এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ১২:৪২665518
  • আমি সুনিশ্চিত যাতে খেলা থেমে না যায় তাই কল্লোলদা ধরে খেলছেন।
  • PT | 213.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ১২:৫৪665519
  • "শেষ হয় নাই খেলা........"!!
    দেখা যাক অরো দু-একটা জেলে ঢোকে কিনা ভোটের আগে আগে। মান্নান-মানস-প্রদীপ-অধীরকে তো স্থানীয় মিডিয়ার সম্মুখীন হতে হবে। তখন তো সোনিয়া-রাহুল থাকবে না!!
  • কল্লোল | 125.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ১৩:৪০665520
  • না না, তাড়াহুড়োর পোস্নৈ নেই। যা হয়ে আছে তার জন্য আবার তাড়াহুড়ো কিসের???
    খ্যালা খ্যালা সারা ব্যালা.......................
  • sm | 233.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ১৫:২৩665521
  • মানস / প্রদীপ মিডিয়ার সামনে কি বলল তাতে কিছু এসে যায় কি? অমন নির্বেদ রায় ও তো কত কি বলল মিডিয়ার সামনে।
  • Arpan | 192.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ২০:২৪665522
  • হাঃ, লোকাল মিডিয়া!

    চিরটাকাল শুনে এলাম আমাদের দলে হাইকমান্ড যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। মনে হয় প্রদেশ কংয়ের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে কেউ কেউ খুব উচ্চাশা পোষণ করেন। ঃ))
  • PT | 213.*.*.* | ১৭ নভেম্বর ২০১৫ ১৪:০০665524
  • "প্যারিসের জঙ্গিহানার ঘটনাকে ধিক্কার জানিয়ে সোমবার সন্ধ্যায় অরণ্যশহর ঝাড়গ্রামে মৌন পদযাত্রা করল তৃণমূল।"

    এই খবরটি পড়ে যারপরনাই আনন্দিত হলাম ও মিছিলকে পূর্ণ সমর্থন জানালাম। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল করাকে যারা প্রতিনিয়ত ব্যঙ্গ করে তারা আশা করি এই মিছিল থেকে শিক্ষা নেবে যে এই ভুবন গ্রামে আলাদা ভাবে নিশ্চিন্ত জীবন যাপন করা যায় না।
  • cm | 24.*.*.* | ১৭ নভেম্বর ২০১৫ ১৪:২৮665525
  • smবাবুর প্রতিক্রিয়া আশা করছি। আর কেউ আছেন নাকি ওনার প্রতিক্রিয়ার অপেক্ষায়?
  • s | 77.*.*.* | ১৭ নভেম্বর ২০১৫ ২১:৩২665526
  • এইটা PT দা Date:17 Nov 2015 -- 02:00 PM কি বল্লেন?
    একটা এরকম জঙ্গীহানার ঘটনার বিরুদ্ধে মিছিল আর 'নেই কাজ তো খই ভাজ' টাইপের সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে মিছিল দুটো এক হল?
    একটার অভিঘাত সমগ্র বিশ্বকে স্পর্শ করেছে। আর একটার কোন কোন ঘটনার ওপর ভিত্তি করে প্রতিবাদ তারই ঠিক নেই।
  • PT | 213.*.*.* | ১৭ নভেম্বর ২০১৫ ২১:৪৫665528
  • "ওয়েপন ওফ মাস ডেস্ট্রাকশন"-এর মিথ্যে গপ্প ফেঁদে ইরাক দখল করে সাদ্দামকে কোতল করার প্রতিবাদ করা আপনার মতে "'নেই কাজ তো খই ভাজ'" বলে মনে হচ্ছে? সেই যুদ্ধের পরে ইরাকের তেলের খনিগুলো কারা দখল করেছিল একবার দেখে নেবেন।

    বেশ, তবে আর প্যারিসের হত্যাকান্ড নিয়ে কান্নাকাটি কইরেন না। IS ইরাকের একটা বৃহত অংশ আর সিরিয়ার একটা ক্ষুদ্রতর অংশ দখল করে বসে সেখান থেকেই কার্যকলাপ চালাচ্ছে।

    ইরাক দখল কালে ফ্রান্স-ও বোধহয় মৃদু গুঞ্জন ছাড়া বিশেষ কিছু করেনি। তখন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ফ্রান্স কড়া প্রতিবাদ জানালে আজকে হয়ত IS এত শক্তিশালী হয়ে প্যারিসে বর্বর আক্রমণ চালাতে পারত না।
  • cm | 71.*.*.* | ১৭ নভেম্বর ২০১৫ ২১:৫৩665529
  • ফোঁড়া পাকার আগেই চেঁচামেচি করা কি ঠিক হত? এখন আরেকবার হাল্লা চলেছে যুদ্ধে হবে। একেই চতুর্দিকে ইকোনমির হাল বেহাল, একখান যুতমতন যুদ্ধের নেহাতই দরকার হয়ে পড়েছে।
  • PT | 213.*.*.* | ১৭ নভেম্বর ২০১৫ ২২:৫৩665530
  • তখনও কত অস্ত্র বিক্কিরি, মাঝেও কত অস্ত্র বিক্কিরি আবার এখনো কত অস্ত্র বিক্কিরি!!
    তালিবান, আল কায়্দা আর IS-এর অস্ত্রগুলো-ই বা কোথা থেকে আসছে?
    তাদের তো আর অস্ত্র বানানোর কারখানা নেই!!!

    .......ত্যাকোন কিস্নো কহিলেন, দ্যাখ ব্যাটা অজ্জুন সক্কলকেই আমি মেরে রেকেচি। তুই ব্যাটা নিমিত্ত মাত্তর!!
    (এটা মনে হয় অন্য টইটায় যাওয়ার ছিল!!)
  • s | 60.*.*.* | ১৮ নভেম্বর ২০১৫ ০৬:৫৮665531
  • যুদ্ধ আর সন্ত্রাসবাদী হত্যা এক হল?
  • Atoz | 161.*.*.* | ১৮ নভেম্বর ২০১৫ ০৭:২০665532
  • দ্রি কে মিস করি, খুবই মিস করি।
  • PT | 213.*.*.* | ১৮ নভেম্বর ২০১৫ ০৮:৩৪665533
  • যারা সন্ত্রাসবাদী তৈরি করে কিংবা যুদ্ধ সৃষ্টি করে?
  • quark | 24.*.*.* | ১৮ নভেম্বর ২০১৫ ০৯:৫১665535
  • "ইরাক দখল কালে ফ্রান্স-ও বোধহয় মৃদু গুঞ্জন ছাড়া বিশেষ কিছু করেনি। "

    'ক'

    যদ্দিন নিজের চালে আগুন না লাগছে, তদ্দিন অন্যদিকে তাকিয়ে রইলে এই হয়।
  • PT | 213.*.*.* | ১৮ নভেম্বর ২০১৫ ২৩:৩৪665536
  • নানাবিধ পূজোর ভীড়ের লুম্পেনিকরণ নিয়ে আরো দুজনের বক্তব্যঃ

    "সত্তর আশি নব্বইয়েও ফেলে আসা দশকের প্রথম কয়েকটা বছর। উত্তর থেকে দক্ষিণ একটা প্রকৃত খুশি ছিল। শৃঙ্খলা ছিল। সামঞ্জস্য ছিল ভিড়েও।শিক্ষা স্বাস্থ্য শিল্প সবই গেছে এই বাংলার। তবুও যেন ১২ পেগ নেশা গিলে এক জান্তব মাতলামিতে মাতে হাল আমলের ৮ থেকে ৬০।"

    "শ্রাবণ মাসের প্রতিটি শনিবার সন্ধে থেকে সারা রাত কাতারে কাতারে তারকনাথের ভক্ত(?)রা যে তাণ্ডব চালায়, জিটি রোডের ধারে বসবাসকারীরা তা মর্মে মর্মে উপলব্ধি করে থাকেন। এদের মধ্যে প্রকৃত পুণ্যার্থী কত জন? বেশির ভাগ যায় ফুর্তি করতে। আগে থাকত বাঁকে বাঁধা ঘুঙুরের আওয়াজ আর মুখে ভোলে বাবা পার করেগা ধ্বনি। যত দিন যাচ্ছে এগুলি ততই পৈশাচিক রূপ ধারণ করছে। গত বছরে কোনও কোনও দলে দুটি কাঠির সাহায্যে ঢ্যাম ঢ্যাম আওয়াজ শুরু হয়েছিল। এ বছরে তা আরও বেড়েছে। এ বারে আবার পৌলমীদেবী বর্ণিত ভেঁপুও চালু হয়ে গেছে।"

    http://www.anandabazar.com/editorial/%E0%A6%B8%E0%A6%AE-%E0%A6%AA-%E0%A6%A6%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AE-%E0%A6%AA-%E0%A6%B7-1.243085#
  • Bratin | 11.*.*.* | ১৯ নভেম্বর ২০১৫ ০৯:০৩665541
  • এই ব্রেন-ওয়াশড সিপিএম গুলো র শিল্প নিয়ে কথা কি না বললেই নয়?

    তারা বরং মিটিং, মিছিল,কীভাবে চালু কারখানা বন্ধ করা যায় এসব ব্যাপারে ফান্ডা দিক না যাতে তারা এস এম ই ঃ))
  • quark | 24.*.*.* | ১৯ নভেম্বর ২০১৫ ১০:৪৬665542
  • আহা! গত ৭ ব্ছরে এই সব ব্যাপারে সিপিয়েমের বাপ-ঠাকুদ্দারাই তো ফান্ডা দিচ্ছে।
  • | 213.*.*.* | ১৯ নভেম্বর ২০১৫ ১১:০৫665543
  • ৭?
  • potke | 126.*.*.* | ১৯ নভেম্বর ২০১৫ ১১:৩৭665544
  • হ্যাঁ, ২০০৮ থেকে। আর ব্রতীন, তোমার কি রাজনীতি নিয়ে কথা না বল্লেই নয়?
  • | 213.*.*.* | ১৯ নভেম্বর ২০১৫ ১১:৪২665545
  • বলতো তো চাই না বিশেষ। কিন্তু ধৈর্য্যের তো সীমা আছে..
  • Cthulhu | 117.*.*.* | ১৯ নভেম্বর ২০১৫ ১১:৪৭665546
  • কার?
  • d | 144.*.*.* | ১৯ নভেম্বর ২০১৫ ১১:৪৯665547
  • এইয়ো, তোমায় যে হোয়াটস্যাপ কল্লাম, উত্তর দিলা না?
  • pi | 192.*.*.* | ১৯ নভেম্বর ২০১৫ ১১:৫২665548
  • না বলে পারলাম না, কার কী নিয়ে কথা বল্লে হয় কি হয় না, সেটা অন্যে ঠিক ক'রে দিচ্ছে নাকি ?
    ব্রতীনদার সাথে মতে মিলুক না মিলুক, এই ধরণের ফতোয়াগুলো অনেক দিন ধরেই শুনে আসছি, বেশ বাজে লাগে। সে যত বড় রাজনৈতিক বোদ্ধাই দিন না কেন।
  • quark | 24.*.*.* | ১৯ নভেম্বর ২০১৫ ১২:৪৯665550
  • "এই ব্রেন-ওয়াশড সিপিএম গুলো র শিল্প নিয়ে কথা কি না বললেই নয়?"

    আজ্ঞে হ্যাঁ! এই ধরণের ফতোয়াগুলোও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন