এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:২৬524353
  • সুচিত্রা, অপর্ণা সকলেই বলেছেন যে তাঁদের "চিনতে" ভুল হয়েছিল। বলেছেন অসীম, সুনন্দও। অবিশ্যি গুরুর অনেকেই অপেক্ষায় আছেন দাড়িবাবুর স্বীকারোক্তির জন্য। তা'লে হয়ত সবাই একটু সরে বসবেন।

    তবে যেটা হয়েছে সেটা হচ্ছেঃ "এরাও খারাপ-ওরাও খারাপ।" হাওয়াই-চপ্পল-সাদা শাড়ির সততার গতপ্রায়-তার ওপরে ভাষা ব্যবহারেও তিনি দুবছরেই কমরেডদের পিছনে ফেলে তরতর করে এগিয়ে চলেছেন। পরের বিধাসভার ভোটে অন্ততঃ সততার বা হোলিয়ার দ্যান দাউ-এর চমকটা থাকবে না।
  • চান্দু মিঁঞা | 233.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:২৭524354
  • ১) এক আধজন বুজীর স্বীকারোক্তিতে কিছু যায় আসেনা।
    ২) চিন্তা নাই এক আধজন বাদে বুজীরা কালে কালে ভুল স্বীকার করবেন। শুধুই সময়ের অপেক্ষা।
  • Ishan | 60.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:৪০524355
  • দাড়িবাবুটা আবার কে? :)
  • a x | 86.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:৪৫524356
  • শুভাপ্রসন্ন বোধহয়।

    আজিজুল হলেও ক্ষেতি নাই।
  • kc | 188.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:৪৬524357
  • দাড়িদাদু জানি, দাড়ি ভগবানও জানি। কিন্তু দাড়িবাবুটা কে? তবে কি, তবে কি?....
    না না এ হতে পারেনা। ;-)
  • a x | 86.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:৪৭524358
  • দাড়ি ভগবান আবার কে? আমি ভগবান দাসকে চিনি খালি।
  • kc | 188.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:৪৮524360
  • মার্ক্স।
  • PT | 213.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:৪৮524359
  • মন্ত্রী গৌতম দেব "দুঃস্থ মেধাবী" কোটায় মেয়েকে ন্যাশানাল মেডিকাল কলেজে ডাক্তারি পড়াচ্ছেন!! ২৪ ঘন্টা কাল থেকে লেগে রয়েছে। হি, হি---হাওয়াই চপ্পল ক্ষয়ে যাচ্ছে খুব দ্রুত!!

    দাড়িবাবু=কাকাবাবু=শুভাপ্রসন্ন
  • PT | 213.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:৪৯524362
  • কাকাবাবু নয়, কাকাবাবু নয়, -কাকবাবু।
  • a x | 86.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:৫০524363
  • হা কপাল!
  • kc | 188.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:৫২524364
  • এদিকে কালকে সিঙ্গুরেও গন্ডোগোল হয়েছে। টাটাবাবুর জমিতে সাবস্টেশনের কাজের জন্য হাই টেনশন ট্রান্সমিশনের টাওয়ার বসাতে গেলে লোকাল লোকেরা তাদেরকে তাড়িয়ে দিয়েছে।
  • Ishan | 60.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:৫৩524366
  • পিটি কোথায় বাস করেন? সপ্তম স্বর্গে? :)
  • PT | 213.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:৫৩524365
  • দুটো খবরের জন্যেই নাকি শুধু কাকবাবুর জন্য?
  • PT | 213.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:৫৫524367
  • c/o নীল আকাশের নীচে।
    আমার মরণকামনা করলেন? এত তাড়াতাড়ি যাচ্ছি না!!
  • Ishan | 60.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:৫৭524368
  • সরি। এই কথাটার এরকম মানে করতে পারেন ভাবিনি। লোকে তূরীয়াবস্থায় সপ্তম স্বর্গে যায়। একেবারেই অন্য কোনো ইঙ্গিত ছিলনা।
  • PT | 213.*.*.* | ২২ জুন ২০১৩ ১০:৫৯524369
  • আমি তূরীয়াব্স্থাতে আছি এমন ধারণাটাই বা হল কি করে? বৌ-বাচ্চা-বুড়ো মা নিয়ে ছাপোষা মধ্যবিত্তের সংসার। এক ছিলিম টানব তারও কি উপায় আছে?
  • s | 182.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:০০524370
  • আর প্রাক্তন মন্ত্রী গৌতম দেব? ২৪ ঘন্টা তার পেছনে লাগছে না কেন? তিনি ১০০০ লোকের ফৌজ নিয়ে সিবিআই দপ্তরে যাচ্ছেন, সিবিআই অফিসারকে বলছেন, তোমার কোন ব্যাচ? বেরিয়ে এসে বলছেন চা টা খাওয়ালো। ফৌজ গর্জন করছে।
    এটা আপনার কাছে ঠিকঠাক লাগছে পিটিবাবু?
  • bb | 24.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:০৩524371
  • ডিডি - নকুরা সহজে ভুল স্বীকার করে না, তাই এতে আর আশ্চর্যের কি আছে যে আপনারা সহজ সত্যিটা স্বীকার করবেন না- অকুতোভয় টয় বাজে কথা,ওটা ইগো।
    বরং আমি তরুণ সান্যালের কথায় টুপি তুললাম, তিনি কাল মিছিলে যান নি সিপিএমের প্রাধাণ্য দেখে, কিন্তু এটা স্বীকার করেছেন মমতাকে সমর্থন করা ভুল হয়েছে। অর্থাৎ তিনি এখনও সিপিএম বিরোধী যেটা তাঁর রাজনৈতিক অব্স্থান কিন্তু কৌশলগত ভুল স্বীকার করার ক্ষমতা তার আছে।
  • Ishan | 60.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:০৭524373
  • লেখা পড়ে ধারণা হল।
  • PT | 213.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:০৯524375
  • s
    আরে মন্ত্রী গৌতম দেব তো যে কোন পাঁচবছুরে ভোটে জিতে আসেননি-এসেছেন "পরিবর্তন"-এর জোয়ারে। দলতন্ত্র, পরিবারতন্ত্র, দাদাতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি ইত্যাদি মুক্ত এক সমাজ গঠনের জন্যে। তার সঙ্গে শেষে কিনা আপনি চোর-চোট্টা, লুঠেরা, হার্মাদনেতা প্রাক্তন মন্ত্রীর তুলনা করছেন? আরে দিন্না তাকে জেলে পুরে-কে আর আটকাচ্ছে?
  • siki | 132.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:০৯524374
  • সম্মান দিতে শিখুন। গৌতম দেব আবার কী? অরণ্যদেব বলুন।

    বিধান্নগর কমিশনারেটের ব্যাপারে তাঁর বক্তব্যও এই রকমই ছিল। আরে বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব পুলিশ হয়ে এসেছে ওখানে। কদিন বাদে তো আবার আমাদেরকেই রিপোর্ট করতে হবে, তখন দেখে নেব।
  • Ishan | 60.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:১৪524376
  • কি যে বলেন, গৌতম দেব সমাজতন্ত্রের ধারক বাহক, এমন এক সরকারের প্রাক্তন মন্ত্রী, করন্দা থেকে নন্দীগ্রাম যাদের পালকে উজ্জ্বলতম মুকুট। পারবে এই পাঁচবছুরে গৌতম দেব, সেই উচ্চতায় পৌঁছতে? চাট্টি বুজি ব্যাকিং নিয়ে ক্ষমতায় এলে এই হয়।
  • PT | 213.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:১৬524377
  • শুরুটা কিন্তু মন্দ হয়নি। দুবছরের মধ্যেই মেয়ের ব্যবস্থা পাক্কা করে ফেলেছেন!! তবে আপনার তালিকায় সিঙ্গুর না থাকায় আশ্চর্য হলাম!!
  • SC | 34.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:১৭524378
  • ভাষা ব্যবহারে পিছনে ফেলে দিয়েছেন বলতে পি টি কি বলতে চাইলেন বোঝা গেল না।
  • Ishan | 60.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:২০524380
  • তবে আমি কিন্তু পিটির ভাষা ব্যবহারে অশ্চর্য হই নাই। শুভাপ্রসন্নকে কাকবাবু বলে ডাকা -- মনে হচ্ছে মমতার ভাষা শুনছি। :)
  • PT | 213.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:২০524379
  • বুজীরা নীল ছবির সঙ্গে যুক্ত সেটা এখনো শুনে ওঠেননি বোধহ্য।

    কামদুনির মিছিলের পায়ের শব্দ এখনো মিলিয়ে যায়নি ভাল করে। এর মধ্যেই তিনোদের রক্ষা করার জন্য ঢাল বেরোতে শুরু করেছে।
  • Ishan | 60.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:২৩524381
  • হ্যাঁ, আমি তিনোমুল রক্ষায় ঢাল বার করছি, আর পিটি সক্ষাৎ ডন কিহোতে -- একাই কামদুনির প্রতিবাদ করে বুঁদিগড় ফাটিয়ে দিলেন। একদম নিজের চোখে দেখলাম। :)
  • SC | 34.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:২৪524382
  • প্রসঙ্গত ঠিক একই কথা শ্রদ্ধেয় কমরেড বিনয় কোঙার বলেছিলেন ব্রিগেডে।
    নিল ছবি ই:।
    বিনয় কোঙার আরো অনেক ভাষাই প্রয়োগ করেছিলেন, আশা করি স্মরণে আছে। এতে কি প্রমান হয় জানিনা। ওনার দলের অন্য অনেক ভদ্রলোক নেতার থেকে বিনয় কন্গারের অবদান মনেহয় কিঞ্চিত বেশি।
  • PT | 213.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:২৮524384
  • এইত ৩৪ বছরের অপশাসন এসে গিয়েছে। লাইন কিলিয়ার।

    Ishan
    অবিরাম মিথ্যাচার করার জন্য কোন কোন অরাজনৈতিক ব্যক্তিত্বকে অসম্মান করার সিদ্ধান্ত নিয়েছি। কাকবাবু তাদের একজন।
  • Ishan | 60.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:২৯524385
  • যদি কিছু মনে না করেন, কাকে কাকে অসম্মান করার সিদ্ধান্ত নিয়েছেন একটু জানাবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন