এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৭১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৪ মে ২০১৯ ১০:০১379558
  • না, আপনি অভিযোগ করলে নামগুলোও তো আপনাকেই দিতে হয়।
  • sm | ১৪ মে ২০১৯ ১০:২২379559
  • পিটি, এই গানটা শুনুন। আর বুঁদ হয়ে যান।
  • sm | ১৪ মে ২০১৯ ১০:২৩379560
  • sm | ১৪ মে ২০১৯ ১০:২৫379561
  • মিস্টেক।
  • PT | ১৪ মে ২০১৯ ১০:২৮379562
  • আমি এই বাচ্চাটির গান শুনি মাঝে মধ্যেই। তবে ভয় হয় যে এত তাড়াতাড়ি (স্বরভঙ্গের আগে) বেশী exposure-এর ফলে শেষে হারিয়ে না যায়। এখন যেমন অনীককে আর বিশেষ শোনা যায়্না।
  • রঞ্জন | ১৪ মে ২০১৯ ১০:৩৭379563
  • @ অমিত ও এস,
    ঠিক বলেছেন। সিরিয়াস খবরে দু'জন ঃ রবীশ কুমার এবং অভিসার শর্মা। অভিসার শর্মার ও আবাপ'র আরেকজনের (পূণ্যপ্রসূন বাজপেয়ী) চাকরি খেয়ে নেওয়ায় তাঁরা নিজস্ব চ্যানেল খুলে নিয়মিত নাম করে মোদীকে বিতর্কে আহবান করছেন।
    আর আছেন বিনোদ দুয়া। স্বরাজ এক্সপ্রেসের। যিনি আশির দশকে দূরদর্শনের দিনে খুব জনপ্রিয় ছিলেন। এর পর আকাশ ব্যানার্জি, নিয়মিত খবর নিয়ে রাজনৈতিক ভাবে এক্সপোজ করছে। নিজের এককামরার ঘরের স্টুডিও থেকে।
    কমেডিতে অবশ্যই কুনাল কামরা, বরুণ গ্রোভার, সঞ্জয় রাজৌরা, রাজীব (বহুত হুয়া সম্মান সিরিজ) এবং রহমান।

    @ পিটি,
    এ'পাতায় অম্বিকেশের হেনস্থায় কে খিল্লি করেছিল? আমি একজনের নামও মনে করতে পারছি না। প্লীজ, ধরিয়ে দিন।
    আর যিনি অভিযোগ করেন প্রাথমিক প্রমাণটুকু দেওয়ার দায়িত্বও তাঁরই। নইলে কুৎসার পর্যায় হয়ে যায়। বেসিক জুরিস্প্রুডেন্স।
  • sm | ১৪ মে ২০১৯ ১০:৪০379564
  • অনিক আর শ্রেয়ান এর পার্থক্য আছে। এর গলায় সুরের ভান্ডার। প্রচন্ড সিরিয়াস ও পরিশ্রমী,অন্তত সংগীত চর্চার বিষয়ে। বাড়ির লোকজনও সাপোর্টিভ।হারিয়ে যাবার ছেলে নয়।
    রাফির একটা অসম্ভব ডিফিকাল্ট ও সুন্দর গান, এই গানটি। এই রকম সুন্দর ভাবে গাওয়া,অবাক করে দেয় ।
  • PT | ১৪ মে ২০১৯ ১০:৪১379565
  • RR
    আপনি খুঁজে নিন। সেই সময়ে বিস্তর তক্ক হয়েছিল। আর অম্বিকেশ যে সিপিএমের ইয়ে মাত্র সে বিষয়ে পোস্ট আছে। by the way শাঁওলী-সুমন-অপর্ণা ইত্যাদিদের অধুনা প্রমাণিত মিথ্য তথ্য পরিবেশন সম্প্র্কে আপ্নার অবস্থান কিলিয়ার কর্বেন। ওঃ সুহৃদ দত্তের ইন্সাফ পাওয়া প্র্সঙ্গে কি ভাবছেন সেটাও জানাবেন।
    নাহলে আপনিও তিনো সমর্থকের "দায়িত্ব" কাঁধে নিয়ে ফেলবেন।
  • রঞ্জন | ১৪ মে ২০১৯ ১০:৫২379566
  • গত এগারো তারিখে ফেকু আবার ভাল করে ছড়িয়েছে।
    নিউজ নেশনে স্ক্রিপ্টেড ইন্টারভিউ দিচ্ছিল (যাতে ওঁর কবিতা লেখার প্রতিভা নিয়ে প্রশ্ন করার নির্দেশ ছিল, বাজপেয়ীজির সংগে তাল মেলানো?)।
    সেখানে দুটো যাতা ছড়িয়েছে।
    ১) বালাকোটে স্ট্রাইকের সময় আকাশে মেঘ ছিল, এয়ারফোর্স দিন বদলাতে চাইছিল। আমি বললাম-- মেঘের সুবিধে নাও। মেঘের আড়াল নিয়ে বোমা ফেললে পাকিস্তানি রাডারে ধরা পড়বে না। আমি এক্সপার্ট নই, কিন্তু রাফ উইজডম!
    -- ফেকু জানত না মেঘে মিলিটারি রাডার কেন, সিভিল এভিয়েশনের রাডারেও কোন অসুবিধে নেই। সাইক্লোনেও এয়ারপোর্ট থেকে গাইড করে। তবে মেঘের জন্যে মিসাইলগুলো টার্গেট হিট করল কি না তা বোঝা মুশকিল। তাই মিলিটারি বালাকোটের টার্গেট হিট নিয়ে ফোটো দিতে পারেনি।
    ২) আমি ১৯৮৭-৮৮ তে আদবানীজির গুজরাতে এক জায়াগায় মিটিঙ্গের ফটো ডিজিটাল এস এল আর এ তুলে সিল্লিতে ট্রান্সমিট করেছি আর পরেরদিন পেপারে রঙিন ছবি! আদবানীজি কী খুশি!
    --- ৯০ দশকের আগে ভারতে না ডিএসেলার এসেছে, না ই-মেইল।
    আর এর শ্রেয় রাজীব গান্ধীর। যা তা ক্লেম করলেই হল?
    এটা নিয়ে অনেক প্রফেসরও মুখ খুলেছেন।
    নিজেকে নিয়ে বড়ফট্টাই করতে গিয়ে যে আর্মিকে বোকা দেখানো হচ্ছে আর জগহাসাই হচ্ছে এটা ভক্তদের কে বোঝাবে?
    মনে হচ্ছে এবার এন্ডিএ'র সাঝা সরকার হলেও প্রধানমন্ত্রী নীতিন গড়করিই হবে।ঃ)
  • মানিক | ১৪ মে ২০১৯ ১০:৫৩379568
  • সুহৃদ দত্তের ইনসাফ কিরকম? কেসটা মিটেছে?
  • রঞ্জন | ১৪ মে ২০১৯ ১১:০০379569
  • পিটি,
    গোলপোস্ট সরাবেন না। নিজে অভিযোগ করে অন্যের থেকে সাক্ষ্যপ্রমাণ আশা করবেন না।
    ওরে বাবা! আপনি দেখছি আদালত বসিয়েছেন। সুহৃদ দত্ত?
    তাহলে অমিত শাহ, মায়া কোদনানি ডিজি বাঞ্জারা কর্নেল পুরোহিত যাদের মিথ্যে (!) অভিযোগে ভুগিতে হইয়াছে, জেল হইয়াছে এবং আদালত এত বছর পরে নির্দোষ বলিয়া মুক্তি দিয়াছে সে ব্যাপারে আপনার যা স্ট্যান্ড সেইটা ক্লিয়ার করুন। আমার উত্তর /স্ট্যান্ড উহাতে লুক্কায়িত আছে।
    বিটিডব্লু,
    সিপিএম এর ছাত্রনেতা গড়িয়ার কমঃ সুদীপ্ত গুপ্তের মমতার পুলিশ কর্তৃক নৃশংস হত্যার বিচারের কি হইল? মৃত শহীদের পিতা ও দিদির বক্তব্য নিয়া কিছু মন্তব্য?
  • PT | ১৪ মে ২০১৯ ১১:০১379570
  • না মেটেনি। তিনি জামিনে মুক্ত। সুপ্রীম কোর্ট CBI-এর সাম্প্রতিক জামিন খারিজের আবেদন নাক্চ করে দিয়েছে। কিন্তু CBIএর আইনজীবি নাকি কোর্টে হাজির হচ্ছেন না। কিছুদিন আগে "এই সময়ে" এই খবর প্রকাশিত হয়েছে। সেই লিং আমি দিয়েওছিলাম।
  • PT | ১৪ মে ২০১৯ ১১:০৭379571
  • RR
    গোলপোস্ট আপনি সরালেন। বহুদিন ধরেই বেশ কিছু প্রশ্ন দিয়ে রেখেছি। সেগুলো আপনি সযত্নে উপেক্ষা করে আজকে হাঠাৎ 'যিনি অভিযোগ করেন প্রাথমিক প্রমাণটুকু দেওয়ার দায়িত্বও তাঁরই" জাতীয় আপ্তবাক্য নিয়ে হাজির হলেন। শাঁওলী-সুমন-অপর্ণা ইত্যাদিরা কোন প্রমাণ ছ্ড়াই যেগুলো বলেছিলেন সেগুলো সম্পর্কেও আপনার অবস্থান কিলিয়ার করবেন। তালিকা যেহেতু দীর্ঘ আমরা নাহয় রিজানুরের মৃত্যু থেকে শুরু করি। তারপর ২০১৯-এ আসব, কেমন?

    তবে প্যাটার্ন মোটামুটি একই রয়েছে। যেমন কিনা পব-তে মতপ্রকাশের স্বাধীনতার হাল-হকিকৎ সম্পর্কে আপনি নির্বাক আছেন।
  • রঞজন | ১৪ মে ২০১৯ ১১:৩৩379572
  • পিটি,
    এমন প্যাচালও পাড়তে পারেন?
    অভিযোগকারীকেই প্রাথমিক প্রমাণ দিতে হবে অন্যকে নয় --এটা বেসিক জুরিসপ্রুডেন্স--কোন আপ্তবাক্য নয়।
    আর অপর্ণা -শা*ওলি এরা ১২ বছর আগে কি বলেছিলেন তাঁর ব্যাখ্যা আমি দেব কেন? আমি না ওদের বন্ধু/আত্মীয়, না এই পাতায় ওদের কোন স্পেসিফিক বক্তব্যকে সমর্থন করেছি।
    অবশ্যই নন্দীগ্রাম/সিঙ্গুরে বামসরকারের ভূমিকা ও পুলিশ দিয়ে কৃষক সমস্যার সমাধানের এবং বুদ্ধদেবের ' পেইয়িং ইন দেয়ার ওউন কয়েন' এর নিন্দা করেছি। সেই স্ট্যান্ডে আজও কায়েম আছি।
    আর আপনার কথিত কিছু ব্যক্তির স্টেটমেন্টে অতিশয়োক্তি/ভুল থাকলেও এটা মিথ্যে হয় না যে সিঙ্গুরে /নন্দীগ্রামে পুলিশ ও বামদলের ভুল স্ট্যান্ডে ওদেরই কৃষকসভার লোকজন ওদের খারিজ করে দিয়েছিল।
    আর কোন কিছুই "সযত্নে" উপেক্ষা করার কথা নয়। যদি কোন কিছুতে না বলা মানে তাকে সমর্থন করা --এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে না। থাকি হিন্দি বলয়ে। তাহলে আমাকে/আপনাকে রোজ পেপার খুলে অন্ততঃ ১০০ টা নিন্দা প্রস্তাব রোজ করতে হবে।
    ধরুন,
    আপনি তো কাশ্মীরে তিনবছরের বাচ্চার এবং আলোয়ারে স্বামীর সামনে স্ত্রীকে গ্যাং রেপের নিন্দা করেন নি। তার মানে আপনি ওদের সমর্থন করেন? বুলন্দশহর রেপ? সেখানে একজন পুলিশ অফিসারের হত্যার?
    আপনার ধারণা আমি বঙ্গের সরকারকে খুব ডেমোক্র্যাটিক ভাবি?
    আগেই স্পষ্ট করেছি আমার প্রাথমিকতা আগে ২০১৯শে ফ্যাশিস্ত শক্তি যেন দেশের বুকে চেপে না বসে।
    আর এ পাতায় আগেও লিখেছি, যখন কোলকাতায় ছিলাম, তখন অম্বিকেশের নিগ্রহের প্রতিবাদে আমার ভাইঝির সংগে যাদবপুর থেকে মিছিলে এবং সুদীপ্ত গুপ্তের শোকমিছিলে গড়িয়ায় আমি সামিল ছিলাম।
    কামদুনি ঘটনার প্রতিবাদে যাদবপুর ইউনি থেকে কালো কাপড়ে মুখ বেঁধে মৌন মিছিল (গোলপার্ক পর্য্যন্ত ) ছিলাম। আমার আগের সারিতেই প্রয়াত জ্যানেট ছিলেন।
    কামদুনি নিয়ে ঈপ্সিতার উদ্যোগে প্রতিবাদ পত্র সাইন করাতে শ্রীপর্ণা, কল্যাণীর ছেলেটি ও ইপ্সিতার সংগে আমিও নন্দন চত্বরে খেটে ছিলাম।
    এবার আপনি বলুন দেখিঃ কোন কোন প্রতিবাদ মিছিল ও ধর্মঘটে হাজির ছিলেন?
  • S | ১৪ মে ২০১৯ ১১:৪৯379573
  • করন থাপারও ভালো। এত অনেস্ট জার্নালিস্ট খুব কম দেখেছি। কোনো ভনিতা নেই, কোন পক্ষপাত নেই। কিন্তু আজকাল আর জায়গায়ই পাচ্ছেন না কোথাও।

    বালাকোটের র‌্যাডার নিয়ে ভিশনু সোম আর শ্রীনিভাশ জৈনের মধ্যে একটা কথোপকথন খুব ভালো লাগলো। মেঘ থাকার জন্য যে মিসাইলে ক্যামেরা থাকে সেটা লন্চ করা যায়নি আগে থেকে প্ল্যান থাকা সত্ত্বেও। এয়ারফোর্সের আপত্তি থাকা সত্ত্বেও মোদি জোর করে একটা সাব-অপটিমাল দিনে এয়ার স্ট্রাইক করিয়েছে। প্রথমতঃ এটা মিলিটারি এক্স্পার্টদের এরিয়া। সেকেন্ড, এতে বিপদ বেড়েছে। ফাইনালি, ঠিকমতন করে এয়ারস্ট্রাইক করা যায়নি।
  • S | ১৪ মে ২০১৯ ১২:২৬379574
  • এই জোকটা শেয়ার না করে পারছিনা।
    Modi : We will send a Spacecraft to the sun
    ISRO scientists : we can't reach there.
    Modi : Why?
    ISRO scientists : Due to extreme heat.
    Modi : We will do our mission at night
    Bhakt: Modi modi
  • Amit | ১৪ মে ২০১৯ ১২:৩৫379575
  • আজকাল ডিসেন্ট রিপোর্টার দের দর কম। অর্ণব র মতো ম্যানিয়াক রাই সংখ্যায় বেশি।
  • রঞ্জন | ১৪ মে ২০১৯ ১৩:০৬379576
  • এস,
    জোকটা হেব্বি। অনেকএর সাথে শেয়ার করব।
    কিন্তু করণ থাপার ভেটারান রিভিয়ার্ড জার্নালিস্ট।
    বরখা দত্ত যে নতুন তিরঙ্গা চ্যানেল খুলেছে তার প্রধান আকর্ষণ হল রাত আটটায় করণ থাপার।
    ও সংঘ পরিবার থেকেও ডাকে বিনীত গোয়েলকে যে অমন লাউড নয়। আর এখানে কেউ অন্যের মাঝখানে ঝাঁপিয়ে পড়ে চেঁচায় না। মানে এলাউ করা হয় না। করণ হামিদ আনসারি থেকে নীতিন গড়করি সবার ইন্টারভিউ নিয়েছেন।
    একচুয়ালি ওটা এবং ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে গড়করির ইন্টারভিউ পড়ে আমার সন্দেহ হচ্ছে যে ফেকু আসবে না। মরিয়া শেষ চেষ্টা করতে গিয়ে ছড়াচ্ছে। এবং সবচেয়ে খারাপ হলে হতে পারে গড়করির নেতৃত্বে এনডিএ সরকার। দেখুন গড়করি কেমন সাবধানে গা বাঁচিয়ে পলিটিক্যালি করেক্ট উত্তর দেওয়ার চেষ্টা করছে।
  • PT | ১৪ মে ২০১৯ ১৪:১৯379577
  • RR
    গোলপোস্ট সরানোটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে।
    যে কারণে সুহৃদ দত্তের প্রসঙ্গে অমিত শাকে টেনেছেন (14 May 2019 -- 11:00 AM)। CBI এখন অমিতের দখলে। সুহৃদ দত্তকে ফাঁসিতে ঝোলাতে পারলে অমিত শাহ নিজের ও দিদির দলকে প্রভূত রাজনৈতিক ডিভিডেন্ট দেবে। সেটি করার কোন প্রয়াস এমনকি রাজ্য সরকারেরও নেই। কেন নেই তার উত্তর খুঁজে দেখবেন।

    "অবশ্যই নন্দীগ্রাম/সিঙ্গুরে বামসরকারের ভূমিকা ও পুলিশ দিয়ে কৃষক সমস্যার সমাধানের এবং বুদ্ধদেবের ' পেইয়িং ইন দেয়ার ওউন কয়েন' এর নিন্দা করেছি।"
    এটাও অর্ধসত্য। CBI-এর চার্জশীট পড়ুন ও তার পরে লিখবেন। পুলিশ ব্যবহারের যে তথ্য বঙ্গে প্রচারিত হয়েছিল তা বহুলাংশেই মিথ্যা। আপনার অবস্থান ঐ মিথ্যের পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছে। সেই মিথ্যার পাহাড় তৈরিতে শাঁওলী-সুমন-অপর্ণার প্রচুর অবদান আছে।

    গত সপ্তাহে গাড়িতে দিল্লি বিমানবন্দর থেকে নয়ডা যাওয়ার কালে ভাবছিলাম যে গ্রেটার নয়ডার উন্নয়নের জন্য কত চাষের জমি নিতে হয়েছিল? আর শুধু মাত্র তিন কিমি লম্বা মায়াকাননের জন্য "কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রমোদে"?
    সেই মায়াকাননের জন্য কত লোকের চাকরী হবে এমন হিসেব কোন পন্ডিতে চেয়েছিল কিনা কে জানে!!
    সেই চাষীদের পেছেনে দাঁড়ানোর জন্য কোন আমেরিকান সেনেটার মিছিল করেছিল কিনা সেটা ভেবে দেখবেন।

    এসব প্রশ্ন যদি আপনার কাছে জরুরী বিষয় না হয় তাহলে মুখে কালো কাপড় বেঁধে সাড়ে তিন পা হাঁটা নিজের ইগো ম্যাসাজ ছাড়া বিশেষ কিছু নয়।

    আর আপনার তালিকাভুক্ত কোন ঘটনাই কোন সরকারকে উৎখাত করার কাজে ব্যবহৃত হয়নি।
  • রঞ্জন | ১৪ মে ২০১৯ ১৫:১৩379579
  • পিটি,
    আমি খুব সাধারণ মানুষ। কোন সরকারকে উৎখাত করার পবিত্র দায়িত্ব নিয়ে জন্মাই নি।
    নিজের বোধবুদ্ধি মত রি-অ্যাক্ট করে বেঁচে বর্তে আছি।
    আপনার দেওয়া সিবিয়াইয়ের চার্জশীট দেখেছি। আমার পরিবর্তন হয় নি। সিবিয়াই কে ভগবান ভাবি না।
    আর আপনার দেওয়া মহান জাজমেন্ট মাথা পেতে নিলাম, বিনা অনুশোচনায়। এবার খুশি? নন্দীগ্রাম-সিঙ্গুরে আমার স্ট্যান্ড ঠিক করতে শাওলী অপর্ণার ভূমিকা আঁচে, বুদ্ধবাবুর নেই? ঘুড়ায় হাসবো।
    আপনার উত্তরটা পেলাম না। আপনি এই পাতায় অন্যদের দিকে আঙুল তোলা ছাড়া কি কি মহান কার্য করেছেন? কোন হরতাল বা মিছিলে যোগ দিয়েছেন মম সরকারকে উৎখাত করতে?
    এবার অন্যদের বিচার করা বন্ধ করে আম্আদের রেহাই দিন। এখানে আমরা নিজেরদের পছন্দ মত ইস্যুতে পক্ষাবলম্বন করি। সেটা আপনি ঠিক করে দিতে পারে না। শুধু কারও বক্তব্য নিয়ে নিজের পালটা বক্তব্য রাখাই কাম্য, বিচার সভা বসানো নয়। সে অধিকার আপনার/আমার কারও নেই।
    আপনি কী করছেন বলুন।
    সুদীপ্ত গুপ্তকে নিয়ে বলুন। কী হল কেসটার? ওর বাবা ও দিদি ন্যায় পেল?
    কেরলে সিপিএমের দল ছেড়ে অন্য দল গড়ার নেতাকে হত্যার ব্যাপারে বলুন।
    রাজস্থানে, ইউপিতে, কাশ্মীরে রেপ কেস গুলোর ব্যাপারে আপনার স্ট্যান্ড স্পষ্ট করুন।
    নইলে সময় নষ্ট করা ফালতু মিনিময় বন্ধ করুন।
  • PT | ১৪ মে ২০১৯ ১৫:৫৩379580
  • এই সব আলগা আলোচনা আগেও হয়েছে। প্রয়োজনমত CBI-এর ব্যাখ্যা মানা বা না মানা। তাতে একটা সুবিধে হয়। যখন যা খুশী অবস্থান নেওয়া যায়।

    আর রেপ কেস নিয়ে আমার কোন বক্তব্য নেই। দোষীরা যেন উচ্চতম শস্তি পায়। কিন্তু সমস্যা হল দোষীদের শাস্তি দিতে হলে আপনার অপছন্দের রাষ্ট্র ব্যবস্থা ("সিবিয়াই কে ভগবান ভাবি না" ) ব্যবহার করতে হবে।

    আগে ঠিক করুন দেশের আইন, পুলিশ (CBI সহ) ইত্যাদিদের মানবেন কিনা!! আপনাদের দোদুল্যমান অবস্থান ঐ দোষীদের বাঁচিয়ে দিতে পারে।
  • আহাগো | ১৪ মে ২০১৯ ১৬:০৫379581
  • মোদি থেকে বুদ্ধ সবাই কেমন ক্লিনচিট পায়। যেন একই বৃন্তে দুইটি কুসুম। কাবাবের হাড্ডি দিদিকে বিদেয় না করলেই নয়।
  • রঞ্জন | ১৪ মে ২০১৯ ২০:২৫379582
  • পিটি,
    --"আগে ঠিক করুন দেশের আইন, পুলিশ (ঈ সহ) ইত্যাদিদের মানবেন কিনা!! আপনাদের দোদুল্যমান অবস্থান ঐ দোষীদের বাঁচিয়ে দিতে পারে"।

    বেশ বুঝেছেন আমার বক্তব্যের মানে। সিবিয়াইকে ভগবান না মানলে বুঝি আইন মানা হয় না ? তাহলে আইন মেনে মোদি অমিত শাহ বাঞ্জারা সব খালাস পেয়ে গেছেন। সমঝোতা এক্সপ্রেস কান্ডে সাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরোহিত সব আইন মেনেই খালাস। তবেঁ সুহৃদ দত্ত এখনও খালাস পান নি, শুধু বেইল পেয়েছেন।
    কাজেই যা ঠিক করার আপনিই করুন।
    কিন্তু নিজে কি করছেন কেন বলছেন না ? খালি অন্যের দিকে আঙুল তুললে হবে?
    আর হ্যাঁ, গুজরাত দাংগা নিয়ে অমিত শাহ /মোদীকে কিছু বলবেন না, কেমন? ওরা আইন অনুযায়ী ছাড়া পেয়েছেন। তেমনি মায়া কোদনানি। জেল খেটেছেন, যাবজ্জীবন পেয়েছেন। ফের ন্যায় বিচার হয়েছে ছাড়া পেয়েছেন।
    আর ইসরাত জাহান, তুলসিরাম প্রজাপতিদের এনকাউন্টার করা হয় নি। ওরা টেররিস্ট ছিল। এ নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়, সবাই ছাড়া পেয়ে গেছে।
    আর কমঃ সুদীপ্ত গুপ্তের কেসের কী হল?
    ওঁর বাবা/দিদির অভিযোগ নিয়ে কী অবস্থান?
    নেতাই কান্ডের রথীন দন্ডপাট নিয়ে কী অবস্থান?
  • T | ১৪ মে ২০১৯ ২১:০৪379583
  • রঞ্জনদা একটু বর্তমানে ঘোরাফেরা করুন এবার। ফার লেফটের পদাঙ্ক অনুসরণ করে ফার রাইট যে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে গ্যালো।
  • রঞ্জন | ১৪ মে ২০১৯ ২১:১০379584
  • @টি,
    তাই নাকি?
    তা আপনারা কোলকাতায় বসে কী করছেন?
    আপনি পদ্মফুলের থেকে কী আশা করছেন?
    ভাইটি, আমি বর্তমানেই আছি।
    পুরো টইয়ে বর্তমানেই পদ্মফুলের বিপদ নিয়ে বলছি।
    পুরনো কাসুন্দি ঘাঁটছেন পিটি।
    সেই কয়েক বছর আগের ফাটা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন।
    ওনাকে বলুন না।
  • T | ১৪ মে ২০১৯ ২১:১৭379585
  • :)) শিপিয়েম রাস্তাতেই আছে। তবে রুটি ওলটানো লিবারেলদের নাচন কোঁদন দেখে প্রভূত মজা।

    পদ্মর বাড়বাড়ন্তে জোড়াফুলের ভুমিকাকে আর শাক চাপা দেওয়া যাবে না।
  • Du | ১৪ মে ২০১৯ ২২:৩৪379586
  • সিবিআই কে কেন্দ্রের সরকার মিসিউজ করতে পারে, আর তার অ্যালিরা। আবার সারদার দোষীরা এর সুবিধে পেয়েও (৪ বছর বসে থাকা) আবার অন্যদিকে এই পার্সেপশনটা মিসিউজ ও করতে পারে।
    মহানেত্রীর মত সুযোগসন্ধানীর জন্য সিবিআইয়ের ভুলুন্ঠিত হওয়াটা বর হয়েছে আর হবেও।
  • Du | ১৪ মে ২০১৯ ২২:৪২379587
  • যাক গে আমি পিটিদার চিরন্তন প্রশ্নের একটা উত্তর পেয়েছি। নকুরা সদাই সিপিয়েমের নিন্দা করে তার কারন সিপিএম নিন্দাটা বোঝে এবং কৈফিয়ত দিতে চায়, বেসিক্যালি পাত্তা দেয়। তিনো এবং বিজেপিকে তাদের আদৌ কি নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে সেটা বোঝানো নকুদের পক্ষে অসম্ভব।
  • PT | ১৪ মে ২০১৯ ২২:৫৭379588
  • "পুরনো কাসুন্দি ঘাঁটছেন পিটি।"
    অমিত শাহর কম্মটি তো আরো পুরনোতর ঘটনা!! সেটি নিয়ে আলোচনাতে অসুবিধে নেই।
    তবু স্বীকার করবেননা যেঃ
    #হলদি নদীতে হাজার হাজার লাশ ভাসানোটা বানানো গপ্প
    #শিশুদের পা চিড়ে মাটিতে পুঁতে দেওয়াটা বানানো গপ্প
    #৫০০ মহিলার স্তনবৃন্ত কেটে দেওয়া বানানো গপ্প
    এগুলোর সত্যতা জানতে রাষ্ট্রশক্তি বা CBI-এর শরণাপন্ন হওয়ার কোন প্রয়োজন নেই।

    এবং "যে আসে আসুক, সিপিএম যাক" এই নির্বোধ রাজনৈতিক তত্বে বিজেপিকেও ক্ষমতায় আসার জন্য ছাড় দেওয়া ছিল কেননা "বিজেপি ছাড়া যে আসে আসুক" এমন কোন কথা ২০১১-র আগে বালখিল্য পন্ডিতম্মন্যরা উচ্চারণ করেনি।
    তো তাদের আহ্বানে সাড়া দিয়ে সেই বিজেপি এখন (একটু দেরি করে) ক্ষমতায় আসার চেষ্টা করছে। তো এখন এত নাকি কান্না কিসের জন্য?
  • S | ১৪ মে ২০১৯ ২৩:২৯379590
  • দিদি বলেছিলেন না যে দিদিরও নাকি সিবিআই আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন