এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | ২৮ মে ২০১২ ০৯:৫৭7499
  • ওমনাথ কে হেপ্পি বার্থ ডে।
  • Abhyu | ২৮ মে ২০১২ ০৯:৫৭7500
  • ব্যাংদি আমার কথা যদি শুনবে তো বলি ওই পাতি কালির পেনই ধরাও - ওয়াটার কালারে ছবি আকতে শেখার মতো প্রথম ৬ মাস নানা প্রবলেম হবে - ডট বা জেল পেনে সে প্রবলেম হবে না ঠিকই কিন্তু কালির পেনে লিখতে শিখলে হাতের লেখাও ভালো হবে, আর আমি কালির পেনে লিখে মাধ্যমিকে ইতিহাস পরীক্ষাতেও সময়ের অভাব বোধ করি নি | গত ২ বছর আগেও আমি কলেজ স্ট্রিটে পাইলট পেন দেখেছি তিনশ টাকা দামে - নইলে পার্কারের দেশী ভার্সন পাবেই ওই রকম দামে।
  • kc | ২৮ মে ২০১২ ০৯:৫৭7501
  • আমাদের মফস্বলে প্রথমবার পেনে লিখতে দিয়েছিল বৃত্তি পরীক্ষার সময়।

    আমার ছেলেরও দেখলাম ফাইভ থেকে পেন শুরু করেছে।
  • Toon Army | ২৮ মে ২০১২ ০৯:৫৫7497
  • মানে হল জেল পেনে লেখার স্পেসিফিক ডিরেকশন নেই, পেনটা হাতে ৩৬০ ডিগ্রী ঘুরলেও লেখা যায়। ফাউন্টেন পেনে নিব সোজা না রাখলে লেখা আটকে যায় - এই আর কি।
  • Toon Army | ২৮ মে ২০১২ ০৯:৫৪7495
  • তা সেই পাড়ার মোড়ের সাবেক বইখাতার দোকান থেকে সাধারণ ফাউন্টেন পেনই এনে দিয়েছি। খুব একটা ভালো কিছু না, খালি কালি শুকিয়ে যায় আর বেদম ঝাঁকাতে হয়। পরীক্ষা টরীক্ষা সব জেল পেনে দিয়েছে - সেই লিঙ্ক আর রেনল্ডস।
  • a | ২৮ মে ২০১২ ০৯:৫৪7496
  • ব্যাংদি, এখানে ল্যামিকে বলে দাও, ওর পেন টা দিয়ে দেবে।
  • ব্যাঙ | ২৮ মে ২০১২ ০৯:৫৩7493
  • প্পন, আমদের স্কুলে থ্রী থেকে শুরু করিয়েছিল পেন দিয়ে লেখা। এটা মনে হয় স্কুল-স্পেসিফিক।

    টুন আর্মি, যেকোনো দিকে লেখা যায়, মানে কী?
  • Toon Army | ২৮ মে ২০১২ ০৯:৫৩7494
  • আমাদের মনে হয় থ্রী থেকে পেন ছিলো। থ্রী তে হোমওয়ার্ক করতে হত পেন দিয়ে, ক্লাসে পেন্সিল। ফোর থেকে পুরো পেন। এদের ফাইভ থেকে পেন শুরু হয়েছে।
  • প্পন | ২৮ মে ২০১২ ০৯:৫১7491
  • অ্যাঁ, বল কী! অমরা তো ক্লাস টু থেকে পেন ধরেছি।
  • Toon Army | ২৮ মে ২০১২ ০৯:৫১7492
  • "ফাউন্টেন পেন দিয়ে যে কোনো দিকে লেখা যায় না, জেল পেন দিয়ে যায়। তাই হাতের লেখা ভালো করার জন্যে ফাউন্টেন পেন ভালো।"

    এটা আমাকে বলা হয়েছে। যদিও আমার নিজের পছন্দ জেলপেন।
  • ব্যাঙ | ২৮ মে ২০১২ ০৯:৫০7490
  • টুন আর্মি, ছেলের স্কুলে কি পেন দিয়ে লেখা শুরু হয়ে গেছে? কোন পেন দিয়ে লিখছে ও? আমার এবছর থেকে এই মাথাব্যথা শুরু হবে। আর এক হপ্তা বাকি স্কুল খোলার, তাই কোলকাতা থেকেই কিনে নিয়ে যাই। ছেলের স্কুলের কয়েকজন মাকে জিজ্ঞেস করেছিলাম, তাদের ছেলেরা এক ক্লাস উপরে পড়ে, তারা বলে কিনা ল্যামি পেন। আমি তার আগে কখনো ল্যামি পেনের নামই শুনি নি। ভেবেছি ইউজ অ্যান্ড থ্রো টাইপের কিছু হবে, তার লুরুর দোকানে শুধিয়ে দেখি তার দাম শুরু দেড়হাজার টাকা থেকে। আমি কিছুতেই ফোরের ছেলের হাতে অত দামি পেন দেব না। এমনকি নিজেও ঐ পেনে লেখার সাহস করে উঠতে পারব না।
  • প্পন | ২৮ মে ২০১২ ০৯:৪৭7488
  • ঠিক, জেল রোলার পেন।
  • প্পন | ২৮ মে ২০১২ ০৯:৪৭7489
  • আর জল পড়লেও ধেবড়ে যায় না। ফাউন্টেন পেনের যেইটা সবচেয়ে বড় অসুবিধা।
  • ব্যাঙ | ২৮ মে ২০১২ ০৯:৪৬7487
  • তুই কি এদের জেল রোলার পেনের কথা বলছিস? আমি আবার জেল পেন কাকে বলে ঠিক বুঝি না। আমরা যেগুলোকে মাইক্রো পেন বলতাম, সেগুলো ই কি জেল পেন?
  • Toon Army | ২৮ মে ২০১২ ০৯:৪৫7485
  • কালি ভরার ড্রপার পাওয়া যায় পাড়ার মোড়ে সাবেক বইখাতার দোকানে। আর এখনকার ফাউন্টেন পেনগুলো (মানে নাগালের মধ্যে যেগুলো, আড়াইশো টাকা দিয়ে পেন কেনার মানে হয় না) বেশ ঢপের হয়।
  • প্পন | ২৮ মে ২০১২ ০৯:৪৫7486
  • কলেজ স্ট্রিটে/ নিউ মার্কেটে পেয়ে যাবে। লুরু জানি না।
  • ব্যাঙ | ২৮ মে ২০১২ ০৯:৪৪7484
  • কোলকাতায় কোথায় পাওয়া যায়? আর লুরুতেই বা কোথায় পাওয়া যায়?
  • প্পন | ২৮ মে ২০১২ ০৯:৪১7483
  • দুইই চাইলে জেল পেন। এদের পেনগুলো ফাটাফাটি রকমের ভালো হয়। (কলকাতায় পাওয়া যায়)

    http://www.ohto.jpn.org/
  • ব্যাঙ | ২৮ মে ২০১২ ০৯:৩৪7482
  • অভ্যু, একটা কাজের কথা বল দিকি নি? ছানাপোনারা যখন পেন দিয়ে লেখা শুরু করে, তখন কোন পেন দেওয়া উচিৎ? আমি তো লিখতুম আর্টেক্স পেন দিয়ে। কিন্তু তাতে আর যাই হোক স্পিড ওঠে না।
    আমি গাছেরটাও চাই, তলারটাও কুড়োবো। কোন পেন দিয়ে লেখা শুরু করলে হাতের লেখাও ভালো হবে আর গণেশ ঠাকুরের মতন ইস্পীডও হবে, আমায় শিগ্গির সেই পেনের নাম বল, আর কোলকাতায় কোথা থেকে সেই পেন কিনবো? আর ফাউন্টেন পেনে কালি ভরার ড্রপারই বা আজকাল কোথায় কিনতে পাওয়া যায়?
  • Abhyu | ২৮ মে ২০১২ ০৫:৪৫7480
  • এ তো বেশ মজা - ধর্মান্তরিত হলে বিবাহ বিচ্ছেদের প্রয়োজন পড়ে না?
    http://www.anandabazar.com/28desh2.html

    রুমি মেয়ে না হয়ে ছেলে হলে কি হত?
  • zuzu | ২৮ মে ২০১২ ০৫:০৫7479
  • হাতের লেখা মনের আয়না মানলুম, কিন্তু হাতের লেখা খারাপ মনে অ্যান্টিসোশাল ? তার মানে হাতের লেখা রেগুলার প্র্যাকটিশ না করলে অসামাজিক হয়ে যাওয়ার সম্ভাবনা !!
  • S | ২৮ মে ২০১২ ০৪:১৪7478
  • জাচ্চলে সব ডাক্তাররা তাহলে অ্যান্টিসোশাল? এটাতো অনেকটা "হয় তোমার হাতের লেখা ভালো, নয়তো তুমি ইয়ে" টাইপের হয়ে গেলো। বলা বাহুল্য আমার আঁতে লেগেছে, কারন আমারটা খুবেকটা ভালো নয়।
  • aka | ২৮ মে ২০১২ ০২:৫৩7476
  • আমার ছেলেকে স্কুলে হাতের লেখা প্র্যাকটিস করানোর জন্য জার্নাল লিখিয়েছে। বছরের শেষে ফেরত দিয়েছে এখন সেটা পড়তে বেশ মজাই লাগছে। কবে জুতে গিয়েছিলাম, কবে ও দেয়ালে পেরেক লাগিয়েছে এসব লেখা আছে। দেখলাম হাতের লেখাও বেশ ক্রমাগত উন্নত হয়েছে।
  • riddhi | ২৮ মে ২০১২ ০২:১১7475
  • হাতের লেখা হল মনের আয়না। যাদের হাতের লেখা খারাপ,তারা একটু এন্টি-সোসাল টাইপের হয়।
  • প্পন | ২৮ মে ২০১২ ০১:৫৭7474
  • মাঝে মাঝে দেখায় আপডেটে অসমর্থ, এদিকে পোস্ট হয়ে গেছে কিন্তু।

    একবার সাবমিট করার পরে সাবমিট বাটনটা ডিসেবল করে দেওয়া যায় না? পেজ রিফ্রেশ হয়ে এলে আবার এনাবলড হবে।
  • Abhyu | ২৮ মে ২০১২ ০১:৫৪7473
  • আচ্ছা আজকাল অনেকেই দেখি একই পোস্ট বেশ ক'বার করে থাকেন - ব্যাপারটা কি?
  • Abhyu | ২৮ মে ২০১২ ০১:৫২7472
  • কোনো কাজ হয়েছে বলে তো জানি না - মোটামুটি নিজের অভিজ্ঞতায় বললাম - কিছুদিন ডট পেনে লিখে দেখেছি হতের লেখা খারাপ হয়ে যাচ্ছিল। বাবার ক্ষেত্রেও সে রকমই দেখেছি - কালির পেনে লিখলে লেখা বেশি ভালো হত।

    ছবি আঁকার উৎসাহের কথাটা বেশ পছন্দ হল। মনে হচ্ছে ঠিকই।
  • পাই | ২৮ মে ২০১২ ০১:৫০7471
  • হ্যাঁ, লাভ তো হতই না। ঐ প্রায় একশো পাতা মার্কা গরমের ছুটির কাজ আমাদেরো থাকতো। সেটার জন্য অবশ্যই পুরো গরমের ছুটি নষ্ট করতাম না। অতএব আবারো সেই কম সময়ে .... অর্থাৎ ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত