদারড নন। বেশি, এটাই উনি বলেছেন। সেটা প্রমাণ হয়েছে। গল্প শেষ।

    আবার শুধু মাত্র 0.4% ফার্টিলিটি রেট বেশি বলেই নিশ্চয়ই ১৯৬১ তে ১০% থেকে ২০০১ এ ১৩% হয় নি।
    (১। এখানে ১৯৬১ র ফার্টিলিটি রেট ফিগারগুলো ও দরকার ছিল)
    (২। এখানে তিন কোটি টা কি ঠিক? ১৯৬১ তে তখনকার জনসংখ্যার ১০%, আর ২০০১ এ এখনকার মোট জনসংখ্যার ১৩%। অবসলিউট ফিগারটা ৩ কোটির বেশিই হবে না?)
    অনুপ্রবেশ, হিন্দুদের অন্য ধর্মে কনভার্সন, অন্য ধর্ম থেকে মুসলিমে কনভার্সন দাঙ্গায় মৃত্যু সব ফ্যাক্টরই অছে। তাই ''শুধু মাত্র"" বাচ্চা কাচ্চা বেশি হয় বলেই মুসলিম % বেড়েছে এটা ভুল। তাই শ্যামলবাবুর বক্তব্য সর্বাংশে সত্য নয়। এটা নিয়ে ব্ল্যাংকি লড়ে যচ্ছে।

    কল্লোলদার প্রশ্নটা ইন্টারেস্টিং। মুসলিম প্রধাণ রাষ্ট্রে ফার্টিলিটি রেট আর পপুলেশন গ্রোথ রেটের ডেটা দরকার।

    আর শ্যামলবাবু, "আমাদের চোখে ইসলাম" বলে একটা থ্রেড আছে। "কোনো মুসলমানের সাহস নেই যে বলে ....." ইত্যাদি লেখার পরে ওটা পড়তে ভালো লাগতে পারে।
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১০:২৮562382
  • ইমপ্লায়েড মিনিংটা অনেকটা হাত দেখার ফিলোজফির মতন। অনেক "প্রগতিশীল'-কে বলতে শুনেছি যে ওই হাতের রেখা থেকে স্ট্যাটিসটিক্যালি সব ইনফারেন্স টানা হয়;-)

    মুশকিলটা হল উনি মুখে বদারড নন বল্লেও একটা পোস্টে বেড়াল বেরিয়ে পড়েছে। সেটা "আমি দেখিয়েছি'। স্বীকার/অস্বীকার কোনো কিছুতেই আমি বদারড নই। অনেক হল।
  • Somnath | ১৬ জুলাই ২০০৮ ১০:৩৮562383
  • ঋজু,
    তর্কে অংকে আপত্তি নেই। আমিও করছি।
    কিন্তু হিন্দু মুসলিম সম্পর্কের অবনতির ইতিহাস ঘাঁটা কারণ-এর দাবি হিসেবে ১, ২, ৩, ৪ ৫, ৬ করে বিজেপি বা আর এস এস অ্যাজেণ্ডার পয়েন্ট পড়া অসহ্য।
  • nyara | ১৬ জুলাই ২০০৮ ১০:৪৫562384
  • যেটা হল, তা হল একটা স্ট্যাটিস্টিকাল ফ্যাক্ট (মুসলিমদের মধ্যে ফার্টিলিটি রেট বেশি, সাম্প্রতিক ডেটা থেকে যা দেখা যায়) দেওয়া হল। এটা বলার পর হইহই করে সব নি-জার্ক রিয়্যাকশন। প্রথমে বলা হল, ধুস। কেউ বলল, এ কথা অনেক শুনেছি। কেউ বলল বিজেপি। কেউ বলল, অমুক কারণে ফার্টিলিটি রেট বেশি। একমাত্র সারথী দেখলাম ঠিক লাইনে বললেন, 'হ্যাঁ, বেশি। তো?'

    স্ট্যাটিস্টিকাল ফ্যাক্টের বিরুদ্ধে প্রগতিশীলদের এমন নি-জার্ক রিয়্যাকশন দেখলে মনে হয়, তাহলে কি ডালে সত্যি কিছু কালা আছে? বিশেষত: এমন একটা সময়ে যখন প্রগতিই যখন সম্প্রদায়িকের সঙ্গে হাত মিলিয়ে পার্লমেন্টে ভোট দেবে বলে তোড়জোড় করছে।
  • nyara | ১৬ জুলাই ২০০৮ ১১:৩৪562385
  • ঋজুকে ধন্যবাদ।

    ওটা পপুলেশন গ্রোথ রেট লিখতে গিয়ে ফার্টিলিটি রেট লিখেছি। তবে ব্ল্যাংকের দেওয়া তথ্য থেকে পাওয়া যায় ফার্টিলিটি রেটও বেশি।
  • dri | ১৬ জুলাই ২০০৮ ১১:৪৪562388
  • প্রথমত, শ্যামলবাবু একটি পোস্টে বলেছিলেন, স্বাধীনতার সময় ভারতে ৫% মুসলিম ছিল, আর এখন ১৫%। এটি কেবল ভুল নয়, গুল। এই কথাটা পরিষ্কার করে বলার প্রয়োজন মনে করছি। মিথ এভাবেই মুখের কথায় প্রপাগেট করে। আমি অনেককে ক্যাজুয়ালি বলতে শুনেছি ভারতে তো এখন মুসলিম ২০% হয়ে গেছে।

    দ্বিতীয়ত, হ্যাঁ, ভারতে মুসলিমদের গ্রোথ হিন্দুদের থেকে বেশী হয়েছে। উইকির ডেটা অনুযায়ী হিন্দুদের থেকে ২০% বেশী রেটে। অনেকে বলেছেন ফার্টিলিটি রেট মোটে 0.4 বেশী। কিন্তু মনে রাখতে হবে 2 এর ওপর 0.4 কিন্তু 20% বেশী হয়ে গেল। কিন্তু এই ফার্টিলিটি রেট হয়ত একটা বিশেষ সময়ের হিসেব। কয়েক বছরের ওপর ক্যালকুলেটেড। পুরো ষাট বছর ধরে হিসেবটা একই আছে কিনা সেটা চেক করার প্রয়োজন আছে। আর সোমনাথের জন্য, তিন কোটি হিসেবটা অনেকটা এরকম। যদি মুসলিমরা হিন্দুদের মত একই রেটে বাড়ত, তাহলে তারা হত ১০%। অর্থাৎ, রাফলি ১০ কোটি। তা না হয়ে হয়েছে ১৩%, রাফলি ১৩ কোটি। একটু অ্যাপ্রক্সিমেশান আছে। সেটা মেনে নিলে, হিন্দুদের মত রেটে বাড়লে যা হত তার চেয়ে তিন কোটি বেশী। অনুপ্রবেশ ধরলেও মূল বৃদ্ধি ফার্টিলিটি জনিত। আর অনুপ্রবেশ ধরলে হিন্দু অনুপ্রবেশও ধরতে হবে।

    এখানে জাস্ট একটা কথা মনে করিয়ে দিতে চাই, আগেও করেছি, কিন্তু আরেকবার পরিষ্কার করে (রিপিটিশান তো কম করছেন না কেউ, অতয়েব)। হিন্দুদের অ্যাভারেজ ফার্টিলিটি রেটের থেকে শিডিউল্‌ড কাস্টের ফার্টিলিটি রেট ৪৫% বেশী, যা কিনা মুসলিমদের থেকেও বেশী। তো শিডিউল্‌ড কাস্টের মানুষও হিন্দুদের তুলনায় অনেক বেশী বেড়েছে।

    তৃতীয়ত, ডেটা শূন্যে ভাসে না। সব কথারই একটা ভেক্টার থাকে। আমি শুধু ডেটা দিয়েছি, কিন্তু কিচ্ছু মিন করতে চাইনি -- এ কথা বিশ্বাস করার মত ন্যাকা আমরা কেউ নই। শ্যামলবাবুর কথামত, এই ডেটা তিনি দিয়েছিলেন, এইটা দেখানোর জন্য যে ভারতে মুসলিমরা ফ্রিলি বাড়তে পারছে। সরকার তাদের ওপর কোন রকম অত্যাচার করছে না। এ কথার সাথে আমি কিছুটা একমত। পাকিস্তান বা বাংলাদেশে যেরকম পারসিকিউশান আছে, ভারতে সেরকম নেই। কিন্তু আবার এও সত্যি ভারতবর্ষ মুসলিমদের স্বর্গ্যরাজ্যও নয়। ফার্টিলিটি ডেটা থেকেই ক্লিয়ার যে ভারতে মুসলমানদের ইকনমিক অবস্থার উন্নতির অনেক স্কোপ আছে। সাচার রিপোর্ট থেকেও একই জিনিশ ক্লিয়ার। ১৩% মুসলিমের গভর্মেন্ট জবে রিপ্রেজেন্টেশান ৫% এরও কম। এইসব কথা জাস্ট এইটা পয়েন্ট আউট করার জন্য যে মুসলিমরা ভারতে খুব আনন্দে আছে, এটা বোধ হয় সর্বাংশে সত্যি নয়।

    এছাড়াও আমার মনে হয়েছে শ্যমলবাবু আরো ইমপ্লাই করতে চেয়েছেন অন্য কথা, কিন্তু পরে বিপদ বুঝে সেটা ডিনাই করেছেন। উনি এই ডেটা থেকে বলতে চেয়েছিলেন মুসলিম রিলিজিয়াস ধর্মগুরুরা পপুলেশান বৃদ্ধিতে আসকারা দেয়। এ কথা আমার মনে হয়েছে। এই ডেটায় আপত্তি ওঠায় তিনি যেভাবে পোলিওর কথা তুললেন, তার থেকে।
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১১:৪৪562386
  • ন্যাড়াদা - স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্ট আর তার থেকে ইনফারেন্স টানা দুটো আলাদা জিনিস। ইনফারেন্সটা আপনি দেখতে পাবেন ওই ১/২/৩/৪ করে টানা পয়েন্টগুলোতে। বিশদে বলছি না। তবে এই স্ট্যাটিসটিক্যাল ফ্যাক্ট অ্যানালাইজ করতে গেলে শিক্ষা/দারিদ্র এই জিনিসগুলোও দেখতে হবে, নইলে সেটা "এই গেলো গেলো' হয়ে দাঁড়ায়। ওখানে "বদারড নই' বলে ছেড়ে দিলে সন্দেহটা সত্যি হয়।
  • dri | ১৬ জুলাই ২০০৮ ১২:০২562389
  • অধিকাংশ মুসলিম দেশের গ্রোথ রেট বেশ হাই। একটা ছোট লিস্ট শান্তনু দিয়েছেন।

    ভারতের থেকে কম গ্রোথ রেট যে কয়েকটা মুসলিম প্রধান দেশে, তারা হল -- ইরান 1.35, তুর্কমেনিস্তান 1.32, টার্কি 1.26, মরোক্কো 1.20, ইন্দোনেশিয়া 1.16, তিউনিশিয়া 1.08, লেবানন 1.05 ইত্যাদি।
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১২:০৫562390
  • এবার এই দেশগুলোর বাকি অ্যাট্রিবিউটগুলোর পরিসংখ্যানও দরকার। শিক্ষা, স্বাস্থ ইত্যাদি।
  • r | ১৬ জুলাই ২০০৮ ১৩:১৮562391
  • নী-জার্ক? হাঁটু বলে কি তার কোনো মূইল্য নাই? বাতুলতার বিরুদ্ধেও হাঁটু নাড়িয়ে শক্তিক্ষয় করব?
  • r | ১৬ জুলাই ২০০৮ ১৪:০২562392
  • ন্যাড়াস্যারের জন্য:

    গুরুচন্ডালীতে দুটি জিনিষ হয়- আড্ডা ও তর্ক। যে কোনো চাক্ষুষ আড্ডার মত এই আড্ডাতেও কেউ ভাট বকলে তাকে আওয়াজ দেওয়া হয়, এমন কি থামিয়েও দেওয়া হয়। শ্যামলবাবুর মুখের কথা অনুযায়ী, উনি এখানে আড্ডা মারতে আসেন, যেভাবে উনি বৈঠকখানায় নিজের বন্ধুদের সাথে আড্ডা মারেন। সেই আড্ডার মূলসূত্র হল বিভিন্ন মেইনস্ট্রীম মিডিয়া। যখন এটা নিছকই আড্ডা, কাজেই এই কথাগুলোকে খুব গভীরভাবে নাড়াচাড়া করা পন্ডশ্রম, এবং যে কোনো আড্ডার মত এই আড্ডাতেও আওয়াজ, টিটকিরি- সব কিছুই চলবে।

    তর্ক হলে মনে হয় প্রতিক্রিয়াগুলো একটু আলাদা হত। এবং তর্ক হলে যাঁরা তর্ক করবেন, তাঁদের থেকে একটু সিরিয়াস পড়াশুনো ও খাটাখাটনিও বাঞ্ছনীয়। ইসলাম নিয়ে এইধরনের তর্ক যে হয় নি তাও নয়। নীচের সূত্রটি তার প্রমাণ। কিন্তু খবরের কাগজ হাতে চায়ের দোকানে বসে ঠেক মারা তো ঠিক তর্ক নয়। আড্ডা ও তর্ক- দুইয়েই আমি আছি। কিন্তু আমার মতে, এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য থাকা প্রয়োজন।

    http://tinyurl.com/62kzhj
  • umesh | ১৬ জুলাই ২০০৮ ১৪:০৫562393
  • শিডিউল কাস্ট রা হিন্দু নই? এটা তো জানতাম না।
    যদি ওরাও হিন্দু হয় তাহলে তো মানতে হয় হিন্দু দের (অনুন্নত) একটা পার্ট মুসলমান থেকে বেশি হারে বাড়ছে।
  • S | ১৬ জুলাই ২০০৮ ১৪:২৪562394
  • কাস্ট ব্যাপারটাই হিন্দুধর্মের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। মুসলিম বা খ্রিস্টান ধর্মে কাস্ট বলে কিছু এক্সিস্ট করে না।
  • S | ১৬ জুলাই ২০০৮ ১৪:২৫562395
  • ইন ফ্যাক্ট, (আমি যদ্দুর জানি, ভুলও হতে পারে) হিন্দু ছাড়া আর কোনও ধর্মেই কাস্টের ফান্ডা নেই।
  • mandi | ১৬ জুলাই ২০০৮ ১৪:৪১562396
  • আমি নিজে দেখেছি বিলেতে এডুকেটেড মুস্লিম পরিবার গুলিতেও কম করে তিন টে করে সন্তান। এরা তাহোলে ক্যানো এমন করে চলেছে?
  • S | ১৬ জুলাই ২০০৮ ১৪:৪৪562397
  • আমি দেখে এসেছি ডেনমার্কে ড্যানিশগুলোর তিনটে চারটে করে বাচ্চা। তারা সবাই খ্রিস্টান। তাদের ৮০% আবার বিয়েও করে না। পাতি লিভ টুগেদার। এরা তা হলে ক্যানো এমন করে চলেছে?
  • Suvajit | ১৬ জুলাই ২০০৮ ১৭:৪৫562399
  • কান কটকট করলে চলবে? বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যখন কেন্দ্রে কংগ্রেস সরকার ফেলতে যাচ্ছ।
    ডি: উপরেরটা অরিজিতের জন্য, আরেকটা টই-এর রসিকতার জবাবে পাল্টা নিছকই রসিকতা :-)
    এক্ষেত্রে আমিও উটাবতার নিয়েছি।
  • Suvajit | ১৬ জুলাই ২০০৮ ১৮:৩০562400
  • আর ইয়ে, সম্পূর্ন অপ্রাসঙ্গিক তবু, মানে হাতের রেখা দেখে স্টাটিসটিকাল ইন্‌ফারেন্সের কথা কখনো শুনি নি। জানার ইচ্ছে রইলো।
    জন্মক্ষনের সময় গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর স্টাটিস্টিকাল ইন্‌ফারেন্স শুনেছি। এটা কি তার সঙ্গে সম্পর্কিত?
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১৮:৪৪562401
  • হাতের ক্ষেত্রেও ওরকম বলে। এই টাইপের দাগ হলে এই হয় - ইত্যাদি - এগুলো নাকি অনেক স্যাম্পল ডেটা নিয়ে তাপ্পর ঠিক করে। যত্তসব ইয়ে...
  • arjo | ১৬ জুলাই ২০০৮ ১৮:৪৫562402
  • আরে কি মুশকিল কাল যে কি একটা রিপোর্ট দিলাম। নাকি সেটা ইউএস সেন্সাস বলে কেউ পড়লে না। না পড়লে আর কি করব। তবে মুসলিম দের ছানা বাড়ছে কথাটা অন্ধের হস্তী দর্শনের মতন। যিনি বল্লেন তিনি শুধু মুসলিম ধম্মোটাই দেখলেন। বছরে বছরে ছানা পোনা বেড়ে চলার সাথে শিক্ষা, কোথায় আছেন (শহরে না গ্রামে), এবং ধম্মেরও স্ট্রং কোরিলেশন আছে। কিন্তু শুধুই ধর্মেরই নেই। মুসলিম দের ছানা পোনা বাড়ছে এটা বল্লে শুধু ধম্মের কথাই মনে হয়। এই শেষবারের মতন বল্লুম।
  • Suvajit | ১৬ জুলাই ২০০৮ ১৮:৫১562403
  • ছানা পোনা বাড়ছে তো বাড়ছে বেশ হয়েছে। এর সঙ্গে ভারতের আফগানিস্থানের সংগে বৈদেশিক সম্পর্কের কি সম্পর্ক আমি এখনো বুঝে পেলাম না!!!
    সাধে বলে বাঙালীর আড্ডা :-)
  • pi | ১৬ জুলাই ২০০৮ ২২:৫২562404
  • এই না না, আমি অনেককিছু বুঝতে পারিনি। না বোঝা অব্দি ডাইভার্টেড ট্র্যাকেই চলুক।:)

    যে ফার্টিলিটি রেট এর স্টাটিটিক্স এত যখন জোর দেওয়া হচ্ছে, সেটার অ্যাবসিলিউট ভ্যালু শুধু দেখা উচিত কি ?

    এই ফার্টিলিটি রেট সময়ের সাথে কেমন বাড়ছে বা কমছে সেটা কি ট্রেন্ড বোঝার জন্য বেশি জরুরী নয় ?

    সেটা না দেখে একটা ফিক্সড টাইম ফ্রেমে দুটি কম্যুনিটির মধ্যে ফার্টিলিটি রেটের তুলনা করে যার রেট বেশি, তাকে ছাপ্পা দিয়ে দেওয়া যে, তারা সন্তান বাড়িয়ে চলেছে ... এটা তো ভুল ইন্টারপ্রিটেশান।

    এখানে যেকোনো দেশের কয়েক দশক ব্যাপী ফার্টিলিটি রেটের তুলনা পাওয়া যাবে।
    http://tinyurl.com/622p69

    ইরান এ দেখুন, ৮০ তে ৬.৬ থেকে ২০০৪ এ ২.১ হয়েছে।

    এবার এখানে যেকোনো মুসলিম দেশের পরিসংখ্যান দেখুন। আমি অন্তত যে কটা দেশের দেখলাম, আগের থেকে এখন ঐ ফার্টিলিটি রেট রীতিমতন ড্রাস্টিকালি কমেছে।

    শুধু তাই নয়, অনেক জায়গাতে তা রিজিওন্যাল রেটের থেকে ও কম। তাহলে ?

    যদি এমনটাই ই হয় যে দুনিয়ার মুসলিমরা মোল্লাদের কথা শুনে পৃথিবী মুসলিমময় করার লক্ষ্যে ছানা পেড়ে চলেছেন, তাহলে ফার্টিলিটি রেট এমনি কমে কিকরে ?

    আর রেট কমাটা যদি শিক্ষা, সচেতনতার সাথে কোররিলেটেড বলেন, তাহলে আমি জানতে চাইবো, রেটের অ্যাবসিলিউট ভ্যালু বেশি হওয়াটা কিকরে ধর্মীয় কারণ হয়ে গেলো ? :)
  • pi | ১৬ জুলাই ২০০৮ ২২:৫৯562405
  • আর এটা ধর্মীয় কারণ কিনা,
    এই রিপোর্টের পর ও এই নিয়ে কেন এত দ্বন্দ্ব ?

    http://tinyurl.com/5seja6

    বুঝছিনা।
  • pi | ১৭ জুলাই ২০০৮ ০২:২৪562406
  • এটা নিয়েও তো কিছু বললেন না, শ্যামলবাবু ?
  • shyamal | ১৭ জুলাই ২০০৮ ০৩:০৩562407
  • পাই, আমি আর কি বলব? উত্তরের জন্য দ্রির পোস্টের (১৬ জুলাই, ১১:৪৪) দ্বিতীয় প্যারাগ্রাফ পড়ুন। অঙ্ক কষে দেখিয়েছেন।
  • dri | ১৭ জুলাই ২০০৮ ১০:০২562408
  • পাইদির ওয়ার্ল্ড ব্যাঙ্কের লিংকটা খুব ভালো। ক্লেরিকরা সব মুসলিমদের খেপিয়ে বাচ্চা প্যায়দা করিয়ে নিচ্ছে এই ক্লেমের মুখে আচ্ছা করে ঝামা ঘষে দিয়েছে।

    আসলে নেটের এই অসংখ্য রাইটিস্ট গুলের কাউন্টার করা একটা ফুলটাইম জব। কার অত টাইম আছে? গুজ্জব, পাইদি।
  • pi | ১৮ জুলাই ২০০৮ ২২:৫১562410
  • শ্যামলবাবু, আমি ই বা আর কি বলবো ? দ্রি বলেই দিয়েছেন। আর ওনার ঐ পোস্টের দ্বিতীয় প্যারাতে তো উনি ঐ ফার্টিলিটি রেট কোন সময়ের হিসেব আর এটা একি আছে নাকি সে কথাই জানতে চেয়েছিলেন !
    তো, এবার এই ফার্টিলিটি রেট মুসলিম দেশ গুলিতে কমছে দেখে ( সেটা দেখার link কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের ছিলো, অতএব বামপন্থী link বলে দেখলেন না, এই অজুহাত চলবে না :))
    আপনার থিওরী কি কিছু মডিফায়েড হল ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন