এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.*.*.* | ২৫ জুন ২০১৩ ২০:৫০524419
  • আবার প্রতিপক্ষে কুখ্যাত বুজি সুজাত ভদ্রকে দেখলাম, ২১শে জুন, মিছিলের দিন। মমতার বিরুদ্ধে বেশ কিছু কথা বললেন।
    আশা করি, ওনার ওপর পিটির ক্ষোভ এবার কিঞ্চিৎ প্রশমিত হবে :-)
  • ন্যাড়া | 213.*.*.* | ২৫ জুন ২০১৩ ২০:৫৪524420
  • সুখ্যাত নিরপেক্ষ বিপ্লব চট্টোপাধ্যায়কেও দেখলাম। নন্দীগ্রাম মিছিলেও নিশ্চয়ই ছিলেন। পিটিবাবু একটু কনফার্ম করবেন?
  • aranya | 154.*.*.* | ২৫ জুন ২০১৩ ২১:০১524421
  • বিবি-ও হয়্ত আর 'কুজাত' না বলে আবার 'সুজাত' ডাকবেন :-)

    এদিকে তরুণ সান্যাল কইলেন - উনি অনেকবার নন্দীগ্রাম গেছেন। অনেক মানুষ খুন হয়েছে, তাদের দেহ সমূদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে, শিশু হ্ত্যা হয়েছে,অনেকে ধর্ষিতা হয়েছেন।

    নতুন করে সিপিএম-কে দোষ দেওয়ার জন্য লিখছি না। নন্দীগ্রামে সে রাতে ঠিক কি ধরণের অত্যাচার হয়েছিল, বা আদৌ কিছু হয়েছিল কিনা - সব অন্ধকারেই থেকে গেল।

    সত্য কখনো সামনে আসবে কিনা জানি না ...
  • PT | 213.*.*.* | ২৫ জুন ২০১৩ ২২:৩৫524422
  • কোথায় লিখলাম - বুজীরা যেন সরকার পরিবর্তনের কথা না বলেন-এমনকি মমতার সরকারেরও না। সেটা কেন লিখেছি না বুঝেই তো একজন মামার বাড়ি দেখালেন। আমার এই বুজীদের তালিকায় সুজাত-বিপ্লব-তরুণ ইত্যাদি সকলেই আছেন।

    এঁদের সকলের কাছে গলায় গামছা দিয়ে অনুরোধ করছি, রাস্তায় নামুন, গান করুন, পরস্পরের সঙ্গে ঝগড়া করুন, আরও যা যা প্রাণে চায় করুন - কিন্তু রেজিম চেন্জের কথা ভুলেও মুখে আনবেন না-সেটা সাধারণ ভোটারদের ভাবতে দিন।

    aranya
    রাজ্য সরকার সিবিআইকে তদন্ত শুরু করার অনুমতি দিচ্ছে না-সম্ভবতঃ সিবিআই বুদ্ধবাবুকে জড়াতে পারেনি (চায়নি?) বলে।
  • aranya | 154.*.*.* | ২৫ জুন ২০১৩ ২২:৪৬524423
  • কেন্দ্রে কোন বন্ধু সরকার এলে তখন মমদি-র আবার সিবিআইয়ে বিশ্বাস ফিরে আসবে
  • PT | 213.*.*.* | ২৫ জুন ২০১৩ ২৩:০৮524424
  • নন্দীগ্রামে যে অন্ততঃ শিশুহত্যা হয়নি সেটা এখন মোটামুটি প্রমাণিত। তরুণ সান্যাল সেই একই কথা এখনও বলে চলেছেন। সরকার বদল প্রসঙ্গে এঁর জাজমেন্টটা তাহলে কতটা বিশ্বাসযোগ্য হবে?
  • bb | 127.*.*.* | ২৫ জুন ২০১৩ ২৩:১০524425
  • অরণ্য কুজাত 'কু'ই থাকবেন যতদিন উনি নিরপেক্ষ সংগঠনের নাম করে রাজনীতি করবেন, সে বাম, ডান যাই হোক। সরাসরি রাজনীতি করলে কিছু বলার নেই।
    আর নন্দীগ্রামে যত লোক মারা গিয়েছিল বা নির্যাতিত হয়েছিলেন এতদিনে তার একটা লিস্টিতো পাওয়া উ্চিত, নইলে এইসব শোনা কথার দাম নেই। সেই খাল বেয়ে কুমীর আসার মত।
  • aranya | 154.*.*.* | ২৫ জুন ২০১৩ ২৩:১৮524426
  • বিবি, এগ্রিড, আমিও লিখেছি আগে, নামের লিস্টি পাওয়া উচিত ছিল। যারা মারা গেছে, তাদের পরিবারের কেউ নিহত পরিজনদের কথা মিডিয়াকে বলবেন না, এখনো এতটাই ভয়, বিশ্বাস করা মুশকিল। হতে পারে সেই সময়ের অপরাধীরা এখন তৃণমূলে ঢুকেছে, তাই ভয় আছে। তবুও ঐ ১৪ জন ছাড়া আর কারও নামই সামনে এল না, একজনেরও না - এটা আশ্চর্য
  • harmad | 203.*.*.* | ২৬ জুন ২০১৩ ১৭:০৯524428
  • নাম থাকলে তো আসবে। এটাও সেই '৪০০' একর এর গল্প।পরে যেটা হল ৩৫ একর।
  • a | 132.*.*.* | ২৬ জুন ২০১৩ ২০:৫০524429
  • তা সিঙ্গুরের মামলার কি হল যেন? আর সেই বিষ্নুপুরের বিশ্বমানের স্টেডিয়াম?
    আর খসড়ারি বা কি হল?
  • cm | 233.*.*.* | ২৬ জুন ২০১৩ ২১:০০524430
  • ওসব দিয়ে খোঁচাবার দরকার নেই বিশেষ করে যখন মহামান্য আদালত নিত্য বেতের বাড়ি দিচ্ছেন।
  • bb | 127.*.*.* | ২৭ জুন ২০১৩ ০৭:৩৪524431
  • জানি না- অন্ততঃ লেখার মধ্যে তো কিছু আপত্তিজনক কিছু দেখলাম না। এই সময় কি দল বদ্লাচ্ছে।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=4693&boxid=142724343
  • paracetamol | 131.*.*.* | ২৭ জুন ২০১৩ ১০:০৬524432
  • যাব্বাবা বদলাবে কেন?
  • kc | 204.*.*.* | ২৭ জুন ২০১৩ ১০:০৯524433
  • আচ্ছা কয়লামন্ত্রী থাকার সময় উনি কোল ইন্ডিয়ার একটা হাসপাতালের শিলান্যাস করেছিলেন কলকাতায়। সেইটার খবর কী? আর রেলমন্ত্রী থাকা কালে অত শিলান্যাসেরই বা আপডেট কী? এসবের আপডেট জানতে গেলে কি করতে হয়?
  • ppn | 190.*.*.* | ২৭ জুন ২০১৩ ১০:১০524434
  • আরটিআই।
  • harmad | 203.*.*.* | ২৭ জুন ২০১৩ ১০:৫৯524435
  • কোন কথা টা অশালীন সেটাই বুঝলাম না।
  • cb | 41.*.*.* | ২৭ জুন ২০১৩ ১১:২৭524437
  • *সাইন্স সিটির পরে
  • cb | 41.*.*.* | ২৭ জুন ২০১৩ ১১:২৭524436
  • কলেজে যাওয়ার সময় সাইন্স সিটি র শিলাটা বহুদিন দেখা যেত, তারপর বোধহয় ওটাকে কেউ তুলে নিয়ে গেছে বা বিল্ডিং কমপ্লেক্স উঠে গেছে
  • ম্যামি | 69.*.*.* | ২৭ জুন ২০১৩ ১১:৩৬524439
  • কারো কোনও ভালো দিকে মন নেই। খালি পিএনপিসি।
  • কৃশানু | 177.*.*.* | ২৭ জুন ২০১৩ ১২:৪৮524440
  • কিস্যুই অশালীন পাইনি। এগুলো যদি অশালীন হয়, মুখ্যমন্ত্রী-র একটা ভাষণ-ও পিঁক পিঁক এর অবজে শোনা যাবে না।
  • cb | 41.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৩:০০524441
  • অছালীন অছালীন :P
  • ppn | 52.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৩:১৪524442
  • আবার মিডফিল্ডে বল দেওয়া নেওয়ার খেলা চলছে - আপাতত কৌশিক সেনকে একটা ক্ক দিয়ে যাই।

    http://www.anandabazar.com/27edit4.html
  • cm | 37.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৩:৩৮524443
  • কামদুনির দুষ্কৃতীরাও পুলিশে চাকরি করত বুঝি? সেন বাবু কত জানেন!
  • PT | 213.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৪:১৯524444
  • "নন্দীগ্রামে চোদ্দো জন যদি সত্যি মারা গিয়ে থাকতেন, যদি সত্যিই ধর্ষিতা হয়ে খুন হতেন তাপসী, তা হলে বিমান বসুদের সূর্যোদয়ের যথার্থতা প্রমাণ করার জন্য ১৪ নভেম্বরের (২০০৭) মিছিলের পাল্টা হিসেবে পরের দিন কলকাতায় বেরোতে পারত আরও একটি মিছিল? সেই দিনের লাশগুলো লাশ ছিল না? ধর্ষণগুলো ছিল না ধর্ষণ?"

    "১৫ নভেম্বরের মিছিলে যোগদানকারী বহু গুণিজন" যাঁরা "পা মিলিয়েছেন ২১ জুনের মিছিলে" তাঁদের মধ্যে কে কে অস্বীকার করেছিল এই "ঘটনা" গুলোকে? ঘটনাক্রমের ব্যাখ্যা অন্যতর থাকতে পারে। উল্টোদিকে শাঁওলী-শুভা-কবির ইত্যাদিদের শিশুহত্যা, স্তনবৃন্ত কেটে দেওয়ার গপ্প, হাজার হাজার শব হলদি নদীতে ভাসিয়ে দেওয়া এবং সেই সব মিথ্যাচারের চর্চাতে কৌশিকের অংশগ্রহণ ইত্যাদি প্রভৃতি, সবকিছু নিয়েও কৌশিক একটু ঝেড়ে কাশলে পারতেন।

    আর কৌশিক সেনের মত মানুষেরা কেন তাপসী মালিকের ধর্ষণ/হত্যার মামলার অগ্রগতি নিয়ে এখনকার সরকারকে আঙুল তুলে প্র্শ্ন করছেন না?

    advocate Sekhar Bose told the HC that the procedure of recording the confessional statement by the magistrate was illegal since the investigating officer of the CBI was present while it was being done. CBI counsel Ranjan Roy argued that the agency had recorded the confessional statement as per CrPC, but the division bench which heard the case was not convinced and granted bail to the two.

    এটা ১২ ই ফেব্রুয়ার, ২০০৯-এর খবর নেটে পাচ্ছি। কেউ কি জানে তার পরে এই মামলার কি অগ্রগতি হয়েছে?
  • ন্যাড়া | 213.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৪:২৬524445
  • cm-এর লেখাগুলো অশালীন লাগছে। বেসিকালি এখানে সিপিয়েমত্ব-ফলান অধিকাংশ লেখাই অশালীন। পিটিবাবুর বুজি নিয়ে লেখাগুলো অশালীন না মিরাক্কেল, এখনও ঠিক করে উঠতে পারিনি। পারলেই বলে দেব।

    আর কী জানতে চান?
  • o | 131.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৪:৩৭524446
  • কোনো লেখাই তো অশালীন লাগলো না। তবে সিপিয়েমত্ব ফলানো কিছু লেখার সঙ্গে নিচের-টির বেশ মিল পেলামঃ

    সুখ্যাত নিরপেক্ষ বিপ্লব চট্টোপাধ্যায়কেও দেখলাম। নন্দীগ্রাম মিছিলেও নিশ্চয়ই ছিলেন। পিটিবাবু একটু কনফার্ম করবেন?
  • o | 131.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৪:৪০524447
  • এই বাক্য সত্যি ব্রাত্য-র সেই অমোঘ-বানী মনে পরিয়ে দিলো
  • j | 230.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৪:৫৫524450
  • অনুরাগের চোঁয়া
  • ন্যাড়া | 213.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৪:৫৫524448
  • ভাল মনে করালেন - পিটিবাবু তো কনফার্ম করলেন না?
  • PT | 213.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৫:৩৫524451
  • @ন্যাড়া
    প্র্শ্ন করার আগে একটু পড়ে নিতে হয়ঃ

    Name: PT
    IP Address : 213.110.243.21 (*) Date:25 Jun 2013 -- 10:35 PM

    কোথায় লিখলাম - বুজীরা যেন সরকার পরিবর্তনের কথা না বলেন-এমনকি মমতার সরকারেরও না। সেটা কেন লিখেছি না বুঝেই তো একজন মামার বাড়ি দেখালেন। আমার এই বুজীদের তালিকায় সুজাত-বিপ্লব-তরুণ ইত্যাদি সকলেই আছেন।

    এঁদের সকলের কাছে গলায় গামছা দিয়ে অনুরোধ করছি, রাস্তায় নামুন, গান করুন, পরস্পরের সঙ্গে ঝগড়া করুন, আরও যা যা প্রাণে চায় করুন - কিন্তু রেজিম চেন্জের কথা ভুলেও মুখে আনবেন না-সেটা সাধারণ ভোটারদের ভাবতে দিন।
    -------------------------

    পিটি আবার কবে শালীন কিছু লিখল? এত জানাই আছে যে দু চারজন জ্যাঠামশাই আছেন যাঁরা গুরুতে শালেন-অশালীনের মাত্রা বিচার করেন। কিন্তু উত্তরটি দেন না।

    যেমন কিনা তাপসী মালীক হত্যাকন্ডের বিচার এগোচ্ছে না কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন