এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bitoshok | ৩১ আগস্ট ২০০৮ ০৬:০১697741
  • বর্তমান দাবি করছে 'ভয়াবহ' অবস্থার জন্যে অনেকখানি দায়ি পুলিশ। তারা রাস্তায় ব্যারিকেড করে সমস্যা তৈরি করেছে। খুবই সম্ভব। অন্তত circumstantial evidence থেকে আমার তাই মনে হচ্ছে। আবপ-র প্রচারে অনেক ফাঁক আছে। আশ্চর্যজানক ভাবে আজকাল বেশি কিছু বলছে না।

    আর্য, সরকারপক্ষ 'কনফিউজড' নয় - এরা মূলত: অপদার্থ। এতদিন এরা চালিয়েছে বিভিন্ন সামাজিক স্তরে 'ম্যানেজ' করে। এতদিন অপদার্থতা ধরা পড়ে নি, কারণ এতদিন এরা কোনো চ্যালেঞ্জের সামনে পড়ে নি। এখন পড়েছে তাই ক্ষমতার দৌড় বোঝা যাচ্ছে।
  • Du | ৩১ আগস্ট ২০০৮ ০৭:১৬697742
  • এখনই মিডিয়া দিদির বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফেলছে - !!!
  • bb | ৩১ আগস্ট ২০০৮ ০৮:৫৭697743
  • arjo আপনার মতো লোকেরাই কিন্তু আসল মমতার শক্তি। মমতা যেটা করছেন সেটা যে পুর তৃণমুল আর কিছু ধান্দাবাজ শক্তির রাজনৈতিক চাল যা পশ্চিমবঙ্গের ক্ষতি করছে এটাই সত্যি।বাকি যারা বর্তমান বা দিদির 'সিপিএম এর দালাল মিডিয়ার' কথা শুনে রাস্তা অবরুদ্ধ কি না ইত্যাদি trivia নিয়ে তর্ক্ক করছেন, তা হোল বিষয় থেকে সরে যাওয়া। যারা মমতার নেতিবাচক রাজনীতিকে সরাসরি সমর্থন করতে পারছেন না, তারাই কিন্তু গুলিয়ে দেবার জন্য একথা বলছেন।
  • kallol | ৩১ আগস্ট ২০০৮ ১২:০১697745
  • আর যারা মমতাকে প:ব:র এই ""সর্বনাশ"" করার রাস্তা খুলে দিলো, তারা সব ধোয়া তুলসী? ভুল হয়েছিলো বললেই সব মাফ হয়ে যায়? তারা প্রাণপনে গুছিয়ে একের পর এক ভুল করবেন। তখন যারা বিরোধীতা করবেন তাদের কথায় কান দেবেন না। তাদের ব্যাঙ্গ করা থেকে শারীরিক ভাবে নিগ্রহ সবই করবেন। তারপর অন্য কেউ উল্টো বাঁশ ঠেললে - ভুল হয়েছিলো বলে দেবেন। তা, ভুল করলে ভুলের ঠেলা সামলাতে হয়। আর ""সর্বনাশ""এর দায় ও নিতে হয়।
  • Bitoshok | ৩১ আগস্ট ২০০৮ ১৩:২৩697746
  • কল্লোল, অথবা এটা ভুলের 'ভুলভুলাইয়া' নির্মান করে ভাবমুর্তি পরিচ্ছন্ন রাখার চেষ্টা।

    যার trivia নিয়ে সমালোচনা করছেন, cliche হয়ে যাওয়া খেউড়ি ছাড়া তাদের স্টকে মালমশলা কিছু আছে কি? তাহলে দয়া করে বাজারে ছাড়ুন, আমাদের মত আকাটদের কিছু উপকার হয়।
  • Partho | ৩১ আগস্ট ২০০৮ ১৭:৪৩697747
  • a x
    মমতা উলে্‌তা দিকের জে জমিতা দেখিয়েছে সেতা low land। খানে পত চাশ হয়/ হোতো।
  • Partho | ৩১ আগস্ট ২০০৮ ১৭:৫৬697748
  • * মমতা উল্টো দিকের যে জমি দেখিয়েছে সেটা low land ওখানে পাট চাষ ছাড়া আর কিছু হয় /হতো না।
  • Partho | ৩১ আগস্ট ২০০৮ ১৮:৪৪697749
  • এখন খবর কাগজ্‌গুলো বড্ডো biased হয়ে গেছে। কে যে ঠিক আর কে যে ভুল বোঝা দায়। সিঙ্গুর প্রসঙ্গে আবাপ প্রথম থেকেই সরকারের পক্ষ্যে (না কি Tataদের পক্ষ্যে?)আবার নন্দিগ্রাম এলেই TMCর হয়ে যায়। আজ্‌কাল তো পুরোপুরি CPM। বর্তমান তো TMCর মুখোপত্র। দইনিক স্টেট্‌স্‌মান (নক্‌শল + TMC)এ আজ উত্তর সম্পদকীয়তে হিষেব কষেছে টাটাদের হাজার একর জমিতে নাকি চাষ বাষে প্রায় দশ হাজার কর্ম সন্‌স্‌থান হোতো আর তাই লেখকের বক্তব্য ওখনে nano Projectএ নিট কর্মো সন্‌স্‌থান শূন্য। হিসেব্‌টা কেমন যেনো গোলমেলে ঠেকছে।
  • a x | ৩১ আগস্ট ২০০৮ ১৮:৫৫697751
  • "ভুল হয়ে গেছে"

    রাজারহাট, আবার।
    http://tinyurl.com/6p8qo5
    এরকম কত "ভুল" হচ্ছে, হবে, আরো হবে।

    আর যাঁরা ভাবেন রাজারহাটে খুব শান্তিপুর্ণ অধিগ্রহণ হয়েছিল, দয়া করে এটা পড়ে দেখবেন -

    এটি লিবারেশনের প্রকাশনা, এবং এক সিপিএম কর্মীর জবানবন্দী।
    প্রকাশকের কথা -
    "রাজ্য রাজনীতি ও সমাজ-জীবন আজ সিঙ্গুর-নন্দীগ্রাম, এস ই জেড, কৃষক গণহত্যা নিয়ে উত্তাল। কিন্তু আমাদের চোখের আড়ালে, বলা যায় চোখ বন্ধ থাকায়, উন্নয়নের সন্ত্রাস আরও আগেই শুরু হয়ে গিয়েছিল। রাজারহাট-নিউ টাউন এই উন্নয়ন-সন্ত্রাসের চরম নিদর্শন। ঐ অঞ্চল থেকে একদল বামপন্থী কর্মী ও উচ্ছেদ হওয়া কৃষক তাদের জীবন-যন্ত্রণা জানাতে আমাদের কাছে এসেছিলেন। এই ছোট্ট পুস্তিকায় তাদের সেই বিস্তৃত ও মর্মস্পর্শী বিবরণীর অংশবিশেষ আমরা হাজির করার চেষ্টা করেছি ..."
    পুরো পুস্তকটিই পিডিএফে -
    http://tinyurl.com/5ou83o

    এবং ইংরেজিতে -
    http://tinyurl.com/5z5p54
  • bb | ৩১ আগস্ট ২০০৮ ১৯:৪০697752
  • bitoshik আকাটদেরই ক্ষমতা থাকে অক্লেশে public forum এ বাজে কথা বলার, বিরোধিতা করলেই তাকে খারাপ কথা বলতে হবে এটা কিন্তু সুস্থ রুচির পরিচায়ক নয়।
    Kallol ৩০ বছরের নিরংকুশ ক্ষমতায় থাকার ফলে এই ভুল কেননা কোনো প্রকৃত বিরোধি দল ছিলনা পশ্চিমবঙ্গে। আর ভুলটা কেউ কিন্তু সমর্থন করছেনা।
  • a x | ৩১ আগস্ট ২০০৮ ২০:১৮697753
  • পার্থ,
    থ্যান্‌কু তথ্যর জন্য। এই জমি মমতা বলছে প্রোমোটারদের দখলে এবং এখন তৃণমূল পঞ্চায়েত এই জমি ঐ সহায়ক কারখানা ইত্যাদির জন্য দেবার ব্যবস্থা নাকি করতে পারে। এবং তৃণমূল ক্লেম অনুযায়ী এই প্রোমোটাররা সিপিএম স্নেহধন্য। এই প্রোমোটাররা কবে এলো? টাটা আসার আগে না পরে?
  • MM | ০১ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৬697754
  • বুদ্ধদেব এত কিছু না করে যদি মমতা র একটা বিয়ের ব্যবস্থা করতেন তা হলে এতদিনে সব সমস্যার সমাধান হয়ে যেত, মমতার আসলে ঝগড়া করার জন্যে একজনকে অন্ত:ত দরকার। তবে প্রশ্ন হলে মমতাকে বিয়ে করবে কে? জেনেশুনে বিষ পান করবে কে?
  • c | ০১ সেপ্টেম্বর ২০০৮ ০২:০৬697755
  • এমেম,
    এইধরনের বক্তব্যে লাভের চেয়ে ক্ষতি ই বেশী হয়!
    দশ পনেরো বছর আগেও এরকম কথা শুনতাম!
    শিক্ষিত রাজনীতিসচেতন বামপন্থী লোকজনকে বলতে শুনতাম সুব্রত না সোমনাথ কার সঙ্গে যেন বিয়ের ব্যবস্থা করে দিতে! তাইলেই নাকি সব সমাধান হয়ে যাবে!
    এগুলো যে অতি হাস্যকর করে দেয় বক্তাকেই,সেটা বক্তারা কেন বোঝেন না মালুম হয় না।
  • Bitoshok | ০১ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৫২697756
  • bb-

    আপনার বক্তব্যে একধরনের অতিসরলীকরন যতটা আছে, বুদ্ধিদীপ্ততা ততটা নেই। আপনি যেটা trivia বলেছেন, সেটা কোন কোন মিডিয়া ও রাজনৈতিক public কে ক্ষ্যাপানোর জন্যে ব্যবহার করছেন। আপনি একপক্ষের কথা input-এ নেবেন আর বাকিটা ফেলে দেবেন এটা গনতান্ত্রিক পদ্ধতি নয়,যৌক্তিক-ও নয়। প্রত্যেক আন্দোলনের ইতিবাচক, নেতিবাচক দুটো দিক থাকে, প্রশ্ন হলো কোন দৃষ্টিভঙ্গীতে আপনি সেটা দেখবেন। আপনি যেটা একবাক্যে নেতিবাচক বলে দাগিয়ে দিয়েছেন (যদিও সেটা তর্কসাপেক্ষ), জনসমষ্টির একটা বড় অংশের মধ্যে সেটা প্রচুর প্রশ্নের জন্ম দিয়েছে। তৃণমূল, মাওবাদী, বহিরাগত ইত্যাদি কথা বলে সেইসব প্রশ্ন এড়িয়ে গেলে আরো হাজার-টা সিঙ্গুর হবে।
  • bitoshok | ০১ সেপ্টেম্বর ২০০৮ ০৪:৪১697757
  • ফিরে দেখা:

    মুখ্যমন্ত্রী-র শিল্পায়ণের মডেল ও কিছু প্রশ্ন। শুভেন্দু দাশগুপ্তের কলামে।

    http://tinyurl.com/subhendu-dd
  • arjo | ০১ সেপ্টেম্বর ২০০৮ ০৫:৩২697758
  • bb কে দিদির শক্তি কে নয় সেটা কি অধুনা আলোচিত বিষয়ের সাথে খুব সম্পক্কো রাখে। নাকি ""গুলিয়ে"" দেবার জন্য বল্লেন।

    আর আপনার কাছে প্রশ্ন রইল

    ১। সিঙ্গুরে অনিচ্ছুক চাষীদের জমি জোর করে নিয়ে নেওয়া কি খুব উচিত হয়েছে? (কাইন্ডলি প্রাসঙ্গিক উত্তর দেবেন)

    ২। যদি আপনার মতন কেউ ভুলটাকে সমর্থন না করেন তাহলে কি করা উচিত বলে মনে হয়? (আপনি বিরোধ করলে কেমন করে করবেন জানাবেন)
  • Blank | ০১ সেপ্টেম্বর ২০০৮ ০৭:৪৫697759
  • ax এর দেয়া পিডিএফের ১৭ আর ১৮ পাতা পড়ছি আর হাসছি। :)
    বারুইপুর থেকে বারাসাত রাস্তা হলে (যেটা ভয়ানক ভাবে দরকার আমাদের) সেটা কি ভাবে বাংলাদেশের মরশুমী বন্যা আর নিকাশি কে বাড়িয়ে তুলবে তা মাথায় ঢুকলো না।
    (অবশ্য আমি আজ দু পাত্তরের জায়গায় চার পাত্তর খেলুম স্কচ, তাতে একটা বোতল তাড়াতাড়ি শেষ হওয়ার সম্ভাবনা বেড়ে গেলো, অর্থাৎ পরিবেশ একটি অতিরিক্ত বোতল হওয়ার সম্ভাবনা বাড়লো, অর্থাৎ পরিবেশের ওপর চাপ ....)
    আর ঐ ১৭/১৮ পাতা গুলো জুড়ে যা লেখা, হে হে, ঐ সব যুক্তি তে সবার আগে জমি গুলো তে কৃষিকাজ বন্ধ করে, ওগুলোকে ফেলে রাখা উচিৎ পতিত জমি হিসেবে। জমি আর জলের সবচেয়ে বেশী ক্ষতি এখনো অব্দি হয় কৃষি (অনিয়ন্ত্রিত) তে।
  • Blank | ০১ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩১697762
  • কালকে জেগে উঠে লিখছি, দ্বিতীয় টার ওপর। প্রথম টা পড়লাম না, অথবা একটু ঘেঁটে মনে হলো সব কিছু তো পড়ার জন্য লেখা হয় না।
  • Blank | ০১ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৯697763
  • আজ রাতের জন্য এক খানি প্রশ্ন বীতশোক কে, মরিচঝাপির ব্যপারে আপনার কি মতামত?
  • Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪১697764
  • আজ্জো - এক দুই পাতা আগে তিনটে খুব প্র্যাক্টিক্যাল কোশ্চেন ছিলো। আগে সেগুলোর উত্তর দাও তো বাপু। তারপর গুলিও। বাঙালী বেশি ইনটেলেকচুয়াল হয়ে জট ছাড়ানোর চেয়ে গোলায় বেশি।
  • Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৮697765
  • বোকা লোকের মাথায় কয়েকটা সমাধানসুত্র আসছে -

    (১) আশেপাশে কোথাও ইক্যুইভ্যালেন্ট জমি দিয়ে দেওয়া
    (২) ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো - সকলের জন্যে। যারা অলরেডি নিয়েছেন, তাদের জন্যেও।
    (৩) যাদের জমি গেছে তাঁদের এবং যারা আনরেজিস্টারড বর্গাদার তাদের পরিবারের একজনের চাকরি।
    (৪) ইক্যুইটি - আগের পয়েন্টের মতন।

    এবং এগুলো সবই ডাইরেক্ট অ্যাফেক্টেড লোকেদের সাথে কথা বলে। এর বিপদও আছে - কি সেটা সকলেই জানেন, তবে সে রিস্ক নিতেই হবে।

    এখন কেউ যদি ওই ৪০০ একর ফেরত দিতেই হবে বলে বসে থাকেন, তাঁরা প্র্যাক্টিক্যাল প্রশ্নগুলো জ্ঞানত: বা অজ্ঞানত: এড়িয়ে যাচ্ছেন। কি হলে কি হতে পারতো সেটা এই মুহুর্তে বড় কথা নয়। বলুন, কিন্তু ইমিডিয়েট সল্যুশন কি হওয়া উচিত সেটাও ভাবুন। হাওয়ায় ক্যাসল বানিয়ে বিশেষ লাভ হচ্ছে না।
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৮697766
  • (১) নং পয়েন্ট নিয়ে সেকেন্ড প্যারাটা দেখ।

    http://www.anandabazar.com/1raj1.htm
  • Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৪697767
  • সেক্ষেত্রে রঙ্গনের বক্তব্যটা আরো জোরদার হচ্ছে - জমির দাম নিয়ে যেটা লিখেছিলো।
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১১:২১697768
  • সে তো বটেই। কিন্তু দু প্রশ্ন যে থেকে যায়।

    ১) এত "ভুল' করার পরেও ৫৬ লক্ষ টাকা দিয়ে একরপিছু জমি কিনে অনি কৃষকদের বন্টন করার প্রস্তাবটি গ্রহণযোগ্য নয় কেন?

    ২) এইবার যদি অন্য কোন শিল্পপতি আসেন ওই এলাকায় এবং টাটার মতই সুযোগসুবিধা দাবি করেন, তাহলে সরকার ওই ৫৬ লক্ষ টাকা দামে জমি কিনে নেবে শিল্পের জন্য?
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৩697769
  • ** ৫৬ লক্ষ টাকা একরপিছু দিয়ে
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৪697770
  • ** অনিচ্ছুক

    (ইনসার্ট মোডে টাইপ হয়ে গিয়েছিল।) :(
  • bitoshok | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩১697771
  • Arijit- যে সম্ভ্যাব্য সমাধানসুত্র গুলি দিয়েছেন তার (৪) সেটা জিন্দালরা শালবনী-তে স্বেচ্ছায় offer করেছে। সম্ভবত (৩)-ও গুরুত্ব পাবে। সিঙ্গুর বা অন্যত্র যে এই modelfolllow করা হবে না, সেটা সরকার অনেকদিন আগেই বলে দিয়েছে। কারন টা খুবই স্পষ্ট। প্রসঙ্গত, জিন্দাল-র বেশ কিছুটা জমি সরাসরি কিনেছে। বাকিটা ছিলো সরকারী খাস জমি।

    (১) নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তীব্র অনীহা ছিল একসময়। তাদের সেই চিন্তাধারা বদলেছে এমন খবর আমার চোখে পড়ে নি।

    Arpan- (২) এ যে প্রশ্ন তুলেছেন, সেটা সরকারের বিশাল অস্বস্তির যায়গা। standing comm-র সুত্রে চুক্তির যেটুকু সামনে এসেছে তাতেই অনেকে এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। সরকার বা টাটা কেউ-ই চুক্তি বাইরে আনতে রাজী নয়, কারণ তাতে সরকারের অস্বস্তি বাড়বে বই কমবে না।

    Arijit-এর (১)-(৪)-এর যৌক্তিকতা National Policy on Resettlement and Rehabilitation-2007-এ স্বীকার করা হয়েছে এবং প্রস্তাব করা হয়েছে। যতদুর জানি পব সরকারের এতে খুব একটা সায় নেই।

    blank-- মরিচঝাঁপি নিয়ে মতামত দেওয়ার মত পড়াশোনা নেই। আর কলকাতা ছাড়ার পর আমার এইসব reference-এ access পাওয়ার সম্ভাবনা চলে গেছে। নন্দীগ্রাম কান্ডের পর পুরোনো বামপন্থী দের কেউ কেউ একান্ত আলোচনায় স্বীকার করেছেন মরিচঝাঁপির সাথে নন্দীগ্রামের অত্যাচারের মিল আছে, কিন্তু কারোর-ই ঠিক কি ঘটেছিল সে ব্যাপারে ভালো ধারনা নেই।
  • r | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪১697773
  • আম্মো আপডেট দেব:

    কাল মমতা রাজারহাট প্রসঙ্গে বলেছেন- সেই সুজলা সুফলা শস্যশ্যামলা রাজারহাট এখন মরুভূমি। শুধু যে মানুষ দুর্দশাগ্রস্ত তাই নয়, গরুদের দেখুন। গরুগুলোর চেহারা এখন কঙ্কালের মত।

    আমি একমত। শুধু কঙ্কালের মতই নয়, উচ্চতাও কমে গেছে। সারাদিন আমাদের আপিসের সামনে ঘেউ ঘেউ করে ঘুরে বেড়ায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন