এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১৫৬১৩৪ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:৫৪420878
  • অরিজিত কে, হ্যাঁ ভুলভাল তো লেখে ই। কিন্তু আমি বলছিলাম কাজ চালানোর কথা। সেটা চালাতে সেরকম অসুবিধা হয় না।

    মাথা কাটা যাবার প্রশ্ন ই নেই ওদের। দিনের শেষে আমাদের চেক টা ওরাই সই করে যে।

    কিন্তু আমরা ভুল করলে তার ক্ষমা নেই।
  • Arijit | ০৩ নভেম্বর ২০০৯ ১৩:৫৬420879
  • সেটাই তো হ্যাংওভার। বরঞ্চ সামোভারে বেশি কাজ দিত।
  • kd | ০৩ নভেম্বর ২০০৯ ১৭:০৯420880
  • আমার ছেলের মাস্টারমশাই (ওনার স্কুলেই ও ছোটবেলা থেকে হাইস্কুল অবধিপড়েছে) স্টিভেন হ্যামিল্টন বলতেন, ছোটবেলা থেকেই চারটে ভাষা শেখা একান্ত প্রয়োজন।
    Mother tongue for the society, English for work, Mathematics for science and Music for the mind
    ওনার স্কুলে ক্লাস ওয়ান থেকেই এই চারটেই পড়ানো হতো (আমার বউ আমার ছেলেকে আর একজনকে বাংলা পড়াতো - তবে উনি প্রগ্রেস মনিটর করতেন)। পরে উঁচু ক্লাসে আমার ছেলে ল্যাটিন আর ফ্রেঞ্চ কোর্সও নিয়েছিলো - উনি খুব এনকারেজ করতেন আর সেজন্যে স্পেশাল মাস্টারও আনাতেন।

    আমি পার্সোনালি কী ঠিক, কী ভুল জানি না - উনি পন্ডিত লোক, ওনাকে বিশ্বাস করেছি।
  • LiNa | ০৩ নভেম্বর ২০০৯ ১৭:২৩420881
  • ছোটবেলাতে ভাষা শেখা সুবিধা নিয়ে দুপয়সা: আমার এক নিকট আত্মিয় পেটের দায়ে এক রাত্রে নেপলী ভাষা শিখে ফেলেছিল। তার পোস্টিং এমন একটা রুরাল হস্পিটালে হয়েছিলো যেখানে patientরা নেপলী ছাড়া আর কোন ভাষা বলে না, আর সেই একমাত্র ডাক্তার সেই হাসপাতালের। চাপের নাম বাপ। অবশ্য কোন বাঙ্গালীর নেপালী শেখা আর ইনজীরি শেখা এক ব্যাপার নয়!
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ১৭:৫৪420882
  • ভাবছিলুম, ইস্কুল থেকে বাংলা তুলে দিলে কেমন হয়? মানে বাড়ীতে কথা বলার মত বাংলা তো এমনি লোকে শিখে যায়। ইস্কুলে বাংলা শিখে কি চাট্টি হাত-পা গজাবে?

    না, সিরিয়াসলি। ইস্কুলে বাংলা না পড়ালে, বা বর্ণপরিচয়ের পরে না পড়ালে কি ক্ষতি?
  • Samik | ০৩ নভেম্বর ২০০৯ ১৯:৩০420885
  • গানগুলো না শুনলে কী ক্ষতি? :-)
  • aka | ০৩ নভেম্বর ২০০৯ ১৯:৩০420884
  • (কাল নাম নিয়ে লোকে এমন করলে যে পাল্টাতে বাধ্য হলুম। এমনিতেও এই নাম নিয়ে খুব লাভ হচ্ছে না। লোকে হ্যাংওভার কাটাচ্ছে না। তাও ভেবে দেখলাম এটাই ভালো।)

    যাক হানুদা, ইংরিজি কেন, প্রতি বছর গুচ্ছ গুচ্ছ লোকজন অংকে ফেল করে। আমি যেমন প্রতি বছর জীবন বিজ্ঞানে ফেল করার কাছাকাছি থাকতাম। কে ফেল করল বা না করল তাই দিয়ে সিলেবাস তৈরি হয় না। বড় হয়ে রিয়েল অ্যানালিসিস কর বা না কর বেসিক অংক শিখতেই হয়। আইনস্টাইন সবাই হয় না তাও বেসিক পদার্থবিজ্ঞান পড়তেই হয়, তেমনি ইংরিজি। আজকের যুগে ভারতবর্ষে ইংরিজির চাহিদাটা এতটাই বেসিক। সেই বেসিক কোর্সের অতবড় রদবদল করার আগে অনেক ভাবনা চিন্তার দরকার ছিল। কারণ তার আগের সিস্টেম টা অনেক দিনের টাইম টেস্টেড। তাতে হয়ত অনেক ত্রুটি ছিল, মাথা ব্যথার কারণ ছিল কিন্তু মাথা কেটে দেবার দরকার ছিল না।

    সিলেবাসে রদবদল করার অনেক জায়গা রয়েছে যেমন জীবনবিজ্ঞান, ইতিহাস ইত্যাদি। কেন সবাই ইংরিজি নিয়ে পড়ল জানি না। বেসিক ফ্যাক্টকে অস্বীকার করে কলোনিয়াল হ্যংওভার জোর করে দুরে সরিয়ে রাখার এই চেষ্টাও আমার কলোনিয়াল হ্যাংওভার বলেই মনে হয়।
  • PT | ০৩ নভেম্বর ২০০৯ ১৯:৩৬420886
  • হা:!! যে গান শোনেনা সে নাকি মানুষ খুন করতে পারে? আমাকে আর একজন বলেছিলেন যে যারা র‌্যাগিং করে তারা নাকি কোনদিন রবি ঠাকুরের গান শোনেনি বা পছন্দ করেনা!!
  • aka | ০৩ নভেম্বর ২০০৯ ১৯:৪৩420888
  • খেয়েছে এবারে আবার র‌্যাগিং এ ঢুকে পড়ব নাকি।
  • PT | ০৩ নভেম্বর ২০০৯ ১৯:৪৮420889
  • যার যেথা মজে মন:

    রবি ঠাকুর থাকতে র‌্যাগিং বেছে নিলেন?
  • aka | ০৩ নভেম্বর ২০০৯ ২০:০৪420890
  • রবিঠাকুরের গান এবং র‌্যাগিংয়ের আত্মিক যোগাযোগ ও তার তাঙ্কিÄক বিশ্লেষণেও আপত্তি নেই। হলেই হল।
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ২০:৫০420891
  • @PT

    আপনার গানের উদাহরন ভাল। কিন্তু দেখুন,

    ১। পৃথিবীর সব ভাষাতেই খুব ভাল জিনিষ কিছু আছে। আমরা সবাই তার জন্য সব ভাষা শিখতে যাই না। ইংরাজীতে বাংলার চেয়ে ভাল জিনিষ অনেক বেশী আছে। বাংলা শিখে সময় নষ্ট না করে সেই সময়ে ইংরাজী শিখলে ভাল জিনিষ অনেক বেশী করে চাখা যাবে।

    ২। ভাষা শেখা যদি ক্ষমতার ভাগ/স্বাদ পাবার জন্য হয়, তাহলে বাংলা শেখা শুধুই সময় নষ্ট। চাকরির কথা ভাবলেও তাই।

    ৩। নব্বই শতাংশ লোক কখনো ভাল জিনিষের স্বাদ পাবে না, সে তাদের যতই বাংলা/ইংরাজী/ফ্রেঞ্চ/রাশান/স্প্যানিশ শেখাও। যারা বাংলায় ভাল জিনিষ পড়তে/শুনতে আগ্রহী তারা তখন নিজের আগ্রহে বাংলা শিখবে। এখন যেমন সংস্কৃত কি ফ্রেঞ্চ শেখে লোকে।
  • Samik | ০৩ নভেম্বর ২০০৯ ২০:৫৭420892
  • @PT

    আপনাকে যিনি ঐসব বলেছিলেন ঠিক বলেন নি। র‌্যাগিং করা লোক ভালো রবীন্দ্রসঙ্গীতের গায়ক, এমনও দেখেছি। খুনী চোখের সামনে দেখি নি, তবে অত্যন্ত ক্ষতিকারক টাইপের লোক দেখেছি (তাকে আমি তুলনা করতাম বাঘবন্দী খেলায় উত্তমকুমারের চরিত্রটার সঙ্গে) যে খুব খুব ভালো গান গাইত।

    কিন্তু এসব কি তৃণমূলের সুতোয় মানায়?

    দুটো কোচ্চেন করা অবশ্য যেতেই পারে।

    বুদ্ধু ভটচায, আর মমতা বাঁড়ুজ্জে, দুজনেই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে পোচুর মানুষ খুনের দায়ে দায়ি। স্পেশালি বুদ্ধু ভট্‌চায তো কনট্র্যাক্ট কিলার। তো, একজন তো পোবোল সাংস্কিতিক, নন্দনে মায়কোভস্কিতে, অন্যজন পোবোল শিল্পী, কবিতায় ছবি আঁকায়।

    এর পরেও .... ক্ষতি কী?
  • Ishan | ০৩ নভেম্বর ২০০৯ ২১:১০420893
  • রিমির দুইখান কথা বুঝলাম না।

    ১। এমন কোনো দেশ আছে কি যে কলোনিয়াল হ্যাং ওভার পুরো ঝেড়ে ফেলতে পেরেছে?

    একশবার আছে। গোটা উত্তর এবং দক্ষিণ আমেরিকা আছে। এমনই ঝেড়ে ফেলেছে, যে এদের আর পূর্বতন কলোনি বলে চেনাই যায়না।

    ২। সমস্ত উচ্চশিক্ষার বই বাংলায় অনুবাদ করা একটি অবাস্তব পরিকল্পনা। -- কেন বুঝলাম না। অনুবাদ করাই যাবেনা? নাকি করলে পাঠযোগ্য হবেনা?

    বাকি যে কথাগুলো, সেগুলো মোটের উপর সত্যি। মানে, দেশে ও বিদেশে ইংরিজি জানলে পোচ্চুর সুবিধে। না জানলে বহু বহু রিসোর্স থেকে বঞ্চিত থাকতে হয়, ইত্যাদি, ইত্যাদি। এগুলো যে ফ্যাক্ট, সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই।

    কিন্তু কথাটা হচ্ছে, যেটা ফ্যাক্ট, সেটাই আইডিয়াল কে কইল? আমি ব্যক্তিগতভাবে ইঞ্জিনিয়ারিং করে সফটোয়্যার করে ইংরিজিতে চিবিয়ে দিব্বি কালাতিপাত করছি, এটা হল ফ্যাক্ট। কিন্তু এই জালি কাজ করতে আমার ভাল্লাগেনা, আইডিয়ালি আমি অন্য কিছু চাই, সেটা হল আমার চাওয়া।

    যাহা রিয়েলিটি তাহাকেই যদি আইডিয়াল বলে চালিয়ে দেওয়া হয় তাহলে তো মুশকিল। তাহলে ইরাক যুদ্ধও আইডিয়াল, আফগানিস্তানও আইডিয়াল, ভারতে চিদাম্বরমও আইডিয়াল, রূপ কানোয়ার বাবরি মসজিদ বৌ পোড়ানো সব আইডিয়াল। এইগুলোকে আমি আইডিয়াল বলে মেনে নিতে পারলাম না। একই কারণে ইংরিজি শিখতেই হবে এই বাধ্যবাধকতাকেও আইডিয়াল বলে মেনে নিতে পারলামনা। ওটা ফ্যাক্ট নি:সন্দেহে। কিন্তু আইডিয়াল নহে।
  • Arpan | ০৩ নভেম্বর ২০০৯ ২১:২০420894
  • ওকে। আর বহুভাষিক দেশে একটি কমন ল্যাঙ্গুয়েজ না থাকার সমস্যা?
  • Ishan | ০৩ নভেম্বর ২০০৯ ২১:২৬420895
  • পাই এর কথাও বিপজ্জনক। ইশকুলে কর্ণকুন্তী সংবাদ পড়ানো ভালো না মধু সাধুখাঁ সেটা অন্য ডিবেট, কিন্তু বাঙ্গালির ছেলের বাংলা শেখার সঙ্গে একটা অন্য ভাষা শেখাকে এক করে ফেলা ঠিক না। কাঠের কাজ, অন্য ভাষা, ইত্যাদিরা হইল "কাজের জিনিস'। মানুষের বেসিক মানুষ হয়ে ওঠার সঙ্গে এদের কোনো সম্পক্কো নেই। কিন্তু একটু ইতিহাস, খানিকটা ভূগোল, কিছুটা মাতৃভাষা, এগুলো হল মানুষ হয়ে বেড়ে ওঠার অঙ্গ।

    তক্কো উঠতে পারে, যে, ইংরিজি আসলে সাহিত্য পড়ার জন্যও দরকার। সেরকম হলে তো জার্মানও দরকার। স্প্যানিশও দরকার। খামোখা শুধু ইংরিজি কেন? ইংরিজিতে মহৎ সাহিত্য অন্য ভাষার চেয়ে বেশি কিছু লেখা হয়নি।
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ২১:২৭420896
  • একটি পোশ্নো। আইডিয়াল তো সকলের বেলাতেই আলাদা আলাদা। তো শিক্ষাক্ষেত্রে কার আইডিয়াল চলবে? মানে প্রত্যেকের আইডিয়াল তো আর ইমপ্লিমেন্ট করা যাবে না।
  • Sibu | ০৩ নভেম্বর ২০০৯ ২১:৩১420897
  • আর একটি পোশ্নো। খানিক মাতৃভাষা শিক্ষা বেসিক মানুষ হয়ে বেড়ে ওঠার অংগ হবে কেন? যে এনারাই বাচ্চা বাংলা শিখলো না সে কি বেসিক মানুষ হল না!!
  • stoic | ০৩ নভেম্বর ২০০৯ ২১:৩৬420899
  • এই ডিসকাশন টা আর একটু স্ট্রিমলাইন্ড হলে বোধহয় ভালো হত। একটা সেপারেট টই খুলে বা পুরোনো টই যদি অলরেডি থেকে থাকে, সেটা খুলে আলোচনা করলে বেটার হত। রাজনৈতিক টই তে ভাষা আর শিক্ষা মিশে একটু ঘেঁটে গেছে মনে হচ্ছে। মানে এই ভাষাগত (বাট নট নেসেসারিলি শিক্ষাগত) ব্যাপারে আমার দু পয়সা দিতাম আর কি। :-)
  • Du | ০৩ নভেম্বর ২০০৯ ২১:৩৭420900
  • শুধু ইংরিজী শিখে কি হবে? সঙ্গে ফেয়ার অ্যান্ড লাভলি না মাখলে কি চলবে? আরে যারা ইংরিজী শেখে না, তারা সব ফরসা এমনিতেই।
  • pi | ০৩ নভেম্বর ২০০৯ ২১:৩৮420901
  • বেড়ে ওঠার অঙ্গ কে কি কাজের জিনিস বলছো ?
    নাকি যা বেসিক মানুষ হয়ে ওঠার জন্য যা সাহায্য করবে? একটু ক্লিয়ার করো।

    আর আমি তো 'দরকার' ব্যাপরটা নিয়ে ই প্রশ্ন তুলেছিলাম! সব কিছুই কি 'দরকার' বলে শিক্ষাক্রমে থাকতে হবে ?

    সাহিত্য ব্যাপারটা একটা স্টেজের পর তো ঐচ্ছিক করাই যায়। বল্লাম তো। সে ইংরাজী হোক কি স্প্যানিশ, কি বাংলাও। এবং সব রকম অপশন থাকা উচিত।
  • a x | ০৩ নভেম্বর ২০০৯ ২১:৫১420902
  • অর্পণ, রোমানিয়া থেকে প্রচুর লোক সফট্‌ওয়ারে আসে শুনেছিলাম। এখনও আসে কি?
  • Du | ০৩ নভেম্বর ২০০৯ ২১:৫৬420903
  • অক্ষ, রাশিয়া, ব্রাজিলের লোকও প্রচুর।
    রুবিতে ওরিজিনাল কাজটা ছিল জাপানীজে - এখন সব দেশের লোকে কাজ করে, যে যার ভাষায় ডকুমেন্টেশন বানিয়ে নেয় -
  • aka | ০৩ নভেম্বর ২০০৯ ২১:৫৯420904
  • ১। ইংরিজি না জানলে ভারতে কি কি চাকরি পাওয়া যাবে তার লিস্টি চাই।

    ২। ভারত যে সফটওয়ারে এত উন্নতি করেছে তার একটা বড় কারণ ইংরিজি বলতে, লিখতে, বুঝতে পারা। নইলে চিনেরা কবেই মেরে বেরিয়ে যেত। মাথায় বহুত বুদ্ধি।
  • Du | ০৩ নভেম্বর ২০০৯ ২২:০১420905
  • ২০২৭ এর কথা ভেবে প্রথম শ্রেণী থেকে ম্যান্ডারিন চালু করার দাবী জানালাম।
  • Ishan | ০৩ নভেম্বর ২০০৯ ২২:০৯420906
  • হ্যাঁ। বহুভাষিক দেশে কমন ল্যাঙ্গুয়েজ না থাকার সমস্যা।

    এখানে দুটো পয়েন্ট আছে।

    এক সরকারি কাজকর্ম। অতি অবশ্যই সমস্ত আঞ্চলিক ভাষায় কেন্দ্রীয় সরকারি কাজকর্ম করা উচিত। লোকসভায় সমস্ত ভাষায় বক্তব্য রাখার সুযোগ থাকা উচিত। (এখনও সেটা থিয়োরিটিকালি আছে, কিন্তু আদতে নেই। লোকসভায় কেউ বাংলায় কি তামিলে পারতপক্ষে বক্তৃতা দেয়না। হিন্দি ইংরিজি না জানলে ভারতের প্রধানমন্ত্রী হওয়া যায়না। )

    দুই বেসরকারি যোগাযোগ। মানে আমি অন্য রাজ্যে গিয়ে থাকলাম, সেখানকার আঞ্চিক ভাষার কিস্যু জানিনা, কি করব। এটা অভিজ্ঞতা না থাকলে বলা মুশকিল। তবে আন্দাজে বলতে পারি, এখনও ইংরিজি এই কাজে কিছুই সাহায্য করেনা। ধরা যাক, আমি রাজস্থানে কি কর্নাটকে (বেঙ্গালুরুকে হিসেব থেকে বাদ দিয়ে) পানের দোকানে গিয়ে বিড়ি কিনব। আমি কি করব? নির্ঘাত হিন্দিতেই চাইব। বিন্দুমাত্র ফর্মাল হিন্দিজ্ঞান ছাড়াই।

    এই ভাবেই যোগাযোগ হবে। প্রবলেম কি? আর ভারত এবং তার একতার উপর যদি প্রচন্ড বিশ্বাস থাকে, তাহলে ইশকুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে একটা ভারতীয় (ঐচ্ছিক) ভাষা পড়ানো যেতেই পারে। যে যেটা খুশি পড়ল, একে অপরকে জানল। ভাষার মিল থাকার দরুন শেখা সোজাও হবে। কলোনিয়াল হ্যাং ওভার না থাকার দরুন খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও ছেলেপুলে বলতে টলতে পারবে। ইংরিজি যেমন গড়গড়িয়ে বলতে না পারলে জীবন বৃথা, এক্ষেত্রে সেটা হবেনা।
  • a x | ০৩ নভেম্বর ২০০৯ ২২:১১420907
  • উম। চীনেদের বুদ্ধি কিনা জানিনা। চীনেরা খুব খাটতে পারে। বুদ্ধি আমি সিরিয়াসলি দেখেছি জাপানীদের আর স্প্যানিশদের (খুব বাজে জেনেরালাইজড কথা বলছি)। আর কি আশ্চর্য, এই সব স্প্যানিশ গুলান নেচার, সেল টেলেও পাব্লিশ করে ফেলছে আজকাল। মাঝে মাঝে ভুল ভাল বাজে অ্যাক্সেন্টে সেমিনারও দিচ্ছে। ভাবা যায়?!

    তারপর দেখ, যেই ইতালিয়ান রা বা ফরাসীরা একটু আদো আদো করে ইংরেজি ব'লে আমাদের কি মিষ্টিই না লাগে, কিন্তু ঐ তামিল ভদ্রলোক? আন্ডা মান্ডা কি ইংরেজি বলেন?
  • a x | ০৩ নভেম্বর ২০০৯ ২২:১৬420908
  • আমার বাড়িতে থরে থরে টমাস মান, ওদিকে ডিকেন্স, এদিকে সিদ্ধার্থ্‌ বসুর কুইজ, প্রণয় রায়ের টিভি, মাঝে মাঝেই মার্কিন ফেরৎ কাজিনদের সাথে আড্ডা মারি, ইউ২'র লেটেস্ট অ্যালবাম আনে আমার জন্য। ওদিকে দেখ অন্ডালে থাকে, মিড-ডে মিলের লোভে স্কুলে যায়। ফার্স্ট জেনেরশান মাধ্যমিক হবার আশা। তো তাকেও ক্ষমতা দিতে হবেনা, তাই তাকেও ইংরেজি শেখাও। সাম্য সুনিশ্চিত। পাওয়ার একেবারে খাপে খাপে ডিস্ট্রিবিউশন।
  • aka | ০৩ নভেম্বর ২০০৯ ২২:২০420910
  • আরে অত বুদ্ধি থাকলে তো লোকে উল্টে বাংলা শিখবে। আমি একজন জাপানীকে জানি যে আমার থেকে অনেক বেশি রবিঠাকুর পড়েছে, জানেও। তার আগে কষ্ট করে বাঙলা শিখেছে শুধু রবিঠাকুরকে নিয়ে গবেষণা করবে বলে। দু একটা স্পেশাল কেস দিয়ে চলবে নি। জেনেরিক ভাবুন কমরেড। যে লোকটি নেচার টেচারে পাবলিশ করে সে নিজের রেলায় চলার ঔদ্ধত্য দেখাতে পারে আমি নই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন