এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ১৪ এপ্রিল ২০১৬ ২১:৪২703005
  • স্মৃতি আমার ঠিক ই আছে দাদা। আর্গুমেন্ট ছিলো এই লাইনে----পুরুলিয়ায় যখন এতো দারিদ্র। সেখানে দোতলা বাড়ী থাকে কি করে---তাই ওটা জনরোষ ---আর সমর্থন যোগ্য---- কারুর স্মৃতিভ্রংশ হলে দয় আমার নয় ঃ) ( ও হ্যা ঐ ব্যক্তি সিপিএম নেতা ছিলেন, সুতরাং কোনোমতেই সাবাল্টার্ন নন )----- আরো ডিটেলে বলতে পারবেন--তর্ক টাতে উনি সক্রিয় ছিলেন---অন্য পক্ষে কল্লোলদা ছিলেন সেটা মনে আছে। রন্জনদা ছিলেন কিনা মনে নেই।
  • PM | ১৪ এপ্রিল ২০১৬ ২১:৪৫703007
  • এই তো মনে পড়েছে ঃ) PT বাবু তর্কে সক্রিয় ছিলেন--- টই এর নাম টা মনে পড়লে খোঁজা যায়
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ২১:৪৮703008
  • পিএম, পুরুলিয়ায় নয় মনে হয়
  • PM | ১৪ এপ্রিল ২০১৬ ২১:৫১703010
  • পুরুলিয়াতেই তো
  • Pinaki | ১৪ এপ্রিল ২০১৬ ২১:৫১703009
  • পোড়ানো হয় নি। ভাঙ্গা হয়েছিল যদ্দূর মনে পড়ে। সাপোর্ট করেছিলাম তো। পাব্লিক গিয়ে জাভেদ খানের বাড়ী ভাঙ্গুক না। সেটাকেও সাপোর্ট করব।
  • Pinaki | ১৪ এপ্রিল ২০১৬ ২১:৫৩703011
  • জালি লোকেদের বিরুদ্ধে জনরোষ হলে সাপোর্ট না করার কি আছে? একেবারে মেরে টেরে দিলে অন্য কথা।
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ২১:৫৪703012
  • পুরুলিয়া না। পঃ মেদিনীপুর।
  • রোবু | ১৪ এপ্রিল ২০১৬ ২১:৫৮703013
  • আর কিছু না, শুধু পিনাকিদাকে একটা কথা। এই জনরোষ ব্যাপারটা একটা ডাবলএজেড সোর্ড। সিপিয়েম ক্ষমতায় এসে কং মেরে বলে জনরোষ। তিনো ক্ষমতায় এসে সিপিয়েম মেরে বলে জনরোষ। এইসব আর কি।
  • PM | ১৪ এপ্রিল ২০১৬ ২২:০২703016
  • সেটাই তো বলছি..। অরন্যাবাবু, চক্ষুকর্নে সন্দেহ ভন্জন করে দিলাম। "দু হাত তুলে সমর্থন "প্রমানিত। ঃ)

    সমস্যা হলো--- আজো জালিত্ব প্রমান করা গেলো না। কিন্তু বাড়ি পুড়ে গেলো। ওদিকে ক্যামেরার সামনে ঘুষ, তোলাবাজির মতো মহান কাজ গুলোর ব্যাপারে কবিরা নিরব। এটাই তো বলা হচ্ছে ---নতুন আর কি বল্লাম দাদা ঃ) --- PTর মতো বক্তব্য রাখলেও বুলি করার কোনো সুযোগ ছাড়া হচ্ছে না ঃ)
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ২২:০২703014
  • পিনাকি-র কথায় দুঃখ পেলাম। জালি লোকের বিরুদ্ধে জনরোষ এবং তজ্জনিত আইন হাতে তুলে নেওয়া সমর্থন যোগ্য না।
    বাড়ি পোড়ানো বা অতীতে ট্রাম-বাস পোড়ানো - বিক্ষোভের এই প্রকাশগুলোয় কোন লাভ আছে কি?
  • S | ১৪ এপ্রিল ২০১৬ ২২:০৪703017
  • সামারীঃ
    ১) কয়েকদিন ধরে "গুচতে" সিপিয়েমের দিকে হাওয়া ঘুরছিলো। "পিটি" এসে গুবলেট করে দিলেন। গুচ খুব ইম্পর্ট্যান্ট কারণ এখানকার বেশিরভাগ লোকেরা এবারে ভোট দেবেন না। আর পিটির কথা শুনে লোকে রাজনৈতীক স্ট্যান্ড নেয়।
    ২) তিনোদের আমলে দুর্নীতি ও ভায়োলেন্স বেশী সবাই জানে ও মানে। ৩৪ বছরে সিপিয়েম যা করে দেখায়নি তিনোরা ৫ বছরে তা করে দেখাচ্ছে। মায় কমিশনকে পর্যন্ত্য ইন্চিতে মাপা যাচ্ছে। কবি একেই উন্নতি বলেছেন। কোন কবি (বা কবিরা) তা বলবোনা।
    ৩) আসল ব্যাপার হলো শিল্প হচ্ছে কিনা এই থুড়ি পার-ক্যাপিটা জিডিপি গ্রো করছে কিনা না। ঐটাই এখন চরম বামেদের উন্নতি মাপার কাঠি।
    ৪) ভোটে জেতা মানেই সব ঠিক আছে। বামেরাও তার মানে ৩৪ বছর ক্ষমতায় ছিলো - ঠিকই ছিলো। আর ২০১৪ তে কে যেন ভোটে জিতেছিলেন। যাকগে।
  • PM | ১৪ এপ্রিল ২০১৬ ২২:০৫703018
  • পিনাকীকে ধন্যবাদ, টই খোঁজাখুজির ঝক্কি থেকে রক্ষা করার জন্য ঃ)
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ২২:০৬703019
  • বাড়ি ভাঙার ঘটনায় মাওবাদী নেতা বিকাশ, যিনি সদ্য ধরা পড়লেন, প্রথম ক্যামেরার সামনে আসেন। পিছন ঘুরে অবশ্য। তাপ্পরে মাওবাদীরা অনেক কান্ড করে। তার মধ্যে বহু জিনিসই সমর্থনযোগ্য না। বিশেষ করে লোকের গায়ে 'আমি সিপিএম করবনা' পোস্টার লাগিয়ে ঘোরানো। এই কাজগুলো নিন্দাযোগ্য তো বটেই। করেওছি। কারণ, 'মুক্তাঞ্চল' এ গণতন্ত্র বজায় রাখাটা মাওবাদীদের দায়, তারাই সেখানে রাষ্ট্র।

    স্পেসিফিকালি বাড়ি ভাঙাটা একটা যুদ্ধকালীন পরিস্থিতির ফসল, জনরোষ ইত্যাদি ছিল বলে মনে করি। যুদ্ধের জন্য সিপিএমও বহু কিছু করেছে। ধরমপুরে বাঙ্কার বসিয়েছিল। সেখানে বহু 'যোদ্ধা' মারা যায়। সেটা চেপে যাওয়া হয়েছে। ওই পরিস্থিতি আর এই পরিস্থিতি কি আর এক হল?

    তবে পঃ মেদিনিপুরে, পশ্চিম হুলগী, বীরভূমের কিছু এলাকা, এসবে দীর্ঘদিন ধরেই গণতন্ত্রের অস্তিত্ব নেই। এখনও নেই। সে কিভাবে ফিরবে, আদৌ ফিরবে কিনা জানিনা।
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ২২:০৮703020
  • পিএম, শুধু একজন মাত্র সমর্থক পাওয়া গেছে এখনও পর্যন্ত, তাও দু হাত তুলে কিনা ডেফিনিট না। আরও কিছু সমর্থক জোগাড় করুন :-)
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ২২:০৯703021
  • আর তিনোদের আমলে দুর্নীতি বেশি নো ডাউট। দুর্নীতি অনেক ই বেশি। এছাড়াও সিন্ডিকেটরাজ অনেক বেড়েছে। কিন্তু ভায়োলেন্স টা বাদই দিন।
  • lcm | ১৪ এপ্রিল ২০১৬ ২২:১১703022
  • রেশন বিদ্রোহ ২০০৭

    25 October 2007 -
    Towards the end of September, several districts in West Bengal such as Bankura, Birbhum and Burdwan have seen citizens rise angrily against ration dealers leading to violence and arson, creating a collapse in the law and order situation in many parts of these districts. It gradually spread to Midnapore (West) and Murshidabad, a very poor district in the state.
    The fault - or should we call it crime - lies at the door of the ration dealers, many of whom are CPM (Communisty Party of India - Marxist) functionaries presiding over the Panchayati Raj.
  • S | ১৪ এপ্রিল ২০১৬ ২২:১২703024
  • যাক অন্তত দুর্নীতি অবধি আসা গেছে। আর জঙ্গী মাওবাদীরা বোধয় ইন্ডিয়াতে আউটলড।
  • robu | ১৪ এপ্রিল ২০১৬ ২২:১২703023
  • ডেটা নেই। পার্সোনালি মনে হয় শহরাঞ্চলে ভায়োলেন্স বেড়েছে। গ্রাম একই আছে।
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ২২:১৪703025
  • নাঃ বাদ দেওয়াটা মনে হয় ঠিক হবে না। নন্দ্রীগাম/নেতাইয়ের মত বড় বড় ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু পাঁচ বছর, কোথাও কোথাও তারও বেশি সময় ধরে কনস্ট্যান্ট (জোর দিয়ে) টেরর চলেছে/চলছে। সবসময় লাশের দরকার পড়ে না।

    সরি, এই তর্কটা অত্যন্ত অপছন্দের। কিন্তু এই পয়েন্টটা জরুরী।
  • lcm | ১৪ এপ্রিল ২০১৬ ২২:১৫703027
  • দুর্নীতি অনেক খোলামেলা হয়েছে, মানুষের আস্থা পেয়েছে, গ্রহণযোগ্যতা বেড়েছে।
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ২২:১৬703028
  • 'গ্রাম একই আছে' - রোবু-কে সততায় একটি স্বর্ণপদক দিলেম। অন্য সিপিএম সমর্থক-রা দেখে শিখতে পারেন ;-)
  • S | ১৪ এপ্রিল ২০১৬ ২২:১৮703029
  • লসাগু বাবু বেশ কথা নিয়ে খেললেন। খোলামেলা, আস্থা, গ্রহণযোগ্যতা। বাহ বাহ। তা সেটা ভাল না খারাপ। নাকি বলতে চাইছেন যে আগেও একই পরিমাণেই ছিলো - কিন্তু চুপ চাপ হতো। পোস্কার করে লিখুন।
  • PM | ১৪ এপ্রিল ২০১৬ ২২:১৯703031
  • আপনার রোষ হলে আপনর আমার বাড়ি ভাঙা জাস্টিফায়েড হলে, আমার রোষ হলে আপনার বাড়ী ভাঙাকেও আনজাস্টিফায়েড বলা মুসকিল--এটুকুই।

    প্রশ্ন টা হলো "জালি" শব্দ টা নিয়ে--সেটা কি গত ৭ বছরে প্রমানিত হলো ? -- যে উদ্যোগ নেওয়া হয়েছিলো বাড়ী পোড়াতে---সেই উদ্যোগ "জালি"প্রমান করতে নেওয়া হলো না কেনো ?

    আরো সমস্যা-- অতি বামেদের তিনো আমলে আন্দোলন যোগ্য/বাড়ী পোড়ানো যোগ্য কোনো "জালি" কাজলম্ম খুঁজে না পাওয়া ঃ)

    অনুজ পান্ডে মাও প্রতিরোধে পুরো ভাগে ছিলো--- তাই বাড়ী পোড়ানো---এটা আমার মত
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ২২:১৯703030
  • টাঁড়বারো, এই সাসটেইনড টেরর কি নতুন কিছু - সিপিএম জমানার থেকে আলাদা?
  • lcm | ১৪ এপ্রিল ২০১৬ ২২:২৩703032
  • সারা দেশ জুড়েই ঘুষ না দিলে কাজ হয় না। পশ্চিমবঙ্গে প্রবলেম হল ঘুষ দিয়েও হয় না।
  • S | ১৪ এপ্রিল ২০১৬ ২২:২৪703035
  • তাহলে ঘুষটা ভালো ব্যাপার বলছেন? কিন্তু এখানে তো ঠিক ঘুষের কথা বলা হচ্ছে না। এখানে রাজনৈতীক তোলাবাজির কথা বলা হচ্ছে।
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ২২:২৪703034
  • সিপিএম জমানার কথা কাগজে পড়েছি, লোকের মুখে শুনেছি। এখনকার ক্ষেত্রে দেখেছি। কাজেই সেভাবে তুলনা করা আমার পক্ষে সম্ভব নয়। বাদ দেওয়া যায় না এইটাই বলার।

    আর হ্যাঁ, আমাদের এলাকায় ফেসও করেছি - চল্লিশ বছরে যা হয়নি।
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ২২:২৪703033
  • সিপিএম জমানার কথা কাগজে পড়েছি, লোকের মুখে শুনেছি। এখনকার ক্ষেত্রে দেখেছি। কাজেই সেভাবে তুলনা করা আমার পক্ষে সম্ভব নয়। বাদ দেওয়া যায় না এইটাই বলার।

    আর হ্যাঁ, আমাদের এলাকায় ফেসও করেছি - চল্লিশ বছরে যা হয়নি।
  • lcm | ১৪ এপ্রিল ২০১৬ ২২:২৮703036
  • ও, রাজনৈতিক তোলাবাজি, সে তো সেই কবে থেকে (সত্তর থেকে) দেখে আসছি। এখন কি হয়েছে জানি না।
  • কান্তবাবু | ১৪ এপ্রিল ২০১৬ ২২:২৯703039
  • পিনাকীদা অনুজ পান্ডের বাড়ি ভাঙাকে সমর্থন করেছিলেন, তার মানে এই পাতায় সিপিয়েমের বাড়ি ভাঙাকে দু হাত তুলে সমর্থন করা হয়েছিলো। পিয়েম ঘুষ সিন্ডিকেট তোলা এইসব নিয়ে প্রতিবাদ করেছেন (করেছেন তো? নাকি করেননি? না করে থাকলে নিশ্চয় সমর্থন করেছেন। এটাই তো নিয়ম, নাকি?)। তার মানে এই পাতায় তৃণমূলের অপকর্মের প্রতিবাদ করা হয়েছে। মিটে গেল তো।

    মানে, একজনের এক জনের সমর্থন মানে এই পাতার সমর্থন, তাহলে একজনের বিরোধীতা মানে এই পাতার বিরোধীতা। সোজা তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন