এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ২৯ জুন ২০১৩ ০০:০০524486
  • বিবি,
    আর এ্স ডি এল পি তে মেজরিটি মেনশেভিকদের নির্ণয়ের বিরুদ্ধে লেনিন? স্তালিনিস্ট নিয়ন্ত্রণে বলশেভিক পাটি থেকে আলাদা ট্রটস্কি?
    কমিউনিস্ট ইন্টারন্যাশনালের স্তালিনের প্রতিনিধির নির্দেশের ( বরোদিন ও এম এন রায়) বিরুদ্ধে চীনা পার্টি?
    অবিভক্ত সিপিআই থেকে কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠের নির্নয়ের বিপ্রতীপে সেই ক'জন মাইনরিটি সদস্য? যাঁরা সিপিএম এর জন্ম দিলেন?
    সিপিএম নেতৃত্বের বিরুদ্ধে সুশীতল ও সরোজ দত্তের কথা নাই তুললাম? বা এম -এল দের সরকারি লাইনের বিরুদ্ধে সুশীতল- সত্যনারয়ণ বা অসীমকেও ছাড়লাম।
    আপাততঃ ওপরের গুলিই হোক।
    আর বস্তারের অরণ্য সম্পদ নষ্ট করা নিয়ে মালিক মকবুজা কান্ডে কলেক্টর নাইডু যখন নিরুপায় হয়ে নিজের কমিশনারের বিরুদ্ধেই কমপ্লেন করে কেস খেলেন? ভুল করেছিলেন? এরা সবাই? ঐতিহাসিক ভুল?
  • PM | 96.*.*.* | ২৯ জুন ২০১৩ ০৩:২৯524487
  • নন্দীগ্রামে যেদিন প্রথম রাস্তা কাটা হয়েছিলো সেদিন-ই পুলিশ, আধা সামরিক বাহিনী নামানো উচিত ছিলো। কোনো সমস্যা শুরুতে সামলানো যতো সহজ, সময়ের সাথে সাথে জটিলতা বাড়তেই থাকে। প্রথম দিন অ্যাকসন নিলে, এটা একটা ছোটো আইন শৃন্খলার সমস্যা হয়েই থাকত, বুজি/তৃনরাও বিশেষ সুবিধা করতে পারতেন না।

    এটা বুদ্ধ বাবুর-
    ১। প্রশাসনিক ব্যর্থতা
    ২। সিচুএসন অ্যাসেস করার ব্যর্থতা
    ৩। বৃহত্তর রাজনীতি/কন্স্পিরেসি অনুমান করার ব্যর্থতা
    ৪। যদিও বুদ্ধ-কে হিট্লার ইত্যাদি বলা হয়- আমি বলবো সময়ে শক্ত না হবার জন্য-ই ( র‌্যাদার অত্যন্ত নরম - "শত পুষ্প বিকষিত হোক" টাইপ) আজ বাংলাকে খেসারত দিতে হচ্ছে।

    মানে আমার মতে সঠিক সময়ে ব্যবস্থা নিলে গুলি চালানো এড়ানো যেতো, মানুষের জীবন বাঁচানো যেতো।

    কিন্তু এটাও বলি যে ৩ মাস মুক্তান্চাল বানিয়ে রাখার পরে প্রশাসনের শক্ত হওয়া ছাড়া উপায় ছিলো না। -
    - আন্দোলন-কারী রা প্রাশাসনের সাথে বসতেই চাইছিলেন না। মানে ওনারা নিজেদের সমস্যা সমাধান করতে চাইছিলেন না। অন্যের হাতে নাচছিলেন
    - বুজীরা এক্ষেত্রে সদর্থক ভুমিকা নিতে পারতেন যদি চাইতেন- দুপক্ষকে আলোচনায় বসিয়ে। কিন্তু তাঁরাও অন্যের হাতে নেচেছেন। সমস্যায় ধুনো দিয়েছেন শুধু
    - যখন পুলিশ ইন্টার্ভিন করেছে তখন না করে উপায় ছিলো না ( যদি কেউ মনে করেন সমস্যা সমাধানের অন্য উপায় ছিলো, তাহলে জানান প্লিজ)। কিন্তু সেক্ষেত্রেও গুলি চালানোর ক্ষেত্রে আরো সতর্ক হলে মৃত্যু এড়নো যেতো

    যাই হোক, যা হয়েছে তার খেসারত শুধু সিপিয়েম দিচ্ছে না, গোটা বাংলা দিচ্ছে। সেদিনের অপরিনাম দর্শী রাজনীতি, আর প্রশাসনিক ব্যর্থতার খেসারত দিয়ে যেতে হবে এখোনো অনেকদিন
  • bb | 127.*.*.* | ২৯ জুন ২০১৩ ০৯:২৬524488
  • PM কে। মাওবাদী ও তার সমব্যাথীরা শক্তের ভক্ত নরমের যম। কিষেণজী মরায় ল্যাজ গুটিয়ে ছিলেন আবার ৩৬-গড়ের হত্যার পর জেগে উঠেছেন। কোন সমস্যার সমাধানে এনারা উৎসাহী নয়, কারণ তাহলে ঘোলা জলে মাছ ধরা যাবে না।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৯ জুন ২০১৩ ০৯:৫৬524489
  • উলঙ্গ রাজা কি আর সিলেবাসে আছে?
  • siki | 132.*.*.* | ২৯ জুন ২০১৩ ১০:৩৯524490
  • :)
  • প্রকল্প ভট্টাচার্য | 132.*.*.* | ২৯ জুন ২০১৩ ১১:৩৩524491
  • টুনটুনি গেছিল বেগুন ক্ষেতে, সেখানে তাকে কয়েকটা জন্তু ধর্ষণ করল।
    ও মা, কী হবে? এত বড় অন্যায়ের কে শাস্তি দেবে?
    টুনটুনি একে জিগগেস করে, তাকে জিগগেস করে। সবাই বললে, ‘ওটা পুলিসকে গিয়ে জানাও।’
    তাই টুনটুনি পুলিসের কাছে গিয়ে বললে, ‘পুলিসদাদা পুলিসদাদা, ওই জন্তুগুলোকে শাস্তি দাও না !’
    পুলিস তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিঁটকিয়ে বললে, ‘ইস! আমি মন্ত্রীর খিদমত খাটি, আমি তোর অভিযোগ শুনতে গেলুম আর কি!’
    টুনটুনি বললে, ‘আচ্ছা দেখতে পাবে এখন, অভিযোগ শুনতে যাও কি না।’
    বলে সে মন্ত্রীর কাছে গিয়ে নালিশ করলে, ‘মন্ত্রীমশাই, আপনার পুলিশ কেন আমার অভিযোগ শুনছে না? ওকে সাজা দিতে হবে!’
    শুনে মন্ত্রীমশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, পুলিশকে কিছু বললেন না। তাতে টুনটুনির ভারি রাগ হল।
    সে মস্তান সর্দার -এর কাছে গিয়ে বলল, ‘মস্তানভাই, মস্তানভাই, বাড়ি আছ?’
    মস্তান বললে, ‘কে ভাই? টুনিভাই? এস ভাই! বস ভাই! খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই?’
    টুনটুনি বললে, ‘তবে ভাত খাই, যদি এক কাজ কর।’ মস্তান বললে, ‘কি কাজ?’
    টুনটুনি বললে, ‘মন্ত্রীমশাই যখন ভোটে দাঁড়াবেন, তখন তাঁর গদিটা কেড়ে নিতে হবে।’
    তা শুনে মস্তান জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ‘ওরে বাপরে! আমি তা পারব না।’
    তাতে টুনটুনি রাগ করে আণ্ডারওয়ার্ল্ড ডন-এর কাছে গিয়ে বললে, ‘ডনভাই, ডনভাই, বাড়ি আছ?’
    ডন বললে, ‘কে ভাই? টুনিভাই? এস ভাই! বস ভাই! খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই?’
    টুনটুনি বললে, ‘তবে ভাত খাই, যদি মস্তানকে উচিত শিক্ষা দাও।’
    ডন বললে, ‘এখন আমি শিক্ষা-টিক্ষা দিতে পারব না, আমার বড্ড ঘুম পেয়েছে।’
    শুনে টুনটুনি রাগের ভরে সিবিয়াই-এর কাছে গিয়ে বললে, ‘সিবিয়াই ভাই, বাড়ি আছ?’
    সিবিয়াই বললে, ‘কে ভাই? টুনিভাই? এস ভাই! বস ভাই! খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই?’
    টুনটুনি বললে, ‘তবে ভাত খাই, যদি ডন-এর বিরুদ্ধে তদন্ত কর।
    সিবিয়াই বললে, ‘ডন আমার কি করেছে যে আমি তার বিরুদ্ধে তদন্ত করব? আমি তা পারব না।’
    তখন টুনটুনি মিডিয়ার কাছে গিয়ে বলল, ‘মিডিয়াভাই, মিডিয়াভাই, বাড়ি আছ?’
    মিডিয়া বললে, ‘কে ভাই? টুনিভাই? এস ভাই! বস ভাই! খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই?’
    টুনটুনি বললে, ‘তবে ভাত খাই, যদি সিবিয়াই-এর পর্দা ফাঁস করে দাও।’
    মিডিয়া বললে, ‘আজ ঢের পর্দা ফাঁস করেছি, আজ আর কিছু ফাঁস করতে পারব না।’
    কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে জনতার কাছে গেল।
    জনতা দূর থেকে তাকে দেখেই বললে, ‘কে ভাই? টুনিভাই? এস ভাই! বস ভাই! খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই?’
    টুনটুনি বললে, ‘তবে ভাত খাই, যদি মিডিয়ার বিরুদ্ধে আন্দোলন কর।’
    জনতা বললে, ‘সে আবার একটা কথা! এখুনি যাচ্ছি! দেখব মিডিয়া বেটার কত ক্ষমতা!’ বলে সে সকল দেশের সকল জনতাকে ডেকে বললে, ‘তোরা আয় তো ভাই, দেখি মিডিয়া বেটার কত ক্ষমতা।’
    অমনি পিল-পিল-পিল-পিল করে যত রাজ্যের জনতা, বাপ বেটা ভাই বন্ধু মিলে মিডিয়ার বিরুদ্ধে আন্দোলনে নামল। জনতায় পথ ভরে গেল, দেশ ছেয়ে গেল। তাদের গলার আওয়াজে ঝড় বইতে লাগল। তাদের দাবিতে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন-
    মিডিয়া বলে, সিবিয়াই-এর পর্দা ফাঁস করি।
    সিবিয়াই বলে, ডন-এর বিরুদ্ধে তদন্ত করি।
    ডন বলে, মস্তানকে উচিত শিক্ষা দিই।
    মস্তান বলে, মন্ত্রীর গদি কেড়ে নিই।
    মন্ত্রী বলে, পুলিসকে সাজা দিই।
    পুলিশ হাত জোড় করে কাঁপতে কাঁপতে বলে, ‘রক্ষা কর, টুনি মা! এস, তোমার অভিযোগ শুনি আর দোষী জন্তুদের চরম শাস্তি দিই।’
    জন্তুরা শাস্তি পেল, কিন্তু টুনটুনি আর কোনওদিনই নাচতে বা গাইতে পারল না!
  • ম্যামি | 69.*.*.* | ২৯ জুন ২০১৩ ১৬:১৬524492
  • খুব সুন্দর। 'টুনটুনি আর কোনওদিনই নাচতে বা গাইতে পারল না' -- বড়ই মন-খারাপ-করানো লাইন।
  • siki | 132.*.*.* | ২৯ জুন ২০১৩ ১৬:৫১524493
  • সঞ্জীব চট্টোপাধ্যায়ের কোন একটা বইয়ের মুখবন্ধে পড়েছিলাম যেন, সঞ্জীব হাসান, পাঠক হাসতে হাসতে লুটোপুটি খায়, হাসতে হাসতে যখন সে চূড়ান্ত বেসামাল, তখনই সঞ্জীব অসতর্ক মুহূর্তে পাঠকের পিঠে বসিয়ে দেন কান্নার ছুরি। পাঠক প্রস্তুত হবারও সময় পান না।

    প্রকল্পর এই লেখার লাস্টের পাঞ্চলাইনটা পড়ে আমার কেন জানি, ঐ উপমাটা মনে পড়ল।
  • ম্যামি | 69.*.*.* | ২৯ জুন ২০১৩ ১৬:৫৬524495
  • সিকি ঠিক বলেছ।
  • cm | 120.*.*.* | ২৯ জুন ২০১৩ ২০:০০524496
  • কামদুনি কান্ডে চার্জশিট জমা পড়েছে। উলঙ্গরাজা সিলেবাসে নাই।
  • a x | 86.*.*.* | ২৯ জুন ২০১৩ ২০:২০524497
  • " আন্দোলন-কারী রা প্রাশাসনের সাথে বসতেই চাইছিলেন না। মানে ওনারা নিজেদের সমস্যা সমাধান করতে চাইছিলেন না। "

    ইতিহাস ডিস্টর্ট করার একটা লিমিট আছে। ভাগ্গিস গুরুর পাতার এইসব বক্তব্য বাইরের জগতে রিফ্লেক্টেড হয়না।
  • pinaki | 227.*.*.* | ২৯ জুন ২০১৩ ২০:৪০524498
  • অক্ষর কথাটা আমারও মনে হচ্ছিল। অনেকদিন অব্দি এধরণের কমেন্ট দেখলে প্রবল খিস্তি পেত। এখন আর পায় না। এক তো এখন খানিকটা বুঝতে পারি কোনো ঘটনাকে মানুষ কিভাবে দেখবে সেটা শুধু ঘটনার অবজেক্টিভিটি দিয়ে ঠিক হয় না। যে দেখছে তার প্রেজুডিস, বায়াস - এসব সেখানে মিশবেই। এবং ব্যক্তিবিশেষে সেসব এত দৃঢ় যে তক্কো করে বিশেষ লাভ নেই। আর দুই, সোশাল নেটওয়ার্কিং এ এই ধরণের কমেন্ট দিয়ে বাস্তবের মাটিতে ঘটনার গতি প্রকৃতি খুব একটা নির্ধারিত হয় না। সেটা অবশ্যই একটা বাঁচোয়া বটে।
  • s | 182.*.*.* | ২৯ জুন ২০১৩ ২২:২০524499
  • PM বুদ্ধবাবুর নন্দীগ্রামে যে ব্যর্থতার লিস্ট দিয়েছেন, কেমন মনে হল নোনাডাঙায় সেটাই মমতাদেবীর সাফল্য। PM মানছেন তো?
  • cm | 120.*.*.* | ২৯ জুন ২০১৩ ২২:৪৩524500
  • নোনাডাঙ্গাতেও সেজ হচ্ছে বুঝি? বেশ বেশ।
  • bb | 127.*.*.* | ৩০ জুন ২০১৩ ০৯:১৭524501
  • নোনাডাঙ্গায় মমতা খুব দৃঢ়তার সঙ্গে মাওবাদী বা সমব্যথীদের সুন্দর ভাবে মোকাবিলা করেছেন -এটা ঘটনা। এই সব ঘোঁট-পাকানোদের খুব্ভাল ভাবে মোকাবিলা করে উনি তাদের ধান্দাবাজের আন্দোলনকে সমূলে বিনাশ করেছেন তো।
    আর মাও সমব্যাথীদের সব ভৌগলিক অব্স্থান এক আশ্চর্য সমাপতন- বোঝাই যায় দরদটা কত সত্যি।
  • PT | 213.*.*.* | ৩০ জুন ২০১৩ ১৩:১১524502
  • অথচ এরাই মমতাকে ক্ষমতায় বসানোর জন্য উদ্বেল হয়ে বাম সরকারের বিরুদ্ধে আড়ে হাতে লেগেছিল। ভেবেছিল মমতা মন্ত্রী হয়ে ওদের আন্দোলনের জন্য পথ প্রশস্ত করে দেবে। রাজনৈতিক অপরিপক্কতা আর কাকে বলে!!

    একমাত্র ছত্রধর মাহাতো আর যে কয়েকজনকে বাম সরকার জেলে পুড়েছিল তাদের কপাল ভাল-জেলে সুরক্ষিত আছে। নইলে এতদিনে তারা সমূলে বিনাশ শুধু নয়, তিনো-মাও গলাগলির সাক্ষী হওয়ার কারণে কিষেণজী হয়ে যেত।
  • rivu | 78.*.*.* | ৩০ জুন ২০১৩ ১৩:৪৬524503
  • আরি সাব্বাস। ভৌগলিক অবস্থান টবস্থান সবই দেখা যাচ্ছে, ইনফারেন্স ও করা যাচ্ছে তার বেসিসে। হাঃ কেজিবি ও লজ্জা পাবে বং ইন্টেলিজেন্স এর এই প্রতাপে।
    ইদিকে বুশ মশাই এর গোঁপ থাকলে কবেই তাতে তা দিতেন। হয় তুমি আমার দলে নয় ওদের দলে, কবেই বলে গেছিলেন।
  • কৃশানু | 213.*.*.* | ৩০ জুন ২০১৩ ১৩:৫৩524504
  • ঋভু-কে ক।
  • pinaki | 227.*.*.* | ৩০ জুন ২০১৩ ২৩:৫১524506
  • নোনাডাঙার মানুষের বাপের ভাগ্য ভালো বিবি নোনাডাঙাকে ঘুঘুডাঙা, পায়রাডাঙা না লিখে নোনাডাঙা লিখেছেন। ঃ-) মানুষ হওয়ার দিকে এটা একটা স্টেপ ফরোয়ার্ড।
  • cb | 99.*.*.* | ০১ জুলাই ২০১৩ ০১:৫৮524507
  • হুম, মানুষ অমানুষ
  • PT | 213.*.*.* | ০১ জুলাই ২০১৩ ০৮:০৯524508
  • বিবিকে না হয় গাল দেওয়া হল-কিন্তু নোনাডাঙা নিয়ে বিপ্লবীরা এখন কি করছে তা কি কেউ জানে?
  • pinaki | 148.*.*.* | ০১ জুলাই ২০১৩ ১২:৫১524509
  • নোনাডাঙায় এখুনি কোনো উচ্ছেদ হচ্ছে না। তাই কোনো রেগুলার প্রোগাম নেই। বিপ্লবীদের যাতায়াত আছে নিয়মিত।

    আর কিছু?
  • PT | 213.*.*.* | ০১ জুলাই ২০১৩ ১৩:১৮524510
  • বোধহয় বিপ্লবীদের এই "যাতায়াত"-এর ঘটনাতে রাজ্যসরকার বিন্দুমাত্রও বিচলিত নয়।
  • PM | 233.*.*.* | ০১ জুলাই ২০১৩ ২৩:২৩524512
  • এগুলো টুকরো ঘটনা। সরকার এগুলো বন্ধ করতে পারে না কিন্তু ঘটার পরে ব্যবস্থা নিতে পারে।

    সমস্যা হচ্ছে যেহেতু এই সরকারের/আর প্রশাসনের একমাত্র মুখ মমদিদি, যা কিছুদিন আগেও বিরাট ডিভিডেন্ড দিচ্ছিলো, এখন বুমেরাং হচ্ছে। ছোটো, বড়, মেজো যেখানে যা ঘটনা হচ্ছে কালি ছিটছে দিদির গায়ে, ওনার সরাসরি কোনো দায় না থাকলেও।

    দলের নিচের তলা-র ওপোর উনি খুব দ্রুত কন্ট্রোল হারাচ্ছেন। "গুন্ডা কন্ট্রোল" -টা এখন আর তত কনফিডেন্স-এর সাথে হচ্ছে না।
  • cm | 37.*.*.* | ০২ জুলাই ২০১৩ ১৬:০৬524513
  • আমি মোটেই আপনার সাথে একমত নই। দিদি কার সে বার্তা উনি খুব পরিষ্কার ভাবে দিচ্ছেন। কারণ শুধুমাত্র এই সব ভাইএরাই ওনার মূল ভরসা।
  • laal sweater | 78.*.*.* | ০২ জুলাই ২০১৩ ২১:৪৭524514
  • http://www.anandabazar.com/2med1.html
    আমি নিশ্চিত এর পেছনে কোনো সাংঘাতিক আদর্শগত কারণ রয়েচে এবং এর মধ্যে অনৈতিক কিছু নেই। আর এই সমস্ত প্রার্থী আজীবন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেচেন আর করবেন।
  • laal sweater | 78.*.*.* | ০২ জুলাই ২০১৩ ২১:৫৬524515
  • সিপিএম নিস্চিন্তে চলে বিজেপির সাথে,
    তিনিই বামবিরোধী যিনি চলেন তফাতে
  • নীল-সাদা হাওয়াই চটি | 131.*.*.* | ০৩ জুলাই ২০১৩ ১০:০৪524517
  • ঠিক বলেছেন দাদা ;-)
  • শিবু | 84.*.*.* | ০৪ জুলাই ২০১৩ ০১:৩৪524518
  • কে বলেছে আমেরিকায় দিদি নেই? আয়োয়াতে গভর্নরকে স্পিডিং টিকিট দেবার অপরাধে পুলিস সাসপেন্ড।

    http://www.timesunion.com/news/us/article/APNewsbreak-Agent-Gov-s-speeding-was-safety-risk-4645424.php

    One of Iowa's most senior criminal investigators was placed on leave in May days after he filed a complaint about seeing the governor's official vehicle racing past highway traffic at about 90 miles per hour, according to records obtained by The Associated Press.

    Special Agent in Charge Larry Hedlund, a 25-year veteran of the Iowa Division of Criminal Investigation, wrote in his April 29 complaint to Commissioner Brian London that Gov. Terry Branstad shouldn't be "above the laws of the State of Iowa" and that his speeding SUV had put the public at risk.

    The next day, Hedlund found himself under scrutiny, facing questions about why he was driving a state vehicle on the day he witnessed the speeding incident, which was a vacation day.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন