এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 177.*.*.* | ১৪ মে ২০১৩ ১৪:৩৯524153
  • সিপিএম যখন মারে সেগুলো হত্যাকান্ড নয়, জনগণের ঘৃণার স্বতঃস্ফুর্ত বহিঃপ্রকাশ।
    --
    --
    --
    ট্রটস্কিকে স্তালিন ভ্যানিশ করে পথ দেখিয়ে গেছেন।

    - সিপিয়েম??????? রঞ্জনদা, রাতে কি ঘুম হয় নি? :-)
  • কৃশানু | 177.*.*.* | ১৪ মে ২০১৩ ১৪:৪২524154
  • আর মাওবাদীদের কাছ থেকে স্টেট শিখল?
    আমি তো বড় জোর বলতে পারি, স্টেট এর কাছ থেকে সবাই শিখল, মাওবাদীরাও।

    আর মাওবাদী দের সাথে স্টেট এর এই খেলায় তুলনা চলে না, অনেকদিন আগেই দুখেদা লিখেছিলেন। সেটা ঠিক বলে মনে করি। মাওবাদী দের ঘোষিত নীতি শ্রেনীশত্রু-র বিনাশ। স্টেট এর তো তা নয়।
  • কৃশানু | 177.*.*.* | ১৪ মে ২০১৩ ১৪:৪৫524155
  • শেষ করি।
    আর মাওবাদী দের সাথে স্টেট এর এই খেলায় তুলনা চলে না, অনেকদিন আগেই দুখেদা লিখেছিলেন। সেটা ঠিক বলে মনে করি। মাওবাদী দের ঘোষিত নীতি শ্রেনীশত্রু-র বিনাশ। স্টেট এর তো তা নয়।
    তাহলে স্টেট কী ভাবে মারছে? অজুহাত দেখিয়ে।
    মাওবাদীদের পুলিশ মারা কিন্তু অজুহাত নয়, কর্মসূচি।
    পার্থক্য আছে।

    ডি: দিতে হবে কী যে সন্ত্রাস এর রাজনীতি সাপোর্ট করি না, যত পুণ্য কারণেই হোক? :-)
  • netai | 131.*.*.* | ১৪ মে ২০১৩ ১৬:০৩524156
  • কেন্দ্রীয় বাহিনী ছাড়াই হচ্ছে পঞ্চায়েত ভোট। তিন দফায় ভোটের নির্দেশ দিয়েছে। কমিশন চাইছে ভোট হোক ২,৬ এবং ১০ জুলাই। সুব্রত মুখার্জী জানিয়েছেন এই রায় ঐতিহাসিক, "সব ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে।"

    এদিকে হাওড়া লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিচ্ছেনা। এটা একটু 'ঘষাঘষির' চেষ্টা বলা যায়???
  • PT | 213.*.*.* | ১৪ মে ২০১৩ ১৮:০৮524157
  • কে ষড়যন্ত্র করেছিল?
  • netai | 131.*.*.* | ১৪ মে ২০১৩ ১৮:১৯524158
  • সবাই
    বিজেপি, কংগ্রেস, সিপিয়েম। নির্বাচন কমিশনের সাথে মিলে।
    মজাক নেহি। সুব্রত মুখার্জী এরম ই কিছু বলেছেন।
  • pi | 78.*.*.* | ১৪ মে ২০১৩ ১৯:৪৩524159
  • ফেবু গ্রুপে একজন এই প্রশ্নটা তুলেছেন।
    "52 jon khun hoachen..2008 e panchayet nirbachon k kendro kore.... r ei khun koreche gandhi badi bonam hingsa r byakti hottay obiswasi communist der maramarite... eta jana gelo 2013 te panchayet nirbachon k kedro kore west bengal gov r election comsn er high court er mamla k kendo kore... r ei khunirai byakti hottar nam kore maoist onnanno sangrami sangathan gulor ninda kore,,,, maoist der nisiddho korar ojuhat jodi hingsa hoy taholoe era nisiddho noy keno??"

    মাওয়িস্টদের নিষিদ্ধ করার দাবী অবশ্যই শুধু হিংসা থেকে নয়, তাদের ঘোষিত কর্মসূচীর জন্য কিন্তু অন্যদের অঘোষিত কর্মসূচী তাদের থেকে কতটা আলাদা ?
  • PT | 213.*.*.* | ১৪ মে ২০১৩ ২০:২২524160
  • এই প্রশ্নে একটা ব্যাপার তো ঘেঁটে গেল। মাওবাদীরা গত পাঁচ বছরে কতজন "শ্রেণীশত্রু" খতম করেছে তার একটা তালিকা আগে প্রকাশিত হোক। তাহলে প্রশ্নের একটা উত্তর খোঁজার চেষ্টা করা যাবে।
  • pi | 78.*.*.* | ১৪ মে ২০১৩ ২০:২৬524162
  • পিটিদা তো থেকে থেকেই কবীর সুমনের গান দিয়ে যান এখানে, এই বা অন্যান্য 'মাওব্যথী' গান নিয়ে কী বক্তব্য ? এরকম মাওব্যথী গানের পরেও সুমনের অন্য কোন বক্তব্যের 'গ্রহণযোগ্যতা' থাকে ? মানে, মাওব্যথী কোন লেখা কোথাও বেরোলে তো তার আর থাকেনা, সেই যুক্তিতে জানতে চাইলাম।

    'জঙ্গলমহলে মাওবাদী দমনে
    এমপি ফাইভ
    একশোটা কেনা হল পুলিশকে দেওয়া হল
    এমপি ফাইভ।

    মিনিটে আটশো গুলি, আটশো মাথার খুলি
    ওড়ানোই যাবে
    চারশো মিটার এক টিপ করে মেরে দেখ
    মাওবাদী খাবে।

    ওজনে আড়াই কিলো, মৃত্যু হালকা ছিল
    এখনও তো আছে
    রাষ্ট্র বাঁচাতে হবে, অমর কে কোথা কবে
    নেতাদের কাছে।

    বিদ্রোহী গুলি খাক আদিবাসী চলে যাক
    জঙ্গল ছেড়ে
    আমরা শহুরে লোক বাঁচব যে করে হোক
    জঙ্গল কেড়ে। ...'
  • PT | 213.*.*.* | ১৪ মে ২০১৩ ২২:৩৬524163
  • সুমনের গান ভাল লাগে বলে তার গানের রাজনৈতিক বক্তব্যের সঙ্গে সব সময়েই সহমত হই এমন তো নয়। একজন গায়ক/শিল্পী অন্য দৃষ্টিতে ঘটনাগুলো দেখেন।

    কিন্তু মাওবাদীদের ঘোষিত কর্মসুচী অনুযায়ী কতগুলো শ্রেণীশত্রু খতম করেছে সেই উত্তরটা পাওয়া গেলে স্বস্তি পেতাম। শুধু পুলিশকর্তা গুহনিয়োগীকে তাক করে মাওবাদীরা কটা গুলি ছুঁড়েছে সেটা জানলেই আপাততঃ চলবে।
  • pi | 78.*.*.* | ১৪ মে ২০১৩ ২২:৫৭524164
  • এগুলো তো ভরপুর রাজনৈতিক গান। আপনি সুমনের যে গানগুলো দেন, সেগুলোও তাই। সেটাই বলছিলাম। কোন একটা এরকম বক্তব্যে একমত না হয়েও অন্য বক্তব্যের গান শুনতে, শোনাতে পারেন। কিন্তু একটা সাইটে কোন লেখা সেইরকম কোন বক্তব্য বলে থাকলে ( যদিও বলেছে কিনা জানা নেই, অন্তত ঃ সুমনের মতন এমন ডায়রেক্টভাবে তো নয়ই), সেই সাইটের বাকি কোন লেখা, তার এসবের সাথে সম্পর্করহিত হোক না কেন, সেগুলো দিলেই পড়া দূরস্থান, তির্যক মন্তব্য চলে আসে। এই দু'রকমের অবস্থান চোখে লেগেছিল বলে বলেছিলাম। কাটান দিতে পারেন ঃ)

    আর, মাওবাদীরা যা করেছে তার অনেক কিছুই আমার পছন্দের নয়, আবার পছন্দমতন অনেক কিছুই করেনি। আমাকে জিগেশ করে করলে ভালোই হত। করেনি যখন, আপনার কোশ্চেনের উঃ ও দিতে পারলুম না।
  • PT | 213.*.*.* | ১৪ মে ২০১৩ ২৩:০৫524165
  • তবু..... কর্মসূচীর কথা বলেছিলেন (14 May 2013 -- 07:43 PM) বলে জানতে চাইলাম যে তারা তাদের "ঘোষিত" কর্মসূচী পালন করছে কিনা। নাকি তাদেরও কিছু "অঘোষিত" কর্মসূচী ছিল?
  • কৃশানু | 213.*.*.* | ১৪ মে ২০১৩ ২৩:১০524166
  • পাই দির প্রথম প্যারার সাথে একমত। সাইট এর একটি লেখা থেকে বাকি গুলি কাটিয়ে দেব না।

    তবে তিনোদের মুখপত্র মোটেও পড়া যায় না। গণশক্তি তো দিব্যি পড়া যায়। সেটা কি আমি 'আমি' বলে? :-)
  • pi | 78.*.*.* | ১৫ মে ২০১৩ ১৮:৩৩524167
  • কাগজের নৌকার প্রদর্শন বন্ধ নিয়ে এখানে কথা হল না ?
  • PT | 213.*.*.* | ১৫ মে ২০১৩ ১৯:৪৪524168
  • আর কত কিছু নিয়ে কথা হবে?
  • siki | 132.*.*.* | ১৫ মে ২০১৩ ১৯:৪৫524169
  • আজও কিন্তু ট্রেলার দেখাল।
  • চান্দু মিঁঞা | 122.*.*.* | ১৫ মে ২০১৩ ২০:৪৮524170
  • পঞ্চায়েতের রায়তো চমচম হয়ে গেছে। সব একেবারে ঘেঁটে ঘ।
  • কৃশানু | 213.*.*.* | ১৫ মে ২০১৩ ২০:৫৫524171
  • কাগজের নৌকোর এড ও দেখছি চারপাশে।
  • aranya | 154.*.*.* | ১৬ মে ২০১৩ ০৪:৩১524173
  • সেশ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ছাড়াই পঞ্চায়েত নির্বাচন হবে রায় দেওয়া হল। এটা জাস্ট বুঝলাম না। রাজ্য সরকার বা পুলিশ-কে কি খুব নির্ভরযোগ্য বলে মনে হয়?
  • চান্দু মিঁঞা | 122.*.*.* | ১৬ মে ২০১৩ ০৬:২৯524174
  • হাইকোর্ট রায় দেয় নি নির্দেশ দিয়েছে। এদিকে সুপ্রীম কোর্ট ছাড়া কারু নির্দেশ দেবার রাইট নেই। দ্বিতীয় সমস্যা হল সমাদ্দারের রায় খারিজ করেনি।
  • /etc/hosts | 131.*.*.* | ১৬ মে ২০১৩ ০৯:২৯524175
  • সুদীপ্ত সেনের ভোলবদল।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=3756&boxid=1487562

    এটা হওয়ারই ছিলো। শুধু সময় কেনার জন্যে নতুন আইন, সিট ইত্যাদি। আচ্ছা, তার মানে ওই সব ঘটনাগুলোতে যাদের দেখা যাচ্ছে তারা আদতে সিপিএমের লোকজন, সাময়িক প্লাস্টিক সার্জারি করেছিলো, তাই তো?
  • aranya | 154.*.*.* | ১৬ মে ২০১৩ ২০:২৭524177
  • হুম, কোর্টের নির্দেশ-ই বলছে বটে। কিন্তু নির্বাচন কমিশনের তো এ নির্দেশ মানার দায় নেই, কেন্দ্রীয় বাহিনীর দাবি থেকে তাদের সরে আসা উচিত নয়।
  • dukhe | 127.*.*.* | ১৬ মে ২০১৩ ২১:২৯524178
  • দায় নেই কেন? সুপ্রিম কোর্টে আপিল করলে এক কথা, নইলে তো আদালত অবমাননা খাবে।
  • aranya | 154.*.*.* | ১৬ মে ২০১৩ ২১:৫১524179
  • সুপ্রিম কোটে আপিলের কথাই ভাবছিলাম। কেন্দ্রীয় বাহিনী ইউজ করা তো কমিশনের একটা মেন রিকোয়ারমেন্ট ছিল, যাতে পক্ষপাতশূন্য নির্বাচন করা যায়।
  • aranya | 154.*.*.* | ১৬ মে ২০১৩ ২২:০৭524180
  • তাছাড়া হাইকোর্টে রায়/নির্দেশ পুনর্বিবেচনার জন্যও আপিল করা যায়।
  • Quantal Quetzal | 131.*.*.* | ১৭ মে ২০১৩ ০৯:৩৬524181
  • http://ebela.in/details/7453-15133628.html

    কুঘো-কে "তিন টাকা দামের সাংবাদিক" বলেছে;-)
  • harmad | 203.*.*.* | ১৭ মে ২০১৩ ১৫:৪৪524182
  • আমি হলে দেড় টাকার বেশী দিতাম না ...
  • j | 230.*.*.* | ২০ মে ২০১৩ ১০:৫২524185
  • ইনি নির্মল আনন্দও লেখেন :-))

    http://epratidin.in/Details.aspx?id=13307&boxid=141331843

    এক্কেবারে চোখ ঝাঁঝানো খাঁটি সরিষার তৈল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন