এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ২৯ অক্টোবর ২০১২ ০৯:৩৫556969
  • টিমদা এর থেকে আমাকে ম্যান সিটির সাপোর্টার বললেও এতোটা খারাপ লাগতোনাঃ( এতো টিম থাকতে ম্যানু??? কবে আবার বলবে ইবে সাপোর্টার।

    ডিঃ আমি মোহনবাগান এবং লিভারপুল

    বেলজিয়াম টিমটা তো ভালো হওয়া উচিত। হ্যাজার্ড-ফেলিনি-কোম্পানী
  • গান্ধী | ২৯ অক্টোবর ২০১২ ১১:১৩556970


  • খেলাটা দেখিনি। এই গোলটা কি ইললীগাল? অ্যাগার কিন্তু গোলকীপারকে টাচ করেনি। আমি যদ্দুর জানি এটা গোল হওয়া উচিত ছিল
  • গান্ধী | ২৯ অক্টোবর ২০১২ ১১:১৫556972
  • ভেউঃ( এটা অন্য লিংক পোস্ট হয়ে গেছে

  • Tim | ২৯ অক্টোবর ২০১২ ১১:১৫556971
  • আরে সরি সরি। আসলে গান্ধির মুখে ম্যানিউ শুনেচি কিনা বেশ কবার, সেগুলো যে নিন্দেমন্দ মনে নাই। ঃ-)
    লিভারপুলের খেলায় শেষমেষ কি হলো? সুয়ারেজকে আমার বেশ পছন্দ হয়।
  • গান্ধী | ২৯ অক্টোবর ২০১২ ১১:১৭556973
  • খেলা শুরুর আগে মোয়েস বলেছিল সুয়ারেজ ডাইভ দেওয়া ছাড়া কিছু পারেনাঃ) প্রথম গোলের পর ওর সেলেব্রেশনে ডাইভ মেরেছিলঃ) ২-২ হয়েছে শেষ অব্দি। ৯২ মিনিটে সুয়রেজের আরেকটা জেনু গোল বাতিল করল।
  • গান্ধী | ২৯ অক্টোবর ২০১২ ১২:৩৪556974
  • হেঁ হেঁ এই মারকেটে উমেশদা বলেননি তো ??? আর্সেনালও যে পরিস্কার গোললাইনে দাঁড়িয়ে গোল দিলঃ) এক্ষুনি দেখলাম
  • ঊমেশ | ২৯ অক্টোবর ২০১২ ১৪:১৪556975
  • স্বীকার করে নিচ্ছি, আমাদের শনিবারের গোলটা অফসাইট থেকে।
    কিন্তু কাল ম্যানু কে গালাগালি দিয়েছি রেড কার্ডের জন্যে। টোরেস রেড কার্ড হয় না সেটা ফার্গি-দাদু পর্যন্ত স্বীকার করেছে।
    ঐ রেড কার্ড না হলে চেলসী হারে না।
    আমি টোরেস রেড কার্ডের পর ম্যাচ বন্ধ করে দিয়েছিলাম। পরে শুনলাম লাস্ট গোলটাও নাকি অফসাইটের। কিন্তু সেটা নিয়ে আমি কিছু বলিনি, কারণ আমরাও শনিবার এরকম একটা পেয়েছি বলে।
  • ঊমেশ | ২৯ অক্টোবর ২০১২ ১৪:১৯556976
  • Tim কে,
    গুরু'র পাতাতে সিপিএম বেশী না তৃণ বেশী সেটা এখনো বুঝে উঠিনি।
    কিন্তু গুরু'র পাতা তে যে ম্যানু-হেটার আধিক্য সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।
    আমিও সেই দলে।
  • গান্ধী | ২৯ অক্টোবর ২০১২ ১৪:২৭556977
  • আরে না না মাঝে মাঝে রেফারী ভুল করতেই পারে। রেফারীরাও মানুষ। কিন্তু একই টিমের হয়ে করলেকেমন যেন লাগে

    শুনলাম নাকি ৩১ তারিখের ম্যাচে ওয়েব রেফারীঃ)
  • ঊমেশ | ২৯ অক্টোবর ২০১২ ১৪:৩০556979
  • ওয়েবও তো ম্যানু'র সাপোর্টার।
    ওকে আর ফার্গি-দাদু নিয়ে কার্টুন আছে।
  • stoic | ২৯ অক্টোবর ২০১২ ১৫:৫৬556980
  • মার্ক ক্ল্যাটেনবার্গের যথেচ্ছ ভাবে লাল আর হলুদ কার্ড দেওয়ার রেকর্ড আর বদনাম আছে। এই রেফারিকে বড় ম্যাচ দেয় কেন কে জানে।
    তোরেসের সেকেন্ড হলুদ কার্ড টা যা তা ভুলভাল। আর হের্নান্ডেজের গোল টা অফসাইড।
    তবে গত সীজনের ৩-৩ ড্র এর বদলা হল। ঐ ম্যাচটা আমাদের জেনুইন জেতা ম্যাচ ছিল এবং রেফারিং ডিসিশান আমাদের এগেইন্স্টে গেছিল।
  • Demba Ba | ২৯ অক্টোবর ২০১২ ১৫:৫৮556981
  • ভিডিও কবে থেকে এরম ভাবে পোস্ট হচ্ছে?
  • প্পন | ২৯ অক্টোবর ২০১২ ১৬:০৫556982
  • এই হল হাওয়ার্ড ওয়েবের সেই কুখ্যাত ম্যাচ। স্টৈক বলছেন এইটা ম্যানিউর জেতা ম্যাচ ছিল আর রেফারিং ডিসিশন আপনাদের এগেন্স্টে গেছিল!!!

    http://www.bbc.co.uk/sport/0/football/16779082

    সিজনও ঘুরল না, কীভাবে প্রচারের চাকা ঘুরে গেল। ঃ)
  • Demba Ba | ২৯ অক্টোবর ২০১২ ১৬:০৯556983
  • ওয়েব তো এবারে সেন্ট জেম্‌স পার্কেও যথেচ্ছ ঝুলিয়েছে - সেই ম্যানিউ ম্যাচে।
  • প্পন | ২৯ অক্টোবর ২০১২ ১৬:১৫556986
  • ধুস্‌স্‌স!

  • প্পন | ২৯ অক্টোবর ২০১২ ১৬:১৫556985
  • দেখি ইমেজের লিং দিয়ে...>

    <
  • stoic | ২৯ অক্টোবর ২০১২ ১৬:৩৬556987
  • ঃ))
    এই ম্যাচে ২-২ ফেয়ার রেজাল্ট হত। অবশ্য বলা যায় না, ইভানোভিচ রেড কার্ড পাবার পর আমরা জিতে যেতেও পারতাম।
    তবে রেফারি ছড়িয়েছে, কিসু করার নেই। এখন আবার দেখছি রেসিস্ট ল্যাংগোয়েজ ইউজ করেছে বলে চেলসী কমপ্লেইন করেছে।
  • গান্ধী | ২৯ অক্টোবর ২০১২ ১৭:১৫556988
  • সেই ৩-৩ ম্যাচ !!! যেখানে ২ খানা জঘন্য পেনাল্টী ম্যানু পেয়েছিল!!! সেই ম্যাচে ডিসিশন ম্যানুর এগেইন্স্টে কি করে গেল !! (গালে হাত দিয়ে বসে অবাক হওয়া স্মাইলি)
  • গান্ধী | ৩০ অক্টোবর ২০১২ ১৫:৪৩556990
  • http://www.bbc.co.uk/sport/0/football/20120518

    ক্লাটেনবার্গের প্রোফাইল, এর আগেও ম্যানুর হয়ে দুবার খেলেছে। প্রথমটা মই জানিনা।। পরেরটা মনে আছে। সেই নানির গোল
  • Demba Ba | ৩০ অক্টোবর ২০১২ ১৫:৫০556991
  • ক্ল্যাটেনবার্গ নাকি নিউক্যাসলের ফ্যান, তাই নিউক্যাসলের ম্যাচ ওকে দেওয়া হয়না - আজকের গার্ডিয়ানে লিখেছে। অবিশ্যি লিখেছে লুইজ টেলর - যে কিনা কুণাল ঘোষের গার্ডিয়ান এডিশন (এক নম্বরের ম্যাকেম ফ্যান)।

    http://www.guardian.co.uk/football/2012/oct/29/mark-clattenburg-referee-chelsea-allegations

    তো যে নিউক্যাসল ফ্যান ম্যানিউএর হয়ে খেলে তাকে নিউক্যাসল ফ্যান বলা সম্ভব নয়। কোনোমতেই নয়। সে ব্যাটা কলঙ্ক।
  • stoic | ৩০ অক্টোবর ২০১২ ১৬:২৪556992
  • ক্ল্যাটেনবার্গ কারুর ফ্যান না। যাস্ট ছোড়ু রেফারি। নিউকাসলের ম্যাচ দেওয়া হয় না, মার্সিসাইড ডার্বি দেওয়া হয় না। এবার বোধহয় ম্যান ইউ ম্যাচ ও দেওয়া হবে না। এই ভাবে চলতে থাকলে তো প্রিমিয়ার লীগ থেকেই বাতিল হয়ে যাবে। ভালই হবে।
    ঃ)
  • Demba Ba | ৩০ অক্টোবর ২০১২ ১৬:৪৩556993
  • ছড়ু কোথায় (মানে কাগজে কলমে অন্তত), রীতিমত ফিফার এলিট লিস্টে আছে!
  • quark | ৩০ অক্টোবর ২০১২ ১৬:৪৭556994
  • অত ভালো খেলাটা একা হাতে গেঁজিয়ে দিল ব্যাটা ক্ল্যাটেনবার্গ। জঘন্য!
  • stoic | ৩০ অক্টোবর ২০১২ ১৯:২০556995
  • ছড়ু ইন দ্য সেন্স প্রিভিয়াস হিস্ট্রি আছে। ২০০৭ এ ন-মাসের জন্য সাস্পেন্ডেড হয়েছিল বোধহয়। ডেট আর ডিউরেশান এ ভুল হতে পারে। তবে সাস্পেন্ডেড হয়েছিল।
    ফিফার এলিট লিস্টে আছে, ওলিম্পিক ফাইনাল পেয়েছিল। যদিও সেদিনও ওর রেফারিং ভাল লাগেনি। মেক্সিকো সারা ম্যাচ খুচখাচ ফাইল করে গেছিল যেগুলো ধরেনি। তবে এ ব্যাপারে আমার পার্সোনাল বায়াসের কিছুটা ইনফ্লুয়েন্স থাকলেও থাকতে পারে।
    ;)
  • গান্ধী | ৩১ অক্টোবর ২০১২ ০৯:১৬556996
  • কালকের রিডিং-আর্সেনাল কেউ দেখেছে???
  • Demba Ba | ৩১ অক্টোবর ২০১২ ০৯:৫৯556997
  • উরিশ্লা, উদ্দাম খেলা হয়েছে তো!
  • গান্ধী | ৩১ অক্টোবর ২০১২ ১১:০২556998
  • ইবে র একটা ভালো প্রচেষ্টা। KEB টিভি চালু করতে চলেছে



    তার সাথে একটা বাজে খবর। কাল ইবের ২ জসপাল পারমার আর জসপ্রীত সিং ফুটবলার আর প্রয়াগের ২জন বলদীপ সিং (এ ইন্ডীয়া টিমেও খেলেছে, বেয়ার্ন ম্যাচে ২ন্ড হাফে নেমেছিল) আর একজনের নাম জানিনা, গ্রেফতার হয়েছে ধর্ষণের অভিযোগে।
  • ঊমেশ | ৩১ অক্টোবর ২০১২ ১৩:১১556999
  • আমি হাত তুললাম, আমি কাল ম্যাচ দেখেছি।

    ওয়েঙ্গার আগের দিন বলেছিল "লীগ-কাপ আমাদের লাস্ট প্রায়োরিটি"। তাই আমিও কালকের ম্যাচ দেখাটা লাস্ট প্রায়োরিটি তে রেখে ম্যাচ দেখছিলাম না। শুধু বিবিসি লাইভ আপডেট দেখছিলাম।
    রেডিং প্রথমে ১-০ করলো। তারপর আমাদের আত্মঘাতী স্পেসালিস্ট ২-০ করেদিল। হতে চললো ৩-০, ৪-০। এ কিরে কি হচ্ছে? এই ডিফেন্স নিয়ে আমরা বার্সা কে হারিয়েছিলাম। ফাস্ট হাফ শেষ হলো ৪-১ এ।
    বিবিসি তে অনেক কেউ কেউ তখনো আশা নিয়ে পোস্ট করছে যে আমরা ৫-৪ এ জিতবো।
    আমার মনটা ৪ গোল খেয়ে নরম হয়ে এসেছে।
    ৫০ মিনিট নাগাত ম্যাচ দেখা শুরু করলাম।
    প্রথমে ৪-২, একটু আশার কিরণ। তখন রেডিং পুরো ব্যাক-ফুটে গিয়ে ডিফেন্সিভ খেলছে।
    ৮৯ মিনিটে ৪-৩, তখনো আশা জেগে।
    ৪ মিনিট এক্স্ট্রা টাইম। ৯২ মিনিটে রেডিং প্লেয়ার চেন্জ করে সময় নষ্ট করলো, ৯৪ মিনিটে ভাবছি শেষ বাঁশী বাজবে যে কোনো সময়, তার মাঝে থ্রো-ইন। ভাবছি থ্রো-ইন হলেই খেলা শেষ। আজ আর গ্রেট কামব্যাক হলো না।
    আমার ভাবনা শেষ হবার আগেই গোল।

    তার পর এক্স্ট্রা টাইম, তারপর আমরা ইতিহাসে, আমি একজন তার সাক্ষী।
  • Tim | ৩১ অক্টোবর ২০১২ ১৩:২০557001
  • ইবের উচিত ঐ প্লেয়ারদুটোকে ঘাড় ধরে বের করে দেওয়া। অবশ্যই তার আগে অভিযোগ প্রমাণিত হতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন