এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 127.*.*.* | ২৩ মে ২০১৩ ০৮:০৮524219
  • পিটি দা এটা পড়েছ?
    http://www.anandabazar.com/23raj4.html।
    সৌরিন জেঠুর স্মরণ সভা- সর্বাণী ভট্টাচার্য মানে মুনমুনদি।
  • | 126.*.*.* | ২৩ মে ২০১৩ ১০:৩৮524220
  • কালকে কমরেড রাজদীপের সঙ্গে পশ্চিমবঙ্গের ভবিষ্যত নিয়ে অনেক গুরু গম্ভীর আলোচনা হল। ইন্টারেস্টিং বিষয় হল দু জন দু টি বিপরীত পক্ষে থাকা সত্ত্বেও মোটামুটি বেশীর ভাগ বিষয়েই আমরা একমত হলাম।
  • kallol | 111.*.*.* | ২৩ মে ২০১৩ ১০:৪৫524221
  • একই অনুষ্ঠানের আজকালের রিপোর্ট।
    http://www.aajkaal.net/report.php?hidd_report_id=197729&show=21977299
    এই সময়ের রিপোর্ট।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=3918&boxid=141211312
    একটা বিষয় কৌতুহলদ্দীপক। আনন্দবাজার সম্ভবতঃ আনন্দের চোটে কারা কারা ঐদিন আমন্ত্রিত ছিলেন তা লিখতে ভুলে গেছে।
    আজকাল আর এইসময়ের রিপোর্ট অনুযায়ী, ছিলো সিপিআই আর সিপিআইএমএল। সিপিএম থেকে কেউ নেই। এসইউসি থাকবে না সেটাই স্বাভাবিক। আরএসপি ভেঙ্গেই এসইউসি। তাই ওদের সম্পর্ক আজও সহজ নয়।
    অন্য কোন জোটের ইঙ্গিত? ক্ষমতায় যাবার জন্যই নয়। মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
  • j | 230.*.*.* | ২৩ মে ২০১৩ ১১:০১524223
  • আর এস পি র বা সিপিআইয়ের ক্ষমতার পাশে থেকে ৩৪ বছর ধরে পূর্ত দপ্তর, সেচ দপ্তরের শাঁসালো ক্ষীর খেয়ে, স্নেহধন্য ঠিকাদারকুল তৈরি করে এখন সৎ বামপ্ন্থী সাজার হাস্যকর প্রচেষ্টা দেখলে কংরেস বা তিনোমুলকেও অনেক বেশি এথিকাল লাগে
  • bb | 132.*.*.* | ২৩ মে ২০১৩ ১১:৩৮524224
  • ক্ষিতি গোস্বামীকে ভাল লাগে না, কিন্তু সৌরীন ভট্টাচার্যকে ছোটবেলা থেকে কাছ থেকে দেখেছি, আদ্যন্ত সৎ মানুষ, ভাল মানুষ ছিলেন। মেয়েও খুবই ভাল আর মাটির কাছাকাছি মানুষ, ক্ষমতার কাছে থেকেও এই পরিবারটিকে কোনদিন সুযোগ নিতে দেখিনি। সৌরীন জেঠু রাজ্যসভার এমপি থাকার সময়ও গাড়ি চড়তেন না।
  • kallol | 111.*.*.* | ২৩ মে ২০১৩ ১৫:০১524225
  • সব দপ্তরের মধ্যে, পূর্ত ও সেচ দপ্তরটিই সবচেয়ে শাঁসালো দপ্তর। আর কোন দপ্তরে পয়সা ওড়ে না। কর্পোরেশনও খুব পয় পরিষ্কার জায়গা। তাই, এসব জায়গায় যারা দায়িত্বে ছিলেন তারা সব পিঠে দুটি করে পাখা গজিয়ে নেমে এসেছিলেন। এক ক্ষিতিই পাঁকেভরা দুর্গন্ধ ময় বস্তু। ক্ষিতি তুলসী পাতা এমন দাবী নেই। কিন্তু ভাবখানা এমন যেন আর সকলেই সগ্গো থে লেমে এয়েচেন।
    ভয় নাই, সত্যিকারের অমন জোট হলে, ক্ষিতি আরএসপি(যাদবপুর) নাম দিয়ে নতুন পাট্টি গড়ে সিপিএম এর সঙ্গেই থাকবে।
  • aranya | 154.*.*.* | ২৩ মে ২০১৩ ২২:২২524226
  • ক্ষিতি-বাবু ব্যাপক করাপ্ট বুঝি - জানতাম না।
  • ranjan roy | 24.*.*.* | ২৪ মে ২০১৩ ০০:০৭524228
  • j র বক্তব্য বুঝলাম না।
    আর এস পি ও সিপিআই যে দুটো পোর্টফোলিও পেয়েছিল তাতে খুব পয়সা খেয়েছে তাই ওদের আজ বামপন্থার তরফে কথা বলার অধিকার নেই।
    ক্ষী কান্ড! মন্ত্রিসভা তো সিপিএম এর! মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী এবং অর্থমন্ত্রীও সিপিএম এর। তো ওঁরা অসহায়ের মত ওঁদের মন্ত্রীসভার দুই মাইনর পার্টনারের করাপশান দেখে চল্লেন? এত বছর ধরে? ঘাড় ধরে বের করে দিলেন না? স্ক্যামের জন্যে বদনাম ইউপিএ -২ সরকারও টেলিকমওলাদের জেলে পাঠালো, শশী ঠারুরকে পুণের টিম নিয়ে কথা ওঠায় সরিয়ে দিল আর সিপিএম এত অসহায়? এত দুর্বল?
    এ তো সিপিএমকে প্রশংসার ছলে বদনাম করা!
  • j | 230.*.*.* | ২৪ মে ২০১৩ ০৮:১২524229
  • আর বুঝে কাজ নেই, দোগেরের চ্যাংরা অবার কোনওদিন মন্ত্রী হলে দেখা যাবে খন ;-)
  • Quantal Quetzal | 127.*.*.* | ২৪ মে ২০১৩ ০৮:৫৩524230
  • মুন্নার জামিন হল - সরকারি উকিল বিরোধিতা করেন নি।
    তারা মিউজিক/নিউজ অধিগ্রহণ হচ্ছে, যদিও কীভাবে কেউ জানে না। ট্রাই-এর নিয়ম অনুযায়ী এটা করা যায় না।
    পঞ্চায়েত ভোটের প্রথম দফায় ৮০০০০ পুলিশ লাগবে, রাজ্য দিচ্ছে ৪০০০০। বাকিটা কোত্থেকে আসবে বা আদৌ আসবে কিনা কেউ জানে না।

    এই সময়ে রণবীর সমাদ্দার বক্তব্য রেখেছেন যে এই সরকার গজদন্ত মিনারে বসে নেই, সমস্যাটা কোথায় তারা ভালোই বোঝে। গজদন্ত মিনারে বসে নেই বটে, তবে কাঁচের ঘরে তো আছেই - তাই সদাই ভয় এই বুঝি কেউ ঢিল মারলো। আর রণবীরবাবু মনে হয় মঙ্গলগ্রহে বসে আছেন।
  • SC | 34.*.*.* | ২৪ মে ২০১৩ ০৮:৫৭524231
  • আমি বেশি কিছু লিখব না, কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, ক্ষিতিবাবু লোকটা খুব একটা সৎ ছিলেন না মন্ত্রী থাকা কালীন।
    খুব কাছের একজন পূর্ত দপ্তরে চাকরি করার sutre protyokhyo অভিজ্ঞতা, আর এস পি পার্টি টা চলতই অনেকটা পূর্ত দপ্তরের ঠিকাদারদের চান্দাতে।
    এখন কি করে চলে জানিনা। এমনকি যেখানে আর এস পি র একশোটা ভোটও ছিল না, সেখানেও দেখেছি আর এস পি র স্থানীয় নেতার পূর্ত দপ্তরের উপর তর্জন গর্জন, ফুলে ফেঁপে ওঠা। অন্য দপ্তরের করাপশন এর কথা জানিনা, তবে পূর্ত দপ্তর রীতিমত করাপশন এ নিমজ্জিত একটা বেশ নোংরা জায়গা ছিল(আছে)।
    আমার বিশ্বাস, এই পূর্ত দপ্তরটা কেড়ে নিলে আর এস পি পার্টিটাই বাম সরকারের থেকে বেরিয়ে যেত, বা আদৌ থাকত না।
  • j | 230.*.*.* | ২৪ মে ২০১৩ ০৯:০৭524232
  • সরকারি ত্রাণ তহবিলের টাকায় সারদা গ্রুপের তারা নিউজ ও তারা মিউজিক অধিগ্রহণ করা হল

    http://www.anandabazar.com/24raj1.html

    মগের মুলুক না হীরক রাজ্য ?
  • j | 230.*.*.* | ২৪ মে ২০১৩ ০৯:১৫524233
  • এই সময়ের উত্তর সম্পাদকীয় দেখে অবাক হওয়ার কিসু নাই

    বাজার ধারার তাগিদে গত কয়েকহপ্তা এই সময় তার চুপচাপ ফুলে ছাপ সম্পাদকের নেতৃত্বে "ভদ্রসভ্য"প্রতিদিন হওয়ার অপরিসীম চেষ্টা চালিয়ে যাচ্ছে
  • চান্দু মিঁঞা | 71.*.*.* | ২৪ মে ২০১৩ ০৯:১৭524234
  • চিন্তা নাই আদতে কিছুই হবে না।
  • siki | 132.*.*.* | ২৪ মে ২০১৩ ০৯:৪২524235
  • এই সময় রীতিমত অবাক করছে রোজ, নিয়ম করে।
  • bb | 127.*.*.* | ২৪ মে ২০১৩ ১০:৫৬524236
  • এই সময়ের আসলরূপ বেরিয়ে পড়ছে এখন।
  • cb | 99.*.*.* | ২৪ মে ২০১৩ ১১:৩০524237
  • "তিনি এ-ও জানান, চ্যানেলের কর্মীদের আদালতে একটি মামলা আছে। সেটি ওঁরা তুলে নেবেন বলে জানিয়েছেন। " - আরে এই মামলাটা তো ছিল সুদীপ্ত সেন আর কার একটার বিরুদ্ধে, সেইটা তোলার জন্য চ্যানেল অধিগ্রহণ করতে হচ্ছে নাকি?

    এ তো শালা ওপেন নোংরামি চলছে। তুই জনগণের টাকা নষ্ট করছিস কর, আবার ক্রিমিনালের বিরুদ্ধে মামলাও উঠিয়ে নিচ্ছিস!!!!

    সিবিআই না হলে কিন্তু জাস্ট কিচ্ছু হবে না
  • j | 230.*.*.* | ২৪ মে ২০১৩ ১২:৩২524240
  • এই তারা নিউজটা কুঘোকে গিফট করা হবে বলে শোনা যাচ্ছে

    তবে মুন্নার জামিনের বিরোধিতা না করা, দুমাস পরেও সুদীপ্ত গুপ্ত হত্যারহস্যের একইঞ্চি অগ্রগতি না হওয়া, পুলিশ তদন্তকে সুদীপ্ত সেনের সাটিফিকেট দেওয়া এসব সত্বেও জনমানসে সেরকম কোন ব্যাপকতর প্রতিক্রিয়া চোখে পড়ছে না

    তাইলে সব ঠিকই আছে মনে হয় .... চলুক শালা এইরকম
  • potke | 132.*.*.* | ২৪ মে ২০১৩ ১২:৪৬524241
  • ঠিক তো আছেই-people get the leader they deserve অধীর-সুব্রত আসবে এরপর--চলুক এরকম
  • চান্দু মিঁঞা | 71.*.*.* | ২৪ মে ২০১৩ ১২:৪৮524242
  • জনতার কোন মন নাই ওসবে আজকাল কারু কিছু যায় আসেনা। সারদা কান্ডে যারা টাকা খুইয়েছেন সে কটা ভোটও স্যুইং করলে হয়!
  • siki | 132.*.*.* | ০৩ জুন ২০১৩ ১৮:০৫524245
  • হাত নয়, শুনলাম আঙুল কেটে নিয়েছে।
  • quark | 24.*.*.* | ০৩ জুন ২০১৩ ১৮:২৫524246
  • সত্যি!এরা এত বাড়িয়ে বলে না!
  • ranjan roy | 24.*.*.* | ০৪ জুন ২০১৩ ০০:১৮524247
  • এই ছবিতে এবং টিভি চ্যানেলের ফুটেজে হামিদার রক্তমাখা হাত দেখা যাচ্ছে। নিউজে কাটার চেষ্টা লেখা হয়েছে। ছুরির আঘাত স্পষ্ট।
  • PT | 213.*.*.* | ০৪ জুন ২০১৩ ১০:০৫524248
  • "ভাঙাবেড়ায় গ্রামবাসীরা পুলিশকে আক্রমণ করেছিল, তাদের হাতে অস্ত্র ছিল। "
    http://www.anandabazar.com/4med1.html

    কারা যেন দাবি করছিল যে পুলিশ নিরস্ত্র গ্রামবাসীদের ওপরে গুলি চালিয়েছিল?
  • MR | 81.*.*.* | ০৯ জুন ২০১৩ ০৫:১৭524249
  • সব রেপ কি সমান?না!যেমন অরুন্ধতী রয় বলেছিল - যে এক্টি আমেরিকান কিড আর এক ইরাকি কিডের মূল্য সমান নয়। আমার সাথী সবাই, মানে সব্বাই - জয় গোস্বামী, সন্ধা মুখুজ্যে, শ্রীরাধা, আরো যেন কারা সবাই এগ্রি করবে।
    nishhttp://www.anandabazar.com/9south1.htmlchai
  • PT | 213.*.*.* | ০৯ জুন ২০১৩ ০৮:৫৮524251
  • আজকাল বারাসতের ধর্ষণ-করে-হত্যা, সাংবাদিক নিধনের চেষ্টা সব গুরুর প্রতিবাদীদের গা-সওয়া হয়ে গেছে বলে মনে হচ্ছে!!
  • :q! | 127.*.*.* | ০৯ জুন ২০১৩ ১১:০৩524252
  • http://ebela.in/details/8168-3535234.html

    সিকি মনে হয় এইটার কথাই বলছিলে? তা গত দু বছরের হিসেব দেখলে এ আর নতুন কী? আরো হবে। এক দিক থেকে ভালোই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন