এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | ২০ মার্চ ২০১৩ ২৩:২৩582069
  • সে এর পোস্টকে একটা বিরাট হাতের ক।
    আমি এত ভাল করে গুছিয়ে বহ লতে পারতাম না।
    প্রত্যেক ব্যক্তির শরীর (পুরুষ বা নারী) তার নিজস্ব সম্পত্তি। সে সেটা কিভাবে ব্যবহার করবে তা তার একান্ত নিজস্ব মামলা। কেউ( বাবা-মা-জীবনসাথী বা রাষ্ট্র) তা ঠিক করতে পারে না। এই বোধ সঞ্চারিত হওয়া দরকার।
  • pi | ২০ এপ্রিল ২০১৩ ০১:৩৮582072
  • * অ্যাণ্টি-রেপ বিল
  • pi | ২০ এপ্রিল ২০১৩ ০১:৪০582073
  • The bill lays down punishment for police officers who fail to record the initial complaint, known as the first information report, of a woman who alleges she was attacked with acid, assaulted by a man who intended to molest her or “outrage her modesty,” stripped naked or raped. Such officers can receive jail terms of six months to two years.

    আজকের ঘটনার পুলিশের এই শাস্তি হবে তো ?
    আর এই শাস্তিও কম মনে হচ্ছে।
  • Mufazzal | ২৪ এপ্রিল ২০১৩ ১০:২৬582075
  • মৃত্যুদন্ডের কথা না ভেবে বরং যারা ধর্ষণের প্রয়োজনীয়তা অনুভব করে তাদের জন্য সেই জৈবিক মানবিক চাহিদাটুকু পূরণের সুযোগ করে দেয়া অনেক সহজ। কারণ তোমরা যারা মৃত্যুদন্ড দেয়ার কথা ভাবছো তারা তো যৌনতার ক্ষুধা কখনো অনুভব করোনি।
  • sch | ২৪ এপ্রিল ২০১৩ ১২:০১582076
  • "কারণ তোমরা যারা মৃত্যুদন্ড দেয়ার কথা ভাবছো তারা তো যৌনতার ক্ষুধা কখনো অনুভব করোনি।" --- Mufazzal (10:26 am)

    স্যার কি করতে হবে বলুন স্যার ? আপনার হিট ঊঠলে আপনাকে মেয়েছেলে সাপ্লাই দিতে হবে ? ঠিকানা দিন স্যার, পুলিশকে দি -- আমার মনে হচ্ছে আপনি একজন পোটেনশিয়াল রেপিস্ট।
  • Tim | ২৪ এপ্রিল ২০১৩ ১২:০৪582077
  • "ধর্ষণের প্রয়োজনীয়তা" কথাটা এই প্রথম শুনলাম। এরপর হয়ত উপকারিতাও শুনবো।
  • Tim | ২৪ এপ্রিল ২০১৩ ১২:০৫582079
  • ঘটনাচক্রে কালই সন্ধেবেলা "এ টাইম টু কিল" দেখলাম।
  • Kaju | ২৪ এপ্রিল ২০১৩ ১২:০৬582080
  • আসেও মাইরি এক একজন পাবলিক। খুর দুটো দিন মশায় !
  • siki | ২৪ এপ্রিল ২০১৩ ১২:১৪582081
  • এনাকে শুকিয়ে আমসত্ব বানিয়ে ছবির ফ্রেমে সেঁটে রাখা হোক।
  • sch | ২৪ এপ্রিল ২০১৩ ১২:২৫582082
  • আমার খিস্তির স্টকে টান পড়ছে---- ঋদ্ধি বা সিদ্ধার্থ প্লিজ ... আপনারা একটু হেল্প করবেন...?
  • aka | ২৪ এপ্রিল ২০১৩ ১২:৪০582084
  • আরে রোসো রোসো। জৈবিক চাহিদা অনুভব করা মানুষের ধর্ম। মুফাজ্জল যেটা মিস করেছে সুগার কোটিং। ধর্ষণকে লেজিটিমাইজ করে নি, একটু ফ্রি সেক্স ওয়ার্ল্ডের দিকে টিল্টেড।
  • | ২৪ এপ্রিল ২০১৩ ১৩:১৭582085
  • মুফাজ্ঝল্, ধর্ষণের পোয়জনিতা গুলান কন দেহি, আমরা কেতাত্থ হই...|
  • kc | ২৪ এপ্রিল ২০১৩ ১৩:২৩582086
  • ভেবে দেখলাম স্চ এর 12:01 PM এর পোস্টটা যথেষ্ট্রকম পলিটিক্যালি কারেক্ট নয়। 'হিট ঊঠলে আপনাকে মেয়েছেলে সাপ্লাই " টা ঠিক কথা নয়। ঠিক কথা হল 'হিট ঊঠলে আপনাকে আপনার ওরিয়েন্টেশন অনুযায়ী যৌনসঙ্গী সাপ্লাই' করা।
  • siki | ২৪ এপ্রিল ২০১৩ ১৩:২৬582087
  • এমপির ঐ হনুমানটাকে একটাই কোচ্চেন করার ছিল। খুব পুরনো কোচ্চেন।

    পাঁচ বছরের বাচ্চা মেয়েটা কীভাবে প্রভোক করেছিল? কীভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট "ইনভাইট" করেছিল?
  • Ekak | ২৪ এপ্রিল ২০১৩ ১৩:৪৬582090
  • দেখুন, টেকনিকালি স্পীকিং প্রয়োজন ছাড়া কিছু হয়না। সেই হিসেবে ধর্ষণ ও আসে সেট অফ নীডস থেকে। ইটা মেনে নেওয়া মানে নিড তাকে লেজিটিমেসি দেওয়া নয় কিন্তু। আপনার অনেক টাকা। আমার নেই। এখন আমি ডাকাতি বা ছিনতাই এর প্রয়োজনীয়তা অনুভব করতে পারি। আপনি সুন্দরী তার ওপর চলা-বলা-জীবনযাপনে পুরুষতন্ত্রের বিরুদ্ধে স্টেটমেন্ট রাখেন। আমি আপনাকে "শিক্ষা" দেওয়ার জন্যে ধর্ষণ এর প্রয়োজন অনুভব করতে পারি। লাস্ট ও ফুলফিল ও পাওয়ার ও দেখানো হলো।

    এবার ঘটনা হলো সোসাইটি কি আমার প্রয়োজন কে এফর্দ করতে পারে ? পারে না। তাহলে লেজিটিমেসির প্রশ্ন ও আসেনা এবং "প্রয়োজন আছে " এই টা ধরে নিয়ে কোনো ডিসিশন এ যাওয়া যায়না। এই সব বিষয়ে হটাত "অন্য পথে "চিন্তা করে বক্তব্য রাখার আগে একটু ঠান্ডা মাথায় ভেবে নেওয়া ভালো যে সোসাইটির ফান্ডামেন্টাল স্ট্রাকচার এ বিঘ্ন ঘটালে তার প্রভাব নিজের ওপরেও পরবে। আমরা সোসাইটির স্ট্রাকচার মেনে কাওকে উদ্ধার করে দিচ্ছিনা। নিজের স্বার্থেই করছি। দৈত্য যদি রোজ কয়েকটা করে মানুষ খেয়ে শান্ত হয় তাহলে কয়েকজন মানুষ কে রোজ নজরানা হিসেবে দৈত্যের কাছে পাঠানো কোনো সমাধান নয়। এভাবে প্রাচীন সমাজ চলত। দৈত্য তাকে মারা দরকার।
  • x-( | ২৪ এপ্রিল ২০১৩ ১৩:৪৬582088
  • হয়তো আনমনে গুনগুনিয়ে শিলা কি জওয়ানি গাইছিলো,
  • x-( | ২৪ এপ্রিল ২০১৩ ১৩:৪৭582091
  • মানে ঐ আই অ্যাম টু সেক্সি ফর ইয়ু শুনেই ছেলেটা কোথাও চ্যালেঞ্জ অনুভব করে
  • san | ২৪ এপ্রিল ২০১৩ ১৪:৪০582092
  • উনি বোধ হয় সমাজে কিঞ্চিৎ ফ্রি সেক্স আমদানি করতেই বলছেন, রেপ করতে হয়, আমার যা মনে হল ঃ-)
  • san | ২৪ এপ্রিল ২০১৩ ১৪:৪১582093
  • *** ওফ্ফ, রেপ করতে নয়
  • সেন স্যার | ২৮ এপ্রিল ২০১৩ ২২:৪৪582094
  • ধোর মহাই,আপনাদের কোনো কাজ কাম নাই নাকি? সারাদিন বসে বক বক করে যাচ্ছেন।করবেন না কেন, যেমন ন্যাতা তেমন পোজা। এই সব আইন কানুন দিয়ে ধর্ষণ কমাতে পারবেন? পারবেন না?তাহলে কী ভাবে পারবেন?

    অগ্নিবাবু সব বলে দিয়েছেন।

    মাল খাওয়া বন্ধ করুন আর নিরামিষ খাওয়ান,সব ঠিক হয়ে যাবে। বোঁচা বোঁচা নাকের জাপানিগুলো গবেষনা করেছে এই নিয়ে।

    http://www.ndtv.com/article/india/rapes-will-come-down-if-people-shun-meat-alcohol-swami-agnivesh-৩৫৯৮৮৯

    অফুরন্ত সময় আমাদের,এই সব না ভাঁটিয়ে একটু পরীক্ষানিরীক্ষা তো করতে পারেন।
  • rabaahuta | ১২ জুন ২০১৩ ২২:১৩582095
  • মৃত্যুদন্ডের আমিও বিরোধী।

    কিন্তু খুব সহজভাবে উত্তর খুঁজি যদি, কেন, তাহলে একটু ঘেঁটে যাচ্ছে।

    সংশোধনের সুযোগ দেয়না।
    ধরে নিলাম বিচার ব্যাবস্থা ফুল প্রুফ হয়ে গেল, মানে কোন নিরপরাধ ফেঁসে যাচ্ছে না। তাহলে কি, এই বারাসাত কান্ডের অপরাধী 'মানুষ'রা সংশোধনের সুযোগ পাক আমি চাইবো?

    প্রতিহিংসামূলক
    ঠিক। কিন্তু... সংশোধনের সুযোগ পাওয়ার যোগ্য মনে না করলে, ফেলো জীবিত বস্তু হিসেবে তাদের অস্তিত্ত্ব অস্বীকার করলে, নিতান্তই এলিমিনেশন।

    মৃত্যু মানে তো শেষ, যথেষ্ট শাস্তি পেলনা।
    তা ঠিক ... কিন্তু না পেলেই বা কি। এই 'যথেষ্ট' শাস্তি চাওয়াটাও কি একটু প্রতিহিংসা মূলক নয়?

    আর মৃত্যুদন্ড অপরাধ কমাতে সাহজ্য করবে, এরকম কিছুও মনে করিনা। শুধু, যে 'মানুষ' অন্য কোন মানুষের জাস্ট পা ধরে টেনে ছিঁড়ে ফেলতে পারে, তাদের আদৌ এক্সিস্ট করার কি দরকার সেটাই ভাবার চেষ্টা করছি।

    এইসবের উত্তরে তর্কের খাতিরে মৃত্যুদন্ড যৌক্তিক বলে প্রমাণ হয়ে গেলেও আমি বিরোধীই থাকবো, কারন তত্ত্বে যাই হোক, বিচার ব্যবস্থা ফুল প্রুফ নয়, আর একবার মৃত্যুদন্ডের সংস্কৃতি সর্বসম্মতভাবে শুরু হলে আমরা থামতে পারবো না।

    কাজের কাজ তো কিছুই করিনা (আমি শুধু ব্যাক্তি 'আমি'র কথা বলছি, নাহলে এখানে অন্যান্যরা অনেকেই অনেকভাবে সামাজিক দায়বদ্ধতা পালন করেন জানি), এখানেই যত রাগ ঘৃণা তত্ত্বকথা। যারা একটি মানুষকে ধরে স্রেফ ছিঁড়ে ফেলতে পারে, বা দাঙ্গার সময়ের নৃশংশতা গুলি, যুদ্ধকালীন নৃশংশতা গুলি করে, তাদের নির্বিচারে যে ভাবে খুশি মেরে ফেললেই বা কি আসে যায় এইসবই মনে হচ্ছে আরকি।
  • কৃশানু | ১২ জুন ২০১৩ ২২:১৬582096
  • 'একবার মৃত্যুদন্ডের সংস্কৃতি সর্বসম্মতভাবে শুরু হলে আমরা থামতে পারবো না' - শুধু এই পয়েন্টটার জন্যই।
  • আনিকেত | ১৩ জুন ২০১৩ ১৫:৩৬582097
  • আমার এক সহকর্মী দুই ছেলের মা; সেদিন বলছিলেন ‘যা হোক আমার মেয়ে নেই বলে একটা টেনশন থেকে মুক্তি !’ কথাটা শুনে মনে হল আমরা সমস্যার একটা দিক দেখেই সিদ্ধান্ত নিই। আসলে কিন্ত পালাবার পথ নেই, ঘটনাচক্রে মেয়ের মা-বাবা হতে হয়নি বলে আমরা যারা নিজেদের নিশ্চিন্ত মনে করি, তাদের ভুললে চলবে না যে সমাজব্যবস্থা নিরন্তর ধর্ষকের (অপরাধি)জন্ম দেয়, আমরা কিন্ত সেই সমাজেরই অংশ; সেই ধর্ষকও কিন্ত কারুর না কারুর ছেলে কিম্বা ভাই বা স্বামী। সেই ধর্ষক কখনও পরিবারের একজন, কখনও প্রশাসনের একজন। তসলিমা নাসরিন আক্ষেপ করেছেন ধর্ষণ সেইদিন বন্ধ হবে যেদিন পুরুষ ধর্ষণ করা বন্ধ করবে ! কিন্ত সেই দিনের আশায় বসে থেকে আজ শুধু অপরাধির শাস্ত দাবী করলে একদিন মেয়ের বাবা-মা না হয়ে ছেলের বাবা মা হবার জন্যও আক্ষেপ করতে হতে পারে। সেদিন আপনি বা আমি হয়ত ভুক্তভোগীদের দলেই থাকব, তবে উলটো অর্থে, যেমন এখন রাম সিং কি বিমল সর্দার কি আনসার মোল্লার পরিবারের লোকেরা রয়েছেন ! সেদিনও একই রকম কঠিন স্বরে মৃত্যুদন্ডই চাইতে পারবেন তো !
  • arindam | ১৩ জুন ২০১৩ ১৭:১৭582098
  • যার ওপর এই পাশবিক অত্যাচার হ'ল তার বাবা-মায়ের কথাও কিন্তু ভাবতে হবে।
    তখন?
  • রূপঙ্কর সরকার | ১৩ জুন ২০১৩ ১৮:০৩582099
  • ধর্ষণ- ধর্ষণ- ধর্ষণ - কেন আমরা ধর্ষণ নিয়ে আলোচনা করছি। কেন আমরা উইদাউট প্রোভোকেশন গ্রুসাম মার্ডার নিয়ে কথা বলবনা। ধর্ষণ পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব নয়। যে জিনিষ অনাদি অনন্ত কাল ধরে আছে, তা থাকবে। তা ছাড়া বিভিন্ন ক্ষেত্রে ধর্ষণের প্রকৃতি ও স্বরূপ আলাদা। তার শাস্তিও ক্ষেত্র বিশেষে আলাদা হওয়া উচিত। অনুন্নত এলাকায় জাস্ট পছন্দের মানুষকে বিয়ে করার সাধ্য নেই বলে ধর্ষণ হয়। দুটোকে ধরে বিয়ে দিয়ে দিলেই ঝামেলা চুকে যায়। আবার ডাকাতি করতে এসে গ্যাং রেপ করে কিছু লোক তাদের জন্য দশবছরের কারাদন্ডই যথেষ্ঠ। যদিও ধর্ষিতার অপূরণীয় মানসিক ক্ষতি হয়ে যায়।

    কামদুনির ব্যাপারেই তো এই টই বা সূতো আবার খোলা হ'ল? তো কামদুনির টা ধর্ষণ কেন? তাকে একলা পেয়ে টেনে নিয়ে গিয়ে গ্যাঙ রেপ করেছে। যারা করেছে, তারা কি চিনে ফেলবার ভয় পেয়েছিল? না। কারণ তারা ডেসপারেট। বিভিন্ন কাগজের ও অন্যান্য মিডিয়ার খবর পড়লে দেখা যায় এরা প্রায় সুটিয়া টাইপ। এরা ঘোষপাড়ার অনেককেই আগে ধর্ষণ/মলেস্ট করেছে। সত্তরোর্ধ মহিলাও পার পাননি। কিস্যু করতে পারেনি কেউ। তাই ভয়ে মেরে ফেলেছে বলা যাবেনা। আর সেই জন্যই মারা হলে, গলাটিপে মারলেই চলত।

    দিল্লীর মেয়েটিকে তো চিনে ফেলারও ভয় ছিলনা। অনিতা দেওয়ানকে তো ধর্ষণও করা হয়নি।

    এগুলো 'ধর্ষকাম' বা স্যাডিজমের চূড়ান্ত রূপ। এদের ';শাস্তি' দেয়া হয়েছে, কারণ এরা মিউ মিউ করে সাবমিট না করে খানিক ব্যর্থ প্রতিরোধের চেষ্টা করেছিল।

    এই হত্যাকারিদের মেরে ফেলা উচিত ( মৃত্যুদন্ড ফন্ড অনেক জেনারালাইজড টার্ম) কারণ ঃ-
    ১) একটা মেসেজ দেয়া দরকার। আর সেটা ফলাও করে মিডিয়া কভারেজ দেয়াও দরকার
    ২) এদের রিফর্ম করা যেত কিনা সেই ডিবেটে যাব কেন? প্রতিহিংসা? বটেই তো। হিংসাও যেমন ন্যাচরাল, প্রতিহিংসাও ন্যাচরাল। মেয়েটির ভাই দুটোর ক্ষমতা বা সুযোগ থাকলে তারা যা করত, স্টেট তাদের হয়ে তাই করে দেবে। হ্যাঁ এটাই চাহিদা হওয়া উচিত।
    ৩) এবার যদি বলেন, তাহলে তো অন্য ধর্ষিতা বা তাদের বাড়ির লোকও তাই চাইবে। নিক্তির ওজন মেপে তো আর শাস্তি হয়না।
    ৪) তখন আমি বলব, ঠিক বলেছেন। খুব খাঁটি কথা। তাইলে মোমবাতিই একমাত্র সলিউশন। আফটার অল প্যারাফিন ওয়াক্সের বাজারটাতো বাড়বে।
  • Nilabhra | ১৩ জুন ২০১৩ ১৮:৪১582101
  • (Sorry to write it in Roman bengali.... I dont have much time to convert) This is a copy from Facebook Guruchandali post.

    ****

    well...sabai ekta byapare boro golmaal kore felechhe..... sabai.

    aamader Aiin jathesto thik aachhe, ebong sei Aiin e dharshon er abhijukto ke samsamoy fnaashi dewa o hoy na... it's rarest of rare case ( tai jara narom ponthi taader dukkho korar kichhu nei) ar jara choromponthi taader jonyeo aain royechhe...barasat er case ba delhi r case egulo r matra kintu Dhananjay-er motoi... ar shasti oi ek i hobe.

    taahole dharshon er sankhya baarchhe keno ? Actually 2011 r tulonay 2012 te police file onujai dharshon er abhijog baareni... 2013 teo ekhon obdhi eki rakom ratio royechhe. aaro mojaar katha holo, Bharat e dharshon er abhijog er theke USA te dharshon er abhijog er gor onupaat anek beshi .....

    taahole ki dnaaraalo ? ek amra USA r theke better off? naa !!!! amader desh e beshirbhaag abhijog o thanay daayer kora hoy na ba hote dewa hoyna. taai ashol sankhya ta amra konodin o jaanbo na.... ar ekhanei ashol samossya ta lukiye aachhe. ashol samossya te ashar aage ekta byapar taahole poriskar..... barasat er ghatona ba delhi r ghatona ke ashol statistics er bairey aalada pradhanyo dewa jaabe na. ei rajye 2012 shaal e 2045 ta rape case registered hoyechhe....ei 2045 ta case report niye kintu amra alochona kori na.. alochona kori ekta ba duto oti nrishongsho case report niye. kintu bakigulo-o kintu motei gouno noy..... kaaron, baakigulor (ebong je case gulo reported holo na ) kawasaki cause-effect structure ta i ashol kaaron. ek ek kore segulo niche likhchhi

    a) probhabshaali netar aattiyo dharshonkari.... tai case dismiss ba not registered. police pakkhopaatdushto. (police ke ghush khawa/pakkhopaatdushto howa theke biroto korar chesta sarkar er o nei ba police union gulor o nei) borong union gulo aporadhi police ke aral korei abhyosto. ei bhut saraate gele apnake amake politics korte hoy.

    b) dhorshita rakkhonsheel poribesh dwara poribrito. ekhhetre dhorshita r social stigma etoitai boro je se ghotonar prokash er theke baar baar dhorshon o mene nebe. NGO ba government er daayboddhota ekhane anek..kintu gaafiloti asheem.

    c) dhorshitar arthik abosthaa...... artho diye dhorshon o kena jaay.... ba dhorshonkarir golay mala diye dharshon er shaasti nirupan kora ajaana noy. tritiyo bishwe e hoye thakbe.

    d) sabcheye boro golod. bichar byaboshta... ekjon dhorshonkari ke shasti dite, shunaanir pore shunaani laage, taarikh er pore taarikh chole jaay, tobu bidhaan mele na...dhorshon e abhijuktor anekei jaamin peye, baire beriye utpaat shuru kore. ei bichar byabostha diye na criminal thyakano jaabe na kauke insaafi dewa jaabe. We must change it first.

    taar maane law and order, administration, political system sabkichhutei ganDogol royechhe... ei shorsher bhetore bhut chhaaaraate gele, ekdin dharmotolay ba college street e abosthan kore ba knaado knaado golay petition kore laabh nei..... CPIM er bikolpo jodi TMC na hote paare ashun na, aami apni miley notun bikolpo gore tuli? saahosh aachhe?

    ar er jonnye jodi arekta Spring revolution er darkaar hoy, besh toh ! amra aachhi.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন