এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৫608795
  • ইতিহাস বানানোর ৪ মিনিট দুরে।
  • রোবু | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৯608797
  • কনগ্রা :-)
  • ঊমেশ | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৯608796
  • সবাই কোথায়!!!!!!!!!!!!!

    ইবে আজ বাংলা'র ফুটবলে নতুন পালক যোগ করলো।
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৬608798
  • যতক্ষণ একগোলে হারছিলো মনে হচ্ছিলো আজ আর হলোনা।
    আজকেও জেতার কথা। গুরপ্রীত বাজে গোল খাওয়ালো। খেলাটা দেখা গেলনা এই যা দুঃখু।

    যাই হোক হারেনি তাই অনেক। দলে একাধিক পজিটিভ স্ট্রাইকার থাকার এই সুবিধে। ঃ-)
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৭608799
  • ভালো খবর ঃ)
  • + | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৬608800
  • কন্গ্র্যা, সেমিতে বোধহয় কুয়েতের টিম পড়বে।

    তবে ইস্টবেঙ্গল কিচ্ছু খেলতে পারেনি। গুরপ্রীতকে কেন যে খেলায়!! মোগা একটি গোদার খাসিতে পরিণত হয়েছে, গোটা খেলায় অফসাইড ছাড়া দেখাই যায়না। মেহতাব-অর্ণব-ওক্পারা বেশ ভালো খেলল

    আর খেললো জোয়াকিম। ২ন্ড হাফে পাডাং-এর উইলসন না উঠলে চাপ ছিলো।।।
  • cb | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৬608802
  • কঙ্গো, খেলা দেখছিলুম, বিশেষ গঠনমুলক খেলেনি। বাট অসাধারণ অ্যাচিভমেন্ট, এই ভাবেই যেন এগিয়ে যায়
  • potke | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪৪608803
  • কনগ্রা ইবে!

    এমনতে এই টইয়ে দের পাত্তা পাওয়া যায় না ঃ)
  • রোবু | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪৮608804
  • বাপরে, পটকে দার কথা ডি কোড করতে তিনমিনিট লাগলো!!
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৯608805
  • 'Sahni had a chance to put the game to bed but he miscued his shot after Moga did ever so well in heading the ball in his path.

    In the injury time, Chidi got to the byline to send a ball across the face of the ball for Sahni who got far too ahead this time and missed the ball altogether.

    - গোল.কম থেকে। সেশ পর্যায়ে সাহনি তেকাঠি খুঁজে পেলে জিতেও যেতে পারতাম। তবে খেলা ভাল হয় নি বলেই মনে হল। ভাগ্যিস উইলসন মাঠ ছাড়ল
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫০608806
  • সেমি ফাইনাল কাদের সাথে?
  • ঊমেশ | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৫608807
  • সবাই দেখি বলছে, উইলসন মাঠ ছেড়ে গেলো বলে ইবে সুবিধে পেলো।

    কিন্তু এটা তো বলছে না প্রথম ১০ মিনিটের মধ্যে ইবে'র একটা পেনাল্টি পাওয়া উচিত ছিল।
    চিডি কে গোলকিপার বক্সে ফাউল করে, কিন্তু রেফারী পেনাল্টি দেয়নি। ১০ মিনিটে ১-০ হয়ে গেলে, উইলসন-ফুইলসন, ৯০ মিনিট কেন ১৮০ মিনিট মাঠে থাকলেও ম্যাচ বাঁচাতে পারতো না।

    সেমি তে কুয়েতের একটা ক্লাব, "আল-কুয়েত"
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:০২608808
  • কুয়েতের ক্লাব, টাফ হবে। জান লড়িয়ে খেলতে হবে
  • + | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৭608809
  • ১। চিডি ওটা প্লে-অ্যাক্টিং করেছিল, গোলকীপারের সাথে টাচ হয়নি। বল ওর পজেশনে ছিল, ও অ্যাক্টিং না করে এগোলে গোল ফাঁকা ছিল।
    ২। বক্সে সৌমিকের হাতে লাগে বল ৮০মিনিটের মিনিটে, কিন্তু পেনাল্টি দেয়নি।

    @উমেশদা

    ইবে একটা ইতিহাস তৈরী করেছে, কন্গ্র্যাটস। ভালো খেলুক, এ-এফ-সি জিতলে যতই রাগ হোক, ভালো লাগবে। তাবলে সত্যি কথাগুলো মানবে না?

    ২ন্ড হাফে উইলসন থাকলে, যেকোনো সময় গোল হয়ে যেত। আশা করি, খেলাটা দেখেছ, তর্ক করার জন্যই করলে কিছু বলার নেই।

    জোয়াকিম কিন্তু খুব ভালো খেলছে, এটা কোথাও কেউ মেনসন করছেনা।
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৭608810
  • খেলা দেখতে পাই না :-(। যাই হোক, খুবই আনন্দ হয়েচে আজ।
  • ঊমেশ | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:১২608811
  • আমি খেলা দেখিনি।
    আজ এরকম একটা রেজাল্ট হবার পর একটু কলার তো তুলবো-ই।

    kolkatafootbaal.com এ দেখেছিলাম, ওটা সিওর পেনাল্টি হয়, কিন্তু রেফারী দেয়নি। এখন যদি ওরা বায়াসড হয়, তাহলে কি করবো?
  • Tim | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৪608813
  • আবাপ'য় বিশ্বজিৎ ভট্টাচার্য্যও লিখেছেন ওটা পেনাল্টি হয়। আর ওদের পেনাল্টিটার কথা কোথাও দেখলাম না।
    গোল ডট কমে লাইভ কমেন্ট্রিতে লিখছিলো পেডাং প্রচুর ফাউল করছে। ম্যাচ শেষে বোতল আর ইট পড়েছে মাঠে। সেই পরিস্থিতিতে ওদের ঘরের মাঠে পেডাংকে পেনাল্টি দেবেননা রেফারি? কি জানি।
    তবে ইবে ভালো খেলেছে একবারও দাবি করছিনা। সেমিফাইনালে গোহারান হারবে হয়ত।
  • aranya | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৭608814
  • কুয়েতের এই ক্লাব-টা মোবা-কে ৬-০ হারিয়েছে ২০০৯-এ, চার্চিল-কে ৭-১ ২০১০-এ, দুটো ই হোম ম্যাচে।
  • aranya | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৮608815
  • বাস্তব বড় কঠিন, তাও স্বপ্ন দেখতে ইচ্ছে করে
  • Tim | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৭608816
  • যাক ভালো হয়েছে। ছগোলের কম খেলেই চলবে। চান্স আছে। ;-)
  • + | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:১১608817
  • রিপোর্টিং যে কত খেলা দেখে হয় সেটা আর না বললেও চলবে।

    যাই হোক, কুয়েতের এই টিমটা আগেরবারের এ-এফ-সি কাপ চ্যাম্পিয়ন। মোবা-চার্চিলকে আগে হারিয়েছে।। ফলে পরের রাউন্ডটা চাপ হয়ে গেল। তবু সেমিফাইনালই বা মন্দ কি?
  • ঊমেশ | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৪608818
  • আগে থেকে মেনে নেয়া ভালো যে ১ তারিখের খেলাটা পুরোপুরি ডেভিড vs গোলিয়াথ।
    আগের দিন মালদ্বীপের টিম টাকে অ্যাওয়ে ম্যাচে ৭ গোল দিয়েছে।
    তাই জেতার কথা ভাবছি না, যদি অঘটন ঘটে যায়, তাহলে ২২ তারিখের ম্যাচ নিয়ে ভাববো।
    ফুটবলে কি আর অঘটন ঘটে না?
    বার্সা সেল্টিকের কাছে হারে, আমরা বেয়ার্ন কে ওদের ঘরের মাঠে হারিয়েছি। উইগ্যানের কাছে সিটি হেরে যায়।

    আজ সুয়ারেজের কামব্যাক ম্যাচ হতে পারে। ম্যানু'র যা অবস্থা, তাতে আজ লিভারপুল না জিতলে সেটা অঘটন বলবো।
  • + | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩২608819
  • লিভারপুলের কিছু বাজে চাপ আছে আজ।

    ফার্স্ট টিমের ৩ জন ভাইটাল প্লেয়ারের চোট - অ্যাগার, জনসন-কুটিনহো

    সুয়ারেজ ফিরছে, বড় ব্যাপারঃ) আজ জিতব আশা করি। ম্যানু আজ হারলে মোয়েস বাজে চাপে পড়ে যাবে
  • + | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৩608820
  • খারাপ খবর (খারাপ কি ???)

    সুয়োকার চোটটা বাজে, হাঁটুতে। ৫-৬ মাস লাগবে ফিরতে।
  • রোবু | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৭608821
  • এটা বাজে হল :-(
  • + | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫০608822
  • কাল ভালো খেলিয়াও জেতা হলনা। জেরার্ডের ভুলে গোলটা খেয়ে গেলামঃ(
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৮608824
  • সিজনের শুরুতেই এত এত চোট, এদের প্রি সিজন কন্ডিশনিং কেমন হয় কেজানে। লুসিয়ানো, ওডাফা, টোলগে আর এই সুয়োকা। দেখি আর কতজন চোট পায়।

    আর গান্ধিকে, এত আনন্দ করেনা। মোবা ওডাফা যতগুলো ম্যাচ মাঠের বাইরে থাকবে ততগুলো ম্যাচেই হারতে পারে। ইবে বা ইউনাইটেড স্পোর্টস কোন একজনের ওপর অতখানি নির্ভরশীল নয়। ভারতীয় ফুটবলের যা স্ট্যান্ডার্ড, তাতে আইলিগে কিসু তেমন উনিশ বিশ হবেনা।

    আর ইবের কোচটা হেবি খাজা হয়েছে এবার। তাই আমরা রিল্যাক্সড, আই লিগ এমনিতেও হচ্ছেনা। ;-)
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩০608825
  • ইবে এবং তাদের সমর্থক দের আন্তরিক অভিনন্দন বাংলার তথা ভারতের ফুটবলের চেহার একটু হলেও ভালো করর জন্যে।
  • + | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৭608826
  • সত্যি বলতে কি? এত আনন্দ করারও কিছু হয়নি

    এটা তো ইউরোপা কাপের ইক্যুইভ্যালেন্ট। মোবা কিন্তু এ-এফ-সি চ্যাম্পিয়নস লীগের গ্রুপ স্টেজ টপকে ২ন্ড রাউন্ড খেলেছিল এবং হেরেছিল জাপানের জুবিলি আইওতার কাছে, যে কিনা আগেরবারের চ্যাম্পিয়নস লীগের চ্যাম্পিয়ন ছিল।

    তখন মিডিয়াও এত নাচত না।

    যাই হোক, ইবের খেলা এই মরশুমে দেখলে, মাঝমাঠে সুয়োকা ছাড়া কেউ ছিলোনা।

    মোবর মাঝমাঠ খেলছে, গোল দেওয়ার লোক ওডাফা ছাড়া কম, তবু টিমের কন্ডীশন ভালো।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪১608827
  • + কি গান্ধী নাকি?

    দেখো, অতো টেকনিক্যাল কচকচি তে না গিয়ে ও বলছি আন্তর্জাতিক ফুটবল মানেই আমর হারবো সেটা দেশ হিসাবে বা ক্লাব স্তরে। এ টাই দস্তুর।

    তাই মাঝে মাঝে ব্যতিক্রম দেখলে ভালো লাগে। এই আর কী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন