এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ০৮ অক্টোবর ২০১৫ ১৯:৩০646662
  • ক্লোপ ফাইনালি লিভারপুলে।
  • + | ০৯ অক্টোবর ২০১৫ ০৬:৫০646663
  • চেন্নাই বা মুম্বইতে গ্যালারী ফাঁকাই ছিল বেশ। কাল রিসে কিছু খেলল!

    ক্লপ ফাইনালি হল। Next year will be our year
  • + | ০৯ অক্টোবর ২০১৫ ১৪:০২646664
  • ক্লপ - If I like working with a player, He won't be sold

    ২০১৪ র সামারে কেন এলোনা??
  • রোবু | ১১ অক্টোবর ২০১৫ ২০:৫৮646665
  • কতগুলো বাঙালি ছেলে মেয়ে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা নানা ভাষা নানা মত মিলে এই ব্লগটা চালায়। ইউকে তে সেরা দশটি এস্ট্যাব্লিশড ফুটবল ব্লগের মধ্যে এটা পড়ছে। আরেক রাউন্ড ভোটিং আছে।
    লোকজনের নেড়ে ঘেঁটে দেখে ভালো লাগলে এবং সময় থাকলে একটু নীচের লিঙ্কে গিয়ে ভোট দিয়ে আসবেন।
    লিংক: http://www.goaldentimes.org/

    1. Via Twitter: Click this link http://bit.ly/1OOOcLS and simply hit the tweet button. Bingo!
    2. Via website: Click the link http://bit.ly/1uMohJw, fill in your name, email, select ‘Goalden Times’ from ‘Best Established Football Blog’ Category and hit ‘Vote Now’ button. An email will be sent to you after this and please ensure to Click ‘Confirm Your Vote’ in the email. If you do not confirm your vote in email it will not count. Please check your junk folder if you cannot find the email.

    চিরাচরিত ইবে মোবা ব্রাজিল আর্জেন্টিনা বারসেলোনা রিয়েল ম্যানইউ আর্সেনাল এর বাইরেও বাঙালি কিছু ছেলেমেয়ে যে ফুটবল অ্যাজ আ গ্লোবাল গেম হিসেবে দেখছে, কালচারাল ইম্প্যাক্ট তুলে ধরছে, এটা খুবই উল্লেখযোগ্য।

    আমার প্রিয় কিছু লেখাঃ
    http://www.goaldentimes.org/polonia-warsaw-and-world-war-ii-the-war-fo
    ught-on-the-footballing-pitch/
    http://www.goaldentimes.org/homeless-world-cup-changing-lives-through-
    football/
    http://www.goaldentimes.org/aldo-simoncini-the-tragic-hero-of-san-mari
    no/
    http://www.goaldentimes.org/football-conjuring-ability-upon-the-disabl
    ed/
    http://www.goaldentimes.org/overcoming-the-clutches-of-racism-the-paul
    -canoville-story/
  • + | ১২ অক্টোবর ২০১৫ ০৬:৪১646666
  • দু-একটা আর্টিকেল পড়লাম। দারুন

    থ্যান্কু রোবুদা লিংকটার জন্য
  • aranya | ১৩ অক্টোবর ২০১৫ ০৭:৫১646667
  • পেলেকে জিজ্ঞেস করেছে ভারত কবে বিশ্বকাপ জিতবে, ওঃফ :-(

    তাও যদি জিগাত কবে বিশ্বকাপ খেলবে..
  • Tim | ১৩ অক্টোবর ২০১৫ ২২:১০646668
  • রোবু এই সাইটটা খুব ভালো প্রয়াস। আমি ফলো করছি
  • কল্লোল | ১৪ অক্টোবর ২০১৫ ১১:০৯646669
  • পেলের সর্বকালের সেরা বিস্ব একাদশ -
    ইয়াসিন, কাফু, বারোসি, বেকেনবাউয়ার, ক্রুয়েফ, ডি স্তিফানো, মারাদোনা, ডিডি, মেসি, রোনল্ডো(বড়) পেলে।

    রোনাল্ডো(বড়) - মানতে পারলুম না। পেলের মতো স্ট্রইকার থাকতে আরেকটা স্ট্রাইকার চাই না। ওখানে জর্জ বেস্ট আসবে। মেসির জায়গায় ক্রুয়েফ আর ক্রুয়েফের জায়গায় বেকেনবাউয়ার আর বেকেনবাউয়ারের জায়গায় রবার্তো কার্লোস আসবে।
  • ঊমেশ | ১৪ অক্টোবর ২০১৫ ১১:৪২646670
  • পেলে কে কিছুদিন ধরে একদম অন্য রকম লাগছে। দেখতে নয়, স্বভাব টা।
    যে মেসি কে দুচোখে দেখতে পায় না, তার আজকাল খুব প্রশংসা করছে।
    অবাক হলাম নিজের সেরা বিশ্ব-একাদশে মারাদোনা আর মেসি কে রেখেছে দেখে।
    ৫ বছর আগেও এটা ভাবা যেত না।

    পরিবর্তনের আর একটা ভালো পয়েন্ট, কিছুদিন আগে বলেছিল, যদি ইংলিশ লিগে খেলার সুযোগ পেতাম, তাহলে আর্সেন ওয়েঙ্গারের দলে খেলতাম।
  • + | ১৪ অক্টোবর ২০১৫ ১১:৪৮646672
  • এক একদিন এক-একটা আর্টিকেল পড়ছি আর সাথে রিলেটেড জিনিস পড়ছি। সত্যিই দারুণ ওয়েবসাইটটা, একবারে অন্যরকম
  • cb | ১৪ অক্টোবর ২০১৫ ১১:৫০646673
  • ঊমেশ | ১৪ অক্টোবর ২০১৫ ১১:৫৮646674
  • আর একটা চমক হলো, নেদারল্যান্ডস ইউরো-২০১৬ তে কোয়ালিফাই করতে পারেনি।
    অথচ এবারেই সবথেকে সহজ ছিল। এবারে ২৪ দল নিয়ে মুল টুর্নামেন্ট হবে (আগে ১৬ হতো)। ৫৩ দলের মধ্যে ২৪ দলে আসা।
    এমন কিছু টাফ গ্রুপও ছিল না।

    এই অবস্থা চললে ২০১৮ এর বিশ্বকাপে ওদের দেখা পাওয়া যাবে না এটা নিশ্চিন্ত।
    যারা আইসল্যান্ড, টার্কি, চেক দের পার করতে পারে না, তারা ফ্রান্স, সুইডেন, বুলগেরিয়া দের পার করে বিশ্বকাপে যাবে বলে মনে হচ্ছে না।

    ২০১০ এর বিশ্বকাপ রানার্স, ২০১৪ এর বিশ্বকাপে থার্ড হওয়া দেশে হঠাৎ যেন প্রতিভার অভাব শুরু হয়ে গেছে।
  • + | ১৪ অক্টোবর ২০১৫ ১২:৪৬646675
  • প্রতিভার অভাব বলা কি ঠিক? টিম বানাতে না পারা বলা বোধহয় ভালো।

    এই ভিডিওটা হঠাৎ? রবার্তো কার্লোসের ল্যাদ খাওয়া/জুতোর ফিতে বাঁধা দেখানোর জন্য??
  • cb | ১৪ অক্টোবর ২০১৫ ১২:৪৯646676
  • ইয়েস

    মনে আছে, আমি বাবাকে বলছিলাম, দেখ দেখ মালটা কিরকম রেস্ট নিচ্ছে হটাৎ। বলতে বলতে গোল হয়ে গেল

    এটা আমার মেমরিতে সারাজীবন রয়ে যাবে

    নিশ্চয় খুব ভালো প্লেয়ার, তবে ঐ আর কি, কিছু জিনিষ বুকে রয়ে যায়
  • + | ১৪ অক্টোবর ২০১৫ ১২:৫৪646677
  • cb কি আমার বয়সী বা আসেপাসের? জিনিসগুলো মিলে যায় অনেকটাঃ)
  • ঊমেশ | ১৪ অক্টোবর ২০১৫ ১২:৫৬646678
  • হঠাৎ cb লেখা পড়তে পড়তে চমকে উঠেছিলাম।
    আমি তো জানতাম মেমারী আমার, হঠাৎ কবে cb এর হলো।

    তারপর চোখ কচলে দেখলাম ওটা মেমারী নয়, মেমরি বলেছে।
  • cb | ১৪ অক্টোবর ২০১৫ ১৪:০০646679
  • ইয়েস, আশেপাশেই :)
  • | ১৪ অক্টোবর ২০১৫ ১৪:০৫646680
  • আমি ও তারকেশ্বরের ছেলে মহায়। নো চালাকি!! ঃ))
  • potke | ১৪ অক্টোবর ২০১৫ ১৯:৩৯646681
  • মালদিনি ছাড়া লেফ্টব্যাক হয় নাকি?
  • T | ১৫ অক্টোবর ২০১৫ ১১:২৩646683
  • খুব স্পেনকে পাঁচ গোল দেওয়া হয়েছিল! নে, এবার ইউরো থেকেই আউট। আবার আত্মঘাতী গোল। শাবাস শাবাস। আরো অভিশাপ রইল ওদের জন্য।
  • Tim | ১৮ অক্টোবর ২০১৫ ০১:৫০646684
  • ইউরোতে রবেনের যাত্রাপালা দেখতে হবেনা ভেবেই রোমাঞ্চ হচ্চে ঃ-)
  • + | ১৮ অক্টোবর ২০১৫ ১৩:০৭646686
  • এই কেসটা কি ?? সের্জি ক্যাটালোনিয়ার হয়ে ম্যাচ খেলেছে দেখলাম ন্যাশনাল টিম হিসেবে। দেখলাম কয়েকটা ম্যাচও খেলেছে। ফিফায় তো নেই, দেশও হয়নি এখনো। তাহলে খেললো কি করে?
  • Tim | ১৮ অক্টোবর ২০১৫ ১৩:৩৪646688
  • রোবু থ্যাঙ্কু
  • + | ২১ অক্টোবর ২০১৫ ০৬:৩৫646689
  • এই টই এখনো খালি কেনঃ)
  • Arpan | ২১ অক্টোবর ২০১৫ ০৭:৫৭646690
  • "Arsene Wenger is the first manager to beat Pep Guardiola's Barcelona and Bayern Munich teams in the Champions League"
  • potke | ২১ অক্টোবর ২০১৫ ০৮:৫১646691
  • হুঁ হুঁ বাওয়া, র্রত জেগে দেখেছি খেলা ঃ)

    কি করব, অন্য সময়ে ল্যাপিতে ডোরেমন, টিভিতে পূজো-পরিক্রমা।

    সার্থক, কাঁপিয়ে খেলেছে কাল। বেলেরিন ছেলেটা এই সেরা রিক্রুট রিসেন্ট পাস্টে, স্যান্চেজ কে বাদ দিলে।
  • নেতাই | ২১ অক্টোবর ২০১৫ ১০:২৬646692
  • এই কোস্তা অনেক দুর যাবে। চোখ ধাঁধানো খেলা খেলে।
  • potke | ২১ অক্টোবর ২০১৫ ১০:৩২646694
  • কোন দেশের, র‌্যা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন