এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪৩665461
  • তাই তো, তাই তো। আপ জেতার পর যত বিজেপি নেতা নানান চ্যানেলে আসছেন, তাদের যেই জিজ্ঞাসা করা হচ্ছে, এটা কি মোদীর পরাজয়? সক্কলে বলছেন - না মোটেই নয়।
    পিটিও তাই বলছে। এটা মোট্টেও মোদীর পরাজয় নয়।

    আপ তাহলে কাকে হারিয়ে জিতলো। দুর্নীতিকে। দুর্নীতির হয়ে কারা দাঁড়িয়েছিলো?

    হে হে হে। আর বিজেপি পনা বা মোদীপ্রেম লুকানো যাচ্ছে না। পিটি হে ঝেড়ে কাশো?

    পবতে সিপিএম-কং জোট হোক বিজেপির বিরুদ্ধে, কিন্তু সিপিএম-কং-তৃণ নয়। তাহলেই বিজেপির সমূহ বিপদ।
    এই জন্যই লোকসভা নির্বাচনে পিটির লাইন ছিলো বিজেপির বিরুদ্ধে বলা যাবে না। তাহলেই বিজেপির হাত শক্ত হবে। এ তো শত্রু রূপে ভজনা।
    ওঃ পিটি - একই অঙ্গে এতো রূপ.....................!!!
  • Reshmi | 129.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩১665472
  • আপ নিজেদের প্রমিস অনুযায়ী কাজ করতে পারবে না পারবে না সেটা তো সময়ই বলবে (এখানে অনেকের লেখা পড়েই মনে হচ্ছে না পারলেই তাঁরা দারুন খুশী হন) কিন্তু খামোখা "মোদী বিরোধী" কিছু বলছে না বলে এখন আপকে কাঠগড়ায় দাঁড় করানোর মানে কী? ওরা তো যখন বলাটা সব থেকে স্বাভাবিক ছিল, অর্থাৎ ভোটের প্রচারের সময়, তখনও মোদীর বিরুদ্ধে কিছু বলেনি, যেখানে বিজেপি নিরন্তর কেজরীকে সরাসরি টার্গেট করে গেছে।
    এদিকে একজন তো ক্রমাগত মোদীর বিরুদ্ধে হুঙ্কার দিয়ে যাচ্ছে, কিন্তু তাতে যে খুব সুবিধা কিছু হচ্ছে না সেটা তো এখানে যারা আপ "মোদী বিরোধী" কিছু বলছে না বলে আপকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তারাও স্বীকার করবে। তাহলে দাবীটা ঠিক কী?
    এ তো দেখি শাঁখের করাত!
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪৬665483
  • "পিটিও তাই বলছে। এটা মোট্টেও মোদীর পরাজয় নয়।"
    কল্লোলদা তোমার কাছ থেকে এই তথ্য বিকৃতি আর নেওয়া যাচ্ছেনা। আআপের নেতারা নিজেরাই যা বলার বলেছে।
    এতদিন তিনোদের পচামাছ ধাকার জন্য পোচুর চেষ্টা চালিয়ে বিফল হয়েছ। বছর তিনেক বাদে নতুন করে পালং-এর চাষ শুরু করতে না হয় তোমাকে।
  • sm | 53.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৩665516
  • তাহলে, কল্লোল বাবু, নেমে পড়ুন গান বাজনা ছেড়ে,কোমর বেঁধে পালং চাষ করতে।কেনা জানে চাষ ই আমাদের অর্থনীতির ভিত্তি আর চাষীরা হলো গিয়ে সামাজবন্ধু।
    ভাবলেই, পেট কুল্কুলিয়ে উঠছে হাসিতে; দেশের প্রথম পনিটেল বাঁধা পালং চাষী!
  • সিকি | 166.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৮665538
  • :)
  • Abhyu | 106.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০২665549
  • ছবিটা এই রকম হবে, পালংক্ষেতের আলে বসে একজন গিটার বাজিয়ে গান গাইছে, পাশে এক সুন্দরী দাঁড়িয়ে ছবি তুলছে, তার গলার মাফলারটা মাঠের অলকানন্দাজলে ...
  • d | 144.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৬665561
  • আরে সে মাফলার তো রোবুর বে উপলক্ষ্যে বিসর্জন হয়ে গেছে!
    অভ্যুটা কিস্যু জানে না।
  • Abhyu | 106.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৮665572
  • জানব কি করে? আমি কি নেমন্ত খে'ছি?
  • cm | 127.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪২665583
  • পিটিদা বিজেপি না কংগ্রেস তাই নিয়ে চিন্তার অন্ত্য নেই দেখছি! কিন্তু নোটা পন্থীরা অন্যের অবস্থান নিয়ে এত চিন্তিত কেন? তাদের কাছেতো সব সমান হওয়ার কথা। তাহলে কি নোটার ব্যাপারটা ক্যামুফ্লাজ!
  • d | 116.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪৪665594
  • ও না না ওটা হুচিতিমির বে'তে বিসজ্জন হয়েছে।
  • কল্লোল | 111.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৭665605
  • পিটি উবাচ - "পিটিও তাই বলছে। এটা মোট্টেও মোদীর পরাজয় নয়।"
    কল্লোলদা তোমার কাছ থেকে এই তথ্য বিকৃতি আর নেওয়া যাচ্ছেনা। আআপের নেতারা নিজেরাই যা বলার বলেছে।"

    তুমি যখন আপের লিং দিচ্ছো যে তারাও বলছে যে তারা মোট্টেও মোদী বিরোধী নয়, তখন তুমি সেটা পছন্দ করছো বলেই দিচ্ছো। তুমি মোদীর বিরোধীতা সহ্যই করতে পারছো না।
    তাছড়া তুমি -
    ১) জমি অধিগ্রহনের কায়দায় বিজেপির সাথে একমত।
    ২) সিপিএম ও কং জোটের প্রবক্তা। দুটো নন এন্টিটি একসাথে আর যাই হোক বিজেপির কাছে থ্রেট নয়।
    ৩) আপের জয়ে খুবই ব্যথিত। আর, আপের ব্যার্থতা কামনা করে যাচ্ছে।
    ৪) যেভাবে অদ্ভুত যুক্তি দিয়ে সিপিএমকে ডিফেন্ড করে, তাতে সিপিএম সমর্থকেরাও সিপিএমের উপর বিরক্ত হচ্ছে।
    ৫) বহুকাল আগে বলেওছিলো - বিজেপি একটি সংবিধানসম্মত দল, যারা ভোটে জিতলে ক্ষতি কি।
    আর বিজেপি হতে কি বাকি থাকলো?????
    আরেঃ এতে লজ্জা পাবার কি আছে? এ তো হতেই পারে।

    তবে পালং চাষটা বেশ কৌতুহলোদ্দীপক। ঐ কারা যেন বল্লে - দেশের প্রথম পনিটেল বাঁধা পালং চাষী, পালংক্ষেতের আলে বসে গিটার বাজিয়ে গান গাইছে, পাশে এক সুন্দরী দাঁড়িয়ে ছবি তুলছে, তার গলার মাফলারটা মাঠের অলকানন্দাজলে ...

    ওফ চাক্কু মার দিয়া
  • কল্লোল | 111.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২০665616
  • সিএম উবাচ। "পিটিদা বিজেপি না কংগ্রেস তাই নিয়ে চিন্তার অন্ত্য নেই দেখছি! কিন্তু নোটা পন্থীরা অন্যের অবস্থান নিয়ে এত চিন্তিত কেন? তাদের কাছেতো সব সমান হওয়ার কথা। তাহলে কি নোটার ব্যাপারটা ক্যামুফ্লাজ!"
    ধুর। নোটার সাথে এর সম্পোক্কো কি?
    একজন ভাব কচ্ছে সে সিপুয়েম, অথচ সে বিজেপির হয়ে সিপুয়েমের ক্ষতি কচ্ছে। এটা কৌতুহলোদ্দীপক নয়?
    আপনারা কারে কি ভাবচেন তা বুইতে পাচ্ছেন্না। বুইলেন কিসু?
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৪665627
  • তিনোরা যে "দাম্ভিক চোরের দল" সেট বুঝতে কল্লোলদার সাড়ে তিন বছর সময় লেগেছে। সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরেও এমনই কল্লোলদার রাজনৈতিক বিচার-বোধ।
    দেখা যাক আপ-কে বুঝতে কল্লোলদার কত বছর লাগে!!
  • ## | 127.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১২665638
  • পিটির রাজনৈতিক বিচার বোধ কল্লোলদার থেকে অনেক এগিয়ে। জ্জিও পিটি, জ্জিও।
    সকলকে অনুশোচনায় নাকে খত দেওয়ালে তবে একমাত্র শান্তি হয়।
  • dc | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৭665649
  • আজ খবরের কাগজে পড়লাম চেন্নাই/তামিল নাড়ুতেও আবার আপ অফিসে কাজ শুরু হয়েছে। দিল্লী থেকেও ভলান্টিয়াররা এখানে আসার কথা হচ্ছে। কলকাতা/পবতেও এরকম উদ্যোগ নেওয়া হবে কিনা কে জানে।
  • pi | 233.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩১665660
  • আআপের 'মিশন বিস্তার' এ এখনো পব নাই। উপযুক্ত অবসার্ভারের জন্য অপেক্ষা করছে মনে হয়।
    http://www.aamaadmiparty.org/mission-vistaar-status-report
    অবশ্য এটা আপডেটেড কিনা বুঝলাম না।
  • ন্যাড়া | 172.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৯665672
  • সে আর কাকে কী বলবেন পিটিবাবু! তাবড় তাবড় লোকেদের পঁচিশ বছর লেগে গেল বুঝতে যে সিপিয়েম একটি গুড-ফর-নাথিং, ইনকম্পিটেন্ট, অর্গানাইজড ক্রিমিনাল-পোষা দল! কল্লোলদা তো তাও তিন বছরে বুঝেছেন।
  • - | 109.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১০665683
  • jhurhi varA belai rekhe JAi bara`m nyArhAr jany. :-)
    xI asAdharaN absArveshan; konao kathA habe nA
  • - | 109.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১১665694
  • ঝুড়ি ভরা বেলই রেখে যাই বরং ন্যাড়ার জন্য। ঃ-)
    ক্ষী অসাধরণ অব্সার্ভেশন; কোনও কথা হবে না
  • b | 135.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৬665705
  • ন্যাড়াদা.... ঃ)।
  • ## | 118.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৪665716
  • অনেকে তো এখনও বোঝেন নি। বুঝতে চান ও না, ঐ সিপিএমের কেস।
  • PT | 213.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৬665738
  • pi
    আপনার অতিপ্রিয় মেধা সিঙ্গুরের চাষেদের জন্য আর কি কি করলেন সেটা যদি একটু জানান....নাকি সিঙ্গুরের চাশীরা আর আপনাদের স্ক্যানারে নেই।
  • PT | 213.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৭665749
  • *চাষী
  • jenegan | 122.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১২665771
  • তিস্তা শেতল্বাদ কি বুজী? গণশক্তি তাকে নিয়ে খপোর কোরেছে--ঐতিহসিক কোনো ভুল হল না তো
    ? ঃ-(
  • pi | 24.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৪665783
  • Ms. Patkar urged Ms. Banerjee to stop the possible changes to the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 by the Bharatiya Janata Party-led government at the Centre. Ms. Patkar was taking to reporters on the sidelines of an event in the city.

    “We think Ms. Banerjee should stop the changes that Narendra Modi and Nitin Gadkari are trying to bring to the Land Acquisition Act,” she said. She claimed that under the Section 24 of the new Land Acquisition Act, Ms. Banerjee had the “capacity to return land to farmers in Singur.”

    এবার তো স্ক্রোলের প্রতিবেদনটি একটু স্ক্রোল করুন ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন