এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rivu | 78.*.*.* | ১৮ জুন ২০১৩ ০১:৩২524286
  • এই সরকারের সব চিন্তা জেইউ বা প্রেসি নিয়ে কেন? অন্য তত নামকরা নয় কলেজ ইউনিভার্সিটি গুলোর কথা কে ভাববে?

    মাধ্যমিক এর রেজাল্ট বেরোনোর পর অবাপীয় জিজ্ঞাসার (কলকাতা র রেজাল্ট নিয়ে কি ভাবছেন) উত্তরে ব্রাত্য বসু বলেছিলেন শুধু কলকাতা নিয়ে ভাবব কেন? কর্মক্ষেত্রে তার তো কোনো লক্ষণ দেখতে পাইনা।
  • PT | 213.*.*.* | ১৮ জুন ২০১৩ ১১:০৮524288
  • সুগত আর অভিরূপ মমতার সান্নিধ্যে আসার আগে বেশ কড়া কড়া নিবন্ধ লিখতেন মুক্ত অর্থনীতির পক্ষে সওয়াল করে। এখন দুজনেই কেমন যেন ভিজে মুড়ির মত মিইয়ে গিয়েছেন। তিনোমুলি-বামপন্থী অভিরূপকে তো আবাপ পরিত্যাগ করেছে -আর সুগতর এদানিনের লেখা পত্তর কেমন যেন "বেণী ভিজাব না" স্টাইলের-পড়ে মনে হয় মমতার আরো নিকটে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৮ জুন ২০১৩ ১২:০৩524289
  • PT

    এবারের পঃবঃ বাজেট নিয়ে সুগতর লেখাটা মুক্ত অর্থনীতির পক্ষেই সওয়াল। হয় পড়েন নি, নয়তো বোঝেন নি। কিছু মনে করবেন না, এটুকু বলতে বাধ্য হলাম।
  • ঐশিক | 132.*.*.* | ১৮ জুন ২০১৩ ১২:০৫524290
  • http://zeenews.india.com/bengali/kolkata/dictanarioy-of-mamata-banerjee_14088.html

    দুবছরের সরকার। পরিবর্তনের পালে হাওয়া লাগিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দাবি করেন ১০০ শতাংশ কাজ করে ফেলেছেন। সেটা বিতর্কিত বিষয় হতে পারে। তবে তাঁর এ অবধি মন্ত্যবে বাংলা ভাষার পরিবর্তন কিছুটা হলেও হয়েছে তা হরফ করে বলা যায়। মুখ্যমন্ত্রী কখনো সাংবাদিক বৈঠকে কখনো জনসভায় যেসব বক্তৃতা রেখেছেন তা থেকে কিছু উক্তি তুলে ধরা হল। তিনি কখনো মজা করে, কখনো রেগে বা সন্দহের চোখে এমন কিছু কথা বলছেন যা সব মহলে বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিতর্কিত বিষয়গুলি বেশ কিছু অক্ষর দিয়ে চেনা যেতে পারে, এই যেমন ধরুন `এ` ফর অ্যাপেল, `বি` ফর ব্যাট-এর জায়গা এখন মমতাক্ষরের নতুন শব্দ....ক থেকে চন্দ্রবিন্দু অবধি বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর ভাষণ---

    ক১- কার্টুনকাণ্ড। ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌতুক চিত্র শেয়ার করে গ্রেফতার হন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। কম্পিউটার থেকে বেশ কয়েকজনকে একটি ব্যাঙ্গচিত্র ফরোয়ার্ড

    করেছিলেন৷ এই অপরাধে এমন সাজা পেতে হল অধ্যাপককে যা এই বিতর্কে গোটা দেশ তোলপাড় হয়ে ওঠে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে শিরোনাম হল, মমতা রাজে ব্যঙ্গচিত্র নিষিদ্ধ।

    ক২-কলকাতা। কলকাতাকে লন্ডন বানাব। এমন কথাই বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণ, মিনি মহাকরণের ক্ষমতা থেকেও শহরের বিভিন্ন রাস্তার হাল খারাপ, অল্প বৃষ্টিতেও জল জমছে।

    খ- খাই খাই- খাই খাই পার্টি `(সিপিএমকে দেওয়া বিশেষণ)। সবমসয় বলেন না, তবে যে মিটিং মিছিলে লোক কম থাকে তখনই বিরোধী দলকে নিয়ে এমন কথা বলেন।

    গ- গুডি গুডি পলিটিসিয়ান। ভাল মানুষের ভান বোঝাতে মাঝে মাঝেই বলে থাকেন।
    ঘ- ঘটনা- সব সাজানো ঘটনা- পার্ক স্ট্রীট ধর্ষণ কাণ্ডের পর বললেন
    'সাজানো ঘটনা' শব্দটি পরিবর্তন সরকারের কাছে খুব পরিচিত শব্দ। যে কোনও ঘটনাকে লঘু করে দেখার জন্যই এই কথাগুলো বারবার শোনা যায়।

    চ- "চাবকানো উচিত"। এটি কী স্নেহের শাসন না অহেতুক মাথা গরম বলা খুব মুশকিল। বইমেলায় গাড়ির জন্য অধৈর্য্য হয়ে দাঁড়িয়ে থাকার পর উত্তেজিত হয়ে পুলিশকে বললেন, "আপনাদের ধরে চাবকানো উচিত"।

    ছ- ছোট। মহেশতলার আগুন লেগে বহু মানুষ ঘর ছাড়া ও গৃহহীন হওয়ার পর বললেন এটা `ছোট` আগুন।

    জ- জনসংখ্যা। জনসংখ্যা বাড়ছে, তাই ধর্ষণও বাড়ছে। বিধানসভায় বিরোধী বিধায়কদের উদ্দেশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বললেনন, ‘আপনারা বলছেন ধর্ষণ বাড়ছে, জনসংখ্যাও তো বাড়ছে। বিধান রায়ের সময়ে যে লোকসংখ্যা ছিল এখন কি আর তা আছে? গাড়ি, পরিকাঠামো, শপিং মল সবই বাড়ছে। ছেলেমেয়েরাও আধুনিক হচ্ছে, সেটা অবশ্য আমি ওয়েলকাম করি।’

    ঝ- ঝুট-"দেশে লুঠ চলছে, ঝুট চলছে।" সোনিয়া গান্ধী তাঁকে গুরুত্ব না দেওয়ায় ফেসবুকে লিখলেন এই কথা। প্রশ্ন হল তাহলে তিনি এতগুলো বছর একসঙ্গে ছিলেন কেন?

    ট-টোটাল। টোটালটাই শেষ করে দিয়েছে। বিরোধীদেরকে একহাত নিলে এই বলে থাকেন।

    ঠ- ঠিক।`ঠিক আছে, সব ঠিক আছে`। হলদিয়ায় এবিজি কাণ্ডে রাজ্য যখন বিতর্কে উত্তাল তখন মমতা বললেন, "ঠিক আছে, হলদিয়ায় সব ঠিক আছে।"

    ড- ডাক। ফেডারাল ফ্রন্টের ডাক। দিল্লি দখলের স্বপ্নে ফেডারাল ফ্রন্টের ডাক দিলেন। নীতীশ, বিজুরা সাড়াও দিলেন। তবে এখন আর সেভাবে ডাকে সাড়া দিচ্ছেন না কেউ। ক মাস আগে রাষ্ট্রপতি নির্বাচনে আনা অনাস্থা প্রস্তাবে হার মানতে হয় মমতাকে। পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কোনও নেতারা পাশে থাকে নি।

    ঢ- ঢাল। চাপে পড়লেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু ঢাল আছে। এই যেমন ক দিন আগে সারদা কাণ্ডে যখন তিনি খুব চাপে তখন বললেন, "আমি চোর, মুকুল চোর, কুণাল চোর, তোমরা সব সাধু!!!" আবার যখন চ্যানেলে দেখানো হল সারদা সাম্রাজ্যের মালিক সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর দলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কাউন্সিলাররা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, কিংবা সরাসরি আর্থিক লেনেদেন জড়িত। তখন বললেন, ওসব চ্যানেল দেখবেন না। এটা অবশ্য আগেও বলতেন।
    ত- তানিয়া ভরদ্বাজ। প্রশ্ন পছন্দ না হওয়ায় একটি বেসরকারি টিভি শো থেকে ছেড়ে বেরিয়ে গেলেন। প্রশ্নটা করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তানিয়া ভরদ্বাজ। অনুষ্ঠানে দাঁড়িয়েই মমতা বলেছিলেন, তানিয়া মাওবাদীদের লোক, সিপিএমের ক্যাডার। এমনকী অনুষ্ঠানস্থলেই গোয়েন্দা কর্মকর্তারা প্রশ্নকারী ছাত্রছাত্রীদের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছিলেন।

    থ- থোড়বড়ি খাঁড়া। সব করে দিয়েছি, সব শেষ, ওরা কিছু করেনি এসব কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। থোড়বড়ি কথা শুনতে এখন আর মমতার সভায় ইদানিং লোক হচ্ছে না।

    দ- দিল্লি। "আমিও দিল্লিতে দশ লাখ লোক আনতে পারি, কালই সিপিএমকে দেখিয়ে দিতে পারি"। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় এসএফআই-এর বিক্ষোভের পরে এই কথা বলেন। মমতার

    এই কথা বলা পরদিনই রাজ্যের বিভিন্ন অংশে সিপিআইএম-এর পার্টি অফিস ভাঙচুর হয়।

    ধ- ধমক। পছন্দ না হলেই ধমক দেন। এই যেমন কামদুনিতে গিয়ে করলেন। গ্রামের মেয়েকে হারানোর দুঃখ থেকে রাজ্যের প্রধানকে মনের কথা জানাতে গিয়ে এক মহিলা তাঁর ধমক খেলেন। মমতা বললেন, চোপ...তুমি সিপিআইএমের লোক...

    ভ- ভোট। ভোটের আগে কোকিল কুহু কুহু ডাকে (বাংলার রাহুল গান্ধীর ভোট প্রচার প্রসঙ্গে)

    ম১- মদ খাবে, মা উচ্ছের রস (তরুণদের মতিগতি নিয়ে মতামত)/
    ম২- মিডিয়াফোবিয়া। সাংবাদিক বৈঠক হোক বা জনসভা মুখ্যমন্ত্রী মিডিয়াকে সবসময় একহাত নেন। তিনি ঠিক করে দেন কোন চ্যানেল দেখবেন আর কোনটা দেখবেন না।

    য- যা গেছে তা গেছে। সারদায় টাকা রেখে সর্বহারা মানুষদের বললেন, যা গেছে তা যাক। এই বিতর্কিত কথাটার বিরুদ্ধে গান বাঁধলেন তাঁর দলের সাংসদও।

    র- রাফ এ্যান্ড টাফ। পাহাড় সফরে মমতার সামনে গোর্খাল্যান্ডের বিক্ষোভ জানান পাহাড়বাসীরা। সেই প্রসঙ্গে এই কথা বলেন 'আমি রাফ এ্যান্ড টাফ'।

    ল- লোবা। লোবায় পুলিসের গুলি চালানো নিয়ে বললেন একেবারেই স্থানীয় স্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের কাছে কোনও খবর ছিল না। এমনকী, ওখানে আমাদের পঞ্চায়েতও জানত না। নন্দীগ্রামের সময় অবশ্য একদম অন্য কথা বলেছিলেন।

    ব-বেঙ্গল লিডস। বেঙ্গল লিডস-এ জাপানের এক প্রতিনিধিকে ডেকে বললেন, হ্যালো মাই জাপানি ফ্রেন্ড।

    স- স্যাটাস্যাট ফ্যাটাফ্যাট। কাজের গতি বোঝাতে এমন কথা বলেন। সিঙ্গুরে জমি ফেরত দেওয়া প্রসঙ্গে এই কথাটা প্রথম বলেছিলেন। ফলটা সবার জানা।

    শ-শিলাদিত্য চৌধুরি। বেলপাহাডি়র সভায় দাঁড়িয়ে গ্রামের ছেলে শিলাদিত্য কিছু প্রশ্ন করেছিলেন। মুখ্যমন্ত্রী কিছু না বুঝেই বললেন, ও মাওবাদী ওকে ধরো। এরপর সভাস্থল থেকে শিলাদিত্য জেলে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকদিন জেলও খাটেন শিলাদিত্য।

    ষ-ষড়যন্ত্র। এই কথাটা খুব বলেন। ইদানিং আরও বেশি বলছেন। সারাদা কাণ্ডের পর সাংবাদিক সম্মেলনে এই কথাটা যখন বললেন, তাঁর মন্ত্রীসভারই এক সদস্য মাথায় হাত দিলেন।

    মানে কী! কুণাল ঘোষরাও তো আর সিপিআইএম-এর সাংসদ নন, তাহলে এই ষড়যন্ত্রটা কার। তবে ষড়যন্ত্র কথাটায় সবচেয়ে বড় বিপদে পড়েছিলেন জ্ঞানেশ্বরী কাণ্ডের পর।

    স- সাজানো ঘটনা। বিপদে পড়লেই বলেন।

    হ- হ্যালো মিস্টার প্যাটন ট্যাঙ্ক। বেঙ্গল বিল্ডস-এর স্বাগত ভাষণে প্যাটন ট্যাঙ্কের মালিক তথা শিল্পপতি সঞ্জয় বুধিয়ার প্রতি) বাদ গেল ঙ, ষ, ঞ, ণ, ড়, ঢ়। এগুলো দিয়ে বাংলা শব্দ গড়া বেশ মুশকিল।
    তাই আরও কিছু-
    দশ বছর কুম্ভকর্ণের ঘুম ঘুমোও- বামেদের চুপ থাকতে বললেন।
  • PT | 213.*.*.* | ১৮ জুন ২০১৩ ১২:১৮524291
  • সুগত মুক্ত অর্থ্নীতি পরিত্যাগ করেছেন একথা বলিলি তো-লিখেছি যে "ভিজে মুড়ির মত মিইয়ে" গিয়েছেন। তুলনাটা সুগতর বিভিন্ন কমিটিতে বসার ৩/৪ বছর আগের লেখাগুলোর (বা টিভিচক্রে আলোচনার) সঙ্গে।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৮ জুন ২০১৩ ১২:১৯524292
  • মেইনস্ট্রীম অর্থনীতির মধ্যে আইডিওলজির লড়াই ছিল নন-ইকনমিস্টরা তার কতটা বোঝে? অতি সামান্য ভাসা ভাসা বোঝে, বিশেষ কেয়ারও করে না। history of economic thought কে ডিস্টর্ট করেছে ফ্রীডম্যানের কড়া রাজনৈতিক অবস্থান। মার্কসকে নিয়ে ভাবনার কিছু নেই। আসল ক্ষতি এঁয়ারাই করেন। পলিসি চিন্তার দৈন্যের পেছনেও বহুলাংশে দায়ী মেইনস্ট্রীম অর্থনীতির মধ্যেকার 'প্রচার'।
  • সুগত | 69.*.*.* | ১৮ জুন ২০১৩ ১২:৩৩524293
  • 'পেছনেও দায়ী?' ম্যাক্সিদাদা আপনি অতি জঘন্য বাংলা ভাষা লেখেন।
  • PT | 213.*.*.* | ১৮ জুন ২০১৩ ১২:৩৭524295
  • অর্থনীতি আমার বিষয় নয় - খুব যে বুঝি তাও নয়। তবে কাগজ যে নিবন্ধগুলো ছাপায় তা আমার মত নির্বোধদের জন্যই। অভিরূপের ডিগবাজিটা খুব পরিষ্কার বুঝতে পেরেছি - সুগতরটা প্রচ্ছন্ন মনে হয়। এখন কমিটির মাথায় থাকার চাইতে কোন বিশেষ অর্থনীতিতে বিশ্বাস রাখা-কোনটা বেশী জরুরী সেতো এক ব্যক্তির সিদ্ধান্ত। কমিটি একবার হাতছাড়া হলে আবার পাওয়া মুশকিল কিন্তু কোন অর্থনৈতিক দর্শনে সাময়িক বিশ্বাস হারিয়ে আবার ফিরে তো সব সময়েই আসা যায়!!
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৮ জুন ২০১৩ ১২:৫৫524296
  • (অভিরূপ, সুগত) 'অর্থনৈতিক দর্শন' দিয়ে ব্র্যান্ডেড ছিলেন না। এখন যদি ব্র্যান্ডেড হয়ে থাকেন তাহলে সেটা তাঁদের পক্ষে দুর্ভাগ্যজনক।
  • PT | 213.*.*.* | ১৮ জুন ২০১৩ ১৩:১৯524297
  • তাই?
    আমি তো যত আলোচনা শুনেছি সবেতেই এঁরা মনমোহন-মন্টেকিয় মুক্ত অর্থনীতির চর্চা করতেন। বামেদের অর্থনীতিতে সরকারি নাক-গলানো অব্স্থানের তীব্র নিন্দা করতেন। আরও কি কি যেন করতেন-যার জন্য অভিরূপ আবাপ-র স্নেহধন্য ছিলেন। কমিটিতে বসার পরে এক-আধটি নিবন্ধ লেখেন যা কিনা মমতার বক্তৃতার লেখ্য অবতার ছিল এবং তা থেকে বেশ বাম-বাম গন্ধও বেরোচ্ছিল। সেই কারণেই কিনা এখন আবাপ-তে তাঁর লেখা আর দেখিনা। অবিশ্যি এঁরা কেউই অমিত মিত্রর চাইতে বেশী মুক্ত অর্থনীতির সমর্থক ছিলেন না। অমিত মিত্র যখন আধা-খ্যঁচড়া অর্থনীতির সঙ্গে দু-বছর মানিয়ে নিয়েছেন, তখন এঁরা দুজনও ফিট করে যাবেন।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৮ জুন ২০১৩ ১৩:৩২524298
  • আশির দশকে মন্টেক এলেন। সেই অবধি আমাদের দেশে অর্থনীতি বিষয়টাই দুভাগে ভাগ হয়ে গেল। মন্টেকিয় ও বাম। বাম মানেই অ্যান্টি মন্টেক, তাই না?
  • /^$/d | 131.*.*.* | ১৮ জুন ২০১৩ ১৩:৩৯524299
  • তা তো হবেই। আসলে প্রথমে দুটো ক্যাটেগরি হয় - অর্থনীতি এবং মন্টেকনীতি। তারপর অর্থনীতির মধ্যে বাকি সব ভাগটাগ ইত্যাদি। কাজেই...
  • PT | 213.*.*.* | ১৮ জুন ২০১৩ ১৩:৫০524300
  • অর্থনীতির কি হল জানিনা, তবে অভিরূপ-সুগত যে বামেদের তুলোধোনা করতেন সেটা বুঝতাম।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৮ জুন ২০১৩ ১৩:৫১524301
  • এসব বিষয়ে বলবার আমি কেউ নই। My credentials are not good. হাজারবার ডিগবাজি খেয়েছি।
  • PT | 213.*.*.* | ১৯ জুন ২০১৩ ১৩:১৩524302
  • গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ পুরোদমে চলিতেছে!!

    Mamata Banerjee's goons silence an entire village

    On Tuesday, a rough-talking lungi-clad man, who identified himself as gram sabhapati Goutam Naskar, arrived at Tumpa's doorstep along with seven-eight musclemen and threatened her parents, demanding that she apologize publicly for "insulting our beloved chief minister".

    http://timesofindia.indiatimes.com/india/Mamata-Banerjees-goons-silence-an-entire-village/articleshow/20656681.cms
  • /^$/d | 131.*.*.* | ১৯ জুন ২০১৩ ১৩:১৮524304
  • শুধুই কোয়েনসিডেন্স? মনে হয় না। দুটো টইয়ের পোস্ট কোরিলেট করার চেষ্টা করছি;-)
  • j | 230.*.*.* | ২০ জুন ২০১৩ ০৯:২২524306
  • প্রয়াত মেয়েটির বাড়ির সামনেই খিচুড়িভোগ , ফিষ্টি -নাচানাচির ব্যব্স্থা করেছেন এলাকার বিধায়ক তথা সল্টলেক পৌরসভার ডেপুটি চেয়ারম্যান সব্যসচী দত্ত

    http://bangla.ganashakti.co.in/shownews.php?w=1116&h=801&year=2013&month=6&date=20&page=1&dpn=324177
  • PT | 213.*.*.* | ২০ জুন ২০১৩ ০৯:৫৬524308
  • "....সবাইকে জ্ঞান দিচ্ছেন, মুখ্যমন্ত্রী নাকি সব কিছু, ধর্ষণ করেছে।.......আমি নাকি ধর্ষণ করতে গেছি, বুঝুন! তাও যদি আমি একটা ছেলে হতাম!........."

    এটি একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের ভাষা। সেই রাজ্যে থাকি ভাবতে শিহরিত হচ্ছি।

    http://www.anandabazar.com/20pgn1.html
  • শ্রী সদা | 132.*.*.* | ২০ জুন ২০১৩ ০৯:৫৭524309
  • নির্লজ্জতার হাইট পুরো। মালটাকে খিচুড়ির সঙ্গে এক হাঁড়িতে সেদ্ধ করে দেওয়া উচিত।
  • কৃশানু | 177.*.*.* | ২০ জুন ২০১৩ ১০:২৩524310
  • নির্লজ্জতা ছেড়ে দিলাম। কী ভাবে পাহারা বসানো হলো সেটাই দেখার। কোনো ছোট খাটো ছাত্র-যুব-মহিলা সংগঠন এর পর আর ঢুকতেই পারবে না। বড় সংগঠন গেলেই মারামারি হবে।
  • j | 230.*.*.* | ২০ জুন ২০১৩ ১০:৩৮524311
  • আরে নেত্রী নিজেই সব্যসাচীকে অনেক ছাপিয়ে গেছেন

    http://www.ebela.in/details/8513-144541140.html

    গতকাল মাওবাদী এবং পরোক্ষে নোনাডাঙার আন্দোলনের সমর্থকদের কলকাতার বাড়ি ঘেরাও করতে বললেন মুখ্যমন্ত্রী !!!

    রাজ্য আইনসভা প্রধানের এইরকম ওপেন থ্রেট সত্ত্বেও হাইকোর্ট সুয়ো মোটো কেস করবে না ?
  • PM | 233.*.*.* | ২০ জুন ২০১৩ ১০:৫৭524312
  • কেনো ? এই তো সাব-অল্টার্ন ভাষা। এই ভাষতে ভাপত্তি জানানো অগনতান্ত্রিক তো বটেই, শহুরে এলিটদের চাপিয়ে দেওয়া শালীনতার উদাহরন।

    কলকাতায় অন্ততঃ মেয়েরা অসুরক্ষিত তা মানছি না। রন্জনদা কদিন আগেও লিখেছেন যে ওনার বাড়ির মহিলারা রোজ চাকুরী সুত্রে বাইরে বেড়োন - আর তাঁরা নিরপত্তার অভাব মোটেই বোধ করেন না। কলকাতায় থাকার অভিজ্ঞতার ভিত্তিতে রন্জনদা মোটেই মনে করেন না যে মেয়েরা এখানে অসুরক্ষিত আগের চেয়ে। ( লেখটা খুঁজে পেলাম না, চেষ্টা করেও)

    আমি যেহেতু মাওবাদী, আদীবাসী ইত্যদি বিষয়ে রন্জন্দার আঁখো দেখা হাল বিশ্বাস করি, কলকাতায় মেয়েদের সুরক্ষার ব্যাপারেও ওনার মতামতকে অগ্রাহ্য করার হেতু দেখি না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে আলাদা হলেও এক্ষেত্রে আমি রন্জন্দার রায়্কেই অগ্রধিকার দেবো।
  • PT | 213.*.*.* | ২০ জুন ২০১৩ ১১:৩১524313
  • "সাব-অল্টার্ন" ভাষাকে যারা এতদিন তোল্লাই দিয়েছে আশা করি এবার তারা "সাব-অল্টার্ন" কায়দার প্রশসনকেও মেনে নেবে। সেই আঁদ্রে বেতে না কি নাম যেন, এদানিনের ঘটনা প্রসঙ্গে সেই ভদ্দরলোকের মতামত শোনার অপেক্ষাতে আছি।
  • | 24.*.*.* | ২০ জুন ২০১৩ ১৩:৪৪524314
  • পিএম,

    রঞ্জনদার মুখে হঠাৎ 'আগের চেয়ে' শব্দটা বসিয়ে দিলেন কেন???
    ওটা তো শকিং টইয়ে যে বিকট ধারণাটার প্রচার চলছিল যে মেয়েদের মন দিয়ে যতদিন সম্ভব বাচ্চা পেড়ে যাওয়া উচিৎ আর বাইরে নিরাপত্তার অভাব কাজেই ঘরে থাকা উচিৎ সেই প্রসঙ্গে বলা। সেখানে আগের চেয়ে, পরের চেয়ে, অমুক, তসুক কিস্যু ছিল না।
    তাহলে এটা থেকে কি সিদ্ধান্ত করব যে আপনিও মনে করেন মেয়েদের বাড়ীতেই থাকা উচিৎ? তাহলে আর এইসব লিখছেন কেন? সরাসরি লিখুন মেয়েরা কেউ স্কুলে কলেজে বাইরে কোনও কাজে, বেড়াতে, সিনেমায় না বেরোলেই নিরাপদ থাকবে।
  • rivu | 78.*.*.* | ২০ জুন ২০১৩ ১৪:৩৩524315
  • একটা "আগের চেয়ে" পুরো বক্তব্যটাকেই পাল্টে দিল।
  • siki | 132.*.*.* | ২০ জুন ২০১৩ ১৫:১২524317
  • আরে রঞ্জনদা "আগের চেয়ে" বলেছিল কিনা সেটা আগে খুঁজে বের করা হোক! আগেই পিএমকে বকার কী হল?

    কোথায় সেই অজ্জিনাল পোস্তো?
  • dukhe | 212.*.*.* | ২০ জুন ২০১৩ ১৫:৩৭524318
  • কে মরেছে কবে নেই
    তোয়াক্কা কিছুরই
    বর্ষায় চড়িভাতি
    ফুটবল ও খিচুড়ি

    খিচুড়িতে মেশে যদি
    চিতাপোড়া মাংস
    শোন মেয়ে, ছাই হবে
    এই যদুবংশ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন