এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ৩০ নভেম্বর ২০১৫ ১৮:০৪665718
  • কল্লোলদা
    এই লিংটা আগেও দিয়েছিলাম। এটা নিয়ে তুমি আগেও বস্ত্রহরণ করেছিলে। আর সবটাই সিধুর কথা এখানে। যাকে নিয়ে কথা হচ্ছে তিনি তো নিজেকে ডিফেন্ড করার অবস্থায় নেই। আর সিধুর কোন কোন কথা তুমি বিশ্বাস কর আর কোনটা করনা সেই তালিকাটা দিয়ে দিও।

    তবে ভেবে দেখ যে এইরকম একটা দলের হয়ে তুমি ভোটে লড়েছিলে!!!

    কিন্তু আপততঃ ইস্যুটা ছিল যে সকলে ক্ষমা চায় কিনা।
  • কল্লোল | 125.*.*.* | ৩০ নভেম্বর ২০১৫ ২০:৩০665719
  • পিটি।
    ঐ যে বল্লুম, সিধুর কথা অবিশ্বেস করার পথ তো তুমি মেরেই রেখেচো।
    "I want to be clear on this: I think the Emergency was perfect. But the excesses were bad and nobody could stop it." - একথাটি তো তুমিও বিশ্বেস করচো।
    তার উপর লিংটি তোমারই দেওয়া। তার অন্য কথাটি তবে অবিশ্বেস করি কি যুক্তিতে???
    আমরা তো ত্যাকুন অ্যাতো জান্তুম না। তকোন তো মরিচঝাঁপি পোজ্জোন্তো বিশ্বেস হয়নিকো। তাই ১৯৭৭ থে ১৯৮২ পোজ্জোন্তো ছিপুয়েমরে ছাপোর্টিয়েছিলুম।
    সবই ছেলিম ছিনড্রম।
  • কল্লোল | 125.*.*.* | ৩০ নভেম্বর ২০১৫ ২০:৩৩665720
  • ভবিচ্ছতে অ্যামোন লিং দেওয়ার আগে ভালো করে পইড়ে লিও হে। নইলে তোমারে রেনিগেড বইলে দেবে তোমার প্যারের পাট্টি।
  • PT | 213.*.*.* | ৩০ নভেম্বর ২০১৫ ২২:৪২665721
  • I want to be clear on this: I think the Emergency was perfect. But the excesses were bad and nobody could stop it." কথাটি সিদ্ধার্থ নিজের কৃতকর্মের ব্যাপারে বলছেন। আর কল্লোলদা তুমি যেগুলো কোট করছ সেগুলো তিনি অন্যান্যদের সম্পর্কে বলছেন যার সত্যাসত্য যাচাই করার কোন উপায় নেই।

    মার্কসবাদে বিশ্বাস হারানোর পরেও চারুবাবুর ফেলে যাওয়া মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রটি কি এখনো পুরোদমে কাজ করে চলেছে? নাঃ এর চাইতে বেশী ছেলেমানুষী এর আগে দেখিনি। কিন্তু গোলপোস্টটা আর সরিও না।

    আসল ইস্যুটা হল সকলে ক্ষমা চায়্না। নাকি তোমার কাছে আমাদের না জানা কোন গোপন তথ্য আছে যে সিদ্ধার্থ জরুরী অবস্থার জন্য ক্ষমা চেয়েছেন?
    তোমার তো সিদ্ধার্থকে ডিফেন্ড করার কোন দায় নেই!!??
  • কল্লোল | 111.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ০৭:৪৯665722
  • ক্ষমা চাওয়া না চাওয়া চলুক না। আমি তো তা আটকাইনি।
    তবে কি সিধু বন্ধু জ্যোতিবন্ধুকে কথা দিয়েছিলো, জরুরী অবস্থায় কলকাতায় কোন গ্রেপ্তার হবে না। উনি তো বাড়াবাড়ি পছন্দ করতেন না। এই আর কি।
  • PT | 213.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ০৮:৪৯665723
  • সিদ্ধার্থকে তুমি বেশী বিশ্বাস কর এ তোমার ব্যক্তিগত বা রাজনৈতিক অবস্থান। তা নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু এই "সিধু বন্ধু জ্যোতিবন্ধু"-র নেতৃত্বে তুমি নির্বাচনে নেমেছিলে ভাবতেই কেমন যেন লাগছে।
  • কল্লোল | 111.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ০৯:১৯665724
  • পিটি। একটা জিনিস পরিস্কার, তুমি কোন পোস্ট পুরো পড়ো না। আমি তো আগেই লিখেছি -
    "আমরা তো ত্যাকুন অ্যাতো জান্তুম না। তকোন তো মরিচঝাঁপি পোজ্জোন্তো বিশ্বেস হয়নিকো। তাই ১৯৭৭ থে ১৯৮২ পোজ্জোন্তো ছিপুয়েমরে ছাপোর্টিয়েছিলুম।"
    তবে সত্যের খাতিরে বলতেই হবে, এটা জানলেও ছাপোর্টতুম, হয়তো আরও সমালোচনার সাথে। ক্ষমতার রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র হয় না। ১৯৭৭এ ইন্দিরাকে ঠেকাতে জনসঙ্ঘের হাত ধরাও ঠিক ছিলো বলে আজও মনে করি।

    "সিদ্ধার্থকে তুমি বেশী বিশ্বাস কর এ তোমার ব্যক্তিগত বা রাজনৈতিক অবস্থান।" - সাক্ষাতকারটি ২রা নভেম্বর ২০০৯। তখন জ্যোতিবাবু ভালো ভাবেই বেঁচে আছেন ও বাম সরকার সহ সিপিএম বেশ রমরম করে চলছে। কেউই কিন্তু Jyoti Basu rang me up and said, “Manu (Ray’s pet name), all lies. You said nobody would be arrested. But Jyotirmoy has been arrested.” এই কথাটির প্রতিবাদ করেনি। এই হীনি তো আসলে মেনে নেওয়ারই লক্ষন। এ তো ন্যায়্শাস্ত্রই বলে।
    তো, দেখা যাচ্ছে সেসময় ছিপিয়েমও সিদ্ধার্থকে বিশ্বাসই করেছিলো, এ বিষয়ে চুপ করে থেকে।
    মানু-গনা ফেরেন্ডত্ব ঝিংকাবাদ।
  • জ্যান্তো খোরাক মাইরি | 192.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৮665725
  • চারুবাবুর ফেলে যাওয়া মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র পুরোদমে কাজ করার পরে একজন সিদ্ধার্থকে "বেশি বিশ্বাস করা" রাজনৈতিক অবস্থান বানিয়ে ফেললেন।
  • PT | 213.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:০৫665726
  • বামেদের সম্পর্কে আক্ছার মিথ্যে কথা বলা এবং সেটা উচ্চ্পর্যায়ে পৌঁছে প্রচার করা কংগ্রেসের বহুকালের অব্যেস। সেটা গলাধঃকরণের লোকের অভাব ঘটেনি অবিশ্যি কোনকালেই। তবে সত্যি কথা বেরিয়ে আসতে সময় লাগে। এটি একটি প্রকৃষ্ট উদাহরণঃ
    "গ্রামবাসী আর প্রধানমন্ত্রীর মধ্যে দো-ভাষীর দায়িত্বটি পালন করছিলেন প্রিয়বাবু, এক্কেবারে স্বভাব-সুলভ ভঙ্গিতে। অনেক সময় দেখছিলাম গ্রামবাসীরা যা বলেননি বা বলতেই চাননি, সে সব কথাও দিব্যি তর্জমা করে প্রধানমন্ত্রীর কানে ঢালছিলেন তিনি। বিশেষ করে সিপিএমের অত্যাচারের কাহিনি। পর পর কয়েকটি গ্রামে উপুর্যুপরি একই অভিজ্ঞতা হওয়ার পরে কিঞ্চিত বিরক্ত হয়েই তাঁকে জিজ্ঞেস করলাম, 'প্রিয়দা এটা ঠিক হচ্ছে কি? তুমি তো দেখছি দিব্যি রাতকে দিন বলে চালিয়ে দিচ্ছ প্রধানমন্ত্রীর সামনে।'
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=19133&boxid=17297632

    তবে কল্লোলদার এই "নাজানার আনন্দে" আমি ব্যাপক পুলকিত হলাম!! সেই না জানার আনন্দে এখনো জয়প্রকাশের নেতৃত্বাধীন ইন্দিরা-বিরোধী জোটকে জনসঙ্ঘ নাম দিয়ে বিকৃত প্রচার চালিয়ে যাচ্ছে।

    "জ্যান্ত খোরাক" বোধহয় "কংশাল" শব্দটি শোনেননি.....ওটি চারু মজুমদারের মস্তিষ্ক প্রক্ষালিত বামেদের সিদ্ধার্থের পায়ে আত্মনিবেদনের প্রমাণ। অতিবামেদের সেই আত্মনিবেদনের প্রথাটি সিদ্ধার্থের উত্তরসূরীর আমলে এখনো চালু আছে।
  • ঢং | 15.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:১৫665729
  • সুমন চট্টোর ওপর কি অগাধ বিশ্বাস মাস্টারমোশায়ের। বেদবাক্য মেনে একেরে কোট ওব্দি করে দিলো।
  • প্রিয় ছাত্র | 186.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:১৯665730
  • তোমরা এতো গোল কর্চো কেনে? আমার স্যার যে উদাহরন দিয়েচে সেটি নিউজ নয়, ভিউজ। আমার স্যার কোটেবল কোট দেখলেই কোট করে দেয়। এবার চুপ করে বসো তো বাপু।
  • Stacked auto-encoder | 125.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:২৩665731
  • বলেছিলো সিংঘল, কিন্তু আউটলুক ম্যাগাজিনে লিখেছিলো রাজনাথ সিং - সেলিম সেইটা কোট করেছে, এবং জমাও দিয়েছে।

    কিন্তু কোশ্চেন হল - রাজনাথ কি বলতে পারবে যে সিংঘল ভুল বলেছিলো?
  • কল্লোল | 111.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৩২665732
  • পিটি। যা বলার, লিং দেওয়ার তো তুমিই দিলে ভাইটি।
    আমি কোথায় কি বল্লুম!! বলার মধ্যে বলেছি ত্যাকুন এসব কতা জান্তুম না। তবে জানলেও ১৯৭৭এ ছিপুয়েমরে ছাপোর্টাতুম। কংশালেরা যে ত্যাকুন নব কংগ্রেস করতো, সেটাও ভুলে গেছো। তারা আর ছিপুয়েমরে ছাপোর্টাবে কোংকোয়ে? আমি ও আমার বন্ধুরা যে ১৯৭৭এ ছিপিয়েমরে ছাপোর্টালাম তাতেই প্রমান হয় আমরা কংশাল ছিলাম না।
    এবার "সিদ্ধার্থকে বেশি বিশ্বাস করা"।
    সে তো দেখিয়েই দিলাম।
    তোমার দেওয়া উদাহরণই ধরি। মিথ্যা কথা বললে লোকে প্রতিবাদ করে - "'প্রিয়দা এটা ঠিক হচ্ছে কি? তুমি তো দেখছি দিব্যি রাতকে দিন বলে চালিয়ে দিচ্ছ প্রধানমন্ত্রীর সামনে।"
    সে যদি প্রতিবাদ না করতো, তার মানে দাঁড়াতো প্রিয়র কথা তিনি মেনে নিচ্ছেন। मौनम सम्मति लक्षणम।
    ছিপুয়েম ও জ্যোতি বসু - সিধুবন্ধুর, "Jyoti Basu rang me up and said, “Manu (Ray’s pet name), all lies. You said nobody would be arrested. But Jyotirmoy has been arrested.” এই কথাটির প্রতিবাদ করেনি। मौनम सम्मति लक्षणम।
    এই তো সামান্য ব্যাপার।
    ইন্দিরা বিরোধী জোটেই তো জনসঙ্ঘ ছিলো। সে নিয়ে এই সুতোয় বেশ কিছু কথা হয়ে গেছে, ও তুমি তা মেনেও নিয়েছো।
  • sm | 233.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ১১:০৬665733
  • কি অবস্থা! শেষ টায় সুমন চট্ট কে রেফারেন্স মানতে হচ্ছে।এর চেয়ে বরুন সেনগুপ্ত বেটার ছিল। এ তো দেখি সাংবাদিক দ্বারা প্রক্ষালিত!
  • Barfi! | 188.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ১১:১৯665734
  • না বুঝে এন্তার বকবক করে বলে এদের আজকে এই অবস্থা হয়েছে।

    শুনুন, সুমন চট্টোর কথা চোখ বুজে বিশ্বাস করতে হবে কারন মাস্টারদা ওটা কোট করে দিয়েছে। আর সিধুবাবুর কথা শুধু ওটুকুই বিশ্বাস করতে হবে যেটুকু মাস্টারদা কোট করেছে। ওটা সত্যি কারন মাস্টারদা মনে করে ওটা সত্যি। যেটা কোট করেনি সেটা ডাহা মিথ্যা কারন মাস্টারদা বলেছে ওটা মিথ্যা। সিম্পুল!
  • Arpan | 59.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ১১:২১665735
  • কিন্তু বাজপেয়ী কি "হিন্দু শাসক" ছিলেন না?

    নাকি কোয়ালিশন করে সরকার গড়তে হয়েছিল বলে উহা ছহি হিন্দুত্ব ছিল না?
  • ধুর | 126.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ১৩:০৪665736
  • বাজপেয়ী হিন্দু শাসক হলেন আর কবে? যখন বাবরি মসজিদ ভাঙতে সাহায্য করছিলেন, তখন শাসক ছিলেন না। আর যখন শাসক হলেন, মিনমিন করেই কাটিয়ে দিলেন, একটাও হিন্দুত্বের কবিতা শোনান নি, বরং আসল হিন্দু তো ২০০২ সালে বাজপেয়ীর শাসনকালেই নিজের স্বাক্ষর রেখে গেছিলেন গুজরাতে। কোথায় সেটাকে অ্যাপ্রিশিয়েট করবেন, তা না, বাজপেয়ী গিয়ে সেই হিন্দুকে দু কথা শুনিয়ে এলেন, রাজধর্ম টর্ম কী সব বলে এলেন। এমন শাসককে কি হিন্দু শাসক বলা চলে?
  • PT | 213.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ১৩:১৪665737
  • বোঝা যাচ্ছে যে সিদ্ধার্থকে ডিফেন্ড করার মত বাঙালীর এখনো অভাব ঘটেনি। ধরেই নিলাম সুমনের কথাটা ভিউস। আশা করি অচিরাৎ শ্রীমতি দাসমুন্সী প্রতিবাদ পত্র পাঠাবেন।

    "ইন্দিরা বিরোধী জোটেই তো জনসঙ্ঘ ছিলো"-সেটা আংশিক সত্যি। আরো অনেকেই ছিল যারা অ-জনসঙ্ঘী লোহিয়াপন্থী জয়প্রকাশ না থাকলে ঐ জোটে আসত কিনা কে জানে। কাজেই চারু বাবুর মস্তিষ্ক প্রক্ষালনের ভিত্তিতে ক্রমাগত সিপিএমকে জনসঙ্ঘের সঙ্গে যুক্ত করার চেষ্টা একটা চুড়ান্ত ইতিহাস-বিকৃতি। যারা জানেনা তাদের জন্যেঃ ......the Congress Socialist Party, or (CSP), a left-wing group within the Congress, was formed with Acharya Narendra Deva as President and Narayan as General secretary.

    ইন্দিরা-বিরোধী জোটের নামে বার বার জনসঙ্ঘকে সামনে নিয়ে আসা মানে ইচ্ছে করেই জয়প্রকাশের রাজনীতিকেও অপমান করা হয়। এখন ইতিহাস-বিকৃতি করে মৃত ব্যক্তিদের অবমাননা করা কারো কাছে খুব বৈপ্লবিক মনে হতেই পারে-কি আর করা যাবে।
  • কল্লোল | 111.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ১৮:১৬665739
  • বাংলা ভাষা যে এতো কঠিন জানা ছিলো না।
    আমি লিখলুম - "ইন্দিরা বিরোধী জোটেই তো জনসঙ্ঘ ছিলো"। জোটে-তে মোটা হরফ+তলদাগ+লালরং(মামুউউউউউউউ-মামুউউউউ-মামুউউউউউ - হয় দে, নয় শেষ করে দে)। জোট মানে কি? Alliance এবার Alliance মানে কি? a merging of efforts or interests by persons, families, states, or organizations
    অর্থাৎ বহু ব্যক্তি, পরিবার, রাষ্ট্র অথবা সংগঠনের মিলিত প্রচেষ্টা।
    তাহলে সেখানে জনসঙ্ঘ ছাড়াও অনেকে ছিলো, জনসঙ্ঘও ছিলো এই যেমন আজকের বামফ্রন্ট, সিপিএম ছাড়াও অনেকে আছে, সিপিএমও আছে। আজ বামফ্রন্টের হাত ধরলে যেমন সিপিএমের হাত ধরাও হয়, তেমনি সেদিন ইন্দিরা বিরোধী জোটের হাত ধরলে জনসঙ্ঘের হাত ধরাও হয়। বোঝা গেলো!!! আমি এতে কোন অন্যায় দেখি না।
    এটা এই নিয়ে ৮৫বার বল্লাম। এরপর বলতে হলে গাল দেবো। তাতে মনে কিছু কোরো না ভাইটি।

    হ্যাঁ, মানুবন্ধুর কথা। তাকে তো তোমার প্যারের ছিপুয়েমই ডিফেন্ড করেছে মৌন থেকে। ঐ যে - ছিপুয়েম ও জ্যোতি বসু - সিধুবন্ধুর, "Jyoti Basu rang me up and said, “Manu (Ray’s pet name), all lies. You said nobody would be arrested. But Jyotirmoy has been arrested.” এই কথাটির প্রতিবাদ করেনি। मौनम सम्मति लक्षणम।
    এই তো সামান্য ব্যাপার।
    আহা!!!! কষ্ট লাগে। গনা-মানু ফেরেন্ডত্ব ঝিংদাবাদ।
  • PT | 213.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ১৮:৪৮665740
  • আবার সেই আংশিক মিথ্যের চাষ। কাকু-মামু কাউকে ডেকেই কিছু দাগানোর দরকার নেই।

    ইন্দিরার পেঁদানি খেয়ে জনসঙ্ঘীরা হিন্দু রাষ্ট্র শিকেয় তুলে দিয়ে সেকুলার ইন্ডিয়া প্রতিষ্ঠার জন্য জয়প্রকাশের পদপ্রান্তে এসে হাজির হয়েছিল। শুধু তাই নয় নাকে খৎ দিয়ে তারা প্রাক্তন কংগ্রেসী মোরারজী দেশাই-এর বশ্যতা স্বীকার করে নেয়। সেই গোটা সময়েই জনসঙ্ঘীরা তাদের কোন তত্বই খাড়া করার চেষ্টা করেনি। কাজেই in reality বামেরা কোন জনসঙ্ঘীরই হাত ধরেনি। যারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না কিন্তু সরকারে অংশ নেয় তারা কেমন জনসঙ্ঘী?
    এই অতি-সরলীকৃত ও বিকৃত ইতিহাস চর্চা বন্ধ হোক।

    কিন্তু সিদ্ধার্থকে ডিফেন্ড করার জন্য এক্জন সিদ্ধার্থের পুলিশের কাছেই পেঁদানি খাওয়া প্রাক্তন নকশাল ও একদা সিপিএম যে এইরকম আদা-জল খেয়ে লাগবে সেটা বিশ্বাস করা খুব শক্ত। অবিশ্যি চারুবাবুর মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রটি কতটা শক্তিশালী ছিল সেটা এখন বোঝা যাচ্ছে!!
  • কল্লোল | 111.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ১৯:০১665741
  • পিটি - "ইন্দিরার পেঁদানি খেয়ে জনসঙ্ঘীরা হিন্দু রাষ্ট্র শিকেয় তুলে দিয়ে সেকুলার ইন্ডিয়া প্রতিষ্ঠার জন্য জয়প্রকাশের পদপ্রান্তে এসে হাজির হয়েছিল। শুধু তাই নয় নাকে খৎ দিয়ে তারা প্রাক্তন কংগ্রেসী মোরারজী দেশাই-এর বশ্যতা স্বীকার করে নেয়। সেই গোটা সময়েই জনসঙ্ঘীরা তাদের কোন তত্বই খাড়া করার চেষ্টা করেনি। কাজেই ইন রেঅলিত্য বামেরা কোন জনসঙ্ঘীরই হাত ধরেনি। যারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না কিন্তু সরকারে অংশ নেয় তারা কেমন জনসঙ্ঘী?"
    এসব কোথায় পাওয়া গেলো? এতো বড় উপন্যাস নামিয়ে ফেল্লে ভাই!!!
    ছিপুয়েম জনসঙ্ঘীদের হাত ধল্লো তো। ইন্দিরা হঠানোর জন্য।

    আমি তো মানুবন্ধুরে ডিফেন্ড করি নাই, ছিপুয়েম আর গনাবন্ধু তারে ডিফেন্ড কল্লো নীরব থেকে। আমি এর মোধ্যে এলুম কোদ্দিয়ে????
  • PT | 213.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৮665742
  • জোর করে ইতিহাস ভোলার ও ভোলানোর চেষ্টা করছ কল্লোলদা। যা লিখেছি তার কোনটাই গপ্প-কথা নয়। ১৯৭৭-এ জনসঙ্ঘীরা, মানে যারা মোরারজীর মন্ত্রীসভার অংশ ছিল, তারা কতবার হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার দাবী জানিয়েছে সেটা একবার জানিও।
    যখন জন্সঙ্ঘীরা মাথাচাড়া দেয়, তখন "with most Janata leaders demanding that Atal Bihari Vajpayee and Lal Krishna Advani choose between staying in government and being members of the RSS. Both Vajpayee and Advani as well as other members of the former BJS opted to remain members of the RSS and consequently resigned from their posts and from the party."
    অর্থাৎ কিনা জনতা পার্টির মধ্যে থাকাকালীন এরা হিন্দুত্ব নিয়ে কিছু করতে পারেনি।
    অর্থাৎ কিনা সিপিএম জনসঙ্ঘের হাত ধরেনি।

    সিপিএমকে গাল দেবে দাও কিন্তু তার জন্যে এত বিকৃত ইতিহাস চর্চার কি প্রয়োজন?
  • কল্লোল | 111.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ২১:০২665743
  • বিজেপিটি হে - ঐ তোমার কথাই রইলো।
    with most Janata leaders demanding that Atal Bihari Vajpayee and Lal Krishna Advani choose between staying in government and being members of the RSS. Both Vajpayee and Advani as well as other members of the former BJS opted to remain members of the RSS and consequently resigned from their posts and from the party."
    অপটেড টু রিমেইন মেম্বারস অফ দ্য আরএসএস - এই ইংরাজি বাক্যটির বাংলা কি দাঁড়ায়? আরএসএসের সদস্য থাকতেই পছন্দ করলেন। অর্থাৎ তারা আরসেসেসের সদস্য ছিলেন এবং জনতা ও আরএসএসের মধ্যে আরএসএসকেই পছন্দ করলেন। জেপির ইন্দিরা বিরোধী জোট ও পরবর্তীকালে জনতা পার্টিতে থাকাকালীনও তারা আরএসএসের সদস্যই ছিলেন। তোমার উদ্ধৃতিটি সেটাই প্রমাণ করে। তা, সেসময় বুঝি আরএসএস হিন্দুত্ব ছেড়ে মার্ক্সবাদের চচ্চা কত্তো??? এবার হয়তো তাও-ও বলবে!!!
    আরে ভাই, ছিপুয়েম ইন্দিরা হঠাতে জনসঙ্ঘ তথা আরএসএসের হাত ধরেছিলো - এ ইতিহাসকে মুছবে কি করে?
    তবে, আজও মনে করি সেটা ছিপুয়েম ঠিকই করেছিলো।

    আর হ্যাঁ, মানুবন্ধুর কথাটা তাহলে ঠিকই ছিলো!! কি বলো?
    "Jyoti Basu rang me up and said, “Manu (Ray’s pet name), all lies. You said nobody would be arrested. But Jyotirmoy has been arrested.” এমন কত্থার প্রতিবাদ না করে নীরব থেকে তাকে মেনে নেওয়াই তো - मौनम सम्मति लक्षणम।
    গনা-মানুতে বোঝাপড়া ভালো-ই ছিলো।
    আহা - য়ে দোস্তি হম নহী তোড়েঙ্গে। মানু মোটোর সাইকেল চালায়, গনা মাউথর্গান বাজায়। কি দিশ্য মাইরী।
  • T | 212.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ২২:১০665744
  • কিছু মনে করবেন না কল্লোলদা, কিন্তু না বলে পারছি না যে, আপনার এই বিজেপি সিপিএম ভাই ভাই কেসটা ঠিক দাঁড়াচ্ছে না। সিপিয়েম রাস্তায় নামছে ঠিকই কিন্তু তা বলে আপনার অ্যাত ভয়ের কিছু নেই যে চাট্টি উটকো থিয়োরী মার্কেটে ভাসাবার চেষ্টা করবেন। পাত্থ মুকুজ্যে ওসব বললে মানা যায়। সামনের ইলেকশনে সিপিয়েম খুব কিছু ফাইট দিতে পারবে না। মুলো পার্টি ঠিকই ক্ষমতায় থাকবে। রিল্যাক্স।
  • কল্লোল | 111.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ২২:২৪665745
  • টি।
    আমার মুলো, ছিপুয়েম, চাড্ডি নিয়ে কোন দায় নেই।
    সিপিএম ইন্দিরাকে হঠাতে জনসঙ্ঘ/আরএসএসের হাত ধরেছিলো এবং ঐ পরিস্থিতিতে সেটা ঠিক কাজ ছিলো বলে আমি মনে করি। সেই ইতিহাসকে অস্বীকার করার মরিয়া চেষ্টা দেখলে বেশ আমোদ হয়।
    এই আর কি।
    আর জরুরী অবস্থার সময় জ্যোতি-সিদ্ধার্থ আঁতাত তো হয়েইছিলো। সেসময় সব বিরোধী নেতারাই জেলে। সিপিএমের এক জ্যোতির্ময় বসু আর রাজদেও গোয়ালা ছাড়া আর সবাই বহাল তবিয়তে ছিলেন। খ্যাল করবেন, আমি নেতাদের কথা বলছি, কর্মীদের কথা নয়।
  • sm | 233.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ২২:৪০665746
  • http://epaper.ebela.in/details/28950-17350620.html
    বুদ্ধিজীবির বুদ্ধি! সরকারের সঙ্গে গোঁসা করতে নেই।
    যা খুশি ওরা বলে বলুক,
    ওদের কথায় কি আসে যায়।
  • PT | 213.*.*.* | ০১ ডিসেম্বর ২০১৫ ২৩:০১665747
  • বাক্যের আদ্দেক পড়ে বাক্যের মানে করতে নেই কল্লোলদা। তাহলে গোল্লা পেতে হয়। পুরোটা আবার পড়। তার পরে মানে করো। "Vajpayee and Advani as well as other members of the former BJS opted to remain members of the RSS and consequently resigned from their posts and from the party."
    অর্থাৎ কিনা জনসঙ্ঘী মাথাচাড়া দিতেই পার্টি আর দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন দুজনেই। অর্থাৎ কিনা যতদিন তারা দলে ছিল ততদিন তারা হিন্দুত্বের চর্চা করতে পারেনি-পারলে তো আর পদত্যাগ করতে হত না!!

    তোমার ইতিহাস বিকৃতির অভিপ্রায় তোমাকে ক্রমাগত আরো যুক্তিহীনতার দিকে ঠেলে দিচ্ছে। নাহলে জরুরী অবস্থার সময়ে "জ্যোতি-সিদ্ধার্থ আঁতাত"-এর খোয়াব দেখছ!! সেই আঁতাতকারীর নেতৃত্বে ভোটে দাঁড়িয়েছিলে? আর সেসব গপ্প পরে জেনেছিলে এইসব শাক-চাপা-মাছের পচা গন্ধ ছ্ড়ানো গপ্প আর কতদিন চালাবে?
  • কল্লোল | 111.*.*.* | ০২ ডিসেম্বর ২০১৫ ০৬:০৩665748
  • আমার যা বলার আগের পোস্টেই বলে দিয়েছি।
    বাজপেয়ী, আডবানী সহ অন্যান্য প্রাক্তন জনসঙ্ঘীরা কোনদিনই আরএসেস ছাড়ে নি। তারা ইন্দিরা বিরোধী জেপি জোটের সময়ও আরএসেস ছিলো, জনতা সরকার গড়ার সময়ও আরেসেস ছিলো।
    এখন তুমি খুঁজে দ্যাখো কোন লিংটিং পাও কিনা যেখানে দেখানো যাবে যে ঐসময় আরেসেস মার্ক্সবাদের চচ্চা কচ্ছিলো।
    তবে আমার মতে ছিপুয়েম কাজটা ঠিকই করেছিলো। ইন্দিরা হঠাতে ইন্দিরা বিরোধী বৃহত্তর জোট সেই সময়ের প্রয়োজন ছিলো।

    আজ যেমন অমন একটা জোট পবতে দরকার মমতা হঠাতে। শিলিগুড়ি যার পথ দেখাচ্ছে। সেই পথে নানান বুদ্ধিজিবীরা জোট বেঁধেছেন গণতন্ত্র বাঁচাতে।

    জরুরী অবস্থায় মানু-গনা গাঁঠছড়া তো তোমার লিংএই পস্টো।
    কতো অভিমানে একজন বলে ওঠে - মানু, সব মিথ্যে !!!
  • PT | 213.*.*.* | ০২ ডিসেম্বর ২০১৫ ০৭:২৫665750
  • "বাজপেয়ী, আডবানী সহ অন্যান্য প্রাক্তন জনসঙ্ঘীরা কোনদিনই আরএসেস ছাড়ে নি" কিন্তু তারা জনতা পার্টিতে থাকাকালীন হিন্দুত্বের চর্চাও করতে পারেনি। পারেনি বলেই তাদের পদত্যাগ করতে হয়। কাজেই ইন্দিরার প্যাঁদানির হাত থেকে বাঁচার জন্য তারা বামমার্গী জয়প্রকাশের পদপ্রান্তে আশ্রয় নিয়েছিল হিন্দুত্ব শিকেয় তুলে রেখে। এই তথ্যটিকে অস্বীকার করার কি প্রয়োজন?

    যে মানুকে তার নিজের দলও ছেঁড়া ন্যাকড়ার মত ছুঁড়ে ফেলে দিয়েছিল তাকে একমাত্র দু-এক পিস প্রাক্তন নক্শাল ছাড়া আর কেই বা ডিফেন্ড করতে পারে? এটা তো এক ব্যক্তির রাজনৈতিক অবস্থান-তার সঙ্গে সত্যাসতের কোন যোগাযোগ নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন