এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯১৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | ২৯ আগস্ট ২০০৮ ১৬:২৬697708
  • মমতার প্রধান দুই উপদেষ্টা - তাপস পালের পা আর পেডেস্টাল ফ্যানের মাঝখানে -
    http://www.bartamanpatrika.com/
  • Arijit | ২৯ আগস্ট ২০০৮ ১৬:৩৩697709
  • পার্থ চ্যাটার্জী আর পূর্নেন্দু বসু? দ্বিতীয়জনকে চিনি না, তবে প্রথমজন ডেসকনের বড় কি একটা। তবে আমার মনে হয় না এরা বেশি বড় কিছু। আরো বড় কেউ বা কারা আছে - বিজনেস হাউজ।
  • Arijit | ২৯ আগস্ট ২০০৮ ১৬:৩৭697710
  • পুল আউট শুরু হয়ে গেলো? http://tinyurl.com/586vgc
  • Suvajit | ২৯ আগস্ট ২০০৮ ১৬:৩৮697711
  • আজ শুক্রবার। আর ম্যাক্সিমাম দুদিন। আমার প্রেডিকশান।
    যদি না এর মধ্যে সরকার কোনো অ্যাকশন নিয়ে ফেলে।
  • Arijit | ২৯ আগস্ট ২০০৮ ১৬:৫১697712
  • আরেকটা কথা - ওই টিসিএস পুল আউট করবে এই গুজবটা - এটা ঠিক মাঠে গজানো গুজব বলে মনে হচ্ছে না, বেশ ওপর থেকে এসেছে। আমাদের আপিসের ভিপি অপারেশনসের কাছেও শুনলাম - এবং এর এফেক্ট নিয়ে তারাও চিন্তিত - স্পেশ্যালি যারা বাইরের প্রোজেক্টগুলো করে। টিসিএস ম্যানেজমেন্ট এটা নিয়ে পুশ করতেই পারে - হয়তো সেটাও রতনবাবুর মতন চাপ দেওয়া। জানি না।
  • r | ২৯ আগস্ট ২০০৮ ১৭:৩৫697713
  • উনি প্রদীপ বন্দ্যোপাধ্যায়- সি পি আই এম এল (নিউ ডেমোক্রেসি)-র নেতা।

    টি সি এস চলে যাওয়া স্রেফ গুজব। তবে যেটা সত্যি সত্যি হচ্ছে- কলকাতায় কোনো নতুন প্রোজেক্ট নিয়ে আসা কঠিন হয়ে যাচ্ছে।
  • Arijit | ২৯ আগস্ট ২০০৮ ১৭:৪৪697714
  • সেটাই বললো - টিমোবাইল জার্মানির একটা প্রসপেক্ট ঝাড় খেতে পারে বলে। সেরকম হলে এরাও পুরো ডেভেলপমেন্ট দিল্লীতে নিয়ে যাবে। নতুন প্রোজেক্ট না এলে বাকিরাও কি বসে থাকবে?

    We've created a graveyard where we'll fight each other for our pound of flesh.
  • arjo | ২৯ আগস্ট ২০০৮ ১৮:০৪697715
  • কলকাতায় প্রোজেক্ট নিয়ে আসা সেই আদি অনন্ত কাল থেকে কঠিন। বাংলায় বন্ধের জন্য, বাজে ইনফ্রাস্ট্রাকচারের জন্য, রেবেল ফর নাথিং অ্যাটিচুডের জন্য ঐসব শিল্প, প্রোজেক্ট জাতীয় বাজার পন্থী ব্যপার স্যপার থেকে আমরা বরাবরই দুরে। আমার এক বন্ধু টাইপ ক্লায়েন্ট (আগের) আছে। রিসেন্টলি হেবি উন্নতি করেছে। তাদের কোং ভারতে অফসোর ডেলিভারি সেন্টার খোলার কথা ভাবছিল। আমি কলকাতা নিয়ে খানিক জ্ঞান দেবার চেষ্টা করলাম। তখন ফোর্বস বা গার্টনার কারুর একটা রিপোর্ট হাতে ধরিয়ে দিলে। সফটওয়ার ইন্ড্রাস্টির ম্যাপে কলকাতা তৃতীয় শ্রেণীর শহরের মধ্যে পরে। প্রথম ব্যাঙ্গালুরু, চেন্নাই, নয়ডা-গুরগাঁও, পুনে, দ্বিতীয় হায়দ্রাবাদ, কোয়েম্বাটুর, আরো কি কি সব ছিল। এ ঘটনা মমতার নাটকের আগেই ছিল। মমতার নাটক সঠিক কি বেঠিক সে থাক, কিন্তু মমতার নাটকেই প:ব: ৫০ বছর পিছিয়ে যাচ্ছে সেটা আদ্যোপান্ত একটা বাজে প্রচার।

    টাটার মতন ১০০ শতাংশ ব্যবসায়ী কিলোমেন্টাল হয়ে বসে থেকে টিসিএস তুলে নেবে এটা ভাবলেই হাসি পায়।
  • Arijit | ২৯ আগস্ট ২০০৮ ১৮:০৫697716
  • এটা অবশ্য অনেকেই বলছে - তবে শুনে অজুহাত ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। এখনও তাই মনে হল।
  • Arjiit | ২৯ আগস্ট ২০০৮ ১৮:০৭697718
  • মানে ওই ঠিকই তো আছে গোছের একটা মনোভাব। দায় এড়ানো, স্ট্যান্ড নিতে না চাওয়া মনোভাব।
  • Arijit | ২৯ আগস্ট ২০০৮ ১৮:০৯697719
  • মানে কি আর এলো গেলো, ভারি তো কটা ছেঁড়া গেলো। তারপর যখন টাক পড়বে তখন মাথায় হাতও পড়বে। দায়টা বেশি তাদের যারা কলকাতাতে থাকতে চায়।
  • arjo | ২৯ আগস্ট ২০০৮ ১৯:০৪697720
  • কিসের অজুহাত?
  • arjo | ২৯ আগস্ট ২০০৮ ১৯:০৫697721
  • স্ট্যান্ড জানতে হলে হোমওয়ার্ক করতে হয় :-))
  • arjo | ২৯ আগস্ট ২০০৮ ১৯:১৩697722
  • অরিজিতের কি মাস খানেকেই হতাশা জন্মে গেল!!

    মাইরী আমি কলকাতায় থাকতে চাই না। শ্যামনগরে থাকতে চাই। কিন্ত কি করব সেক্টর ফাইভ নেই, ভালো স্কুল নেই, হাসপাতালও নেই। কলকাতা কি কম দুর পঁয় ত্রিইইইইইশ কিমি। ট্রেনে গেলে এক ঘন্টা, সাথে ধাক্কাধাক্কি ফ্রি, গাড়িতে গেলে ঘন্টা দুয়েক (ডানলপের জ্যামের উপর ডিপেন্ড করছে) সাথে ৫০০ টাকা খরচ, ধোঁয়া আর ধুলো ফ্রি। ২০০৮ সালে সারা প:ব: এ যখন শিল্প এবং আধুনিকতার ছোঁয়া তখন এই খাটনি আর পোষায় না।
  • c | ২৯ আগস্ট ২০০৮ ২০:১০697723
  • আমি থাকতে চাই মুর্শিদাবাদে বা কোচবিহারে বা বর্ধমানে বা নদীয়ায় বা মালদহে বা কলকাতা থেকে দূরে দূষণমুক্ত অথচ বেসিক প্রয়োজনের ভালোমানের জিনিস ও সার্ভিস আর যোগাযোগওয়ালা ভালো জায়্‌গায়। বেসিক প্রয়োজন মানে ফ্রিজ গাড়ী মল আইনক্স মাইক্রো-ওয়েভ ওয়াশারড্রায়ার না কিন্তু, বেসিক প্রয়োজন মানে টাটকা সব্জি,ফল,আমিষ ইত্যাদি,খোলা আলোহাওয়াভরা বাসস্থান, কাছাকাছি ভালো স্কুল, কলেজ ইত্যাদি। সেইরকম অবস্থা কবে আসবে? মানে গোটা রাজ্যে?
  • Suvajit | ২৯ আগস্ট ২০০৮ ২০:৪৬697724
  • আজ্জো, সি - একমত।
    কিন্তু সেই বেসিক প্রশ্ন, কাজ কোথায়? কেন নিজের বাড়ী ছেড়ে এই বিরাট সংখ্যক বাঙালী মধ্যবিত্তকে রুজিরোজগারের জন্য অন্য শহরে/রাজ্যে/দেশে থাকতে হবে?
    মধ্যবিত্তের এই সাফারিংটার কথা কিন্তু কেউ হাইলাইট করে না।
    তাই আজ যদি আমার পরিষ্কার মনে হয়, মমতা যা করছে তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মধ্যবিত্তের পেটে লাথি মারছে, তাহলে দোষ দেওয়া যেতে পারে কি?
  • santanu | ২৯ আগস্ট ২০০৮ ২১:০৯697725
  • না একদম দোষ দেওয়া যায় না।
    তবে ঐ আর কি, আমাদের লাথখোর কপাল, এর আগে বসু বাবু বিশ বছর ধরে মেরেছেন, এখন মমতা বুঝেছেন পেটে লাথ না মারলে বাংলায় কিছু হবে না, তা উনি ও মারতে লেগেছেন।
  • a x | ২৯ আগস্ট ২০০৮ ২১:২৮697726
  • মমতা উল্টোদিকের যে জমিটা দেখিয়েছে, সেখানে চাষ বাস হয়না? ঐ জমি "প্রোমোটার জমি আটকে রেখেছে" এই প্রোমোটাররা কি এই জমি টাটার কারখানা হবে ঘোষণার পর থেকে আটকেছে, যদি তাই হয় তাহলে আগে এখানে কি হত?
  • Ishan | ২৯ আগস্ট ২০০৮ ২৩:২৮697727
  • দোষ দেবার কি আছে? শিল্প হলে মধ্যবিত্তের চাকরি বাড়বে। না হলে বাঁশ। এতো সোজা হিসেব।
  • arjo | ২৯ আগস্ট ২০০৮ ২৩:২৯697729
  • শুভজিত দা, আগেই বলেছি মমতা ঠিক করছে কি ভুল তার থেকেও মমতা দুই কিমি পথ অবরোধ করেছে বলেই সব রসাতলে গেল এই প্রচারের আড়ালে অনেক কিছু ঢেকে যায়। মিডিয়া এবং বিজনেস হাউসের সাহায্যে ঘটে যাওয়া ভুলকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারই বিরোধীতা করেছি মাত্র।

    মধ্যবিত্তের পেটে লাথ অনেকদিন আগেই পরেছে। হুগলী শিল্পাঞ্চলে তো মমতা ছিল না। সেখানে কি হয়েছে?
  • kd | ৩০ আগস্ট ২০০৮ ০১:০৪697730
  • শুভজিতের বেসিক প্রশ্নের উত্তর - অবিস্যি জানি না উনি উত্তর পাওয়ার আশায় প্রশ্নটি করেছিলেন কিনা।

    বাঙালীর অন্য জায়গায় গিয়ে কাজ করতে আপত্তিটা কিসের? এই যে চারদিকে গুজরাটি, মারোয়াড়ী, পাঞ্জাবী, উড়িয়া, বিহারী, মাদ্রাজী দেখি, এরা তো করে না? গুজরাতিদের এক বিরাট দল তো আফ্রিকাতেই বেশ গুছিয়ে বসেছে। সেটা কী ওদের একটা 'রবিঠাকুর' নেই বলে? না বাঙালীদের বামপন্থী surroundingএ না থাকতে পারলে ভাত হজম হয় না?
    :-)))

    একটা obvious প্রশ্নের উত্তর দিয়ে যাই - কী করে জানলুম 'এরা তো করে না'। কারণ, বেশ কিছু কলকাতা বাসিন্দা গুজরাটি, পাঞ্জাবী(শিখ), মাদ্রাজী(তামিল, তেলুগু) বন্ধু আছে - তাদের কাছে কখনও শুনিনি - ওরা মাঝেমধ্যে 'গাঁও' যেতে পারলেই খুশী। এরা এখানেই little gujrat, little punjab বানিয়ে ফেলেছে। তবে হ্যাঁ, মারোয়াড়ী, উড়িয়া আর বিহারী টাও লিস্টে ঢুকিয়ে দিয়েছি কেউ ধরতে পারবে না বলে। Interestingly, এখানকার বাঙালীরাও প্রাণপণে ওদের কপি করার চেষ্টা করে যাচ্ছে - আমরা খুব উদার তো, ওদের at home feel করানোর জন্যেই তো এ'সব।
  • Binary | ৩০ আগস্ট ২০০৮ ০২:০৩697731
  • কাবলিদার কথায় এট্টা ছোট্ট বাংলা অভিধানে অংশ ল্যাখার কতা মনে হল:-

    পাঁইয়া :- শিখ পাঞ্জাবী, পাগড়ী না থাকলে নয়।
    মাওড়া :- মাড়োয়ারী আর ধনী বিহারি, উত্তর প্রদেশ, হরিয়ানা পয়সাওয়ালা।
    খোট্টা :- মুলত: হিন্দীভাষী রিক্সাচালক, বা রাজমিস্ত্রী-র জোগাড়ে।
    হিন্দুস্থানী :- সকল হিন্দীভাষী, অপেক্ষাক্‌ত নিম্নবিত্ত।
    মাদ্রাজী :- তামিল, তেলেগু, মালয়ালী, কন্নরী।
  • papiya | ৩০ আগস্ট ২০০৮ ০২:০৯697732
  • "জ্যান্ত ভগবান ' বলেছেন বড়দিন অবধি ধর্ণা চলবে ...... বোঝ কান্ড :(
  • Binary | ৩০ আগস্ট ২০০৮ ০২:১১697733
  • আর ইয়ে, কলকাতার আইটি কোং গুলোতে আর কোলকাতা কেন্দ্রিক মাল্টিন্যাশনাল গুলোতে (যেমন আইটিসি ইত্যাদি), ভীনরাজ্যের চাকুরে কম নয়। এই কলকাতায়, আমাদের পাড়াতেই দু চারটে বাড়ীতে মেস বানিয়ে আছে, এরকম কিছু ছেলেপিলে। তাহলে ??? শুধু আমাদের-ই দোষ ?
  • Bitoshok | ৩০ আগস্ট ২০০৮ ০৭:১৮697734
  • 'জ্যান্ত ভগবান' দিদি প্রতিদিনে কলম ধরেছেন। যারা 'ভগবানের' নামে কুৎসা
    করছেন আগে দিদির প্রশ্নের জবাব দিন।
  • Suvajit | ৩০ আগস্ট ২০০৮ ১৮:০০697735
  • আর্য - ঘটে যাওয়া ভুল তো আছেই, এত কথা আর একটা ভুল যাতে না ঘটে যায় সে জন্য।
    ২ কিমি হাইওয়েই বা কোনো রাজনৈতিক দল দিনের পর দিন বন্ধ করে রাখবে?
    কেডি দা- বাঙালীর আপত্তির কথা নয়, কথা অন্য জায়গায় গিয়ে কাজটা বাই চয়েস না বাই কম্পালসান। গুজরাটি, পাঞ্জাবি, মারোয়ারী এরা বেশীরভাগই ব্যাবসায়ী, অন্য জায়গায় কাজ করা এদের ব্যাবসা প্রসারের স্ট্রাটেজির মধ্যেই পড়ে। বাঙালী প্রধানত চাকুরীজিবী। সেক্ষেত্রে প্রেফারেন্স কি হওয়া উচিৎ? ঘরের খেয়ে ঘরের কাছে চাকরী করা না ঘর দোর পরিবার পরিজন ছেড়ে দুরে সতন্ত্র বাসস্থান গড়ে তোলা। প:ব: বাইরে কর্মরত বাঙালীর সংখ্যা এই গুজরাতি, মারোয়ারীর সংখ্যার চেয়ে বিশেষ কম হবে না।
    বিতশোক- মমতার প্রশ্নের কিছু জবাব আবাপর এই প্রবন্ধে পাওয়া যাবে। http://www.anandabazar.com/30edit3.htm
  • arjo | ৩০ আগস্ট ২০০৮ ১৯:২৯697736
  • শুভজিত দা, দায় সবার, মমতার একার নয়। মিডিয়ায় পুরো ঘটনাটাকে হাইলাইট করতে যতটা এফর্ট দেওয়া হচ্ছে তার এক শতাংশও দেওয়া হচ্ছে না ব্যপারটা কে রিজলভ করতে। গায়ের জোরে ভোটে জেতা যায় শিল্প গড়া যায় না। সরকার এবং বিরোধী দুই পক্ষেরই মুষ্টিযুদ্ধ ছাড়া উচিৎ। কিন্তু তাবলে অনিচ্ছুক চাষীদের জমি নিয়ে বাইগনস বি বাইগনস বলা যায় না। যা হচ্ছে তার জন্য সরকারের দায় তো সব থেকে বেশি। কিন্তু মুষ্টিযুদ্ধ বাদ দিয়ে বাকি সমস্ত ব্যপারেই তারা কনফিউজড। তাই জানা নেই এই সমস্যার সমাধান। তার থেকে বরং রাজনৈতিক ফায়দা লোটার কাজে ব্যবহার করলে ভোটে কাজে লাগবে। সমস্যা সেখানেই, আর কিছু নয়।
  • kallol | ৩০ আগস্ট ২০০৮ ২১:২০697737
  • ত্যাকুন থিকে চেঁইচ্চে চেঁইচ্চে বলছিনু - সরকারবাবু ""অনিচ্ছুক""দের সাথে বসেন। না হোক, বসার কথা বলেন তো !!! তাতেই কাজ হবে গো হবে। পাত্থোদা (এই রে ..দা বল্লেই পাব্লিক খচে যাবে), যাগ্গে, পাত্থো চ্যাটাজ্জিও আবাপতে তাই বলছেন।
    যাকগে, কাদের কথা যেন বাসি হলে মিষ্টি হয়...............
  • Ishan | ৩০ আগস্ট ২০০৮ ২২:১৭697738
  • রাস্তা বিষয়ক আপডেট।

    আমার বাড়ির লোকজন ধর্ণার দ্বিতীয়দিন সিঙ্গুর থেকে কলকাতা গিয়েছিল। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। কাল ফিরেছে। রাস্তার দুধারে কিছু ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেছে। কিন্তু যেতে এবং আসতে স্বাভাবিক সময়ের চেয়ে অল্প কিছু বেশি লেগেছে।

    * অবশ্যই, ওরা ধর্ণার এলাকাটা এড়িয়ে তার পর থেকে এক্সপ্রেসওয়েতে উঠেছিল।
  • Tirthang | ৩১ আগস্ট ২০০৮ ০৩:২৬697740
  • এটা কোন আপডেটই হলনা। ধর্ণার জায়গাটা বাদ দিয়ে কিছুটা দূরে কলকাতা অভিমুখী এক্সপ্রেসওয়েতে উঠলে অসুবিধা হবে কেন! আর সেই অঞ্চলে অগুন্তি ট্রাক থাকবেই বা কেন! উল্টোদিকের (বর্ধমানের দিকে) আঁখো-দেখা-হাল পাওয়া গেলে সেটা সত্যিকারের আপডেট হত।

    আর তাপস পাল যাই বলুন, দিন চারেক আগেও জিটি রোড এবং দিল্লি রোডের অবস্থা ভয়াবহ ছিল - চন্দননগর-চুঁচুড়া-হুগলী অঞ্চলের মানুষদের সড়কপথে কলকাতা পৌঁছতে এবং ফিরতে যে কি অমানুষিক দুর্ভোগ পোয়াতে হচ্ছে তা আমি চারদিন আগে স্বচক্ষে দেখে এসেছি এবং অনুভব করে এসেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন