এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৫ নভেম্বর ২০১৬ ১৫:২৭726085
  • এতে করে ক্যাশ টাকা বাঁচবে?

    খুচরো বাজার, যেমন মাছ, দুধ, ডিম, ফল এইগুলোর জন্যই যা খুচরো টাকা লাগে! বাকি সব তো এমনিতেই কার্ডে করি-

    আমি সেই পেত্থোম দিনে এক্সচেঞ্জে আড়াই হাজার নিয়ে এসেছিলাম, তার্পরে ব্যাংকের মারামারি দেখে আর ভয়ে ওমুখো হইনি। আগামী হপ্তা চিকেন খেয়েই কাটাবো - বিগ বাস্কেট থেকে নিয়ে নিলাম। বম্বে জুড়ে লোকে পাগোলের মতো ফুড আইটেম স্টোর করচে। দিব্বি তো সব পাবা যাচ্চে - কেন যে লোকে পাগলামি করে!
  • de | ১৫ নভেম্বর ২০১৬ ১৫:২৮726086
  • আমার পোস্টটা রোবুর পোস্টের পরে করা -
  • রোবু | ১৫ নভেম্বর ২০১৬ ১৫:৩০726087
  • ক্যাশ খরচ করবো তো। ঠিক এর উল্টোটাই তো করতে চাইছি। সব কিছু এবার লোকাল দোকান থেকে করবো। যতটা পারবো।
  • d | ১৫ নভেম্বর ২০১৬ ১৫:৩৭726088
  • সিকি এটা কী দিল? এমন স্প্যাম তো হামেশা আসে আমার কাছে। রিজার্ভ ব্যাঙ্ক থেকে নাকি আমাকেই মনোনীত করেছে হ্যান ত্যান। স্প্যাম ফোল্ডার ঘাঁটলেই চাট্টি পাওয়া যাবে
  • b | ১৫ নভেম্বর ২০১৬ ১৫:৪৭726089
  • আমি একটা শুনলাম। চেন্নাই এর টি নগরে গেছেন? সেই সাত আটতলা গয়নার দোকান? সেখানে নাকি দু রকম ট্রানজ্যাকশন চলছে। ধরুন আজ আপনি গয়নার দোকানে গিয়ে সোনা কিনলেন। বত্রিশ না পয়ঁত্রিশ হাজারে দশ গ্রাম। এবার বললেন আমি বাপু ব্যাকডেটে কিনবো, মানে ৮ তারিখের আগের বিল। ট্যালি সফটওয়ারে নাকি ওরকম গুপি করা যায়। সেখানে সোনার দাম ৫০/৫৫ হাজার, দশ গ্রামে।
  • রোবু | ১৫ নভেম্বর ২০১৬ ১৫:৫১726091
  • বাসনের ওই রকম একটা সাততলা দোকান।
  • রোবু | ১৫ নভেম্বর ২০১৬ ১৫:৫১726090
  • গেছি। একটা ফাঁকা থাকতো, আরেকটা ভর্তি। শাড়িরও ওরকম দোকান ছিল।
  • robu | ১৫ নভেম্বর ২০১৬ ১৫:৫৩726092
  • A Person with a house in Central Delhi comprising 5 large bungalows in a 25 acre area earning a 5 figure salary with neither wife nor children cannot provide for his 96 year old mother, who has to personally stand for hours in queue for a paltry 4500?!
    Can the rest of India expect him to provide for us?!
  • B+ | ১৫ নভেম্বর ২০১৬ ১৬:১১726095
  • এ ভাবে ভাবুন। প্রধানমন্ত্রী নিজের মাকেও ফেভার করছে না। এবং পাবলিক কে ইন্ফ্লুন্স করা প্রধানমন্ত্রীর মা যদি লাইন এ দাঁড়ায় তবে আমরা কেন নয়।
  • B+ | ১৫ নভেম্বর ২০১৬ ১৬:১১726093
  • এ ভাবে ভাবুন। প্রধানমন্ত্রী নিজের মাকেও ফেভার করছে না। এবং পাবলিক কে ইন্ফ্লুন্স করা প্রধানমন্ত্রীর মা যদি লাইন এ দাঁড়ায় তবে আমরা কেন নয়।
  • robu | ১৫ নভেম্বর ২০১৬ ১৬:১৩726096
  • এ কী হলো?
  • de | ১৫ নভেম্বর ২০১৬ ১৬:২৮726097
  • ফেভার কেন করবে? কেমন হতচ্ছাড়া ছেলে হলে ৯৬ বছরের বুড়ো মাকেও টাকা তোলার লাইনে দাঁড় করায়! নিজে তুলে এনে দিতে পারলো না?

    অন অ সিরিয়াস নোটঃ

    কেমন ছেলে হলে ৯৬ বছরের বুড়ো মা কেও রাজনীতির টানাপোড়েন থেকে ছাড় দেয় না!
  • de | ১৫ নভেম্বর ২০১৬ ১৬:৩৪726099
  • রোবু,

    পাড়ার দোকানে খাতায় কিনতে পারলে সুবিধে হোতো। ঃ)

    ক্যাশেরই তো অসুবিধে -

    মামাবাড়িতে দেখতাম একটা লাল খাতা থাকতো। যা যা লাগবে, দিদিভাই সেই খাতায় লিখে দোকানীর কাছে পাঠাতো, দোকানী তেমন তেমন দিয়ে দিতো। মাসের শেষে সে খাতার হিসেব মিটতো। একজন ওড়িয়া ঠাকুর সেইসময় মামাবাড়িতে কাজ করতো। সেই এইসব আনা নেওয়ার কাজ সারতো। আবার মামাতো দাদারা তক্কে তক্কে থাকতো সেই খাতা সরিয়ে ফেলে নিজেদের পছন্দ মতো লজেন্স, চানাচুর লিখে সেই ঠাকুরকে দিয়েই আনাতো। ওনাকেও ভাগ দিতো। সেইসব দিন আবার ফিরলে মন্দ হয় না!
  • রোবু | ১৫ নভেম্বর ২০১৬ ১৬:৪৬726100
  • ক্যাশের যদি অসুবিধে চলে এরকম খাতায় করবো। কিন্তু করবোই।
  • সিকি | ১৫ নভেম্বর ২০১৬ ১৬:৪৭726101
  • মোদীর মায়ের ছবি দিয়ে খবর আমি দুপুরেই পড়েছি, এখানে শেয়ার করতে গিয়েও করলাম না, কারণ, পড়ে পুরোটাই প্রোপাগান্ডামূলক লাগল। ছিয়ানব্বই বছরের মহিলা হুইলচেয়ারে করে গেছেন ৪৫০০ টাকা তুলতে, সেটা একটু চাপ ভাবা। প্রণব মুখার্জি দিল্লির রাষ্ট্রপতি ভবনে থাকেন, তাঁর পরিবার বীরভূমের কীর্ণাহারে জেড প্লাস সিকিওরিটি পান, মোদীর মা গুজরাটে সিকিওরিটি পাবেন না এমনটা ভাবা ভুল। বৌ-কে না মানুন, মা-কে তো মাঝে মাঝেই দর্শন দিতে যান। মোদীর মা-কে কেউ সাড়ে চার হাজার টাকা তুলে এনে দেবে না, ছিয়ানব্বই বছর বয়েসে তাঁকে নিজেকে ব্যাঙ্কে যেতে হবে, এটা কী রকম ঠিক হজম হল না।

    ফটোটা তোলাও হয়েছে ব্যাঙ্কের কাউন্টারের ভেতর থেকে। পুরোটাই মেড আপ স্টোরি লাগল। খবরাখবর দিয়েই লাইনে দাঁড়িয়ে টাকা তুলেছেন - মোদী এটাকে ইউজ করবে। ও মাল কম হারামী?
  • সিকি | ১৫ নভেম্বর ২০১৬ ১৬:৪৮726102
  • আপাতত ক্যাশ জমা করতে গেলে আঙুলে ভোটকেন্দ্রের কালি লাগিয়ে দেওয়া হচ্ছে, ট্র্যাক রাখার জন্য - একজন লোক বারবার ঘুরে ঘুরে অসছে কিনা।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৫ নভেম্বর ২০১৬ ১৭:০৬726103
  • এই প্রসঙ্গে একজনের টুইট - "লাগে হাথ ভোট ভি করওয়া লেতে"
  • সিকি | ১৫ নভেম্বর ২০১৬ ১৭:১০726104
  • :)

    আরেকটা টুইট, রাহুলবাবা যতই পাপ্পু হোক, টাকা তুলতে নিজেই লাইন দিয়েছিল, মা-কে পাঠায় নি।
  • Reshmi | ১৫ নভেম্বর ২০১৬ ১৭:১১726106
  • আঙুলে ভোটকেন্দ্রের কালি লাগিয়ে দেওয়া তো বেশ কিছুক্ষণ আগে থেকেই করা শুরু হয়েছে।

    কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার কি হল? কম্পিউটারে এন্ট্রি হচ্ছে না বুঝি কে কবার নোট বদল করতে আসছে?

    আচ্ছা, সত্যি করে কারো হক্কের টাকা কেউ যদি ব্যাঙ্কে না রেখে নিজের কাছেই জমিয়ে রাখে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও না থাকে তার, সে এবার করবে? কি করে প্রমাণ করবে এটা কালো টাকা নয়? এক সপ্তাহে একবারই তো ৪৫০০ এক্সচেঞ্জ করতে পারবে!

    আমার কাজের মেয়েই প্রায় এই দলে পড়ে। প্রায় বললাম কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও সেখানে কিছু ডিপোসিট করেনি এতকাল, অ্যাকাউন্ট অ্যাকটিভ কি না তাও জানে না, এক্সচেঞ্জ করার লাইনেই গেছিল বলে জানি। যদিও আমি খুব করে বুঝিয়েছি সব টাকা অ্যাকাউন্ট এ গিয়ে জমা করতে।
  • সিকি | ১৫ নভেম্বর ২০১৬ ১৮:০৪726107
  • পাড়ার টেলার মাস্টারেরও এক কেস। জনধন যোজনায় তাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়ে দিয়েছিল কেউ। কিন্তু কোনওদিন ইউজ করে নি - বলল, একে তো আনপড়, খাতা খোলার পর কে করতে হয়, কীভাবে টাকা জমা দিতে হয় জানি না, আর ব্যাঙ্কের লোক আনপড় লোকেদের সাথে খুব খারাপ ব্যবহার করে (লেখাপড়া জানা লোকেদের সাথেও করে, এসবিআই মেন ব্র্যাঞ্চ, নয়ডা)। কী হবে ব্যাঙ্কে গিয়ে? এখন জমি কিনব বলে দেড় লাখ টাকা জমিয়েছিলাম, পুরো টাকাটা নিয়ে এখন ব্যাঙ্কে জমা দেবার জন্য দৌড়ে যাচ্ছি সকাল থেকে।
  • pi | ১৫ নভেম্বর ২০১৬ ১৮:০৮726108
  • আর সব চ্যানেল মিনিট দশ ধরে মোদীর মার উপর ক্যামেরা ধরে দুটো লাইন বার বিশেক আউড়ে গেছে। আরো গেছে হয়তো। বিরক্ত হয়ে টিভি বন্ধ করে দিয়েছিলাম।
  • bip | ১৫ নভেম্বর ২০১৬ ১৮:৩২726109
  • আমি ভাল খারাপ দুটোই দেখছি। ভালর দিকই বেশী।

    (১) কালোটাকা এবং দুর্নীতি না কমাতে পারলে, ভারতে টেক আন্তারপ্রেনারশিপের কোন ভবিষ্যত নেই। কারন ভারতে জমি, বাড়িতে ইনভেস্ট করে এত টাকা করা যায়, কেই রিস্কি টেক ভেঞ্চারে ইনভেস্ট করে না। এই কালচার বন্ধ করতে জমি বাড়ির এবসার্ড দাম কমা দরকার। যা এসেছে মার্কেটে কালো টাকার সাপ্লাই থেকে। বাড়ি জমি কেনার জন্য ক্যাশ একমাত্র ভারতেই ভাবা হয়। সুতরাং ক্যাশ ধ্বংশ না করতে পারলে, ভারতে আন্তারপ্রেনারদের ভবিষ্যত খারাপ। এবং সেটা ভারতের জন্য একদমই ভাল না।

    (২) ভারতে ইনফ্লেশনের কারন ও কালো এবং ক্যাশ টাকা। ক্যাশ কমলে ইনফ্লেশন কমবে।

    (৩) অনেক বেশী লোক ব্যাঙ্ক আকাউন্ট খুলবে, এটিমে, অনলাইনে যাবে। যাতে সরকারের টাক্স ইনকাম বাড়বে।

    (৪) দুর্নীতি, গুন্ডা, মাফিয়া, মাও, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদ-সব ক্যাশেই হয়। অপরাধ কমবে।

    সুতরাং ভালোর দিক বেশী। চলুক সার্জিক্যাল স্ট্রাইক।
  • সিকি | ১৫ নভেম্বর ২০১৬ ১৮:৪৫726110
  • ১) এই কালচার বন্ধ করতে হবে কেন? আমি তো আগামী দশ বছরের মধ্যে গ্রেটার কৈলাসে একটা পেন্টহাউস কেনার কথা ভাবছি ধাপে ধাপে। আমার ক্ষী হবে?

    ২) খ্যাখ্যাখ্যা।
    ৩) খিখিখি।
    ৪) একমত। আরেকটা জিনিস বাদ চলে গেছে - রাজনীতি, ইলেকশনে লড়া।
  • pi | ১৫ নভেম্বর ২০১৬ ১৮:৪৮726111
  • কীভাবে এটা এনশিওরড হবে ? ষাণ্মাসিক সার্জিক্যাল স্ট্রাইক করে ?
  • ভবানী চ্যাটার্জী | ১৫ নভেম্বর ২০১৬ ১৮:৫২726112
  • হোক্স প্রতিবাদ হইতে সাবধান! !!
    গরীব মানুষের পাশে দাঁড়ান

    প্রতিবাদ হোক দৃঢ়
    প্রতিবাদে যেন পাপ না থাকে
  • ভবানী চাটুজ্যে | ১৫ নভেম্বর ২০১৬ ১৮:৫৪726113
  • whats app হতে টুকেছি।
  • umesh | ১৫ নভেম্বর ২০১৬ ১৯:৩০726114
  • অখিলেশও কি গুরু ফলো করে?
    গুরু তে আগেই কে যেন লিখেছিল, পার‌্যালাল ব্লাক মানি বিজনেস থাকার জন্যে রিসেশন এর সময় ভারতের মার্কেটে ধাক্কাটা কম লেগেছিল।

    আজ দেখি অখিলেশ একই কথা বলেছে। যদিও চাড্ডি জনগন ওর চাড্ডি খুলে নিতে চাইছে।
  • Robu | ১৫ নভেম্বর ২০১৬ ১৯:৩৫726115
  • কৌশিক বসুই তো একথা বলেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন