এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 127.*.*.* | ০৯ জুন ২০১৩ ১১:১১524253
  • এখুনি আবার রঞ্জনদা আর কল্লোলদা আসবেন বলবেন প্রসেনজিৎ বসুকে তাড়ানো বা সৈফউদ্দিনকে সরিয়ে সিপিএম ও একই কাজ করে্ছে, আর তারপর নকুদের লিষ্টি আসবে - আপিলা-চাপিলায় কে কি বলেছেন - আবার সেই চক্র .....
  • MR | 81.*.*.* | ০৯ জুন ২০১৩ ২২:০০524255
  • রাজমিস্ত্রিদের মেয়ে ধর্ষিত হয়ে মরলে কি এলো গেলো?
    তারপর যদি আবার ধর্ষকরা সংখ্যালঘুর কার্ড পেশ করে তাহলে তো হয়েই গেলো!
  • কল্লোল | 116.*.*.* | ১০ জুন ২০১৩ ১১:২৬524256
  • আজ বিকাল ৩টে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে জমায়েৎ - বারাসত ধর্ষণের প্রতিবাদে।
    যে যে পারবে চলে এসো।
    একটু দেরি হয়ে গেলো, তবু।
  • aranya | 154.*.*.* | ১০ জুন ২০১৩ ২১:২৩524257
  • বারাসাত বারবার খবরে, ফর দ্য রঙ রিজন, পশ্চিমবঙ্গে মেয়েদের সম্মান, নিরাপত্তা বেশী এমন একটা ধারণা ছিল এককালে..
  • aranya | 154.*.*.* | ১০ জুন ২০১৩ ২১:৫৮524258
  • 'কমিশনের এক মুখপাত্র এ দিন বলেন, ২০০৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ৭ হাজার প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি। সে বারে কমিশন কোনও ব্যবস্থা নিতে পারেনি। এ বার ৯টি জেলার ক্ষেত্রেই সংখ্যাটা ৩,৬০৭-এ পৌঁছে গিয়েছে। এ বারেও তারা ব্যবস্থা নিতে পারবে কি না তা নিয়ে সংশয়ে কমিশন। ' - আবাপ থেকে।

    ২০০৩-এর সংখ্যা সহজেই ছাপিয়ে যাবে মনে হয় :-(
  • aranya | 154.*.*.* | ১০ জুন ২০১৩ ২২:৩৯524259
  • 'স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তখনই রাজারহাট থানার পুলিশকে ফোন করে খবর দেওয়া হয়, কিন্তু ও প্রান্ত থেকে দায়সারা ভাবে বলা হয়, ‘দেখছি’। '

    ..'পুলিশে প্রথম ফোন যাওয়ার তিন ঘণ্টা পরে, রাত ১১টা নাগাদ বারাসত থানার অন্তর্গত আমিনপুর তদন্তকেন্দ্র থেকে পুলিশের একটি দল এলাকায় পৌঁছায়। '

    ..'পরে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও স্বীকার করেন, এলাকায় নোংরা কাজকর্ম বেশ কিছু দিন ধরেই চলছিল, মহিলাদের অপমান করা হত। কিন্তু পুলিশ-প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি কেন? মন্ত্রী অবশ্য এই প্রশ্ন এড়িয়ে যান।'

    - গত কালের আবাপ থেকে, বারাসতের ধর্ষণ প্রসঙ্গে। পুলিশ, প্রশাসক সবার তুলনাহীন কর্তব্যপরায়ণতার নিদর্শন। কিছু বলার নেই।
    তবে এবার অন্তত আর সাজানো ঘটনা বলা যাবে না।
  • PT | 213.*.*.* | ১০ জুন ২০১৩ ২৩:৪৯524260
  • "সাজানো ঘটনা" বলা গেল না বোধহয় হাওড়ার ফলাফল আর আসন্ন পঞ্চায়েত ভোটের কারণে। তবে আসানসোলের নিহত সিপিএমের প্রাক্তন বিধায়্ক "নারী পাচারের সঙ্গে যুক্ত" ছিলেন সেটা মুকুল রায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন!!
  • কৃশানু | 213.*.*.* | ১০ জুন ২০১৩ ২৩:৫৯524262
  • 'সাজানো ঘটনা' বলা আবার যায় নি কোথায়? বিধায়কের প্রথম কথাই ছিল - আমরা জানি, এটা সিপিয়েম করেছে।
    প্রসঙ্গ উঠলো বলে বললাম, এই ঘটনা নিয়ে আমার কথা বলতে ইচ্ছে করছে না।
    আর আবাপানন্দ বলছে বটে, মানুষ রাজনীতি-র উর্ধে উঠে প্রতিবাদ করছেন ইত্যাদি, কই, তা তো নয়। শাসকদলের বিধায়ক ও সাংসদের কথা পছন্দ হয় নি, তাই আপত্তি জানিয়েছেন। রমলা চক্রবর্তী, পরে সূর্যকান্ত মিশ্র, সবাই তো পৌছতে পেরেছেন।
  • ন্যাড়া | 132.*.*.* | ১৫ জুন ২০১৩ ১২:৪০524263
  • বারাসাতের ঘটনার পরে বুজীদের ব্যাপারে আমি পিটিবাবুর সঙ্গে একমত হয়েছি। কমপ্লিটলি গুড-ফর-নাথিং সোল্ড আউট নিনকমপুফস।
  • ranjan roy | 24.*.*.* | ১৫ জুন ২০১৩ ১৬:০৫524264
  • ন্যড়ার সঙ্গে একমত। তবে শঙ্খ ঘোষ, কৌশিক সেনের মত ব্যতিক্রমীরাও আছেন। আছেন মীরাতুন নাহার, সমীর আইচ ও শাশ্বতী ঘোষেরা।
  • PT | 213.*.*.* | ১৫ জুন ২০১৩ ২০:৩৮524265
  • মানে পরোক্ষে পিটির সঙ্গেও একমত!!-ওয়াও!!

    তবে শঙ্খ ঘোষ আর কৌশিকের নাম একদমে উচ্চারণ না করাই ভাল। কৌশিক কেমন যেন জোর করে প্রমাণ করার চেষ্টা করে যে সে সিপিএমের সমর্থক নয়।
  • ranjan roy | 24.*.*.* | ১৫ জুন ২০১৩ ২১:৩৮524266
  • ধেত্তেরি পিটি! পরোক্ষে কেন হবে? প্রত্যক্ষে আপনার আগের বক্তব্যের সমর্থক। ঃ))))
    ন্যাড়াকে বললাম এইজন্যে যে ন্যাড়া যে গালটা দিলো আমিও তাই উচ্চারণ করছি বঙ্গবিভীষণদের জন্যে।
    কিন্তু কৌশিক আর শংখ ঘোষকে নিয়ে চুলচেরা বিচার নাই করলেন। মূল কথা হচ্ছে ও তো বঙ্গবিভীষন হয় নি।ওঁর ম্যাকবেথ দেখলাম। চমৎকার ভাবে মূল টেক্স্ট এর বাইরে গিয়ে আজকের আলুচাষীদের আত্মহত্যা ও পরিবর্তন না হওয়াকে ধরেছে। নাটকের শেষে এর প্রাসংগিকতা নিয়েও বক্তব্য রেখেছে।
  • কৃশানু | 213.*.*.* | ১৫ জুন ২০১৩ ২২:০২524267
  • ছোট্ট দুটো কথা বলে নিই। ওই আলুচাষী-ফলিডল-আত্মহত্যা অংশটা বাকি নাটকের সাথে মেলে নি।
    বরং সমকালীন করে তুলবার প্রয়াসে নাটকের একেবারে শেষে যে ট্যুইস্টটা ছিল, সেটাই যথেষ্ট।
    রাজা আসে রাজা যায়, লাল জামা গায়- নীল জামা গায়! জামা কাপড়ের রঙ বদলায়, দিন বদলায় না।
  • ranjan roy | 24.*.*.* | ১৬ জুন ২০১৩ ০২:১০524268
  • কৃশানু,
    একমত। আলুচাষটা সত্যি কপি-পেস্ট গোছের মত লাগছিল।
  • PT | 213.*.*.* | ১৬ জুন ২০১৩ ০৭:৫৩524269
  • ম্যাকবেথকে কি সমকালিন করার প্রয়োজন হয়?
  • কৃশানু | 213.*.*.* | ১৬ জুন ২০১৩ ১১:০৬524270
  • পিটিদা - আপনি মনে হয় দেখেছেন নাটকটা। যে শেষ দু-মিনিট সংযোজন করা হয়েছে মূল স্ক্রিপ্ট এর বাইরে গিয়ে, সেটাই নাটকটাকে আলাদা জীবন দিয়ে দিয়েছে। আমার মতে। রাজরোষও বোধ হয় ওই শেষ দুমিনিট এর জন্য।
    প্রয়োজন এর কথা আলাদা।
  • PT | 213.*.*.* | ১৬ জুন ২০১৩ ১২:১০524271
  • না আমি কৌশিকের নাটকটা দেখিনি। কিন্তু প্রশ্নটা কেন জানিনা মথায় এল। ভাব্ছিলাম যে তাজমহল বা মোনালিসাকে সমকালিন করার প্রয়োজন আছে কিনা!!
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৬ জুন ২০১৩ ১৩:৪৬524273
  • এ রাজ্যে রাজনৈতিক ক্ষমতা কোনও দলেরই নেই আর। মারামারি গুলো সব ওয়ান-আপ-ম্যান-শিপ।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৬ জুন ২০১৩ ১৩:৪৮524274
  • রাইটার্সে বসলেই কী আর ক্ষমতা হয়?
  • :q! | 131.*.*.* | ১৭ জুন ২০১৩ ১৩:৩২524276
  • আর অভিজিৎ চক্রবর্তী...ইনি যে কী জিনিস...
  • SG | 134.*.*.* | ১৭ জুন ২০১৩ ১৩:৪৫524277
  • এই অভিজিত চক্রবর্তী কি B E college এর ইলেকট্রিকাল এর প্রফ
  • :q! | 131.*.*.* | ১৭ জুন ২০১৩ ১৩:৫০524278
  • হুঁ, তিনিই।
  • j | 230.*.*.* | ১৭ জুন ২০১৩ ১৮:২৮524279
  • মারজিৎএর থেকে বড় টিএমছি ক্যাডার বোধহয় এখন হরিশ চাটুজ্জে স্ট্রীটেও নেই
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৭ জুন ২০১৩ ১৯:০৫524280
  • কেন, রিটেলে এফডিআই নিয়ে সবচেয়ে পরিষ্কার লিখেছিলেন বলে মারজিত খারাপ?
  • PT | 213.*.*.* | ১৭ জুন ২০১৩ ১৯:২০524281
  • ২০১১-র ভোটের আগের দুবছরের সুগত মারজিৎ আর পরে বিভিন্ন কমিটিতে বসা সুগত মারজিৎ-এর অর্থ্নীতি চিন্তার মধ্যে একটা তারতম্য আছে। যেটা অভিরূপ সরকারের লেখাতে আরও প্রকট ভাবে চোখে পড়ে। এটা কমিটিতে বসার জন্য সাময়িক না তাঁদের মতামত সত্যিই বদলেছে সেটা এই সরকার ক্ষমতা থেকে গেলে বোঝা যাবে।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৮ জুন ২০১৩ ০০:২২524282
  • 'অর্থনীতি চিন্তা' বলতে কী বোঝাচ্ছেন জাই না। একটা তথ্য দিয়ে যাই।

    At the IGIDR Silver Jubilee International Conference on Development: Successes and Challenges, December 2-3 2012, Prof Sugata Marjit presented a paper: 'Finite Change: Implications for Trade Theory, Policy and Development'.
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৮ জুন ২০১৩ ০০:২৭524284
  • *অর্থনীতি চিন্তার মধ্যে তারতম্য বলতে কী বোঝাচ্ছেন জানি না।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৮ জুন ২০১৩ ০১:২৪524285
  • সে যাই হোক, জেইউ-তে এইসব নতুন ব্যাবস্থা করার কোনও মানে হচ্ছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন