এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 53.*.*.* | ০৬ নভেম্বর ২০১৫ ০৮:৫৪665418
  • এরেই কয় চাইনিজ বাঁশ! সাম্রাজ্যবাদ নয়; এবার তো চিনের বিরুদ্ধে পথে নামতে হবে দেখছি! যত্ত সব রিপোর্টার গুলোর বদমায়েশি! চাইনিজ ভাষা আবার বোঝা যায়না, কি শুনতে কি শুনেছে।
  • PT | 213.*.*.* | ০৬ নভেম্বর ২০১৫ ১০:১০665419
  • উত্তেজনার বশে তিনোর তল্পিবাহকেরা খেয়াল করেনি যে পুরো কথাটাই অমিত বাবুর মুখনিঃসৃত এবং কোটেশনের মধ্যে!!
  • শ্রী দাম | 11.*.*.* | ০৬ নভেম্বর ২০১৫ ১০:৫৫665420
  • তাহলে তো এ নির্জলা না হয়ে যায়না।
  • sm | 233.*.*.* | ০৬ নভেম্বর ২০১৫ ১০:৫৯665421
  • আরে তাই তো বললাম, "চাইনিজ ভাষা আবার বোঝা যায়না, কি শুনতে কি শুনেছে"।
    অবিশ্যি, আপনার চাইনিজ ভাষা জানা আছে? তাহলে সমীক্ষার রিপোর্ট টা পড়ে দেখতে পারেন।
  • PT | 213.*.*.* | ০৬ নভেম্বর ২০১৫ ১২:৫০665422
  • কি সমস্যা, কি সমস্যা।
    পব-তে তিনোর লোকেরা নিজেরাই ছবির নীচে "সততার প্রতীক" লেখা বন্ধ করে দিয়েছে। এখন সততার সার্টিফিকেট নিতে চীনে ছুটতে হচ্ছে!!
  • d | 144.*.*.* | ০৬ নভেম্বর ২০১৫ ১৩:২৭665423
  • PT | 213.*.*.* | ০৬ নভেম্বর ২০১৫ ১৩:৫৩665424
  • সকালে ঘুমের ঘোরে ভেবেছিলাম কাগজওয়ালা ভুল করে গণশক্তি দিয়ে গিয়েছে। তারপর দেখছি আবাপ!! নিউজ বা ভিউজ যাই হোক না কেন সাত বছর লেগে গেল ঘটনাক্রমকে এমন সহজ ভাষায় লিপিবদ্ধ করতে? আগের সময় হলে এইজাতীয় খবর নিয়ে তীব্র বাদানুবাদ হত-এখন আর হয়না!!

    "২০০৮-এর ২ নভেম্বর বুদ্ধবাবুর কনভয়ে ল্যান্ডমাইন না-ফাটলে লালগড়ে পুলিশি অভিযান শুরু হতো না। ৫ নভেম্বর শেষ রাতে লালগড়ের ছোটপেলিয়া গ্রামে হানা দিত না পুলিশ। থেঁতলে যেত না ছিতামুনি মুর্মুর চোখ। ক্ষুব্ধ মানুষ পথে নামত না। দলিলপুর চকে গাছ কেটে রাস্তা কেটে, গাড়ি ভাঙচুরও হতো না।
    অর্থাৎ, ল্যান্ডমাইন না-ফাটলে এ সব প্রতিবাদ দানা বেঁধে ওঠার কোনও অবকাশই থাকত না।"

    "তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হত্যার উদ্দেশ্যে ঘটানো ল্যান্ডমাইন বিস্ফোরণের অন্যতম প্রধান অভিযুক্তকে এই মুহূর্তে এ ভাবেই আগলে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার!"
    http://www.anandabazar.com/state/%E0%A6%AC-%E0%A6%A6-%E0%A6%A7-%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5-%E0%A6%AE-%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%AC-%E0%A6%9B-%E0%A7%9F-%E0%A6%93-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95-%E0%A6%B0-%E0%A6%A1-%E0%A6%B0-%E0%A7%9F-%E0%A6%A6-%E0%A6%A7-%E0%A6%AD-%E0%A6%A4-1.234964#
  • গোপাল | 172.*.*.* | ১০ নভেম্বর ২০১৫ ১২:১৩665425
  • আবাপ চিনেছেন পিটি ঠাকুর!
  • PT | 213.*.*.* | ১০ নভেম্বর ২০১৫ ১৪:০৪665426
  • "“TMC is already a soft ally of the BJP. Mamata supported Nitish only because she knew that if BJP lost in Bihar, she would be in a better position to bargain with them. While BJP would go easy on the CBI inquiry (in the Saradha scam), her MPs would chant slogans and walk out of sessions in Rajya Sabha to allow anti-people bills to be passed easily,” Dutta alleged. He said that there was a better possibility of creating an alliance with both CPM and Congress to defeat the TMC in Bengal. "
    https://in.news.yahoo.com/grand-alliance-not-too-keen-013600439.html
  • PM | 233.*.*.* | ১২ নভেম্বর ২০১৫ ২১:০৫665429
  • ওদিকে বিদেশে প্রশ্নের মুখে বিপদে পরে ভারতকে গান্ধীর দেশ বলেছেন হীরক রাজ ঃ)
  • s | 60.*.*.* | ১৩ নভেম্বর ২০১৫ ০৭:৩৫665431
  • ঃ)
  • pi | 24.*.*.* | ১৩ নভেম্বর ২০১৫ ০৯:০২665432
  • এটা হলে ভালো হয় তো !
  • cb | 132.*.*.* | ১৩ নভেম্বর ২০১৫ ০৯:৩০665433
  • ইয়েস, এ তো চমৎকার আইডিয়া
  • Arpan | 192.*.*.* | ১৩ নভেম্বর ২০১৫ ০৯:৪৩665434
  • শ্যাম না কুল?

  • cb | 208.*.*.* | ১৩ নভেম্বর ২০১৫ ১০:৪৭665435
  • এই মাল্লু গুলো বং সিপিয়েমকে সাইনবোর্ড বানিয়েই ছড়বে

    সেই পরমাণু চুক্তির কথা মনে পড়ে গেল!!!!
  • কল্লোল | 111.*.*.* | ১৩ নভেম্বর ২০১৫ ১০:৪৯665436
  • সিএম। অপনার কোনটা জানা ছিলো? মমতা আর সংসদের কাজ পন্ড করতে চান না - এটা? নাকি ঐ খবরেই আছে - রাহুল গান্ধী তার ঘনিষ্ট মহলে বলেছেন সংসদ পুরোপুরি অচল করে রাখা উচিৎ হবে না - এটাও জানতেন? মমতা আর রাহুল একই কথা বলেছেন। এটা জানতেন?
    সত্যি ;-))
  • PM | 116.*.*.* | ১৩ নভেম্বর ২০১৫ ১১:২৯665439
  • কল্লোলদা কি সত্যি জানেন না যে দিদি বিরোধী ভোট ভাগের জন্য বিজেপীকে অক্সিজেন ডেবেন আর মুসলিম ভোটের জন্য মুখে বিজেপী বিরোধীতা করবেন ? সত্যি ?
  • sm | 233.*.*.* | ১৩ নভেম্বর ২০১৫ ১৪:১২665440
  • ঝানু রাজনীতিক তো তাই ই করবে। ন্যাকা ষষ্ঠী দের কথা অবিশ্যি আলাদা।
  • cb | 208.*.*.* | ১৩ নভেম্বর ২০১৫ ১৪:১৭665441
  • কল্লোলদা তালে কি মনে করছেন আপনার পোস্টের পরিপ্রেক্ষিতে ? ঝানু রাজনীতি না ন্যাকা ষষ্ঠী গিরি??
  • কল্লোল | 125.*.*.* | ১৩ নভেম্বর ২০১৫ ১৪:৪৬665442
  • পিএম। এটা সত্যিই খুব ছেলেমানুষি দাবী - "দিদি বিরোধী ভোট ভাগের জন্য বিজেপীকে অক্সিজেন ডেবেন আর মুসলিম ভোটের জন্য মুখে বিজেপী বিরোধীতা করবেন"

    বিজেপিকে গোপনে কিভাবে অম্লজান দেবে মমতা? এট্টুস ব্যখ্যা চাই।
    কারন খুব গোপনে না দিলে মুসলমানেরা জেনে যাবে। তবে আর তাদের ভোট পাওয়া যাবে না।

    তবে রাহুল গান্ধীও তাইই করবেন নাকি? সংসদ অচল না করার বিষয়ে দুজনের যুক্তি তো একই।

    দ্যাখো, মমতার একটাই অ্যাজেন্ডা ২০১৬তে পবর ক্ষমতায় থেকে যাওয়া। সেটা করতে গেলে মুসলমান ভোট চাই। পবতে বাম আপাততঃ কোন বিষয় নয়। দিদি ইতিমধ্যেই কংগ্রেসের সাথে বোঝাপড়া চাইছে নীতিশের মাধ্যমে। কাজেই বিজেপি বিরোধীতায় কোন ফাঁক রাখবেনা মমতা।

    বামেরা এগলা চলো করে তো খুব সুবিধা করতে পারছে না।

    মেলাবেন তিনি মেলাবেন। বিজেপি ও বাম মেলাবেন। পবতে মমতা-কং হাত ধরলে শিলিগুড়ি মডেলে ওটাই পড়ে থাকে।
  • de | 24.*.*.* | ১৩ নভেম্বর ২০১৫ ১৫:২৮665443
  • বিজেপি আর বাম কক্ষনো মিলবে না - হতেই পারে না!
  • PM | 116.*.*.* | ১৩ নভেম্বর ২০১৫ ১৭:১৯665444
  • "বিজেপিকে গোপনে কিভাবে অম্লজান দেবে মমতা? এট্টুস ব্যখ্যা চাই।" --কল্ল্লদা আপনি কি স্ত্যি অতো সরল ভাবে রাজনীতিকে দেখেন। সত্যি বিশ্বাস হয় না।

    তবু এত্তুস পয়েন্ট দিলুম-

    ১। সকাল বিকেল বিজেপিকে গাল পারা হবে। যাতে সাধারন ভোটার ভাবে জেপি কে আটকানোর জন্য জোরদার লড়াই করা হচ্ছে। মুস্লিম ভোট ইন্ট্যাক্ট থাকবে
    ২। সিপিএম সহ সব দলকে অহ্বান জানানো হবে বিজেপি বিরোধী জোটে করার জন্য। না এলে বলা হবে আমরা তো চেয়েছিলাম ওরা এলো না।
    ৩। বিজেপি যে তিনোর মুল শত্রু এটা বোঝাবার চেষ্টা করা হবে---যাতে তিনো বিরোধী অ্যান্টি এস্টাবলিসমেন্ট ভোট ভাগ হয়
    ৪। কিছু লোক/বুজি রাজনৈতিক নাইভিটি জনিত কারনে বা ব্যক্তি স্বার্থে ওপোরের পয়েন্ট গুলোকে জনসাধারনের কাছে মান্যতা দেবার আপ্রান চেষ্টা করবে।

    অন্যদিকে তিনোর কাছ থেকে যা পাবার মানে সংসদে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন, সেটা বিজেপি কড়ায় গন্ডায় আদায় করে নেবে।

    পঃবঃ শাসন বিজেপির অ্যাম্বিসন নয়, হতে পরে না। ২৮% সংখ্যালঘু অধ্যুসিত রাজ্যে ক্ষমতায় আসতে গেলে বিজেপিকে বাকি ভোটারদ্র থেকে ৭০% এর কাছকাছি ভোট পেতে হবে যা কোনো সুস্থ্য রাজনীতি বোধ সম্পন্ন লোক আশা করবে বলে মনে হয় না। বিজেপি নেতারা পাগলও নয়।

    পঃবঃ তিনো থাকলেই বিজেপির লাভ। বিজেপী বিরোধী ভোট কেটে তিনোকে সহয্য করতে পরে বড়জোর।। অন্যথায় বড় জোর কয়েকটা বিধানসভা সিট পাবে, তাতে বিজেপীর কোনো মোক্ষ লাভ হবে না।
  • কল্লোল | 111.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ০৮:০৩665445
  • পিএম।
    "অন্যদিকে তিনোর কাছ থেকে যা পাবার মানে সংসদে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন, সেটা বিজেপি কড়ায় গন্ডায় আদায় করে নেবে। "
    কি ভাবে?
    এখনো জমি বিল নিয়ে তৃণমূল বিজেপির বিরোধীতাই করে এসেছে।
    মমতার যে মন্তব্য নিয়ে এতো কথা উঠলো - সংসদ পুরোপুরি অচল না করার পক্ষে মমতা। সে তো রাহুল গান্ধীও তাইই বলেছে। তবে কি কংগ্রেসও বিজেপিকে সমর্থন দিচ্ছে?
    সে বিষয়ে কবি নীরব।

    "পঃবঃ শাসন বিজেপির অ্যাম্বিসন নয়, হতে পরে না।" - কি ভাবে বোঝা গেলো? জম্মু-কাশ্মীরে আর আসামে তো তা মনে হচ্ছে না।

    যেন তেন ভাবে মমতা-বিজেপি সখ্য দেখানোর চেষ্টা করে লাভ নেই। মমতা তার স্বার্থে দরকার হলেই বিপেপির হাত ধরবে - এ নিয়ে আমার কোন সন্দেহ নেই। তেমনি দরকার পড়লে কংগ্রেসের হাতও ধরবে, সিপিএমের হাতও ধরবে। লোকসভায় তো ধরেই ফেলেছিলো, নেহাৎ বুদ্ধর ধমকে সিপিএম পিছিয়ে এলো। কারন মমতার কোন নীতি মেনে চলার দায় নেই। ক্ষমতাই একমাত্র নীতি।
    কিন্তু এখন ২০১৬র নির্বাচনের মধ্যে বিজেপির হাত ধরার কোন যুক্তি মমতার দিক থেকে নেই। বরং বিজেপির রূপাকে নিয়ে মমতার নিরাপত্তাহীনতা আছে।
  • কল্লোল | 111.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ০৮:১০665446
  • বেনোজল ঠেকাতে সদস্যকরনে ছাঁকনি জোরদার সিপিএম-এ - আবাপর খবর।
    এটাই সিপিএম - সঠিক উদ্যোগ - সম্পূর্ণ ভুল সময়ে।
    এখন আর কোন বেনো জল সিপিএম-এ ঢুকতে চাইবে??? যখন এটার সবচেয়ে বেশী দরকার ছিলো, সেই ৮০র দশকে সিপিএম দরজা হাট করে খুলে দিলো।
  • cm | 127.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:৫৫665447
  • কল্লোলদা মনে হয় এখনো নোটার মানে বোঝেন নাই। সংসদে বাতেলাবাজির পরে ভোট বয়কট করলেই বিজেপির কাজ হয়ে যাবে।
  • কল্লোল | 125.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ১২:১৬665448
  • সিএম। নাদান। সেটা করলে কি মমতা বিরোধীরা ছেড়ে কথা কইবে? পবতে সিপিএম তো প্রচার করবেই - মমতা কিভাবে বিজেপির হাত শক্ত করলো। তারপর মুসলমান ভোটের কি হব্বে? জমি বিল মমতার পরোক্ষ মদতে পাস হলে তো কৃষক (গ্রামের) ভোটও যাবে।
    মমতা কি এতোটাই কাঁচা? মনে তো হয় না।
  • cm | 127.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ১২:৪৯665451
  • এ জিনিস বুঝি এই লোকসভায় হয় নাই? আপনার মনে হয় গ্রামের সাধারণ লোকে এত খোঁজ রাখে। হুদোহুদো বাবুরা সব ১৫লাখের গ্যাস খেয়ে গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন