এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৩:০৪665618
  • "কি করে জানলে তিনোদের হয়ে?"
    কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল তাদের গামছা জড়ানো নেতা? ছ্ত্রধরের সঙ্গে কারা মিটিন করতে গিয়েছিল?
    ওঃ স্মৃতি সততাই ভুলে যাওয়ার!!
    বিনয় কোঙার কি বলেছিলেন যে চারুবাবুকে মুখ্যমন্ত্রী দেখতে চান!!

    SC
    কোথায় কোথায় কোট করেছি কতটা নির্ভরতার সঙ্গে সেটা একটু দেখাবেন? আর কেউ যদি ডাকাতের দলে নাম লেখানোর সিদ্ধান্ত নেয় তার দায় কে নেবে?
    পরিবর্তন আনার জন্য যাকে তোল্লাই দিয়ে লালবাড়িতে পাঠানো হয়েছিল তার কম্মকীর্তির দায়্ভার এখানে যারা লেখে তারা নিচ্ছে তো?
  • কল্লোল | 125.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৩:৪৭665619
  • টি।
    সরকারের বিরুদ্ধে যুদ্ধ মানে কেন্দ্র-রাজ্য সবার বিরুদ্ধেই। যেহেতু রাজ্যের হাতে আইন-শৃঙ্খলা তাই বেশী ঝামেলা রাজ্য সরকারের সাথেই হয় মাওবাদীদের। যখন আধাসেনা বা সেনা নামে তখন তো কেন্দ্রীয় সরকারের সাথেও ঝাড়পিট হয় তাদের।
    তা, পবতে সিপিএম সরকারে, তার বিরোধী তিনো। তাই শত্রুর শত্রু বন্ধু। ছত্তিশগড়ে তো আর তিনো নেই। সেখানেও তো বেশ বড়সর ক্যালাকেলী হয়েছে, পবর চেয়ে বেশীই হয়েছে। অন্ধ্রতেও তাই।
    পবতে যখন সিপিএম সরকার মাওদের সাথে মোটে ঝামেলা করতো না, তখন মাওরা সিপিএমের হয়ে তিনো মেরেছে। তখন পব সরকার "বন্ধু" ছিলো। তখন বুদ্ধবাবু নিয়মিত বুজেপি ও কং সরকারের মাও দমনের চাপ উড়িয়ে দিয়েছেন। যখন পব সরকার মাওদের পিছনে বাঁশ দিতে শুরু করলো তখন হিসাব পাল্টে গেলো। এই তো গল্প।
    না, বিনয় কোঙ্গার চারুবাবুকে মুখ্যমন্ত্রী করতে চান এমন কিছু কখনো বলেন নি। তবে কি জ্যোতিবাবুকে মুখ্যমন্ত্রী করার জন্য সাঁইবাড়ি ঘটানো হয়েছিলো? পিটি কি বলে?
    একট কথা পরিস্কার যে মাওবাদী কর্মীরা তাদের ব্যক্তিগত স্বার্থে কোনকিছু করে নি। যেটা এখন তৃণমূলের কর্মীরা করছে।
    তাই, ক্ষুদিরাম, সূর্য্য সেনের মতো, ৬৭-৭০এর নকশালদের মতো মাওবাদীরাও রাজনৈতিক কারনে খুনোখুনি করেছে।
  • কল্লোল | 125.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৩:৪৯665620
  • * ৬৭-৭০এর সিপিএম ও নকশালদের মতো
  • | 213.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:০০665621
  • সিবি অবাক হবার কিছু নেই এর আগের ছত্রধর মহাতো আর ক্ষুদিরামের কেন এক সেই নিয়ে নাতিদীর্ঘ গল্প লিখেছিল কল্লোল দা।
    কাজেই চাপ নি ও না ঃ)
  • PT | 213.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:০৩665622
  • "তখন মাওরা সিপিএমের হয়ে তিনো মেরেছে।"
    এটা কল্লোলদার জানা আছে কিন্তু তারা তিনোর হয়ে সিপিএম মেরেছে কিনা সেটা জানা নেই!! কি আশ্চর্য!!

    "যখন পব সরকার মাওদের পিছনে বাঁশ দিতে শুরু করলো তখন হিসাব পাল্টে গেলো। এই তো গল্প।"
    কি আশ্চর্য! বাঁশ না দিলে হিসাব পালটাবেই বা কেন? কল্লোলদার সঙ্গে কারো মতে মিললে কল্লোলদা তাকে তো বিস্তর "ক" দেয় দেখেছি।

    "না, বিনয় কোঙ্গার চারুবাবুকে মুখ্যমন্ত্রী করতে চান এমন কিছু কখনো বলেন নি। তবে কি জ্যোতিবাবুকে মুখ্যমন্ত্রী করার জন্য সাঁইবাড়ি ঘটানো হয়েছিলো? পিটি কি বলে?"
    পিটি কিছু বলেনা কেননা গোলপোস্ট এখন কোথায় সেটা আর বোঝা যাচ্ছে না। কিন্তু সাঁইবাড়ি ঘটে ১৯৭০-এ আর জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হন ১৯৭৭-এ। অর্থাৎ কিনা ৭ বছর আগে জানা ছিল যে ঐ সাঁইবাড়ির "সাফল্য" জ্যোতিবাবুকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেবে!! গাছ এবং গরুর জন্য এবার ইস্পেশাল অর্ডার দিতে হবে মনে হচ্ছে!!

    "একট কথা পরিস্কার যে মাওবাদী কর্মীরা তাদের ব্যক্তিগত স্বার্থে কোনকিছু করে নি।"
    সত্যি? আদর্শের জন্য করেছে তাহলে? তারপরেই ক্ষমতার বদল হতেই কেউ তিনোদের বিয়ে-থা করে সংসার করছে, কেউ তিনোদের হয়ে ভোটে লড়ছে আর কেউ বা তিনো সরকারের হোমগার্ডের চাকরী পাচ্ছে। এসব চারুবাবুর রেখে যাওয়া আদর্শের জন্য?
  • Ekak | 113.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:১৬665623
  • পিটি দার দাবি টা কী ? মাওবাদীরা চাগরীর লোভ প্রত্যাখ্যান করে এলেম্জি নিয়ে মানুষ খুন করে বেড়াক ? এই চাগ্রি-পেনশন দেওয়ার প্রসেসের মধ্যে দিয়ে গিয়েই তো বেহরের বাগী দের আগের চে কন্ট্রোলে আনা গ্যাছে। টাইম তেস্তেদ মেথড।

    নাকি,

    মাওবাদী দের বাকি খুনে-চোর-ডাকাত অপরাধীদের মত জেইল-ফাঁসি -এনকাউন্টার করা হোক।

    পোস্কার করে বলুন। খামোখা নিজের নিজের ইন্তার্প্রিতেসনের নাম দিয়ে ঘোলাবেন না। একবার মুখফুটে বলুন যে "রাজনৈতিক অপরাধ" নামক ঢপের তকমা টা তুলে নেওয়া হোক। অপরাধ মানে অপরাধ তার পেছনে কার কী আদর্শ অঙ্গ বং কাজ করছে সেটা দেখা বিচারব্যবস্থার কাজ না। আপনি এই দিকেই এগুচ্ছেন কিন্তু সুবিধেমতো দুদিকে পা দিয়ে একবার চারুবাবুর আদর্শ আরেকবার মাওবাদী রা খুনি এসব বকছেন। চারুবাবুর সময়েও তারা খুনিই ছিল এবং বাইরের রাষ্ট্রের দালাল ও ছিল রাষ্ট্রের চোখে।
  • cb | 208.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:১৮665625
  • কিন্তু মাওবাদীরা নিজেরা কি জানে যে তাদের এই সব তত্বকথা মেনে কাজ করতে হয়েছিল?

    ফচ করে এখন বিচি টিপে ধরলে হয়তো বলে উঠতে পারে, খবর আসতো খতম করার, ঘাসফুলের লোকেরা গিয়ে চিনিয়ে দেবে, কাজ হয়ে যেত

    মানে বলতে চাইছি যে হয়ত আমরা একটু বেশি ই রোম্যান্টিক তত্বকথা খাড়া করছি। এসব অস্বীকার করছি না, কিন্তু টু মাচ ডাউট
  • PM | 59.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:১৮665624
  • তাই, ক্ষুদিরাম, সূর্য্য সেনের মতো, ৬৭-৭০এর নকশালদের মতো মাওবাদীরাও রাজনৈতিক কারনে খুনোখুনি করেছে।-----

    সেতো আইসিস, লস্কর, বাংলাদেশের জামাত সক্কলের খুনোখুনির পেছনে রাজনীতি আছে। দু হাত তুলে সমর্থন করুন সেগুলোকে।

    ৭১ সালের মগজ ধোলাইএর রেশ সকলের যায় নি। একক কথিত "পাগলা*" রা সক্কলে পুরোপুরি সুস্থ্য হয় নি
  • Ekak | 113.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:২২665626
  • তত্বকথা খাড়া হচ্ছে কারণ যারা লিখ্চ্ছে তারা শহুরে লোক। জঙ্গলমহল হোক বা বেহর ....ওখানে কেও মাওবাদী হয়না। বাগী হয়। সিম্পল বাগী যে পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে বন্দুক তুলে নিয়েছে। এই বাগিদের সঙ্গে অমুক বাদ তমুক ম্যানিফেস্ত জুড়ে সেটাকে গোটা একটা রাষ্ট্রবিরোধী সেপ ও ডিরেকশন দেওয়া পুরোপুরি শহুরে শিক্ষিত সম্প্রদায় এর নিজস্ব পেট প্রজেক্ট। কাজেই এদিক থেকে দেখলে মাওবাদী ই দেখাবে। ওদিক থেকে বাগী।
  • | 213.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:২৫665628
  • ঠিক সেটাই বলতে যাচ্ছিলাম। নকশাল দের ও কি ক্ষুদিরাম,কি সূর্য সেন বলা যায়?

    তারাও তো একট ডিফিনিট আদর্শ সামনে নিয়ে মানুষ মেরেছে। চোখে বিপ্লবের স্বপ্ন নিয়ে। তাহলে তার কেন "শহীদের" "মর্য্যাদা " পাবে না? ঃ))
  • PT | 213.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:৩৩665630
  • "আপনি এই দিকেই এগুচ্ছেন কিন্তু সুবিধেমতো দুদিকে পা দিয়ে একবার চারুবাবুর আদর্শ আরেকবার মাওবাদী রা খুনি এসব বকছেন। "
    আমি কি বকছি সেটা বাদ দিয়ে আপনি আপনার অবস্থানটা বলুন না।
    কিন্তু অনেকের প্রত্যাশা দেখে মনে হচ্ছে যে ১৯৪৭, ১৯৫৭, ১৯৬৭, ১৯৭৭ থেকে ২০০৭ বা ২০১৭-র সব ঘটনাগুলো-ই একই মাপকাঠিতে মাপতে হবে!!!
  • cm | 127.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:৩৩665629
  • এত কথার কি আছে, পিটিদা কি কংশালের কথা ভুলে গেলেন?
  • কল্লোল | 125.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:৩৪665631
  • পিএম।
    "আইসিস, লস্কর, বাংলাদেশের জামাত সক্কলের খুনোখুনির পেছনে রাজনীতি আছে। দু হাত তুলে সমর্থন করুন সেগুলোকে।"
    একশোবার রাজনীতি আছে। কিন্তু সমর্থন করলাম কোথায়? গান্ধী তো ভগৎ সিংদের সমর্থন করেন নি। তা বলে ভগৎ সিংরা "পাতি খুনি" হয়ে যান না। গান্ধীও শয়তান হয়ে যান না।
    আমি মনে করি সূর্য্য সেন, ক্ষুদিরাম, নকশাল, সিপিএম, মাওবাদী - যারাই রাজনৈতিক কারনে খুনোখুনি করেছে, তারা একই রকম।
    তা বলে তাদের খুনোখুনিকে সমর্থন তো করিনি কোথাও। সূর্য্য সেনেদের খুনও না মাওবাদীদের খুনও না, সিপিএম/নকশালদের খুনও না। আমি নিজে একদিন সেই রাজনীতি করেছি, সেদিন আমি ভুল রাজনীতি করেছি। সেটা স্বীকার করতে লজ্জা পাই না তো।

    সিএম।
    কার বিচি টিপলে কি বেরুবে তা নিয়ে আমারও ঘোর সন্দেহ আছে ;-
    তবে মাওবাদীদের রাজনীতির ক্লাস হতো। সে তো ধরা পড়ে অনেকেই স্বীকার করেছে। ছত্তিশগড়ে তো বিদ্যাচরণ শুক্লাও মাওবাদীদের হাতে মরেছেন। তাকেও কি ঘাসফুল চিনিয়ে দিয়েছিলো?
    একটু কপালে হাত বুলিয়ে নেবেন।
  • Ekak | 113.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:৪১665632
  • পিটি দা,

    আমার অবস্থান জানিয়ে কী লাভ। আপনার পছন্দ হবেনা।

    আমার মতে মমতা যা করছে এই ক্ষেত্রে, সেটা আখেরে ভালই হবে। মাওবাদী দের পুনর্বাসন করার মধ্যে দিয়ে ওদের শহরাঞ্চলে যে এজেন্ট রা আছে তাদের একতা ভাঙ্গবে। আর গ্রামে-জঙ্গলে যারা সুযোগ পাচ্ছেনা তারা নিষ্ক্রিয় হয়ে যাবে। চিরকাল এভাবেই বিভাজন তৈরী করে ঘেটো ভাঙ্গা হয়। এক্ষেত্রেও একনাগারে এবং ঘেটো -বিরোধী ঘেটো বুঝে খেলা চালাতে পারলে ভেঙ্গে দেওয়া যাবে। এটলিস্ট কন্ট্রোল এ আসবে। সাকসেসফুলি এটা ইমপ্লিমেন্ট করতে পারলে মমতা কে ভবিষ্যত ভারত মডেল মানবে, এও বলে দিলুম।
  • Ekak | 113.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:৫০665633
  • আর পিটি দা ক্যানো চারু মজুমদারের আদর্শ নিয়ে এত চিন্তিত বুঝছিনা। চারুবাবুর তত্ব কে পেত্রনাইস করার জন্যে কী ? তা যদি না হয় তাহলে এখন আশু কর্তব্য ওই তত্ব কে স্কান্ডালাইস করা এবং সাবসাইড করা। কিশেন্জির ঘার ভেঙ্গে মমতা অলরেডি সাকসেসফুলি স্কান্ডালাইস পার্টটুকু করে ফেলেছেন। এবার সাবসাইড করা বাকি। সেটার জন্যে দরকার এই পুনর্বাসন রাজনীতি। একদম ঠিকঠাক পথ।
  • PT | 213.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:৫৪665634
  • 'সিম্পল বাগী যে পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে বন্দুক তুলে নিয়েছে"
    এই জাতীয় তত্ব একসময়ে শহুরে মাওব্যথীরা খাড়া করেছিল। তথ্য দেখায় যে ভারতে মুসলমানরা গড়ে আদীবাসীদের চাইতেও খারাপ আছে। মুসলমানরা বাগী হয়ে বন্দুক হাতে তুলে নিলে সামলানো যাবে আশা করি। যেমন কিনা IS-কে পশ্চিমা বিশ্ব সামলাচ্ছে?

    "সাকসেসফুলি এটা ইমপ্লিমেন্ট করতে পারলে মমতা কে ভবিষ্যত ভারত মডেল মানবে"
    বোধহয় সিদ্ধার্থ রায়ের কাছ থেকে একসময়ে ইন্দিরা গান্ধী বুদ্ধি নিত। নকশাল মারার কারণে সিদ্ধার্থ সারা ভারতের কাছে খুব পিঠ চাপড়ানি খেয়েছিল। তাতে ভারতের কি ভাল হয়েছিল সেটা আমরা স্বচক্ষে দেখেছি।
    আর নকশালেরা মাওবাদী হয়ে নতুন অবতারে আবির্ভূত হয়েছে!!
  • cm | 127.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৪:৫৫665635
  • কল্লোলদা মনে হয় cm ও cb গুলিয়ে ফেলছেন।
  • PM | 59.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৫:১৮665636
  • ছত্তিসগর আর পঃবঃ এর বাস্তবতা এক নয় এটা কল্লোলদা জানেন না তা মানি না। ছত্তিসগরে মাওদের বহুকালের বেস। পঃবঃ এ তারা কোথাও ছিলো না। তিনোরা কাঁধ না দিলে তারা কেউ নয়। যাদের মাওবাদী বলছেন তাদের ৮০ শতাংশ সরাসরি তিনো-ই ছিলো দিনে, রতে মাও। বুদ্ধ বাবুকে খুনের চেষ্টার আগে পঃবঃ এর মাওরা কখোনো প্রথম পাতার খবর হয় নি।

    আমার বক্তব্যের সত্যতা প্রামানিত হয় এই দিয়ে যে তিনো কাঁধ সরিয়ে নেবার পরে মাওরা পুনর্মুশিক ভবঃ হয়ে গেছে।

    কিন্তু জেগে ঘুমোলে বা প্যাথোলোজিকাল বাম বিরোধীতার চশমায় দেখলে এসব নজরে না আসাই স্বাভাবিক। ঐ চশমায় দেখলে জ্ঞানেশ্বরী দুর্ঘটনাকে সিপিয়েমের ঘারে চাপানোর জন্যও পাতার পর পাতা লেখা যায়।

    মোদ্দা কথা ১৯৭২ এ যখন খতম করছিলেন কোনো ভুল করছেন বলে মনে করেন নি। পরে বুঝেছেন। আজও বুঝে উঠতে পারছেন না যে আপনি যা সমর্থন করছেন যা যুক্তি দিচ্ছেন সেটা অত্যন্ত লজ্জাজনক। ২০ বছর পরে আবার বলবেন ভুল কয়েছি। কিন্তু সময় থেমে থাকবে না। ক্ষতি যা হবার তা হবেই।

    চারুবাবু কৃত মগজ ধোলাইএর এফেক্ট সহজে যাবার নয়
  • কল্লোল | 125.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৬:০৬665637
  • পিএম।
    ছত্তিশগড়ে আর অন্ধ্রে মাওবাদীরা অনেক আগে থেকেই আছে। তবে অন্ধ্রে ছিলো পিডব্লিউজি অর ছত্তিশগড়ে ছিলো এমসিসি। পরে দুদল মিলে যায়। এমসিসি পবতেও ছিলো। খুব দুর্বল। দুই দল মিলে যাবার পর তারা পবকে শেল্টার হিসাবে ব্যবহার শুরু করে প্রায় ২০০৪ থেকে। তখন মাওবাদীদের সম্পর্কে সিপিএমের পার্টি অবস্থান ছিলো - এদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। চিদাম্বরম বারবার নিষিদ্ধ ঘোষনা করতে বল্লেও বুদ্ধ ভট্টাচার্য তা মানেন নি। অবস্থা পাল্টায় ২০০৮ নভেম্বরে বুদ্ধ ভট্টাচার্যকে মেরে ফেলার মাওবাদী অ্যাকসনের পর।
    ছত্তিশগড় বা অন্ধ্রে যারা মাওবাদী তারাই পবতে জঙ্গলমহলে মাওবাদীদের অর্গানাইজ করে। সিপিএম সরকারে থাকায় ও তৃণমূল প্রধান বিরোধী দল হওয়ায় এদের মধ্যে আঁতাত হয়।
    কাজেই মাওবাদীরা যা করেছে তা তাদের রাজনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন সূর্য্য সেন বা ক্ষুদিরাম বা সিপিএম বা নকশালেরা করেছে। আজ আইসিস বা লস্কর বা জামাত যেমন করছে।
    আমার এটাই বলার, কেউ কারুর চেয়ে মহান নয়। সূর্য্য সেন যদি দেশ পরাধীন বলে ইউরোপিয়ান ক্লাবে ইংরাজ মারাকে ভালো কাজ মনে করে থাকেন, তো কৃষকের রক্তচোষা জোতদার বলে সাঁইদের মারাকেও বিনয় কোঙ্গার ভালো মনে করেছিলেন, নকশালেরাও সিপিএম ও পুলিশ কনস্টেবল মারাকে ভালো মনে করেছিলো, আজ আইসিস অমুসলমান মারাকে ভালো মনে করছে, জামাত নাস্তিক মারাকে ভালো মনে করছে। যারা এই হত্যাগুলো সংগঠিত করছে তারা কোন ব্যক্তিগত লাভের জন্য কারছে না, বরং তাদের ব্যক্তিগতভাবে ক্ষতিই হচ্ছে। এটা না বুঝলে এদের মোকাবিলা করা অসম্ভব। এরা নেহাৎ তৃণমূলের গুন্ডা নয় যে পাল্টা মার দিলে গুটিয়ে যাবে।
    কিন্তু আমার এই কথাগুলোর মানে কোথাও এদের সমর্থন নয়। আমি হিংসা সমর্থন করিনা। হিংসা দিয়ে কিছুই পাল্টানো যায় না। কাজেই এই যে তুমি বলছো - "আজও বুঝে উঠতে পারছেন না যে আপনি যা সমর্থন করছেন যা যুক্তি দিচ্ছেন সেটা অত্যন্ত লজ্জাজনক।" আমি কোথায় এদের সমর্থন করছি?? আমি এদের রজনীতির কথা বলছি - যা আমি সমর্থন করি না। বরং তুমি বা তোমরা সুর্য্য সেনেদের সমর্থন করতে গিয়ে এদেরকেই সমর্থন করছো - সেটা ভালো করে বুঝে নাও। আমি বাম বিরোধী নই। আমার ঘোষিত অবস্থান - আমি নৈরাজ্য বা নৈরাষ্ট্রবাদী। কিন্তু হিংসায় বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মানবাধিকার আন্দোলন একদিন রাষ্ট্রকে অপ্রাসঙ্গিক করে দেবে। আমি বিশ্বাস করি পুঁজি ও বাজারের বাইরে বেরিয়ে এসে মানুষ নতুন দিশা দেখাবে। বড়জোর বলতে পারো আমি মার্ক্সবাদী নই। মার্ক্সবাদীরাই একমাত্র বামপন্থী নয়।
  • কল্লোল | 125.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৬:১২665639
  • দুঃখিত সিএম। গুলিয়েছিলাম। ওটা সিবির জন্য।
    তবে একটা কথা। বহু নকশাল কংশাল হয়েছিলো - এটা যেমন সত্য। আরও বহু বহু নকশাল কংশাল হয় নি এটাও তেমনই সত্য।
  • | 213.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৬:১৪665640
  • হমমম। হাইলি সাসপিশাস!!

    আমি এতে ও আছি। ওতেও আছি। কিন্তু কিছু তেই নেই। ঃ))
  • cm | 127.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৬:৩৩665641
  • আমি আমি ঠিক এই জায়গাটেই যেতে চাইছিলাম। সব মাওবাদীদের একদলে রাখবেন কেন? ধরে নিচ্ছি আপনার তৃণমূলকে ডিফেন্ড করার তাগিদ নেই। এদের ডিসওন করুন। মাওবাদ সমর্থন করি বা না করি ওরা যে বাজেভাবে ব্যবহৃত হয়েছিলেন তা নিয়ে সন্দেহ নেই। অবশ্য হাওয়াই চটি দেখে শ্রেণী নির্ধারণ করলে অমন হওয়ারই কথা।
  • cm | 127.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৬:৩৪665642
  • ওপরের বক্তব্য কল্লোলদাকে।
  • কল্লোল | 125.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৬:৪৮665643
  • সিএম।
    উপরের পোস্টে আমার অবস্থান খুব স্পষ্ট করে লিখেছি। হয়তো চোখ এড়িয়ে গেছে। তাই আবার দিলাম।
    আমার ঘোষিত অবস্থান - আমি নৈরাজ্য বা নৈরাষ্ট্রবাদী। কিন্তু হিংসায় বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মানবাধিকার আন্দোলন একদিন রাষ্ট্রকে অপ্রাসঙ্গিক করে দেবে। আমি বিশ্বাস করি পুঁজি ও বাজারের বাইরে বেরিয়ে এসে মানুষ নতুন দিশা দেখাবে। বড়জোর বলতে পারো আমি মার্ক্সবাদী নই। মার্ক্সবাদীরাই একমাত্র বামপন্থী নয়।
    মাওবাদীরা শেষ পর্যন্ত বা প্রথমেই মার্ক্সবাদী। আমি মার্ক্সবাদী নই। হিংসায় বিশ্বাস করি না। হিংসা দিয়ে কোন পরিবর্তন হয় বলে মনে করি না। নানা বিষয়ে বহুবার মাওবাদীদের ডিনাউন্স করেছি।
    কিন্তু রাষ্ট্র বা কেউ যদি মাওবাদী হওয়াকে অপরাধ বলে মনে করে আমি তারও বিরোধীতা করবো। ১৯৬০ সালে প্যরিসে মাওবাদী কিছু পত্রিকা নিষিদ্ধ করা হয়। সাত্রে প্যারিসের রাস্তায় সেই পত্রিকা প্রকাশ্যে বিক্রি করেন। উনি মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিলেন, মাওবাদের পক্ষে নয়। উনি নিজে নিজেকে অ্যানার্কিস্ট বলে দাবী করতেন। আমি গর্বের সাথে সেই উত্তরাধিকার বহন করতে চাই।
  • Ekak | 113.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৭:২৪665644
  • সার্ত্র মোটেই অত মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন না। উনি দুচক্ষে কমিউনিস্ট বিরোধীদের দেখতে পারতেন না এবং কমিউনিস্ট বিরোধী মানেই কুত্তা, উদবেড়াল , ওরা মানুষ নয় এসব মনিমানিক্য আছে অনার ঝুলিতে। যাইহোক সার্ত্র নিন্দা করা আমার উদ্দেশ্য। উনি আমারও প্রিয় চরিত্র। কিন্তু ঐপর্জন্তই। পারী কমিউন ওই জেনেরেশনের চোখে যে সুরমা এঁকে দিয়েছিল তাতে ওনারা ভুলে গেসলেন যে আগুন আর জল এর ব্যালান্স টাই শেষ কথা। তুমি আগুন না জল তা দিয়ে কিস্যু হয়না। ওই জেনেরেশন টাই ওরকম একটেরে এবং খানিক কপাল চাপ্রানো ও বটে।
  • Ekak | 113.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৭:২৬665645
  • *উদ্দেশ্য নয়।
  • PT | 213.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৮:১১665646
  • সেই গেছোবাবা জাতীয় কিছু ঘটে চলেছে কিংবা কোয়ন্টাম মেকানিক্স!!
  • PT | 213.*.*.* | ২৫ নভেম্বর ২০১৫ ১৮:১৩665647
  • ....এই যেমন কিনা মাওবাদকে নিকেশ করার দায়িত্ব নক্শালদের নিকেশকারীর উত্তরসূরীর কাঁধেই বর্তেছে!!
    ইতিহাস বড়ই নিমর্ম.........
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন