এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ২৮ মে ২০১২ ১৮:৩৭7620
  • আরে দুচ্ছাই, শর্করা জাতীয় খাদ্য খাবো না, এমন বলছে কি? আমি শর্করা জাতীয় খাদ্য খুব একটা পছন্দ করি নে। ভাত মোটেই ভালোবাসিনা।ইত্যাদি।

    বস্তুতঃ আমি খেতে টেতেই তেমন ভালোবাসিনা, কেবল বানী বসুর লেখা মেয়েদের মত একটু দুধ আর দুধের তৈরী খাদ্য ছাড়া। মানে পুরো সত্ত্ব/সত্ব/সত্য না কিবলে সেই গুনের অধিকারিনী। ঃ)
  • প্পন | ২৮ মে ২০১২ ১৮:৩৬7619
  • এঃ হেঃ আমি তো জানতাম খাজনার থেকে বাজনা বেশি।

    মামী দেখি পুরো উল্টোটা বলল। এইবার আমারো কেমন কনফিউশন হচ্ছে।
  • প্পন | ২৮ মে ২০১২ ১৮:৩৫7618
  • ষষ্ঠী! এই পোড়া লুরুতে থেকে ষষ্ঠী আবার কীসের। তবে শ্বশুর্মহায় লোক ভালো। গুটিকতক বই, আম আর লিচু পাঠাচ্ছেন বলে খপর দিয়েছেন। আর একটা চেক - বিবিকিউ বা মেনল্যান্ডে একদিন চর্ব-চোষ্য-লেহ্য-পেয় নিয়ে মোচ্ছব করার জন্য।
  • kiki | ২৮ মে ২০১২ ১৮:৩৩7616
  • হুম্ম! কতকিছু বলার থাকে। কেবল ভুলে যাই। ঐ নিব পেনের হেবি গ্লামার ছিলো বটে, কিন্তু জিনিসটা মোটেই লেখার জন্য ভালো নয়। আর ছেলে নিজের উৎসাহেই কয়েকটা নিব পেন কিনলো। কোত্থেকে উৎসাহিত হলো কেজানে! জনগন আরো উৎসাহিত করতে ঝপাঝপ, খপাখপ গুচ্ছের নিব পেন উপহার দিলো। আমি কেবল একটা কালির বোতল কিনে দিয়েই ক্ষান্ত দিলুম। তার সেসব পেন এবং কালির দোয়াত এখন আলমারিতে শোভা পায় এবং সে জেল পেনেই লেখে। এবং হাতের লেখা অতি জঘন্ন্য বলাই বাহুল্য।

    মাঝে মাঝে বেঙীর পোষ্ট পড়ে হেবি টেনসন খেয়ে যাই। মাদের ছেলেপিলের জন্য কত ভাবতে হয়। এদিকে আমিও যেমন বিন্দাস, ছেলেও তেমনি। কি হবে ক্ষে জানে! এক যদি বারোতে সব শেষ হয় ল্যাঠা চোকে।

    তারপর সেদিন ভাই আবার খুব গম্ভীর হয়ে ক্ষিসব ভারতের ইকোনমি বোঝাতে শুরু করেছিলো, শেষে আমার অপার উদাসীনতা আর না পাত্তা দেওয়া দেখে নিজেই বোর হয়ে গেলো। ক্ষি যেন বল্লো যে হঠাৎ করে কিসব পরিকাঠামো ভেঙ্গে পরবে। তা পরলে ঘোড়ার ডিমের কি হবে তা নিয়ে আমি কেন মাথা ব্যাথা কর্তে যাবো, এই শুনেই বেজায় ক্ষেপে গেলো অবিশ্যি।

    কিছুতেই আমার সমস্যা গুলো লোকের সমস্যা মনে হয় না আর লোকেদের অদ্ভুতুরে সমস্যার বহর দেখলে আমি হাসবো না কাঁদবো ভেবে পাইনে। এ যে ক্ষি সমস্যা!
  • পাই | ২৮ মে ২০১২ ১৮:৩৩7617
  • প্রেমপত্র ভ্যানিশিং ইংকে লিখতে সবচে ভাল লাগত।
  • প্পন | ২৮ মে ২০১২ ১৮:৩২7615
  • যাক, মামী আর আমার ফাউন্টেন পেন নিয়ে এক এক্ষপেরিয়েন্স (খাজনার থেকে বাজনা বেশি) দেখে স্বস্তি বোধ করলুম। একেই অভ্যুকুমার কাল কিশোরকুমার বলে আওয়াজ দিয়েছে!

    প্রেমপত্র বেগুনি রঙের কালিতে লিখতে ভালো লাগত!!

    আর ব্যাংকথিত মাইক্রোটিপ পেন এতক্ষণে বুঝলাম। মাইক্রোটিপ পেন কেন জেল পেন হবে? জেল পেন হল গিয়ে জেল পেন। আজকাল যেটা সবাই ইউজ করে। ওই মাইক্রোটিপের থেকে ডগা অনেক শক্তপোক্ত।
  • পাই | ২৮ মে ২০১২ ১৮:২৫7614
  • খাদ্যে শর্করার পরিমাণ।
  • kiki | ২৮ মে ২০১২ ১৮:২৪7613
  • ও হ্যাঁ! সোমনাথকে আশির্বাদ।:P

    মিঠু,
    খিঁক।

    পাই,
    বাঙলায় বলো।ঃ)
  • | ২৮ মে ২০১২ ১৮:১৮7611
  • সোমনাথ জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা নিও।
  • পাই | ২৮ মে ২০১২ ১৮:১৮7612
  • কিকিদি, মূলতঃ সুগার কনটেণ্ট দেখতে বলেছে।
  • | ২৮ মে ২০১২ ১৮:১৬7610
  • জামাতা বাবাজীবন দের ষষ্ঠী কেমন কাটলো?
  • | ২৮ মে ২০১২ ১৮:১০7609
  • ছোটবেলায় কোনোদিন ঐ নিবওয়ালা কলি পেন ঠিকঠাক হ্যান্ডেল করতে পারলাম না- নানাবিধ এক্সপেরিমেন্ট করতে গিয়ে(নিব টা জোরে চেপে গোল্লা পাকানো বা একজায়গায় জোরে চেপে ধরে কালি ব্লিড করে কিনা দেখা) প্রায় ই দেখা যেত কেমন ভাঙা ভাঙা লেখা হচ্ছে বা সমানে কালি বেরিয়ে যাচ্ছে।দোয়াত, ড্রপার -সব মিলিয়ে বাজনার চে খাজনা বেশি। জেল পেন এসে সব সমস্যা দূর করে দিলো।
    বড় হয়ে প্রেমপত্র লেখার সময় নীল কালির পার্কার সাদা পাতায় একটা অন্য এফেক্ট আনতো তাতে কোনো সন্দেহ নেই,চোকের জলে লেখা ধেবড়ে গেলে মনের ভাব বুঝতে ও বোঝাতে বেশ সুবিধে হতো।
  • অপু | ২৮ মে ২০১২ ১৮:০৫7608
  • ঃ-))

    দিন প্রতি ২৫ পয়সা ফাইন এখনো আছে?
  • kiki | ২৮ মে ২০১২ ১৭:৫০7607
  • হুম্ম! স, থেঙ্কু।

    সে যাগ্গে, আজ হঠাৎ ধুলো ঝাড়তে গিয়ে আবিস্কার কল্লাম লাইব্রেরীর বই ফেরত দি নি। ফেরত তো দুরস্ত পড়ি ই নি। তা সে একবার গিয়ে লাইব্রেরিয়ান লোকটিকে শুধিয়েছিলাম বছরের ফাইন একসাথে দিয়ে দেওয়া যায় না? ঐ কয়েক মাস পর পর দুটাকা দিতে কেমন ইসে মতন লাগে।লোকটা কেমন রেগে যাচ্ছিলো, শান্ত করার জন্য বল্লুম যে আমার বাড়ী থেকে যাতয়াতের ভাড়াটা বেশী, তাই আবার এসে ঐ একই বই নিয়ে যাবার থেকে ফাইন দেওয়া টা সহজ, আর বছরের্টা নিয়ে নিলে নিশ্চিন্ত হই।আমার হেন সহজ সরল কথাতে আর সহজ সমাধানে লোকটা পাত্তা তো দিলোই না উল্টে আরো রেগে আমার দিকে তাকিয়ে রইলো। ক্ষী আর করি দু টাকা ই দিয়ে এলাম। ওদিকে পাশে বসে আরেকজন লাইব্রেরিয়ান মেয়ে হেসে কুটি পাটি হচ্ছিলো। আর আমাকে দেখলেই সে ফিকফিকিয়ে হাসে। ক্ষী জ্বালাতন।
  • kiki | ২৮ মে ২০১২ ১৭:৪৩7605
  • অজ্জিত ও যেমন! ওসব আমার ক্ষেত্রে উল্টো ফল দেয়। মোটামুটি পঁচিশ অব্ধি গিয়েই আমি তেলে বেগুনে জ্বলে উঠি,বেশিটাই ঐ গোনার জন্নো।
  • | ২৮ মে ২০১২ ১৭:৪৩7606
  • সল্টলেকে বিধাননগর সাংস্কৃতিক পরিষদ বলে একটা সংস্থা শিনেছি খুব ভালো করে আকুপ্রেসার করে। একটাই সমস্যা ওদের ট্রেনাররা সবাই হিন্দীভাষী। আমার মা ভাষার গণ্ডগোলে খুব সমস্যায় পড়তেন
  • kiki | ২৮ মে ২০১২ ১৭:৪২7604
  • সারছে! কুমু.......... হিঁক।

    স, স্যরি। ইচ্ছাকৃত নয়,ভুল হয়ে গেছে।
  • Toon Army | ২৮ মে ২০১২ ১৭:৩০7603
  • ভার্সে যাওয়া যেতে পারে। ঋতি যদি লাভা থেকে রিশপ হেঁটে থাকতে পারে, বা চেরাপুঞ্জিতে লিভিং রুট ব্রীজ গিয়ে থাকতে পারে তাইলে ভার্সে না পারার কারণ নেই।

    ইয়াকসাম, ভার্সে, উত্তরে, কালুক - এই রুটটা?
  • Toon Army | ২৮ মে ২০১২ ১৭:২২7602
  • সুকুমার রায় লিখে গেছেন এক থেকে একশো গুণতে। তা তুমি দশ হাজার থেকে একশো গুনে দেখতে পারো, উল্টো দিক থেকে।
  • কুমু | ২৮ মে ২০১২ ১৭:২০7601
  • কি-ই-কি-ই,আকুপ্রেসার,পাঞ্চার নয় মোটেই।
  • kiki | ২৮ মে ২০১২ ১৭:১৯7600
  • মানে কুলকাল হওয়া যায়। ভাল্লাগেনা। একটাও ঠিক ঠাক শোধরানোর উপায় পাওয়া যায় না।
  • kiki | ২৮ মে ২০১২ ১৭:১৭7599
  • একি সিঁফো!

    আমায় যে বল্লো আমার বদমেজাজ ওসব কল্লে ঠান্ডা হবে। এভাবে বলতে চাইনি বলেই না ওভাবে বল্লুম। ঘ্যাঁকঘ্যাঁকানি নাকি ওতে বন্ধ হয়। ক্ষী চাপ!

    স কি বিগেস? সে যাই হোক,আমি কলকাতায় ই তো থাকি। যাক তবে আকুপাঞ্চার নিয়ে এবার খোঁজ খবর করি।
  • Blank | ২৮ মে ২০১২ ১৭:১৫7597
  • চা খেয়ে এসে বলছি দাঁড়াও
  • sinfaut | ২৮ মে ২০১২ ১৭:১৫7598
  • জোংরি পর্যন্তও বেশ টাফ।
  • Toon Army | ২৮ মে ২০১২ ১৭:১৩7596
  • আর গোটা পচিমবঙ্গ তখন উত্তরাখন্ডে গিয়ে উঠবে। সিকিমেও যায়, তবে ম্যাক্সিমাম ভীড় ওই পেলিং অবধি। যদ্দুর শুনলাম রিঞ্চেমপং/কালুক বেশ নির্জন জায়গা।
  • Toon Army | ২৮ মে ২০১২ ১৭:১২7595
  • তুঙ্গনাথ/চন্দ্রশিলা আমার ইচ্ছে ছিলো, কিন্তু ঋতি পারবে বলে মনে হয় না।
  • Blank | ২৮ মে ২০১২ ১৭:১০7594
  • এই লম্বা ছুটি নিয়ে ওদিকে যাবে কেন? শুধু জোংরি গিয়ে লাভ নেই, পুরো রুট না নিলে। উত্তরাখন্ডে চলে যাও। আউলির দিকে থেকে এসো বা এদিকে তুঙ্গনাথ, দেওয়ারিতাল, চদ্রশিল ঘুরে নাও। দারুন ওয়েদার পাবে।
    কেদারে খুব ভীড় হবে। সেটা যদি সমস্যা না হয় তো কেদার + বাসুকিতাল করে নাও। বা ত্রিজুকিনারায়ান থেকে কেদার।
  • Toon Army | ২৮ মে ২০১২ ১৭:০৫7592
  • জোংরিও হবে না - সেও মনে হয় ৪ দিনের ট্রেক।
  • Toon Army | ২৮ মে ২০১২ ১৭:০৩7591
  • পুজোর সময় দশমীর দিন আর সেই হপ্তায় শুক্রবার বকরিদের ছুটি আছে। ছোট ট্রিপ চাইলে একদিন ছুটি নিলে রিঞ্চেমপং-কালুক হয়ে যায়। আর তিনদিন ছুটি নিলে লম্বা ট্রিপ হয় - তখন ভাবছিলাম ইয়াকসামের ওদিকে যাবো - বার্মিওক, জোরথাং, জোংরি - এরকম কিছু। ফেরার পথে দুদিন কালুকে থেকে বাড়ি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত