এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২৯ মে ২০১২ ১৫:৩৮7980
  • দ,এইটে বেশ মচৎকার লাগলো,কিন্তু সেই গ্রামীণ পরিবার আমাকে থাকতে দেবে কেন?নাকি ট্যুরিস্টদের থাকতে দেয়ার সিস্টেম আছে?
  • Toon Army | ২৯ মে ২০১২ ১৫:৩৭7979
  • হুঁ - ইয়র্কশায়ারে গিয়ে ফার্মহাউজে থাকার মত।
  • | ২৯ মে ২০১২ ১৫:৩২7978
  • ব্ল্যাঙ্কি গোয়ায় গিয়ে কোনও ছোট্ট গ্রামে পর্তুগীজ বাড়ীতে ২ দিন থাকতে হয়। সেই তিন চারশো বছরের পুরানো ফার্নিচার, খাঁটি গোয়ানিজ খাবার দাবার ইত্যাদি। সে নাকি এক দারুণ অভিজ্ঞতা।
  • অপু | ২৯ মে ২০১২ ১৫:২৯7977
  • প্রায় ঘুমিয়ে পরেছিলাম....
  • ঝিকি | ২৯ মে ২০১২ ১৫:২৭7974
  • চিনি না।
  • Blank | ২৯ মে ২০১২ ১৫:২৭7975
  • বে হলে কি বন্ধু বান্ধবদের ত্যাগ দিতে নাকি !!!! একি চাপ রে !!!
  • ঝিকি | ২৯ মে ২০১২ ১৫:২৭7976
  • আমি যখন দেশে যাই, তখন ছেলেকে তার বাপ সুদ্ধ দিন সাতেকের জন্য ঠাকুমার কাছে পাঠিয়ে একাএকা কোলকাতা বর্ধ্মান করি। ট্রেনে, বাসে, শেয়ারের অটোতে নিজের মত ঘুরি, ব্যাগ ভরে শপিং করি......... কিন্তু কোন সঙ্গী পাই না। উল্টে লোকে চোখ কপালে তুলে বলে অত ছোট ছেলেকে (ছেলের চার বছর বয়স থেকে এটা শুরু হয়েছে) ছেড়ে আমি এত মজায় কিকরে আছি! আমার মা-ও বলে, ফোঁস!
  • Blank | ২৯ মে ২০১২ ১৫:২৬7972
  • গোয়া কি একটা যাওয়ার জায়গা হলো অ্যা !!!! কিস্যু নেই, শুধু হাব ভাব ভর্তি আর ভীড়।
  • Toon Army | ২৯ মে ২০১২ ১৫:২৬7973
  • চেনার চান্স কম - বালা-তে না গিয়ে থাকলে। শ্রেয়াদিরা আমার দিদিদের আমলের। আমিই বালা-র আগে চিনতুম না।
  • | ২৯ মে ২০১২ ১৫:২১7971
  • ঝিকি বোধহয় শ্রেয়াদিকে চেনো। তোমাদের কলেজেরই শ্রেয়াদি-উদয়দা।
  • ঝিকি | ২৯ মে ২০১২ ১৫:২০7970
  • ফোঁস!
  • kumu | ২৯ মে ২০১২ ১৫:১৬7969
  • ঝিকি,যায় তো।আমাদের বাঙালী ক্লাবের মেয়েরাই বেশ কয়েকবার গেছি-বাচ্চাদের নিয়ে/কারো কাছে রেখে।
  • | ২৯ মে ২০১২ ১৫:১৪7968
  • লিখেই মনে পড়ল মাসীমা মানে শ্রেয়াদির মা'ও দিব্বি একা একা আয়ার্ল্যান্ড ইত্যাদি ঘুরে আসেন।
  • | ২৯ মে ২০১২ ১৫:১২7967
  • শ্রেয়াদি তো দিব্বি ঘোরে দেখি। এতে অবশ্য অন্য 'সংসারী মেয়ে'রা অনেক কিছু বলেটলে। তা সেই নিয়ে আমরা একবার বেশ গুছিয়ে হ্যা হ্যা করলাম।
  • phutki | ২৯ মে ২০১২ ১৫:০৯7966
  • নানা। অরুণাচল থেকে গোয়া হয়েছে। এটা পড়ে পাওয়া চোদ্দ আনা হতে পারে।
  • ঝিকি | ২৯ মে ২০১২ ১৫:০৮7965
  • দ-দি সত্যি করে বল, সংসারী মেয়েরা বরদের বাদ দিয়ে বন্ধুদের সাথে ঘোরে? আমার বন্ধুরা তো কেউ ঘোরে না। যখন যাই, তখন খালি অফিস কেটে কোথাও লাঞ্চে মিট করে!
  • bb | ২৯ মে ২০১২ ১৫:০৭7964
  • পুরো দু-দিন শ্রী সেন্নাই-এ কাটালুম, খুব ভয়ে ভয়ে ছিলাম ডিডির লেখাগুলো পড়া ইস্তক। যাই হোক আজ দ্বিতীয়দিনের শেষ এসে মনে হচ্ছে খারাপ কাটল না। খাওয়া অব্শ্য ভেজ, এমনকি রাত্রেও কোন সদগুরু রেস্টুরেন্টের ভেজ খাওয়া।
    এছাড়া ভালই লাগল সেন্নাই বাস একমাত্র পেট্রলের শর্টেজ একটু ভাবিয়েছিল।
  • | ২৯ মে ২০১২ ১৫:০২7963
  • কেন পাবে না হে ঝিকি? সুমনার সাথে আমি দিব্বি প্ল্যান করে চলে যাব। দুজনে মিলে যেখানে যাব, সেখানকার লোকাল দোকানে খুবসে শপিং করব।
  • ঝিকি | ২৯ মে ২০১২ ১৪:৫৮7962
  • ছবিতে স্পেশালি ভালো ফোটোগ্রাফারের ভালো ক্যামেরায় তোলা ছবি বেশীরভাগ সময় আসলের চেয়েও সুন্দর লাগে। কিংবা অন্যভাবে বললে সবার সেইভাবে দেখার চোখ থাকে না........ ছবি দেখে বার খেয়ে গিয়ে তত ভালো না লাগার অনেক গপ্প আছে!!

    টুন-দা, সু-দি একা যেতে চাইলেও যাওয়ার সঙ্গী পাবে না ☺
  • Toon Army | ২৯ মে ২০১২ ১৪:৪১7961
  • টইয়ে দেওয়া লিংকটা থেকে ছবিগুলো দেখে এসো, তাইলে বুঝবে কেন বলছি।
  • অপু | ২৯ মে ২০১২ ১৪:৩১7960
  • ইয়ে, বলছিলাম কি, ছবি তো ছবির মতো হবেই....
  • Toon Army | ২৯ মে ২০১২ ১৪:২৮7959
  • টইয়ে জুলুকও হয়ে গেলো। আপাতত আমি জুলুক ছাড়া আর কিছু ভাবছি না। জুলুক - মানখিম ঘুরে ছাঙ্গু হয়ে গ্যাং - আগেরবার রুমটেক বাদ পড়েছিলো - এবার সেটা মেরে দেবো। জুলুক যাবো, যাবোই। কি ছবি গুরু...পুরো ছবির মত।
  • Blank | ২৯ মে ২০১২ ১৪:২৫7957
  • অরুনাচল থেকে বেনারস। কি দুঃখু রে ভাই !!
  • গান্ধী | ২৯ মে ২০১২ ১৪:২৫7958
  • ইডেনে লাঠিচার্জ
  • phutki | ২৯ মে ২০১২ ১৪:১৯7956
  • ধন্যবাদ সক্কলকে। যাওয়াটা হবে আশা করছি। এসে আরও একবার ধন্যবাদ দেব।
  • কাজু | ২৯ মে ২০১২ ১৪:১৫7955
  • বিকেলে নৌকায় ঘাট ভ্রমণটা অপূর্ব লাগে। আমরা অক্টোবরে গেছিলাম। তবে আরতির সময় অজস্র নৌকা এক জায়গায় জড়ো হয়, এ ওকে ঠুক ও একে ঠুক। নৌকাটাকে অন্য নৌকার সাথে বেঁধে রেখে মাঝি পালায় সাঙ্গোপাঙ্গদের দলে আরতির সময়। দেবাশীষদা এই তো গত হপ্তায় ঘুরে এলেন। নৌকা রাইড নেন নি। দশাঃ ঘাটে বসে আরতি দেখা বোরিং লাগারই কথা। সন্ধ্যেবেলা, জলের ওপর ভেসে থাকা সারসার নৌকো, দশ পিলসুজের আরতি একটু দূর থেকে, তারপর শেষ হলে অন্ধকার নির্জনতার মধ্যে দিয়ে তুলসী ঘাটের কাছে ফিরে আসা, তুলনা নেই।
  • কাজু | ২৯ মে ২০১২ ১৪:০৭7954
  • গিজার ছিল বোধায়। তবে 'রানিং সার্ভেন্ট' ছিল না। ওটা কাহানীতে একেবারে ডিটো ঝেড়ে দিল !
  • অপু | ২৯ মে ২০১২ ১৪:০৫7953
  • তা হোটেলে কি 'রানিং ওয়াটার' ছেল? ঃ-)
  • কাজু | ২৯ মে ২০১২ ১৪:০৪7952
  • আমি লাস্ট গেলাম ২০০৯ এ। জ-বা-ফে আর বাদশাহী আংটির শহরে।

    আমরা যে লজে উঠেছিলাম, তার ম্যানেজার আগে যেখানে ছিলেন, সেই হোটেলে মানিকজেঠুর গোটা ইউনিট উঠেছিল। সেই ছবিও দেখেছি ওনার অ্যালবামে। প্রচুর অজানা গল্প শুনেছিলাম ওনার মুখে লক্ষ্ণৌ যাবার আগের দিন।
  • অপু | ২৯ মে ২০১২ ১৪:০১7951
  • আমি এখনো যাই নি। কিন্তু সব গাঁথিয়ে রেখেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত