এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 34.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:৩০524386
  • হায়! কি বললাম আর কি বুঝলেন।
    বিনয় কোঙার এর মত আরো দু চারজন থাকলে চৌত্রিশ তা চল্লিশ হতে পারত। এবার বোঝা গেল।
  • PT | 213.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:৩২524387
  • ক্রমশঃ প্রকাশ্য!
  • Ishan | 60.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:৪৫524388
  • মমতারও মনে হয় এরকম একটা লিস্ট আছে। কাকে কাকে তিনি অসম্মান করে এই ধরণের ভাষা ব্যবহার করবেন। সেই লিস্টিটাও জানা যায় না। ক্কী মিল। :)
  • rivu | 78.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:৪৮524389
  • SC, খেয়াল করবেন পিটি বলেছেন পেছনে ফেলবেন। একবার ও বলেননি যে মম দেবী দৌড় টা শুরু কল্লেন। সুতরাং বিনয় কোঙার ইঃ ব্যাড বয় পিটি বাবুর হিসেবের মধ্যেই ছিলেন। পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়।
  • চান্দু মিঁঞা | 233.*.*.* | ২২ জুন ২০১৩ ১১:৫৯524390
  • সাম্যের জয়জয়কার নইলে এক রাজ্যের মুখ্যমন্ত্রীর সৌজন্যতাবোধের সাথে সাধারণ নাগরিকের তুলনা। আর শুভাপ্রসন্নকে কি আজকেই হেথা অপনামে প্রথম উল্লেখ করা হল?
  • cb | 41.*.*.* | ২২ জুন ২০১৩ ১২:০৪524391
  • ঐ আপাদমস্তক অসৎ, নির্লজ্জ ধান্দাবাজ, মিথ্যাচারী লোকটিকে দেখলেই বিবমিষা আসে। লোকটা শেষ কবে কাক টাই এঁকেছে সেটাও লোকে জানে না
  • PT | 213.*.*.* | ২২ জুন ২০১৩ ১২:০৯524392
  • রিভুকে ধন্যবাদ।

    আসলে দিদি যেমন সাজ-পোশাক ইত্যাদি দেখে সিপিএম/মাওবাদী ইত্যাদি চিনে ফেলেন, তাঁর চাইতেও উচ্চমার্গের কেউ কেউ আছেন যাঁরা অক্ষরের ব্যবহার দেখেই সিপিএমের দালালদের চিনতে পারেন। এবং চিনে ফেলার সাথে সাথেই শব্দব্রহ্ম ব্যবহার করেন।

    এবার যেন তেন প্রকারেণ মমতার শব্দ ব্যবহারকে ডিফেন্ড করতে গিয়ে আমার মত একটা মাছির শব্দ ব্যবহারকে ফুলিয়ে ঢাল হিসেবে ব্যবহার করতে হল। কি হাস্যকর ও করুণ অবস্থা!!

    যদিও সেই "খুব কষ্ট, হরি বলতে পারিনা"-র মত অনেক মিনিময়ই হল কিন্তু মন্ত্রী গৌতম দেবীর অপকীর্তির নিন্দা শোনা গেল কি?

    আমি কান পেতে রই.....
  • rabaahuta | 78.*.*.* | ২২ জুন ২০১৩ ১২:১২524393
  • শুভাপ্রসন্ন আগাপাস্তলা বদের ধাড়ি, আমারও বিশ্বাস।

    কিন্তু শেষ কবে কাক টাই এঁকেছে মানে? কাক আঁকা কি খুব, মানে নিঘিন্নে নীচু টাইপের ব্যাপার? তিনি কি খুব বাজে আঁক্তেন? বিশেষ করে কাক গুলি আরো বাজে?
    জানিনা, প্রশ্ন করছি, আমি অত শিল্পবোদ্ধা নই ঠিক।
  • PT | 213.*.*.* | ২২ জুন ২০১৩ ১২:২০524395
  • আমি কিন্তু শুভাপ্রশন্নর ছবি নিয়ে কিছু বলিনি। আগে-ভাগে কিলিয়ার করে দিলুম।

    তিনি শুধু কাকাব্তার রূপে যেরকম চেস্ত মিথ্যাচার করেন তার জন্যে তাঁকে সম্মান না করার সিদ্ধান্ত নিয়েছি।
  • bb | 24.*.*.* | ২২ জুন ২০১৩ ১২:২১524396
  • আরে না না ওনারা বোদ্ধা, তারপর আবার লেখক, তাই অন্যকে নাম উনি দিতে পারেন, কিন্তু অন্যরা লিখলে উনি আপত্তি করবেন।
    "মার্কিনবিরোধিতার পেটেন্ট নেওয়া আজিজুল হক", "দুর্গ-দখল বিশেষজ্ঞ শ্রদ্ধেয় শ্রী আজিজুল হক" এই গুলি উনিই লিখেছিলেন নিজের লেখায়, তখন অসুবিধা হয় না, কিন্তু PT লিখলে উনি সঙ্গে সঙ্গে মমতার সঙ্গে তার তুলনায় চলে যান!!!
  • ঊমেশ | 223.*.*.* | ২২ জুন ২০১৩ ১৩:১২524397
  • শুভাপ্রসন্ন কে কাক-বাবু, কাক-মহাশয়, বলা তো গুরু তে অনেক দিন থেকে চলছে।

    আমি তো গুরুতে পড়ে জানতে পেরেছিলাম উনি শুধু-ই কাক আঁকেন, তাই কাক-বাবু। তার আগে জানতাম না, কেউ কাক আঁকার জন্যে বিখ্যাত হতে পারে।

    হঠাৎ কাক নামটা জন্যে PT'দা কে ক্রেডিট দেয়া হচ্ছে কেন?
    উনি মোটেই এটা শুরু করেনি।
  • byaang | 132.*.*.* | ২২ জুন ২০১৩ ১৪:২২524398
  • ভাটে তো সেই কবে থেকেই কাকবুড়ো, দাড়িবুড়ো, দেখলেই টাকে চটাং করে মারতে ইচ্ছে করে, দাড়ি উপড়ে দিতে ইচ্ছে করে ইত্যাদি লেখা হয় (আমি নিজেও লিখেছি)। এমন তো নয় যে পিটিই আজ প্রথম এটা বললেন। শুধু শুধু সব্বাইকে ছেড়ে পিটিকে ধরা কেন বাপু?
  • ppn | 190.*.*.* | ২২ জুন ২০১৩ ১৪:৪৭524399
  • হ্যাঁ, পিটিস্যারের কথা শুনে মমতার কথা মনে পড়া এইটা বেশ অতিশয়োক্তি আর কষ্টকল্পনা হয়ে গেল।
  • সেই | 192.*.*.* | ২২ জুন ২০১৩ ১৫:০২524400
  • নুনি উপাখ্যান নামক ব্যাক্তিচরিত্রচর্চা বেশ কালচারড প্রোডাক্ট ছিল

    কাক বলাটা বেশ অসহ্য হয়ে গেছেই বটে

    আহা রে
  • cb | 41.*.*.* | ২২ জুন ২০১৩ ১৫:১১524401
  • কি জানি, আগে নিয়মিত দেখতাম শুভার প্রদর্শনী টনী হচ্ছে, এখন তো কিছুই দেখি না সেরকম। খালি আজে বাজে কাজে সময় নষ্ট।

    আমার বক্তব্য পরিস্কার, আঁকা টাঁকা বহুদিন হল সেকেন্ড প্রায়োরিটি হয়ে গেছে এদের কাছে, সেটা বিভিন্ন ব্যাপারে ইনভলভমেন্টের জন্য হোক, বা মিডিয়া সব কিছুতে এদের বাণী চাইছে বলে।

    আসলে যে যেমন ভাবে দেখতে চায় সে তেমন ভাবেই দেখে। উপরোক্ত পোস্টে যদি একবার দেখান শুভা র আঁকা খারাপ বলা হয়েছে বাধিত হই।

    আর হ্যাঁ, কাক ওনার আঁকার সিগনেচার বিষয়, আগে দেখতাম বিভিন্ন কাগজে, এখন দেখি না
  • bb | 127.*.*.* | ২২ জুন ২০১৩ ১৫:১৩524402
  • @SC গৌতমদেব তার গুরুত্ব হারিয়ে্ছেন ফালতু বকে। খালি বক বক করেন, বক্তব্যে ঝাঁঝ থাকলেও সারবত্তা কম।
    বরং আমি যতবার সুর্যবাবুকে দেখে মুগ্ধ হচ্ছি- ২ বছরে কোন বাজে কথা বলেন নি বিরোধি নেতা হিসাবে।
  • PM | 233.*.*.* | ২২ জুন ২০১৩ ১৭:২২524403
  • গত ছ মাসে গুরুর এই উচ্চকোটির মানুষের সাইট-এ পঃবঃ এর অর্থনীতির উন্নতি, কাজের সুযোগ,ইন্ভেস্টমেন্ট, শিল্প এসব নিয়ে কোনো পোস্ট নজরে পড়ে নি।

    সকলে প্রেসির শিক্ষকের পদত্যাগ, শুভাপ্রশন্ন, মমতা, গৌতম দেবের ফালতু বক্তব্য, বুদ্ধিজীবী দের কে কি বাইট দিলেন এই সব অসম্ভব গুরুত্বপুর্ন বিষয় নিয়েই ব্যস্ত

    পঃবঃ এর সামনের সারির মানুষদের র‌্যডারেই যদি উন্নয়ন/অর্থনীতি না থাকে তাহলে সেই চর্চা আর কোথায় হবে?

    কল্লোলদার মনোবাঞ্ছা খুব শিগ্গির পুরণ হতে চলেছে বলেই মনে হয়। আর কয়েক বছরেই পঃবঃ-এ চাষ-বাষ আর রেলেটেড জীবিকা ছাড়া আর কোনো জীবিকা থাকবে না।
  • PT | 213.*.*.* | ২২ জুন ২০১৩ ১৮:০৫524404
  • সেসবের কি আর প্রয়োজন আছে? ক্ষিধে পেলে লোকে রুটির বদলে পরিবর্তন চিবিয়ে খাবে।
  • sosen | 125.*.*.* | ২২ জুন ২০১৩ ১৯:০২524406
  • পি এম কে ক।
  • Ishan | 60.*.*.* | ২২ জুন ২০১৩ ২৩:১৩524407
  • পিটিকে দেখেই বুঝতে পারি। সারাক্ষণ কনস্ট্রাকটিভ আলোচনা করে চলেছেন। বাকিরা স্রেফ বুজি চিবিয়ে খেয়ে চলেছে। :)

    আর হ্যাঁ, আপনারা যতই রাগ করুন, আমি আরেকবার বলব, কাকবুড়ো, দাড়িবুড়ো, চটাং করে চড় মারতে ইচ্ছে করে, পাবলিক স্ফিয়ারে কোনো লোকের সমালোচনা করার জন্য এগুলো যথোপযুক্ত ভাষা নয়। এসব আপনিও জানি আমিও জানি, এমনকি মমতাও জানেন, তবে কার্যক্ষেত্রে প্রয়োগ করেন না, এই আর কি। তবে হ্যাঁ, মমতা মুখ্যমন্ত্রী, তাঁর দায়দায়িত্ব বাকিদের থেকে কিঞ্চিৎ বেশি, এ নিয়ে সন্দেহ নাই।

    এতদ্বারা, আশা করি বুদ্ধি খাটিয়ে আমাকে শুভাপ্রসন্নর সমর্থক বানিয়ে দেওয়া হবে। :)
  • Ishan | 60.*.*.* | ২২ জুন ২০১৩ ২৩:২০524408
  • আর হ্যাঁ, নুনি উপাখ্যান টা নেহাৎই বোর হয়ে শেষ করিনি। ওটারে কয় স্যাটায়ার। সে ভালো বা মন্দ হতে পারে। কিন্তু স্যাটায়ারই। আমি জীবনে দুখানা উপন্যাস লিখেছি আজ অবধি। তাতে নানাবিধ "বাস্তব" ক্যারেক্টারের ছায়া আছে। ও বাদ দিলে লিখতে পারবনা। বাদ দেবার কথা ভাবছিওনা, কারণ আমি কিছু কালচার কাকু নই।

    তবে ওর সঙ্গে লোকের সমালোচনা, টিভিতে সাক্ষাৎকার, সংসদে বক্তৃতা, প্রবন্ধ রচনা, এসবের কিঞ্চিৎ তফাত আছে, এইটুকু জেনে নেওয়া ভালো। :)
  • SC | 81.*.*.* | ২৩ জুন ২০১৩ ০০:৩৪524409
  • পি টি বাবু বিনয় কোঙারকে ব্যাদ বয় মনে করেন কিনা সে উনিই বলতে পারবেন।
    আমি এইটুকু বলতে পারি, বামপন্থী আন্দোলনে পি টি র থেকে বিনয় কোন্গারের অবদান অনেক বেশি, সেই উনি নিল ছবি বলুন আর লাল ছবি।

    ভাষা নিয়ে কালচার কাকু পনা করা তা একটা মধ্যবিত্ত জেঠামি। মানুষ কি ভাষায় কথা বলবে, সেটা কি খাপ পঞ্চায়েত বলবে নাকি।
    আর নিল ছবি নিয়ে ভাষার কি প্রবলেম হলো বুঝলাম না।
    মমতার অভিযোগ মিথ্যা এই কথাটা বলতে পারেন। এটা প্রশ্ন করতে পারেন, যে প্রতিপক্ষের লোকেরা পর্নোগ্রাফির সাথে যুক্ত, এটার কোনো প্রমান আছে কিনা।
    কিন্তু যুক্তি যদি এইটা হয়, যে মমতা প্রকাশ্য জনসভায় পর্ণগ্রাফি সব্দ ব্যবহার করেছেন কেন, ছি: কি ভাষা, তাহলে বলতে বাধ্য হচ্ছি, এটা হাস্যকর কথা।
    পর্নোগ্রাফি কথাটা কেউ আগে শোনেননি নাকি?
    তাহলে তারা মনেহয় কোনো গুহাতে বাস করছিলেন, কিম্গ্বা আইভরি টাওয়ার এ।
    ওখান থেকে নেমে আসুন, রাস্তা ঘাট, বাজারে নামুন, শুনতে পাবেন, মানুষ কি ভাষায় কি ভাষায় কথা বলেন।

    এটা বিনয় কোন্গারের ডিফেন্স এ বললাম না মমতার, সেই নিয়ে এবার চুলচেরা বিচার করুন বসে বসে।
  • PT | 213.*.*.* | ২৩ জুন ২০১৩ ০৮:১৬524410
  • ধান ভানতে শিবের গীত আর কারে কয়। এবার মমতাকে ডিফেন্ড করতে পিটির সঙ্গে বিনয় কোঙারের তুলনা। যেন পিটি কোথাও দাবী করেছে যে বামপন্থী আন্দোলনে বিনয় বাবুর থেকে তার অবদান বেশী। (যাক, সিপিএমে একটা অন্ততঃ বামপন্থী লোক এখন আছেন)!!

    আর রাস্তায় কান পাতলে যে ভাষা শোনা যায় সেই ভাষা আমরাই বুঝি সর্বত্র ব্যবহার করি? বন্ধু, বাবা-মা, শিক্ষক, ছাত্র, ছেলে-মেয়ে, বৌ সকলের সঙ্গে একই ভোকাবুলারিতে কথা বলি?

    আর মমতা কি বলেছেন সেটা সারা ভারতের লোক জেনেছে আর ছিছিক্কার করেছে। শুধু গুরুর কয়েকজন ভাষা-বিপ্লবী এখনও বুঝে উঠতে পারেনি যে কি প্রসঙ্গে সেই শব্দ ব্যবহৃত হয়েছিল -কিংবা সমালোচনার কারণটা কি!!
  • bb | 24.*.*.* | ২৩ জুন ২০১৩ ০৯:১৯524411
  • ঈশানের সপক্ষের যুক্তিটা এতই জোলো যে পরে ফিরে দেখলে নিজেই মনে করবেন কোথায় উনি ভুল বলেছেন।
    @SC পর্ণো নিয়ে কেঊ কি বলেছে? কিন্তু বঙ্গের অবস্থা এতটাও খারাপ হয় নি যে এই সব লোকেদের পর্ণোর সঙ্গে যুক্ত হতে হবে - এটা হাস্যকর এবং অপমানজনক অভিযোগ।
  • PM | 233.*.*.* | ২৩ জুন ২০১৩ ১৩:২৪524412
  • সমস্যা আরে "দুরের" বারাসাতে নয় বাড়ীর দোরগোরায়। কোনো বিহিত ছাড়াই।

    বরানগরে বাইক দস্যুরা ১২ বছরের স্কুল ছাত্রীর হাত/ওর্না ধরে টানে। মেয়েটি চেচালে পাড়ার লোক প্রতিবাদ করে, তাড়া করে। একজন বাইক থেকে পড়ে যায়, তাকে মার ধোর করা হয়। বাকি ছেলেরা সাময়িক ভাবে পালায়। পড়ে শ খানেক ছেলে এনে প্রতিবাদীদের তুমুল মার ধোর করে।

    কোথায় বাস করছি?---কলকাতা লন্ডন-ই হলো বটে
  • lcm | 34.*.*.* | ২৩ জুন ২০১৩ ১৩:২৬524413
  • হ্যাঁ, ৫ বছর অন্তর বদল ভালো না, তাইলে ৩৪ বছর অন্তরই হোক - নাকি?
  • PT | 213.*.*.* | ২৩ জুন ২০১৩ ১৩:৩৭524415
  • নরকের জীবরা অন্ধকারের গর্ত থেকে বেরিয়ে এসে ফুলে-ফেঁপে উঠেছে। এরা বেঁচে থাকার রসদ সংগ্রহের চেষ্টা চালিয়েই যাবে-শহরে কিংবা গ্রামে।

    A group of five claiming to be Trinamul supporters ransacked Kalighat police station early this morning after workmen engaged in a CMC project on Kali Temple Road requested them to take a detour.

    The incident, barely half a kilometre from Mamata Banerjee’s home, did not shock many in the area because people flaunting party badges have often been known to have their way.

    http://www.telegraphindia.com/1130622/jsp/bengal/story_17035726.jsp
  • চান্দু মিঁঞা | 233.*.*.* | ২৩ জুন ২০১৩ ১৩:৪০524417
  • মোবাইলে বর্তমান খোলেনা ক্যান?
  • PT | 213.*.*.* | ২৫ জুন ২০১৩ ২০:৩৯524418
  • পুরো লেখাটা পড়ুন। -হিলারিয়াস!! আমরা সত্যিই হীরকের দেশে বাস করছি।

    The chief minister's sudden and unexplained announcement of Monday being a government holiday on account of Shab-e-Barat led to comic confusion in government offices across the state with lakhs of employees not knowing whether to attend office or not in the absence of the mandatory order from the finance department declaring the day a holiday.

    http://timesofindia.indiatimes.com/city/kolkata/Shab-e-Barat-Mamata-Banerjee-rings-in-holiday-mood-a-bit-too-early/articleshow/20754049.cms?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন