এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Cthulhu | 151.*.*.* | ২২ নভেম্বর ২০১৫ ১০:৫০665585
  • বড় গোল করেন আপনারা।
  • cb | 192.*.*.* | ২২ নভেম্বর ২০১৫ ১১:৪১665587
  • ক্যানে ক্যানে? রবিবাসরীয় থেকে কি বোঝা গেল?

    কার জ্বালাপোড়া ই বা হচ্ছে?

    আপনেরা এত সাঁটে কথা বলেন ক্যানে?
  • PT | 213.*.*.* | ২৩ নভেম্বর ২০১৫ ০৭:৫৮665589
  • পরিবর্তনের বিভৎসতাঃ
    "দেহ ফুলে উঠে রং কালো হয়ে যাচ্ছে। তবু কাকদ্বীপের ধর্ষিতা কিশোরীর দেহ আগলে রেখেছেন গ্রামবাসীরা। এলাকার বরফকল থেকে নাগাড়ে আনা হচ্ছে বরফ। ছড়িয়ে দেওয়া হচ্ছে সুগন্ধী।
    রবিবার সকাল থেকে চোদ্দো বছরের ওই ছাত্রীর মৃতদেহ আটকে বিক্ষোভ শুরু করেছেন এলাকাবাসী। দাবি, ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেফতার করা হলে তবেই দেহ সৎকার করা হবে। "
    http://www.anandabazar.com/state/%E0%A6%A6-%E0%A6%B7-%E0%A6%A6-%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%B0-%E0%A6%B0-%E0%A6%A6-%E0%A6%AC-%E0%A6%A4-%E0%A6%A6-%E0%A6%B9-%E0%A6%86%E0%A6%97%E0%A6%B2-%E0%A6%AC-%E0%A6%95-%E0%A6%B7-%E0%A6%AD-1.247145#
  • pi | 233.*.*.* | ২৩ নভেম্বর ২০১৫ ০৯:২৬665590
  • 'কাকদ্বীপের গণধর্ষণ ও যৌনহত্যা-সহ রাজ্যব্যাপী ক্রমবর্দ্ধমান নারীনিগ্রহ, ধর্ষণ ও যৌনহত্যার বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তুলুন'

    কাল চারটের সময় কলেজ স্ট্রীট কফি হাউসের সামনে।
  • কল্লোল | 125.*.*.* | ২৩ নভেম্বর ২০১৫ ০৯:২৯665591
  • পাই। এর সাথে বা এর পরে বিরোধী স্বরকে মারদাঙ্গা করে স্তব্ধ করে দেবার অপচেষ্টার বিরুদ্ধে আওয়াজ তুললে ভালো হয়।
  • pi | 233.*.*.* | ২৩ নভেম্বর ২০১৫ ০৯:৩৩665592
  • হ্যাঁ, তোলা তো উচিতই।

    ধীরেন লেটের ঘটনা নিয়ে তো আলাদা করেও কিছু হওয়া উচিত।
  • কল্লোল | 125.*.*.* | ২৩ নভেম্বর ২০১৫ ১১:৪২665593
  • পাই।
    সেটা করা গেলে তো খুবই ভালো। অন্ততঃ যদি বিরোধীদের উপর আক্রমনের ঘটনাগুলোকে নিয়ে একসাথে কিছু করা যায়।
  • pi | 192.*.*.* | ২৪ নভেম্বর ২০১৫ ০০:০৮665595
  • গণধর্ষণ আর নাবালিকাকে নির্যাতনের ধারায় মামলা রুজু হয়েছে।
  • pi | 24.*.*.* | ২৪ নভেম্বর ২০১৫ ০৭:৩৫665596
  • কোন ক্লাব কোন খাতে কত খরচ করেছে, এগুলো আর টি আই এর আওতায় জানা সম্ভব ?
  • cm | 127.*.*.* | ২৪ নভেম্বর ২০১৫ ১০:০৩665598
  • আলিপুরদুয়ারের ধর্ষণ ও খুনের খবর এখনো সেভাবে দেখাচ্ছেনা।
  • quark | 24.*.*.* | ২৪ নভেম্বর ২০১৫ ১০:১৫665599
  • আচ্ছা এই যে আত্মসমর্পণকারী মাওবাদীরা ৫০,০০০ টাকা ক'রে পেলো, এই টাকায় ওরা শোষিত,নিপীড়িত জঙ্গলমহলের মানুষের সেবা করবে? নাকি তারা সেই নিষ্ফলের, হতাশের দলেই রয়ে যাবে? কেউ জানেন?
  • | 213.*.*.* | ২৪ নভেম্বর ২০১৫ ১০:৪০665600
  • উফফ, কোয়ার্ক টু গুড!! ঃ))
  • quark | 24.*.*.* | ২৪ নভেম্বর ২০১৫ ১০:৪১665601
  • খেয়েচে! সেমসাইড হয়ে গেল নাকি?
  • | 213.*.*.* | ২৪ নভেম্বর ২০১৫ ১১:০৫665602
  • না না।হাসির কোথায় হাসতে ভুলে গেলে চলবে ? ঃ)
  • PT | 213.*.*.* | ২৪ নভেম্বর ২০১৫ ১৮:৩৯665603
  • "ধৃত মাওবাদীরা ও তাঁদের লিঙ্কম্যানরাও সরকারি চাকরি ও আর্থিক প্যাকেজ পাচ্ছে। অথচ মাওবাদী সন্ত্রাসপর্বে নিহত ও নিখোঁজদের বেশ কিছু পরিবার এখনও ক্ষতিপূরণই পায়নি।"
    http://www.anandabazar.com/state/government-announced-monetary-package-for-arrested-maoists-dgtl-1.248072#
  • Ekak | 113.*.*.* | ২৪ নভেম্বর ২০১৫ ১৮:৫০665604
  • মাওবাদীরা বর্তমান সরকার কে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল তার সামান্য প্রতিদান পাচ্ছে। এর সঙ্গে মাওবাদী হামলায় ক্ষতিগ্রস্ত দের ভাতা কে গুলোবার কী মানে ?
  • PT | 213.*.*.* | ২৪ নভেম্বর ২০১৫ ১৯:২৪665606
  • "বছর তিনেক আগে জঙ্গলমহলের এক সভায় মুখ্যমন্ত্রী মাওবাদী সন্ত্রাসপর্বে নিহতদের পরিবারকে চাকরি অথবা পেনশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।"
    ঐ লিং!!
  • Ekak | 113.*.*.* | ২৪ নভেম্বর ২০১৫ ১৯:৩০665607
  • দাবি অন্য়্জ্য বলা হয়নি। দুটো জিনিস একসঙ্গে গোলান হচ্ছে ক্যান সেটাই জানতে চেয়েছি।

    আর যদি রাজনৈতিক ভাগ বাটোয়ারা র তর্ক কিপিং এসাইদ, ইভেন দেন, টেররিস্ট দের মূলস্রোতে পুনর্বাসন দেওয়া তো এন্টি টেররিস্ট এক্তিভিতির পার্ট। এটা করা হচ্ছে বলে নিহতদের পরিবারকে দেখা যাচ্ছেনা এরকম তো নয়। জুড়ে দেওয়ার উদ্দেশ্য কি একটা আনন্দ মার্কা সেন্সেসনালায়সেষণ ছাড়া ?? লোকে ভাববে দেখেছ খুনিকে পয়সা দিচ্ছে খুন হওয়া পরিবার কে না দিয়ে। এটাই তো ?? সবকিছু এত জলভাত নয়।
  • PT | 213.*.*.* | ২৪ নভেম্বর ২০১৫ ২০:২৩665608
  • সেটা একধরণের ইন্টারপ্রিটেশন। সবাই তা নাও ভাবতে পারে।
    আর এরা যে মাস্টারদা বা ক্ষুদিরাম নয়, পাতি খুনি সে ব্যাপারে তো কোন সন্দেহের অবকাশ নেই।
    সমস্যা হচ্ছে যে কেউ কেউ নিজেরা খুন হয়ে যাওয়ার ভয়ে এদেরকে এইভাবে টাকাকড়ি দিয়ে হাতে রাখছে কিনা তাই বা কে জানে!!
  • কল্লোল | 125.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ০৫:৫৩665609
  • সে তো মাস্টারদা বা ক্ষুদিরামকেও ব্রিটিশরা পাতি খুনিই ভাবতো।
    যতীন দাসকে অনশনে মৃত্যুবরণ করে "রজনৈতিক বন্দী"র দাবী আদায় করতে হয়েছিলো।
  • cb | 208.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:২৭665610
  • কল্লোলদার কথা শুনে আমি পুরো হতবাক হয়ে গেলাম!!!
  • PT | 213.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:১০665611
  • ভোট যত এগিয়ে আসবে তত অতিবদ অতিবামকৃত ভায়োলেন্সকে জাস্টিফাই করা হবে।

    এটা আরো বড় স্কেলে শুরু হয়েছে। গতকাল নির্বেদ রায় নব অবতারে আবাপানন্দে আবির্ভূত হয়ে "যাহারা তোমার বিষাইছে বায়ু/নিভায়েছে তব আলো/তুমি কি তাদের ক্ষমা করিয়াছ/তুমি কি বেসেছ ভালো" উল্লেখ করে সাম্প্রতিকতম ভায়োলেন্সকে জাস্টিফাই করলেন। গতকালের অনুষ্ঠানে তিনোপন্থী চারজনের দেড় ঘন্টা ধরে ভায়োলেস্স জাস্টিফাই করা এমনকি কৌশিক-বোলানকেও হতবাক করে দিয়েছে।

    ভবিষ্যতে কোন একদিন পরিবর্তিত পরিস্থিতিতে কি সাঁই বাড়ীর হত্যাকারীদের কম্মটিকেও মাস্টারদা, ক্ষুদিরাম দেখিয়ে জাস্টিফাই করা হবে?
  • কল্লোল | 125.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১১:৩০665612
  • পিটি ও সিএম।
    বিনয় কোঙ্গার সাঁইবাড়ি মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন।
    বিনয় কোঙ্গারের সাথে সাঁই বাড়ির মৃতদের কোন ব্যক্তিগত রাগ ছিলো কি?
    না। হয়তো ব্যক্তিগতভাবে তাদের বিনয় কোঙ্গার চিনতেনও না। তবু কেন ঐ হত্যাকান্ডে জড়ালেন উনি?
    হেমন্ত বসুকে যারা মারলো, তাদের সাথে হেমন্ত বসুর কোনকালে পরিচয়ও ছিলো না। তবু তারা মারলো কেন?
    ক্ষুদিরাম না চিনতেন বড়লাটকে, তা চিনতেন যিনি মারা গেলেন তাকে। তবু কেন মারতে গেলেন?
    সূর্য্য সেনরা (প্রীতিলতা সমেত) চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাবে ঢুকে একজন মহিলা সমেত চারজন বিলাতি সাহেবকে হত্যা করে। এদের সাথে কি ব্যক্তিগত রাগ বা দ্বেষের ব্যাপার ছিলো?
    না। এইসব কোন হত্যা কান্ডই ব্যক্তিগত রাগ বা বিদ্বেষে হয় নি।
    এই হত্যাকান্ড্গুলো যারা ঘটিয়েছিলেন তাদের কি কোন ব্যক্তিগত লাভ হয়েছে? না, হয়নি। বরং এর ফলে তারা প্রচুর অত্যাচার সয়েছেন।
    একই হিসাব মাওবাদীদের ক্ষেত্রেও।
    কিন্তু, এর সাথে আজকের তৃণমূলের সন্ত্রাসকে গুলাইবেন্না। উহাতে সন্ত্রাসীদের ব্যাক্তিগত লাভ চরিতার্থ হচ্ছে, এবং তাদের উপর কোন অত্যাচার বা হয়রানি হচ্ছে না। বরং দলের থেকে সাবাশী ও আরও পার্থিব লাভ হচ্ছে।
  • PT | 213.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১১:৫২665613
  • "একই হিসাব মাওবাদীদের ক্ষেত্রেও।"
    জঙ্গলমহলের মাওবাদীদের ক্ষেত্রে? যারা ঐ কয়েকশ লাশ নামিয়েছিল তিনোদের হয়ে?
  • কল্লোল | 125.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১২:২২665614
  • পিটি।
    কি করে জানলে তিনোদের হয়ে?
    বিনয় কোঙ্গার কি নকশালদের হয়ে সাঁইবাড়ি ঘটিয়েছিলেন?
    মাওবাদী কর্মীরা মনে করে এটা রাষ্ট্রের সাথে যুদ্ধ। তখন পবতে রাষ্ট্রের প্রতিনিধি হলো সিপিএম, তাই সিপিএম মেরেছে। মাওবাদীরা তো ছত্তিশগড়ে বা অন্ধ্রতে সিপিএম মারেনি।
    ছত্তিশগড়ে যখন মাওবাদীরা কং মারলো, তারা কি বিজেপি বা তিনো বা সিপিএমএর হয়ে মেরেছে? অন্ধ্রে যখন তারা তেলেগু দেশমদের মেরেছিলো তখন কি তারা কংএর হয়ে মেরেছে?
    জঙ্গলমহলের মাওবাদী, অন্ধ্রের মাওবাদী আর ছত্তিশগড়ের মাওবাদী তো আর আলাদা নয়। একটাই সংগঠন। তারা যে যেখানে সরকারে আছে তাদের মেরেছে। পুলিশ মেরেছে সেনাবাহিনীর লোক মেরেছে।
  • T | 165.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১২:৫১665615
  • আচ্ছা, সরকারে যে থাকছে তাকে মাওবাদীরা প্যাঁদাতে চাইছে। এই 'সরকার' কনসেপ্টটার মধ্যে কি খালি রাজ্য পড়ছে নাকি কেন্দ্রও পড়ছে। মানে কেন্দ্রীয় সরকারে কংগ্রেস ছিল যখন তখন পব তে মাওবাদীরা কংগ্রেসীদের প্যাঁদাত? কংগ্রেস আর মুলো অ্যালায়েন্স যখন হ'ল তখনও তো কেন্দ্রে কংগ্রেস। তখন মুলো প্যাঁদানো হচ্ছিল না কেন?
    নাকি গামছা ও পেছন করে যখন ঘোষণা হচ্চিল যে আমরা চাই মমতা ক্ষমতায় আসুন, তখন ধরতে হবে যে আইডিয়াটা ছিল যে মমতাকে রাষ্ট্র বানিয়ে মানে ক্ষমতায় এনে তারপর মুলো প্যাঁদাব। উরিয়াঃ, ত্তারা, ক্ষী প্ল্যান।
  • SC | 117.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১২:৫৪665617
  • নির্বেদ! সেকি! কদিন আগে অব্দিও তো আপনার হিরো ছিল, সকাল বিকাল কোট করতেন, নির্বেদ বলেছে এই বোঝে ওই বোঝে।
    সেই পুরনো সুহৃদ সুবোধ কেমন আছে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন