এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৯৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৫ নভেম্বর ২০১৬ ২০:১০726118
  • সামান্যতম মার্কেট ইকনমি এরকম যে কেও তাই বলবে। রিসেশন এর সঙ্গে সম্পর্ক বাদদিলেও কনসাম্পশন ক্ষতিগ্রস্ত হওয়া মানে অর্থনীতির বিশাল ক্ষতি। ভালো দিক এইটুকুই যে এই প্রসঙ্গে বিরোধী দলগুলো মুখ খুলতে গিয়ে এটলিস্ট মার্কেট ইকনমির জবান বলতে বাধ্য হচ্ছে। কালো টাকা হঠানোর নামে যে উলুত্পুলুত রাজনীতি চলে তাতে কিছুটা ভাঁটা পড়বে সাময়িক হলেও।
  • সিকি | ১৫ নভেম্বর ২০১৬ ২০:২৮726119
  • pi | ১৫ নভেম্বর ২০১৬ ২১:১০726122
  • মোদি সেদিন বলেছিলেন না, যারা এখন লাইনে দাঁড়াচ্ছে, শোব কালোধনের মালিক। আজ সারাদিন ধরে ওনার মায়ের লাইনে দাঁড়ানো নিউজ। এক মিম তো ইস পে বনতা হ্যায় না ? কেউ বানাল নাকি ? নইলে বানাবে ?
  • ট্রিডিঙ্গিপিডি | ১৫ নভেম্বর ২০১৬ ২২:২২726123
  • মোদির কিছু একটা ঘুষের কেস কেজরী ফাঁস করেছে। টুইটার সরগরম।
  • r2h | ১৬ নভেম্বর ২০১৬ ০১:৪৫726125
  • আজ ফেসবুকে পোস্ট দেখলাম- অমীর খান কেন ব্যাঙ্কের লাইনে দাঁড়ায়নি? কালো টাকা ব্যাঙ্কে জমা করা যাবে না তাই।

    যদিও তারকারা সব নোটকান্ডে সমর্থন জানিয়েছেন, তবু অসহিষ্ণুতা বিষয়ক খার এখনো মেটেনি। ব্যাংকের লাইনে দাঁড়ানো কি না দাঁড়ানো সবেরই যুক্তি ও ব্যাখ্যা আছে, মোদীপন্থার সাপেক্ষে অবস্থানের ওপর ভিত্তি করে। আর কে না জানে, ভক্তরা অটল।
  • Robu | ১৬ নভেম্বর ২০১৬ ০৮:২৮726126
  • কেলোদাদা রাগ করবেন, তবু বলি - ভক্তের অটলতা এখন হাতে থাকা খুচরোর ফাঙ্গশন।
    উঙ্গ কি করে লেখে? মানে ব্যাঙ্গদিকে কিভাবে ডাকব?
  • b | ১৬ নভেম্বর ২০১৬ ০৮:৫১726128
  • `m
    ফাং
  • সিকি | ১৬ নভেম্বর ২০১৬ ০৯:৪৭726132
  • রোবুর জন্য গিরু লেআউট মেড ইজি -

    `m = ং
    `n = ঁ
    `M = ঙ
    `N = ঞ
  • robu | ১৬ নভেম্বর ২০১৬ ০৯:৫১726133
  • ধন্যবাদ বি দা।
    প্রফেট কয়েছিলেন,

    নোট নিয়ে খেলা ভোট নিয়ে খেলা,
    ছোটতে বড়তে মাইল,
    জীবনের নোট নিয়ে গেলো ব্যাঙ,
    ভোট নিয়ে গেলো চিলে!
  • robu | ১৬ নভেম্বর ২০১৬ ০৯:৫২726135
  • নোট নিয়ে খেলা ভোট নিয়ে খেলা,
    ছোটতে বড়তে মিলে,
    জীবনের নোট নিয়ে গেলো ব্যাঙ,
    ভোট নিয়ে গেলো চিলে!
  • pi | ১৬ নভেম্বর ২০১৬ ০৯:৫২726134
  • সিকি, মামু, গুরুর কীম্যাপটা সাইটে তুলে দেওয়া যায়না ? অনেকেরই অসুবিধে হয়।
  • সিংগল k | ১৬ নভেম্বর ২০১৬ ১১:৩৫726136
  • আমি রাগ করতে যাব কোন দুঃখে। আমি চাড্ডি নাকি!

    আমি শুধু এটুকুই বলছিলাম, উটপাখীর মত মাথা গুঁজে কোন সিদ্ধান্তে আসবেন না কমরেড। হাওয়া একদিকে বইছে না, হাওয়া খুবই উল্টোপাল্টা।

    কাল সন্তোষ মিত্র স্কোয়ার দিয়ে ফিরতে ফিরতে দেখি মাননীয় প্রদীপ ঘোষের যে পার্টি অপিসটা কংগ্রেস, তৃণমূল, এপার্টি সেপার্টি হয়ে এখন বিজেপির হাতে, সেটির সামনে দুটো ঢাউস রেকট্যাঙ্গুলার সাউন্ড বক্স লাগিয়ে হেব্বী জোরে 'আর দূর নেই দিগন্তের আর বেশী দুর নেই' চলছে। আমি তো ব্যোমকে গেলাম। পা চালিয়ে ব্যাঙ্কঅফ ইন্ডিয়ার মোড়ে এসে দেখি সাদা মন্দিরটার সামনে আনন্দ ঠাকুন্ননো করছে। ও ডানহাতটা খুব স্পীডে কপাল আর বুকের মাঝে উঠিয়ে নামিয়ে ঠাকুন্ননো করে থাকে, দেখতে বেশ মজা লাগে। সামনে পেয়ে ওকেই বললাম, ওরে হল কি রে বিজেপি আপিসে সলিল চৌধুরী বাজছে। ও মুখ বেঁকিয়ে বলল দ্যুত্ বিজেপি বাজাবে কেন! ও তো কাত্তিক পুজোয় বাজছে। আমি তো গত চল্লিশ বছরে কোনদিন কাত্তিক পুজোয় সলিল চৌধুরি বাজতে শুনিনি, আর মাইকের সামনে ছোটবড় সিংগল বা জোড়া কোন কাত্তিকই চোখে পড়ে নি।

    বাজারে গিয়ে শুনি লোকে বলাবলি করছে যে দিদি বলেছেন নোটের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে আর সুদীপবাবু বলেছেন পুরো প্রত্যাহার না করে অল্প কদিনের জন্য শিথিল করলেই হবে। মানে সব স্কীম রেডি, কয়েকঘন্টার জন্য শিথিল হলেও সব সাফ করিয়ে হাত ধুয়ে ফেলবেন সুদীপদা। একেবারে কোন খবর ছিল না বলে সুদীপদার খুব গায়ে লেগেছে।
    মাননীয় সুদীপবাবু কিন্তু আমাদেরই এলাকার এম পি, এবং যাঁরা বলাবলি করছিলেন তাঁরা অনেকেই সুদীপবাবুকে পার্সোনালি চেনেন।
  • robu | ১৬ নভেম্বর ২০১৬ ১১:৪১726137
  • অরে অটো আপনাকে খোঁচাবার জন্য বললাম :-)
  • PP | ১৬ নভেম্বর ২০১৬ ১৩:০০726139
  • সিকি দা কে ক। কার্টুন আর বিপ্পাল এর পোস্ট এর উত্তর দেওয়ার জন্য।
  • lcm | ১৬ নভেম্বর ২০১৬ ১৩:১৬726140
  • ধুস্‌, ক্যাশের সঙ্গে ইনফ্লেশনের কিসের সম্পর্ক।
    এদিকে, গভর্নমেন্ট ২০০০ টাকার বিল ছাড়ছে।
    জেনারেলি হায়ার ডিনোমিনেশনের নোট বাজারে ছাড়ে যখন ইনফ্লেশন বেড়ে যায়।
    তার মানে সরকার অফিসিয়ালি হাই রেট অফ্‌ ইনফ্লেশন অ্যাকনলেজ করছে ২০০০ টাকার নোট ছাপিয়ে। এবার দশ/বিশ উঠে যাবে, বা, ছাপা কমে যাবে। বেসিক্যালি, টাকার দাম কমিয়ে দিচ্ছে।
  • Reshmi | ১৬ নভেম্বর ২০১৬ ১৩:১৭726141
  • আমার কাজের মেয়ের থেকে আজ আপডেট নিলাম। দুদিন ব্যাঙ্কে গিয়ে লম্বা লাইন দেখে ফিরে এসেছে। জানতে চাইলাম চালাচ্ছে কি করে (কিছু অ্যাডভান্স দিয়ে দিয়েছিলাম ১০০ র নোটে, কিন্তু সেটা ৪-৫ দিন আগে)। বলল সোসাইটিরই এক ফ্ল্যাটে একজন ব্যাঙ্ককর্মী আছেন, তিনি দয়া পরবশ হয়ে ৫০০০ টাকা এক্সচেঞ্জ করে দিয়েছেন। জানতে পারলাম আধার কার্ডের ফোটোকপি দিতে হয়েছে কিন্তু তাতে কিছুই লিখে টিখে দিতে হয়নি!

    আমারই মন কূটিল, কেন জানিনা সেই ভদ্রলোককে নিঃস্বার্থ দয়ালু কিছুতেই ভাবতে পারছি না!
  • সিংগল k | ১৬ নভেম্বর ২০১৬ ১৪:৪১726142
  • আমার একটি আপত্কালীন পাত্রের মধ্যে থেকে দুটি অচল পাঁচশ টাকার নোট আত্মপ্রকাশ করেছে।

    আপদকালে এই নোট থুড়ি সরকারের সিদ্ধান্ত আমার পক্ষে প্রাণঘাতী হতে পারত এই মর্মে কি সুপ্রীম কোরটে একটা মামলা ঠুকে দেওয়া যায় ?? আপনারা জানেন কিছু?
    আমাকে ফের লাইন দিতে হবে ভাবলেই গা গুলোচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীজীর ওবিলম্বে পদত্যাগ চাই....

    খানিক আগে মধ্য কলকাতার গোটাকুড়ি মানুষ ইয়ং বেংগল এর পতাকার তলায় প্রতিবাদে ফেটে পড়েছেন -





    অচিরেই এই বিশজন মানুষের প্রতিবাদ একশ বিশ কোটি কন্ঠে প্রতিধ্বনিত হবে।
  • d | ১৬ নভেম্বর ২০১৬ ১৫:৪২726143
  • umesh | ১৬ নভেম্বর ২০১৬ ১৬:৫৪726144
  • এখন বোঝা যাচ্ছে, স্বামী-জোকার কে পেছনে লেলিয়ে রাজন কে তাড়ানোর আসল কারণ।

    রাজন থাকলে এই গেমটা সহজে খেলা যেত না।
  • naak | ১৬ নভেম্বর ২০১৬ ১৭:৫৮726145
  • আমার সবমিলিয়ে ১৩ টা ৫০০ টাকা ছিল, তার মধ্যে ৫টা পেট্রোল পাম্পে আর একটা বাজারে খরচ হয়ে গেছে। বাকী গুলো-ও এভাবেই যাবে মনে হচ্ছে, কোন লাইন ছাড়াই
    কাল থেকে অফিসের এ টি এম এ ১০০র নোট পাওয়া যাচ্ছে। আড়াই ঘন্টা লাইন দিয়ে তোলা পাঁচখান পিঙ্ক নোট ওয়ালেটে বলার তবিয়তেই আছে।
  • d | ১৬ নভেম্বর ২০১৬ ১৮:০৫726147
  • অফিস এটিএম গেটের বাইরে রাস্তার ওপরে। ফলে ওপারে টিসিএস, পথচলতি লোক সবাই এসে সকাল থেকে লাইনে থাকে। যক্ষুণি টাকা আসে, তক্ষুণি তুলে নেয়। বিকেল ৫টা নাগাদ গিয়ে দেখলাম শ'তিনেক লোক ক্যালর ব্যালর করছে। ঈডঈ তে টাকা এসেছে। প্রচন্ড ক্যাওস দেখে পালিয়ে এলাম।
  • ... | ১৬ নভেম্বর ২০১৬ ১৮:৩৭726148
  • যে লোকটি ২২ লক্ষ টাকা জমা দিলো তাকে কি ট্যাক্স দিতে হবে না?
  • ... | ১৬ নভেম্বর ২০১৬ ১৮:৩৮726150
  • আর যদি দিতে হয় তাহলে সমস্যা কোথায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন